১ম প্রকাশ, ২০০৬
অভিজিৎ নক্ষত্রের আলো
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | অভিজিৎ নক্ষত্রের আলো |
| Author | দীপেন ভট্টাচার্য |
| Publisher | সাহিত্য প্রকাশ |
| Edition | ১ম প্রকাশ, ২০০৬ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 107 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.27 Kg |
| ISBN | 9844654521 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
1 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
Khandaker Sanidulla Sanid , Mar 25, 2024
""The way to make people trust-worthy is to trust them." -Ernest Hemingway বৈজ্ঞানিক কল্পকাহিনী ছোটবেলায় পড়েছিলাম টুকটাক। পড়তে যে ভালো লাগতো সেটা নয় মূলত বৈজ্ঞানিক কল্পকাহিনীতে অনেক মজার তথ্য জানা যেত যার জন্য পড়ে আরাম পেতাম। যাইহোক অনেকটা সময় পেরিয়ে গেছে সেই ছোটবেলায় কিন্তু বড় হওয়ার সাথে সাথেই সেই অল্পস্বল্প পড়াটাও যে কবে মিলিয়ে গিয়েছে সেটা খেয়াল নেই। এই ধরনের বই পড়া হয়না অনেকদিন। বই দেখলেই মনেহয় বিজ্ঞান অনেক কঠিন বইয়ের কিছু মাথায় ঢুকবেনা। কিন্তু সেই লম্বা বিরতি ভাঙলাম দীপেন ভট্টাচার্যের 'অভিজিৎ নক্ষত্রের আলো' বই দিয়ে। যাইহোক বইয়ের কাহিনী শুরু একজন যাযাবর ধরনের লোককে নিয়ে যে বিভিন্ন জায়গায় সময় পেলেই ভ্রমণ করতে পছন্দ করে। তার সেই ভ্রমণেরই এক অভিজ্ঞতা বলা যায় বইটাকে। লেখক উত্তর আমেরিকার শীতে তুষারে ঢেকে যাওয়া সাদা বনের মাঝের পিচ্ছিল রাস্তা দিয়ে যাওয়ার সময় পীয়ের নামের এক আগন্তুককে রাইড দেন। এবং সেই রাইড থেকেই শুরু হয় বইয়ের আসল কাহিনী। এরপর দেখা হয় ইসাবেল নামক তরুণীর সাথে আর সেইসাথে অদ্ভুতভাবে লেখকের কাছে চলে আসে একটা নীল বাক্স যেই নীল বাক্স তার আশেপাশের মানুষকে অসংখ্য মহাবিশ্বের স্বপ্ন দেখাতে পারে এবং মোহাচ্ছন্ন করে ফেলতে পারে। এবং ঘটনাক্রমে হাজির হয় একজন আততায়ী যার বাস এই পৃথিবীতে নয়। সেই আততায়ীর হাত থেকে বাঁচাতে হবে পীয়ের আর ইসাবেলকে যার গুরুদায়িত্ব পড়ে ঐ লেখকের হাতে। শেষ পর্যন্ত লেখক সেই গুরুদায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিলেন নাকি সফল হয়েছিলেন হলেও কিভাবে সম্ভব করতে পেরেছিলেন সেটা নিয়েই 'অভিজিৎ নক্ষত্রের আলো'। প্রথমে বলে রাখি দীপেন ভট্টাচার্য জ্যোতিঃপদার্থবিদ্যায় তুখোড় পারদর্শী এবং জ্ঞানসম্পন্ন একজন মানুষ যার জন্য এই বইটা সাধারণত যারা সবসময় সহজ ভাষার বই পড়ে অভ্যস্ত তাদের কাছে একটু কঠিন লাগতে পারে কিন্তু পাঠক যখন ধৈর্য্য ধরে কিছুদূর পড়বেন এবং লেখকের লেখার স্টাইলের সাথে অভ্যস্ত হয়ে যাবেন আস্তে আস্তে বইটা সহজ হয়ে যাবে। বইটার মেইন কাহিনী পাঠক বুঝবেন সহজেই কিন্তু কিছু তত্বীয় বিষয় হয়ত পাঠকের মাথার উপর দিয়ে যেতে পারে। তবে এটা মানতে হবে বইটা শুরু থেকে শেষ পাঠককে আটকে রাখবে বিশেষ করে পীয়ের আর ইসাবেলের অগ্রযাত্রা পাঠককে আটকে রাখতে বাধ্য। কিছু কিছু ব্যাপার বইতে এত সুন্দরভাবে বোঝানো হয়েছিল যেন মনে হয়েছে কোনো লেকচার শুনছি। যেমন প্যারালাল ইউনিভার্স মাত্র এক প্যারায় এত সুন্দরভাবে উপমার মাধ্যমে লেখক বুঝিয়েছেন আমার মনে হয়না আমি ওটা আর কখনো ভুলব। যাইহোক বইতে নায়ক চাইলে আছে,ভিলেন চাইলেও আছে এবং সেইসাথে মহাজাগতিক অ্যাডভেঞ্চার চাইলে সেটাও আছে। সব মিলিয়ে একেবারে খারাপ বলা যাবেনা। তবে বইটার সাথে আমার সময় বেশ ভালো কেটেছে। বই: অভিজিৎ নক্ষত্রের আলো - দীপেন ভট্টাচার্য"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"অভিজিৎ নক্ষত্রের আলো" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: