১ম প্রকাশ, ২০২৪
নলেজ ক্যুইজ
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
My First Padded Board Books of Nursery Rhymes
ওয়ান্ডার হাউজ বুকস
My First Padded Board Books of Times Table
ওয়ান্ডার হাউজ বুকস
বর্ণপাঠ -প্রথম ভাগ (প্লে-নার্সারি)
হাসান রাউফুন
গণিতপাঠ -২য় ভাগ (কেজি-জুনিয়র ওয়ান)
হাসান রাউফুন
মজায় মজায় লিখি-ও-পড়ি (কোড -১১৭)
সিসিমপুর
আদর্শ গণিত প্রথম শ্রেণী
মোঃ আঃ জব্বার
বইটির বিস্তারিত দেখুন
| Title | নলেজ ক্যুইজ |
| Author | তাজিয়া তুবা |
| Publisher | নুসরাত প্রকাশনী |
| Edition | ১ম প্রকাশ, ২০২৪ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 144 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | শিশু কিশোর বই |
| Weight | 0.25 Kg |
| ISBN | 9789843411945 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
3 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টি
Tultul Zabin , Aug 1, 2017
"‘নলেজ ক্যুইজ’ বইটি তাজিয়া তুবা এর লেখা একটি তথ্যবহুল একটি বই । নলেজ শব্দের সোজা নাগ্লা অর্থ জ্ঞান । এই জ্ঞান জিনিসটাই মানুষ আর বনের পশুপাখির মধ্যে পার্থক্য সৃষ্টি করে । মানুষ তার এই জ্ঞান আর বুদ্ধির জন্যই সৃষ্টির সেরা জীব । জন্ম থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করার কথা বলা হয়েছে । মানুষ এর মধ্যে যে মানুষ যত জ্ঞানী , সে তত সফল হওয়ার সুযোগ পায় । এই জ্ঞান এর নানান কথাই এই বইটি তে কুইজ অর্থাৎ প্রশ্ন উত্তর আকারে লিখেছেন লেখিকা তাজিয়া তুবা । বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় নুসরাত প্রকাশনী থেকে এবং এর প্রকাশক শাহিনা বেগম । প্রচ্ছদ করেছেন মশিউর রহমান । জন্ম থেকে মৃত্যু। শৈশব থেকে বার্ধক্য। অল্প কিংবা দীর্ঘ, জীবনের এই যাত্রা পথে আমরা মানুষেরা রেখে যাই হাজারো প্রশ্ন। শিশু যখন কথা বলতে শেখে, নতুন নতুন জিনিস দেখে দেখে সে জানতে চায়, এগুলো কি? আর এই শিশুই যখন ধীরে ধীরে বড় হতে থাকে, তার প্রশ্নের ধরণগুলোও পাল্টাতে থাকে। সর্বোপরি অজানাকে জানার এক গভীর কৌতূহল থেকে, এক অসীম তৃষ্ণা থেকে এই জানতে চাওয়াকে স্বাগত জানাতেই যেন তাজিয়া তুবার বই ‘নলেজ ক্যুইজ’। বইয়ের প্রথমেই লেখকের সংক্ষিপ্ত ভূমিকা বইটি পাঠে আগ্রহ জোগাবে। প্রশ্নগুলো মজার, এডিস মশা দিনের বেলায় কামড়ায় কেন?, দুধ থেকে দই হয় কেমন করে?, দুধ ফুটলে তার উপর সর পরে কেন?, কুয়াশার মধ্যে গাড়িতে হলুদ আলো জ্বালানো হয় কেন?, ওল খেলে গলা চুলকায় কেন?, বাদুড় মাথা নিচু করে ডাল ধরে জোলে কেন? প্রশ্নগুলো কৌতূহলের, ছোটদের বা বড় হয়ে উঠতে থাকা আমাদের। এই রকম হাজারো প্রশ্ন ও উত্তরের মেলা বসেছে যেন এই বইটি তে , যাতে পাঠকেরা মজায় মজায় জ্ঞান অর্জন করতে পারবেন ।"
Pathik Munier , Jul 15, 2017
"জন্ম থেকে মৃত্যু। শৈশব থেকে বার্ধক্য। অল্প কিংবা দীর্ঘ, জীবনের এই যাত্রা পথে আমরা মানুষেরা রেখে যাই হাজারো প্রশ্ন। শিশু যখন কথা বলতে শেখে, নতুন নতুন জিনিস দেখে দেখে সে জানতে চায়, এগুলো কি? আর এই শিশুই যখন ধীরে ধীরে বড় হতে থাকে, তার প্রশ্নের ধরণগুলোও পাল্টাতে থাকে। সর্বোপরি অজানাকে জানার এক গভীর কৌতূহল থেকে, এক অসীম তৃষ্ণা থেকে এই জানতে চাওয়াকে স্বাগত জানাতেই যেন তাজিয়া তুবার বই ‘নলেজ ক্যুইজ’। অমর একুশে গ্রন্থমেলা ২০১৭ তে প্রকাশিত হয়েছে ‘নলেজ ক্যুইজ’। এতো এতো বিষয়কে এড়িয়ে গিয়ে এই বিষয়টি নিয়ে বই বের করতে হল কেন এমন প্রশ্ন পাঠক মনে জাগতেই পারে, কারণ এই বিষয়ে অসংখ্য বই রয়েছে পথে ঘাটে, বইবাজারে। তবে বইটির কয়েক পাতা উল্টালেই এর জবাব মিলে যাবে। প্রশ্ন এবং উত্তর। যেন লেখক নিজেই প্রশ্ন করেছেন আপনার-আমার হয়ে, যেই সব প্রশ্ন আমাদের মনে ভর করে বেড়ায় নানা সময়। এবং অল্প কথায় সবিস্তারে জবাবও দিয়েছেন সেসবের। বইয়ের প্রথমেই লেখকের সংক্ষিপ্ত ভূমিকা বইটি পাঠে আগ্রহ জোগাবে। প্রশ্নগুলো মজার, এডিস মশা দিনের বেলায় কামড়ায় কেন?, দুধ থেকে দই হয় কেমন করে?, দুধ ফুটলে তার উপর সর পরে কেন?, কুয়াশার মধ্যে গাড়িতে হলুদ আলো জ্বালানো হয় কেন?, ওল খেলে গলা চুলকায় কেন?, বাদুড় মাথা নিচু করে ডাল ধরে জোলে কেন? প্রশ্নগুলো কৌতূহলের, ছোটদের বা বড় হয়ে উঠতে থাকা আমাদের। মশিউর রহমানের প্রাসঙ্গিক প্রচ্ছদে দারুণ ফুটেছে ‘নলেজ ক্যুইজ’। কৌতূহলী বন্ধুদের ‘নলেজ ক্যুইজ’ পাঠের নিমন্ত্রণ রইল।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"নলেজ ক্যুইজ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: