১ম প্রকাশ, ২০২০
অঙ্ক স্যার টঙ্ক স্যার
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | অঙ্ক স্যার টঙ্ক স্যার |
| Author | মাইনুল এইচ সিরাজী |
| Publisher | অক্ষরবৃত্ত |
| Edition | ১ম প্রকাশ, ২০২০ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 64 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.23 Kg |
| ISBN | 9789844340626 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
1 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টিZamsedur Rahman , Feb 2, 2022
"“ছোটবেলায় ভাগিনা-ভাগনিদের দিয়ে চুল টানাতাম। ওরা মাঝে মাঝে বিরক্ত হতো। তখন ভাবতাম, একদিন আমারও তোদের মতো ছেলেমেয়ে থাকবে। তখন আরাম করে চুল টানিয়ে নেব। কিন্তু মানুষ ভাবে এক, হয় আরেক। এখন আমার একটা মেয়ে আছে, কিন্তু মাথায় টানার মতো চুলই নেই। টাক। মেয়ে বলে, বাবা, তোমার মাথার চুল এত হালকা যে, একটা পিঁপড়া হাঁটলেও দেখা যায়। কী অপমান! বাপের সঙ্গে বেয়াদবি!” . বই: অঙ্ক স্যার টঙ্ক স্যার লেখক: মাইনুল এইচ সিরাজী প্রচ্ছদ: নিয়াজ চৌধুরী তুলি প্রকাশনী: অক্ষরবৃত্ত পৃষ্ঠা সংখ্যা: ৬৪ মলাট মূল্য: ১৬০ টাকা . উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের শিক্ষার হার যথেষ্ট ভালো। ২০১৯ সালের রিপোর্ট অনুযায়ী দেশে শিক্ষার হার ৭৩.৯ শতাংশ। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, এখনো অনেক মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করছে। দৈনন্দিনকার অভাব-অনটন, দুঃখ-দুর্দশা, আর্থিক অস্বচ্ছলতা এদেশের মানুষকে পদদলিত করে রেখেছে। অপরদিকে শিক্ষা ব্যবস্থা নিয়ে মানুষের মধ্যে থাকা সনাতনী চিন্তা, অসুস্থ প্রতিযোগিতা, সমাজ ও আত্মকেন্দ্রিক অপসংস্কার, নিয়ম-রীতি কোমলমতি শিশু-কিশোর ও শিক্ষার্থীদের জন্য বিপদ সমান, হুমকিস্বরূপ। কিন্তু তারপরও মানুষের কাছে শিক্ষা জীবন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। একজন শিক্ষার্থী তার জীবনের সবচাইতে মহামূল্যবান জ্ঞান, দীক্ষা, লক্ষ্য ও অভিজ্ঞতা তার শিক্ষা প্রতিষ্ঠান থেকেই অর্জন করে থাকে। এ বইতেও ঠিক তেমনই কতক ঘটনা ও গল্প বর্ণিত হয়েছে। স্কুল, শিক্ষক-শিক্ষার্থী, সমাজ ও জীবনের অনেক জানা-অজানা কথা উঠে এসেছে প্রতিটা পৃষ্ঠায়। অঙ্ক স্যার টঙ্ক স্যার মূলত কিশোর গল্পগ্রন্থ। বইটিতে কিশোর উপযোগি মোট ১২টি গল্প রয়েছে। সেগুলোর শিরোনাম যথাক্রমে- অঙ্ক স্যার টঙ্ক স্যার, চশমা স্যার, সুতাকাটা ভূত, ছন্দ স্যার, এ প্লাস, ওরা পাঁচ জন, ...আপনি, আবারও এ প্লাস, দরিদ্র তহবিল, রক্তকুয়া, অমল, ছায়াবাড়ি। প্রথম ৯টি গল্প স্কুল ও চরিত্র কেন্দ্রিক হলেও শেষের ৩টি গল্প মূলত স্মৃতিকথা। বইয়ের প্রধান চরিত্র হাসান চৌধুরী সুন্দরপুর হাইস্কুলের গণিত শিক্ষক। তিনি সকলের কাছে অঙ্ক স্যার নামে পরিচিত। স্কুলের দুষ্টু ছাত্রছাত্রীরা আড়ালে-আবডালে তাঁকে টঙ্ক স্যার বলে ডাকে। অঙ্ক স্যার মনে করেন, লেখাপড়া কোনো চাপ নয়, লেখাপড়া মানে মজা। আর তাই তিনি ক্লাসে যতটুকু পড়ান, তার চেয়ে বেশি গল্প করেন। মজার সব গল্প। আসলে তিনি গল্প করতে করতে পড়িয়ে ফেলেন। ক্লাসের বাইরেও তিনি একজন মজার মানুষ। এই মজার মানুষটিকে স্কুলের ছাত্রছাত্রীরা দারুণ পছন্দ করে, তাঁকে আপনজন ভাবে। কারণ, শিক্ষার্থীদের সকল সমস্যার সমাধান করে দেন অঙ্ক স্যার। ঘটনা-দুর্ঘটনায় তাদের পাশে গিয়ে দাঁড়ান। গল্পগুলো খুব বেশি বড় না। একেবারেই ছোট। লেখক চরিত্র গঠনের চাইতে ঘটনা ও তার বর্ণনায় বিশেষ জোর দিয়েছেন। ফলে অল্পকথায় শেষ হয়ে গেছে একেকটি কাহিনি। আমার কাছে ‘ছন্দ স্যার’ এবং ‘ওরা পাঁচ জন’ গল্প দুটি বেশি ভালো লেগেছে। গল্প শেষ হয়ে গেলেও তার রেশ থেকে গিয়েছিল অনেকটা সময়। কিন্তু পড়তে অসুবিধা হয়েছে ‘দরিদ্র তহবিল’ গল্পটি। এটাতে প্রধান চরিত্রকে প্রথম ৫ বার এক নামে, পরবর্তীতে ১৭ বার ভিন্ন নামে এবং পুনরায় প্রথম নামে উপস্থাপন করা হয়েছে। সম্পাদনায় ত্রুটি না থাকলে এই গল্পটার উপস্থাপনও সুন্দর হতে পারত। তবে সার্বিক দিক বিবেচনা করলে এটি ভীষণ উপভোগ্য একটি বই। যারা কিশোর কেন্দ্রিক ছোটগল্প পড়তে ভালোবাসেন, তাদের জন্য ‘অঙ্ক স্যার টঙ্ক স্যার’ বইটি সাজেস্ট রইল। এক বসায় পড়ে ফেলার মতো চমৎকার একটি গল্পগ্রন্থ। . জামসেদুর রহমান সজীব ৩১ জানুয়ারি ২০২২"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"অঙ্ক স্যার টঙ্ক স্যার" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: