প্রগতি - PROGOTY
প্রেত ২ - তৌফিক মিথুন এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২০

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

প্রেত ২

7 Ratings | 6 Reviews
TK. 209 TK. 240 -13% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

*তৌফিক মিথুনের তুমুল পাঠকপ্রিয় ‘প্রেত’ সিরিজের দ্বিতীয় বই “প্রেত-২” চমৎকার ৯টি ছোট গল্প স্থান পেয়েছে ‘প্রেত-২’ বইতে। প্রতিটি গল্পই একে অন্যের থেকে আলাদা এবং আক...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

*তৌফিক মিথুনের তুমুল পাঠকপ্রিয় ‘প্রেত’ সিরিজের দ্বিতীয় বই “প্রেত-২” চমৎকার ৯টি ছোট গল্প স্থান পেয়েছে ‘প্রেত-২’ বইতে। প্রতিটি গল্পই একে অন্যের থেকে আলাদা এবং আকর্ষনীয়। যারা অতিপ্রা
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title প্রেত ২
Author তৌফিক মিথুন
Publisher পরিবার পাবলিকেশন্স
Edition ১ম প্রকাশ, ২০২০
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 80
Country বাংলাদেশ
Language বাংলা
Category Mystery, Detective, Horror, Thriller and Adventure
Weight 0.27 Kg
ISBN 9789849422754
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.71

7 Ratings and 6 Reviews

★★★★★
6
★★★★☆
0
★★★☆☆
1
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৬টি
880****996

880****996 , Feb 17, 2025

★ ★ ★ ★ ★

"Good one."

880****535

880****535 , Feb 17, 2025

★ ★ ★ ★ ★

"good one"

880****099

880****099 , Jul 26, 2024

★ ★ ★ ★ ★

"চমৎকার কিছু গল্প পড়লাম। দেশীয় ভৌতিক গল্পকে লেখক বেশ দক্ষতার সাথেই তুলে ধরতে পেরেছেন।"

Jimam

Jimam , Jan 2, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"মোটামুটি মানের গল্প। পড়তে চাইলে পড়া যায় তবে না পড়লে মিস সেরকমও না।"

Towfik Mithun

Towfik Mithun , Apr 8, 2021

★ ★ ★ ★ ★

"রিভিউ লিখেছেন সাদিকা নাহিন... আমি কখনো বই রিভিউ লিখিনি। খুব ভালো জানিও না কিভাবে লিখতে হয়। কিন্তু রিভিউ লিখতে মন চাইল কারন বইটি যখন আমার ছেলেদের পড়ে শুনাচছিলাম তারা বেশ মন দিয়ে শুনেছে এবং শিহরিত হয়েছে।লেখক তৌফিক মিথুন এর লেখা ভৌতিক গল্পের বই “প্রেত ২ “এর রিভিউ লেখার চেস্টা করলাম। বই : প্রেত ২ প্রথম প্রকাশ : ২০২০ প্রকাশক: পরিবার পাবলিকেশন মূল্য : ২০০ টাকা মাত্র প্রেত বইটি তে মোট ৮টি গল্প আছে। প্রতিটি গল্পই ভয়ের একটাশিহরন জাগাবে । 💀শব্দ 💀আদমখোর 💀প্রেত 💀সিঁড়ি 💀ফরিদপুর রহস্য 💀চাঁদ রাত 💀এক যুগ পর 💀ঋণ শব্দ : গল্পটির পটভূমি চট্টগ্রাম জেলার রাঙ্গামাটি অন্জ্ঞল । যেখানে বৃষ্টির সময় পাহাড়ী রাস্তা ভিজে কিছুটা পিচ্ছিল হয়ে যায়। গাছগাছালিতে ঢাকা অন্চল টিতে একটি বাডি থেকে বাড়ির দূরত্ব অনেকটাই।বৃষ্টির কারনে পাহাড়ী এসব এলাকায় পর্যটকের আনাগনা থাকেনা বলেই চলে। পরিবেশটা অনেকটা ভৌতিক রূপ ধারন করে। সন্ধ্যার সময়ও মনে হয় প্রায় মাঝ রাত হয়ে গেছে। এমন পরিবেশে যে কোন ধরনের শব্দ আমাদের মনে ভয়ের উদ্রেক ঘটায়। লেখক এই গল্পে বৃষ্টি স্নাত রাঙ্গামাটির সুন্দরয্য অত্যন্ত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। সেই সাথে এমন পরিবেশ যে আমাদের মনে ভয় তৈরি করে তাও বুঝিয়েছেন। গল্পে দীপংকর নামের ছেলেটি এমনি অনধকার সনধ্যায় নিজ বাসা হতে বিদেশ ফেরত বন্ধুর সাথে দেখা করতে অন্য বন্ধুর বাসায় যায় । যাওয়ার পথে দীপংকরের মনে হয় কেউ তার পিছে পিছে আসছে । মাঝে মাঝে কাশির শব্দও পায়। কিন্তু মাথা ঘুরিয়ে কাউকে দেখতে পায়না ।দ্রুত সে পা চালিয়ে বন্ধুর বাসায় পৌছায়। সেখানে গিঁযে সে সব ভুলে যায়।বন্ধুদের সাথে আড্ডা গল্প শেষ করতে রাত প্রায় ২ টা বেজে যায়।দীপংকর বেশ সাহসী ছেলে। এত রাতে বনধুরা বাসায় ফিরতে নিষেধ করলেও সে বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাড় হয়ে আসে নিজ বাসায় যাওয়ার উদ্দেশ্যে । অনধকার বৃষ্টির রাত হলেও এ সময় বৃষ্টি ছিলনা। হাল্কা ঠান্ডা বাতাসে হাটতে দীপংকরের বেশ ভালো লাগে। মেইন রোড দিয়ে বাসায় যেতে সময় বেশি লাগবে। এই চিন্তা করে দীপংকর মাজারের পাশ দিয়ে খাল পার হয়ে যাওয়ার চিন্তা করে। কিন্তু সে জানে না এখানে তার জন্য কত বিপদ অপেক্ষা করছে। খুঁট করে একটু শব্দও অন্ধকার নির্জন রাস্তায় বেশ ভয় ধরিয়ে দেয়। দীপংকর যখন মাজার রোড ধরে চলা শুরু করে । এমন সময় কাশির শব্দে সে বেশ ভয় পেয়ে যায় এবং পাশে তাকিয়ে দেখে একজন মাজারের উঁচু দেয়ালে সাদা কাপড় পরিহিত এক বৃদধা কে। বৃদধা তাকে সাবধান করলেও সে এগিয়ে যায় সামনের দিকে। এখানে নানা ভৌতিক ঘটনার স্মমুখীন হয় এবং সব শেষে শেষ পর্যন্ত নিজ বাসায় পৌঁছাতে সক্ষম হয়। যতই সাহস থাকুক না কেন একজন মানুষ নিশ্চিত ভয় পাবে পাহাডী জঙ্গল , বৃষ্টি ভেজা পিচ্ছিল রাস্তায় রাত ২ টার সময় যে কোন খশ খশ শব্দ হাল্কা কাশির শব্দ কতটা বিকট হয়ে কানে লাগলে। লেখক তৌফিক মিথুন অত্যন্ত সুন্দর আর সাবলিল ভাবে ফুটিয়ে তুলছেন মানুষের মনের সেই ভয় কে।শিহরন জাগানো নানা ভৌতিক ঘটনার ভিতর দিয়ে দীপংকর কিভাবে বাড়ি ফিরল জানতে অবশ্যই বইটি আপনাদের পড়তে হবে। বাকি গল্পের রিভিউ আস্তে আস্তে দিব ইন শা আল্লাহ।"

Zinnatuzzohora Bithy

Zinnatuzzohora Bithy , Apr 5, 2021

★ ★ ★ ★ ★

"বইয়ে মোট ৯টি গল্প আছে। গল্পগুলো অতিপ্রাকৃত বা আধিভৌতিক ঘরানায় লেখা। প্রথম গল্প 'শব্দ'। এই গল্পে রাঙ্গামাটি শহরে বসবাসরত দীপংকর নামে একজনের মরতে মরতে বেঁচে যাওয়ার ঘটনা বর্ণিত হয়েছে। ২য় গল্প 'আদমখোর' উত্তম পুরুষে লেখা। গল্পে ফরিদপুর স্টেশনে গিয়ে কথকের বজলু নামে একটি অনাথ ছেলের সাথে পরিচয় হয়। বজলু সেই অর্থে অনাথ না- বাবার মৃত্যুর পর তার মায়ের অন্যত্র বিয়ে হয়েছে। বজলুকে সাথে নিয়েই এগিয়ে গেছে গল্পের কাহিনি। ৩য় গল্প 'প্রেত' এ জলিল মিয়া নামক একজনের সাথে ট্রেনে ঘটে যাওয়া ঘটনা কিংবা দুর্ঘটনার কাহিনি বর্ণিত হয়েছে। 'সিঁড়ি' গল্পে কথকের মামা সিঁড়ি নিয়ে তার অভিজ্ঞতার কথা বর্ণণা করেছেন। এই গল্পে ঐতিহাসিক চরিত্র এন্টনি ফিরিঙ্গিরও দেখা মিলেছে। 'এক যুগ পর' গল্পে স্ত্রীর হাতে নির্মমভাবে খুন হওয়া একজনের করুণ বাস্তবতা ফুটে উঠেছে। সবশেষে 'পরিশেষে' গল্পে লেখক দৈনন্দিন জীবনে ব্যাখ্যাহীন যে ঘটনাগুলো কদাচিৎ কারো কারো সাথে ঘটে তার যুক্তিযুক্ত কিছু ব্যাখা দাঁড় করাবার চেষ্টা করেছেন। এভাবেই 'প্রেত ২ ' গল্পগ্রন্থের গল্পগুলো লেখা হয়েছে। আসছি পাঠ পরবর্তী প্রতিক্রিয়ায়। ভূতের গল্প পড়তে ছোটবেলা থেকেই ভাল লাগে। তবে ইদানিং একটু বেশিই সাহসী হওয়ায় আগের মত আনন্দ আর পাই না। এসবের জন্য অবশ্য সনি আট এর 'অলৌকিক শনিবার' আর 'সানডে হরর স্পেশাল'ও দায়ী। এইসব প্রোগ্রাম দেখে দেখে ভয়ে আঁতকে ওঠার প্রবণতাটা কমে গেছে ক্যান জানি। তবে ভালো লেগেছে। কিছু বানান ভুল নজরে এসেছে যা বই পড়তে গিয়ে ছন্দপতন ঘটিয়েছে। 'কি' আর 'কী' বিড়ম্বনা তো ছিলই। যারা ভয় পেতে ভালোবাসেন তারা পড়ে ফেলতে পারেন ছোট্ট এই বইটি। ভালো লাগবে আশা করি। লেখকের জন্য অসংখ্য শুভ কামনা🙂"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
লেখা আছে অশ্রুজলে
একটু পড়ে দেখুন
লেখা আছে অশ্রুজলে তৌফিক মিথুন
(5)
TK. 400 -12% OFF
TK. 352
ফাঁসিকাষ্ঠে জীবনানন্দ (সাদা কভার)
একটু পড়ে দেখুন
ফাঁসিকাষ্ঠে জীবনানন্দ (সাদা কভার) তৌফিক মিথুন
(8)
TK. 300 -10% OFF
TK. 269
মায়া
একটু পড়ে দেখুন
মায়া তৌফিক মিথুন
(10)
TK. 265 -10% OFF
TK. 239
এ ডেথ ইন টোকিও
একটু পড়ে দেখুন
এ ডেথ ইন টোকিও কেইগো হিগাশিনো
(9)
TK. 500 -40% OFF
TK. 300
কামোগাওয়া রেস্তোরাঁয় আপনাকে স্বাগতম
একটু পড়ে দেখুন
কামোগাওয়া রেস্তোরাঁয় আপনাকে স্বাগতম হিসাশি কাশিওয়াই
(10)
TK. 400 -40% OFF
TK. 240
কারমিল্লা (পূর্ণাঙ্গ অনুবাদ)
একটু পড়ে দেখুন
কারমিল্লা (পূর্ণাঙ্গ অনুবাদ) জোসেফ শেরিডান লি ফানু
(23)
TK. 330 -30% OFF
TK. 231
ভয় ও ভৌতিক সমগ্র
একটু পড়ে দেখুন
ভয় ও ভৌতিক সমগ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(9)
TK. 450 -45% OFF
TK. 248
নূরজাহান
একটু পড়ে দেখুন
নূরজাহান মো: খালিদ হাসান
(5)
TK. 250 -48% OFF
TK. 129

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"প্রেত ২" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
প্রেত ২ পাতা: 1 / 11
পাতা 2
প্রেত ২ পাতা: 2 / 11
পাতা 3
প্রেত ২ পাতা: 3 / 11
পাতা 4
প্রেত ২ পাতা: 4 / 11
পাতা 5
প্রেত ২ পাতা: 5 / 11
পাতা 6
প্রেত ২ পাতা: 6 / 11
পাতা 7
প্রেত ২ পাতা: 7 / 11
পাতা 8
প্রেত ২ পাতা: 8 / 11
পাতা 9
প্রেত ২ পাতা: 9 / 11
পাতা 10
প্রেত ২ পাতা: 10 / 11
পাতা 11
প্রেত ২ পাতা: 11 / 11
পাতা / 11
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

হোম
0
কার্ট
অফার সাইন ইন