২য় মুদ্রণ, ২০১৫
নট ফর সেল
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | নট ফর সেল |
| Author | রেহনুমা বিনতে আনিস |
| Publisher | সিয়ান পাবলিকেশন |
| Edition | ২য় মুদ্রণ, ২০১৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 96 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.13 Kg |
| ISBN | 9789843389008 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
36 Ratings and 27 Reviews
পাঠকদের মন্তব্য
২৭টি
Md jahidul Islam , Mar 27, 2026
"আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো পড়ে!"
Md. Syadul Islam (Sumon) , Nov 14, 2025
"অসাধারণ"
Humaira Sultana sinha , Oct 19, 2025
"lekhikar bektijibon,kormojibon & samajik jiboner sikkhoni nio golper pasapasi,kichu bastob sotto tule dhoresen."
Nushrat Jahan , Dec 26, 2024
"চমৎকার একটা বই ❤️"
H. M. Irfan Emu , Oct 16, 2024
"এটি গতানুগতিক কোনো গল্পের বই নয়। এই বইটির গল্পগুলো জীবন্ত। ইসলামের রস আস্বাদন করাতে পারে পাঠকদের। চমৎকার একটি বই।"
NoBiN Islam , Oct 6, 2024
"বইটা অনেক রকমের বিষয় নিয়ে লেখা। মেয়েদের জন্য বেশ কার্যকরী এবং নানাবিধ দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সাহায্য করবে। আমারো বেশ ভালোই লেগেছে। তবে কিছু জায়গায় গিয়ে আগ্ৰহ হারিয়ে ফেলেছিলাম। অনেক দিন সময় লাগলো বইটা শেষ করতে।"
latifullah Abir , Apr 26, 2023
"চমৎকার একটা বই।অত্যন্ত সুন্দরভাবে নারীদের বর্তমান অবস্থা গল্পের মাধ্যমে তুলে ধরে এরপর কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণে করে ইসলামে নারীর মর্যাদা তুলে ধরা হয়েছে। সাবলীল ভাষায় বাস্তবতা ফুটিয়ে তোলা হয়েছে বিধায় সহজে অনুধাবন করা গিয়েছে মূল বিষয়।"
Wern Nichole Rose , Mar 27, 2022
"Sei sei sei... sera boi.."
Insiya Zainab , Feb 22, 2022
"good"
অর্ঘ্য , Jun 27, 2021
"বর্তমানে নারী স্বাধীনতা নামে যেভাবে নারীদের পণ্য হিসেবে দুনিয়ার সামনে বিলিয়ে দেওয়া হচ্ছে । আর নারীই স্বয়ং তাতে অংশগ্রহণ করছে , বুজে হক না বুজে হক। তাদেরই বইটি পড়া উচিত। আর উপহার হিসেবেও দিতে পারেন । হোক সে আপনার মা, বোন, বউ অথবা গফ (GF)🙂 হয়তো এটাই হতে পারে তার বদলে যাওয়ার কোনো নিয়ামত।"
Nahid Hasan , Mar 9, 2021
"small book"
MD. IKRAMUL HAQUE , Jan 14, 2021
"অসাধারন"
Fayzul karim , Dec 1, 2020
"গুড বই।"
Khadijatul Kubra , Jul 15, 2020
"বইটির চতুর্থ গল্প 'নট ফর সেল' একজন নওমুসলিমের গল্প। যিনি একসময় ফ্যাশন হাউজের মডেল ছিলেন। তার ইসলামের প্রতি ভালোবাসার ছিলো চোখে পরার মতো। সেই মেয়ে মোটা অংকের টাকার অফার পেয়েও নিজেকে বিকিয়ে দেয়নি। মডেল হতে রাজি হয়নি। কারণ সে অনুধাবন করতে পেরেছিল নারীরা 'নট ফর সেল'! বইটিতে প্রথমেই লেখিকা "আমার মাকে কেন বিশ্বসুন্দরী করা হয় না" শিরোনামে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার নামে যে নোংরা অপসংস্কৃতির আগ্রাসন চলছে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আমার বয়স তখন দশ বা এগারো। আবুধাবীতে হুলুস্থুল শোরগোল পড়ে গেল। প্রথম বারের মতো টেলিভিশনে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা সম্প্রচারিত হবে। আমি বুঝি না কিছুই। কিন্তু সবাই লাফায় তাই আমিও লাফাতে লাগলাম। বাসায় গিয়ে বাবাকে বললাম, বিশ্বসুন্দরী প্রতিযোগিতা দেখব। টিভির অনেক অনুষ্টান দেখার ব্যাপারেই আমাদের ওপর নিষেধাজ্ঞা ছিল। কিছু অনুষ্ঠান বাবা রেকর্ড করে সেন্সর করে দেখতে দিতেন। কিন্তু এটা বন্ধু বান্ধবের কাছে মানসম্মানের প্রশ্ন। জেদ ধরলাম দেখতে দিতেই হবে। জেদ ধরলাম বটে, কিন্তু এটা যে আসলে কিসের প্রতিযোগিতা সে ব্যাপারে তো আমি কিছুই জানি না। অনুষ্ঠান শুরু হবার আগে বাবাকে কানে কানে জিজ্ঞেস করলাম,'এটা আসলে কিসের প্রতিযোগিতা? ' বাবা বললেন, 'এই প্রতিযোগিতা হলো সৌন্দর্যের প্রতিযোগিতা। পৃথিবীর নানান দেশ থেকে সবচেয়ে সুন্দরী মহিলাদের নির্বাচন করে এখানে নিয়ে আসা হয়,এদের মধ্যে কে সবচেয়ে সুন্দর তা নির্ধারন করার জন্য।'আমি বসে রইলাম দেখার জন্য। না, জানি এবার স্বর্গের অপ্সরীদের মতোই দেখতে পাব! কড়া মিউজিক আর বর্ণাঢ্য আলোকমালার ঝলকানির মধ্য দিয়ে শুরু হলো সুন্দরী প্রতিযোগিতা। প্রথমেই সব সুন্দরীদের জড়ো করা হলো স্টেজে। তাদের দেখে আমি প্রচণ্ড এক ধাক্কা খেলাম। বাংলাদেশের গলি ঘুপচিতেও এদের চেয়ে অনেক সুন্দরী মেয়ে আছে। আমার মাকে দেখেই তো দেশ-বিদেশের সবাই তার সৌন্দর্যের প্রশংসা করত, জিজ্ঞেস করত মা'র বিবাহযোগ্য বোন আছে কিনা। বাবাকে বললাম, 'এদের চাইতে মা'কে বিশ্বসুন্দরী করা হলেই তো ভালো হতো!' বাবা হো হো করে হাসতে লাগলেন, 'তুমি কি চাও তোমার আম্মু এভাবে সবার সামনে নিজের সৌন্দর্য প্রদর্শন করুক,আর কিছু অপরিচিত লোক তার সৌন্দর্য নাম্বার দিয়ে বিচার করুক?' তাই তো! ব্যাপারটা তো এভাবে ভাবা হয়নি কখনো" পরে বুঝেছি এই বিশ্বসুন্দরী নির্বাচন কত বড় প্রতারনা। প্রত্যেক মানুষের কাছেই তার মা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা এবং তার বাবা সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ; তা তারা দেখতে যেমনই হোক না কেন। কোন শিশুকে কি বলতে শুনেছেন, আমার বাবা সুন্দর না, আমি এখন থেকে টম ক্রুজকে বাবা ডাকব' বা 'আমার মা সুন্দরী নন,আমি এখন থেকে ঐশ্বর্য রায়কে মা ডাকব?' তাহলে কিসের ভিত্তিতে একজন মানুষকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ হিসেবে নির্বাচন করা সম্ভব; যেখানে পৃথিবীর সব মানুষ এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করেনি বা তাদের সাথে সংশ্লিষ্ট অনুভুতি গুলোকে বিবেচনায় আনা হয় নি? বিবেচনায় আনা হয়নি তাদের গুনাবলিও। তাহলে এমন একটি আসাড় প্রতিযোগিতার আয়োজন করার অর্থ কি? একসময় বুঝতে পারলাম এটি মূলত নারীর দৈহিক সৌন্দর্যকে পুঁজি করে নারীকে ব্যবসার উপকরনে রুপান্তরিত করার একটি আধুনি ও মোক্ষম উপায়। আদিকালে লোকালয় থেকে মেয়েদের অপহরন করে পুরুষের মনোরঞ্জের মাধ্যমে ব্যবসা করার জন্য নানান দেহজ পেশায় বাধ্য করা হতো; কখনো কখনো অভাব বা অসহায়ত্ব তাদের এসব পেশায় ঠেলে দিত। কিন্তু আমরা এখন জাঁকজমক করে সর্বস্তরের মেয়েদের সেচ্ছায়, সর্বসমক্ষে এবং বাবা মা'র আশির্বাদ সহকারে এই জাতীয় নোংরা পেশায় যোগ দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করি। তারা 'ব্যবসায়' নামার আগেই নিজেদের অ্যাডভার্টাইজ করার মতো একটি প্লাটফর্ম পায়, বিখ্যাত হবার সুযোগ পায়। আর লোকজনও তাদের ছিঃ ছিঃ করেনা,বরং বাহবা দেয়। লেখিকা বইটিতে খুব সুন্দর করে তুলে ধরেছেন: এই শরীর তো আর আমি না, আমার ভেতর যে আত্মা আছে সেটাই আসল আমি। শরীরটা যেমনই হোক, আত্মাকে উন্নত করতে হবে। তখন বলতে পারব, আমি মানুষ হবার চেষ্টা করছি। তা না হলে আমার যত নামযশ হোক না কেন আমি নিজেকে মানুষ বলতে পারব না। অথচ চারপাশে মানুষগুলাকে দেখি, কি অনায়াসে ভুলে গেছে তাদের একটা আত্মা আছে, সেই আত্মার খাবারের প্রয়োজন আছে, বেড়ে ওঠার দরকার আছে, বেঁচে থাকার দরকার আছে। " লেখিকার অন্যতম একটা বৈশিষ্ট্য হল, তিনি কঠিন কথা সহজ করে বলতে পারেন। এবং সেটা বেশ দক্ষতার সাথেই। যা সকলের কাছে বোধগম্য। এই বইটিতে স্থান পেয়েছে মোট সতেরটি লেখা। এখানে নারী-বিষয়ক অনেক কিছুই উঠে এসেছে তার লেখাগুলোতে। যেগুলো একজন নারী পাঠকের মন-মানসে নতুন ভাবনার উদয় ঘটাতে সক্ষম হবে। তাকে আরো উন্নত রুচিসম্পন্ন হতে সাহায্য করবে। প্রথম ইসলাম গ্রহণকারী একজন মহিলা,প্রথম শাহাদাত বরণকারী একজন মহিলা,ওহুদের যুদ্ধে রাসুলুল্লাহ(সা:) যখন শত্রুপরিবেষ্টিত হয়ে পড়েন তখন যে মাত্র এগারোজন ব্যক্তি তাকে ঘিরে প্রাণপণ যুদ্ধ চালিয়ে যান তাদের একজন মহিলা, ইয়ারমুকের যুদ্ধের প্রচন্ডতায় পলায়নপর মুসলিম বাহিনীর মাঝে থেকে ঝাঁপিয়ে পড়ে তাঁবুর খুঁটি দিয়ে নয়জন রোমান সৈন্যকে একাই গেঁথে ফেলেন যিনি তিনিও একজন মহিলা, সর্বাধিক হাদীস বর্ণনাকারী দুই ব্যক্তির একজন মহিলা,হুদাইবিয়ার সন্ধির পর অচলাবস্থার সৃষ্টি হলে তার সমাধান দানকারী ও একজন মহিলা....এই তালিকা অন্তহীন৷ ইসলামের বিকাশ এবং অগ্রগতিতে মহিলাদের অবস্থান সর্বত্র দৃষ্টির সম্মুখে না হলেও এর পরিচালিকা শক্তিরূপে তাদের অবদান কোনোভাবেই পেছনে নয়৷ একটি সমাজের প্রত্যক্ষ নির্মাতা-গোষ্ঠি পুরুষ হলেও প্রকৃতপক্ষে সমাজ গঠনের দায়িত্বতো আসলে নারীর হাতেই, যেহেতু একজন পুরুষকেও গড়ে তোলেন একজন নারীই৷ একারণেই যেকোনো জাতিকে ধ্বংস করার জন্য সে জাতির মহিলাদের পথভ্রষ্ট করাই যথেষ্ট,পতন আপনা আপনিই ঘটবে৷ তাই যে কোনো জাতির পতন রোধ করতে হলে সবার আগে জানতে হবে,সচেতন হতে হবে,অতঃপর সেই অনুযায়ী কাজ করতে হবে৷ এছাড়াও বইটিতে রয়েছে ভালো শাশুড়িদের গল্প, এদেশে হিন্দু মুসলিম সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে যাওয়ার গল্প, বইপ্রেমি লেখিকার বইমেলার গল্প,বুদ্ধিমান বোকার গল্প, ফিমেল ক্যাম্পাসের গল্প। বইটার ভূমিকা পড়ে জানতে পারলাম পাবনার পাগলা গারদে নাকি "হিমু ওয়ার্ড" নামে আলাদা ওয়ার্ড আছে। হিমু' চরিত্রটি দিয়ে লেখক কত তরুণকে যে মোহগ্রস্ত করেছেন,শব্দের জালে জড়িয়ে যাদেরকে বিকারগ্রস্ত করেছেন সেসব মানুষদের ঠিকানা নাকি এই ওয়ার্ডটি। কি হাস্যকর বিষয়। . পর্দানশীন বোনদের উদ্দেশ্যে লেখা- পর্দাসংক্রান্ত ফিকহের আলোচনায় যাব না। আমি সহজভাষায় যতটুকু বুঝি, পর্দা বলতে বোঝানো হয়েছে এমন পোশাক যা শরীরের রং আকৃতিকে ঢেকে রাখে এবং এমন আচরণ যা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে মানুষকে নিরাপদ রাখে। নারীদের আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন, তাদের চুল থেকে নখ পর্যন্ত সবই আকর্ষনীয়। বিশ্বাস না হলে যেকোনো ভাষায় যেকোনো কবির প্রেমের কবিতা পড়ুন। তাই আল্লাহ তাদের শুধু মুখ (তবে বাইরে মুখও ঢেকে রাখা উত্তম) এবং হাত ছাড়া বাকি সবটুকুই ঢেকে নিজেদের কেবল তাদের জন্য উন্মুক্ত রাখতে বলেছেন, যারা বিসংবাদিতভাবে মেয়েটির ভালো চায় বা অন্তত ক্ষতি চায় না। পুরুষদের যেহেতু আল্লাহ ভারী কাজের দায়িত্ব দিয়েছেন, তাদের এমন আহামরি কোনো সৌন্দর্য দেননি; সুতরাং তাদের জন্য শারীরিক পর্দার পরিধিও অনেক কম করে দিয়েছেন। আচরণের দিক থেকে পুরুষদের নিয়ন্ত্রণ কম বিধায় তাদের জন্য পর্দা অনেক বেশি কঠোর করে দেওয়া হয়েছে। দৃষ্টি থেকে শুরু করে বাড়িতে প্রবেশ পর্যন্ত সর্বত্র তাদের সাবধানতা অবলম্বন করার কথা বলা হয়েছে। এদিক থেকে মেয়েদের কোমল স্বরে অপ্রয়োজনীয় গল্প গুজব থেকে বিরত থাকা ছাড়া আর তেমন কোন বাধা দেওয়া হয়নি। কথাবার্তা কেবল প্রয়োজনীয় বিষয়ের মধ্যেই সীমিত রাখার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে। কেননা অপ্রয়োজনীয় কথাবার্তা এবং অনিয়ন্ত্রিত আচরণ থেকে কী কী হয় তা নিয়েই পৃথিবীর তাবৎ নাটক, সিনেমা, উপন্যাস রচনা করা হয়। আর সেগুলো পড়ে পাঠক চোখের জল ফেলেন; যাকে এই বেদনার মধ্যে দিয়ে অতিক্রম করতে হয় তার কথা তো বাদই দিলাম। ২. কিছু বই মানুষকে হাসায়, কিছু বই সবাইকে কাঁদায়। কিছু বই আবার খুলে দেয় অন্তর্দৃষ্টি। চোখের সামনে মেলে ধরে নতুন এক পৃথিবী। পাপ-পঙ্কিলতাকে পাশ কাটিয়ে মানুষ তখন অর্জন করে এগিয়ে চলার শক্তি। ধীরে ধীরে সে বুঝতে শেখে, বস্তুবাদী এ জগতে সবকিছু বিক্রি হবার নয়। নিজের মাকে বিক্রি করা যায় না! নিজের বোনকে কখনো পণ্য ভাবা যায় না! . তেমনই একটি বই—নট ফর সেল। লেখিকা খুব সুনিপুণভাবে এবং দক্ষ হাতে কলম চালিয়েছেন। চমৎকার কতগুলো শব্দের মজবুত গাঁথুনি দিয়ে তৈরি করেছেন একেকটি প্রবন্ধগল্প। গল্পগুলো আপনাকে ভাবাবে, আপনার চিন্তার খোরাক যোগাবে। মনের গহীন কোণে ঘুমিয়ে থাকা সত্তাটিকে জাগ্রত করে তুলবে। কখনো কৌতুকের ছলে, কখনো-বা গাম্ভীর্যের আভরণে নির্মম কিছু সত্য খুব সহজ করে বলা হয়েছে এখানে। . মনোমুগ্ধকর এক প্রচ্ছদ আর চাঞ্চল্যকর সব অনুচ্ছেদ দ্বারা নির্মিত হয়েছে ‘নট ফর সেল’। বইটিতে আপনি খুঁজে পাবেন বইমেলার গল্প, পাবেন ভালো শাশুড়ি আর বউদের গল্প; আছে পর্দা এবং পর্দাহীনতার গল্প, আছে সুখ আর সভ্যতার গল্প। . বইয়ের পৃষ্ঠাগুলো এতো সুন্দর, বইটি এতটা সুন্দর সাজানো যে বইটা হাতে নিয়ে নাড়াচাড়া করতেও ভালো লাগবে।"
Md.khairul islam , Jun 3, 2020
"অনেক সুন্দর একটা বই। ছোট বোনকে গিফট দিয়েছি।"
Rajin Hasnine , Mar 5, 2020
"আমাদের চারপাশে ঘটে চলা বেশ কিছু কথা লেখিকা এই বইয়ে তুলে ধরেছেন। তুলে ধরার চেষ্টা করেছেন নানান রঙে। এই বইয়ের বেশ কিছু জায়গায় এমন কিছু কথা আছে যা আপনার ভাবনার খোরাক যোগাবে। তবে লেখিকার কাছে অনুরোধ থাকবে বইয়ের নামের সাথে বিষয়বস্তুর মিল রাখার ( আমার ব্যক্তিগত মত, আমি ভুলও হতে পারি) সবশেষে বলতে পারি পড়ার মতো বই।লেখিকার জন্য শুভকামনা। লেখিকার লেখায় আল্লাহ বরকত দান করুক।"
abdur rahman masud , Nov 10, 2019
"wonderful!after reading this I am so much inspired after reading this book."
Sahariar Kabir , Sep 30, 2019
"৯৬ পৃষ্ঠার বইটি আমার কাছ থেকে ৩ ঘন্টা সময় কেড়ে নিলেও বিনিময়ে আমাকে দিয়েছে প্রয়োজনীয় কিছু নৈতিক শিক্ষা! বইটি গতানুগতিক কোনো ইসলামিক বই নয়। তবে ইসলামের ওপর ভিত্তি করে লেখিকা এতো সহজভাবে গল্পগুলোকে উপস্থাপন করেছেন যা সমর্থনযোগ্য। বইটির কিছু কথা আমার খুব ভাল লেগেছে। যেগুলো নিচে উল্লেখ করছি- ১. মডেল মানে তো কাপড়ের হ্যাঙ্গার বা পণ্য বিকানোর জন্য মানুষের ব্যবহার! বান্ধবী শিমু বলত, 'সিনেমার নামে কী সুকৌশলে আমাদের পর্ণোগ্রাফির টুকরো টুকরো ডোজ গিলিয়ে দেওয়া হচ্ছে আমরা নিজেরাও টের পাচ্ছিনা!' ২. আমাদের সন্তানদের কাছে এখন নাটক- সিনেমার