হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
অপ্সরা - আসিফ মেহ্‌দী এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০১৮

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

অপ্সরা

7 Ratings | 6 Reviews
TK. 104 TK. 130 -20% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

বই পরিচিতি: সেই রাতে হৃদির কী জানি হলো; বারবার ওই ছেলের কথাটি মাথায় ঘুরঘুর করতে থাকল! সে যখন কথাটি বলছিল, তখন তার চোখে ছিল প্রিয় মানুষ হারানোর ভয়; হৃদি তা স্পষ...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

বই পরিচিতি: সেই রাতে হৃদির কী জানি হলো; বারবার ওই ছেলের কথাটি মাথায় ঘুরঘুর করতে থাকল! সে যখন কথাটি বলছিল, তখন তার চোখে ছিল প্রিয় মানুষ হারানোর ভয়; হৃদি তা স্পষ্ট দেখেছে। ছেলেটি হয়ত
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title অপ্সরা
Author আসিফ মেহ্‌দী
Publisher অনন্যা
Edition ১ম প্রকাশ, ২০১৮
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 64
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.4 Kg
ISBN 9789844324107
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.43

7 Ratings and 6 Reviews

★★★★★
4
★★★★☆
2
★★★☆☆
1
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৬টি
Tamim Sarker

Tamim Sarker , Mar 7, 2021

★ ★ ★ ★ ★

"📖বুক রিভিউ বইয়ের নামঃ অপ্সরা লেখকঃ আসিফ মেহ্দী প্রচ্ছদঃ ধ্রুব এষ মুদ্রিত মূল্যঃ১৩০ টাকা ক্যাটাগরিঃ সমকালীন উপন্যাস একটি পরিবারের কাহিনী বলেছেন যেখানে সবকিছুই ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ ছন্দপতন। লেখক এখানে বর্তমান প্রজন্মের ৩ ধরণের ভালোবাসার গল্প দেখিয়েছেন। প্রথমটি প্রেম করে বিয়ে করার ২ বছর পর ছেলেটির প্রতি মেয়েটির সন্দেহ যদিও সন্দেহ করার মতো কিছু প্রমাণ পাওয়ার সাপেক্ষেই সন্দেহের উৎপত্তি আবার ছেলেটির চাকরি চলে যাওয়ার পর মেয়েটি গর্ভাবস্থায় যাতে চিন্তামুক্ত থাকে সেজন্য ছেলেটি গোপনে এক মানবাধিকার কর্মী নেত্রীর ব্যক্তিগত এসিস্ট্যান্ট হিসেবে চাকরি নেয় এবং ছেলেটির শার্টে মেয়েটি বব কার্টের চুল পায় মূলত সেখান থেকেই সন্দেহের উৎপত্তি। দ্বিতীয়ত ভালোবাসার মানুষটি মারা যাওয়ার পর মেয়েটির আর কখনো পুরোপুরি স্বাভাবিক হতে না পারা।লুমুন কি কখনো ভেবেছিল ব্লাড ক্যান্সারে মারা যাবে অজি?কতই বা বয়স অজির বড়জোর ২২।ভালোবাসার তীব্রতা কতো মারাত্মক হতে পারে সেটা লেখক লুমুনকে দিয়ে দেখিয়েছেন যে অজি মারা যাওয়ার সংবাদে লুমুনের সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যাওয়া আর কখনো স্বাভাবিক হতে না পারা। তৃতীয়ত টাকার লোভে রাজীবের প্রতারণা অপ্সরার সাথে।এই অপ্সরাদের গল্প সবসময়ই সবার কাছে অজানাই থাকে।রাজীবের মতো অনেক স্বার্থবাদী প্রেমিক আমাদের আশপাশেই অনেক ঘুরে বেড়াচ্ছে যাদের কাছে স্বার্থটাই সবার আগে ভালোবাসার কোনো মূল্য তাদের কাছে নেই।শেষে অপ্সরার জন্য চোখে জল আসবে না এমন পাঠক খুব কমই পাওয়া যাবে হয়তো। এটি মূলত একটি জীবনঘনিষ্ঠ উপন্যাস। এই উপন্যাসের সব কাহিনী মূলত বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া। এটি মূলত আমাদের অনেকের জীবনের গল্প।"

সৈয়দা ফাতিমা বানু

সৈয়দা ফাতিমা বানু , Nov 5, 2019

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"“মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা।” ভার্সিটি বাসের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে অজি এই বাক্যের অর্থ খুঁজে পেল। কী তার নাম, কোন বর্ষে পড়ে কিছুই জানে না, কেবল মন দিয়ে ফেলল অচিনপুরের রাজকন্যেকে। ভালোবাসার জালে জড়িয়ে গেছে হৃদি আর রাজীবও। রাজীব তার অপ্সরাকে একদিন সমুদ্র-দর্শনে নিয়ে যাবে, এমন কত-শত স্বপ্নে বিভোর দুজন। সিঁথির সংসারটা ভেঙে যাবে হয়তো, রকিকে আর বিশ্বাস করতে পারছে না সে। মনের ভেতর যখন ঘাঁটি গাড়ে সন্দেহের পোকা, সবকিছুই অসাড় হয়ে যায়। তিন ভাইবোন, সিঁথি, হৃদি আর অজিকে নিয়ে জীবনমুখী উপন্যাস 'অপ্সরা'। তাদের সুখ-দুঃখের অনুভূতিই এই উপন্যাসের মূল উপজীব্য। সরল কিছু ঘটনা লেখক পাঠকের সামনে তুলে ধরেছেন, যেগুলো পড়লে মনে হয় আমাদেরই দৈনন্দিন জীবন থেকে নেওয়া। সম্পর্কের মূল ভিত্তিই হলো বিশ্বাস, এই রেশটা গল্পের শেষ অবধি থাকবে। অপ্সরার কষ্ট অনুভব করবেন পাঠকও। লেখকের চিরাচরিত রসবোধের প্রতিফলন ছিল উপন্যাসে। শেষাংশে তাড়াহুড়োর ছাপ ছিল, হুট করেই যেন সমাপ্তি টেনে দেওয়া হলো। তাতে উপন্যাসটি কিছুটা দূর্বল হয়ে গেছে। শুরুতে যে গতিতে গল্প এগিয়েছে, সেভাবেই বিস্তারিতভাবে শেষ করলে পড়তে আরো ভালো লাগতো। 'অপ্সরা' সিরিজের আরো দুটি উপন্যাস রয়েছে, সেগুলো পড়ার ইচ্ছে রইলো।"

Ruponti Shahrin

Ruponti Shahrin , Nov 5, 2019

★ ★ ★ ★ ★

"'প্রগতি ন্যানো রিভিউ প্রতিযোগ' 'অপ্সরা' নামের মাঝেই বিচরণ করে কতগুলো অপ্সরাদের গল্প। তবে নেহাত গল্প বললে যে ভুল হবে। তবে বর্তমান সময়ে একটি কথা বহুল প্রচলিত আর তা হলো উপন্যাসে প্রতিপাদ্য জীবনবোধ। উপন্যাস হোক, বা গল্প তা আমাদের চারপাশের জীবনেরই গল্প। আর সেটাই স্বাভাবিক। এর পরেও কিছু কথা থেকে যায়, গল্পের শেষে কি শুধুই অনুভূতি কিংবা উপলব্ধি? না, কিছু গল্প থেকে যায় সেলফ মোডিফিক্যাশনের জন্য। মানে নিজেকে জানার জন্য। অপ্সরা একটি সিরিজ। যেখানে এক একটি উপন্যাসের সাথে পরের উপন্যালসের যোগসূত্র স্থাপন করলেই তবেই উত্তর পাওয়া সহজ। লেখকের মতে, '' ‘অপ্সরা’ সেলফ-মোটিভেটেড এবং সেলফ-গাইডেড এক মেয়ের কাহিনি।মূলত যারা আত্মোন্নয়নমূলক বা দিকনির্দেশনামূলক বই খুঁজছেন, তাদের জন্যই ‘অপ্সরা’ সিরিজের বইগুলো। মধ্যবিত্ত পরিবারের সহজ-সরল মেয়ে হৃদির নাম কেন অপ্সরা হলো এবং পরবর্তীতে সেই নামেই কেন সে পরিচিত হতে চাইল, তার পেছনেও রয়েছে দৃঢ় প্রত্যয় ও কঠিন সংকল্পের গল্প। সেই ধারাবাহিকতায় পরবর্তী দুটি পর্ব বা বইয়ে পূর্ণতা দিয়েছেন লেখক। মনের মধ্যে আমরা মেয়েরা অনেক সময় পুষে রাখি চাপা কষ্ট। বলার মতো পাইনা মানুষ। যদিও বা পাই, ভালো পরামর্শ দেওয়ার মতো মানুষের যে বড্ডো অভাব। সেক্ষেত্রে অপ্সরা হতে পারে গাইডলাইন। নিজেকে চিনতে, জানতে, সমাজের কঠিন বাস্তবতা থেকে নিজেকে সামলে উঠতেই নিজের মাঝে যে অপ্সরার বসবাস তা টেনে বের করার নিরিক্ষেই আজকের আলোচনা।"

