হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
অপ্সরীরী - আসিফ মেহ্‌দী এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০১৮

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

অপ্সরীরী

7 Ratings | 4 Reviews
TK. 120 TK. 150 -20% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

বই পরিচিতি: অপ্সরা বুঝে উঠতে পারছে না, কী বলছে এই মেয়ে! যে মানুষ মৃত, তার সঙ্গে আবার যোগাযোগ থাকবে কীভাবে? অপ্সরার ভেতরে নানা প্রশ্ন তৈরি হওয়া শুরু হয়েছে কিন্ত...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

বই পরিচিতি: অপ্সরা বুঝে উঠতে পারছে না, কী বলছে এই মেয়ে! যে মানুষ মৃত, তার সঙ্গে আবার যোগাযোগ থাকবে কীভাবে? অপ্সরার ভেতরে নানা প্রশ্ন তৈরি হওয়া শুরু হয়েছে কিন্তু কোনো কিছু জিজ্ঞাসা
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title অপ্সরীরী
Author আসিফ মেহ্‌দী
Publisher অনন্যা
Edition ১ম প্রকাশ, ২০১৮
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 72
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.2 Kg
ISBN 9789844325500
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.43

7 Ratings and 4 Reviews

★★★★★
6
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
1

পাঠকদের মন্তব্য

৪টি
Mursalin Ahmed Manan

Mursalin Ahmed Manan , Sep 28, 2026

★ ★ ★ ★ ★

""চলছে অপ্সরা…………" 'অপ্সরার স্পর্শ'র যেখানে শেষ সেখানেই 'অপ্সরীরী'র শুরু। অপ্সরার জীবনে বেগুনী রঙের প্রভাব আছে বরাবরই। এ রঙ অপ্সরার ভিতরকার আত্মবিশ্বাস ও নিজের শক্তির জায়গাটাকে আরও মজবুত করে। শপিং মলে লুমুনের সাথে হঠাৎই দেখা হয় অপ্সরার। লুমুনের হাতে ছিলো ডেইরী মিল্কের বেগুনী রঙের প্যাকেট। ঠিকই জানত অপ্সরা লুমুনের সাথে এই দেখা হওয়ার কিছু না কিছু একটা আছে। লুমুনের সাথে কথা হয়ে বুঝতে পারা গেলো ও এখনও অনেকটাই অপ্রকৃতস্থ। অজির মৃত্যুর এতদিন পরেও স্বাভাবিক হতে পারেনি লুমুন। লুমুন জানালো অজির সাথে এখনও অনলাইনে তার চ্যাটিং হয়। এ কথা শুনে রীতিমতো অবাক অপ্সরা। এ কি করে সম্ভব? যে মানুষটার পৃথিবীতে আর কোনো অস্তিত্বই নেই সে কি ভাবে একটা মানুষের সাথে কথা বলে? লুমুনের পরিবারের সাথে কথা বলে পুরো বিষয়টা ভালোভাবেই বুঝতে পারলো অপ্সরা। কিন্তু অপ্সরার মাথাতেই বিষয়টা কোনোভাবেই কাজ করছে না। অপ্সরা ভাবছে………… আগের চেয়ে সিঁথির রাগটা বেড়ে গেছে আরও অনেকগুণ। অযথাই সন্দেহ করে রকিকে। রকির দিনকাল ভালো যাচ্ছে আজকাল। তবে ওকে মানিয়ে নেবার চেষ্টা করে বরাবরই। অবশ্য এসময় একম একটু-আধটু হয়েই থাকে। কি কান্ডটাই না যেদিন করে বসল! অবশ্য নিজের ভুলগুলো আবার নিজে ধরতেও পারে সিঁথি। পাত্রপক্ষ পাত্রী দেখতে আসে তবে অপ্সরার বেলাতে হচ্ছে তার উল্টো। পরিবারের কথা রাখতে পাত্রদের সাথে রেস্টুরেন্ট থেকে পার্ক এমনকি ঢাকার বাইরেও দেখা করতে যেতে হচ্ছে অপ্সরাকে। শুনতে হয় আজগুবি সব গল্প। তবে ছেলে পছন্দ হচ্ছে না। এক রাজিবকে দেখে এখন ছেলেদের স্বরূপটা অতি সহজেই ধরা পড়ে অপ্সরার কাছে। আদৌ কি ছেলে পছন্দ হবে অপ্সরার? লুমুনের সমস্যাটার সমাধান কি বের করতে পারবে অপ্সরা? পরিবেশ ও পরিস্থিতি অপ্সরাকে নানা অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করাচ্ছে। অপ্সরা চরিত্রটি লেখক সৃষ্ট মনে রাখার মত একটা চরিত্র। মানুষ হিসেবে অপ্সরার জন্য বেশ মায়া লাগছে। জীবনের ঘাত-প্রতিঘাতকে উপেক্ষা করে ছুটে চলছে অপ্সরা, চলুক। পাঠক হিসেবে আমরা তার পাশে আছি সবসময়। লেখকের কাছ থেকে অপ্সরার পরবর্তী সিকুয়েলের প্রত্যাশায় রইলাম।"

anisrahaman01@gmail.com

anisrahaman01@gmail.com , Jun 5, 2026

★ ★ ★ ★ ★

"Not bad, not good. Wishing"

Adrita Mehzabin

Adrita Mehzabin , Oct 31, 2019

★ ★ ★ ★ ★

"যেভাবেই বলি না কেন, অপ্সরা সিরিজ আমার অসম্ভব মন ছুঁয়ে গেছে। প্রথম গল্পেই লেখক পাঠকের মনে অপ্সরার জন্য একটা আলাদা জায়গা করে নিয়েছেন। অপ্সরীরী অপ্সরা সিরিজের শেষ বই। অপ্সরার সাথে বহুদিন পরে দেখা হয়েছে লুমুনের। অজি মারা যাবার পরে এই প্রথম দেখা তাদের। প্রায় চুপিচুপি 'লুমুন' অপ্সরাকে বলে এক ভয়ঙ্কর কথা। অজির সাথে নাকি লুমুনের যোগাযোগ আছে। তাদের নাকি প্রায়ই কথা হয়। সে বিশ্বাস করে - অজি পৃথিবী ছেড়ে চলে গেছে এটা ঠিক, তবে সে বাস করে অন্য জগতে। সেখান থেকেই সে লুমুনের সাথে কথা বলে। লুমুনের বিশ্বাস কে ভাঙতে চায় না অপ্সরা। কি লাভ আরেকজনের বিশ্বাসে আঘাত করে। তার বিশ্বাস একদিন ভেঙে চুরমার করে দিয়েছিল রাজীব। তাই বিশ্বাস ভাঙার বেদনা সে জানে । রকি আর সিঁথির পরিবারে আসছে নতুন অতিথি। সিঁথির সন্দেহ প্রবণতা বুঝি এবার কমবে। তাদের পাশের ফ্লাটে একদিন বেড়াতে গিয়ে বোঝে সিঁথি, ভালবাসার সাথে বিশ্বাস মানুষের জীবনে কতটা জরুরি। বাবা মায়ের খুব ইচ্ছে তার অনিকের সাথে বিয়ে হয়। একদিন অনিক শোনায় তার জীবনের এক ভয়ানক গল্প। এদিকে জীবনের নানা অলিগলি দেখা অপ্সরা আজ এক কঠিন সত্য জানতে পেরেছে। কেউ একজন তাকে জানিয়ে গেছে, লুমুন আর অজির যোগাযোগের কি রহস্য। হয়তো যে হারিয়ে যায় সেই রয়ে যায়। যে রয় আশেপাশে সেই হারিয়ে যায় চিরতরে । মায়ার বন্ধনে লেখক তার লেখা দিয়ে সবাইকে বেঁধে ফেলেছেন। অপ্সরা সিরিজ আজীবন পাঠক হৃদয়ে তার অবস্থান প্রথম সারিতে ধরে রাখবে বলে আমার বিশ্বাস।"

E

E , Oct 30, 2019

★ ★ ★ ★ ★

""প্রগতি ন্যানো রিভিউ প্রতিযোগ" বইঃ অপ্সরীরী লেখকঃ আসিফ মেহদী ধরনঃ সমকালীন পৃষ্ঠা সংখ্যাঃ ৭২ প্রকাশকঃ অনন্যা প্রকাশনী মধ্যবিত্ত পরিবারের এক সহজ সরল প্রাণোচ্ছ্বল মেয়ে অপ্সরা । অপ্সরা স্বপ্ন দেখে গভীর ভালোবাসায় ভরা দুখানা হাত ধরে সাংসার সমুদ্রের বহু পথ পাড়ি দিতে কিন্তু সত্যের প্রলেপে আঠা মিথ্যার স্তুপের কাছে বারবার থমকে পড়ে অপ্সরা ॥ অপ্সরার ছোট ভাই অজি লুমুনকে নিয়ে স্বপ্ন দেখেছিল, দুটি প্রেমসিক্ত হৃদয়ে গড়ে ওঠা স্বপ্নগুলো অসম্পূর্ণ রেখেই অজি পরপারে পাড়ি দেয় । অজির মৃত্যুর পরেও তার প্রতি লুমুনের ভালোবাসা ছিলো ইস্পাতদৃঢ় এখনও নাকি অজির সাথে লুমুনের যোগাযোগ হয় । অজি নাকি লুমুনের সাথে দেখাও করতে চায় । সত্যিই কি অজির সাথে লুমুনের যোগাযোগ হয় নাকি এগুলো লুমুনের বিকৃত মস্তিষ্কের উদ্ভট কল্পনা ?? অপ্সরার শেষ পরিণতিই বা কি হয়েছিল ?? রহস্যময় এসব প্রশ্নের উত্তর জানতে হলে ডুব দিতে হবে "অপ্সরীরী" বইটির মধ্যে ॥ পাঠ প্রতিক্রিয়াঃ লেখক Asif Mehdi ভাইয়ের বইগুলো পাঠক হৃদয়ে এক ঐন্দ্রজালিক পরশ বুলিয়ে যায় । লেখক প্রেম, বিরহ আর মায়ার নিবিড় বন্ধনের একটি জগত সৃষ্টি করেছেন অপ্সরা সিরিজের ভেতরে যা পাঠককে সহজেই অভিভূত করে ॥ ❤️📚"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"অপ্সরীরী" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
অপ্সরীরী পাতা: 1 / 8
পাতা 2
অপ্সরীরী পাতা: 2 / 8
পাতা 3
অপ্সরীরী পাতা: 3 / 8
পাতা 4
অপ্সরীরী পাতা: 4 / 8
পাতা 5
অপ্সরীরী পাতা: 5 / 8
পাতা 6
অপ্সরীরী পাতা: 6 / 8
পাতা 7
অপ্সরীরী পাতা: 7 / 8
পাতা 8
অপ্সরীরী পাতা: 8 / 8
পাতা / 8
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।