৫ম মুদ্রণ, ২০১৩
মুসলিম ধর্মতত্ত্ব ও দর্শন
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | মুসলিম ধর্মতত্ত্ব ও দর্শন |
| Author | ড. আমিনুল ইসলাম |
| Publisher | মাওলা ব্রাদার্স |
| Edition | ৫ম মুদ্রণ, ২০১৩ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 392 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.55 Kg |
| ISBN | 9844101484 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
8 Ratings and 4 Reviews
পাঠকদের মন্তব্য
৪টিMd. Rakibul Hasan , Mar 19, 2023
"বাংলা ভাষায় ধর্মতত্ত্ব ও ধর্মদর্শন বিষয়ে লেখা ভালো বইয়ের সংখ্যা কম। সেই দারিদ্র্য ঘোচাতে ডঃ আমিনুল ইসলাম রচিত মুসলিম ধর্মতত্ত্ব ও দর্শন বইটি এক বিশেষ সংযোজন। এই বইটি তাদের জন্য যারা ইসলাম ধর্মের মর্ম উপলব্ধি করতে চাচ্ছেন; যারা বুঝতে চাচ্ছেন জগতে মানুষ ও স্রষ্টার মধ্যে কেমন সম্পর্কের কথা ইসলামে বলা হয়েছে আর আমরা কী করছি, এবং একই সাথে জানতে চাচ্ছেন প্রাচীন, মধ্য ও বর্তমান যুগের ইসলামবিশারদগণের ধর্মদর্শন। ইসলাম ধর্মের মূলনীতি থেকে শুরু করে কালেমা, নামাজ, রোজা, হজ্জ, যাকাতসহ শরিয়ত ও শরিয়তের বিকাশ, ইজমা, কিয়াস, ইজতেহাদ ও এ সংক্রান্ত নানা দিক দার্শনিক দৃষ্টিভঙ্গির আলোকে মূল্যায়ন করা হয়েছে। খেয়াল করলে দেখা যাবে পৃথিবীর সকল জায়গায় অভিন্ন ইসলাম চর্চিত হয় না। মূলগত বৈষম্য না থাকলেও সংস্কৃতির এবং শরিয়তের শাখাপ্রশাখাগত ভিন্নতা একরকম থেকেই যায়। এর ফলে তৈরি হয় আলাদা আলাদা সম্প্রদায়ের যা আমরা মাজহাব নামে জানি। বইটিতে হানাফি, মালিকি, শাফি ও হাম্বলি মাজহাবের উৎপত্তি ও বিকাশের নাতিদীর্ঘ আলোচনা এসেছে। তাছাড়া শিয়া, মুতাযিলা ও আশারিয়া মতবাদ নিয়েও আছে কিছু আলোচনা। এর পরের অধ্যায়গুলোতে বিস্তারিত আলোচনা করা হয়েছে বিখ্যাত কয়েকজন মুসলিম দার্শনিকদের ইসলামি ধর্মদর্শন। এদের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকজন হলেন: আল-কিন্দি, আল-রাজি, আল-ফারাবি, ইবনে সিনা, আল-গাজালি, ইবনে তুফায়েল, ইবনে রুশদ, সোহরাওয়ার্দি, সদরউদ্দিন সিরাজি (মোল্লা সাদরা), ইবনে খালদুনসহ আরো অনেকে। লেখক সুফিবাদের মরমি দিকের আলোচনায় এনেছেন রুমি, রুমির প্রেমতত্ত্ব, জিলি, জামি, মুজাদ্দিদ প্রমুখ সুফিদের। উপমহাদেশের মুসলিম সাধকদের ধর্মতাত্ত্বিক ও দার্শনিক মতামতও আমরা জানতে পারি বইয়ের শেষ দিকের অধ্যায়গুলোতে। এদের মধ্যে আছেন শাহ ওয়ালিউল্লাহ, সৈয়দ আহমদ খান, সৈয়দ আমীর আলী, শিবলী নুমানী, আল্লামা ইকবাল, মওলানা আজাদ, মওদুদি, খানবাহাদুর আহসানুল্লাহ, মোহাম্মদ বরকতুল্লাহ, দেওয়ান মোহাম্মদ আজরফসহ অন্যান্য ধর্মতাত্ত্বিক ও দার্শনিকগণ। ধর্ম, বিশ্বাস, স্রষ্টা, রাসুল, পরকাল ইত্যাদি নিয়ে তাদের মতামতের ভিন্নতা ছিলো। তবে তা ছিলো একই সত্যকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে প্রকাশমাত্র। সবার মতামতেই কিছু না কিছু নতুনত্ব খুঁজে পাওয়া যায়। যা আমাদের জাগতিক ও অতিজাগতিক সত্যের খুব কাছাকাছি নিয়ে যায়। ব্যাখ্যা বা সমালোচনা করছি না বলে বইয়ের অংশবিশেষ উদ্ধৃতি করা থেকে বিরত থাকলাম। এককথায়, ইসলাম চর্চা কেনো প্রয়োজন, তার দার্শনিক, প্রায়োগিক ও আধ্যাত্মিক মূল্যায়ন বিভিন্ন তাত্ত্বিকের চোখ দিয়ে এই বইতে আমরা দেখতে পাই।"
বুল বুল , Jul 15, 2020
"khub sundor"
Iydid Anowar , Feb 2, 2019
"For those who are interested in Islamic Philosophy"
Mohammad Akhsan , Oct 30, 2014
"দর্শন ধর্ম ধর্মতত্ব ধর্মদর্শন প্রভৃতি বিষয় এবং তাদের পারস্পরিক সম্বন্ধ নিয়ে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির অন্ত নেই। তাই মুসলিম ধর্মতত্ব ও দর্শন নিয়ে আলোচনা শুরু করার আগে প্রথমেই আলোচিত হয়েছে উল্লেখিত বিষয়সমূহের স্বরূপ ও পারস্পরিক সম্বন্ধ। এই প্রারম্ভিক আলোচনার সূত্র ধরেই এক এক করে এসেছে স্রষ্টা, জগত ও জীবন সম্বন্ধে ইসলামী ধ্যান-ধারণা, ইসলামী আচার-অনুষ্ঠান-অনুশীলন, আইন-অনুশাসন, মুসলিম ধর্মতাত্ত্বিক-দার্শনিক সম্প্রদায়সমূহের উদ্ভব ও বিকাশের প্রসঙ্গ। মধ্যযুগে সমগ্র ইউরোপ যখন নিমজ্জিত ছিল কুসংস্কার ও ধর্মান্ধতার অতলে, তখন কোরআন-হাদিসের প্রেরণাপুষ্ট মুসলমানরা আট-তেরো শতকে কীভাবে জ্ঞান-বিজ্ঞান চর্চায় এক গৌরবোজ্জল ঐতিহ্য রচনা করতে সক্ষম হয়েছিল, এ ঐতিহ্য চৌদ্দ-ষোলো শতকের ইউরোপীয় রেনেসাঁ ও পরবর্তী মানবতাবাদী আন্দোলনসমূহকে কতটুকু প্রভাবিত করেছিল; অতঃপর তেরো-সতেরো শতকে মুসলমানেরা যে এক দুর্ভাগ্যজনক অবক্ষয়ের সম্মূখীন হলো, এবং সবশেষে আঠারো শতকের দিকে আরব, তুরস্ক, ভারতীয় উপমহাদেশ প্রভৃতি বিভিন্ন অঞ্চলের মুসলমানদের মধ্যে যে এক বুদ্ধিবৃত্তিক-নবজাগরণ দেখা দিল – এ সবেরই ব্যাখ্যা ও মূল্যায়ন করা হয়েছে মুসলিম ধর্মচিন্তা ও দর্শন গ্রন্থে।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"মুসলিম ধর্মতত্ত্ব ও দর্শন" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: