১ম প্রকাশ, ২০২২
অন্দরমহল
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | অন্দরমহল |
| Author | উম্মে মুসআব |
| Publisher | উমেদ প্রকাশ |
| Edition | ১ম প্রকাশ, ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 176 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.19 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
8 Ratings and 7 Reviews
পাঠকদের মন্তব্য
৭টি
Abul Hasan Shimul , Sep 23, 2025
"বউ ও শাশুড়ি সবার জন্য বইটা পড়া আবশ্যক।তাহলে বউ শাশুড়ির ঝগড়া অনেকাংশেই কমে যাবে ইনশাআল্লাহ"
jun****com , May 9, 2025
"ভালো একটি বই।প্রত্যেক নারীর পড়ে ফেলা চাই"
মোঃ আবদুল মোতালেব , Apr 13, 2025
"একজন পুরুষের জীবনে গুরুত্বপূর্ণ দুইজন মানুষ হলেন মা ও স্ত্রী। সংসারজীবনে বউ-শাশুড়ির সম্পর্কের সমীকরণ যদি হৃদ্যতার হয়, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা চাইলে ছেলেদের চলার পথ মসৃণ হয়ে যায়। কিন্তু যদি উল্টোটা ঘটে? অন্দরমহলের যাঁতাকল তখন পিষ্ট পুরুষের জীবন! অন্দরমহল বইটি মূলত বউ-মাদের জন্য। তবে, কেউ বউ-শাশুড়ি নিয়ে সমস্যা থেকে বের হয়ে আসতে চাইলে যেমন বইটা পড়তে পারেন, কেউবা আবার বিয়ে করেন নি এখনো কিন্তু প্রস্তুতি নিতে চাচ্ছেন, তিনিও চাইলে বইটা পড়তে পারেন। মনে প্রশ্ন জাগা স্বাভাবিক কী আছে বইটিতে? কেন বইটা পড়া উচিত? বইটিতে বউ-মা ও শাশুড়ি মায়ের কিছু ভুল নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন: বউ-মা হিসেবে কিছু ভুল : ১. দায়িত্বশীল না হয়ে অধিকার আদায়ের পেছনে ছোটা ২. আগে জানলে কখনো বিয়েই করতাম না ৩. দোষ ধরাধরি খেলা ৪. চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খেয়েছেন? ৫. অলসতা ৬. রাগ হচ্ছে কেন? আর রাগ দেখাচ্ছি কোথায়? ৭. অমুক ভাবির এটা আছে, অমুক ভাবির এটা নেই ৮. বাচ্চার দেখাশোনার জন্য শাশুড়ির দিকে তাকিয়ে থাকা ৯. বাবার বাড়ির গল্পে মুখরিত থাকা ১০. সংসার ও ব্যক্তিগত কাজের মাঝে গুরুত্ব নির্ণয় করতে না পারা ১১. শাশুড়ির স্নেহের অংশীদার হতে নিজেকে মেয়ের মতো মনে করা ১২. পারিবারিক নিয়ম মানাকে পরাধীনতা মনে করা শাশুড়ি-মায়ের কিছু ভুল : ১. বউকে কড়া শাসনে না রাখলে মাথায় চড়ে বসবে ২. মা-ছেলের ভালোবাসায় ভাগ বসাতে এসেছে বউ ৩. ছেলে-বউমার সব সিদ্ধান্তে হস্তক্ষেপ করা ৪. ভুল সংশোধনের নিমিত্তে ভুল পদ্ধতি ৫. বউ-মাকে মেয়ের মতো মনে করা ৬. তুলনা ৭. বউ-মাকে দায়িত্ব শেখাতে অতি ব্যস্ততা ৮. মুখের ওপর সত্যি কথা বলি তো, তাই আমি খারাপ ৯. একাধিক পুত্রবধূকে ভিন্ন ভিন্ন দৃষ্টিতে দেখা সম্পর্কে উন্নয়নে আমাদের করণীয় কী? এই বিষয়ে লেখিকা বউ-মা ও শাশুড়ি-মায়ের প্রতি সমস্যার সমাধানে করণীয় সম্পর্কে আলোচনা করেছেন। যা সংসারজীবনকে সহজ ও সুন্দর করে গড়ে তুলতে বউ-শাশুড়ি উভয়েরই পালন করা উচিত। আল্লাহ আয্যা ওয়া জাল্লা 'অন্দরমহল' বইটিকে কবুল করুন। লেখিকা উম্মে মুসআব ও বইটির সাথে সম্পৃক্ত সবাইকে জাযায়ে খায়ের দান করুন, আমীন। রিভিউ ও ছবি : মোঃ আবদুল মোতালেব"
Abid Hasan , Feb 10, 2025
"ভালো লাগলো।"
Faisal Atiq , Oct 16, 2024
"আলহামদুলিল্লাহ ভালোভাবে বই হাতে পেয়েছি।"
Tanbir Ahsan , Jan 24, 2023
"আমি বইটি পড়িনি, বইটার বোঝাপড়ার জন্য যতটুকু সাইটে দেয়া আছে ততটুকু পড়ে মনে হলো, বইটির লেখিকা বউ হিসেবে নিজের অভিজ্ঞতা এবং তার শাশুড়ির সাথে নিজের সম্পর্কটাকে অনুভব করে, অন্য অনেকের মতামত জেনে, এ বিষয়ক যে ইনফরমেশন ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন বইপত্রে, ডকুমেন্টারিতে সেগুলোকে কাজে লাগিয়েছেন ফলে বইটি একটা কাজের কাজ হয়েছে। আমি অবিবাহিত, ম্যারেজ ট্রমায় আছি চারিপাশের অবস্থা দেখে, বাস্তবতা থেকে সম্পর্কগুলো জানার চেষ্টা করছি, সমস্যা-সমাধানগুলো মার্ক করছি দীর্ঘদিন থেকে। এ বইটি আমার কাজটা হয়তো অনেক এগিয়ে দেবে, বইটি কেনার তালিকায় রাখলাম।"
Anika Nowshin Islam Sanila , Nov 27, 2022
"বই পড়তে বরাবরই ভালোবাসি। কিন্তু কোনো বইয়ের রিভিউ লিখার জন্য সময় বের করতে বলা হলে বেশ অলসতার পরিচয় ই দিই আমি! কিন্তু "অন্দরমহল" বইটা পড়তে পড়তে এতো এতো মুগ্ধতায় ডুবে গেছি এই বইটার প্রতিটা পাতায় যে এর জন্য দুয়েকটা বাক্য না লিখলে নিজেকে মানুষ হিসেবে অকৃতজ্ঞ বলেই মনে হবে আমার। "বিয়ে" বিষয়টি নিয়ে সব মেয়েরই অনেক ফ্যান্টাসি থাকে। কিন্তু এসবে ভাটা পড়ে ঠিক তখন যখন ঝামেলাটা শুরু হয় শ্বাশুড়ির সাথে বউমার। স্বামী-স্ত্রীর সম্পর্কের উন্নয়ন নিয়ে হাজারখানেক বই সহজেই পাওয়া যায় বাজারে। কিন্তু পরিবারের ৮০% সমস্যাই যে ইদানীং বউমা আর শাশুড়িকে কেন্দ্র করে উদ্ভব হয় সেটা যেন দেখেও দেখি না আমরা। সবসময় সমাধান একটাই দেখাই যায় এই সমস্যার। আর তা হলো "যৌথ পরিবার ভাঙ্গন" এবং "একক পরিবার গঠন"। কিন্তু শ্বশুর-শাশুড়িকে সাথে নিয়ে এক পরিবারে থেকেও যে একটা শান্তিময় জীবন যাপন করা যায়, তা আমাদের জানানোর জন্যই এই বই। এই টপিকেও যে এতো দারুণ একটা বই লিখা যায়, তা সত্যিই ধারণার বাহিরে ছিল আমার! লেখিকা আপুর প্রতি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এত্তো এত্তো দারুণভাবে লিখা এই বইটি আমাদের উপহার দেয়ার জন্য। আল্লাহ্'তায়ালা আপনার লিখায় আরো বারাকাহ দান করুন..!! 💝💝"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"অন্দরমহল" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: