১ম প্রকাশ, ২০১৬
অপ্সরার স্পর্শ
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | অপ্সরার স্পর্শ |
| Author | আসিফ মেহ্দী |
| Publisher | অনন্যা |
| Edition | ১ম প্রকাশ, ২০১৬ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 80 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.2 Kg |
| ISBN | 9789844321045 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
10 Ratings and 7 Reviews
পাঠকদের মন্তব্য
৭টিMursalin Ahmed Manan , Sep 28, 2026
""চলছে অপ্সরা…………" 'অপ্সরার স্পর্শ'র যেখানে শেষ সেখানেই 'অপ্সরীরী'র শুরু। অপ্সরার জীবনে বেগুনী রঙের প্রভাব আছে বরাবরই। এ রঙ অপ্সরার ভিতরকার আত্মবিশ্বাস ও নিজের শক্তির জায়গাটাকে আরও মজবুত করে। শপিং মলে লুমুনের সাথে হঠাৎই দেখা হয় অপ্সরার। লুমুনের হাতে ছিলো ডেইরী মিল্কের বেগুনী রঙের প্যাকেট। ঠিকই জানত অপ্সরা লুমুনের সাথে এই দেখা হওয়ার কিছু না কিছু একটা আছে। লুমুনের সাথে কথা হয়ে বুঝতে পারা গেলো ও এখনও অনেকটাই অপ্রকৃতস্থ। অজির মৃত্যুর এতদিন পরেও স্বাভাবিক হতে পারেনি লুমুন। লুমুন জানালো অজির সাথে এখনও অনলাইনে তার চ্যাটিং হয়। এ কথা শুনে রীতিমতো অবাক অপ্সরা। এ কি করে সম্ভব? যে মানুষটার পৃথিবীতে আর কোনো অস্তিত্বই নেই সে কি ভাবে একটা মানুষের সাথে কথা বলে? লুমুনের পরিবারের সাথে কথা বলে পুরো বিষয়টা ভালোভাবেই বুঝতে পারলো অপ্সরা। কিন্তু অপ্সরার মাথাতেই বিষয়টা কোনোভাবেই কাজ করছে না। অপ্সরা ভাবছে………… আগের চেয়ে সিঁথির রাগটা বেড়ে গেছে আরও অনেকগুণ। অযথাই সন্দেহ করে রকিকে। রকির দিনকাল ভালো যাচ্ছে আজকাল। তবে ওকে মানিয়ে নেবার চেষ্টা করে বরাবরই। অবশ্য এসময় একম একটু-আধটু হয়েই থাকে। কি কান্ডটাই না যেদিন করে বসল! অবশ্য নিজের ভুলগুলো আবার নিজে ধরতেও পারে সিঁথি। পাত্রপক্ষ পাত্রী দেখতে আসে তবে অপ্সরার বেলাতে হচ্ছে তার উল্টো। পরিবারের কথা রাখতে পাত্রদের সাথে রেস্টুরেন্ট থেকে পার্ক এমনকি ঢাকার বাইরেও দেখা করতে যেতে হচ্ছে অপ্সরাকে। শুনতে হয় আজগুবি সব গল্প। তবে ছেলে পছন্দ হচ্ছে না। এক রাজিবকে দেখে এখন ছেলেদের স্বরূপটা অতি সহজেই ধরা পড়ে অপ্সরার কাছে। আদৌ কি ছেলে পছন্দ হবে অপ্সরার? লুমুনের সমস্যাটার সমাধান কি বের করতে পারবে অপ্সরা? পরিবেশ ও পরিস্থিতি অপ্সরাকে নানা অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করাচ্ছে। অপ্সরা চরিত্রটি লেখক সৃষ্ট মনে রাখার মত একটা চরিত্র। মানুষ হিসেবে অপ্সরার জন্য বেশ মায়া লাগছে। জীবনের ঘাত-প্রতিঘাতকে উপেক্ষা করে ছুটে চলছে অপ্সরা, চলুক। পাঠক হিসেবে আমরা তার পাশে আছি সবসময়। লেখকের কাছ থেকে অপ্সরার পরবর্তী সিকুয়েলের প্রত্যাশায় রইলাম।"
Suhel Mamun , Apr 30, 2021
"not good"
রুকাইয়া রুকু , Nov 4, 2019
"কাহিনি_সংক্ষেপে: একটি এনজিও তে নতুন চাকরি পেয়েছে হৃদি। অফিসের বস সাইফের প্রতি অন্যরকম এক ভালো লাগা অনুভব করে সে, কিন্তু মনের দরজা সে কঠোর ভাবেই বন্ধ করে রেখেছে। জীবনের কোনো এক সময়ে প্রচন্ড ভালোবেসেছিলো রাজীবকে অথচ আজ তাদের মধ্যে দূরত্ব আকাশ ছোঁয়া । কিন্তু কেনো? ইদানীং সিঁথি সব কিছুতেই সন্দেহ করতে শুরু করেছে রকিকে। ভালোবেসে বিয়ে করেছে তবুও সংসারে ঝামেলা লেগেই থাকে। টানাপোড়নের এই সস্পর্ক ছেড়ে বাবার বাড়ি চলে আসে সিঁথি। জয় কার হবে,ভালোবাসার নাকি সন্দেহের? হঠাৎই রাজীব ফিরে আসে হৃদির জীবনে। হৃদি কি ক্ষমা করতে পারবে ভালোবাসার মানুষটিকে? নাকি সাইফের দিকে ঝুঁকবে? অদ্ভুত এক দোটানা! পাঠ_প্রতিক্রিয়া : আমাদের দেশের অনেক বড় একটা সমস্যা খুব দক্ষতার সাথে তুলে ধরেছেন লেখক বইটিতে। আমাদের দেশের পতিতালয়ের করুণ চিত্র ফুঁটে উঠেছে বইটিতে। পতিতালয়ে যে সব শিশুরা বেড়ে উঠছে তাদের ভবিষ্যত কতোটা অন্ধকার সেটা স্পষ্ট ভাবে তুলে ধরা হয়েছে এখানে। বিভিন্ন দেশি বিদেশী এনজিও গুলো অনেক কাজ করলেও সেটা যে প্রয়োজনের তুলনায় অনেক কম সেটা ভালোভাবেই ধারনা পেয়েছি বইটি থেকে। অন্যদিকে হৃদির জীবনের উত্থান পতন দেখে মনে হয়েছে,জীবন আসলেই অনেক কঠিন। বইটিকে গল্প ভেবে পড়লেও অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় সামনে এসেছে। খুব ভালো কিছু মেসেজ ছিলো পুরো বইটি জুড়ে। এক বসাতেই শেষ করে ফেলেছি বইটি। বই: অপ্সরার স্পর্শ লেখক: আসিফ মেহ্দী প্রকাশনী : অনন্যা প্রকাশন মূল্য: ১৫০ (মূদ্রিত) রেটিং : 4/5"
Anik Hassan , Nov 1, 2019
"★প্রগতি ন্যানো রিভিউ প্রতিযোগ বইয়ের নাম: অপ্সরার স্পর্শ; লেখক: আসিফ মেহ্দী; ধরন: সমকালীন উপন্যাস। "অপ্সরা" বইটি পড়েছে অথচ অপ্সরার জন্য দু ফোঁঁটা চোখের জল ফেলেনি, এমন মানুষ পাওয়া ই যাবে না। আর এই "অপ্সরার স্পর্শ" হলো অপ্সরা সিরিজের দ্বিতীয় বই। নিজের জীবন নিয়ে আর ভাবা হয়ে ওঠে না। নামে আর কাজে সে তো অনন্যা। আর তাই সে অপ্সরা। নেই থেকে শুরু করতে শুধু সৃষ্টিকর্তা ই পারে। মানুষ পারে শুধু "আছে" নিয়ে খেলা করতে। অজির করুণ মৃত্যু অপ্সরার জীবনে এক ভয়াবহ করুণ। এক সময় অপ্সরা নিজের স্বপ্নের মানুষ রাজিবকে কল্পনা করতো আয়নার ভেতরে। তাকে দেখতো, হাসতো,তার সাথে একা একা কথা বলতো। আর ভাবতো স্বপ্নের মানুষটি একদিন তাকে টেনে নিয়ে যাবে আয়নার ওপাশে যেখানে কোনো দুঃখ তাকে স্পর্শ করতে পারবে না। অপ্সরা রাজিব কে স্থান দিয়েছিলো তার অন্তরের অন্তস্থলে যেখানে আর কারো প্রবেশাধিকার নেই। কিন্তু হঠাৎ অপ্সরা সম্মুখীন হয় কঠিন বাস্তবতার যা তার হৃদয়কে রক্তে রক্তাক্ত করে। অপ্সরা হয়ে যায় জীবন্মৃত, নিঃশেষ। ভাগ্যের নির্মম খেলা মানুষকে বিচ্ছিন্ন করে দেয়। তাই আজ অপ্সরা শতবার চেষ্টা করেও রাজিব কে কল্পনা করতে পারছে না,পারছে না তার সাথে কথা বলতে। কি বিচিত্র মানুষের মন, তাই না? কচ্ছপ গতিতে বদলে যায়,কখনো বা খরগোশের গতিতে। অপ্সরা নিজেও নোঝে না সে কেন,কখন এতোটা বদলে গেলো। এভাবেই সুখ-দুঃখের সংমিশ্রণের মধ্য দিয়ে এগিয়ে চলে অপ্সরার গল্প কাহিনী। সে কাহিনী বড়ো বিচিত্র।"
Adrita Mehzabin , Oct 31, 2019
"#অপ্সরার স্পর্শ #আসিফ মেহদী #জীবনঘনিষ্ঠ উপন্যাস #অনন্যা প্রকাশনী আসিফ মেহ্দী একজন প্রিয় লেখকের নাম। উনি সবার কাছে পরিচিত নানা পরিচয়ে। বিশেষ করে রম্য, বিজ্ঞান কল্পকাহিনি, উপন্যাস আর ন্যানো কাব্য-এই চার শাখাতে তিনি পাঠকপ্রিয় হয়েছেন সবচেয়ে বেশি। অপ্সরার স্পর্শ বইটি আসলে অপ্সরা' সিরিজের দ্বিতীয় বই। অপ্সরা বইটি যারা পড়েছেন তারা অপ্সরার জন্য দু- ফোঁটা চোখের জল ফেলেননি এমন মানুষ পাওয়া ভার। অজির করুণ মৃত্যু অপ্সরার জীবনের ভয়াবহ এক কষ্ট। অপ্সরার নিজের জীবন নিয়ে আর ভাবা হয়ে ওঠেনা। সে দৌলতদিয়ায় আসে নিষিদ্ধ পল্লীতে জন্ম নেয়া শিশুদের জন্য কিছু করতে। নামে আর কাজে সেতো অনন্যা। তাই সে অপ্সরা। একসময় অপ্সরা আয়নার ভেতরে স্বপ্নের মানুষ রাজীবকে কল্পনা করত! রাজীবকে দেখত, হাসত, একা একা কথা বলত! ভাবত, স্বপ্নের মানুষটি একদিন হাত বাড়িয়ে তাকে টেনে আয়নার ওপাশে নিয়ে যাবে।যেখানে কোন দুঃখ তাকে স্পর্শ করবে না! রাজীবকে অপ্সরা হৃদয়ের সেইখানে স্থান দিয়েছিল, যেখানে অন্য কারও প্রবেশাধিকার নেই। কিন্তু হঠাৎ অপ্সরার জীবনকে স্পর্শ করে কল্পনাতীত দুঃখ! হৃদয়ের রক্তক্ষরণে রক্তাক্ত হয় অপ্সরা! প্রিয় মানুষের দেয়া কষ্টে অপ্সরা হয় নিঃশেষ, জীবন্মৃত । ভাগ্যের নির্মম খেলায় সেই মানুষটিই আবার ফিরে এসেছে অপ্সরার জীবনে। কিন্তু আজ শত চেষ্টা করেও অপ্সরা আয়নার ওপাশে রাজীবকে কল্পনা করতে পারছে না। কী বিচিত্র মানুষের মন! কচ্ছপগতিতে মন বদলে যায়; তাই অপ্সরাও বোঝেনা কখন সে এতখানি বদলে গেল। এমনি করেই সুখ দুঃখ নিয়ে এগিয়ে চলে অপ্সরার গল্প।"
Tasnim Mahmud. , Oct 31, 2019
"'প্রগতি ন্যানো রিভিউ প্রতিযোগ' রিভিউ নং-২ বইয়ের নাম :অপ্সরার স্পর্শ। লেখক :আসিফ মেহেদী। পৃষ্ঠা : ৮০ . একটি এনজিও তে চাকরি করে হৃদি।আজকাল ব্যস্ততাকে খুঁজে বেড়ায় সে।বান্ধবীর অনুসন্ধান দেয়া একটা প্রজেক্টে কাজ করার সুযোগ হয় হৃদির।এই প্রজেক্ট নিষিদ্ধপল্লীতে যারা থাকে তাদের উপর।অফিসের বস সাইফ বেশ ঠাণ্ডা স্বভাবের মানুষ। কথাও খুব কম বলে।তার প্রতি অন্যরকম এক ভালো লাগা অনুভব করে হৃদি। কিন্তুু মৃত মনকে কোনো নতুনত্বের সুযোগ দিতে চায় না হৃদি।অজির মৃত্যু আর রাজিবের ধোঁকা তার মন, অন্তর, জীবনকে নিস্তব্ধতার চাদর পরিয়ে দিয়েছে। বইটি পড়ে হৃদির জন্য খুব মন খারাপ লাগবে যে কোনো পাঠকের।এই উপন্যাসে হৃদি চরিত্রটি হৃদয় ছুঁয়ে দিয়েছে। নিষিদ্ধপল্লীতে যারা যায় তাদের জীবনের বাস্তবতা সহ বিভিন্ন দিক লেখক খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। সেই সাথে দারুন অর্থপূর্ণ কিছু কথা বলে গেছেন। তার মধ্যে একটি হলো " 'নেই' থেকে তৈরি শুধু সৃষ্টিকর্তাই করতে পারেন। মানুষ পারে ' আছে ' নিয়ে খেলতে। খোঁচাতে এবং প্যাঁচাতে"।সব মিলিয়ে অসাধারণ ছিলো অপ্সরা সিরিজের দ্বিতীয় বইটি।"
murad , May 20, 2016
"কাজু মিয়ার হোটেলে কোণার একটি টেবিলে অপ্সরা বসেছে। স্মৃতিময় টেবিলটির দিকে তাকিয়ে তার চোখ দুটো ছলছল করে উঠল। অপ্সরার মনে হলো, তার বুকের ভেতর কষ্ট, মাথার ভেতর কষ্ট, চোখের ভেতর কষ্ট! টেবিলে মাথা রেখে চোখ বন্ধ করে সে কিছুক্ষণ চিন্তাহীন-ভাবনাহীন-অনুভূতিহীন একজন ‘কেউ না’ হিসেবে থাকতে চায়! অপ্সরা চরিত্রটি আসিফ মেহ্দীর এক অনন্যসাধারণ সৃষ্টি। এই চরিত্রের প্রথম বই ‘অপ্সরা’ পড়ে অপ্সরার জন্য কাঁদেননি, এমন পাঠক খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না। কাহিনির জীবনঘনিষ্ঠতা পাঠকের মন জয় করেছে বলেই বইটি ছিল বেস্ট সেলার বইয়ের তালিকায়। ‘অপ্সরা’ চরিত্রের দ্বিতীয় বই ‘অপ্সরার স্পর্শ’র জন্যও ভালোবাসা! ঝিরিঝিরি প্রেম’ একসময় হয়েছিল ‘ঝুম প্রেম’। অপ্সরা ভেবেছিল, প্রেমোচ্ছ্বাসে ভেসে যাবে তার বাকিটা জীবন! তার আগেই ‘সাধ’-এর অধ্যায় হলো ‘বাদ’-এর অধ্যায়! একটি শোকাবহ ঘটনা অপ্সরার সারল্যমাখা উচ্ছ্বল জীবনকে নিয়ে হাজির করেছে বাস্তবতা স্পৃষ্ট জীবনপটে। হয়তো সেই যন্ত্রণা আমৃত্যু অমোচনীয় কালির মতো লেপ্টে থাকবে অপ্সরার হৃদয়ের দেয়ালে; তবে তার মন কেন্দ্রীভূত হচ্ছে হঠাৎ ঘটনাবহুল হয়ে ওঠা তার জীবনের প্রতি। অপ্সরা সিরিজের প্রথম বইয়ের নাম ছিল ‘অপ্সরা’। প্রায়ই পাঠকবন্ধুদের কাছ থেকে বার্তা পাই। তারা অপ্সরার যন্ত্রণাময় অবস্থার উপাখ্যান পড়ে কেঁদেছেন। কেউ কেউ মেনে নিতে পারেননি অজির বেদনাদায়ক পরিণতি। অনেকেই অপ্সরার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। রহস্যময়ী এই নারীকে নিয়ে এবারের বই ‘অপ্সরার স্পর্শ’! দ্রুত পড়তে মন সাড়া দেয় না, ইচ্ছে হয় বইটা শেষ না করি । শেষ করলে তো শেষই হয়ে গেলো । কিছু বই আসলে সমাপ্তি ডিজার্ভ করে না, ডিজার্ভ করে আত্নীকরণ, নিজের মধ্যে ধারণ করা । অপ্সরার স্পর্শ এমনই এক বই ।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"অপ্সরার স্পর্শ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: