সপ্তম সংস্করণ : ০১ এপ্রিল, ২০২৪
মুসলিম চরিত্র
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | মুসলিম চরিত্র |
| Author | শেখ মুহাম্মদ আল গাযালি-আল মিশরী |
| Publisher | গার্ডিয়ান পাবলিকেশনস |
| Edition | সপ্তম সংস্করণ : ০১ এপ্রিল, ২০২৪ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 208 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.4 Kg |
| Translator | আলী আহমাদ মাবরুর |
| ISBN | 9789848254080 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
66 Ratings and 30 Reviews
পাঠকদের মন্তব্য
৩০টিশুদ্ধনীড় , Dec 27, 2023
"বিশৃঙ্খলতার সমুদ্রমাঝে ডুবে থাকা সত্ত্বেও আমরা অতীতের সোনালি অধ্যায় ফিরে পাওয়ার লড়াই করতে চাই। এই লড়াইয়ের মোক্ষম অস্ত্র- চরিত্র। নৈতিক চরিত্রে বলিয়ান হওয়া ছাড়া আমাদের ঘুরে দাঁড়ানো একেবারেই অসম্ভব। আমাদের চরিত্রের মডেল সাইয়্যেদুল মুরসালির রাসূলুল্লাহ (সা.) এবং সাহাবায়ে আজমাইন। এই গ্রন্থে আমরা সুন্নাহর চোখে চরিত্র গঠনের অবকাঠামো দেখব।"
Sujon , Nov 17, 2022
"বই : মুসলিম চরিত্র লেখক : শায়খ মুহাম্মদ আল গাজালি অনুবাদ : আলী আহমাদ মাবরুর প্রথম প্রকাশ : ৮ মে, ২০১৯ পৃষ্ঠা সংখ্যা : ১৯৮ মুদ্রিত মূল্য : ২১০ টাকা (ফিক্সড প্রাইস) প্রকাশনী: গার্ডিয়ান পাবলিকেশন্স আবদুল্লাহ বিন আমর রা. থেকে বর্ণিত। একবার রাসূল ﷺ আমাদের প্রশ্ন করলেন- "আমি কি তোমাদের বলব, কোন ব্যক্তি আমার সবচেয়ে প্রিয় কিংবা শেষ বিচারের দিনে কে আমার সবচেয়ে নিকটে থাকবে?" এই প্রশ্নটি তিনি নিজ থেকেই সেদিন দু-তিনবার করেছিলেন। সবাই তাঁর কাছে উত্তর জানতে চাইল। তিনি বললেন- "সেই ব্যক্তি, যার চরিত্র সবচেয়ে উত্তম" আহমদ : ৬৭৩৫ এ থেকেই বোঝা যায় ইসলামে উন্নত চরিত্র গঠনের প্রতি কতটা জোর দিয়েছেন! এখন প্রশ্ন হলো উন্নত চরিত্র কী! সালাত, সাওম, হজ্জ, যাকাত আদায় করা? নাকি সত্যবাদিতা, ন্যায়বিচার, আমানতদারিতা? কিংবা প্রতিশ্রুতি রক্ষা করা, ধৈর্যশীলতা, ক্ষমাশীলতা, নৈতিকতা ও দান-সাদাকা করা? অথবা অন্যকোনো একক গুণাবলি? না, এককভাবে এগুলোর কোনোটিই নয়। এগুলোর কোনোটি কোনো মুসলিমের মধ্যে থাকলে তা ঐ মুসলিমের এক বা একাধিক গুণ বলা যেতে পারে। কিন্তু তা একজন আদর্শ মুসলিমের চরিত্র হতে পারে না। বরং হযরত মুহাম্মাদ ﷺ এর আদর্শ অনুসরণ অর্থাৎ এসকল গুণাবলির চর্চা করা এবং তা জীবনে প্রতিফলন করাই হলো উন্নত চরিত্র। কেননা, আল্লাহ বলেন- 'যারা আল্লাহ ও শেষ বিচারের দিনের ওপর ঈমান এনেছে এবং আল্লাহকে বার বার স্মরণ করে, তাদের জন্য রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ।' সূরা আহজাব : ২১ একজন আদর্শ মুসলিমের চরিত্র কেমন হতে পারে- তার একটি পরিপূর্ণ প্রতিচ্ছবি 'মুসলিম চরিত্র' বইটিতে ফুটিয়ে তোলা হয়েছে। এই বইটি আমাদের নতুন করে ভাবতে শেখাবে, যা আমাদের চরিত্রকে নতুন করে নির্মাণ করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের চরিত্রকে নতুন করে নির্মাণের প্রতি সচেষ্ট হয়ে উঠি তাহলে তার সুফল একক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং এর সুফল ভোগ করবে পরিবার, সমাজ, রাষ্ট্র এবং সমগ্র মুসলিম জাতি।"
kobir , Oct 29, 2022
"vlo boi porar mojai onno rokom................"
musahid vai , Oct 29, 2022
"খুবই ভাল বই"
rohim rm , Oct 29, 2022
"boi ti pore moja pailam onk... khjub vlo koi"
Nasrin Nahar , Oct 29, 2022
"Very important, good book, Masha Allah."
kalimulla , Oct 29, 2022
"vlo boi........"
Sahadhot , Oct 29, 2022
"Best book"
asar alo , Oct 29, 2022
"বই : মুসলিম চরিত্র লেখক : শায়খ মুহাম্মদ আল গাজালি অনুবাদ : আলী আহমাদ মাবরুর প্রথম প্রকাশ : ৮ মে, ২০১৯ পৃষ্ঠা সংখ্যা : ১৯৮ মুদ্রিত মূল্য : ২১০ টাকা (ফিক্সড প্রাইস) প্রকাশনী: গার্ডিয়ান পাবলিকেশন্স আবদুল্লাহ বিন আমর রা. থেকে বর্ণিত। একবার রাসূল ﷺ আমাদের প্রশ্ন করলেন- "আমি কি তোমাদের বলব, কোন ব্যক্তি আমার সবচেয়ে প্রিয় কিংবা শেষ বিচারের দিনে কে আমার সবচেয়ে নিকটে থাকবে?" এই প্রশ্নটি তিনি নিজ থেকেই সেদিন দু-তিনবার করেছিলেন। সবাই তাঁর কাছে উত্তর জানতে চাইল। তিনি বললেন- "সেই ব্যক্তি, যার চরিত্র সবচেয়ে উত্তম" আহমদ : ৬৭৩৫ এ থেকেই বোঝা যায় ইসলামে উন্নত চরিত্র গঠনের প্রতি কতটা জোর দিয়েছেন! এখন প্রশ্ন হলো উন্নত চরিত্র কী! সালাত, সাওম, হজ্জ, যাকাত আদায় করা? নাকি সত্যবাদিতা, ন্যায়বিচার, আমানতদারিতা? কিংবা প্রতিশ্রুতি রক্ষা করা, ধৈর্যশীলতা, ক্ষমাশীলতা, নৈতিকতা ও দান-সাদাকা করা? অথবা অন্যকোনো একক গুণাবলি? না, এককভাবে এগুলোর কোনোটিই নয়। এগুলোর কোনোটি কোনো মুসলিমের মধ্যে থাকলে তা ঐ মুসলিমের এক বা একাধিক গুণ বলা যেতে পারে। কিন্তু তা একজন আদর্শ মুসলিমের চরিত্র হতে পারে না। বরং হযরত মুহাম্মাদ ﷺ এর আদর্শ অনুসরণ অর্থাৎ এসকল গুণাবলির চর্চা করা এবং তা জীবনে প্রতিফলন করাই হলো উন্নত চরিত্র। কেননা, আল্লাহ বলেন- 'যারা আল্লাহ ও শেষ বিচারের দিনের ওপর ঈমান এনেছে এবং আল্লাহকে বার বার স্মরণ করে, তাদের জন্য রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ।' সূরা আহজাব : ২১ একজন আদর্শ মুসলিমের চরিত্র কেমন হতে পারে- তার একটি পরিপূর্ণ প্রতিচ্ছবি 'মুসলিম চরিত্র' বইটিতে ফুটিয়ে তোলা হয়েছে। এই বইটি আমাদের নতুন করে ভাবতে শেখাবে, যা আমাদের চরিত্রকে নতুন করে নির্মাণ করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের চরিত্রকে নতুন করে নির্মাণের প্রতি সচেষ্ট হয়ে উঠি তাহলে তার সুফল একক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং এর সুফল ভোগ করবে পরিবার, সমাজ, রাষ্ট্র এবং সমগ্র মুসলিম জাতি।"
Mostafizar , Oct 29, 2022
"There is a lot to know about the book."
Marzia Tabassum , Oct 25, 2022
"আসসালামু আলাইকুম সকল প্রশংসা এক মাত্র আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার জন্য। যাবতীয় দরুদ ও সালাম প্রিয় নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি,তার পরিবার-পরিজন এবং সাহাবিদের প্রতি। গার্ডিয়ান প্রকাশনির চমৎকার একটি বইঃ মুসলিম চরিত্র। > বই পরিচিতিঃ আজ বিশ্বের সকল মুসলিমদের অবক্ষয়ের প্রধান একটি কারণ চরিত্র। আমরা এখন আমাদের চরিত্র কী ভাবে গঠন করতে হবে সেই বিষয়ে ফলো করি পশ্চিমা বিশ্ব কে,আর কিছু কথিত সেলেব্রেটি দের। কিন্তু আমাদের চরিত্র হওয়া উচিৎ ছিল সাইয়েদ্যুল মুরসালিন রাসুলুল্লাহ (সাঃ) এবং সাহাবায়ে আজমাইন দের মত। কালের আবর্তে লোভ,লালসা পার্থিব মোহে ঢলে পড়ে আজ চরিত্র ধ্বংসের মুখে। প্রতিটি মানুষের প্রথম যেই জিনিস টি আয়ত্ত করা উচিৎ সেটি হলো তার চরিত্র। একটা মানুষের চরিত্র ধ্বংস হয়ে গেলে তার আর কোন মূল্য থাকে না। চরিত্রহীন লোক সমাজে অভিশাপের মত। মুসলিম চরিত্র এমন একটি বই, এই বই পড়ে মুসলিম দের চরিত্র কেমন ভাবে গঠন করতে হবে সেই বিষয়ে জানা যাবে। মুসলিম আজ তার নিজের শেকড় থেকে সরে গেছে বলেই এত নৈরাজ্য,চরিত্রের এত অধপতন। এই বইটি পড়লে এক জন আদর্শ মুসলিমের চরিত্র কেমন হতে পারে তার পরিপূর্ণ প্রতিচ্ছবি ফুটে উঠবে চোখের সামনে। রাসুলুল্লাহ (সাঃ) এবং সাহাবায়ে আজমাইন দের মত করে নিজের চরিত্র সুন্দর ভাবে গড়ে তোলা সম্ভব হবে ইনশা আল্লাহ। এই বইটি অধ্যায়নের মাধ্যমে নিজের চরিত্র,মানবিক আচারাদি ও ব্যবহার কেমন হওয়া উচিৎ সেই সম্পর্কে জানা যাবে। চরিত্র গঠনের বিশেষ খোরাক হবে এই বইটি ইনশা আল্লাহ। পাঠক মহলে জনপ্রিয় একটি বই "মুসলিম চরিত্র" এক জন মানুষের চরিত্রের মাঝে অনেক কিছু থাকতে পারে। যেমন, ইসলামের ভিত্তি ও নৈতিক মূল্যবোধ,সত্য ও সত্যবাদিতা,প্রতিশ্রুতি রক্ষা,কথাবার্তার আদব,অন্তের পরিচ্ছন্নতা,ধৈর্য ও ক্ষমা ইত্যাদি। লেখক তার সাবলিল ভাষার মাধ্যমে প্রতিটি বিষয় অনেক গুলি অধ্যায়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। > অনুবাদক পরিচিতিঃ আলী আহমাদ মাবরুর। পেশায় সাংবাদিক। সামাজিক যোগাযোগ মাধ্যমের সাম্প্রতিক সময়ে বেশ সক্রিয়। মুসলিম চরিত্র অনুবাদকের দ্বিতীয় অনূদিত গ্রন্থ। তার প্রথম অনূদিত গ্রন্থ 'ডেসটিনি ডিজরাপ্টেডঃ পৃথিবীর চোখে ইসলামের ইতিহাস' তুমুল পাঠকপ্রিয়। > লেখক পরিচিতিঃ শায়খ মুহাম্মদ আল গাজ্জালি আহমদ আল সাকা ছিলেন একজন বিখ্যাত ইসলামী চিন্তাবিদ। তিনি মিশরের আলেকজান্দ্রিয়া নিকলা আল ইনাব নামক ছোট্ট একটি শহরে জন্মগ্রহণ করেন। লেখক হিসাবে তিনি মোট ৯৪ টি বই লিখেছেন। তাঁর রচনাবলীর মিশরের প্রজন্মের পর প্রজন্ম কে ব্যাপকভাবে উৎসাহিত করেছে। তিনি ইসলামের মৌলিক শিক্ষা সমূহকে তরুণদের সামনে যুগোপযোগী করে উপস্থাপন করার উদ্যোগ নেন। তাকে মিশরের ইসলাম উত্থানের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। তিনি ১৯৯৬ সালের ৭৮ বছর বয়সে কায়রোতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর তৎকালীন সৌদি যুবরাজ আব্দুল্লাহ বিশেষ একটি বিমানে করে তার লাশ নিয়ে যান এবং সেখানে পবিত্র মদিনায় তাকে দাফন করা হয়। শেষ কথাঃ জীবন কে সুন্দর রূপে গঠন করতে, চরিত্র কে সুন্দর করতে। ইসলামি আদর্শে জীবন সাজাতে, ন্যায়নিষ্টা প্রতিষ্ঠায় সত্য মিথ্যার থেকে সত্য কে বেঁচে নেওয়ার এক অনাবিল শক্তি তৈরি করবে ইনশা আল্লাহ। এক কথায় মুসলমানদের প্রয়োজনীয় চরিত্র সম্পর্কে পরিপূর্ণ ধারণা বিদ্যমান। বইটি সকলের পড়া উচিৎ বলে আমি মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সকলের চরিত্র গুলো কে সুন্দর করে সাজানোর তৈফিক দান করুক। আমিন!"
Ayesha Khanam Tinu , Oct 22, 2022
"To purify the character of a Muslim there is no substitute for reading the Muslim character book."
Sadikur Rahman , Sep 14, 2022
"GD"
Mohammad Abubakar Siddik , Aug 19, 2022
"Nothing to say! just awesome!"
বোরহান মজুমদার , Aug 15, 2022
"ভালো"
Shamim Ahmed , Jul 20, 2022
"বইটি নিয়েছি আলহামদুলিল্লাহ অর্ধেক পড়েছি,,বইটির একটা বিষয় আমাকে মৃদু পীড়া দিয়েছে আর সেটা হলো,, বইটিতে আরবী ইবারতে কুরআনের আয়াত ও হাদীস গুলো উপস্থাপন না করা,,, আরবী ইবারতে কুরআনের আয়াত ও হাদীস গুলো উপস্থাপন করলে বইটি সর্বোচ্চ লেভেলে পৌঁছাত। যাই হোক,, আলহামদুলিল্লাহ্ চরিত্র নিয়ে খুব সুন্দর উপস্থাপনা হয়েছে,"
MD Ekram Hossen , Apr 16, 2022
"Best quality writing"
Meherab Hassan , Feb 4, 2022
"Alhamdulillah, perfect book"
Md.Kamruzzaman Kaim , Feb 3, 2022
"আলহামদুলিল্লাহ"
TUHIN MOLLA , Jan 28, 2022
"" উত্তম চরিত্র ব্যতীত পরিপূর্ণ মুসলিম হওয়া অসম্ভব"... নবীজী (সাঃ) গোটা পৃথিবী জয় করেছেন, বিজয় লাভ করেছেন অনেক যুদ্ধে, কিন্তু বিলাসিতা ও প্রাচুর্যতা কখনোই গ্রাস করতে পারেনি তাকে.... গোটা পৃথিবী কে দেখিয়ে দিয়ে গেছেন, উত্তম চরিত্রের মাধ্যমে কিভাবে একজন পরিপূর্ণ মানুষ হওয়া যায়.... একবার পড়ে দেখুন, দৃষ্টিভঙ্গি বদলে যাবে, বদলে যাবে আমাদের ভুল ট্র্যাক এর রাস্তা......"
Kazi Imtiaz Uddin , Dec 13, 2021
"Wallahi, onno kono boi pore eto upokrito hoinai . sobar ei boita Must Read list e rakha ucit. ami pray kichudin por poroi ei boita pori ,ar prottek baroi notun kichu sikhi, upolobdhi korte pari. Muslim vai bonder eta importance diye pora ucit."
Miraz Hasan Shihab , Nov 21, 2021
"খুবই গুরুত্বপূর্ণ, ভালো একটি বই, মাশাআল্লাহ। আল্লাহ ﷻ এই বইয়ের মূল লেখক শায়খ মুহাম্মাদ আল গাজালি এবং অনুবাদক আলী আহমাদ মাবরুর ভাইকে উত্তম প্রতিদান দিক, আমিন। বইটি বর্তমান যুগে প্রতিটি মুসলিম, মু’মিন দাবি করা লোকদের পড়া উচিত বলে আমি মনে করি। বইটি পড়লে— বিভিন্ন বিষয়ের কুরআনের আয়াত, হাদিসগুলো দেখলে, মন দিয়ে পড়লে আমাদের চোখ না খুলে কোনো উপায় নেই। তার মধ্যে কিছু হচ্ছে— নৈতিকতা, সত্য ও সত্যবাদিতা, ঠাট্টার ছলে মিথ্যা কাহিনি বা কথা বলা, প্রশংসার অতিরঞ্জন, ব্যবসায় বাড়তি মুনাফা লাভের আশায় মিথ্যা বলা, সত্যকে গোপন করা প্রভৃতি বিষয় ছাড়াও আরো অনেক বিষয় আছে, যা আমরা অনেকেই জানি কিন্তু মানি না। ইমানের দূর্বলতা। আবার অনেকে ঝাপসা ঝাপসা জানে কিংবা একেবারে জানেই না। তবে মূলকথা হচ্ছে, মানিই না! এই বইটা পড়লে আশা করি আল্লাহ ﷻ এর অশেষ রহমতে আমাদের টনক নড়বে। আমরা আমাদের ব্যক্তিগত, সামাজিক জীবনে নিজেদের মুসলিম, মু’মিন বলে দাবি করলেও এই সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়গুলোর ব্যাপারে একেবারেই উদাসীন। যার ফলে আমরা একটা সুন্দর চরিত্র গঠন করতে সক্ষম হই না। আমরা যতই বেশি ইবাদত বন্দেগি করি না কেন, একটা জিনিস আমাদের খেয়াল রাখা উচিত— নৈর ঘাটতি দূর্বল ইমানের বহিঃপ্রকাশ (খুলুকুল মুসলিম বা মুসলিম চরিত্র বইয়ের দ্বিতীয় অধ্যায়ের নাম)! আসলেই! যতই ইবাদত করি না কেন, দিনশেষে নৈতিকতা নিজের মধ্যে না থাকলে তা দূর্বল ইমানের বহিঃপ্রকাশই ঘটায়।"
মোহাম্মদ শরীয়ত উল্লাহ্ , Sep 16, 2021
"কুরআন সুন্নাহর আলোকে খুব সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে যে একজন মুসলিমের চরিত্র কেমন উচিত। খুব ভালো একটা বই"
Sefat Ali Shimul , Aug 25, 2021
"Best book i have ever read ."
Abdul Kadir Siam , Aug 6, 2021
"একজন মুসলমানের চরিত্র কে পরিশুদ্ধ করার জন্য মুসলিম চরিত্র বইটি পড়ার বিকল্প নেই।"
Ashadullah Arafat , Jun 16, 2021
"Necessary for all muslums who find out to lost himself."
mn sakir , Nov 18, 2020
"খুবই ভাল বই"
sabrina labonno , Oct 13, 2020
"#bookreviewguardian -2 বইঃ মুসলিম চরিত্র। লেখকঃ মুহাম্মাদ আল গাজালি। অনুবাদকঃ আলী আহমাদ মাবরুর। প্রকাশনীঃ গার্ডিয়ান পাবলিকেশন। প্রচ্ছদঃহাসান শাহিন। মুদ্রিত মূল্যঃ ৩০০ টাকা। পৃষ্ঠাঃ ১৯৮ 💎💎 লেখক পরিচিতিঃ মুহাম্মদ আল গাজালি একজন বিশ্বখ্যাত ইসলামি চিন্তাবিদ।মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করে অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। মিশরের ইসলামী আন্দোলনের উত্থানের পুরোধা ব্যক্তিত্ব হিসাবে বিবেচনা করা হয় তাকে। তার লেখা বই এর সংখ্যা ৯৪ টি। 💎💎মূল আলোচনাঃ বইটি মোট ষোলো টি অধ্যায়ে ভাগ করে পর্যালোচনা করা হয়েছে। ♥প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে আমাদের চরিত্রের দুর্বল দিকগুলো আলোচনা করা হয়েছে। ইসলামের ভিত্তি ও নৈতিক মূল্যবোধ এবং নৈতিকতার ঘাটতি আমাদের কে কিভাবে দুর্বল ঈমানে পরিনত করছে তা নিয়েই মূল কথা। ♥তৃতীয় অধ্যায়ে আদর্শ ব্যক্তি হিসাবে আমরা কাকে অনুসরন করব সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে সচেয়ে উৎকৃষ্ট উদাহরন হচ্ছে হযরত মুহাম্মদ (সঃ) এর চরিত্র। উনার চরিত্রের বিভিন্ন দিকগুলোই হাদিস শাস্ত্রের ঊদ্ধৃতি দিয়ে বর্ননা করা হয়েছে এ অধ্যায়ে। যিনি হচ্ছেন এই পৃথিবীর মাঝে চরিত্রের দিক দিয়ে অতুলনীয় তাকেই সবচেয়ে বেশি অনুসরন আমাদের করতে হবে। ♥চতুর্থ অধ্যায়ে আমাদের চরিত্রের বিভিন্ন দিকগুলো জান্নাত নাকি জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে সেদিকটি তুলে ধরা হয়েছে। ♥পঞ্চম অধ্যায়ে নৈতিকতা স্খলনের শাস্তি নিরূপণ করা হয়েছে।পাশাপাশি এক্ষেত্রে সমাজের দায়িত্ব ও তুলে ধরা হয়েছে। ♥ষষ্ঠ অধ্যায় থেকে ষোলো অধ্যায় পর্যন্ত ব্যক্তি চরিত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ গুনাবলীর বিস্তারিত বর্ননা করা হয়েছে। এগুলোর মধ্যে সত্যবাদিতা, আস্হা, আমানতদারিতা, প্রতিশ্রুতি, একনিষ্ঠতা ও একাগ্রতা, কথাবার্তার আদব, অন্তরের পরিচ্ছন্নতা, শক্তি, ধৈর্য ও ক্ষমা, মানবপ্রীতি ও দয়া উল্লেখযোগ্য। নীতি নৈতিকতার অবক্ষয় এর কারনে আজকে আমাদের সমাজ অধঃপতনের চুড়ান্ত সীমায় পৌঁছিয়ে গেছে। নৈতিক চরিত্র এমন একটি জিনিস যা না থাকলে একটি সমাজ আস্তাকুঁড়ে পরিনত হয়। এজন্য সমাজকে পরিবর্তন করতে হলে নৈতিক চরিত্র উন্নত করা আবশ্যক। "সেই মুসলমান যিনি উত্তম চরিত্রের অধিকারী তার ঈমান সবচেয়ে দৃঢ়।" হযরত মুহাম্মদ (সাঃ) এর এই একটি কথার মাধ্যমে আমরা নৈতিক চরিত্রের গুরুত্ব উপলব্ধি করতে পারি। এই উত্তম চরিত্র বা নৈতিকতা আমরা কিভাবে অর্জন করতে পারি সেই পথ ও দেখিয়ে দিয়েছে এই বইটি। যে গুনগুলোর মাধ্যমে আমাদের ঈমানকে সুদৃঢ় করতে পারি সেই গুনাবলীগুলোর ও বর্ননা সংযোজন করে দেওয়া হয়েছে। একজন মুসলিম চরিত্রের উল্লিখিত গুনাবলী অর্জন এর মাধ্যমে নিজেকে একজন আদর্শ মুসলিম হিসাবে সমাজে প্রতিষ্ঠা করার উপায় ও বাতলে দেওয়া হয়েছে এই বই এর মধ্যে। 💎💎আমার ব্যক্তিগত উপলব্ধিঃ একজন মুসলিম হিসাবে নিজের চরিত্র পর্যালোচনা করার জন্য বইটি অত্যন্ত গুরুত্বপূর্ন। একজন মুসলিম হিসাবে যে চরিত্র হওয়ার কথা ছিল সেটি আদৌ বিদ্যমান কিনা সেটাও পরখ করার জন্য মোক্ষম হাতিয়ার এই বইটি। নিজের যে ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করেছি তাকে সংশোধন করার জন্য একটা উত্তম মানদন্ড ধরা যায় বইটিকে। এই বইটিতে একজন মুসলিমের পূর্নাঙ্গ চারিত্রিক রূপরেখার যে বর্ননা করা হয়েছে একমাত্র এর পরিপূর্ন অনুশীলন ই পারে একজন মুসলিমকে সেই কাঙ্খিত লক্ষ্য অর্জনে সহায়তা করতে। 💎💎 পরিশিষ্টঃ মূল আরবি বই 'খুলুকুল মুসলিম' বইটির ইংরেজি সংস্করণ থেকে মুসলিম চরিত্র বইটি অনুবাদ করেছেন সুপরিচিত অনুবাদক আলী আহমদ মাবরুর ভাই। বইটির ঝরঝরে অনুবাদ পাঠককে তৃপ্তি দেবে এবং বইটি আমাদের চরিত্র গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলেই বিশ্বাস। বইটির বাধাই, প্রচ্ছদ ও অলংকার বেশ সুন্দর। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ গার্ডিয়ান প্রকাশনীকে। সাবরিনা লাবন্য ১৩/১০/২০২০"
সিরাজুম মুনীরা , Oct 6, 2020
"প্রাথমিক কথাঃ জীবনে চলার পথে অনেক মানুষের মুখোমুখি হতে হয়। আমাদের এক সময়ের চরিত্র পরবর্তী অন্য আর এক সময়ের চরিত্রের সাথে মিলে না। মানুষ একদিন আমাদেরকে তাক্বওয়াবান হিসেবে দেখে অনুপ্রাণিত হয়। পরের দিন আমাদের অনৈসলামিক কাজ দেখে ধোঁকায় পড়ে যায়। কোনটা আমাদের প্রকৃত চরিত্র? আদর্শ মুসলমানের চরিত্র কেমন হবে, তা না জানার চেষ্টা করি না। লেখক এই সমস্যার সমাধান দিতেই এই বইটিতে আদর্শ মুসলমানের চরিত্রের রূপরেখা প্রণয়ন করেছেন। বইয়ের মূল কথাঃ মূলনীতি হতে দূরে চলে যাওয়ার কারণে আজ মুসলমানদের মাঝে এত নৈরাজ্য বিরাজ করছে।এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূণ হলো-নৈতিকতার অবক্ষয়। এই নৈতিক অবক্ষয়ের কারণে গোটা সমাজে ঘূণ ধরেছে। আর নৈতিক চরিত্র এমন বিলাসিতার জিনিস নয় যে, এটা না হলেও চলে। বরং এটা জীবনের অবিচ্ছেদ্দ অংশ। নৈতিক চরিত্র ছাড়া ঈমান পরিপূর্ণ হতে পারে না । যার চরিত্র যত সুন্দর তার ঈমানও তাতটাই পূর্ণাঙ্গ এবং পরিপক্ক। রাসুল (সাঃ) কে প্রশ্ন করা হয়েছে- কোন মুসলমানের ঈমান সবচেয়ে সুদৃঢ়? রাসুল (সাঃ) উত্তরে বলেন- সেই মুসলমান যিনি উত্তম উত্তম চরিত্রের অধিকারী। কিন্তু আমরা আমাদের আদর্শ চরিত্রকে অবলীলাক্রমে ভুলে যাচ্ছি। এই দূর্বলতা দূর করতে না পারলে মুসলমান হিসেবে আমাদের সফলতা পাব না। এই দূর্বলতা কাটতে আমাদের অবশ্যই মুহাম্মদ সাঃ এবং সাহাবা আযমাইনের আদর্শ অনুসরণ করতেই হবে। ছুড়ে ফেলতে হবে প্রথাগত নিয়মনীতি। আদর্শ মুসলমান হিসেবে গড়ে উঠার জন্যে আলেয়ার বলয় ভেঙ্গে নৈতিক মূল্যবোধ, সততা-সত্যবাদীতা, আস্থা, আমানতদারীতাকে গ্রহণ করতে হবে। চরিত্র সংশোধনের জন্য দৈনন্দিন ইবাদাতের পাশাপাশি শেষ বিচারের শাস্তি সর্ম্পকে ভয় করতে হবে। ইবাদাতের ধারাবহিকতা এবং নিয়মিত প্রচেষ্টা করতে হবে। ইবাদাত নিষ্ঠতা প্রতিষ্ঠা,কথাবার্তায় আদব, অন্তরের পরিচ্ছন্নতা আনতে হবে। পার্থিব জীবনে অনেক বিপদ আসবে, সেই সব বিপদকে ধৈর্যের সাথে মোকাবেলা করে কুরআন-হাদীসের ট্রাকে চলতে হবে। এই বই পড়া জরুরী কেন? আমরা সাধারণত গতানুগতিক চরিত্র ধারণ করি। যার ফলে দৈনন্দিন ইবাদাত শেষেই আমরা সবপ্রকারের খারাপ কাজে লিপ্ত হচ্ছি। নামায পড়ছি আবার মিথ্যা কথাও বলছি। রোযা রাখছি আবার অন্যের হক নষ্ট করছি। এই সমস্ত দূরাচার হতে সংশোধিত হয়ে আদর্শিক মুসলমান হিসেবে গড়ে উঠার জন্য এই পড়া একান্ত জরুরী। আমার মতামতঃ এই বইটি একজন আদশ মুসলমানের চরিত্রের রুপরেখা। এই বই পড়ে নিজের চরিত্রকে আদর্শিক চরিত্রের আয়নার সামনে দাড় করাতে পেরেছি। খুঁজে পেয়েছি অগণিত ত্রুটি। এর পাশাপাশি এই বইয়ে চরিত্র গঠণ এবং চরিত্র সংশোধনের পথও খুঁজে পাই। রেটিংঃ ৯/১০ #bookreviewguardian"
আজমিন আক্তার ইভা , Oct 4, 2020
"বই- মুসলিম চরিত্র লেখক- মুহাম্মাদ আল গাজালি অনূদিত- আলী আহমদ মাবরুর মূল্য- ৩০০ গার্ডিয়ান পাবলিকেশন্স ____________________________ ||বই রিভিউ || বিসমিল্লাহির রাহমানির রাহিম ইংরেজিতে একটি প্রবাদ আছে, "A Beautiful name is better than a lot of Wealth" বইটির নামই বইটির বিষয় বস্তু প্রকাশ করে দিচ্ছে। আমরা আমরা বিক্ষিপ্তভাবে অনেকেই মুসলমানদের চরিত্রের অনেক বিষয়াবলী সম্বন্ধে জানি। একজন আদর্শ মুসলমানের চরিত্র কেমন হতে পারে তার একটি পরিপূর্ণ প্রতিচ্ছবি এই বইটিতে ফুটে উঠেছে। পাঠ অনুভূতিঃ- °°°′°°°°°°°°°°°°°°° কোথায় যেন পড়েছিলাম, কিছু বই থাকে যেগুলো একবার পড়ে সম্পূর্ণ উপলব্ধি করা যায় না। সেই বই গুলো বারবার পড়তে ইচ্ছা করে বইয়ের আলোকে নিজের জীবন সাজাতে ইচ্ছা করে। চরিত্র গঠন ও সংশোধনের এক দারুণ বই এই মুসলিম চরিত্র। পুরো বইটি সাজানো হয়েছে কুরআনের আয়াত ও হাদীসের দ্বারা। বইয়ের প্রতিটি লাইন যেন এক একটা মণিমুক্তা। যেগুলো মেনে চলতে পারলে উজ্জ্বল হবে আমাদের জীবন ও ভবিষ্যৎ। ইনশা আল্লাহ্। মুসলিম শরীফে একটি হাদীস আছে, "আদম সন্তানরা একেবারে বৃদ্ধ বয়সে পৌঁছে গেল দুটো অন্তর্নিহিত স্বভাব থাকতে পারেনা একটি হলো লোভ আর দ্বিতীয়টি অফুরন্ত আশা বা চাহিদা পোষণ করা।" (মেশকাতঃ৫২৭০) আর এই বইটিতে একজন আদর্শ মুসলমানের চরিত্র কেমন হতে পারে, তার একটি পরিপূর্ণ প্রতিচ্ছবি এ বইটিতে ফুটে উঠেছে। হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত রাসূল (সাঃ) বলেছেন- "পানি যেভাবে বরফকে গলিয়ে দেয়, সৎ চরিত্র সেইভাবে গুনাহগুলােকে নষ্ট করে দেয়। আর সিরকা বা ভিনেগার যেভাবে মধুকে নষ্ট করে দেয়, অসৎ চরিত্র ঠিক সেইভাবেই নেক আমলগুলােকে নষ্ট করে)দেয়।" (তাবানি : ১০৭৭৭ ; শুআবুল ঈমান : ৭৬৭৩) তিনি আরো বলেন,"কিয়ামতের দিন একজন মুমিনের জন্য তার উত্তম চরিত্রের চেয়ে আর ভারী ও ওজনদার কিছুই হবে না । আল্লাহ তায়ালা অশ্লীলতা ও কটুভাষীদের মােটেই পছন্দ করেন না । যার চরিত্র ভালাে , তার সালাত , সিয়াম ও অন্যান্য ইবাদতের মানও উত্তমই হবে । "( তিরমিজি : ২০০৩) আমরা বিক্ষিপ্তভাবে অনেকে মুসলমানের চরিত্রে অনেক বিষয় গুলি সম্বন্ধে জানি বা ধারণা রাখি। কিন্তু এ বইটিতে এমন একটি সংকলন যেখানে মানবিক আচারণ ব্যবহারে সকল বিষয়কে ইসলামের আলোকে পর্যালোচনা করা হয়েছে। যে কোন মানুষ বইটি পড়লে নিজের চরিত্র গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করার পাশাপাশি চরিত্র সংশোধনের খোরাকও পাবেন বলে বিশ্বাস করি। বইটির বিষয়বস্তুঃ- °°°°°°°°°°°°°°°°°°°°°°° নৈতিক চরিত্রের বলিয়ান হওয়া ছাড়া আমাদের ঘুরে দাঁড়ানো একেবারে অসম্ভব। আমাদের চরিত্র মডেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে আজমাইন। এই গ্রন্থে আমরা সুন্নাহর চোখে চরিত্রগঠনের অবকাঠামো দেখতে পাই। গৌরবান্বিত মুসলিম জাতির আজকের দিনে ক্রমান্বয়ে ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হওয়ার অন্যতম মৌলিক কারণ নৈতিক চরিত্রের চরম অবনতি। অন্ধকারে ডুবে থাকা দুটি উপায় আছে। একটি হল নতুন কিছু জানতে বা শিখতে না চাওয়া আর দ্বিতীয়টি হল ধৈর্য ধারণ না করা। তাই আমাদের বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। এবং সেই সাথে নিজের চরিত্রকে উত্তম চরিত্র হিসেবে গড়ে তুলতে হবে। একজন মুসলিমের চরিত্র যেমন হওয়া উচিত আমাদের চরিত্রকে সেভাবে গড়ে তুলতে হবে। সেই চরিত্র গঠনে প্রতিটি ধাপে রয়েছে এই মুসলিম চরিত্র বইটিতে। এটি একজন মুসলিমের পূর্ণাঙ্গ চারিত্রিক রূপরেখা। আর নৈতিক চরিত্র গঠন হচ্ছে এই বইয়ের মূল বিষয়বস্তু। বইটি কেন পড়বেন এবং অন্যকে উৎসাহিত করবেনঃ- °°°°°°°°°°°°′°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° মুসলিম চরিত্রের অপরিহার্য গুণাবলী হচ্ছে তাওহিদের চেতনা, সত্যতা, বিশ্বাস, আন্তরিকতা, সহনশীলতা, ক্ষমা, ধৈর্য, আচরণে নিরপেক্ষতা, ভ্রাতৃত্ব, প্রেম, রহমত ও উদারতা। এসব গুণাবলী অবশ্যই অর্জনযোগ্য এবং আল্লাহ্র রসূল দ্বারা প্রদর্শিত ও প্রমাণিত। প্রত্যেক মানুষের কাছে আল্লাহ্র রাসূল (সা.) উসওয়াতুন হাসানাহ।এই গ্রন্থ থেকে আমরা মুসলিম চরিত্রের নৈতিক দিকগুলোর উত্তম জ্ঞাণ আরোহণ করব, ইনশাআল্লাহ্। বই সম্পর্কে কিছু কথাঃ- °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° লেখক বইটিতে নিজ থেকে খুব একটা কিছু বলেননি বরং তিনি প্রতিটি বক্তব্যকে কুরআন বা হাদীসের মাধ্যমে প্রমাণ করতে চেয়েছেন। যে কারনে বইটি নির্ভর যোগ্য।বইটি কোন দল বা গোষ্ঠীর জন্য নির্দিষ্ট নয় বরং সব শ্রেণীর মুসলমানের জন্য। যে কোন মানুষ বইটি পড়লে নিজের চরিত্র গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করার পাশাপাশি চরিত্র সংশোধনের উপকরণ পাবেন। বইটি ১৬ টি অধ্যায়ে ভাগ করা হয়েছে প্রতিটি অধ্যায়ে আবার বিভিন্ন বিভিন্ন ভাগে ভাগ করা আছে। প্রতিটি অধ্যায়ের আলোচনা এত সুন্দর ভাবে করা আছে যেন আমাদের মত সাধারণ পাঠকরা তা বুঝতে পারে। একনজরে সুচিপত্রঃ- ইসলামের ভিত্তি ও নৈতিক মূল্যবোধ নৈতিকতা ঘাটতি, দুর্বল ঈমানের বহিঃপ্রকাশ, আদর্শ ব্যক্তিত্ব, জান্নাত নাকি জাহান্নামের পথে, নৈতিক অপরাধের শাস্তি, সমগ্র মানব মানবতা ও নৈতিকতার প্রত্যাশী, সত্য ও সত্যবাদিতা , আস্থা, আমানতদারীতা ও সততা, প্রতিশ্রুতি, এক নিষ্ঠতা ও একাগ্রতা, কথাবার্তার আদব, অন্তরে পরিছন্নতা, শক্তি, ধৈর্য ও ক্ষমা, মানবপ্রীতি ও দয়া, ধৈর্য। আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র আল কুরআনের সূরা আহযাবের ৪৫ নং আয়াতে বলেছেন "হে নবী আমি আপনাকে সাক্ষী সুসংবাদ দাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করেছি" একথা শুধু মুসলমান নয়, সারা পৃথিবীর সকল ধর্ম ও গোত্রের মানুষ স্বীকার করে- শুধু আল্লাহর নবী হিসেবে নয় বরং গোটা জীবনটাই হচ্ছে মানবতার জন্য উত্তম আদর্শ কেউ যদি নিজেকে স্বস্তি দিতে চাই, জীবনে সুখ ও সফলতা অর্জন করতে চায়, তাহলে তার জন্য রাসূল (সাঃ) এর আদর্শ ব্যক্তি জীবন অনুসরণ করার কোনো বিকল্প নেই। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নৈতিকতার বিষয়টি কোন আরাম-আয়েশ বা বিলাসিতার মতো বিষয় নয়, যা না হলেও আমাদের চলে বরং নৈতিকতা হলো এমনই গুরুত্বপূর্ণ বিষয় যা একটি ধর্মকে অবশ্যই ধারণ করতে হয়। কোন কোন ক্ষেত্রে সেটা আরও এগিয়ে নিতে হয়। ইসলামে এ ব্যাপারে সবচেয়ে অগ্রগামী। তাই যারা ইসলামকে অনুসরণ করেন তাদের এই নৈতিকতা এবং উন্নত গুণাবলিকে নিজের জীবনের অংশ হিসেবে পালন করতে হবে। আর এই বইটিতে তার ব্যাখ্যা ও বিশ্লেষণ খুব সুন্দর ভাবে করা আছে। যা পড়ে প্রতিটি পাঠকই ভালো ফল পাবেন ইনশা আল্লাহ। অনুবাদক পরিচিতিঃ- °°°°°°°°°°°°°°°°°°°°°°°° আলী আহমাদ মাবরুর। পেশায় সাংবাদিক। সামাজিক যোগাযোগ মাধ্যমের সাম্প্রতিক সময়ে বেশ সক্রিয়। জাতীয় সাপ্তাহিক দৈনিকে তার নিয়মিত কলাম প্রকাশিত হয়। যা ইতিমধ্যেই সচেতন পাঠক সমাজে ব্যাপক প্রশংসিত হয়েছে। মুসলিম চরিত্র অনুবাদকের দ্বিতীয় অনূদিত গ্রন্থ। তার প্রথম অনূদিত গ্রন্থ 'ডেসটিনি ডিজরাপ্টেডঃ পৃথিবীর চোখে ইসলামের ইতিহাস' তুমুল পাঠকপ্রিয়। লেখক পরিচিতিঃ- °°°°°°°°°°°°°°°°°°°°°° শায়খ মুহাম্মদ আল গাজ্জালি আহমদ আল সাকা ছিলেন একজন বিখ্যাত ইসলামী চিন্তাবিদ। তিনি মিশরের আলেকজান্দ্রিয়া নিকলা আল ইনাব নামক ছোট্ট একটি শহরে জন্মগ্রহণ করেন। লেখক হিসাবে তিনি মোট ৯৪ টি বই লিখেছেন। তাঁর রচনাবলীর মিশরের প্রজন্মের পর প্রজন্ম কে ব্যাপকভাবে উৎসাহিত করেছে। তিনি ইসলামের মৌলিক শিক্ষা সমূহকে তরুণদের সামনে যুগোপযোগী করে উপস্থাপন করার উদ্যোগ নেন। তাকে মিশরের ইসলাম উত্থানের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। তিনি ১৯৯৬ সালের ৭৮ বছর বয়সে কায়রোতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর তৎকালীন সৌদি যুবরাজ আব্দুল্লাহ বিশেষ একটি বিমানে করে তার লাশ নিয়ে যান এবং সেখানে পবিত্র মদিনায় তাকে দাফন করা হয়। শেষ কথাঃ- °°°°°°°°°°°°°°°°° বইটি এমন একটা বই যে রিভিউ লিখতে গেলেও তা দিয়ে একটা বই তৈরি হয়ে যাবে। সর্বচ্চ ছোট করে লেখার চেষ্টা করলাম। আমাদের সকল কাজ ,পরিশ্রম ও চেষ্টা আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ যেন লেখক সহ বইয়ের সাথে যারা জড়িত সকলকে সফল করেন। দ্বীনের জন্য তাদের এই প্রচেষ্টাকে কবুল করে নিন। আমিন। #bookreviewguardian"
প্রশ্ন ও উত্তর (Q&A)
1 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটা কি হার্ড কভার
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"মুসলিম চরিত্র" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: