হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
নজরের হেফাজত - মাহমুদ মিসরি এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২১

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

নজরের হেফাজত

21 Ratings | 19 Reviews
TK. 91 TK. 130 -30% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, ‘দৃষ্টিই যৌন লালসা উদ্বোধক। কাজেই এ দৃষ্টির নিয়ন্ত্রণ ও সংরক্ষণ মূলত যৌনাঙ্গেরই সংরক্ষণ। . তা ছাড়া বর্তমানে ইন্টারনেট ও...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, ‘দৃষ্টিই যৌন লালসা উদ্বোধক। কাজেই এ দৃষ্টির নিয়ন্ত্রণ ও সংরক্ষণ মূলত যৌনাঙ্গেরই সংরক্ষণ। . তা ছাড়া বর্তমানে ইন্টারনেট ও স্যাটেলাইট প্রযুক্ত
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title নজরের হেফাজত
Author মাহমুদ মিসরি
Publisher মুহাম্মদ পাবলিকেশন
Edition ১ম প্রকাশ, ২০২১
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 96
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 0.09 Kg
Translator আল-আমিন ফেরদৌস
ISBN 9789849537748
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.81

21 Ratings and 19 Reviews

★★★★★
18
★★★★☆
2
★★★☆☆
1
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১৯টি
Hossain Mahmud

Hossain Mahmud , Jan 21, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Highly recommend this book!"

MD Jahidul Islam

MD Jahidul Islam , Sep 20, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Good"

Hafiz Ullah

Hafiz Ullah , Mar 7, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"good"

Momin

Momin , Feb 18, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"mashaallah"

Mohibul Hasan

Mohibul Hasan , Jan 29, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আলহামদুলিল্লাহ,খুবই উপকারী বই।"

রিয়াদ হাসান

রিয়াদ হাসান , Aug 9, 2021

★ ★ ★ ★ ★

"চক্ষু অশ্লীল ও অন্যায় কাজের সবচেয়ে বড় সঙ্গী। যে চোখের হেফাজত করতে পারবে সে গুনাহমুক্ত জীবন যাপন করতে পারবে।চোখের দ্বারা কোন অন্যায় কাজ হলে কিয়ামতের দিনে চক্ষু ও সাক্ষ্য দিবে। তাই চোখের হেফাজত খুবই জরুরী বিষয়।নজরের হেফাজত বইটি পড়লে আত্না কেপে উঠবে। এবং পড়া উচিত বলে ও মনে করি।"

Ahmed Nadif

Ahmed Nadif , Aug 9, 2021

★ ★ ★ ★ ★

"ইসলামে মুমিন নারী পুরুষদের প্রতি যতগুলো আদেশ করা হয়েছে তার মধ্যে দৃষ্টি হেফাজত অন্যতম ।কিন্তু বর্তমানে ফিতনার যামানায় দৃষ্টির হেফাজত করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে । বক্ষমান গ্রন্থটি সকলকে দৃষ্টি অবনত রাখতে সহযোগিতা করবে।দৃষ্টির খেয়ানতের পেছনের কারণগুলো আলোচনা করা হয়েছে। দৃষ্টির খেয়ানতের কুফল এবং তার প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। পাশাপাশি লেখক সালাফদের অনেকগুলো উক্তি উল্লেখ করেছেন একই সাথে অনেকগুলো ঘটনা উল্লেখ করেছেন যা একজন মুসলিমকে দৃষ্টির হেফাজতের সহযোগিতা করবে। এবং গ্রন্থটির শেষাংশে দৃষ্টির হেফাজতের অনেকগুলো উপায় লেখক বর্ণনা করেছেন। তাই আমি মনে করি প্রত্যেক মুসলিম নারী পুরুষের গ্রন্থটি সংগ্রহে রাখা উচিত।"

Israt Jahan Oishi

Israt Jahan Oishi , Aug 8, 2021

★ ★ ★ ★ ★

"মহান আল্লাহর সৃষ্ট এই সুন্দর পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার জন্য আল্লাহ আমাদের দৃষ্টিশক্তি দান করেছেন কিন্তু এমন অনেকে আছেন যারা দৃষ্টিশক্তির যথাযোগ্য মূল্যায়ন করেন না। চোখ দিয়ে অশ্লীল কিছু দেখার আগে, কারো দিকে কুদৃষ্টি দেওয়ার আগে, ক্রাশ খেয়েছি বলার আগে, মাহারাম ব্যতীত অন্য কারো দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে তার সৌন্দর্য উপভোগ করার আগে ভেবে দেখেছেন কি এতে আপনার রবের দেওয়া আমানতের খেয়ানত করছেন কিনা? কতোটা অধম আপনার দৃষ্টিশক্তি, যার মাধ্যমে আপনি প্রতিনিয়ত আল্লাহর লানত সংগ্রহ করছেন, আল্লাহুম্মাগফিরলি! নজরের হেফাজত বইটি সময়-উপযোগী একটি বই আলহামদুলিল্লাহ, যা আপনার নজরের হেফাজত করার জন্য রিমাইন্ডার হিসেবে কাজ করবে ইন-শা-আল্লাহ। বইটি সবার সংগ্রহে থাকা আবশ্যক।"

সাওদা সিদ্দিকা

সাওদা সিদ্দিকা , Aug 8, 2021

★ ★ ★ ★ ★

"‘নজরের হেফাজত: সফলতার হাতিয়ার’ বইটির কলেবর যতটা ছোটো, বইটির মেসেজ ঠিক ততটাই বড়ো, গভীর ও যুগোপযোগী। বর্তমান যুগে ফিতনা এক মহামারীর নাম। শুধু মাত্র বেদ্বীন ছেলে-মেয়ে নয়, এই ফিতনার চোরাবালিতে হারিয়ে যাচ্ছে অসংখ্য দ্বীনি ভাই-বোনও। কিন্তু কেন? কারণ হচ্ছে নজর। একটি বার চোখে চোখ পড়ার পর আরেকটু দেখতে চাওয়ার বাসনা ছেলে-মেয়েদের ফিতনার অতলতায় ফেলে দিচ্ছে। এজন্যই ইসলাম ফিতনা সূচনার পূর্বেই ফুলস্টপ দিয়েছে। নারী-পুরুষের জন্য নজরের হেফাজতকে করেছে ফরজ। বক্ষ্যমাণ বইটিতে নজরের হেফাজতের গুরুত্ব ও পুরস্কার, নজরের হেফাজতের নিয়ম, নজরের হেফাজত না করার পরিনাম খুব সুন্দর ভাবে বর্ণনা করা হয়েছে। ঝরঝরে অনুবাদ ও ভাববহুল প্রচ্ছদের এই বইটি সবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ।"

Meherunnesha Khatun

Meherunnesha Khatun , Aug 8, 2021

★ ★ ★ ★ ★

"প্রত্যেকের সংগ্রহে রাখা আবশ্যিক ছোট্ট একটা বই। যা একবার পড়ে বুকসেল্ফে রেখে দেওয়ার মতো বই নয়, বরং এটি নিত্যদিনের সঙ্গীর মতো, ঈমান নবায়নের প্রতিবিম্বের ন্যায়, তাক্বওয়া বৃদ্ধির উপকরণ স্বরূপ। কারণ আমরা প্রত্যেকেই পাপী আর বেশিরভাগ পাপের প্রধান উৎসই হলো দৃষ্টি। তাই পাপ থেকে বেঁচে থাকতে হলে আগে নজরের হেফাজত করা সবচেয়ে দরকার। বক্ষ্যমাণ বইটি সেই পথই দেখিয়েছে। ফিতনার যুগে এই বইটি বারবার রিমাইন্ডার দিয়েছে দৃষ্টি সংযত রাখার চিন্তাশৈলী-প্রণালী-গুরুত্ব-প্রয়োজনীয়তা সম্বন্ধে এবং এ ব্যাপারে উদাসিনতার ভয়ংকর পরিণতি সম্পর্কে। পেজ, শব্দবিন্যাস, বাইন্ডিং, প্রচ্ছদ, কন্টেন্ট সবমিলিয়ে ভীষণ সুখপাঠ্য, রোমহষর্ণকারী, দারুণ একটা বই।"

Ruponti Shahrin

Ruponti Shahrin , Aug 8, 2021

★ ★ ★ ★ ★

"বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে কাজ হয়েছে অনেক সহজতর ও দ্রুত। সময়ের সাথে তাল মিলিয়ে আমরাও নারীপুরুষ সমানাধিকারের স্লোগানে গা ভাসিয়ে চলেছি। মুহুর্তের মধ্যে ভুলে গিয়েছি আমাদের এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য। এক আল্লাহর ইবাদাতের বদলে মানুষকে খুশি করতেই সদা ব্যস্ত। আর ব্যস্ততার ভিড়ে না নিয়ন্ত্রণে আছে নফস, না নজর। নজরের হেফাজত না করতে পারলে প্রবৃত্তির লাগাম ছেড়ে দিয়ে কামনা-বাসনার দাস বনে গিয়েছি আমরা। তাই পাশবিকতা এখন রন্ধ্রে রন্ধ্রে। লেখকের দরদী কালি হৃদয়ের মরিচা দূর করবে অশ্রুতে। আর প্রাঞ্জল অনুবাদ শেখাবে দৃষ্টির সংযত ব্যবহার কীভাবে সফলতার হাতিয়ার হিসেবে কাজ করে। সময়োপযোগী বই। আখলাক বিনির্মাণে নয়নের কপাট।"

Nadia Islam

Nadia Islam , Aug 7, 2021

★ ★ ★ ★ ★

"প্রত্যেক মুমিন নারী ও পুরুষের পবিত্রতা ও আল্লাহর সন্তোষ্টি অর্জিনে নঅজরের হেফাজত করার গুরুত্ব অপরিসীম। দৃষ্টিসংযম মনে প্রশান্তি, বিশ্বাস ও পরকালীন সফলতা নিশ্চিত করে। কিন্তু আধুনিকতার যুগে আমরা কি আদৌ সত্যিকার অর্থে নিজেদের দৃষ্টিকে সংযত করতে পারি?ইন্টারনেট ও ফেসবুকের সহজলভ্যতার দরুন আমরা অভ্যস্ত হয়ে পরি হারামের দিকে দৃষ্টিপাত করতে। নজরকে হেফাজত করার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আমরা 'নজরের হেফাজত ' বইটির মাধ্যমে জানতে পারি। কেবল পরকালিন সফলতা নয়, দুনিয়াবি সফলাতার মূলেও রয়েছে দৃষ্টিকে হারাম থেকে ফিরিয়ে হালালে নিবন্ধন করার মাঝে। বইটি পড়ে আপনি বাস্তব জীবনে ও আখেরাতের পাথেয় হিসাবে নজর হেফাজত করার গুরুত্ব সম্পূর্ণ ভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ"

Fabiha Binte Kashem

Fabiha Binte Kashem , Aug 5, 2021

★ ★ ★ ★ ★

"মানুষের নিউরনের ক্রিয়া-বিক্রিয়া শুরু হয় দৃষ্টি নিক্ষেপের পর। তাই মুমিনদের তাগিদ দেয়া হয়েছে দৃষ্টি সংযত রাখার জন্য এবং নজরের হেফাজত করার জন্য। কিন্তু বর্তমান সময়ে প্রযুক্তিগত ব্যাপক উন্নতি সাধনের নতিযা হিসেবে অশ্লীলতা ও বেহায়াপনায় হাবুডুবু খাচ্ছে যুবসমাজ। নজরের হেফাজত তো দূর, সহজলোভ্য হয়ে গেছে চোখ আর মনের জিনা। মুক্তচিন্তা আর ব্যক্তি স্বাধীনতার নামে এ সমাজে উস্কে দেওয়া হচ্ছে সকল প্রকার জিনার পথ। যুবকদের জন্য অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে প্রবৃত্তির লাগাম টেনে ধরা। এমন দুর্বিপাকের কালে যুবসমাজের ঈমান রক্ষার্থে ' নজরের হেফাজত ' এর মতন বই খুবই প্রয়োজন। ভাষাসহজ এই বইটি ছোট হলেও চমৎকার তথ্যবহুল।"

Mohammad Anas

Mohammad Anas , Aug 4, 2021

★ ★ ★ ★ ★

"মানবমস্তিষ্ককে সবচেয়ে বেশি প্রভাবিত করে তার দৃষ্টি। প্রবৃত্তিকে জাগিয়ে তোলার প্রধান মাধ্যম এই দৃষ্টি। মানুষের কুপ্রবৃত্তিকে দমন করতে দৃষ্টি সংযত রাখার কোনো বিকল্প নেই। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন "চোখের যিনা হলো দেখা" অর্থাৎ নিষিদ্ধ পাত্রে দৃষ্টি ফেলাই যিনার সমতূল্য। শ্রেষ্ঠ ধর্ম ইসলামের বিধানের মাঝেই রয়েছে তার শ্রেষ্ঠত্বের প্রমাণ। সীমালঙ্ঘন ঘটতে পারে এমন বিষয় থেকে বেঁচে থাকার জন্যও রয়েছে ইসলামের দিকনির্দেশনা। এর হাদিসটি উম্মতকে সীমালঙ্ঘন থেকে বাঁচানোরই একটি পন্থা। ফিতনার এই যুগে দৃষ্টি সংযত রাখার প্রয়োজনীয়তা,পদ্ধতি এবং এব্যাপারে উদাসিনতার পরিণতি সম্পর্কে ইসলামের নির্দেশনা সকলেরই জানা আবশ্যক ছিল। মুহাম্মদ পাবলিকেশন থেকে প্রকাশিত 'নজরের হেফাজত' বইটি সে প্রয়োজনটুকু যথাযথভাবে পূর্ণ করবে,ইনশা-আল্লাহ!"

Maliha Rahman

Maliha Rahman , Aug 2, 2021

★ ★ ★ ★ ★

"অন্তরের গভীরে প্রবেশ করার সবচেয়ে বড় দরোজা হলো চোখ। কুদৃষ্টি থেকেই অগণিত গুনাহের সৃষ্টি। নজর হৃদয়ে নিক্ষিপ্ত এক বিষাক্ত তীর যা আল্লাহর ইবাদত থেকে দূরে রেখে নিমজ্জিত করে সীমাহীন পাপাচারে। কাজেই এ দৃষ্টিকে নিয়ন্ত্রণ ও সংরক্ষণ মূলত সকল পাপাচারের সংরক্ষণ। দৃষ্টি সংযত করার অসাধারণ উপায় ও সফলতার হাতিয়ার "নজরের হেফাজত"।"

ফাতেমাতুল বুশরা

ফাতেমাতুল বুশরা , Jun 24, 2021

★ ★ ★ ★ ★

"#Progoty_Book_Club_Review_Competition পোস্ট নং : ০৩ রিভিউ লেখিকা : ফাতেমাতুল বুশরা বই: নজরের হেফাজত : সফলতার হাতিয়ার "তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়া সে কি মোর অপরাধ!" না, অপরাধী আপনি তখনই হবেন না; যখন সে চাহনী'তে থাকবে হালালের তৃপ্তি। জীবন সঙ্গিনীর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকলে আপনি অন্তরে অনুভব করবেন এক জান্নাতি তামান্না। কিন্তু সে দৃষ্টি যদি হয় হারামকে উপজীব্য করে তাহলে নিঃসন্দেহে মহামহিম রবের কাঠগড়ায় আপনি একজন অপরাধী। অথচ যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে উপন্যাসের পাতায় কিংবা কবির কাব্যিকতায় প্রেয়সীর মায়াবী চোখ, গোলাপি ঠোঁট আর আকর্ষণীয় চিবুকের দিকে প্রেমিকের অপলক চাহনী'কে উপস্থাপন করা হচ্ছে নানান রঙে, নানান ঢং এ। হারামে আরাম খুঁজা যুবক যুবতীর কাছে আজ দৃষ্টির খেয়ানত যেন খুবই স্বাভাবিক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। চোখ যেখানে মনের আয়না সেখানে এই চোখ দিয়ে রোজ কতশত মেয়ের দিকে অবাধ দৃষ্টিপাত করে চলেছে ছেলেরা তার কোন ইয়ত্তা নেই। তাই লেখক ড. শায়খ মাহমুদ মিসরি অত্যন্ত আবেগপ্রবণ ভাষায় তার সুদক্ষ কলম চালিয়েছেন আলোচ্য বইটিতে। এ যেন কলমের কালো কালিতে লেখা কোন হরফের সমাহার নয় বরং দরদ মাখা কন্ঠে শব্দের মিছেলে করা আহ্বান। দৃষ্টির হেফাজত করা যেখানে নারী পুরুষ উভয়ের জন্য ফরজ সেখানে কত নির্বিকার চিত্তে যুবক সমাজ যত্রতত্র তার খেয়ানত করে নিজেদের ঈমান আমলের চূড়ান্ত বিনাশ সাধন করে চলেছে তা অত্যন্ত সহজ সাবলীল লেখনশৈলীর মাধ্যমে লেখক আলোচ্য বইয়ে আলোকপাত করেছেন। দৃষ্টি সংযত রাখার উপকারীতা, দুনিয়ার জীবনে প্রশান্তি এবং আখিরাতে প্রাপ্ত পুরস্কারের কথা যেমন চমৎকারভাবে বইটিতে তুলে ধরা হয়েছে তেমনি দৃষ্টি খেয়ানতের অপকারীতা, দুনিয়ার জীবনে লাঞ্ছনা এবং আখিরাতের কঠিন শাস্তির কথাও বইটিতে সমানভাবে আলোচনা করা হয়েছে। তাছাড়া দু'জন ঈমানদার নেককার বান্দার দৃষ্টির খেয়ানতের ফলে জীবনের শেষ পরিণতি কতটা ন্যাক্কারজনক হয়েছিলো সেই দু'টো ঘটনা-ও লেখক তার আলোচ্য বইয়ে উপস্থাপন করেছেন। শুধু ইসলামিক দিকই নয়, বরং মেডিকেল সাইন্সেও অবাধ দৃষ্টিপাতের ফলে কী কী সমস্যা হওয়ার কথা বলা হয়েছে তা রেফারেন্সসহ বইটিতে আলোচনা করা হয়েছে। কারণ প্রথমত একজন মানুষের চোখই তার মস্তিষ্ককে জাগ্রত করে এবং সুপ্ত কামনা বাসনার উদ্রেক ঘটায়। বইটি পড়তে গিয়ে প্রতিটি পাতায় পাতায় আটকে গিয়েছিলাম আমি। ভাবনার মোহনায় হারিয়ে গিয়েছি বারবার। মনে হচ্ছিলো লেখক যেন আমার সামনে বসে আবেগপ্রবণ ভাষায় কথাগুলো আমাকে বলছেন। শয়ত্বানের পদাঙ্ক অনুসরণ করা থেকে আমাকে বাঁচানোর এক তীব্র প্রয়াস চালাচ্ছেন তিনি। অনুভূতি ব্যক্ত করতে হলে বলবো, লেখক কলমের আশ্রয়ে দৃষ্টি হেফাজতের মতো ফরজ একটি বিধানের গুরুত্ব যুবক যুবতীর সামনে যেভাবে তুলে ধরতে চেয়েছেন; সম্পূর্ণ বইটি পড়ে আমার মনে হয়েছে তিনি অনেকাংশেই সফল হয়েছেন আলহামদুলিল্লাহ। তাই বর্তমান সময়ে সংক্ষিপ্ত কলেবরের সমৃদ্ধ এই বইটি প্রতিটি যুবক যুবতীর জন্য ইন শা আল্লাহ প্রেসক্রিপশন হিশেবে সহায়ক হবে বলে আমি মনে করি। আলোচ্য বইটির মূল আরবী ভাষায় ড. শায়খ মাহমুদ মিসরির লেখা হলেও বইটিকে পাঠকমহলের সুবিধার্থে বাংলা ভাষায় অনুবাদ করেছেন আল আমিন ফিরদৌস। অত্যন্ত সহজ সাবলীল ও প্রাঞ্জল ভাষায় অনুবাদ করা এই বইটি যেকোন শ্রেণীর মানুষের জন্যই সুখপাঠ্য। দৃষ্টিনন্দন প্রচ্ছদ এবং চমৎকার অঙ্গসজ্জা বইটির আবেদন আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। সেজন্য অবশ্যই মুহাম্মদ পাবলিকেশন এর প্রতি ভরসার জায়গাটুকু মোটেও অমূলক নয়। বইটি পড়তে গিয়ে কোথাও বানান বিচ্যুতির জন্য আমাকে হোঁচট খেতে হয়নি এবং কোথাও তথ্যগত দিক দিয়ে কোন অসঙ্গতি নজরে পড়েনি। এত সংক্ষিপ্ত কলেবরের একটি বই যে এতটা সমৃদ্ধশালী হতে পারে তা "নজরের হেফাজত : সফলার হাতিয়ার" বইটি না পড়লে আমার অজানায় থেকে যেত। তাই এদিক দিয়ে আলোচ্য বইটি সত্যি-ই প্রশংসার দাবী রাখে। বই পরিচিতি: বই: নজরের হেফাজত : সফলতার হাতিয়ার লেখক: ড. শাইখ মাহমুদ মিসরি অনুবাদক: আল আমিন ফিরদৌস প্রচ্ছদ: আবুল ফাতাহ মুন্না প্রকাশনায়: মুহাম্মদ পাবলিকেশন অঙ্গসজ্জা: মুহাম্মদ পাবলিকেশন গ্রাফিক্স টিম। মুদ্রিত মূল্য: ১০০ টাকা মাত্র"

মুহাম্মদ রুবেল মিয়া

মুহাম্মদ রুবেল মিয়া , Jun 21, 2021

★ ★ ★ ★ ★

"#Progoty_Book_Club_Review_Competition বইয়ের নাম : নজরের হেফাজত লেখক : ড. শাইখ মাহমুদ মিসরি অনুবাদক : আল-আমিন ফেরদৌস প্রকাশনায় : মুহাম্মদ পাবলিকেশন প্রথম প্রকাশ : বইমেলা ২০২১ পৃষ্ঠা সংখ্যা : ৯৬ মুদ্রিত মূল্য : ১০০ টাকা প্রাক-কথন : নজর বা চোখ । আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলির একটি। নজর আছে বলেই আমরা দেখতে পাই। দেখার আনন্দ যে কতোটুকু, তা একমাত্র যে দেখতে পায় না সে-ই বুঝে। এই নজরের দ্বারা যেমন আমরা আল্লাহর প্রকৃতি দেখতে পাই, পবিত্র কুরআন দেখতে পাই, আমাদের পিতা-মাতাকে দেখতে পাই, চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তান-সন্তুতিকে দেখতে পাই তেমনি এই নজরের মাধ্যমে গুনাহের অনেক বস্তুও দেখতেই পাই। যেমন, বেগানা নারী, টেলিভিশন, মোবাইলে আজেবাজে জিনিস ইত্যাদি। নজরের অনেক রোগ রয়েছে। এর মধ্যে সবচেয়ে মারাত্মক হলো কুদৃষ্টি। নজরের এই রোগ আমাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিতে পারে। তাই আমাদের নজরকে হেফাজত করতে হবে। নজরের হেফাজতের ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। তাহলেই আমরা সফল হবো। মৃত্যুর আগের জগতেও, মৃত্যুর পরের জগতেও। বই - আলোচনা : "নজরের হেফাজত : সফলতার হাতিয়ার" বইটি মিসরিয় শাইখ ড. মাহমুদ হাফিজাহুল্লাহ এর লিখিত একটি গ্রন্থ। বইটিতে তিনি নজর, নজর সংক্রান্ত কতিপয় গোনাহ, সেই গোনাহ এর ভয়াবহ পরিণাম, নজর হেফাজতের প্রয়োজনীয়তা এবং নজর হেফাজতের উপায় নিয়ে আলোচনা করেছেন। বইটিতে তিনি দৃষ্টিসংযম, কুদৃষ্টি ইত্যাদি বিষয়ের বিস্তারিত আলোচনা করেছেন। কুদৃষ্টি কতোটা ভয়াবহ এবং দৃষ্টিসংযম কতোটা গুরুত্বপূর্ণ সে বিষয়গুলোই বইটির প্রধান আলোচ্য বিষয়। পাঠপ্রতিক্রিয়া : নজর হেফাজত নিয়ে এ পর্যন্ত যতগুলো বই এবং লেখা পড়েছি এর মধ্যে "নজরের হেফাজত : সফলতার হাতিয়ার" বইটিই আমার কাছে সবচেয়ে উত্তম মনে হয়েছে। কারণ, বইটিতে অসংযম দৃষ্টি এবং সংযম দৃষ্টির পার্থক্যটা খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। অসংযম দৃষ্টির ভয়াবহতা, কুদৃষ্টির দ্বীনি এবং দুনিয়াবি ক্ষতি, দৃষ্টিকে সংযত রাখার উপকারীতা ও প্রয়োজনীয়তা নিয়ে বইটিতে খুবই সুন্দর আলোচনা করা হয়েছে। বইটি পাঠ করে আমি নজরের অনিয়ন্ত্রিত ব্যবহারের কুফল এবং নিয়ন্ত্রিত ও সংযত ব্যবহারের সুফল সম্পর্কে জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। বইটি পড়ার প্রয়োজনীয়তা : চলতে ফিরতে আমাদের দ্বারা নজরের গোনাহ হয়ে যায়। কারণ, অন্যান্য বিষয় সম্পর্কে মুটামুটি জ্ঞান থাকলেও নজরের হেফাজত সংক্রান্ত জ্ঞান আমাদের অধিকাংশেরই নেই। ফলে কোন পরিস্থিতিতে নজরকে কিভাবে হেফাজত করতে হয়, তা আমরা বুঝতে পারি না। বেশিরভাগ লোক নজরের হেফাজতের প্রয়োজনীয়তা সম্পর্কেই অজ্ঞ। তাদের কাছে কুদৃষ্টিকে গোনাহ-ই মনে হয় না। অথচ কুদৃষ্টি কতোবড়ো গোনাহ, তা বলাই বাহুল্য। কুদৃষ্টি, অসংযত নজর সম্পর্কে কিছু কিছু লোকপর জ্ঞানের থাকলেও নজরকে হেফাজত করার পদক বেশিরভাগ লোকই জানে না। উপরের সকল অজানা এবং অজ্ঞানতার ঔষধ রয়েছে ড. শাইখ মাহমুদ মিসরি রচিত "নজরের হেফাজত : সফলতারর হাতিয়ার" নামক ছোট্ট বইটিতে। এজন্যই বইটি পড়া খুবই গুরুত্বপূর্ণ।"

নাজমুল হাসান

নাজমুল হাসান , May 13, 2021

★ ★ ★ ★ ★

"বইয়ের বাহ্যিক ও অভ্যন্তরীণ ডিজাইন খুবই আকর্ষণীয়।তাছাড়া অনেক উপকারি একটি বই। প্রত্যেক যুবকদের এটা পড়া উচিৎ।"

Abdur Rahman

Abdur Rahman , Mar 31, 2021

★ ★ ★ ★ ★

"ছোট হলেও দারুন একটি বই"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"নজরের হেফাজত" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
নজরের হেফাজত পাতা: 1 / 9
পাতা 2
নজরের হেফাজত পাতা: 2 / 9
পাতা 3
নজরের হেফাজত পাতা: 3 / 9
পাতা 4
নজরের হেফাজত পাতা: 4 / 9
পাতা 5
নজরের হেফাজত পাতা: 5 / 9
পাতা 6
নজরের হেফাজত পাতা: 6 / 9
পাতা 7
নজরের হেফাজত পাতা: 7 / 9
পাতা 8
নজরের হেফাজত পাতা: 8 / 9
পাতা 9
নজরের হেফাজত পাতা: 9 / 9
পাতা / 9
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।