হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
অসীমের ভেলা - আবদুল্লাহ আবু সায়ীদ এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

২য় মুদ্রণ, ২০২০

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

অসীমের ভেলা

5 Ratings | 3 Reviews
TK. 699 TK. 800 -13% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

অসীমের ভেলা আমাদের ভাসিয়ে নিয়ে যাবে বাংলা কবিতার আদি থেকে অন্তে। চর্যাপদ থেকে শুরু করে গত শতকের ৫০-এর দশকের শ্রেষ্ঠ কবিদের সবচেয়ে উল্লেখযোগ্য কবিতাগুলো একসঙ্গে...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

অসীমের ভেলা আমাদের ভাসিয়ে নিয়ে যাবে বাংলা কবিতার আদি থেকে অন্তে। চর্যাপদ থেকে শুরু করে গত শতকের ৫০-এর দশকের শ্রেষ্ঠ কবিদের সবচেয়ে উল্লেখযোগ্য কবিতাগুলো একসঙ্গে পেয়ে শিল্পের আস্বাদন
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title অসীমের ভেলা
Author আবদুল্লাহ আবু সায়ীদ
Publisher বাতিঘর
Edition ২য় মুদ্রণ, ২০২০
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 502
Country বাংলাদেশ
Language বাংলা
Category ছড়া, কবিতা ও আবৃতি
Weight 0.75 Kg
Editor আবদুল্লাহ আবু সায়ীদ
ISBN 9789848034071
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

5.00

5 Ratings and 3 Reviews

★★★★★
5
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৩টি
Mainuddin Fazle Rabby

Mainuddin Fazle Rabby , Sep 26, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"সংগ্রহে রাখার মত একটা বই"

Ahsan Hamid

Ahsan Hamid , Mar 31, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Awesome!"

ismail ahsan

ismail ahsan , Apr 5, 2020

★ ★ ★ ★ ★

"আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎকার ‘সাহিত্যের চিরায়ত মানদণ্ডকে ধরার চেষ্টা করেছি’ ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৬ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩২ প্রিন্ট সংস্করণ ১ অসীমের ভেলা: বাংলা সাহিত্যের সেরা কবিতার সংগ্রহ নামে বাংলা কবিতার একটি সংকলন সম্পাদনা করেছেন আবদুল্লাহ আবু সায়ীদ। বাতিঘর প্রকাশনা থেকে বেরোনো এই সংকলন পরিমার্জিত হয়ে এবারের বইমেলায় নতুনভাবে বাজারে এসেছে। কথোপকথনে জানা গেল এ সংকলনের নেপথ্য কথা আলতাফ শাহনেওয়াজ: প্রথমেই জানতে চাই, এ সংকলন কেন করলেন? আবদুল্লাহ আবু সায়ীদ: আমি মূলত একজন কবিতা পাঠক। জীবনের বহু সময় পাগলের মতো কবিতা পড়ে কাটিয়েছি। কবিতা পড়ার সময় আমার মনে হয়েছে, এই যে কবিতাগুলো পড়ে এত আনন্দ পাচ্ছি, তার সেরা একটি সংগ্রহ যদি বের করতে পারতাম! প্রতিটি পাঠকের ঘরে যদি এই সংকলনটা থাকত! আসলে আমাদের সাহিত্যে লাখ লাখ কবিতা লেখা হয়েছে। কিন্তু মানুষ তো এত কবিতা পড়তে পারবে না। ফলে তারা এর মধ্যে থেকে সেরা কবিতাগুলো পড়তে চায়। সেই রকম কিছু বই পৃথিবীর সব দেশেই থাকে। কনফুসিয়াস আজ থেকে ২ হাজার ৬০০ বছর আগে এ রকম বই তৈরি করেছিলেন তাঁর সময় ও তাঁর আগের সেরা চীনা কবিতাগুলো নিয়ে। এই বিষয়টি আমাদের ভাষাতেও থাকা দরকার। এর মানে এই নয় যে এটা আগে করা হয়নি। হয়েছে, অনেক ভালো সংগ্রহও হয়েছে। কিন্তু আমার যেটা মনে হয়েছে, তা হলো, আগের সংকলনগুলোর অধিকাংশ করেছিলেন কবিরা। সাধারণত কোনো সংকলনে কবিরা যখন কবিতা বাছাই করেন, তখন তাঁদের যে বিশেষ প্রখর মনোভঙ্গি বা পছন্দ, তা কাজ করে। শিল্পের চিরায়ত মূল্যমানের চেয়ে ব্যক্তিগত দৃষ্টির প্রচণ্ডতা কাজ করে। আমার মতে, অনেকগুলো সংকলন সে জন্য সাধারণ মানুষের কাছে প্রিয় হতে পারেনি। আমি নিজে ঠিক কবি নই বা হলেও খুবই ছোট কবি। কবিতা সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি এতটা তীব্র, স্বতন্ত্র ও প্রখর নয়। এই সংকলনে আমি সাহিত্যের চিরায়ত মানদণ্ডকে ধরার চেষ্টা করেছি। সেই আলোকে সবার কাছে সেরা বলে গ্রহণীয় এমন কবিতাগুলোকেই বাছাই করার চেষ্টা করেছি এবং আমার ধারণা কবিতাপ্রেমীরা এটা ভালোবাসবে। আলতাফ: সংকলনটি করার সময় কবি বা কবিতা নির্বাচনে কোন কোন বিবেচনা কাজ করেছিল আপনার? সায়ীদ: কবি ও কবিতা নির্বাচনে আমি আমার চিরায়ত (ক্ল্যাসিক্যাল) দৃষ্টিভঙ্গি ব্যবহার করেছি। সাম্প্রতিকতার দ্বারা প্রভাবিত হইনি। কবিতার চিরকালীন সেরা গুণগুলো যে কবিতায় পেয়েছি, সেগুলোই নেওয়ার চেষ্টা করেছি। আমি আসলে প্রতিনিধিত্বমূলক একটি সংকলন করতে চেয়েছি। আলতাফ: প্রতিনিধিত্বমূলক বিষয়টি যদি বুঝিয়ে বলতেন… সায়ীদ: বুদ্ধদেব বসু আধুনিক কবিতার সংকলন করেছেন, আবু সয়ীদ আইয়ুব ও হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় যৌথভােব আধুনিক কবিতার সংকলন করেছেন, বিষ্ণু দে–ও করেছেন, এমনকি হুমায়ুন আজাদের কবিতার সংকলনও আধুনিক বাংলা কবিতার সংকলন। কিন্তু সমগ্র বাংলা সাহিত্যের কোনো একক সংকলন নেই। ইংরেজি সাহিত্যের অন্তত সাত–আটটি ভালো কবিতার সংকলন আছে। আমি মনে করি, বাংলা ভাষার সব যুগের কবিতা নিয়ে আমাদেরও এমন একক সংকলন থাকা দরকার। সে কারণেই এ সংকলনে আমি সব যুগের প্রতিনিধিত্বমূলক কবি ও কবিতাকে স্থান দিতে চেয়েছি। আলতাফ: আপনি নিজে ষাটের দশকের প্রতিনিধি। কিন্তু অসীমের ভেলায় পঞ্চাশের দশকের পর আর কোনো কবিকে নেননি কেন? সায়ীদ: এখন নিইনি মানে এই নয় যে পঞ্চাশ দশকের পরের কবিরা আর কখনো অন্তর্ভুক্ত হবেন না। ষাটের দশকও অন্তর্ভুক্ত হবে। পরবর্তী সংস্করণে আমি সেই চেষ্টা করব। কারণ, আমি যে দশকের মানুষ, সে দশকের কিছু কিছু বিষয়ের প্রতি আমার দুর্বলতা থাকতে পারে। সে জন্য আম, কাঁঠাল যেমন জাগ দেয়, তেমনি এ বিষয়টিও একটু জাগ দিয়ে রেখেছি। সেই সময়ের কবিতাগুলো মাঝেমধ্যে দেখি, হয়তো সামনের সংস্করণে এই কবিতাগুলো নিয়ে আসব। আলতাফ: অসীমের ভেলায় আরেকটি বিষয় খুব স্পষ্ট: কবি ও কবিতা নির্বাচনের ক্ষেত্রে আপনি পাঠকপ্রিয়তার দিকে নজর দিয়েছেন। কেন? সায়ীদ: কবিতার পাঠকপ্রিয়তা কিন্তু এমনি এমনিই হয় না। কোনো অ-কবিতা পাঠকপ্রিয় হওয়া কিন্তু অত সহজ নয়। আর হলেও সেটা স্থায়ী হয় না। পাঠকপ্রিয়তা কবিতার কোনো দোষ নয়। নজরুলের ‘বিদ্রোহী’ তো পাঠকপ্রিয় কবিতা, এটা কি তার দোষ? পাঠকপ্রিয়তার সঙ্গে সেরা কবিতার একটা যোগ আছে। পাঠকপ্রিয় নয়—এ রকম সেরা কবিতা খুব বেশি পাওয়া যাবে না। তবে দু–একটি ব্যতিক্রম থাকতে পারে। যেমন সুধীন দত্তের কবিতা অনেক ভালো মানের হলেও পাঠকপ্রিয় নয়। তাঁর কবিতাও নিয়েছি। এই সংকলনে আমি রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের সর্বাধিক কবিতা অন্তর্ভুক্ত করেছি। কারণ, আমি মনে করি, এ দুজনের কবিতায় যত পর্বান্তর রয়েছে, তা অন্যদের ক্ষেত্রে কমই দেখা যায়। আর তিরিশের দশকে এসে পঞ্চপাণ্ডবের বাইরে আরেকজন গোপনে পড়ে ছিলেন। তিনি প্রেমেন্দ্র মিত্র। আমি প্রেমেন্দ্র মিত্রকেও গুরুত্ব দিয়েছি। আরেকটা বিষয়ে আমি গুরুত্ব দিয়েছি। সেটা হলো কবিতায় ‘হাস্য রস’। বাঙালির জীবনে হাসি নেই। তা ছাড়া আমাদের যে স্বাস্থ্য, তা হাসির অনুকূল নয়। সংস্কৃতশাস্ত্রে নয়টি রসের কথা বলা হয়। তার মধ্যে ‘হাস্য রস’ একটি। প্রেমের কবিতার পরেই মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে ‘হাস্য রসের’ কবিতা। আমাদের এখানকার কবিতার সংকলনগুলোয় ‘হাস্য রস’ একেবারেই অবহেলিত। এ জন্য রবীন্দ্রনাথ, দিজেন্দ্রলাল রায়, গোলাম মোস্তফাসহ যেসব কবির হাস্যরসাত্মক কবিতা আমি পেয়েছি, এই সংকলনে সেগুলো অন্তর্ভুক্ত করেছি।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
চিলড্রেন বুক - ২ বাংলা ছড়া
একটু পড়ে দেখুন
চিলড্রেন বুক - ২ বাংলা ছড়া ফারজানা কাইয়ুম সুবর্ণা
(1)
TK. 300 -14% OFF
TK. 258
উপদেশের কবিতা
একটু পড়ে দেখুন
উপদেশের কবিতা আবদুল্লাহ আবু সায়ীদ
(7)
TK. 130 -8% OFF
TK. 119
শ্রেষ্ঠ বিদেশী গল্প
একটু পড়ে দেখুন
শ্রেষ্ঠ বিদেশী গল্প আবদুল্লাহ আবু সায়ীদ
(3)
TK. 180 -12% OFF
TK. 159
কিশোর আনন্দ-১
একটু পড়ে দেখুন
কিশোর আনন্দ-১ আবদুল্লাহ আবু সায়ীদ
(5)
TK. 330 -9% OFF
TK. 299
কিশোর আনন্দ-৩
একটু পড়ে দেখুন
কিশোর আনন্দ-৩ আবদুল্লাহ আবু সায়ীদ
কোনো রেটিং নেই
TK. 330 -9% OFF
TK. 299
ব্রাহ্মণের বাড়ির কাকাতুয়া
একটু পড়ে দেখুন
ব্রাহ্মণের বাড়ির কাকাতুয়া আবদুল্লাহ আবু সায়ীদ
কোনো রেটিং নেই
TK. 200 -11% OFF
TK. 179
কিশোর আনন্দ-৬
একটু পড়ে দেখুন
কিশোর আনন্দ-৬ আবদুল্লাহ আবু সায়ীদ
(1)
TK. 330 -9% OFF
TK. 299
কিশোর আনন্দ-২
একটু পড়ে দেখুন
কিশোর আনন্দ-২ আবদুল্লাহ আবু সায়ীদ
(3)
TK. 330 -12% OFF
TK. 289

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"অসীমের ভেলা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
অসীমের ভেলা পাতা: 1 / 19
পাতা 2
অসীমের ভেলা পাতা: 2 / 19
পাতা 3
অসীমের ভেলা পাতা: 3 / 19
পাতা 4
অসীমের ভেলা পাতা: 4 / 19
পাতা 5
অসীমের ভেলা পাতা: 5 / 19
পাতা 6
অসীমের ভেলা পাতা: 6 / 19
পাতা 7
অসীমের ভেলা পাতা: 7 / 19
পাতা 8
অসীমের ভেলা পাতা: 8 / 19
পাতা 9
অসীমের ভেলা পাতা: 9 / 19
পাতা 10
অসীমের ভেলা পাতা: 10 / 19
পাতা 11
অসীমের ভেলা পাতা: 11 / 19
পাতা 12
অসীমের ভেলা পাতা: 12 / 19
পাতা 13
অসীমের ভেলা পাতা: 13 / 19
পাতা 14
অসীমের ভেলা পাতা: 14 / 19
পাতা 15
অসীমের ভেলা পাতা: 15 / 19
পাতা 16
অসীমের ভেলা পাতা: 16 / 19
পাতা 17
অসীমের ভেলা পাতা: 17 / 19
পাতা 18
অসীমের ভেলা পাতা: 18 / 19
পাতা 19
অসীমের ভেলা পাতা: 19 / 19
পাতা / 19
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।