১ম প্রকাশ, ২০২১
ওপারেতে সর্বসুখ
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | ওপারেতে সর্বসুখ |
| Author | আরিফুল ইসলাম |
| Publisher | সমকালীন প্রকাশন |
| Edition | ১ম প্রকাশ, ২০২১ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 117 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.15 Kg |
| ISBN | 9789849548973 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
34 Ratings and 22 Reviews
পাঠকদের মন্তব্য
২২টিAinul Kabir Opi , Aug 26, 2026
"আরিফুল ইসলামের 'ওপারেতে সর্বসুখ: জান্নাতের মনোমুগ্ধকর বর্ণনা' বইটি কুরআন ও হাদিসের আলোকে জান্নাতের অসীম নেয়ামত ও চিরস্থায়ী সুখের এমন এক জীবন্ত ও হৃদয়গ্রাহী চিত্র ফুটিয়ে তুলেছে, যা যেকোনো পাঠককে নেক আমল করার মাধ্যমে জান্নাত পানে ছুটে চলতে ব্যাকুল করে তুলবে।"
Blue Lady , Mar 2, 2026
"অনেক সুন্দর করে সাজানো জান্নাতের বিবরণ"
Abida Sultana , Jan 27, 2026
"অসাধারণ একটি বই।পড়লে মনে এখনই মিছে দুনিয়া ছেড়ে পাড়ি জমাই কাঙ্ক্ষিত জান্নাতে।"
Muhammad Habib , May 15, 2025
"সেই একটা বই ১০/১০🤩 জান্নাতের বর্ননা অনেক সুন্দর ভাবে দেওয়া হয়েছে আপনারা চাইলে নিতে পারেন অসাধারণ একটা বই"
Mostafizur Rahman , Dec 26, 2023
"alhamdulillah....khubi Balo akta book .....nite paren insha'Allah"
Parves Ahmed , Sep 22, 2023
"সেরা"
Müsfiqür Rãhmãn , Jun 24, 2023
"thank you to write this kind of book."
Asibur Rahman , Jun 29, 2022
"Best"
Md. Jobayer , Apr 2, 2022
"Good"
Md. Tanbir Rahman , Mar 25, 2022
"খুবই ভালো মানের বই। সাবলীল ভাষায় লেখা, পড়তেও ভালো লেগেছে। তাছাড়া কুটআন ও হাদিসের রেফারেন্সসহ বর্ণনা করা হয়েছে এটা ভালো দিক কারণ জাল হাদিস নিয়ে অনেক বই লেখা দেখা যায়। কিন্তু এই লেখক সেটা না করে সঠিকপথই বেছে নিয়েছেন বই লেখার জন্য।"
Mohammad Sanaullah , Feb 1, 2022
"excellent"
Shirazur Shopnil , Sep 30, 2021
"Very good book,"
Idris Sujan , Jul 13, 2021
"এক কথায় বইগুলো ছিলো অসাধারণ এবং শিক্ষনীয়"
Mahira , Jun 25, 2021
"#Progoty_Book_Club_Review_Competition রিভিউকারী- মাহিরা ইশক বই: ওপারেতে সর্বসুখ সুপ্রিয় পাঠক, রিভিউ পর্বে যাওয়ার আগে, চলুন আপনাদের নিয়ে এক মনোহর কল্পনাপর্ব সেরে আসি! কল্পনা করুন, এমন এক জান্নাতি মজলিসের কথা! যেখানে অগণিত নিয়ামাতের মধ্যে থেকে বাছাইকৃত কিছু সৃষ্টি তার স্রষ্টা সত্ত্বাকে একপলক দেখার অভিপ্রায় নিয়ে উন্মুখ হয়ে আছে। তিঁনি আসবেন, তাঁর পক্ষ থেকে সালাম নিবেদিত হবে জান্নাতবাসীর কাছে! মজলিসের কোনো এক কোণায়-কানায় থাকার সৌভাগ্য হয়েছে আপনারও! সেই মধুর অপেক্ষা, আপন রবের দীদারের মত শ্রেষ্ঠ উপহার পেতে চলেছেন আর একটু পরেই.... আহ! কল্পনাতেও কি সুন্দর মুহূর্ত, সত্যিটা না জানি কতটা সুন্দর হয়। মন কেমনের গল্পে, চিবুক ছুঁয়ে যাওয়া তপ্ত অশ্রু আর ভাঙা হৃদয়ের টুকরোগুলো তখন নস্যি হয়ে যাবে সেই অপার্থিব সুখের নিকট। প্রিয় মানুষের অপ্রিয় প্রস্থান আর ভালোবাসার বিশ্বাসঘাতকতা তখন কতোই না ঠুনকো! না বলা শত অনুযোগ, না পাওয়ার অভিযোগ কিংবা দাঁতে দাঁত চেপে রাখা ধৈর্য্যের বিনিময়ে আর কিছু চাওয়ার থাকবেনা মনুষ্য অন্তরসমূহের। এমন হাজারো নিয়ামাতে ভরপুর জান্নাতের সাথে স্বল্পদৈর্ঘ্য জীবনের ওপারেই মোলাকাত। এপারের যবণিকায় নিজের ঈমান-আমল ঠিক রেখে, আল্লাহর সন্তুষ্টি কুড়োঁতে পারলেই, ওপারের অফুরন্ত সুখ। রবের সৃজিত জান্নাত, যা কোনো চর্মচক্ষু কখনো দেখেনি, না পেরেছে কোনো অন্তর্চক্ষু কল্পনা করতে! ওপারের জান্নাতের হাজারো নিয়ামাহ, অনন্ত সুখের বর্ণনায় রচিত আমাদের আলোচ্য 'ওপারেতে সর্বসুখ' বইটি। ▪️লেখক বৃত্তান্ত : বইটির লেখক আরিফুল ইসলাম। ইসলামি সাহিত্যাঙ্গনে যার বিচরণ খুব বেশিদিনের না হলেও, যারা এখন এই ফরম্যাটের জনপ্রিয়তার শীর্ষে আছেন, তাদের মধ্যে তিনি অন্যতম একজন। নাস্তিক্যবাদের খন্ডন নিয়ে 'আর্গুমেন্ট অফ আরজু' লিখে বেশ পাঠকপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এরপরে প্রদীপ্ত কুটির, চার তারা, তারা ঝলমল ইত্যাদি বইগুলো লিখে উত্তরোত্তর সমাদৃত হচ্ছেন ইসলামি পাঠক পাড়ায়। - ▪️বই পর্যালোচনা : দু'দিনের দুনিয়ায় সুখী হওয়ার কতই না আয়োজন আমাদের! চাহিদার সাথে সুখী হওয়ার সমানুপাতিকতা আমরা জুড়ে দিয়েছি পার্থিব বেড়াজালের বন্দীত্ব গ্রহণ করে। দুনিয়ার সীমাবদ্ধতা আছে, কিন্তু আমাদের চাহিদার নেই। যার লাখ টাকা আছে, তার কোটি চাই, যার একটা ফ্ল্যাট আছ, তার দু'টো চাই। মন তৃপ্ত হয়না। কারণ প্রকৃতপক্ষে তৃপ্ত হওয়ার জায়গা দুনিয়া নয়। অ্যাকুরিয়ামে হাজার সুবিধা দেওয়ার পরেও যেমন মাছেরা তৃপ্ত হয়না, তেমনি মানুষও দুনিয়ার সাময়িক স্বাচ্ছন্দ্যে তৃপ্ত হয়না। কারণ তৃপ্ত হওয়ার জায়গা তো কেবলই জান্নাত। কি আছে সেই জান্নাতে? কিভাবে অর্জিত হবে সেই কাঙ্ক্ষিত জান্নাত? কি নিয়ামাতে ভরপুর জান্নাতি একেকটা মঞ্জিল? এই প্রশ্নগুলোরই উত্তর পাওয়ার জন্য আপনাদের পাড়ি দিতে হবে 'ওপারেতে সর্বসুখ' বইয়ের সাথে। ১১৭ পৃষ্ঠার নাতিদীর্ঘ যাত্রায়। জান্নাতের একেকটা নিয়ামাত, জান্নাতের সুখ-সৌন্দর্যের মনোমুগ্ধকর আয়োজনের বর্ণনায় মলাটবন্দী হয়েছে বইটি। জান্নাতের আঁতিপাঁতি বর্ণনায় মোট ৪৩টি অধ্যায়ের আন্ডারে কয়েকটি পরিচ্ছেদে আলোচনা হয়েছে পুরো বইয়ের। জান্নাতি জীবনের মৌলিক বিষয়াদি সহ আরো অনেক কিছুই স্থান পেয়েছে বইটিতে। চূড়ান্ত সফলতা, জান্নাতের নিয়ামাহ্, জান্নাতের দুয়ার, জান্নাতিদের কৃতজ্ঞতা, কে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, কারা পেয়েছেন জান্নাতের সুসংবাদ, জান্নাতে যাওয়া আমল, জান্নাতের আহার,ঝর্ণাধারা, জান্নাতের হাট, জান্নাতের সুগন্ধ, হুরদের কথা প্রায় সব মুখ্য ও আনুষঙ্গিক যুগপৎ আলোচনাই উঠে এসেছে এক মলাটে। কেবল কাঠখোট্টা শব্দবিন্যাসেই শেষ নয়, বরং বাস্তবিকভাবেই আমাদের পথচলার অসংগতিগুলোকে তুলে ধরে, লেখক আলোচনায় প্রবেশ করেছেন। মনকাড়া বর্ণনা তাতে দিয়েছে আরেক চামচ বাড়তি বিশেষত্ব। অসাধারণ বর্ণনআভঙ্গি অথচ সহজবোধ্য শব্দচয়ন। মাখোমাখো সাহিত্য নেই, তবুও কি ভীষণ ভাবে পাঠক ধরে রাখার ক্ষমতা আছে একেকটা লিখায়, না পড়লে বোঝানো সম্ভব নয়। ▪️ভালোমন্দ : বাংলাভাষী পাঠকদের জন্য জান্নাত বিষয়ক বহু বই অনূদিত হলেও, এ বিষয়ে বিশুদ্ধতার মান বজায় রেখে মৌলিক বই লিখাটা এ'কালে অনেকটাই চ্যালেঞ্জিং বাঙালি লেখকের জন্য। সেদিক থেকে লেখকের মুন্সিয়ানার প্রশংসা না করলেই নয়। লেখকের লিখার ধাঁচটাও সুন্দর! অনেকটা সম্মুখ আলোচনার মতো। বাহুল্যতা আর স্বল্পতা দু'টোর মধ্যিখানে থেকে লেখক আলোচনা করেছেন প্রত্যেকটা টপিক। পাঠের একটা ধারা আর সাবলীলতা বজায় থাকায় বইটি অনন্যতা লাভ করেছে৷ আলোচনার ভেতর কুরআনের আয়াত, হাদীসের রেফারেন্স এসেছে প্রয়োজনমাফিক। বিশুদ্ধতা নিয়ে পাঠকদের খুঁতখুঁতানিও কমলো বৈকি! বাহ্যিক সাজসজ্জাও ভালো লেগেছে। তবে, প্রচ্ছদে বইয়ের নাম আর লেখকের নামের ফন্ট আরেকটু উজ্জ্বল হতে পারতো! এমনিতেও নীলের সাথে কালো রঙের কম্বিনেশন খুব একটা জমেনা। তার উপর কালোটাও খুবই হালকা। কেমন যেন ফুঁটে উঠেনি। আর, বানান ভুল, টাইপিং মিস্টেক, স্পেসজনিত সমস্যাগুলো চোখে লাগছে। আশা করি, পরবর্তী সংস্করণে খেয়াল রাখা হবে। ▪️বইটির প্রয়োজনীয়তা : একজন মুসলিম হিসেবে ইসলামের মৌলিক বিষয়গুলো জানা আমাদের জন্য সন্দেহাতীতভাবে গুরুত্বপূর্ণ। এই দিক বিবেচনায় বক্ষ্যমাণ বইটির গুরুত্ব অনস্বীকার্য। কুরআনের বিশাল একটা অংশজুড়ে জান্নাতের বর্ণনা পাওয়া যায়। কিন্তু আমরা কেবল বিচ্ছিন্ন কিছু আয়াত, কিংবা বিচ্ছিন্ন কিছু হাদীস সম্পর্কেই জেনেছি। অথবা কারো জান্নাত সম্পর্কে ধারণা শুধু পাঠ্যবইয়ের 'আটটি জান্নাত'-ওইটুকুতেই সীমাবদ্ধ রয়ে গেছে দিনশেষে। তাদের জন্য এই বইটি জান্নাত সম্পর্কে জানার জন্য সবদিক দিয়েই পারফেক্ট। তাছাড়া, আমরা প্রতিযোগিতামূলক এই দুনিয়াতে কেবল আউটপুট আর পুরস্কারের লোভেই ছুটে চলেছি অহর্নিশ। দিনের পর দিন। মাইলের পর মাইল। পড়াশোনা করি ভালো রেজাল্টের জন্য, চাকরি করি ভালো ফিউচারের জন্য, ভালো রেজাল্ট করি হাই স্ট্যাটাসের জন্য। পুরস্কার জানা আছে বলেই, আমরা কাজের দিকে অধিক মনোযোগ দিই। তেমনই দুনিয়ায় আমরা যে ত্যাগ করবো, তার পুরস্কার 'জান্নাত' এর খুঁটিনাটি নিয়ামাহ সম্পর্কে জানলে, স্বভাবতই আমাদের আমলে, আখলাকে, লেনদেনে পরিবর্তন আসতে বাধ্য। হোক সেটা অতিক্ষুদ্র কিংবা বৃহৎ! সেক্ষেত্রে, জান্নাতের নিয়ামাত সম্পর্কে বিশদভাবে জানতে, বইটির প্রয়োজনীয়তা নিঃসন্দেহে অধিক কার্যকর এবং সুন্দর অপশান। . ▪️পাঠ্যাভিমত : যুহদ অর্জনের জন্য জাহান্নামের প্রতি অধিক ভয় আর জান্নাতের প্রতি তীব্র আকর্ষণ থাকাটা জরুরী। দুনিয়াবী হাজারো কষ্টে-অপ্রাপ্তিতে 'আশার আলো' দেখাতে রাব্বে কারীম তাই কুরআনে বর্ণনা করেছেন জান্নাতের অসংখ্য নিয়ামাতের কথা। এপারে চলতে চলতে যেন আমরা ওপারের সর্বসুখের কথা ভুলে না যাই। জান্নাতের বর্ণনা পড়ে নিজেকে বারংবার রিমাইন্ডার দেওয়ার জন্য হলেও, বক্ষ্যমাণ বইটি পড়ার জরুরত ইগ্নোর করা যায়না। এ বিষয়ে বাংলায় অনূদিত অনেক বই-ই আছে। তবে, এই মৌলিক বইটির মনোহর চিত্রায়ণ আমাকে বিমোহিত করেছে আক্ষরিক অর্থেই। কর্মমুখর যান্ত্রিক আটপৌরে জীবনে একটুখানি প্রশান্তি পেতে, রবের দেওয়া আশ্বাসে প্রত্যেকটা সুবহে সাদিকে বুকভর্তি আশা নিয়ে জাগতে কিংবা কল্পনার বাতায়ন দিয়ে জান্নাতের আকাশে একটু উঁকিঝুঁকি দিতে, বইটা পড়েতে পারেন ইন শা আল্লাহ্।"
Afnana , Jun 22, 2021
"মনে প্রশান্তি এনে দেয়া একটি বই। বই পড়া শেষ করে আবার পড়তে মন চায়বে।❤️"
md sid , Jun 17, 2021
"আলহামদুলিল্লাহ । ভালোই লেগেছে।"
Aeyasha Siddiqa , Jun 5, 2021
"#Progoty_Book_Club_Review_Competition রিভিউ নংঃ০১ রিভিউ লেখকঃ মোঃ রুনেল মাসুম বইয়ের নামঃ উপারেতে সর্বসুখ। লেখকের নামঃ আরিফুল ইসলাম। প্রকাশনাঃ সমকালীন প্রকাশন। প্রকাশিতঃ একুশে বইমেলা ২০২১ প্রচ্ছদ মূল্যঃ ১৭২৳ পৃষ্ঠা সংখ্যাঃ ১১৭টি "মনে করুন, পুরো পৃথিবী সরিষার দানা দিয়ে ভরতি করা হলো।জলে-স্থলে পৃথিবীর এমন কোনো জায়গা বাকি রইল না, যেখানে সরিষার দানা নেই। এবার পৃথিবীর বাইরে থেকে একটি পাখি প্রত্যেক এক হাজার বছর পর পৃথিবীতে আসে এবং পৃথিবী থেকে একটি সরিষার দানা মুখে নিয়ে চলে যায়।এরপর আবার আসে আরো এক হাজার বছর পর।এভাবে আসতে আসতে একটা সময় সে পৃথিবীর প্রত্যেকটি সরিষার দানা নিয়ে চলে যাবে।লক্ষ নিযুত কোটি বছর পর হলেও একদিন সরিষার দানা শেষ হয়ে যাবে পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে।তবুও চিরস্থায়ী আখিরাত শেষ হবে না।সুবহানাল্লাহ।" .............. মুমিনের হৃদয়ে জান্নাতের প্রত্যাশা থাকে প্রত্যহ।আর এই প্রত্যাশা প্রতিদিনই বৃদ্ধি পায় একটু একটু করে।পরকালে এই জান্নাত পাওয়ার আশায় তারা বিরত থাকে সকল প্রকার খারাপ ও গর্হিত কাজ থেকে। অপরদিকে একজন কাফির কিংবা নাস্তিক,যে বিশ্বাস করে না জান্নাত,জাহান্নাম এমনকি পরকালকেও।সে মনে করে এই পৃথিবীই তার প্রথম ও শেষ ঠিকানা।তাই সে সবচেয়ে নিকৃষ্ট কাজ করতেও দ্বিধাবোধ করে না। ... কি আছে এই জান্নাতে?কেন জান্নাত মুমিনদের কাছে এত গুরুত্বপূর্ণ? তা আছে আল্লাহর বাণী আল-কুরআনে ও রাসুলুল্লাহ (সাঃ) এর হাদিসে। সবাই তো কুরআন হাদিস পড়ে না। তাহলে উপায়?কীভাবে সবাই জান্নাত সম্বন্ধে জানতে পারবে?কীভাবে জানবে কোন কোন আমল করলে জান্নাতে মিলবে নিজ আবাস্থল? ... কিছু লেখক তাদের অসাধারণ লৈখিক দক্ষতা দিয়ে জান্নাতের অনন্য অসাধারণ বর্ণনা লিপিবদ্ধ করেন বইয়ে।এই বইগুলোর মাধ্যমেই সাধারণ মানুষ জানতে পারেন অসাধারণ জান্নাতের গল্প। এমনই একজন প্রখ্যাত লেখক আরিফুল ইসলাম।লিখেছেন তার জনপ্রিয় বই 'জান্নাতের মনোমুগ্ধকর বর্ণনাঃওপারেতে সর্বসুখ'। ... বইটিতে আছে কুরআন-হাদিসে বর্ণিত জান্নাতের হরেক রকম নিয়ামাতের মন্ত্রমুগ্ধ বিবরণ।আরো আছে জান্নাতে যাওয়ার,নিজের জন্য জান্নাতে বাড়ি তৈরি করার অসাধারণ কিছু আমল।আছে দুনিয়ার বুকেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের নাম। বইটির যে বিষয়টি সবচেয়ে ভালো লেগেছে তা হলো লেখকের দেওয়া বিভিন্ন যৌক্তিক উদাহরণ। বইটির ভাষার সারল্য ও শব্দের মাধুর্য যেকোনো পাঠককে ক্ষণিক সময়ের জন্য হলেও জান্নাতের নিয়ামাতগুলো নিয়ে ভাবতে বাধ্য করবে। ... সবশেষে,লেখককে ধন্যবাদ জানাতে চাই এমন একটি বই লিখে উপহার দেওয়ার জন্য।আল্লাহ লেখকের কলমে বারাকাহ দিন এবং লেখককে হায়াতে তায়্যিবাহ দান করুন। বইটির সাথে সংশ্লিষ্ট সকলকেই আল্লাহ উত্তম প্রতিদান দান করুন,আমিন।"
Mishal Mollah , Jun 2, 2021
"#Progoty_Book_Club_Review_Competition রিভিউ নং:১ বইয়ের নাম: ওপারেতে সর্বসুখ লেখক: আরিফুল ইসলাম প্রকাশক: সমকালীন প্রকাশন প্রকাশকাল:২০২১ পাঠক:মিশাল মোল্লা ক্যাটাগরি:ইসলামিক ওপারেতে সর্বসুখ বইটিতে আমাদের চিরস্থায়ী আখিরাতের প্রত্যাশিত স্থান জান্নাতের একটি মনোমুগ্ধকর বর্ণনা তুলে ধরা হয়েছে। বইটির বিশেষত্ব হলো এটি কুরআন ও সহীহ হাদিছ দ্বারা প্রমানিত সকল সূত্র থেকে নেওয়া এবং সহজ পাঠ্য। খুব সুন্দর এবং সাবলীল ভাষায় জান্নাতের বিবরণ দেওয়া হয়েছে। মৃত্যুর পর যে চিরস্থায়ী জান্নাত আছে সেই জান্নাত এর কিছু বিবরণ এখানে তুলে ধরা হয়েছে যেন জান্নাত লাভের আকাঙ্খা আমাদের মনে জাগে। এই বই থেকে গুরুত্বপূর্ণ কিছু দিক তুলে ধরছি। পবিত্র কুরআনে আল্লাহ বলেন,"তাদের উপর সন্নিহিত থাকবে উদ্যানের ছায়া এবং তার ফলমূলের থোকাসমূহ সম্পূর্ণরূপে তাদের আয়ত্তাধীন করা হবে"।(সুরা ইনসান, আয়াত:১৪) "পুরু রেশমের আস্তরণযুক্ত বিছানায় তারা হেলান দিয়ে বসবে আর বাগান দুটির ফল(তাদের)নিকটবর্তী থাকবে।"(সুরা আর-রহমান,আয়াত:৫৪) এই জান্নাত লাভ করতে পারাই আমাদের চূড়ান্ত সফলতা। পবিত্র কুরআনে এসেছে, "আল্লাহ তাকে প্রবেশ করাবেন জান্নাতসমূহে,যার পাদদেশে নদী প্রবাহিত।সেখানে তারা চিরকাল থাকবে।আর এটাই হলো মহাসাফল্য"(সুরা আন নিসা,আয়াত:১৩) যে মদ খাওয়া দুনিয়াতে হারাম করা হয়েছে জান্নাতে সেটি হালাল। দুনিয়ার মদে নেশা হয়, দুর্গন্ধ আছে এবং উপকারিতার চেয়ে অপকারিতা বেশি। কিন্তু জান্নাতি মদ বিশুদ্ধ। এই মদ খেলে নেশা হবে না। কুরআনে এসেছে,"তাদের (জান্নাতিদের) চারপাশে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে সুরাপাত্র।(যার রং হবে)সাদা এবং পানকারীদের জন্য (তার স্বাদ হবে) সুস্বাদু।"(সুরা সাফফাত, আয়াত:২৩) "তাতে থাকবে না কোন ক্ষতিকর কিছু এবং তারা এগুলো দ্বারা মাতাল ও হবে না।"(সুরা সাফফাত,আয়াত:১৯) "পান করলে না তাদের মাথাব্যথা হবে,আর না তারা মাতাল হবে।"(সুরা ওয়াকিয়া, আয়াত:১৯) দুনিয়াতে মানুষের জন্য অনেক প্রিয় থাকে নারী। এই নারীর ফেতনার জন্য অনেক পুরূষ জাহান্নামে যাবে।পরনারীর দিকে আল্লাহ চোখতুলে তাকানোকে হারাম করেছেন। আর জান্নাতে তাদের জন্য অসম্ভব সুন্দর হুরের ব্যবস্থা করেছেন। রাসুলুল্লাহ(স.)বলেন,"জান্নাতি রমনিদের মধ্যে কেউ একজন যদি একবার উকি দিয়ে দুনিয়ার দিকে তাকাত, তাহলে আসমান-জমিনের মাঝের সব আলোকিত হয়ে যেত এবং দুনিয়ার সমস্ত জায়গা সুগন্ধময় হয়ে যেত।তার মাথার উড়নাটিও দুনিয়া এবং তার মধ্যকার সবকিছু থেকে উত্তম।"(জামি তিরমিযি:১৬৫১) বিশুদ্ধ হাদিছ থেকে জানা যায় দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য জান্নাত। যারা ক্ষণস্থায়ী জীবনের সুখ উপভোগ করতে গিয়ে চিরস্থায়ী আখিরাতকে ভুলে যাচ্ছে তাদের জন্য এই বই অনেক ভাবনার উদয় করবে। সর্বোপরি, এই বইটি পড়লে সবার মনে জান্নাত লাভের বাসনা দৃঢ় হবে এবং সৎকর্ম করতে উৎসাহ পাবেন ইন শা আল্লাহ।"
Lemi , May 27, 2021
"রিভিউ লেখকঃ তারান্নুম বইয়ের নামঃ ওপারেতে সর্বসুখ লেখকঃ আরিফুল আজাদ ক্যাটাগরিঃ মৃত্যু, পরকাল ও জান্নাত -জাহান্নাম প্রকাশনীঃ সমকালীন প্রকাশন 🍁শুরুর কথা 🍁 মানবজাতি নশ্বর।শুধু মানুষই নয়;দুনিয়ায় সকল প্রাণীই নশ্বর।অর্থাৎ,কেউ এ জগতে সারাজীবন বেঁচে থাকার জন্য আসেনি।মৃত্যুর পরের জীবন হলো আখিরাত;সেখানে আছে দুটি রাস্তা -- ১)জাহান্নাম ২)জান্নাত 🍁বইটিতে যা যা থাকছে🍁 🔖চূড়ান্ত সফলতা 🔖জান্নাতের দুয়ার 🔖শান্তিময় অভ্যর্থনা 🔖জান্নাতের আট দরজা 🔖প্রথম আহার 🔖যাদের দেখে আল্লাহ হাসবেন 🔖আমলঃ যা জান্নাত এনে দেয়... ............................................. মোট ৪২ টি প্রচ্ছদ (মোট পৃষ্টা -১১৭) আছে বইটিতে।একজন পাঠক সূচি দেখেই বুঝতে পারবেন কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।সবগুলো বিষয়ের বাকরুদ্ধকর আলোচনা রয়েছে বইটিতে। 📚 বই কথন 📚 "জান্নাত,আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য!এই একটি শব্দ কাজ করে ম্যাজিকের মতো। জান্নাতে রব কিছু লোককে দেখে হাসবেন।ভাব যায় সেই মনোমুগ্ধকর দৃশ্যর কথা?" 🍁রিভিউ কথন 🍁 ক্ষনিকের এই দুনিয়ায় সুখী হবার জন্য কতই না তোড়জোড় আমাদের! এই দুনিয়ার জীবন কি স্থায়ী?নিশ্চয় নয়।তবে কেন এতো ছুটোছুটি?হাশরের বিচারের পরে রবকে সন্তুষ্টকারীর জন্য রয়েছে চির সুখের স্থান জান্নাত।এটাই একজন মুমিন ব্যক্তির চূড়ান্ত সফলতা।বইটিতে রয়েছে জান্নাতের সমস্ত বিবরণ;যা একজন মুমিনকে জান্নাতের প্রতি আকৃষ্ট করবে।জান্নাতের কোন দরজা দিয়ে কারা প্রবেশ করবে?কার উম্মত সবচেয়ে বেশি হবে সেই শান্তির জায়গায়? মদ্যপান সেখানে কেন হালাল?জান্নাতের বৃক্ষরাজি কি দুনিয়ার মতোই হবে দেখতে? কাদের জন্য রয়েছে সেখানে কাচের ঘর?সন্তানের সাথে জান্নাত কেমন হবে?কারা পেয়েছিল দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ? কী কী আমল জান্নাত এনে দেয়? সব প্রশ্নের অসাধারণ উত্তর রয়েছে বইটিতে। 🍁বইটি পড়ে আমার অনুভূতি🍁 পরওয়ারদিগার কত কী রেখেছেন আমাদের জন্য সেই চূড়ান্ত সফলতায়!জান্নাতে যাবার সৌভাগ্যর জন্য আকুল হয়ে রবের কাছে প্রার্থনা করা।রবের প্রতি ভালোবাসাটা আকাশচুম্বী হওয়া। 🍁যাদের জন্য বইটি🍁 একজন মুসলিম হিসেবে সবারই জানা থাকা উচিৎ কী কী রেখেছেন রব তাদের জন্য জান্নাতে।তাহলে ইবাদতের প্রতি মনোযোগটা ইন শা আল্লাহ বৃদ্ধি পাবে।"
আলাইসা আনআম , Apr 8, 2021
"জান্নাতের মনোমুগ্ধকর বর্ণনা শুনে কল্পনার রাজ্যে হারিয়ে যেতে কে না চায়। কল্পনা হলেও এটাই হবে একদিন অতি- বাস্তব। ঘুম থেকে উঠার পর স্বপ্নকে যেমন ঝাঁপসা মনে হয় বাস্তবকে মনে হয় আসল সত্য তেমনি মৃত্যু পর দুনিয়ায় জীবনটাকেও ঝাপসা মনে হবে আর মৃত্যুকে মনে হবে আসল সত্য। তাই সর্বসুখ তো ওপারেতেই 🌼🌷🌼"
Noble Man , Mar 18, 2021
"NICE BOOK"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"ওপারেতে সর্বসুখ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: