১ম প্রকাশ, ২০১০
নবীদের জীবন কথা
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | নবীদের জীবন কথা |
| Author | মাওলানা মুহাম্মাদ হাসান রহমতী |
| Publisher | বাড কম্প্রিন্ট এন্ড পাবলিকেশন্স |
| Edition | ১ম প্রকাশ, ২০১০ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 448 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.57 Kg |
| ISBN | 98483923109 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
3 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টি
Rahman Ferdinand , Jul 15, 2017
"#প্রগতি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা তালূত চিন্তা করলো যে, যুদ্ধ তো নিতান্তই সঙ্গীন ব্যাপার এবং তাতে কোন কোন সময় একজন লোকের কাপুরুষতা ও কপটতাপূর্ণ আচরণ গোটা সেনাবাহিনীকেই ধ্বংস করে দেয়। সুতরাং যুদ্ধের পূর্বেই তিনি তার লোকদের ধৈর্য, আনুগত্য পরীক্ষা করতে চাইলেন। সৈন্যদল খুবই পিপাসায় কাতর ছিল। তিনি বললেন তোমরা কেউই এই নদী থেকে তৃপ্তির সাথে পানি পান করবে না। তবে কঠিন পিপাসায় এক অঞ্জলি পানি দিয়ে গলা ভিজিয়ে নেবার অনুমতি রয়েছে। দেখা গেল আশি হাজার সৈন্যের মধ্যে ছিয়াত্তর হাজার সৈন্যই তার আদেশ অমান্য করে তৃপ্তির সাথে পানি পান করলো। অবশিষ্ট থেকে গেল চার হাজারের মতো। আশ্চর্যজনকভাবে দেখা গেল যে ছিয়াত্তর হাজার লোক পানি পান করেছিল তাদের সকলের মধ্যেই এই অনুভূতি হতে লাগল যে, জালূত ও তার সেনাবাহিনীকে মোকাবেলা করার শক্তি তাদের মধ্যে নেই! কিন্তু যেই ক্ষুদ্রাতিক্ষুদ্র দল নেতার আদেশ পালন করেছিল, তারা নির্ভয়ে বললো, আমরা অবশ্যই শত্রুর মোকাবেলা করবো। আল্লাহর কুদরতে বহুবার ক্ষুদ্র দল বিরাট দলের উপর জয়লাভ করেছে। শুধু আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস থাকাটাই জরুরী। শত্রুপক্ষীয় প্রধান সেনাপতি জালূত ছিল একজন দৈত্যাকার ব্যাক্তি। তার অসাধারণ বীরত্ব তালূত বাহিনীকে প্রভাবিত করে ফেলল। তাই তার দ্বন্দ্ব যুদ্ধের আহবানে সাড়া দিতে তারা সংকোচ ও ভীতি অনুভব করতে লাগল। তবে এই সেনাবাহিনীতেই একজন যুবক ছিল। সে ছিল তার বৃদ্ধ পিতার সর্বকনিষ্ঠ পুত্র। নিজ ভাই ও অন্যান্য বনী ইসরাইলদের পর্যবেক্ষণ করার জন্য তিনি প্রেরিত হয়েছিলেন। কিন্তু সংগীদের ইতস্তত ভাব দেখে তিনি নীরব থাকতে পারলেন না। সে তাকে জালূতের আহবানে জবাব দেবার সুযোগ করে দিতে দলনেতার কাছে পীড়াপীড়ি করতে লাগল। অবশেষে তালূতকে অনুমিত দিতে হল। সে সম্মুখে অগ্রসর হলো এবং জালূতকে হুংকারের সাথে আহবান করলো। জালূত একজন তরুণ যুবককে প্রতিদন্দ্বীরূপে সামনে দেখে অবজ্ঞা হেতু তার দিকে মনযোগ দিলেন না। যুদ্ধ শুরু হবার পর জালূত ওই যুবকের প্রবল সাহসিকতা ও বীরত্ব অনুধাবন করতে পারল। যুবক যুদ্ধ করতে করতে নিজের গুলতি বের করে নিল এবং জালূতের মস্তকে উপর্যুপরি তিনটি প্রস্তর খন্ড নিক্ষেপ করলো। জালূতের মস্তক খন্ড-বিখন্ড হয়ে গেল। তারপর সে তার গর্দান কেটে নিয়ে আসলো। জালূত নিহত হবার পর পরই যুদ্ধের পট পরিবর্তন হয়ে গেল। বনী ইসরাইলদের পলায়নমুখী মনোভাব আক্রমণাত্মক রূপ ধারন করলো। সকলের হৃদয়ে যুবকের বীরত্ব মোহর অংকিত করে দিল। আর সেই অসমসাহসী বীরপুরুষটি ছিলেন হযরত দাঊদ আলাইহিসালাম! নীলচক্ষুর এই বীরপুরুষই শামূঈল (আঃ) ইন্তেকাল করার পর নবুওয়ত প্রাপ্ত হন। কুরআন কারীমের মোট ৬৭টি আয়াতে যার প্রসঙ্গ এসেছে। যার উপর নাযিল হয়েছিল যাবূর কিতাব। যিনি কথা বলতেন পাখির সাথে। যার সুরে ঈর্ষান্বিত হয়েছিল শয়তান! যার হাতে নরোম হয়েছিল লৌহ......!!! কি খুবই বৈচিত্র্যময় লাগছে? তাহলে সর্বশ্রেষ্ঠ মানব, নবীকূল শিরোমণি হযরত মুহাম্মদ (সাঃ) এর কাহিনী কতো মোহনীয় হতে পারে?!!!! হ্যা, এমনি সব মহামানবের কাহিনী জানতে অবশ্যই পড়তে হবে বইটি.... হযরত মূসা (আঃ) এর পরে হযরত ঈসা (আঃ) পর্যন্ত কতো নবী প্রেরিত হয়েছেন তার সঠিক সংখ্যা কেবল আল্লাহ রাব্বুল আলামীনই অবগত আছেন। কুরআন মাজীদেও তাদের কয়েকজনের উল্লেখ বিস্তারিত ভাবে, কয়েকজনের উল্লেখ মোটামুটিভাবে এবং কয়েকজনের শুধু নামই উল্লেখ করা হয়েছে। আবার যেমন কুরআন মাজীদে হিযকীল নামের কোন নবীর উল্লেখ নেই। কিন্তু সূরা বাকারায় বর্নিত একটি ঘটনা সমন্ধে প্রাচীনকালের আলিমদের মত হলো এটি হযরত হিযকীল (আঃ) এর সাথেই সম্পর্কিত। হ্যা, এমনি সম্ভবপর সকল নবীদের কাহিনীই সংযুক্ত করা হয়েছে বইটিতে। অনুভূতিঃ শুরু করলাম আর কখন শেষ হয়ে গেল টেরই পাইনি!! পুরোটা সময়ই ডুবে ছিলাম। অজানা কাহিনীগুলো জানতে পেরেছি, জানা কাহিনীগুলো আরো বিশদভাবে জেনেছি... একটা শুভ্র সময় কাটাতে চাইলে এই বইটি."
Nur banu , Jul 15, 2017
"nyc"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"নবীদের জীবন কথা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: