হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
অদ্বিতীয়া - সাজিদ হাসান এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২৬

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

অদ্বিতীয়া

3 Ratings | 3 Reviews
TK. 248 TK. 310 -20% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

এই যে দেখছেন বইয়ের নামের নিচে বড় করে লেখকের নাম জ্বলজ্বল করছে। আসলে কিন্তু বইটি তার নয়। প্রচ্ছদে প্রকাশনীর নামটাও সুন্দর ফুটে রয়েছে, তারাও এর মালিক নন। বইটি...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

এই যে দেখছেন বইয়ের নামের নিচে বড় করে লেখকের নাম জ্বলজ্বল করছে। আসলে কিন্তু বইটি তার নয়। প্রচ্ছদে প্রকাশনীর নামটাও সুন্দর ফুটে রয়েছে, তারাও এর মালিক নন। বইটি আসলে কাদের, জানেন?
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title অদ্বিতীয়া
Author সাজিদ হাসান
Publisher প্রতিভূ প্রকাশ
Edition ১ম প্রকাশ, ২০২৬
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 176
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.33 Kg
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.67

3 Ratings and 3 Reviews

★★★★★
2
★★★★☆
1
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৩টি
Abu Saeem Md. Farhan

Abu Saeem Md. Farhan , Jun 29, 2026

★ ★ ★ ★ ★

"বই: অদ্বিতীয়া লেখক: সাজিদ হাসান প্রকাশক: সন্দীপন প্রকাশন ভার্সিটির প্রথম দিনেই শোভার পরিচয় হল আনিকা আর মুনার সাথে। শোভা মেয়েটা বেশ পড়ুয়া আর ধার্মিক আর আনিকা হল মফস্বল থেকে উঠে আসা এক মাদ্রাসা শিক্ষকের সুন্দরী বোকাসোকা মেয়ে । তাদেরই বান্ধবী মুনা আর রুবি ঢাকায় বড় হওয়া মডার্ন গার্ল। গল্পটা মূলত এদের নিয়েই। গল্পের বাকে বাকে বর্ণিত হয়েছে, একটা মেয়ে কিভাবে পরিবার থেকে শুরু করে ভার্সিটির ক্লাস অব্দি নানান সময় নানান প্রতিকূলতার সম্মুখীন হয়েও নিজের রিলিজিয়াস আইডেন্টিটিকে হারাতে দেয় না। আর মন খারাপের দিনগুলোতে কিভাবে রবের সাথে নিজের বোঝাপড়াটা সারে। অপরদিকে পৈতৃক সূত্রে পর্দা হিজাব পাওয়া মেয়েটা কিভাবে ভার্সিটির রঙিন পরিবেশে নিজেকে হারাতে থাকে। দিন যায় আর তাদের মধ্যে সম্পর্কের তারতম্য হয়। তবে সময়ের পরিক্রমায় শোভার সাথে বেশ জমে চলছে রুবির। সেই যাত্রায় যুক্ত হয় ফাইজা নামের আরেকটি মেয়ে। তিনজনের মধ্যে চলে বেশ রিলিজিয়াস আলাপ-সালাপ। বান্ধবীর প্রত্যাবর্তন চেয়ে শোভার দোয়া আর নানান প্রশ্ন, অভিজ্ঞতা আর বাস্তব পরিস্থিতি নীরক্ষণ শেষে হঠাৎ একদিন রুবিও সেই অমোঘ সত্যকে বরণ করে নেয়। এমনই নানা গল্প আর অভিজ্ঞতাকে শৈল্পিক রুপ দিয়ে বাস্তবতাকে বেশ মনোহরভাবে সাজিয়ে তুলেছেন লেখক এই উপন্যাসে। বইটা পড়ার সময় আপনার মনে হবে, এযেন আপনারই বাস্তব অভিজ্ঞতার এক জীবন্ত পান্ডুলিপি। সাইম ফারহান"

ধ্রুব

ধ্রুব , Jun 21, 2026

★ ★ ★ ★ ★

"সাজিদ হাসানের ‘ভার্সিটির দিনগুলিতে’ সিরিজের দ্বিতীয় বই ‘অদ্বিতীয়া’। সিরিজের প্রথম বই ‘আকাশ ছোঁয়ার কাল’ ছিল একঝাঁক তরুণের ক্যাম্পাস জীবনের গল্প। সেখানে একটা ‘বুযুর্গ’ চরিত্র ছিল। দ্বিতীয় বইটা যখন প্রকাশিত হলো তখন ভেবেছিলাম এইবার হয়ত সেই নাজমুল বুযুর্গের বিয়ের গল্পটা পড়া হবে। কিন্তু না, বইটি হাতে নেওয়ার পর পরম বিস্ময়ে আবিষ্কার করলাম- এ গল্প সম্পূর্ণ ভিন্ন জগতের! সাহিত্যের অন্যতম প্রধান সার্থকতা হলো তা সমাজকে আয়নার মতো ফুটিয়ে তোলে। সেখান থেকে অনেক কিছু জানার থাকে, শেখার থাকে। নিজের অভিজ্ঞতা না থাকুক, গল্পের ভিতর দিয়ে গিয়ে হলেও অনেকখানিই অনুভব করা যায়। তাই তো অবলীলায় নায়কের প্রতি জন্ম নেয় সমর্থন, আর খলনায়কের প্রতি একরাশ ঘৃণা। অত্যাচারিতের জন্য বুক চিরে আসে দীর্ঘশ্বাস, আর অত্যাচারীর প্রতি তীব্র ক্ষোভ। সাহিত্য যেমন সমাজের রূপ-লাবণ্যকে ধারণ করে, তেমনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নানা অসংগতিও। অনেক মুসলিম বোন এমন আছেন যারা নিজেদের জীবনে পরিপূর্ণ দ্বীন মেনে চলতে চান। অথচ এই ইচ্ছাই তাদের জীবনে নিয়ে আসে নানা পরীক্ষা। স্রেফ বোরকা-নিকাব পরার কারণে শুনতে হয় বিভিন্ন কটুকথা। অথচ এটা তো হলো ঐ রবের আদেশ যিনি মানুষদের সৃষ্টি করেছেন। আর অনেক বোন তো আছেন এমন যারা বিভিন্ন কারণে আল্লাহর দেয়া এই শিষ্টতার সাথে পরিচিতই হতে পারেননি এখনও। আর কেউ কেউ আছেন এমন যারা নিজের অজান্তে নিজেকেই উন্মুক্ত করে দিচ্ছে মানুষরূপী কিছু হায়েনাদের সামনে। শোভা-রুবি-আনিকাদের সাথে যেতে যেতে পাঠক একদিকে যেমন দেখবেন নিজের জীবনকে আল্লাহর আনুগত্যে সঁপে দিতে গিয়ে আপন আঙিনাতেই কাউকে কতটা তীব্র ঝড়-ঝঞ্ঝা ও একাকীত্ব পাড়ি দিতে হচ্ছে; তেমনি অন্যদিকে দেখবেন সামান্য অসতর্কতা বা আবেগের বশে কেউ কীভাবে নিজের অমূল্য আত্মসম্মান হারিয়ে এক অতল অন্ধকারে তলিয়ে যাচ্ছে। আবার কাউকে দেখবেন একটু সরল পথের দিশা পেতে দ্বিধা-দ্বন্দ্বের দেয়াল ভেঙে নিজের ভেতরের ও বাইরের জগতের সাথে রীতিমতো এক নীরব সংগ্রামের সূচনা করেছে। বইটির পাতায় পাতায় এই বোনদের জীবনের টানাপোড়েন পাঠককে গভীরভাবে ভাবাবে, কখনো কখনো চোখ ভিজিয়ে দেবে অজান্তেই। আর এই পুরো গল্পটার ব্যাকগ্রাউন্ড যেহেতু আমাদের চিরচেনা ঢাবি ক্যাম্পাস, তাই তরুণ পাঠকদের মনের একদম কাছাকাছি গিয়ে দাগ কেটে যাবে এই ‘অদ্বিতীয়া’। মাঝে দিয়ে কাহিনীটা খুব ‍সুন্দরভাবে ‘আকাশ ছোঁয়ার কাল’-এর সাথে সংযোগ করেছে। তিন নম্বরটার অপেক্ষায় থাকলাম..."

Ehsanul Mahbub

Ehsanul Mahbub , Jun 14, 2026

★ ★ ★ ★ ★

"বই রিভিউ : " অদ্বিতীয়া " লেখক : সাজিদ হাসান প্রতিভূ প্রকাশ ভার্সিটির বারান্দায় পা দেওয়া, জীবনের হাজারো স্বপ্নকে সত্যি করতে যে পথচলা, নিত্য নতুন অভিজ্ঞতা, বাঁকে বাঁকে হাজারো ঝড় - ঝঞ্ঝা নিয়ে লেখা, যেন ভার্সিটির বাস্তব জীবনের একটা ছোট্ট ক্যানভাস এই " অদ্বিতীয়া "। শোভা, রুবি, আনিকা, মুনা এই চার চরিত্রের মাঝে যেন সেই শত বোনদের ছবি ভেসে ওঠে, যারা কখনো হয়ে ওঠে ঈর্ষনীয় আত্মসংযমী, কখনো বা হোচট খেতে গিয়ে আবার দাড়িয়ে যায়, কখনো শত চেষ্টার পরে ফিরে পায় তার প্রকৃত পরিচয়। একেকটি দৃশ্যপট, একেকটি ঘটনা পাঠককে নিয়ে যায়, সেই ভার্সিটির আঙিনায়, সব কিছু যেন আমার চোখের সামনে ঘটে চলছে, বাবার পরিশ্রান্ত মুখে মেয়েকে রেখে যাওয়া থেকে শুরু করে, ক্যাম্পাসের স্মৃতিময় দিন, হাসিকান্নার রোলারকোস্টার, প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠা কিছু মধুময় স্মৃতি। পছন্দের অংশ : যখন ধীরে ধীরে একজনকে বোনকে আলোর পথে ফিরে আসতে দেখে শুভ্র হৃদয়গুলো দোলা দিয়ে ওঠে, তেমনি আলোর পথযাত্রী বোনের হারিয়ে যাওয়ার বেদনা তাদেরকে ব্যাথাতুর করে দেয়। প্রত্যেক শিক্ষার্থী ভাই-বোনদের জন্য জন্য এটা একটা মাস্টারপিস বই , বাস্তবতার সাথে গল্পের অসাধারণ মেলবন্ধন পাবেন, ইনশা'আল্লাহ। পরবর্তী কোনো সংখ্যার অধীর আগ্রহে অপেক্ষমান।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ছোটদের বাংলা শিক্ষা - নার্সারি
একটু পড়ে দেখুন
ছোটদের বাংলা শিক্ষা - নার্সারি সাজিদ হাসান
কোনো রেটিং নেই
TK. 230 -25% OFF
TK. 173
আলি (রাঃ)
একটু পড়ে দেখুন
আলি (রাঃ) সাজিদ হাসান
কোনো রেটিং নেই
TK. 90 -24% OFF
TK. 68
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"অদ্বিতীয়া" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
অদ্বিতীয়া পাতা: 1 / 9
পাতা 2
অদ্বিতীয়া পাতা: 2 / 9
পাতা 3
অদ্বিতীয়া পাতা: 3 / 9
পাতা 4
অদ্বিতীয়া পাতা: 4 / 9
পাতা 5
অদ্বিতীয়া পাতা: 5 / 9
পাতা 6
অদ্বিতীয়া পাতা: 6 / 9
পাতা 7
অদ্বিতীয়া পাতা: 7 / 9
পাতা 8
অদ্বিতীয়া পাতা: 8 / 9
পাতা 9
অদ্বিতীয়া পাতা: 9 / 9
পাতা / 9
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।