Rezaul Karim

Rezaul Karim , Nov 2, 2019

★ ★ ★ ★ ★

"#প্রগতি_ন্যানো_রিভিউ_ প্রতিযোগ হৃদি। একটি সাধারন, সুশ্রী ভালো মেয়ে। তার একটি ছোট্ট পরিবার আছে। মা বাবা ছাড়াও বিবাহিত বড় বোন সিথী আর ছোট ভাই অজিকে নিয়েই তার দুনিয়া। আর তার মনের ক্যাম্পাসে রাজীব নামক এক ব্যক্তি সর্বদাই রঙতুলি নাড়ে। রাজীব আদর করে হৃদির নাম দিয়েছে অপ্সরা। বড্ড ভালোবাসে তারা একজন আরেকজন কে। অন্যদিকে বুয়েটে পড়া ছোটভাই অজি ভালোবাসে আরেক রাজকন্যাকে। বড্ড সুখী সুখী একটি পরিবার। কিন্তু প্রকৃতি হয়তো বেশী সুখ পছন্দ করেনাহ। তাই হুট করে আসা একটি ঝড় বদলে দিলো পরবারটিকে। উবে গেলো সব সুখ। আসিফ মেহদীর নাম আগে শুনে থাকলেও এই প্রথম পড়লাম। লেখার হাত বেশ ভালো। মোহ সৃষ্টি করতে পারে। আর পাঠক বোধহয় সেটাই সবচেয়ে বেশী চায়।"

Tasnim Mahmud.

Tasnim Mahmud. , Oct 31, 2019

★ ★ ★ ★ ★

"'প্রগতি ন্যানো রিভিউ প্রতিযোগ' রিভিউ নং-১ বইয়ের নাম:অপ্সরা লেখক :আসিফ মেহদী পৃষ্ঠা :৬৪ . উপন্যাসের শুরুতে দেখা যায় বুয়েটে পড়ুয়া মেধাবী ছাত্র অজিকে।হুট করে একই ডিপার্টমেন্টে পড়া লুমুন নামের এক মেয়ের প্রেমে পড়ে যায়।তারপর থেকে তার দিন কাল পার হয় লুমুনের কথা ভেবে। অজির দুই বোন হৃদি আর সিঁথি। সিঁথি বিয়ে করেছে রকিকে।কিছু দিন থেকে সম্পর্ক ভালো যাচ্ছে না। সন্দেহ এসে ভর করেছে সম্পর্কের উপর। অনিন্দ্য সুন্দরী হৃদি ভলোবাসে রাজীবকে। সব কিছুই খুব ভালো চলছিলো তাদের মধ্যে।হঠাৎ করেই একদিন রাজিবের মা অসুস্থ হয়ে পড়েন। রাজিবের জন্য একজন ব্যবসায়ী বিয়ের প্রস্তাব নিয়ে আসলে তার মা রাজি হয়ে যায়।কি করবে রাজিব?কি হবে হৃদির ভালোবাসার?অজি আর লুমুনের ভালোবাসা কি পূর্ণতা পায়?প্রশ্নের উত্তর পেতে পড়তে হবে "অপ্সরা" সিরিজের প্রথম উপন্যাস টি। প্রতিটি পরিবারের সকল সদস্যদের জীবনের একটা গল্প থাকে।এই উপন্যাসে লেখক তাই দেখিয়েছেন। লেখক এখানে একই সমান্তরালে একাধিক কাহিনি দারুণ ভাবে বলে গেছেন।ভালো লাগার মতো একটি উপন্যাস।"

Tasnim Ara Mim

Tasnim Ara Mim , Sep 21, 2019

★ ★ ★ ★ ★

"উপন্যাসঃ অপ্সরা লেখকঃ আসিফ মেহদী প্রকাশনীঃঅনন্যা ধরনঃসমকালীন মুল্যঃ১৩০টাকা রেটিং: ৮/১০ মুল চরিত্রঃ হৃদি (অপ্সরা) সংসার জিনিষ টা এরকম একটা জায়গা, যেটা গড়ে ওঠে কিছু মানুষের সুখ দুঃখের গল্প নিয়ে।। মানুষগুলো একই বন্ধনে আবৃত থাকলেও গল্পগুলো যার যার নিজের মতো।। নিজ গন্ডিতে এগিয়ে যাওয়াটাই মনে হয় বৈশিষ্ট এই গল্পগুলোর। এরকম ই একটা পরিবার হলো হৃদির।। দেখতে পরীর মতো সুন্দর একটি মেয়ে।ছোট ভাই রীতিমত পরীপ্পু বলেই ডাকে।বাবা,মা,বড় বোন আর একমাত্র ছোট ভাইকে নিয়ে গোছানো সংসার। আরেকজনের ভুমিকাও আছে তার জীবনে,, কে সে??? হুম সে হলো হৃদির ভালোবাসার মানুষ রাজীব। সম্পর্ক গুলোর শুরু মনে হয় প্রতিটা মানুষ কেই ভাবায়। হৃদির ও ব্যাতিক্রম নয়, শুরুর দিকটা মনে করে সে যেন অন্য কোন কল্পনার জগতে হারিয়ে যায়, আর সেই জগতের বাসিন্দা শুধু রাজীব এবং হৃদি। রাজিবের পাগলামো হৃদি যতো দেখে, কি আর রাগ দেখাবে, মুগ্ধতার সীমা থাকেনা। এভাবেই এগিয়ে যায় ওদের গল্পটাও। কিন্তু সবসময় গল্প গুলোর সমাপ্তি কি সুন্দর হয়?? নাকি নতুন করে যোগ হয় অন্য কিছু!! হানা দেয় অন্য কোন নতুন মোড়ের?? অজি হৃদির ছোট ভাই, তার যেন সব থেকে অকাজের অধ্যায় মনে হয় এই প্রেম ভালোবাসা কে। কিন্তু সবার জীবনেই সেই শুভক্ষনের আবির্ভাব হয়, হয়তো এই সুত্র ধরে অজির জীবনেও উকি দিলো শুভ সময়ের,, মেয়েটি কে?? যাকে ভেবেই কাটছে অজির দিনরাত।। মেয়েটার দেখা পাবে তো?? আর পেলেও কি মনের কথা প্রকাশ করতে পারবে?? অন্যদিকে শিথী, হৃদির বড় বোন, ভালোবেসে বিয়ে করেছে, পছন্দের মানুষটার সাথে।। স্বামীর নাম রকি। কিন্তু কিছুদিন হলো তাদের ভেতরকার সম্পর্ক ভালো যাচ্ছেনা, যাবেই বা কি করে!! সন্দেহ যে বাসা বেধেছে মনে।। কিন্তু কি সেই সন্দেহ?? সন্দেহের কারনে শেষ পর্যন্ত প্রিয় মানুষটার হাত ছাড়তে হবে না তো!!!! পাঠ্য প্রতিক্রিয়া: বইটি যখন পড়া শুরু করেছি, পর্যায়ক্রমে উপন্যাসটিই আমাকে সামনের দিকে টেনে নিয়েছে। কিছু বিষয় যেগুলো না বললেই নয়।। সবসময় আমরা চোখে যা দেখি সেটার পেছনে অন্য কোন গল্পের কি আদৌ আমরা খোজ করি?? হয়তোবা জানারও চেষ্টা করিনা সত্যিটা।। মানুষ হিসেবে আমাদের সবথেকে বড় ভুল কাউকে অন্ধবিশ্বাস করা, কিন্তু সেই বিশ্বাসের মানুষটার জন্য যখন বাকি জীবন ভুলের মাশুল গোনা লাগে কেমন হয় পরিস্থিতি?? আর সবকিছু যদিও ঠিক থাকে ভালোবাসার মানুষটাকে কি তখনও পুরোপুরি ধরে রাখা যায়?? এই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আপনাকে পড়তে হবে "অপ্সরা" সিরিজের প্রথম উপন্যাস টি। অনেক ভালো লেগেছে, কাহিনি সাদামাটা, তবে সাদামাটা কাহিনীর ই পরিপক্কতা দিতে পারে কয়জন?? ধন্যবাদ আসিফ মেহদী ভাইয়াকে এরকম একটা উপন্যাস আমাদের মতো বইপোকাদের মাঝে নিয়ে আসার জন্য।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"অপ্সরা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
অপ্সরা পাতা: 1 / 11
পাতা 2
অপ্সরা পাতা: 2 / 11
পাতা 3
অপ্সরা পাতা: 3 / 11
পাতা 4
অপ্সরা পাতা: 4 / 11
পাতা 5
অপ্সরা পাতা: 5 / 11
পাতা 6
অপ্সরা পাতা: 6 / 11
পাতা 7
অপ্সরা পাতা: 7 / 11
পাতা 8
অপ্সরা পাতা: 8 / 11
পাতা 9
অপ্সরা পাতা: 9 / 11
পাতা 10
অপ্সরা পাতা: 10 / 11
পাতা 11
অপ্সরা পাতা: 11 / 11
পাতা / 11
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।