১২তম মুদ্রণ, ২০১৫
প্রিয়তমেষু
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | প্রিয়তমেষু |
| Author | হুমায়ূন আহমেদ |
| Publisher | মাওলা ব্রাদার্স |
| Edition | ১২তম মুদ্রণ, ২০১৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 88 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.23 Kg |
| ISBN | 9844100186 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
74 Ratings and 30 Reviews
পাঠকদের মন্তব্য
৩০টি
Tamim Hasan , Oct 3, 2026
"চমৎকার বইটি, বইটি পড়ে উপকৃত হবেন।"
Sagor Reza , Sep 22, 2025
""There is no greater agony than bearing an untold story inside you." হুমায়ুন আহমেদ প্রিয়তমেষু বইতে সমাজের ভণ্ডামির একেবারে কেন্দ্রে গিয়ে আঘাত করেছেন। এ সমাজে ধর্ষককে আড়াল করা হয়, কারন সে ক্ষমতার অংশ। আর ধর্ষিতার ছবি ছাপা হয় ফ্রন্টপেজে। এভাবে ধর্ষিতাকে সে বলতে চায়, দেখো সে ভিন্ন, সে কলঙ্কিত এবং তাকে নিয়ে ফ্রন্টপেজে রগরগে ক্যাপশন সহ নিউজ করাই যায়। সমাজ ভুক্তভোগীকে বলে—“চুপ থাকো, মান-সম্মান নষ্ট হবে।” ফলে সে দ্বিগুণ শাস্তি পায়: প্রথমে ধর্ষণের, পরে নীরবতার। অন্যভাবে বললে, এটা হচ্ছে “দ্বিতীয়বার ধর্ষণ”—তাকে আবারও নিস্তব্ধ করে দেওয়া।সমাজের বড় অংশ ভুক্তভোগীকে মানুষ হিসেবে দেখে না, বরং এক টুকরো কলঙ্ক হিসেবে দেখে। এই ডিহিউম্যানাইজেশন আসলে নৈতিক দেউলিয়াপনা। মানুষ যখন ভুক্তভোগীর জায়গায় নিজেকে কল্পনা করতে অক্ষম হয়ে যায়, তখন সে নিষ্ঠুর হয়ে ওঠে। ধর্ষণের শিকার ব্যক্তি অপরাধের শিকার, অথচ সমাজ তাকে অপরাধের মালিকও বানায়। একদিকে তার দেহে জোর করা হয়েছে, অন্যদিকে তার অস্তিত্বে দায় চাপানো হয়েছে। তাকে ক্রমাগত victim আর culprit—এই দ্বৈত পরিচয়ের মধ্যে আবদ্ধ করে ফেলা হয়। এভাবে সত্যকে বলা হয় নৈতিকভাবে বেআইনি, অথচ মিথ্যাকে বলা হয় সামাজিকভাবে বৈধ। নৈতিকতার ভেতরে এই উল্টোপথ—যেখানে ন্যায় আর অন্যায় বিনিময় হয়ে যায়—একটা “নৈতিক প্যারাডক্স” তৈরি করে। পরিবার, বন্ধু, প্রতিবেশী—যারা হওয়া উচিত ছিল আশ্রয়, তারা পরিণত হয় কারাগারে। ফলে ভুক্তভোগী আর সমাজের সম্পর্ক কেবল আইনগত নয়, ontological ভাঙনের দিকে যায়। সে আর মানুষ নয়, বরং এক ধরনের “অপবিত্র প্রতীক” এ পরিনত হয়—যাকে দূরে সরিয়ে রাখতে হয়। হুমায়ুন আহমেদ ধর্ষনের মতো একটা স্পর্শকাতর বিষয় নিয়ে নির্মোহভাবে লিখে গিয়েছেন এই গল্পে। তিনি মানুষের সাইকোলজি খুব ভালো ভাবে বুঝতে পারতেন। সেটা ব্যবহার করেই তুলে ধরেছেন সমাজের নগ্ন এবং বিভৎস দিকটিকে। এই গল্পটা তার অন্য অনেক গল্প থেকে আলাদা। কেবল প্রকাশকদের চাপে পড়ে লেখা না, বরং সামাজিক দায়বদ্ধতা থেকে লেখা। এ সমাজে ধর্ষকদের বিচার হলেও সেটা কয়েক বছরের জেল-জরিমানা। তবে একই সাথে ধর্ষিতারও যে সম্পূর্ণভাবে মানসিক মৃত্যু হয়, তা নিয়ে কেউ কথা বলেন না। পুলিশি তদন্ত, জিজ্ঞাসাবাদ, ক্রস এক্সামিনেশন এর নামে ধর্ষিতাদের যে দ্বিতীয়বার ধর্ষন করা হয়, সে বিষয়েও কেউ কথা বলেন না। সেই বাধা পুষ্পরা কাটিয়ে উঠতে পারলেও নিশাতরা তা পারেনা। হুমায়ুন আহমেদের হিমু-মিসির আলী'র মতো বইগুলো নিয়ে প্রচুর আলোচনা হলেও এই বই নিয়ে তার ছিটেফোঁটাও হয় না। অথচ হওয়া উচিৎ ছিল, কারন বাস্তবতা এখনো ভীষণ প্রাসঙ্গিক, ভীষণ দু:সহ।"
Sadia , Jul 27, 2024
"৮৭ পৃষ্ঠার এই বইটি আমাদের সমাজের সব মানুষের পড়া উচিত। যাতে সবাই জানতে পারে একটা মেয়ের জীবন কতটা কঠিন!"
880****179 , Jun 22, 2024
"প্রগতি থেকে বেশ কিছুদিন আগেই কয়েকটা বই অর্ডার কনফার্ম করেছিলাম এক কথায় তাদের সার্ভিস অনেক ভাল।বইয়ের কোয়ালিটি খুব ভাল। এতো বইয়ের মাঝেও প্রিয়তমেষু বইটি ছিল।অসাধারণ একটি বই❤️"
Pri Yonti , Apr 4, 2024
"বাস্তব চিত্র ফুটে উঠেছে"
ইয়াসির আল সাইফ , Jan 23, 2024
""পাশের ফ্ল্যাটের মেয়েটার রে*প হয়েছে।" "তার সাথে তোমার কি সম্পর্ক? তোমার কীসের মাথাব্যাথা?" প্রশ্নটা যেন উপন্যাসের নিশাতকে না, আমাদের সমাজেরকেই করা হলো। কেনোনা অন্য কার কি হলো তাতে সমাজের অধিকাংশেরই মাথাব্যাথা নেই। নিজ জীবনে বিপর্যয় আসার আগে আমরা উপলব্ধি করতে পারিনা। কথাগুলো উঠে এলো 'প্রিয়তমেষু' উপন্যাস থেকে। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ধ*র্ষকের কুৎসিত গালে নীরব চড় বসিয়েছেন এই উপন্যাসের মাধ্যমে। ধর্ষকেরা যতটা না উৎসাহিত হয় নিজের কুৎসিত চরিত্রের তাগিদে, তার চেয়ে বেশি উৎসাহিত হয় আমাদের নীরবতায়। আমরা নীরব থেকে সুযোগ করে দেই অপরাধীদের। উপন্যাসের নিশাত তাই চুপ থাকেনি বাকিদের মতো। সে লড়াই করেছে। সাহস জুগিয়েছে পুষ্প নামক অসহায় মেয়েটির। কিন্তু তার কেন এতো মাথাব্যাথা? প্রশ্নটার একটা উত্তর আমার ধারণায় ছিল। লেখক সেটা উপন্যাসের শেষেই বলে দিয়েছেন। প্রথম ও মধ্যাংশ যথার্থ মনে হলেও পাঠকদের কারো কারো কাছে শেষটা পড়ে মনে হতে পারে, আরেকটু লেখা থাকলে ভালো হতো। আমার কাছে অবশ্য মন্দ লাগেনি। তাছাড়া সংলাপগুলো চমৎকার লেগেছে, অল্প কথায় অনেক ভাব প্রকাশ করে দেয়ার মতো। রাতে ঘুম আসছিলো না বলে বইখানা নিয়েছিলাম। তাই পছন্দের বাক্যগুলো আর আলাদা করে তুলে রাখা হয়নি। তবে একটা বাক্য বেশ মনে গেঁথেছে, "তুমি যখন হাস তখন দেখবে অনেকেই তোমার সঙ্গে হাসছে কিন্তু তুমি যখন কাঁদ তখন দেখবে কেউ তোমার সঙ্গে কাঁদছে না।" • বই: প্রিয়তমেষু • লেখক: হুমায়ূন আহমেদ • প্রকাশনী: মাওলা ব্রাদার্স • প্রচ্ছদ: ধ্রুব এষ • প্রচ্ছদ মূল্য: ২০০ টাকা ~ইয়াসির আল সাইফ"
Maria Khan , Jul 23, 2023
"আমার পড়া ২য় বই। খুব সুন্দর লিখেছেন।"
Rohan kabir , Jun 13, 2023
"অসম্ভব সুন্দর একটি বই!"
Laxmi Akter , Nov 12, 2022
"প্রথমে আসলে ভাবিনী গল্পটি যে এত ভাল লাগবে। আমার কাছে হুমায়ূন আহমেদের সেরা বইয়ের মধ্যে একটি মনে হয়েছে এই বইটি। অদ্ভুত ভাল লাগার মত একটি বই।"
Manna Chakraborty , Aug 29, 2022
"good"
Rejoy , Jul 16, 2022
"হূমায়ুন আহমেদের অন্য উপন্যাস থেকে এ উপন্যাস টা অনেক আলাদা। সাধারণত, হুমায়ুন আহমেদের উপন্যাসে দেখা যায় কিছু চরিত্র উদাসীন থাকে আবার কিছু এলোমেলো থাকে, তবে এ উপন্যাসের সবগুলো চরিত্র খুব গোছানো আর সবগুলো চরিত্রের যথেষ্ট ভূমিকা রয়েছে। আর গল্পটা একটা সুন্দর প্লটের উপর দাঁড়া করানো। সকলের একবার এই বইটা পড়া উচিত,আমি বলবো বিশেষ করে সব মেয়ের এ বইটা পড়া উচিত।"
Ashik Mahmud Ashik Mahmud , Feb 19, 2022
"অনেক সুন্দর বই"
Misbah Chowdury , Feb 11, 2022
"বিচিত্র বাস্তবতার এক অসামান্য উপন্যাস"
MD MASUD RANA , Jan 27, 2022
"good"
Saikat Talukder , Jan 6, 2022
"good."
Md Shamsuddin , Dec 14, 2021
"very Nice"
Saoda Farha , Dec 4, 2021
"ভালোই। তবে মেইন গল্পে আসতে অনেক দেরী করা হয়েছে।"
Moudud Ahmed Medul , Sep 25, 2021
"best one,❤️"
Rashedul Hasan , May 8, 2021
"good"
Bs. J - 38 - SHAMS- AL-FARHAN , Apr 17, 2021
"It'll melt your heart ♥"
সৌরভ আহমেদ , Apr 9, 2021
"চমৎকার"
Afrin hossain , Mar 15, 2021
"Nice book"
sadia bintha siddik , Mar 11, 2021
"হুমায়ুন আহমেদের লেখা একটি গল্প “প্রিয়তমেষু”।গল্পের শুরু হয় নিশাত এবং জহিরকে নিয়ে।তারা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত এবং দুজনই খুব সহনশীল তাদের সম্পর্ক নিয়ে। তাদের পাশেই একজন বিবাহিত দম্পতী পুষ্প এবং রাকিব থাকতেন তাদের ছোট একটি পুত্র সন্তানকে নিয়ে।নিম্ন মধ্যবিত্ত হওয়ায় কারো সাথে তেমন কথাও বলতেন না। হঠাৎ করেই নিশাতের সাথে পুষ্প মেয়েটির অনেক ভালো সম্পর্ক হয়ে যায়।কিন্তু এতো ভালোর মাঝখানেও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়।পুষ্প মেয়েটির ধর্ষণ হয় এবং ধর্ষণ হয় তারই স্বামীর ঘনিষ্ঠ বন্ধু মিরাজের হাতে।পুষ্প কিছু বুঝতে পারছিলো না তাই সে নিশাতের কাছে সাহায্য চায়।নিশাত আপ্রাণ চেষ্টা ও করতে থাকে।তাকে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়।তার নিজের স্বামীও তাকে পুরোপুরি সাহায্য করছিলো না।পুষ্পর স্বামীও চাচ্ছিলো না কিছু জানাজানি হোক।যেনে গেলে সমাজ কী বলবে??তারা সমাজে কীভাবে থাকবে??এতো কিছুর পরও নিশাত হাল ছাড়েনি।শেষ পর্যন্ত কী তারা মিরাজকে উপযুক্ত শাস্তি দিতে পারে??আর একটা অচেনা মেয়ে কে কেন এতো সাহায্য করতে যায় নিশাত??শেষ পর্যন্ত কী হয় যানতে হলে সম্পূর্ণ গল্পটি পড়ুন।"
Tasnim Shama , Jan 1, 2021
"Nice story"
Rohit Basak , Feb 12, 2020
"অসম্ভব সুন্দর একটি বই । সবার ই উচিত বইটি পড়া"
Md. Masum , Dec 30, 2019
"হুমায়ূন আহমেদের লিখা এবং মওলা ব্রাদার্স কতৃক প্রকাশিত অনন্যসাধারণ একটি বই । মধ্যবিত্ত সমাজে পিছিয়ে পড়া নারীদের সহিংসতার বিরুদ্ধে লড়াই করার জন্য অনুপ্রেরণা যোগায় বইটি । কাহিনীঃ নিশাত ও পুষ্প পাশাপাশি ফ্ল্যাটে থাকে। পুষ্পর ছেলে পল্টুর মাধ্যমে একদিন তাদের পরিচয় হয় এবং তা বন্ধুত্বে পরিবর্তিত হয়। পুষ্পকে নিশাত ছোট বোনের মতো ভালোবাসে। নিশাতের স্বামী জহির ভালো চাকরি করে। পুষ্পর স্বামী রকিব খুবই সাধারণ চাকরি করে। রকিবের বড়লোক বন্ধু মিজান প্রায়ই তাদের ফ্ল্যাটে আসে। তার ঘন ঘন বাসায় আসায় পুষ্প বিরক্ত ও ভীত। একদিন রকিবের অনুপস্থিতিতে সে ধর্ষণ করে পুষ্পকে। পুষ্প তার স্বামী রকিবকে তা জানালে সে আইনের আশ্রয় নিতে ভয় পায়। কিন্তু মিজানকে আইনের মুখোমুখি দাঁড় করাতে চায় পুষ্প। তার সাহায্যে এগিয়ে আসে নিশাত।"
Trisha Mondol , Dec 13, 2019
"নারী জীবনের বাস্তবতা ও অসহায়ত্ব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রিয়তমেষু তে... পুরুষ তান্ত্রিক সমাজে নারীরা সর্বদা অসুরক্ষিত... নারী কখন ও কোনো জায়গায় কারো কাছে নিরাপদ নয়... যে কোনো সময় কাছের বা দুরের কারো দ্বারা নারীর সম্মান হানী ঘটতে পারে... অধিকাংশ ক্ষেত্রে সম্মানহানির পর পুরো দোষ ভিক্টিম কে ই দেওয়া হয়.. সামাজিক অবস্থান ও মান সম্মান রক্ষার্থে অধিকাংশ নারী চুপ থাকেন.. অপরাধ কারী সুযোগ পেয়ে যায় একই অপরাধ বার বার করার... উপন্যাসের শেষ টা অসাধারণ ছিলো... একজন নারী ধর্ষিত হওয়ার পর পরিবার স্বামী কারো সহযোগিতা ছাড়া লড়াইয়ের মাধ্যমে ধর্ষক কে শাস্তি প্রদান করাটা বর্তমান অবস্থায় মাইলফলক স্বরূপ.."
Sagar Sarker , Dec 3, 2019
"যতটা ভাবিনি তার থেকেও বেশি গল্পটা ভালো ছিল।"
Foara Binte Mostofa Mou , Nov 3, 2019
"I've read this book on a request of my frien. And the story reallytouchedmy Heart. The existance of a strong mentality is really needed to fight any hardship. The characters Niahat and Pushpo here representatives of that real characters who are born to be a worrior in the field of life"
ফয়সাল আহমেদ , Oct 11, 2019
"বইয়ের নামঃপ্রিয়তমেষু লেখকের নামঃহুমায়ূন আহমেদ প্রকাশনীঃমাওলা ব্রাদার্স মূল্যঃ১৪১ টাকা মাত্র প্রিয়তমেষু', ঠিক কতবার পড়েছি মনে নেই। উপন্যাসটি রীতিমতো হৃদয়ে দাগ কেটে রেখে গেল । উপন্যাসটির জায়গা অবশ্যই মোস্ট ফেভারিট শেলফ এ। হুমায়ুন আহমেদের অন্য কোন উপন্যাস শেষে একদম পরের লাইনেই যে কথাটা লেখা থাকে না তা রয়েছে এই উপন্যাসে। লেখক লিখেছেন, ''উপন্যাসে বর্ণিত সকল ঘটনা ও চরিত্র কাল্পনিক।'' অথচ আমার কাছে মনে হয়েছে, সত্যিই যদি কোন উপন্যাসকে বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ ও জীবনঘনিষ্ঠ হিসেবে অভিহিত করা যায়, তবে 'প্রিয়তমেষু' হল হুমায়ুন আহমেদের লেখা উপন্যাসগুলোর মধ্যে শ্রেষ্ঠ উদাহরণ।সত্যিই মনকে ছুঁয়ে যায়।বাস্তবিক অনুভূতি পেতে চাইলে একবার পড়েই দেখুন৷"
প্রশ্ন ও উত্তর (Q&A)
2 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
pages koto?
is that Hard cover?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"প্রিয়তমেষু" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: