৪র্থ সংস্করণ,২০১৬
নেক্সাস
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | নেক্সাস |
| Author | মোহাম্মদ নাজিম উদ্দিন |
| Publisher | বাতিঘর প্রকাশনী |
| Edition | ৪র্থ সংস্করণ,২০১৬ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 400 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.52 Kg |
| ISBN | 9789848729410 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
88 Ratings and 30 Reviews
পাঠকদের মন্তব্য
৩০টি
Joy Biswas , Apr 4, 2026
"ভালো"
Anisur RahmanNasib , Jun 21, 2025
"এই গল্পটি সাসপেন্স অসাধারণ। পাঠককে বইটি বন্ধ করার সুযোগ দেয়া হয়নি।"
Mohammed Sakib Uddin , Jun 16, 2025
"'নেমেসিস' আর 'কন্ট্রাক্ট' পড়ার পর স্বাভাবিকভাবেই বেগ-বাস্টার্ড সিরিজের তৃতীয় বই 'নেক্সাস' নিয়ে প্রত্যাশা ছিল অনেক। দ্রুতগতির কাহিনীর জন্য সেই প্রত্যাশা অনেকটুকু পূরণ হয়েছে, সেটা বলা যেতে পারে। কিন্তু পূর্বের দুইটি বইয়ের গল্পের তুলনায় এবারের গল্পের এবারের গল্পের গাথুনী তুলনামূলকভাবে দূর্বল লেগেছে। গল্পে ভাগ্য বা কাকতালীয়তা থাকবেই, কিন্তু এই বইয়ের প্লটে অনেককিছু যেন ভাগ্যের জোরেই হয়েছে, যেগুলোকে হয়তো লজিক অনুযায়ী দাঁড় করালে আরো ভালো লাগতো। শুধু তাই না, গল্পের অন্তত একটা সাইডপ্লটকে পুরোপুরি বাদ দিয়ে দিলেও গল্পের বড় কোন ক্ষতি হতো বলে মনে হয় না। আশা করছি প্রিয় লেখক এইসব সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠবেন এবং আমাদের আরোও রোমাঞ্চকর কিছু থ্রিলার উপহার দিবেন।"
ইয়াসির আল সাইফ , Sep 5, 2024
"#Book_Insights 35 সেন্ট অগাস্টিন স্কুলে খুন হলো একজন জুনিয়র ক্লার্ক। তদন্তে নামতেই জেফরি বেগের সামনে আবির্ভূত হলো ভয়ঙ্কর এক সন্ত্রাসী চক্র। সামান্য একটা খুনের কেস পরিণত হলো একটা চ্যালেঞ্জিং হাই প্রোফাইল কেসে। • গল্প: নেক্সাসের সবচেয়ে শক্তিশালী দিক এর গল্প। পাঠকের কাছে যেটা শুরু হবে একটা মামুলি খুনের গল্প হিসেবেই, কিন্তু খানিকটা পড়ার পরেই বোঝা যাবে এ গল্পে বড়সড় কোনো ষড়যন্ত্র আছে। যদিও প্রটোকলের জন্য কিছুটা অপেক্ষা করতে হয়, কিন্তু জেফরি বেগ বিষয়টা একবার আন্দাজ করতেই গল্পের মোড় ঘুরে যায়। তখন এ গল্প ছড়িয়ে যায় মন্ত্রী পরিষদ থেকে শুরু করে আন্ডারওয়ার্ল্ড পর্যন্ত। উপন্যাসের গল্পটা শক্তিশালী হওয়ার একটা বড় কারণ হচ্ছে এখানে কোনো বিরতি নেই। একের পর এক এমন ঘটনা ঘটে যাবে যে, পাঠকের মন সবসময় উদ্দীপিত হতে বাধ্য। কখনো রহস্য তো কখনও আতঙ্ক, আর ছোট বড় সব টুইস্ট তো আছেই। • চরিত্র: সিরিজের তৃতীয় বইয়ে আবারও জেফরি বেগ ফোকাসে। তবে আশাহত হবেন না, এখানে বাস্টার্ডও আছে। সবচেয়ে অবাক করা বিষয়, দুজন দুজনের বিরুদ্ধে থাকলেও এক পর্যায়ে দুজনকে এক পক্ষের হয়ে কাজ করতে দেখা যাবে। 'টিম আপ' বলা যাবে কিনা জানি না, তবে একটা 'একতা' ঠিকই লক্ষ্য করা যায়। বিষয়টা পাঠক উপভোগ করবে। উপভোগ করার জন্যে আরো সুযোগ আছে, কেনোনা সিরিজের পুরাতন একটা চরিত্রকে ফিরিয়ে আনা হয়েছে এখানে। সাথে ঘৃন্য চরিত্র হিসেবে নতুন আবির্ভাব হয়েছে 'মিলন' চরিত্রের। নেতিবাচক হওয়ার পাশাপাশি এ চরিত্র চতুরও বটে। চরিত্রটা এমনভাবে লেখা হয়েছে যে, পাঠক ঘৃনা করতে বাধ্য। 'নেক্সাস' এখন পর্যন্ত আমার কাছে এই সিরিজের সবচেয়ে পছন্দের বই। থ্রিলার উপন্যাসের জন্য যা যা প্রয়োজন এবং একটা সিরিজের প্রিক্যুয়েলের লিগ্যাসি ধরে রাখা ও সিক্যুয়েলের প্রতি আগ্রহী করে তোলার জন্য যা যা প্রয়োজন, তার সম্পূর্ণটাই এ বইয়ে আছে। • ব্যক্তিগত রেটিং: ৪.৫/৫ এক নজরে, • বই: নেক্সাস (বেগ বাস্টার্ড:- ৩) • লেখক: মোহাম্মদ নাজিম উদ্দিন • ধরণ: থ্রিলার উপন্যাস • প্রকাশনী: বাতিঘর প্রকাশনী • প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১২ • প্রচ্ছদ: সিরাজুল ইসলাম নিউটন ~ ইয়াসির আল সাইফ"
Saif Khan Pathan , Aug 17, 2023
"অবশেষে বেগ - বাস্টার্ড সিরিজ পূর্ণ হলো। নেমেসিস পড়ার পর সিরিজের পরবর্তী বইগুলো পড়ার জন্য আর তর সইছিল না। অতঃপর কনফেশন এর মাধ্যমে সিরিজ পুরো হলো। অসাধারণ!!! সবগুলো বই একটানা পড়ে শেষ করেছি। আপনারাও শুরু করতে পারেন আজ থেকেই....."
Sarah Mehjabeen , Jan 23, 2023
"কয়েক মাস আগে আমি এই বই এবং এই সিরিজ এর আরো বই কিনেছিলাম কিন্তু মাঝের অনেক গুলো পৃষ্ঠা মিসিং ছিল। জিনিসটা প্রচন্ড রকম বিরক্তিকর লাগছে, আশা করি এর পর থেকে বিক্রি করার আগে প্রোডাক্ট ভালো ভাবে চেক করে বিক্রি করবেন।এইটাই হয়তো শেষবার আমি এইখান থেকে কিছু কিনছি।"
S M Mubassir , Jan 23, 2023
"The Writer And The Book Is Increasing the Thrillings"
আবু বকর সিদ্দিকী , Sep 4, 2022
"গুড"
SurajitBanikAurghou , Sep 2, 2022
"এক কথায় অসাধারণ। যাকে বলা যায় out of the box."
Abu Syeed Mahmud Hasan , Aug 30, 2022
"অসাধারন"
Shihab Sumon , May 7, 2022
"good"
Nazmus Sayadat Rumman , Apr 7, 2022
"Good"
Afroza Bulbul , Mar 10, 2022
"অসাধারণ বই"
Zakaria Minhaz , Feb 25, 2022
"#Book_Mortem 36 #নেক্সাস লেখকঃ মোহাম্মদ নাজিম উদ্দিন প্রচ্ছদঃ সিরাজুল ইসলাম নিউটন প্রকাশনীঃ বাতিঘর মূদ্রিত মূল্যঃ ৪৫০ টাকা ঢাকার অভিজাত এক স্কুলে খুন হলো নিরীহ এক ক্লার্ক। হোমিসাইড ডিটেকটিভ জেফরি বেগ তদন্তে নামতেই দ্রুত ঘটনার মোড় নিতে থাকে। দৃশ্যপটে আবির্ভূত হয় ভয়ংকর এক সন্ত্রাসী চক্র। নিজের জীবনের উপর হামলা হওয়া সত্ত্বেও দমে যাওয়ার পাত্র নয় সে। কিন্তু যখনই রহস্য সমাধাণের শেষ প্রান্তে পৌছে, তখনি সূত্রপাত ঘটে আরো বিরাট এক ষড়যন্ত্রের। যার সমাধাণ করার জন্য পর্যাপ্ত সময় নেই জেফরি বেগের হাতে। এই স্বল্প সময়ে সে কি পারবে হাজার মাইল দূরত্বে বাস করা ২ জন মানুষের জীবন বাঁচাতে?? #পর্যালোচনাঃ ছয় মাস আগেই বেগ বাস্টার্ড সিরিজের প্রথম দুটি বই পড়ে ফেলেছিলাম। এরপর ভিন্ন কিছুর স্বাদ নেয়ার আশায় সিরিজটা থেকে বিরত নিয়েছিলাম। আমার মনে হচ্ছে বিরতি নেয়াটা বেশ কাজে দিয়েছে। অসম্ভব উপভোগ করেছি এই সিরিজের তৃতীয় আখ্যান "নেক্সাস"। সিরিজের প্রথম দুই বইয়ের সকল ভালো কিছুর সম্মিলিত প্রয়াস যেনো এই নেক্সাস। নেমেসিস যতোটা মার্ডার মিস্ট্রি ছিলো, কন্ট্রাক্ট ততটাই একশন নির্ভর ছিলো। এই দুই ধারার সুন্দর ব্লেন্ডিং করেছেন লেখক এই বইয়ে। অনায়াসেই বলতে পারি এখন পর্যন্ত পড়া লেখকের সেরা বই এটিই। প্রথম থেকেই শুরু হওয়া উত্তেজনার রেশটুকু পুরো বই জুড়েই জিইয়ে রেখেছিলেন লেখক। একের পর এক রহস্য, টুইস্ট এন্ড টার্নসের কারনে বইটাকে হাত থেকে রাখার উপায় ছিলো না বললেই চলে। আর তাই ৪০০ পৃষ্টার এই বইটি শত ব্যস্ততার মাঝেও এক বসায় না পারলেও দুই বসায় (!) শেষ করে ফেলেছি ২৪ ঘন্টা পেরুনোর আগেই। গল্পের বড় একটা অংশ ডিটেকটিভ জেফরি বেগকে কেন্দ্র করে এগিয়ে গেলেও, শেষের দিকে এসে বাস্টার্ড এর ভূমিকাটা বেশ এনজয়েবল ছিলো। নাজীম ভাইয়ের লেখনী এমনিতেই খুব সুন্দর। তার উপর মূল গল্পের পাশাপাশি প্রতিটা চরিত্রেরই ছোটো ছোটো দৃশ্যগুলোও আসলে বইটাকে অন্য এক মাত্রা দিয়েছে। বিশেষ করে নিহত ক্লার্কের পরিবারের দুঃসহ সময়ের যে করুণ বর্ণনা লেখক এই বইয়ে ফুটিয়ে তুলেছেন তা মর্মভেদী ছিলো। যদিও সমাপ্তিতে এসে সেই পরিবারটাকে নিয়ে দুটি লাইন না থাকায় কিছুটা হতাশ হয়েছি। এটা ছাড়া পুরো বইটাই একটা চমৎকার এক্সপেরিয়েন্স ছিলো। খুন, তদন্ত প্রক্রিয়া, টানটান উত্তেজনা, দ্রুত গতির কিছু একশন সিকুয়েন্স আর টুইস্ট। ওভারঅল একটা কমপ্লিট প্যাকেজ। বাংলা মৌলিক হিসাবে #মাস্টরিড আমার মতে। #চরিত্রায়নঃ এই বইটাতে গল্পটা এতোই উত্তেজনাকর ছিলো যে চরিত্রায়নের দিকে এক্সট্রা খেয়াল না করলেও চলে। তবুও মূল চরিত্র জেফরি বেগের পাশাপাশি, হাসানের স্ত্রী, শ্যালক, প্রিন্সিপাল এমনকি মিলনের চরিত্রায়নটুকু যথাযথই ছিলো। রেবা কে প্রতিটা বইয়েই খুব সামান্য সময়ের জন্য আনা হয়। রেবা কে আরো একটু ভালোভাবে বুঝতে পারলে খুশী হতাম। #প্রোডাকশনঃ এই বইটার প্রোডাকশন বেশ ভালো ছিলো। ৪০০ পেইজের বইয়ের বাইন্ডিংস অনেক নমনীয় ছিলো, বানান ভুল ছিলো না বললেই চলে, ওই "র" ফলার জায়গায় "ঋ" কার দেয়াটাই একটু চোখে লাগে। যেটা বাতিঘরের ট্রেডমার্ক বানান ধারা। খুব সম্ভবত কলকাতার সাথে মিল রেখে দেয়া হয় এমনটা। এই সিরিজের প্রচ্ছদগুলো মোটামুটি মানের হলেও কেনো যেনো ভালো লাগে। #রেটিংঃ ৯/১০ (এন্টারটেইনমেন্ট যদি আপনার লক্ষ্য হয়, কোনো কারনে বই হাত থেকে রেখে দিতে বাধ্য হলেও যদি মাথায় বইটা ঘুরতেই থাকে, তাহলে এই বই আপনার জন্য।) #পরিশিষ্টঃ দেশের মৌলিক থ্রিলারের বর্তমান জোয়াড়ের অন্যতম কারিগর মোহাম্মদ নাজিম উদ্দিন। উনার প্রকাশনীর হাত ধরে যতোজন মৌলিক লেখক উঠে এসেছেন আমাদের দেশে তা রীতিমতো গর্বের বিষয়। এর পাশাপাশি উনার ব্যক্তিগত টাইমলাইনের পোস্টগুলোও আমার ভালো লাগে। নিজের জায়গা থেকে যতোটুকু পারেন মানুষটা কিছু অন্তত বলেন, অন্যদের মতো চুপ করে থাকেন না। আর তাই কখনোই পরিচিত না হয়েও অন্তত ভার্চুয়াল একটিভিটিস অনুযায়ী আমার অসম্ভব প্রিয় একজন ব্যক্তিত্ব এই মানুষটা। ভালো থাকুক নাজিম উদ্দিন ভাই, ভালো থাকুক উনার প্রকাশনী।"
Sabit Mahmud , Feb 12, 2022
"Very good book"
khaled Masud , Dec 13, 2021
"বুক রিভিউ বইঃনেক্সাস (বেগ-বাস্টার্ড-৩) লেখকঃমোহাম্মদ নাজিম উদ্দীন প্রকাশনীঃবাতিঘর প্রকাশনী ১ম প্রকাশঃফেব্রুয়ারি ২০১২ দামঃ৪৫০৳ রেটিংঃ৪.৫/৫ অভিজাত স্কুল সেন্ট অগাস্টিনের জুনিয়র ক্লার্ক হাসানের এক রহস্যজনক মৃত্যু হয়।কোন ক্লু রেখে যায়নি খুনি।তদন্তে নামে হোমিসাইডের ইনভেস্টিগেটর জেফরি বেগ।প্রতি মূহুর্তে পালটাতে থাকে ঘটনা। জেল বন্দী শীর্ষ সন্ত্রাসী ব্যাক রঞ্জুর সাথে জেলেই পরিচয় হয় কেরাতি মিলনের, সেখান থেকেই ঘনিষ্ঠতা।মিলনকে দিয়ে দলকে সংঘবদ্ধ করতে থাকে রঞ্জু।সম্পুর্ণ নতুনভাবে তৈরি করে দলকে।নতুন সরকার গঠনের পর কিভাবে যেনো বাবলু আরকি বাস্টার্ড জেল থেকে মুক্তি পেয়ে বর্তমানে দিল্লিতে আছে।তা মাত্র গুটিকয়েক মানুষ জানে।জেল থেকে মুক্তির একমাত্র পথে হিসাবে হোমমিনিস্টারের ছেলে তুর্য ও তার পিএস আলী আহমেদ বড়মেয়ে আনিকাকে অপহরণের সিদ্ধান্ত নেয় রঞ্জুর বাহিনী।তুর্যকে অপহরণ করার সময় দেখে ফেলায় হাসানকেও হত্যা করে মিলন।হাসান হত্যার তদন্ত করতে গিয়ে পুরো ঘোলকধাধায় পড়ে যায় জেফরি বেগ ও তার সহকর্মী জামান।বারবার মৃত্যু সম্মুখীন হতে হয়েছে জেফরি ও জামানকে।অবশেষে সত্যি উদঘাটন ও তুর্য, আনিকা এবং উমাকে আনতে সক্ষম হয় জেফরি। সম্পুর্ন গল্প উত্তেজনায় ভরা। বইটি মনে হয়ে কিছুটা অতিরিক্ত লেখা হয়েছে কাহিনি বড় করতে।আর সবগুলোই টিক আছে।সিরিজ বইয়ে একটা সমস্যা হলো,আপনি যখন কয়েক বই বের হওয়ার পর পড়া শুরু করবেন,তখন বই হাতে নিয়েই বুঝবেন লেখক কিছু না কিছু অমীমাংসিত রাখবেন। ভালোলাগা কিছু বাক্যঃ ১.জীবন আর মৃত্যুর মাঝে একচুল ব্যবধান নিয়েই মানুষ বেঁচে থাকে।স্বপ্ন দেখে।একটু পর কি করবে,আগামীকাল কি করবে কিংবা ভবিষ্যতে কি করবে সবই সে ভাবে মৃত্যু আর জীবনের মাঝখানে দাঁড়িয়ে। ২.যে লোকের শত্রুরা প্রকাশ্য কিন্তু বন্ধুরা একেবারেই গোপন তার ক্ষমতা আন্দাজ করা খুব কঠিন। ৩.যারা তোমাকে তাড়িয়ে বেড়াচ্ছে তাদেরকে তুমি তাড়িয়ে বেড়াও।শিকার না,শিকারী হও। ৪.সহজ কাজেই গোলমাল বাধে বেশি।"
Mehedi Hassan , Dec 9, 2021
"অসাধারণ ছিল। আসলেই মৌলিক থ্রিলার। লেখকের লেখা বেশ সাবলীল এবং সত্যিকার অর্থেই একটা অন্যরকম অনুভূতি জাগায় পাঠকের মনে। এই সিরিজের সবগুলো বইই অসাধারণ।"
M.K. Nipu , Nov 30, 2021
"Good"
farhana jui , Sep 13, 2021
"best"
Md Rakib Hasan , Aug 1, 2021
"পূর্ববর্তী নেক্সাস আর কন্ট্রাক এর মত এটাও এক শ্বাসরূদ্ধকর মৌলিক থ্রিলার।"
Rifat Abedin , Jul 15, 2021
"Excellent writter. A very powerful and mesmirizing writter."
Farhan Hasan , Jun 19, 2021
"Nice"
Md. Mahadi Hassan Riyadh , May 22, 2021
"Great Book"
Sabbir Shahriar , Apr 11, 2021
"Just loved it"
Atiqul Haque Sami , Mar 20, 2021
"আজর্ষনীয় বই"
HaFsa IsLam , Mar 7, 2021
"শুনেছি এই বইটা খুব ভালো। বইয়ের টুকরো টুকরো কিছু অংশ পড়ে বেশ ভালো লেগেছে।"
Tahmid Rafat Chowdhury , Feb 10, 2021
"nice"
Abir khan , Jul 17, 2020
"amazing book"
সৈয়দা ফাতিমা বানু , Feb 13, 2020
"বীভৎস দৃশ্য। ঘাড় মটকে খুন করা হয়েছে লোকটাকে, মাথাটা ঘুরে গেছে একেবারে উল্টোদিকে। অবস্থাদৃষ্টে বোঝা যাচ্ছে, খুনী খুবই শক্তিশালী এবং নিজের কাজে খুবই দক্ষ! সেন্ট অগাস্টিন নামের মিশনারী স্কুলটিতে দেশের অবস্থাপন্ন পরিবারের ছাত্ররাই পড়ে। ছিমছাম এই স্কুলের ক্লার্ক হাসানের লাশটা পাওয়া গেল স্কুলের কমন টয়লেটে। ব্যাপারটা বেশ অদ্ভুত, নিরীহ মানুষটাকে কেন পেশাদার কোনো খুনী হত্যা করবে? স্কুলের প্রিন্সিপাল অরুণ রোজারিও তার প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে মরিয়া হয়ে উঠলেন। হোমিসাইড ডিপার্টমেন্টের গোয়েন্দা জেফরি বেগকে একগাদা শর্তে বেঁধে ফেললেন। বেগের মনে হচ্ছে, অস্থির চোখের আড়ালে আরো কিছু তথ্য লুকানোর চেষ্টায় আছেন স্কুল-প্রধান। হাসানের মৃত্যুর দিন থেকেই স্কুলে আসছে না সেন্ট অগাস্টিনের ছাত্র তুর্য, বন্ধুরাও জানে না তার খোঁজ। এদিকে যে সন্ত্রাসী চক্রকে দমন করেছিল বেগ, তারা আবার সক্রিয় হয়ে উঠেছে। রাজনীতি আর সন্ত্রাসের খেলা শুরু হলো আবারও। নেক্সাস মানেই যোগসূত্র! তাই দৃশ্যপটে উদয় হয়েছে ব্ল্যাক রঞ্জু ও বাস্টার্ড। সিরিজের প্রথম দু'টি উপন্যাসে ক্রমান্বয়ে জেফরি বেগ ও বাবলু'র জীবনের গল্প বলা হয়েছিল। তৃতীয় উপন্যাসে এসে তাদের মধ্যে একটা যোগসূত্র স্থাপিত হলো। পাশাপাশি 'কন্ট্রাক্ট' এর বিভিন্ন চরিত্রও একে একে এসেছে উপন্যাসে। মোহাম্মদ নাজিম উদ্দিনের অন্যান্য থ্রিলারের মতো এবারও দুর্দান্ত প্লটটি একের পর এক টুইস্ট ভরপুর ছিল। খুন, অপহরণ, আইন লঙ্ঘনকারী ও আইন প্রণেতাদের সমন্বয় উপন্যাসে থ্রিল বাড়িয়েছে। প্রায় ৪০০ পৃষ্ঠার উপন্যাসটির বিস্তার আরেকটু কমিয়ে আনা যেত। মাঝখানের তদন্তের অনেকটাতেই আমি কোনো নতুনত্ব পাচ্ছিলাম না। এ উপন্যাসে জেফ তার বুদ্ধির ঝলক দেখাতে পেরেছে। মিলন নামের যে সন্ত্রাসী চরিত্রের আবির্ভাব হয়েছে, তাকে বাস্টার্ডের চাইতেও অনেক বেশী ভয়ংকর মনে হয়েছে। তবে গোয়েন্দা থেকে সন্ত্রাসী সবাইকে হিরোরূপে উপস্থাপন করাটা একঘেয়ে লেগেছে। তাদের প্রত্যেকের একটা পশ্চাত-জীবনের অবতারণা করে লেখক পাঠকের সহানুভূতি টানার চেষ্টা করেছেন, সেটাও অদরকারী বলে মনে হয়েছে। বাতিঘর প্রকাশনীর অন্য বইয়ের চাইতে এটাতে মুদ্রনপ্রমাদ কম ছিল। আর হ্যাঁ, টানটান উত্তেজনাময় এই থ্রিলারটি কঠোরভাবেই প্রাপ্তবয়স্কদের জন্য। বই: নেক্সাস লেখক: মোহাম্মদ নাজিম উদ্দিন প্রকাশনায়: বাতিঘর প্রকাশনী প্রকাশকাল: ফেব্রুয়ারী ২০১২ প্রচ্ছদ: সিরাজুল ইসলাম নিউটন পৃষ্ঠাসংখ্যা: ৩৯৮ মুদ্রিত মূল্য: ৪০০ টাকা"
Debabrata Das , Feb 6, 2020
"Awesome Bengali thriller, loving it."
প্রশ্ন ও উত্তর (Q&A)
3 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
আমি নেমেসিস পড়েছি but contract পড়ি নাই। কাহিনী কী বুঝতে পারবো?
বইটির পৃষ্ঠা কত?
আমি যদি নেমেসিস না পড়ে থাকি তবে কি এটার কাহিনী বুঝতে পারব?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"নেক্সাস" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: