হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
নিলীমা নীলে - অমূল্য সরকার অমল এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০১৬

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

নিলীমা নীলে

2 Ratings | 2 Reviews
TK. 116 TK. 135 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

Title নিলীমা নীলে
Author অমূল্য সরকার অমল
Publisher সাহস পাবলিকেশন্স
Edition ১ম প্রকাশ, ২০১৬
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 63
Country বাংলাদেশ
Language বাংলা
Category ছড়া, কবিতা ও আবৃতি
Weight 0.18 Kg
ISBN 9789849226352
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

5.00

2 Ratings and 2 Reviews

★★★★★
2
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

২টি
Anamika

Anamika , Aug 1, 2017

★ ★ ★ ★ ★

"অমূল্য সরকার অমল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সরকারবাড়ি গ্রামে জন্ম গ্রহণ করেছেন। তিনি বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষকতা করছেন। তার স্ত্রী ও কন্যা ও শিক্ষকতা পেশায় জড়িত আছেন। কবিতার পাশাপাশি তিনি কিছু নাটকও লিখেছেন। কবিতা একজন কবীর জীবনদর্শণ। কবি যেমন মানুষ, যেমন চিন্তা করেন, জীবনের যে বিষয়গুলো তাকে ভাবায় সেসবই তার কবিতায় উঠে আসে। ‘নিলীমা নীলে’ নামটি দেখে যদি মনে হয় এটিতে আছে শুধু ভালোবাসার কবিতা, তাহলে পাঠক ভুল করবেন। এই বইয়ের বেশিরভাগ কবিতায় দেশ, রাজনীতি এবং সমাজে ঘটে চলা অপ্রীতিকর ঘটনাকে তুলে আনা হয়েছে। ‘নিলীমা নীলে’ শিরোনামে কবিতাটিও সেরকমই একটি কবিতা। ‘আমি হলফ করে বলতে পারি সবকিছু শুদ্ধ হবে একদিন, ফিরে আসবে হারানো সুখ। ফিরে আসবে অনাগত কাল, নবজাতকের হাতছানি; ফিরে পাবে মা-বোনের সম্ভ্রম-অভয়াশ্রম। তা না হলে, অপমৃত্যু হবে পৃথিবীর, থেমে যাবে প্রকৃতির প্রসব বেদনা; ধ্বংস হবে বহতা নদী।’ ‘সংবাদ বুলেটিন’ শিরোনামের এই কবিতায় কবি দৃঢ়ভাবে বিশ্বাস করেছেন-অশুদ্ধ সবকিছু একদিন শুদ্ধ হবে। আর তা না হলে অপমৃত্যু হবে এই পৃথিবীর। তার এই লাইনগুলো পৃথিবীর কালের গর্ভে হারিয়ে যাওয়া অথবা নতুন করে আবার জন্ম নেয়াকে ইঙ্গিত করে। বিজ্ঞানীরাও বলে পৃথিবী ধ্বংস হবে। কবিও বলেছেন সে কথা। বিজ্ঞানীরাও বলে একটা সভ্যতার ধ্বংস হয়ে নতুন সভ্যতা সৃষ্টির কথা। কবিও সেকথাই বলেছেন। কবির শব্দের আড়ালে লুকানো চিন্তাকে একেক মানুষ একেকভাবে বুঝে নেয়। কবি কি চিন্তা করে লিখেছেন, আসলেই কি বোঝাতে চেয়েছেন তা একমাত্র কবিই বলতে পারেন। ‘প্রকৃতির প্রসব বেদনার মাঝে নবজাতকের ক্রন্দন ভেসে আসে; তবুও তোমার-আমার জমা খরচের পৃষ্ঠাগুলেো শূন্যই থেকে যায় অবশেষে।’ জমা-খরচ বা চাওয়া-পাওয়ার হিসেব সার্বজনীন একটি অনুভূতি। লাইনগুলো নতুন করে স্মরণ করিয়ে দেয় সে কথা। অমূল্য সরকারের পড়া এটা আমার প্রথম বই।‘ নিলীমা নীলে’ কবিতা প্রেমীদেরও অনেকখানি মনের খোরাক মেটাবে আশা করছি। সাহস পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে ‘নিলিমা নীলে’ বইটি । কবি অমূল্য সরকার বাদলের তৃতীয় কাব্যগ্রন্থ এটি। ৬৩ পৃষ্ঠার এই বইয়ে আশ্রয় পেয়েছে ৬৩ টি কবিতা।"

Ratna Biswas

Ratna Biswas , Mar 21, 2017

★ ★ ★ ★ ★

"অমূল্য সরকার অমলের রচনা তৃতীয় কাব্যগ্রন্থ ’নিলীমা নীলে’। বইটিতে যে কবিতাগুলো স্থান পেয়েছে- সংবাদ বুলেটিন, প্রিয়তমার কাছে, তোমার দেয়া কষ্ট, অনুভব, এ যুগের নতুনেরা, স্মরণকাল, হতো যদি, অস্থির সময়ে বাসর, পাওনা, আব্বুর জন্য কষ্ট, স্বপ্নের সিঁড়ি বেয়ে, বিদায় বিরহ, সিঁড়ি বেয়ে, ভুল স্টেশনে একাকী, ভিজুক তোমার দেহ, ভয় করো না নিরুপমা, আমার হৃদয় জুড়ে, শুক্লপক্ষ কখন আসবে নির্মলা, উপেক্ষা, সেই প্রেমকাল, হে বৃষ্টির হাওয়া, বর্ষা বরণ, শরতের শুভাশিস, অপুষ্পক আমি, জীবন নদীর তীরে, হে অমৃতের সন্তান, এ দুঃসময়ে, তুমি প্রজাপতি, কবিতার নয়নপুর, ভালবাসার অমরত্ব, সবিনয়ে বলছি, তবুও এসো, জবাব চাই, যে কথা যাবে না বলা, অঙ্গীকার ভঙ্গ, সমান্তরাল, মানুষ ও মানবতা, অঙ্গীকারনামা, সুষমা সেন ও স্বাধীনতা, রূপালী জোছনা, প্রতিপদের স্বপ্ন, বন্ধ্যাকাল, হে কবি, এ মাটিই শেকড়, তোমাদের পদ্ম পুকুরে, ডাক, সেকেন্ড রাউণ্ডের তালিকায়, তোমাকে ছুঁয়ে, প্রতীক্ষা, রুখে দাঁড়াও, এই তো এসেছি, আকাশের রং বনাম মানুষের মন, নীলিমা নীলে, প্রেমিক যুগল এবং অদৃশ্য কান্না। বইটির প্রথম কবিতা ‘সংবাদ বুলেটিন’এর অংশবিশেষ তুলে দিচ্ছি পাঠকদের জন্য: “সদ্য পাওয়া সংবাদ জেনে নিন/হে প্রিয় দেশবাসী/লাশের মিছিলের ভিড়ে/সেবা সংঘের সেবায়েত, শিব মন্দিরের পুরোহিত/সদর গীর্জার প্রধান ধর্মযাজকের রক্তাক্ত দেহ/এই মাত্র সনাক্ত হয়েছে। /গুম হয়ে যাওয়া গার্মেন্টস কর্মী সবিতা সেনের/কষ্টের বয়ান পঠিত হয়েছে মিছিলে মিছিলে। /হারিয়ে যাওয়া সুখ পাখিটা আবারও উড়বে আকাশে। / সদ্য পাওয়া সংবাদ জেনে নিন, হে প্রিয় দেশবাসী….!"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
চিলড্রেন বুক - ২ বাংলা ছড়া
একটু পড়ে দেখুন
চিলড্রেন বুক - ২ বাংলা ছড়া ফারজানা কাইয়ুম সুবর্ণা
(1)
TK. 300 -14% OFF
TK. 258
লাল সাগরের ঢেউ
একটু পড়ে দেখুন
লাল সাগরের ঢেউ মুহিব খান
(12)
TK. 200 -40% OFF
TK. 120
প্রেম বিরহের মাঝে
একটু পড়ে দেখুন
প্রেম বিরহের মাঝে মুহিব খান
(2)
TK. 200 -40% OFF
TK. 120
নতুন ঝড়
একটু পড়ে দেখুন
নতুন ঝড় মুহিব খান
(4)
TK. 200 -40% OFF
TK. 120
অচিনকাব্য
একটু পড়ে দেখুন
অচিনকাব্য মুহিব খান
(2)
TK. 140 -40% OFF
TK. 84
আমার গান - প্রথম পর্ব
একটু পড়ে দেখুন
আমার গান - প্রথম পর্ব মুহিব খান
(4)
TK. 200 -40% OFF
TK. 120
আমার গান - দ্বিতীয় পর্ব
একটু পড়ে দেখুন
আমার গান - দ্বিতীয় পর্ব মুহিব খান
(3)
TK. 200 -40% OFF
TK. 120
বিমুগ্ধ সন্ধ্যার গান
একটু পড়ে দেখুন
বিমুগ্ধ সন্ধ্যার গান কামাল আহসান
(1)
TK. 190 -48% OFF
TK. 99

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"নিলীমা নীলে" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
নিলীমা নীলে পাতা: 1 / 8
পাতা 2
নিলীমা নীলে পাতা: 2 / 8
পাতা 3
নিলীমা নীলে পাতা: 3 / 8
পাতা 4
নিলীমা নীলে পাতা: 4 / 8
পাতা 5
নিলীমা নীলে পাতা: 5 / 8
পাতা 6
নিলীমা নীলে পাতা: 6 / 8
পাতা 7
নিলীমা নীলে পাতা: 7 / 8
পাতা 8
নিলীমা নীলে পাতা: 8 / 8
পাতা / 8
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।