হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
অবিনশ্বর - সাজ্জাদ সিয়াম এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম সংস্করণ, ২০২৩

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

অবিনশ্বর

9 Ratings | 9 Reviews
TK. 309 TK. 500 -38% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

ভয়ংকর এক খুনি নরক নামিয়ে এনেছে আমাদের এই চিরচেনা শহরে। এস আই রশীদের ভাষায় রক্তচোষা সাইকো-সিরিয়াল কিলার! একের পর এক শরীর থেকে মাথা আলাদা হওয়া খণ্ডিত লাশের রহস্য...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

ভয়ংকর এক খুনি নরক নামিয়ে এনেছে আমাদের এই চিরচেনা শহরে। এস আই রশীদের ভাষায় রক্তচোষা সাইকো-সিরিয়াল কিলার! একের পর এক শরীর থেকে মাথা আলাদা হওয়া খণ্ডিত লাশের রহস্য সমাধানে হিমশিম খেয়ে য
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title অবিনশ্বর
Author সাজ্জাদ সিয়াম
Publisher ঋদ্ধ প্রকাশ
Edition ১ম সংস্করণ, ২০২৩
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 224
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.33 Kg
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.44

9 Ratings and 9 Reviews

★★★★★
7
★★★★☆
0
★★★☆☆
1
★★☆☆☆
1
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৯টি
880****500

880****500 , Jul 31, 2026

★ ★ ★ ★ ★

"আসলেই সুন্দর বইটি"

Lutfun Naher

Lutfun Naher , Aug 26, 2025

★ ★ ★ ★ ★

"ভয়, রহস্য আর উত্তেজনার এক এক্সট্রিম অভিজ্ঞতা— নশ্বর মানুষের অবিনশ্বর হতে চেয়ে শহরে নারকীয় তান্ডব চালিয়ে যাওয়া, রহস্য, সিরিয়াল কিলার আর পুলিশের তদন্ত—সবই একসাথে পাবেন অবিনশ্বর-এ। বইয়ের নাম: অবিনশ্বর, লেখক: সাজ্জাদ সিয়াম, প্রকাশক: ঋদ্ধ প্রকাশ, জনরা: সাইকোলজিক্যাল থ্রিলার / হরর, মূদ্রিত মূল্য: 500, পৃষ্ঠা সংখ্যা: 224। উপন্যাসের শুরু-- "মৃত্যুই কি একমাত্র সত্যি? একমাত্র মুক্তির পথ? আর কোনো গন্তব্যই কি নেই আমাদের এই তুচ্ছ, নশ্বর মানব জীবনের?" বিড়বিড় করল মিতা। জানালার গ্রিলের ফাঁক দিয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। বহুক্ষণ ধরে আঁধ খাওয়া চাঁদটার দিকে চেয়ে আছে অপলক দৃষ্টিতে। আধখাওয়া চাঁদটার সাথে নিজের জীবনের এক অদ্ভুত মিল খুঁজে পাচ্ছে। তার জীবনটাও তো কেমন যেন অর্ধেক হয়ে গেছে! শূন্যতায় হাতড়ে বেড়ানো অপূর্ণ এক জীবন। "মৃত্যু মানে কি, মা? মানুষ মরে যাওয়া?" চমকে উঠে ফিরে তাকায় “মিতা”। কতক্ষণ ধরে বাইরে চেয়ে ছিল? মনে করতে পারল না। বাইরের অন্ধকার আর ওপরের ওই ভাঙা চাঁদের সাথে নিজের জীবনের সাদৃশ্যগুলো তাকে ডুবিয়ে দিয়েছিল গভীর নিঃসঙ্গ নিস্তব্ধতায়। .......... আর তার কিছুক্ষন পরই বৈশাখী-তে ধেয়ে আসা আকস্মিক ঝড়ের আঘাতের মতো করে কালো শার্ট পরিহীত কিশোর সেই মিতা ও তার পুরো পরিবারকে এই নশ্বর পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেয়। আর এর মাধ্যমেই শুরু হয় “অবিনশ্বর”র যাত্রা। যেখানে ভয়ংকর এক খুনি নশ্বর পৃথিবীকে পরিনত করতে চেয়েছে এক অবিনশ্বর-অন্তহীন পৃথিবীর। পুরো বই জুড়ে রয়েছে দুঃস্বপ্ন ও মা*থা কা*টা সিরিয়াল কিলা*রের টানটান উত্তেজনার। আর পরবর্তীতে ধীরে ধীরে সেই সিরিয়াল কিলিং এর সাথে জাড়িয়ে পরে ক্রনিক ডিপ্রেশনে ভোগা আত্মভোলা স্কুল শিক্ষক আদ্রিয়ান। তার চরিত্রটি মিসির আলি ও হিমুর মিশ্রণ মনে হয়—বুদ্ধিদীপ্ত, কিছুটা ভুলমনা এবং অতীতের রহস্যে জর্জরিত। হামিদা বেগমের পরিবার, তাদের পোষা বিড়াল, পুলিশ অফিসার রশীদ—সবই রহস্যের জটিলতা আরও বাড়ায়। গল্পের টানটান উত্তেজনা পুরো বই জুড়ে ধরে রাখা হয়েছে। “নশ্বর মানুষ যখন অবিনশ্বর হতে চায়, তখন শহরে নেমে আসে ভয়ংকর এক নারকীয় তান্ডব, নশ্বর থেকে অবিনশ্বরের ভয়ংকর যাত্রা---দুঃস্বপ্ন, রহস্য ও হ*ত্যা*র এক টানটান অভিজ্ঞতা, যা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ধরে রাখবে। অবিনশ্বর পড়ুন এবং অনুভব করুন।”"

moh****com

moh****com , Jun 28, 2024

★ ★ ★ ★ ★

"বইয়ের নাম : অবিনশ্বর লেখকের নাম : সাজ্জাদ সিয়াম বইয়ের জনরা : ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার বই প্রচ্ছদ : সজল চৌধুরী প্রকাশনী : ঋদ্ধ প্রকাশ প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০২৩ বইয়ের পৃষ্ঠা সংখ্যা : ২২৪ ♦️কাহিনি সংক্ষেপ : একের পর এক রহস্যময় হ'ত্যাযজ্ঞ চলতে থাকে শহরের আনাচ কানাচ জুড়ে।শরীর থেকে ছিন্ন হওয়া মস্তক বারংবার জানান দিচ্ছে কোনো এক ভয়ংকর সাইকো কিলারের।সবকিছুর পেছনে কাজ করছে দানাবাঁধা কোনো এক গুপ্ত রহস্য।সবটা শহর জুড়ে শুধু সারি সারি লা'শ।কে করছে এসব খু'ন আর এত নৃশংসতার কারণই বা কি? পুরো পুলিশ টিম হন্যে হয়ে খুঁজে চলেছে খু'নীকে।কোনো ধরনের ক্লু পাওয়া না গেলেও কি ই বা সেই রহস্য আর কেই বা খু'নী তা ব্যাকুল হয়ে খুঁজে চলেছেন এস আই রশিদ।কিন্তু হাজার রকম ঝক্কি ঝামেলা পোহানোর পরে ও তিনি কোনো খোলাসা করতে পারছেন না। বিশাল আকৃতির দানবীয় মুখে তিন তিনটি ত্রিভুজাকৃতির চোখ।চোখ তিনটি থেকে যেন আগুন কুন্ডুলি পাকিয়ে পাকিয়ে বের হয়ে আসছে।কালো শার্ট পরা ছেলেটার ছায়া শরীরটা একটা কুচকুচে কালো বিশাল লম্বা হাত বাড়িয়ে দিল আদ্রিয়ানের উদ্দেশ্যে।রোজ রাতে বিভৎস রকমের স্বপ্ন দেখে দেখে অস্থির হয়ে আছে আদ্রিয়ান ছেলেটা।এভাবে কিছু না জেনেই খু'নের সাথে জড়িয়ে যায় আদ্রিয়ান।কোনো ষড়যন্ত্রের শিকার ছেলেটা নাকি আদৌ সব টা নিছক ই কোনো স্বপ্ন ছিল!! নানা রকম দুঃস্বপ্নে ঘেরা অভিশাপে ছেয়ে আছে জীবন।জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আটকে আছে কিছু সময়ের বেড়াজাল।আলো আঁধারের দুঃস্বপ্নে ঘেরা অতীত তাকে টেনে নিয়ে যায় একটা রহস্যের দিকে যা কিনা,❝অবিনশ্বর!❞ ♦️লেখনশৈলী : লেখকের লেখনশৈলী বেশ দারুণ। গল্প বলার ধরণও আকর্ষণীয়। প্লেটগুলো দারুনভাবে সাজানো পড়তে এবং বুঝতে খুব একটা অসুবিধা হয় না। তবে কয়েকটা জায়গায় বানান ভুল দেখা গেছে। কিন্তু ভুলগুলো বাদ দিয়ে দেখলে লেখকের প্রশংসা না করে থাকা যায় না। ♦️পাঠ প্রতিক্রিয়া: বইটির প্রতিটি পৃষ্ঠায় রোমাঞ্চকর এবং রহস্যে ভরপুর বলে মনে হয়েছে । বইটির শেষ প্লট টুইস্টও বেশ আকর্ষণীয় । বইটির প্রচ্ছটিও বেশ ডিটেলড বলে মনে হয়েছে আমার কাছে। বইটিতে প্রত্যেকটি বর্ণনা আপনার ইন্দ্রিয়সমূহকে নাড়া দিতে সক্ষম হয়েছে। আমিও ঘোরের মধ্যেই পুরো বইটা পড়ে শেষ করেছি।মারাত্মক রকম ভালো লেগেছে আমার। বইটার কাহিনি বেশ দারুণ। বীভৎস নবজাতক খুন দিয়ে কাহিনীর শুরু। তারপর একে একে বিভিন্ন চরিত্রের আগমন সাথে ঘটতে থাকে অদ্ভুত খুন ও ঘটনা। প্রথমে তো মনে হচ্ছিল অতিপ্রাকৃতিক সব। কিন্তু... ডার্ক সাইকোলজি সাথে মিস্ট্রি, মিথ, রিচুয়াল, ব্ল্যাক ম্যাজিক। সবচেয়ে ভালো লেগেছে। লাস্টের টুইস্টটা... স্পিচলেস। প্রথমে অতিপ্রাকৃতিক মনে হলেও পরবর্তীতে একের পর এক সিরিয়াল কিলিং বইটাকে সম্পূর্ণ ভাবে একটা অন্য রূপ দেয়। তবে কিছু বিষয়ে খটকা লেগেছে,আরেকটু গোছানো হলে বেশ ভালো হতো। সমাপ্তি দ্বিধায় ফেলে দিয়েছে। আদোও কি শেষ? ওভারঅল বইটি পড়ে বেশ ভালো লেগেছে। থ্রিলার প্রেমি বা সাইকোলজিকাল বই প্রেমি যেকোন পাঠকই বইটি অনায়াসে গ্রহণ করে নিবে এটাই আমার বিশ্বাস"

Kowsar Ahammad

Kowsar Ahammad , Mar 21, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"সবগুলো চরিত্র স্বতঃস্ফূর্তভাবে গল্পে এসে যাচ্ছিল, কোনো জোরজবরদস্তি নেই। তবে পড়তে পড়তে ভাবছিলাম সব চরিত্র একই ধরণের হয়ে যাচ্ছে, আর কয়েক জোড়া চরিত্র খুব কাছাকাছি। যেমন, রেশাদ যেন আদ্রিয়ানের ছিমছাম ভার্সন, রীমার মতোন ফারীন ও আর্টের স্টুডেন্ট, কায়সার ও ইব্রাহীম কাছাকাছি বয়সের, মায়ামমতা মাখানো কিছু টিপিক্যাল ক্যারেক্টার... কিন্তু ক্লাইমেক্সে গিয়ে সব হিসেব-নিকেশ বদলে গেল!"

humayRa rahman

humayRa rahman , Feb 14, 2024

★ ★ ★ ★ ★

"Obinosshor!! 🖤 part 2 er opekkhay achi🖤🖤"

রু

রু , Dec 27, 2023

★ ★ ★ ★ ★

"অসাধারণ! চমৎকার একটা ডার্ক সাইকোলজি থ্রিলার। এক নি:শাসে পড়ে যাওয়ার মতন। আপনি যত বড়ই থ্রিলার পাঠক হোন না কেন শেষের টুইস্টটা ধরতেই পারবেন না। চমৎকার লেখনি। লেখক কে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা উপহারের জন্য। আরও চাই।"

Call of Duty33

Call of Duty33 , Apr 21, 2023

★ ★ ★ ★ ★

"এই বছর পড়া এখন অব্দি সেরা সাইকোজিকাল থ্রিলার। শুরু থেকে শেষ অব্দি এক কথায় অসাধারন জার্নি।"

Nasim Ahmed

Nasim Ahmed , Apr 20, 2023

★ ★ ★ ★ ★

"one of the best psychological horror in recent time. BGreat climax and seedy storyline. Adrian and Rashid were dope characters."

FAYSAL

FAYSAL , Apr 18, 2023

★ ★ ★ ★ ★

"Inspired by malayam+hollywood psychological thrillers.Slowly build up the story but ending could be better"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"অবিনশ্বর" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
অবিনশ্বর পাতা: 1 / 6
পাতা 2
অবিনশ্বর পাতা: 2 / 6
পাতা 3
অবিনশ্বর পাতা: 3 / 6
পাতা 4
অবিনশ্বর পাতা: 4 / 6
পাতা 5
অবিনশ্বর পাতা: 5 / 6
পাতা 6
অবিনশ্বর পাতা: 6 / 6
পাতা / 6
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।