হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
নিষ্কৃতি - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

২য় প্রকাশ, ২০১৬

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

নিষ্কৃতি

5 Ratings | 5 Reviews
TK. 69 TK. 80 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

ভবানীপুরের চাটুয্যেরা একান্নবর্তী পরিবার। দুই সহোদর গিরীশ ও হরিশ এবং খুড়তুতো ছোট ভাই রমেশ। পূর্বে ইহাদের পৈতৃক বাটী ও বিষয়-সম্পত্তি রূপনারায়ণ নদের তীরে হাওড়...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

ভবানীপুরের চাটুয্যেরা একান্নবর্তী পরিবার। দুই সহোদর গিরীশ ও হরিশ এবং খুড়তুতো ছোট ভাই রমেশ। পূর্বে ইহাদের পৈতৃক বাটী ও বিষয়-সম্পত্তি রূপনারায়ণ নদের তীরে হাওড়া জেলার ছোট-বিষ্ণুপু
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title নিষ্কৃতি
Author শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Publisher বিশ্বসাহিত্য ভবন
Edition ২য় প্রকাশ, ২০১৬
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 48
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.19 Kg
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.00

5 Ratings and 5 Reviews

★★★★★
3
★★★★☆
1
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
1

পাঠকদের মন্তব্য

৫টি
Sourav Roy

Sourav Roy , Apr 14, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Very good"

prity das

prity das , Dec 7, 2019

★ ★ ★ ★ ★

"বইয়ের নাম: নিষ্কৃতি লেখক: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শৈলজার আত্মসম্মান বোধ আমাকে বিমোহিত করেছে |নীরবতার মাধ্যমেও যে প্রতিবাদ করা যায় তার এক দৃষ্টান্ত দেখলাম | সিদ্বেশরী ও শৈলজার মধ্যেও এক শক্তিশালী বন্ধনও দেখা যায় | শৈলর অসাধারন ব্যক্তিত্ব সত্যিই মুগ্ধকর।উপন্যাস টা পড়ে আর একটা নতুন জিনিস শিখলাম,"অভাবে স্বভাব নষ্ট" এ কথাটা সবার জন্য প্রযোজ্য নয়। কিছু মানুষ তীব্র অভাবেও নিজের চরিত্রসঙ্খলন হতে দেয় না।"

S.M.Asifuzzaman

S.M.Asifuzzaman , Oct 16, 2019

★ ★ ★ ★ ★

"শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর প্রায় সব গল্পই আমার কাছে ভালো লাগে।ঠিক নিষ্কৃতি উপন্যাসটি পড়ে আরো ভালো লেগেছে।বাঙ্গালী গৃহবধূ কতটা পতিভক্ত ছিলো,কতটা স্বতী ছিলো,সন্তান বাৎসল ছিলো আর কতটা কর্মনিপূনা ছিলো তা এই উপ্নযাস এ পুরোপুরি ফুটে উঠেছে।এই উপঅন্যাস আমাকে কাঁদতে বাধ্য করেছে।"

Rimon Rayhan

Rimon Rayhan , Aug 10, 2018

★ ★ ★ ★ ★

"#বই_নিষ্কৃতি #লেখক_শরৎচন্দ্র_চট্টোপাধ্যায় #প্রধান_চরিত্র_শৈল_সিদ্ধেশ্বরী_নয়নতারা ধরন - চিরায়ত উপন্যাস প্রকাশনায় - বিশ্বসাহিত্য ভবন মুদ্রিত মুল্য - ৮০ টাকা #উপমাঃ কামার যখন হাতিয়ার তৈরি করিবার জন্য লোহা কে আগুনে গরম করিয়া লয়, যাহারা লোহা গরম করিতে দেখে নাই তাহারা দেখিলে অবশ্যই আশ্চর্য হইবেন। কিন্তু কামার কখনই ইহা দেখিয়া আশ্চর্য হয় না। কেননা কামার ইহা ভালো করিয়াই জানেন লোহা গরম করিলে তাহার রঙ পরিবর্তন হয়। তখন লোহাকে পিটাইয়া যে কোন আকার ধারন করানোই সম্ভব, কারন লোহার যে নিজস্বতা বলিয়া কিছুই থাকেনা। এই কথা কেন উল্লেখ করিলাম বলিতে পারিবোনা, বই খানা শেষ হইবা মাত্রই কথা গুলি মনের মধ্যে বাসা বাধিয়াছিলো তাই লিখিয়া দিলাম। ইহার ভাবার্থ জিজ্ঞেস করিয়া লজ্জা দিবেন না। এখন একটু বই লইয়া আলোচনা করিবো। #বই_আলোচনাঃ সম্পূর্ণ বইখানাতে একটা পরিবার কে কেন্দ্র করিয়া আলোচনা করা হইয়াছে। তিন ভাইয়ের যৌথ সংসার গিরীশ, হরিশ ও রমেশ। গিরীশ এবং হরিশ আপন ভাই হইলেও রমেশ ছিলো তাহাদের খুরতুত ভাই। রমেশ গিরীশের সংসারেই থাকিত স্ত্রী, সন্তানদের লইয়া। কিন্তু আপন ভাইয়ের মতই অধিকার পাইতো রমেশ। তিন ভাইয়ের তিন স্ত্রী যথাক্রমে, সিদ্ধেশ্বরী,নয়নতারা ও শৈল। শৈল ছোট হইলেও সংসারের সমস্ত দায়িত্ব ছিলো তাহার উপরেই। কিন্তু হঠাৎ করিয়াই এই সুন্দর সংসারে এক চিরচেনা ঝড় আসিয়া সব কিছু ছিন্ন ভিন্ন করিয়া দিয়া যায়। যে শৈল কে শিশু বয়সে রমেশের সহিত বিবাহ দিয়া আনিয়া নিজ কন্যার ন্যায় বড় করিয়া তুলিয়াছিলো, নিজ সন্তান হইতে অধিক ভালোবাসিত সেই শৈলই আজ চক্ষুশুল হইয়া গেলো। ইহার কি হেতু? বাংলার চিরচেনা যৌথ পরিবার গুলির দিকে তাকাইলে এই যৌথ পরিবার সম্পর্কে একটা ধারনা পাওয়া যায়। সকলে একত্রে বাস করিয়া থাকে বিধায় এক একজন এক এক ধরনের হইয়া থাকে। কেহ হইয়া থাকে শান্ত প্রকৃতির আবার কেহ হইয়া থাকে কুটিল প্রকৃতির। তেমনি এক কুটিল চরিত্র হইলো নয়নতারা। সে বড়জা সিদ্ধেশ্বরী কে যে কি মন্ত্র শুনাইয়া দিলো যে কন্যা তুল্য শৈল কে স্বামী সন্তান লইয়া গৃহত্যাগ করিতে হইলো। স্বর্গ সুখ ছাড়িয়া অকুল সমুদ্রে ঝাপ দিয়া পড়িলো। অন্যদিকে গিরীশ বাবু রমেশ কে মন্দ বলিয়া জানিলেও শৈল কে খুব ভালোবাসিতেন। শৈলর ভাগ্য কি ফিরিবে? কি কারনেই বা সিদ্ধেশ্বরী শৈল কে ত্যাগ করিয়াছিলো? কি কারনেই বা নয়নতারা শৈল কে দেখিতে পারিতো না? ইত্যাদি অনেক প্রশ্নের উত্তর জানিতে বইখানা অবশ্যি পড়িতে হইবে। #উপলব্ধিঃ আমাদের বাড়িতে আম গাছ ছিলো না, কিন্তু ছোট বেলায় যে আম খাইতে বড্ড ইচ্ছা করিতো। কিন্ত নিজেদের গাছ না থাকিলে মন ভরিয়া কি আর খাওয়া যায়? তবে আমাদের মত যাহাদের আম গাছ ছিলো না তাহাদের জন্য ছিলো আমাদের এক চাচার বাড়ির আম গাছ। কিন্তু খুব সহজে তাহাতে ভাগ বশাইতে পারিতাম না। তাহাদের গাছের আম খাইতে হইলে অনেক কষ্ট সহ্য করিতে হইতো। কেহ আসিয়া বকা-ঝকা করিত, আবার কেহ লাঠি লইয়া মারিতে আসিতো, আবার কেহ বাড়িতে গিয়া আম্মুর কাছে গিয়া নালিশ করিয়া আসিতো। কিন্তু এখন যখন সেই বাড়িতেই যাই, বাড়ির দেখিয়া মন খারাপ হইয়া যায়। আগের মত বাড়িতে কেহ নাই, এখন দেখিবা মাত্রই আদর করিয়া গাছ হইতে পাকা আম পাড়িয়া খাওয়াইতে চায়। এক সময় যে বাড়িতে মানুষ ধরিত না এখন তাহা জনশূন্য প্রায়। ইহাই হয়তো মহা কালের সংকেত। অনেক আপন মানুষ ছিলো চোখের সামনেই তাহারা কেমন করিয়া যেন পর হইয়া গেলো। অনেক কাছের বন্ধু ছিলো কেমন করিয়া তাহারাও যেন দূরে চলিয়া গেলো। ইহা হয়তো প্রাকৃতিক। কিন্তু যখন এই বিচ্ছেদ মনুষ্য দ্বারা সৃষ্টি হয় তাহা মানিয়া লওয়া কঠিন হইয়া পরে। অপরের কথায় যাহারা আপন জনকে দূরে ঠেলিয়া দেয় তাহাদের ভবিষ্যত যে কি হইবে তাহা সময়ের সাথেই অনেকেই প্রত্যক্ষ করিয়া থাকে। তাই প্রকৃত আপন কে নিজ স্বার্থ বা অন্যের কথায় দূরে ঠেলিয়া দেওয়া মূর্খতা বৈ কিচ্ছু নয়। #সমালোচনাঃ শরৎচন্দ্র কে লইয়া সমালোচনা করিবার ক্ষমতা আমার নাই। তবু নিজ মতামত দুই কথায় তুলিয়া ধরিলাম। যেহেতু উপন্যাস সামাজিক প্রেক্ষাপট লইয়া হইয়া থাকে সেহেতু বাস্তবের সাথে মিল থাকা অত্যান্ত আবশ্যক। গল্পের পরিণতিতে গিয়া আমার ইহাই মনে হইয়াছে মানুষ কি এতটাই ভালো হইতে পারে? এখনো এই রকম তো দর্শন করিয়া উঠিতে পারি নাই। তাই ইহা মানিয়া লইতে একটু কষ্টই হইয়াছে। আর নয়, পরে দেখা যাইবে অনেকের ক্রোধের কারন হইয়া দারাইবো। #শরৎ_বাণী ১. একটা জিনিস হয়নি বলে কখনো হবেনা, তার মানে নেই। ২. লোভ একটা সংক্রামক ব্যাধি। ৩. স্বার্থের জন্য নিরীহ লোকের মনে সংশয়ের বীজ বপন করিলে যথাকালে তাহার ফল্ভোগ হইতে নিজেকেও দূরে রাখা যায় না। ৪. কোন একটা অভাব লইয়া তা সে যতই গুরুতর হউক, মানুষ অনন্তকাল শোক করিতে পারে না। বিঃ দ্রঃ যদিও বইখানা একটা পরিবার ভিত্তিক, কিন্তু যাহা শিখাইয়াছে তাহা সার্বজনীন। তাই ইহা হইতে নিজেকে বঞ্চিত না করাই উওম।"

Muhammad Tanjim Farhat

Muhammad Tanjim Farhat , Jan 9, 2018

★ ★ ★ ★ ★

"বুক রিভিউ : নিষ্কৃতি"

প্রশ্ন ও উত্তর (Q&A)

1 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

Is this a hardcover?

Mr.247 FF • 16 Oct, 2024
A
Dear customer, Yes, this book is hardcover. Thanks for your question.
Rafid Ahmed • 16 Oct, 2024

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"নিষ্কৃতি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
নিষ্কৃতি পাতা: 1 / 5
পাতা 2
নিষ্কৃতি পাতা: 2 / 5
পাতা 3
নিষ্কৃতি পাতা: 3 / 5
পাতা 4
নিষ্কৃতি পাতা: 4 / 5
পাতা 5
নিষ্কৃতি পাতা: 5 / 5
পাতা / 5
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।