নায়িকা আর মেডেলরাই আদর্শ। তাহলে আমাদের সন্তানেরা মডেল হওয়া বা অভিনেত্রী হওয়াকে উত্তম পেশা মনে করবে না কেন? ৩. সুতরাং চলুন, আমরা রূপের নয়, বরং জীবনের সকল ক্ষেত্রে গুণের চর্চা করি। আর রূপ? একটি জীবন পার করার জন্য পরিচ্ছন্নতাই যথেষ্ট! ৪. যে মহিলার মন এত অপরিষ্কার তার ঘর পরিষ্কার রেখে কী লাভ? ৫. আমরা অনেকেই জানি না যে, নামায বা রোযার মতো পর্দাও পুরুষ ও নারী উভয়ের জন্য ফরজ। ৬. আমার দুঃখ হতো। ওরা পর্দা করার সুযোগ পেয়েও খুলে ফেলছে, আর আমি করতে চাইছি কিন্তু এই নিয়ে আমার পরিবার আমার ওপর বিরক্ত! ৭. মনে মনে ধিক্কার দিলাম ওর মাকে যিনি এই বৃদ্ধ বয়সে বোরকা পরে এসেছেন, উনি এখন পর্দা না করলেও ওনার দিকে কেউ তাকাবে না। অথচ যে মেয়েকে উনি বোরকা পরে ইউনিভার্সিটি পাঠান তাকে তিনি অর্ধনগ্ন করে এমন এক জায়গায় ( বিয়ে বাড়ি) নিয়ে এসেছেন যেখানে সর্বাধিক সংখ্যক মানুষ তাকে দেখছে! ৮. আমি নিজে নিখুঁত নই, তাই অন্যের ভুল ধরতে চাই না। কিন্তু আমার মনে হয়, যা করব তা সঠিকভাবে জেনে-বুঝে করা উচিত, যেন আমার ভুলের কারণে আরেক জনের মধ্যে কোনোপ্রকার অহেতুক সন্দেহ সংশয় সৃষ্টি না হয়। ৯. এক পর্বে সমাপ্য শো- টিতে মডেলিং করার জন্য ওকে ৪০,০০০ ক্যানাডিয়ান ডলার অফার করা হয়। সে সরাসরি না করে দেয় এই বলে, ' আমার ধর্ম আমাকে নিজেকে পুঁজি করার অনুমতি দেয় না।' ১০. প্রতিটি মানুষের চেহারা যদি মেকআপের আস্তর দিয়ে ঢেকে একাকার করে দেওয়া হয় তাহলে সৃষ্টির এই অবাধ বৈচিত্র, এই অপার সৌন্দর্য আমরা এপ্রেশিয়েট করব কী করে? ১১. জ্ঞানের প্রতি বাঙালির কোনো আগ্রহ নেই। ১২. কেউ ভেবে দেখছে না ' আমার কী করা উচিত, ' সবাই ব্যস্ত এই ভাবনায় ' আমার কী পাওয়া উচিত!' ১৩. মেধার বিকাশ ঘটালে দীর্ঘদিন বেঁচে থাকা যায়। শরীরের বিকাশ মৃত্যুর আগেই সমাপ্তি ডেকে আনে। ১৪. পথ কিন্তু চোখের সামনেই, পা বাড়ানোর অপেক্ষায়... ১৫. কবরে গেলে ঘুমানোর অনেক সময় পাওয়া যাবে, এখন কেবল জ্ঞানতপস্যা। ১৬. চেষ্টাটাই আসল এবং চেষ্টাটা হতে হবে আন্তরিক। ১৭. বেগম রোকেয়া যেমন দুঃখ করে বলেছিলেন, ' আমরা ভুলে গিয়েছি খাওয়ার জন্য জীবন নয়, জীবনের জন্য খাওয়ার প্রয়োজন। ' আমাকেও আক্ষেপ করতে হয়, আমরা ভুলে গিয়েছি যে, টাকার জন্য জীবন নয়, জীবনের জন্য টাকার প্রয়োজন।"
Md. Rakib Mridha , Sep 29, 2019
"অসাধারণ বই"
Fahamida , Sep 24, 2019
"এই প্রথম কোন বই পড়ার সময় মনে হলো আমার মনের কথা, আমার চিন্তাভাবনাগুলো কেউ বই আকারে মেলে ধরেছে। এভাবে কানেকশন আগে কখনো অনুভব করিনি। লেখিকা মহোদয়কে অসংখ্য ধন্যবাদ এরকম সময়োপযোগী লেখার জন্য। 💚"
Mahammud shuvo , Aug 19, 2019
"অসাধারণ ছিল বইটি"
Wahida Akhtar Sanna , Aug 13, 2019
"আমার পড়া সবচেয়ে প্রিয় বইগুলার মধ্যে একটা এই বইটা। ♥ ২০১৫ তে প্রথম পড়া, তারপর আবার পড়লাম ৪ দিন আগে, রিভিউ লিখবো বলে, ঢাকা-রাজশাহীর ট্রেন জার্নিতে। প্রচলিত ধারার কোনো ইসলামি বই না, একজন বিশ্বাসী মানবীর নিজের জীবন থেকে লেখা, যা পড়া শেষেও পাঠকের মনে থেকে যাবে কিছু ভাবনার খোরাক, কিছু আত্ম-জিজ্ঞাসা! বই - নট ফর সেল লেখিকা - রেহনুমা বিনতে আনিস মুদ্রিত মূল্য - ১৮০ টাকা একজন প্রাক্টিসিং মুসলিম নারী তার জীবনের ছোট ছোট অনেকগুলো ঘটনা লিখেছেন। বইমেলার গল্প আছে, আছে বিজ্ঞাপনের প্রতারণার গল্প, আছে ওজন বিড়ম্বনা, ভালো শাশুড়ির গল্প, 'আমি'ময়তার স্বার্থপরতা আর অনেক অনেক আত্মজিজ্ঞাসা! ইবাদত মানে যে শুধু নামাজ-রোজা না, একজন মুসলমানের দৈনন্দিন জীবনের প্রতিটা কাজই যে তার ইবাদত হয়ে উঠতে পারে, লেখিকা তা দেখিয়েছেন; সেটা কিভাবে হয়, তা-ও দেখিয়েছেন নিজের জীবন থেকে উদাহরণ টেনে। আপাত মুসলিম নামধারী ব্যক্তিরা যে ইসলামের নামে কত ভুলভাল চর্চা চালিয়ে যায়, সেগুলো আসলেই শিউরে ওঠার মত! বিধর্মীদের চেয়েও কিভাবে সালমান রুশদী আর তসলিমা নাসরিন এর মত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারীরা ইসলামকে বেশি অবমাননা করে, মুসলিমদের বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, সুন্দর উদাহরণের মাধ্যমে তাও ফুটে উঠেছে। বস্তুবাদী সভ্যতায় সবকিছুরই বাজার দরের ভিত্তিতে মূল্যায়ন যে আমাদের কোন নরকের দিকে নিয়ে যাচ্ছে, অথচ আমরা সেটা বুঝতেও পারছি না! বেচাকেনার এই বাজারে তারা তুলছে সব কিছু; রূপ-লাবণ্য, জীবন-যৌবন - সবই এখানে পণ্য; বেচাও যায়, কেনাও যায়। আর যা অর্থ-বিনিময়ে বিকোয় না তার কোনো মূল্যই নেই! বইটা পড়তে পড়তে এমন আরো অনেক বিষয়ের পোষাকী আর বাস্তব রূপের পার্থক্য চোখে পরবে। আর লেখিকার বর্ণনার সাবলীলতা আর বাস্তব অভিজ্ঞতার সমন্বয় বইটাকে আরও সুখপাঠ্য করেছে!"
MD. TAUFIK ISLAM , May 8, 2019
"ছোট ছোট কথায়, ছোট ছোট গল্পে সাজানো অনেক সুন্দর একটি বই। নিজেকে নিয়ে ভাবার মতো অনেক কিছুই আছে এ বইটিতে।"
Mohammad Iqbal Hosen , Feb 10, 2019
"আলহামদুল্লিাহ। বইটি পড়ে ভালো লাগলো। বইটি আমি আমার ছোট বোনকে গিফট করেছি। এই ধরণের বই আরো আশা করছি।"
Fahmida Dilnaz , Dec 23, 2017
"May Allah give baraka to the writer. Simple yet powerful thoughts that I could easily relate to. Amazing read."
Saiful Alam Rakib , Jul 12, 2017
"Mind Changing একটা বই, এক কথায় Awesome......"
Sabiha Sultana , Apr 27, 2017
"অসাধারণ বই।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"নট ফর সেল" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: