হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
অলৌকিক কুরআন বিস্ময়কর হাদিস - ড. খন্দকার নাইমুল ইসলাম এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২০

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

অলৌকিক কুরআন বিস্ময়কর হাদিস

11 Ratings | 9 Reviews
TK. 149 TK. 220 -32% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

“অলৌকিক কুরআন বিস্ময়কর হাদিস” বইটির পাণ্ডুলিপি বা ম্যানুস্ক্রিপ্ট প্রকাশনার আগেই পাঠ করার সুযোগ আমার হয়েছে। এজন্য লেখককে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক মোবারকবাদ জা...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

“অলৌকিক কুরআন বিস্ময়কর হাদিস” বইটির পাণ্ডুলিপি বা ম্যানুস্ক্রিপ্ট প্রকাশনার আগেই পাঠ করার সুযোগ আমার হয়েছে। এজন্য লেখককে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই বইয়ের তথ্য
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title অলৌকিক কুরআন বিস্ময়কর হাদিস
Author ড. খন্দকার নাইমুল ইসলাম
Publisher মুসলিম ভিলেজ
Edition ১ম প্রকাশ, ২০২০
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 128
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 0.27 Kg
ISBN 978-984-94258-8-5
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.64

11 Ratings and 9 Reviews

★★★★★
9
★★★★☆
1
★★★☆☆
0
★★☆☆☆
1
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৯টি
Jahid Hasan

Jahid Hasan , Apr 15, 2025

★ ★ ★ ★ ★

"wonderful"

S Anika Rayhana

S Anika Rayhana , Mar 5, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বই খুবই অসাধারণ"

Md. Touhidul Islam

Md. Touhidul Islam , Jun 7, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Not good as expected."

নাজমুল সাকিব

নাজমুল সাকিব , Apr 2, 2021

★ ★ ★ ★ ★

"ব্ই হাতে পেয়েছি। কিন্তু লেখক পরিচিতি দিলে আরো ভালো হতো"

Salima Fatmi

Salima Fatmi , Mar 6, 2021

★ ★ ★ ★ ★

"কিছু আলোকিত মেঘ আমার হাতে। এ মেঘ প্রদীপ্ত বারিধারার আধার। আমার মন, চেতনা, বোধের জগৎ রোশনাই বনে জ্ঞানবৃক্ষের পাতাদের সাথে কথোপকথনে মগ্ন। একটা ভালো বই ভাবনাকে আলোড়িত করে। ড. খন্দকার নাইমুল ইসলামের লেখা সম্পূর্ণ ভিন্ন ধর্মী দু’টো বই । “ অলৌকিক কুরআন বিস্ময়কর হাদিস।” আর ”আকাশ গঙ্গার তারা”। “ ড: খন্দকার নাইমুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জনের পর চার বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তিনি যুক্তরাজ্যের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অফ পাবলিক ম্যানেজমেন্টে ডিগ্রি অর্জন করেন। তিনি দু’টি এম.বি এ ডিগ্রি অর্জন করেন। এবং ওয়েস্টার্ন মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে পিএইচডি অর্জন করেন। তিনি অত্যান্ত সম্মানের সাথে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে যাচ্ছেন। ডক্টর ইসলাম বাংলাদেশের বিভিন্ন ব্লগে বিগত কয়েক বছর ধরেই লিখে চলেছেন। অবসরে লেখালেখি করা লেখকের মূল হবি। অলৌকিক কুরআন বিস্ময়কর হাদিস’ বইটিতে পবিএ কুরআনের আয়াত ও হাদিসের প্রকৃত অর্থ কে সম্পূর্ণ ঠিক রেখে, এমন কতগুলো বিষয় নিয়ে লেখক এখানে আলোচনা করেছেন, যা আমরা হয় বিশ্বাসের জায়গায় রেখে দিই কিংবা কুরআনে তা নিয়ে যা বলা হয়েছে, তার যেটুকু আমরা বুঝি , সেটুকুতেই সন্তুষ্ট থাকি। এটা হচ্ছে ইসলাম ধর্মে বিশ্বাসীদের কথা। আর যারা ইমানের প্রথম স্তম্ভে বিশ্বাস স্থাপনে রাজি নন। যারা সবকিছুতে বিজ্ঞানভিত্তিক যুক্তি খুঁজে বেড়ান, তাদের জন্যে লেখক বৈজ্ঞানিক ধারণার সাথে বিশ্বাসের সেই বিষয় গুলোর যোগসূএ স্থাপন করেছেন। লেখক তার আলোচনায় বিজ্ঞানীদের প্রতিষ্ঠিত বিভিন্ন মতবাদের সাথে আমাদের বিশ্বাসের কিছু বিষয় যৌক্তিকভাবে উপস্থাপন করেছেন, সম্পূর্ণ নূতন আঙ্গিকে। মহান আল্লাহকে কেন আমরা দেখতে পাইনা, অথচ যিনি আমাদের সাথেই আছেন, যার দৃষ্টির কাছে আমাদের অন্তর বাহির সবটুকুই উন্মুক্ত। কুরআনে ও হাদিসে এ বিষয়ে যা বলা আছে , সে ধারণা কে সম্পূর্ণ সমর্থন করে , এ বিষয়ে লেখক তার বইয়ের প্রথম অধ্যায়ে, প্রফেসর জন এ বল এর জু (Zoo) হাইপোথিসিস ধারণার আলোকে তারই চমৎকার, নিপুণ ব্যাখ্যা দিয়েছেন। এক কথায় অসাধারণ। এখানে লেখকের বুদ্ধিদীপ্ত চিন্তনের সহয প্রকাশ ঘটেছে। আমরা এলিয়েনের বিষয়ে অত্যন্ত আগ্রহবোধ করি। আমার এক লেখক বন্ধু জিনা, ওর স্বামী স্টিফেন, ছোটখাট সাইন্টিস্ট, এই করোনা কালেও প্রায়ই আমরা একসাথে বসি, গল্প করি। যে কোন বিষয় নিয়ে কথার মাঝে এলিয়েনের বিষয়টা ওরা টেনে আনবেই। ওদের ধারণা, বুদ্ধিমান এলিয়েনরা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছে, প্রযুক্তিগতভাবে ওরা এতটাই উন্নত যে ওরা নিজেদের আড়ালে রেখে, সৃষ্ট মানুষকে স্বাধীনভাবে চলতে দিয়েছে। মানুষ বিভিন্নভাবে বিভিন্ন সময় এলিয়েনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। তবে তা সম্ভব হয়ে উঠেনি আজও। আমার বন্ধুদের বক্তব্য সবসময়ই হেসে উড়িয়ে দিয়েছি। ওরা কোন ধর্ম অনুসরণ করেনা কিন্তু ইশ্বর মনে করে এলিয়েনকে। আমি সত্যিই চমৎকৃত হয়েছি, এই বইটির প্রথম অধ্যায়ে, শুরুতে তার ই যেন প্রতিধ্বনি। এখানে লেখক বিজ্ঞানীদের এই ধারণার কথা প্রথমেই উল্লেখ করেছেন। নিজেকে বেশ বুদ্ধু বুদ্ধু মনে হচ্ছে, আমি এত কাছের মানুষ হয়ে ও, এত গল্প করে ও আমার বন্ধুদের ধারণাটা ঠিক বুঝতে পারিনি। আসলে তারা চরম ক্ষমতাবান কোন এক সৃষ্টিকর্তায় বিশ্বাসি। লেখক প্রথম অধ্যায়ে বিজ্ঞানীদের এই ধারণাটিকে প্রথমে তুলে ধরেছেন। অনেক বিজ্ঞানী এলিয়েনকে ব্যাপক অর্থে গ্রহণ করেছেন। তাদের মতে এলিয়েন ইশ্বর। প্রফেসর বল, এই এলিয়েন বা ইশ্বর কে কেন আমরা দেখতে পাইনা তার একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়েছেন। লেখক এখানে বলেছেন, “প্রফেসর বলের মতে, আমাদের প্রযুক্তিগত উৎকর্ষের বর্তমান পর্যায়ে আমরা মোটামুটি পৃথিবীর সব প্রাণী …..কে প্রভাবিত করতে পারি। কিন্তু আমরা বেশিরভাগ সময়ই আমাদের সক্ষমতার সবটুকুই পরিবেশকে প্রভাবিত করতে ব্যবহার করিনা। বেশিরভাগ সময়ই আমরা প্রাকৃতিক পরিবেশ, যেমন ’জু ’ বা চিড়িয়াখানা অথবা এর মতই ‘সাফারি’ ধরনের স্হান গুলো যা বণ্যপ্রাণীর আবাসস্থল তা অক্ষত রাখার চেষ্টা করি। একটা আদর্শ জু হলো সেই জায়গা যেখানে বণ্যপ্রাণী তার চিড়িয়াখানার রক্ষকদের সংস্পর্শে আসতে পারেনা। (তাদের স্বাভাবিক বা প্রকৃতিগত বৃদ্ধির অন্তরায় বলে।) লেখক এই ধারণার সাথে একাত্ব হয়ে বলেছেন, ” প্রফেসর বলের মতো একইভাবে আল্লাহকে ( প্রফেসর বলের ভাষায় যেমন এলিয়েন বা প্রাচীন নভোচর তত্ত্ব সমর্থকদের কাছে মানুষের সৃষ্টিকর্তা ইশ্বর ) আমরা যে দেখতে পাইনা তা এভাবে ‘জু’ বা চিড়িয়াখানা উদাহরণের মাধ্যমেই ব্যাখ্যা করা যায়। কারণ ইশ্বর বা আল্লাহ আমাদের সাক্ষাৎ দেন না , কারণ তিনি ইচ্ছা করেই আমাদের সংস্পর্শ এড়িয়ে যাচ্ছেন, আমাদের জন্য নির্মিত জু বা চিড়িয়াখানায় আমাদের স্বাভাবিক জীবণযাপন করতে দেবার উদ্দেশ্যে। ’জু ‘ হাইপোথিসিস মতে আমরা কখন ও ইশ্বর বা আল্লাহকে দেখতে পাবোনা, কারণ তিনি আমাদের দেখা দিতে চাননা।“ লেখক তার আলোচনায় পরবর্তীতে কুরআনের কিছু আয়াত উপস্থাপন করেন, এবং তিনি এই ’জু’ ধারণার সাথে তার সুনিপূণ ব্যাখ্যা প্রদান করেন। কুরআনের প্রকৃত অনুবাদকে সম্পূর্ণ অক্ষুন্ন রেখে আল্লাহকে কেন দেখতে পাইনা সে বিষয়ে যুক্তি প্রদান করেন। যেমন, সূরা আল আন-আমে আল্লাহপাক বলেছেন, ‘ অথচ তিনিই তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন, অতপর তোমাদের জীবনের জন্য একটি নিদির্ষ্ট মেয়াদ নির্ধারণ করেছেন।…(৬:২) এই আয়াত সহ আরো কিছু আয়াত তিনি উপস্থাপন করেছেন, এবং ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, সম্পূর্ণ যৌক্তিকভাবে। পরিশেষে লেখক বলেন, “ আল্লাহর সৃষ্ট প্রাণী হিসেবে তার সৃষ্টির সীমানার বাইরে যাবার কোন ক্ষমতা মানুষের নেই। তারমানে চিরিয়াখানার প্রাণীর মতই একটা নিদিষ্ট গন্ডির মধ্যেই মানুষ যাতায়াত করতে পারে, তার বাইরে নয়। এই পৃথিবীকেই আমরা প্রফেসার বলের হাইপোথিসিস অনুসারে, মানুষের জন্যে আল্লাহর চিরিয়াখানা বা পরীক্ষাগার হিসাবে চিন্তা করতে পারি।” “এিমাএিক বিশ্বের প্রাণী হিসাবে আমরা শুধু এিমাএিক অস্তিত্বগুলোই দেখি আর অনূভব করতে পারি, এর বাইরের কোন মাএা আমরা দেখতে পাইনা। আমাদের স্বল্প জ্ঞানের কারণে আমরা ধারণা ও করতে পারিনা আল্লাহ কেমন। এই বিষয়টাই প্রফসার বল, এলিয়েন সম্পর্কে বলেছেন, মিলিয়ন বছর বেশি উন্নত কোনো অস্তিত্বকে মিলিয়ন বছর পরের প্রযুক্তি দিয়ে দেখা বা বোঝা অসম্ভব। আল্লাহ সুবাহানাতায়ালা সম্পর্কে এই কথাটাই সত্যি। এজন্যে আমরা আল্লাহকে কখন ও দেখতে পাইনা এবং পাবোনা।” এমন আরো অসংখ্য আয়াত আর তার বিজ্ঞানস্মত ব্যাখ্যা ও যুক্তি লেখক এই অধ্যায়ে তুলে ধরেছেন। তবে আমি মুগ্ধ হয়ে উপরের এই কথাটুকু বার বার পড়ছি….. ভাবছি। কি অপূর্ব সুন্দর যুক্তি , কি চমৎকার ব্যাখ্যা। সম্পূর্ণ নূতন আলোকে লেখা বইটির প্রথম অধ্যায় পড়া শেষ, অথচ আমার অনুসন্ধিৎসু মন এখন ও ঘুরে বেড়াচ্ছে লেখকের এই লেখায়….প্রতিটি শব্দে। আর শব্দের পেছনের মূল জগৎ আমাকে ভাবাচ্ছে। লেখাটা এক নিঃশ্বাসে বুদ হয়ে পড়েছি। ভালো লাগা থেকে আরো দু’বার পড়েছি। পুরো সময়টা আমি বিশাল এক নূতন জগৎ, ভালোবাসার আবহে বিচরণ করেছি। প্রচুর পড়া, জানা আর জ্ঞানসমৃদ্ধ গবেষণার সমৃদ্ধ ফসল এই বইটি। সাধারণ পাঠক থেকে শুরু করে, যে কোন বই পড়ুয়া মানুষকে লেখকের এই লেখা আকৃষ্ট করবে। বই হওয়া চাই ঠিক এমন, যা পাঠককে কাছে টানে। যা আনন্দদায়ক। জ্ঞানসমৃদ্ধ। পড়ে ফেলার পর ও যার রেশ অন্তরে রয়ে যায়। আলোচিত বিষয়গুলো আত্নাকে আলোড়িত করে। এই বইটা ঠিক তেমন। আমার আত্নীয় , বন্ধু সবার কাছে অনুরোধ বইটি পড়ুন। এখানে ছড়িয়ে আছে আলোকিত মেঘের বৃষ্টি। সবশেষে আর একটি কথা বলতে চাই, আমার মত ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষের কাছে মনে হয়, ইসলামিক বই তখনই উৎকৃষ্টতা পায় যখন তার বিষয় গুলো উপস্থাপিত হয় এমন কারো মাধ্যমে, যিনি কুরআন হাদিস পড়েন, তার সঠিক অর্থ সহ অন্তর্নিহিত অর্থের প্রকৃত ব্যাখা খুঁজে বেড়ান, এবং ব্যাক্তি জীবনে তার অনূশীলন করেন। যিনি জ্ঞানের প্রকৃত আলোয় অবগাহন করেন। তার লেখার উৎকৃষ্টতা অনুধাবণ করার আনন্দ হয় সম্পূর্ন অন্যরকম। অসাধারণ একটা বই উপহার দেবার জন্যে, লেখক ও তার পরিবারের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা। Comments Sharifa Shahid Onake shundor likhecho 💕 ·"

Azra Ferdous Jabeen

Azra Ferdous Jabeen , Mar 3, 2021

★ ★ ★ ★ ★

"কোরানের অলৌকিক ও অবিশ্মরনীয় সোন্দর্য নিয়ে কোন সন্দহ নাই। এই মহা গ্রন্থের বৈজ্ঞানীক ব্যখ্যা খুজতে গিয়ে লেখক আমাদের কাছে এক অজানা জগতের রুদ্ধ দুয়ার উন্মুক্ত করেছেন,যা নিঃ সন্দেহে মহা বিস্ময়ের! লেখক তার এই বইয়ের বিভিন্ন বিষয় নিয়ে ওয়েস্টার্ন মিশিগান ইউনিভার্সিটির ধর্মতত্ব বিভাগের প্রফেসর কুরানে হাফিজ ও কম্পিউটার ইঞ্জিনিয়ার নুমান আকবর, জর্ডানিয়ান আমেরিকান সাইক্রিয়াটিস্ট ডক্টর মারওয়ান এবং ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (CERN)এর গবেষক তাত্ত্বিক পদার্থবিদ ডক্টর আমেরের সাথে আলোচনা করেছেন। ধারাবাহিকতার প্রথম অংশেই আল্লাহকে কেন আমরা দেখি না? কুরআনের ভাষ্য এবং 'জু' হাইপোথিসিস ... এক বিস্ময়কর দলিল বলা যায়। প্রতিটা পর্বেই রয়েছে কোরআনের আয়াত,সাথে মহানবীর সহিহ হাদিস এবং বৈজ্ঞানীক ব্যখ্যার অকট্য প্রমান! মানুষের নিখুত ও ভারসম্যপুর্ন আকৃতিসংক্রান্ত কুরআনের বক্তব্য এবং আধুনিক বিজ্ঞানের ভাষ্য কি বলে তার বিষদ বর্ননা আছে এই বই এ।আছে রক্তাক্ত মুসলিম বিশ্ব,দেড় হাজার বছর আগে বলা মহানবীর হাদীস আর বর্তমান পৃথিবীতে ঘটা কিছু নিদর্শন, নভোচারী স্কট কেলির মহাশুন্যে অবস্থান কালে দেহের জিনগত পরিবর্তন কি কুরআনে বর্নিত হজরত ইসা (আ.)কে আকাশে উঠিয়ে নেয়া ও পৃথিবীতে প্রত্যাবর্তনের ঘটনাকে বৈজ্ঞানীক ভাবে সত্যায়ন করে? .. বিস্তারিত জানতে অবশ্যই বইটি সবার পড়া উচিত। একজন মুক্তোসন্ধানী যেমন গভীর সমুদ্রের তলদেশ সেচে মুক্তা খুজে নিয়ে আসে তেমনি লেখক নাইমুল ইসলাম মুল্যবান কুরানের আয়াত,সহি হাদিসের পাশাপাশি খুজে নিয়ে এসেছেন বৈজ্ঞানীক তত্ত্ব! আর মুগ্ধ পাঠক পাবেন বিনা পরিশ্রমে এক রত্ন ভান্ডার। ১২৪ পৃষ্ঠার এই বইটির মুদ্রিত মুল্য, ২২০ টাকা মাত্র। বইটি পাওয়া যাচ্ছে প্রগতিতে। লেখকের জন্য বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক শুভ কামনা।"

Sabina Hai

Sabina Hai , Mar 3, 2021

★ ★ ★ ★ ★

"প্রথমেই লেখক ড. খন্দকার নাইমুল ইসলাম-কে অভিনন্দন জানাচ্ছি । সুচিন্তিত এবং সাবলীল ভাষায় তাঁর লেখা বই ‘অলৌকিক কুরআন বিস্ময়কর হাদিস’ যেকোন অনুসন্ধিৎসু মনের ভাবনার জানালায় নতুন পথনির্দেশনা দিতে সহায়ক হবে, আমি তা দৃঢ়ভাবে বিশ্বাস করি । বইটি অনেক যত্ন করে লেখা হয়েছে সেটা খুব সহজেই অনুভব করা যায় বইটি পড়বার সময় । লেখকের আগামী বইগুলো ও আগ্রহ নিয়ে পড়ার অপেক্ষায় আছি । লেখকের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি । রকমারী ডক কম -কে সাধুবাদ জানাই; মুসলিম ভিলেজকে জানাই ধন্যবাদ ।"

Camy

Camy , Feb 17, 2021

★ ★ ★ ★ ★

"আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের সবকিছুই সৃষ্টি করেছেন এক অন্তর্নিহিত সত্য অনুসারে নির্দিষ্ট কালের জন্য। পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর তরফ থেকে পবিত্র কুরআন মানবজাতির জন্য জ্ঞানের আলোকবর্তিকা আর অটল বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রহমত স্বরূপ।যুগে যুগে ইসলামিক চিন্তাবিদগন কুরআন ও হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ সহ অনেক গ্রন্থ রচনা করেছেন আমাদের মাঝে সত্যের আলো পৌঁছে দেবার জন্য। তাৎপর্যপূর্ণ এই বই গুলো পাঠ করা মুসলিম হিসেবে আমদের জন্য অত্যাবশ্যক। "অলৌকিক কুরআন বিস্ময়কর হাদিস" বৈজ্ঞানিক ব্যাখ্যা ও উদাহরণ সম্বলিত এ বইটি লেখকের গভীর অধ্যয়ন, অধ্যবসায় আর গবেষনার ফসল। এ বইটি আমাদের ইসলামিক জীবন গঠনে "দলিল স্বরূপ" এভাবেই বিস্তৃতি লাভ করবে। আশা করছি কুরআন ও হাদিসের বিশদ আলোচনা সমৃদধ এ বইটি পাঠক মহলে বিশেষ ভাবে সমাদৃত হবে। এভাবে ইসলামিক বইগুলো আমাদের আল্লাহর ধ্যানে নিমগ্ন হতে এবং এর শিক্ষা অনুসরণ করতে সাহায্য করবে। যারা আল্লাহর পথে সাহায্য করে আল্লাহ তাদের সাহায্য করেন এবং তাদের অবস্থানকে সুদৃঢ় করেন। ইসলাম প্রচার ও প্রসারের কাজে যারা নিয়োজিত মুসলিম হিসেবে তাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। মহান আল্লাহ তাদের সকল কাজে প্রশস্ততা দান করুন। রহমত ও বরকতপূর্ণ করুন এ যাত্রা পথকে।আল্লাহর দলই সফল ও বিজয়ী হবে। "আমীন" বন্ধু কেমী"

Rokhsana Perveen

Rokhsana Perveen , Jan 22, 2021

★ ★ ★ ★ ★

"ড. খন্দকার নাইমুল ইসলামের অলৌকিক কুরআন বিস্ময়কর হাদিস বইটা পড়লাম।লেখককে ধন্যবাদ। জাজাকাল্লাহ খাইরান। লেখক সুন্দর ভাবে বিজ্ঞানের বিভিন্ন তাত্বিক বিষয়গুলো হাদিসের সংগে মিলিয়ে আলোচনা করেছেন,,,বোঝা যায় লেখক অনেক পরিশ্রম করে, রীতিমতো গবেষণা করে লিখেছেন বইটা,,, আমি বইটা পড়ে এটা বুঝেছি যে এই বই এর বিভিন্ন বিষয় এবং হাদিস একবার পড়ে বোঝা যায়না,,,এটা কয়েকবার বিজ্ঞানের তত্ত্ব পড়ে পড়া দরকার,,, তাহলে ধারণা পরিস্কার হবে,,,একন্য বইটা নিজের সংগ্রহে থাকলে ভালো,,, লেখককে বিশেষ ভাবে ধন্যবাদ জানাই, তিনি তথ্যসূত্র সংযুক্ত করেছেন বইয়ের শেষে যা বিভিন্ন আলোচনার তথ্য দেখতে সহায়তা করবে,,,ফেসবুকের মাধ্যমে আমরা কত গুনাহ এর স্বিকার হতে পারি নিজের অজান্তে,,, এ বিষয় টা জেনে আমরা সচেতন হতে পারব,,,বইটার দামও সহনীয়,,, ক্রয়সীমার মধ্যে,,, নিজের সংগ্রহ এবং উপহার হিসেবে ভালো একটা বই রাখার জন্য প্রগতিকেও ধন্যবাদ,,,"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"অলৌকিক কুরআন বিস্ময়কর হাদিস" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
অলৌকিক কুরআন বিস্ময়কর হাদিস পাতা: 1 / 9
পাতা 2
অলৌকিক কুরআন বিস্ময়কর হাদিস পাতা: 2 / 9
পাতা 3
অলৌকিক কুরআন বিস্ময়কর হাদিস পাতা: 3 / 9
পাতা 4
অলৌকিক কুরআন বিস্ময়কর হাদিস পাতা: 4 / 9
পাতা 5
অলৌকিক কুরআন বিস্ময়কর হাদিস পাতা: 5 / 9
পাতা 6
অলৌকিক কুরআন বিস্ময়কর হাদিস পাতা: 6 / 9
পাতা 7
অলৌকিক কুরআন বিস্ময়কর হাদিস পাতা: 7 / 9
পাতা 8
অলৌকিক কুরআন বিস্ময়কর হাদিস পাতা: 8 / 9
পাতা 9
অলৌকিক কুরআন বিস্ময়কর হাদিস পাতা: 9 / 9
পাতা / 9
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।