১ম সংস্করণ, ২০২৩
প্রেমপত্র
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
গোপালভাঁড়ের গল্প
কামরুন নাহার
ছোটদের ঠাকুরমার ঝুলি
কামরুন নাহার
ঈশপের গল্প
কামরুন নাহার
বীরবলের গল্প
কামরুন নাহার
ভূতের গল্প
কামরুন নাহার
দৈনিক ইত্তেফাক ও সমকালীন রাজনীতি: ছয়দফা আন্দোলন
কামরুন নাহার
বইটির বিস্তারিত দেখুন
| Title | প্রেমপত্র |
| Author | কামরুন নাহার |
| Publisher | চলন্তিকা |
| Edition | ১ম সংস্করণ, ২০২৩ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 104 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | গল্প |
| Weight | 0.28 Kg |
| ISBN | 978-984-97114-4-5 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
1 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টিPriya Rahman , Mar 27, 2023
"#প্রেমপত্র "ঝটপট চিঠি লিখে ফেললাম রিমিকে।চার পৃষ্ঠার আবেগ মাখানো কঠিন প্রেম অস্থির চিঠি। কিন্তু দেবো কীভাবে? তাকে তো একা পাওয়া যায় না। রিমি তার মা-ভাইয়ের কঠিন প্রটোকলের মধ্যে থাকে। আমি কয়েকদিন ধরে চিঠিখানা পকেটে নিয়ে ঘুরছি। রিমি স্কুলে যাওয়া আসার সময় আমি আশে পাশে দাঁড়িয়ে থাকি, যদিও ওকে কোনোদিন একা পেয়ে যাই চিঠিখানা সশরীরে ওর হাতে দিয়ে দৌড়ে পালিয়ে যাব। " ★কথায় আছে 'প্রেমের মরা জলে ডোবে না'_ এমনই মিষ্টি একটি প্রেমের গল্প নিয়ে রচিত সুলেখক কামরুন নাহার এর দ্বিতীয় একক উপন্যাস 'প্রেমপত্র '। এটি মূলত রম্য উপন্যাস কিন্তু এতে রোমান্টিক ছোঁয়াও রয়েছে ভরপুর। "চিঠি লিখে অনুভূতির প্রকাশই হলো যথার্থ প্রেমপত্র। আবেগের চূড়ান্ত অনুভূতিগুলো চিঠিতে যেভাবে প্রকাশ করা যায়, সামনাসামনি সেভাবে যায় না। প্রেমিকার সাথে হাজার মাইলের দূরত্ব পেরিয়ে যেন এক লহমায় চিঠিতে কাছাকাছি চলে আসা যায়। একটা প্রেমপত্রের এতই ক্ষমতা। ★কাহিনি সংক্ষেপে : কাহিনী শুরু একই পাড়ায় পাশাপাশি বসবাসরত অভ্র ও রিমিকে নিয়ে। সদ্য তারুণ্যে পা দেয়া অভ্র ও কিশোরী রিমি। দুজনের ভালোবাসার শুরু হয় চিঠি আদান-প্রদান করে করে। কিন্তু এই চিঠি আদান-প্রদান কি এতই সহজ? অভ্র আর রিমির এই প্রেমপত্র বিনিময়ে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় রিমির মা ও ভাই। রিমির ভাই জামি আবার সেই প্রেমপত্র বাগিয়ে নিয়ে নিজের প্রেমিকাকে দিয়ে দেয় নিজের নামে চালিয়ে। কি কান্ড! প্রেমপত্র লিখলো কে আর প্রেম হলো কার। তার উপর আরেকদিন রিমিদের কাজের মেয়ে মিনুর হাতে চিঠি দেয়ার সময় দেখে ফেলে রিমির মা। তারপর তারপর কি হয়? অভ্র কি শেষ পর্যন্ত রিমির মার হাতে ধরা পড়ে যায়? জামি আর কি কি করবে অভ্রকে রিমির কাছ থেকে দূরে রাখার জন্য? এর মাঝে আবির্ভাব ঘটে টিনার। টিনা এটা আবার কে? অভ্রর প্রেমপত্রই টিনার কাছে কীভাবে গেলো? এত সব মজার ঘটনার বিস্তারিত জানতে পড়তে হবে চমৎকার এই বইটি। " কার লেখা চিঠি কার নামে চলে। কাকে লেখা চিঠি কে নিজেকে লেখা ভেবে পড়ে অপ্রতুল্য হয়ে প্রেমে পড়ে। " ★ পাঠ প্রতিক্রিয়া : ১০৪ পৃষ্ঠার ছোটোখাটো এই বইটি অনায়াসে এক বসায় শেষ করেছি। পড়ার মাঝে একটুও একঘেয়েমি লাগেনি। বরং প্রতিটা পৃষ্ঠা ছিলো সাহিত্যরসে ভরপুর। রম্য কাহিনিতে লিখা এই উপন্যাসটি নিসন্দেহে মন ভালো করার মতো একটি বই। সেই সাথে বইটি যারা পড়বেন তারা অবশ্যই নিজের কৈশোর ও স্কুল/ কলেজ জীবনে একবার হলেও বিচরণ করে আসবেন বলে আমার বিশ্বাস। আমার পড়া লেখকের এটাই প্রথম বই সেই হিসাবে নিসন্দেহে আমার ভালো লেগেছে খুব। সাবলীল ঝরঝরে লিখা, চমৎকার শব্দচয়ন ও পরিপাটি বর্ননা। কোথাও লিখনীতে অতিকথন বা ঘটনায় মেদ খুঁজে পাইনি। একটি শিক্ষনীয় মার্জিত রোমান্টিক রম্য উপন্যাস পড়তে চাইলে এই বইটি পড়া উচিত। " সব ঠিক থাকলেও আমি যেখানে আছি সেখানে কোনো না কোনো অঘটন তো ঘটবেই। সেটা ঘুটতে হবে একেবারে রিমির আম্মুর সামনেই। আর ঘটনার নায়কটা আমি হলে, নায়িকাটা অবশ্যই টিনা। দর্শক থাকে রিমির আম্মু। এটাই ভবিতব্য। ★ চরিত্র কথন : ছোটো উপন্যাস হিসেবে এখানে চরিত্রগুলোও ছিলো সীমিত। কাহিনির প্রয়োজনে যেসকল চরিত্রের আবির্ভাব ঘটেছে তাদের কাজও ছিলো স্বল্প পরিসরে। পুরো কাহিনি শুরু থেকেই রিমি,অভ্র আর তাদের দুই পরিবারকে কেন্দ্র করেই এগিয়ে গেছে। কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে কথা না বললেই নয়... *অভ্র : প্রেমপত্র উপন্যাসের প্রধান চরিত্র অভ্র। সুদর্শন,মেধাবী বাবা-মার আদরের বড় পুত্র। ছোটো ভাই শুভ্রের আবদারের একমাত্র জায়গা। যৌবনের শুরুতেই যার মনে দোলা দেয় এলাকার পরম সুন্দরী মেয়ে রিমি। রিমিকে একটা প্রেমপত্র দেয়া জন্য কত কিইনা করতে হয়েছে বেচারাকে। তাও কখনও রিমির ভাই, কখনও মা,আবার কখনও কাজের মেয়ের কাছেই ধরা পড়েছে বারবার। "শিল্পের কখনো ডুবলিকেট হয় না। আমার মতে প্রেমপত্র হল একটি শিল্প। তাই এরও কোনো ডুবলিকেট হওয়া সম্ভব না। প্রতিটি প্রেমপত্র একজনকে বা ভিন্ন ভিন্ন জনকে লিখলেও তা হতে হবে ইউনিক। " ( অভ্র - পৃ ১৮) "এলাকার স্কুল ফেরত মেয়েদের দেখা আমাদের মত উঠতি বয়সের ছেলেদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। এটাই আমাদের অনাড়ম্বর জীবনের একমাত্র বিলাসিতা। " ( অভ্র পৃঃ ৩৩) *রিমি : আমাদের গল্পের নায়িকা রিমি।এলাকায় আগুন সুন্দরী নামে খেত। কারণ রিমি দেখতে যেমন টপ লেভেলের সুন্দরী তার রাগটাও ছিলো আগুনের মতো উত্তপ্ত। মেধাবী, সুন্দরী রিমি সব সময় মা আর ভাইয়ের কড়া নজরদারিতে বড় হয়েছে। কিন্তু এত অনুশাসনের মধ্যেও অভ্রর সাথে প্রেমপত্র ঠিকই আদান-প্রদান করে গেছে। "ওই মেয়েটিকে আমার কেমন যেন হিংসা হচ্ছে। তার বয়ফ্রেন্ড চিঠি লেখার জন্য কোনো কসরতই করে না,সেখানে সে এত সুন্দর সুন্দর বিশাল বিশাল চিঠি পাচ্ছে। আর আমাকে কেউ বিশাল বিশাল প্রেমপত্র লিখছে, আমি তা চোখেও দেখতে পাচ্ছি না। জীবন বড়ই কণ্টকময়। আমাকে কন্টকময় জীবন থেকে উদ্ধার করো প্লিজ। ( রিমি পৃঃ ২৬) "কিন্তু সাহস আপনার! আপনি দুঃসাহসী না বোকা আসলেই আমি তা বুঝতে পারলাম না। সাহস বেশি থাকে কাদের জানেন? বোকাদের। " ( রিমি পৃঃ ১৬) জামি এবং শুভ্র : রিমির বড়ভাই জামি এবং অভ্রর ছোটো শুভ্র। এই দুইটি চরিত্র পুরো উপন্যাস জুড়ে ছিলো ভীষণ প্রাণবন্ত। বড় ভাই হিসেবে জামি ঠিকঠাক নিজের দায়িত্ব পালন করেছে, রিমিকে পাহাড়া দিয়ে আর তার নামের প্রেমপত্রগুলো বাজেয়াপ্ত করে। ওদিকে শুভ্র বয়সে বড় রিমিকে বিয়ে করার জন্য পাগল। একসময় সেও ভাইয়ের পরম্পরা অনুসরণ করে প্রেমপত্র লিখতে শিখে যায়। "আরে অভ্র আজ তোকে প্রেমপত্র দিতে এসে মার হাতে ধরা খেয়েছে। কি মজার ব্যাপার বলতো? চিঠি মার হাতে পড়েছে তবে। তুই চিন্তা করিস না আমি লুকিয়ে মোবাইলে ছবি তুলে তোকে শেয়ার ইট করে দিবনে। " ( জামি পৃঃ ২৪) "ইস রিমি আপুর কেন যে ছোট একটা বোন নে,ই ভেবে পাই না। আমার বেলাতেই স্রষ্টার যত কিপ্টেমি। " ( শুভ্র পৃঃ ৮৭৷) ★বইয়ের চমৎকার এই প্রচ্ছদটি করেছেন লুৎফি রুনা।একেবারেই উপন্যাসের সাথে খাপে খাপ মিলে যায়। এছাড়াও বাইন্ডিং,শব্দচয়ন, সবকিছুই ভালো ছিলো। পুরো বইটি শেষ করার পর মিষ্টি একটা অনুভূতি কাজ করে। বইটার মায়ায় পড়ে যাবে পাঠক। লেখকের ভাষায়,,, "মায়া একটা সার্বজনীন ব্যাপার। পৃথিবীর যে প্রান্তেই যাও মায়ার রূপে একই।""
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"প্রেমপত্র" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: