১ম প্রকাশ ২০২২
মুরাকামির হাফ ডজন গল্প
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
অদ্ভুত পাঠাগার
হারুকি মুরাকামি
Norwegian Wood(Translated From the Japanese)
হারুকি মুরাকামি
Kafka on the Shore
হারুকি মুরাকামি
নরওয়েজিয়ান উড
হারুকি মুরাকামি
কাফকা অন দ্য শোর- ১
হারুকি মুরাকামি
হিয়ার দ্য উইন্ড সিং
হারুকি মুরাকামি
বইটির বিস্তারিত দেখুন
| Title | মুরাকামির হাফ ডজন গল্প |
| Author | হারুকি মুরাকামি |
| Publisher | অক্ষরবৃত্ত |
| Edition | ১ম প্রকাশ ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 96 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | গল্প |
| Weight | 0.19 Kg |
| Translator | রিয়াজ মোরশেদ সায়েম |
| ISBN | 9789849613301 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
6 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টি
Joynul , Mar 29, 2023
"তেইশের বইমেলায় জোগাড় করা বইয়ের ভেতর দ্বিতীয়টি কেবলমাত্র শেষ করলাম । “ মুরাকামির হাফ ডজন গল্প “ । অনুবাদ । হাফ ডজন গল্পের অনুবাদ করেছেন হালের পাঠকপ্রিয় কথাকার ও অনুবাদক রিয়াজ মোরশেদ সায়েম । হারুকি মুরাকামি- মূলত জাপানি ঔপন্যাসিক ,গল্পকার , প্রাবন্ধিক ও অনুবাদক । গোটা দুনিয়ায় তাঁর লেখাগুলো ভিন্নমাত্রার জনপ্রিয়তা পেয়েছে । স্বাভাবিকভাবেই জনপ্রিয় ও বহুল বিক্রিত বইগুলোর অনুবাদের একটা ব্যাপক আগ্রহ চোখে পড়ে । অনুবাদের কারণেই আমরা জানতে পারি লেখার কি মজেজা । মুরাকামির এই গল্পগুলো অনুবাদের অনুবাদ । মূল জাপানি ভাষা থেকে ইংরেজি অনুবাদ হয়েছে শুরুতে , এরপর বিভিন্ন ভাষায় যে যার মতো করেছে । রিয়াজ মোরশেদ সায়েম আমাদের জন্য ইংরেজি থেকে অনুবাদটুকুন করে দিয়েছেন । শিরোনামের বইটি হারুকি মুরাকামির নিজের কোন বই নয়। অনুবাদক নামটি নিজে দিয়েছেন । বস্তুত মুরাকামির গল্পগুলো পড়তে গিয়ে তাকে যে গল্পগুলো ভালোলাগায় ডুবিয়েছে এবং তার মনে হয়েছে এগুলো অনুবাদ করে পাঠকদের কাছে আনা যায় , তেমন ছয়টি গল্প বেছে নিয়ে অনুবাদ করেছেন সায়েম । বইটি এনেছে অনুবাদ প্রকাশ । বইমেলা -২০২৩ এ । অনুবাদ আমি পারতপক্ষে পড়িনা । মোদ্দাকথায় অনুবাদ আমাকে খুব একটা টানেনা । এর কারণ , বেশিরভাগ ক্ষেত্রে অনুবাদের নামে যা হয় .. তা হলো বিদেশি মুভি বা সিরিয়ালের ডাবিং যে অদ্ভুত ভাষায় হয় .. অনেকটা ওরকম । নতুবা গুগল ট্রান্সলেট টাইপের । যদিও অনেক ভালো অনুবাদক আছেন । অভিজ্ঞতাটা আরো ভয়াবহ হলো সাম্প্রতিক সময়ে । হালের জনপ্রিয় গল্পের এক পত্রিকায় বিদেশি গল্পের অনুবাদ পড়তে গিয়ে অনুবাদের ধরণ আমার কাছে বড়ই জটিল .. কুটিল ও আতংকের বস্তুতে পরিণত হয় । এ ধারণা আরও পাকাপোক্ত হয় অতিসম্প্রতি কেনা নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের - Home in the World - বইটির অনুবাদ ঘাটতে গিয়ে । আমার ক্ষুদ্র জ্ঞানে তা ধারণ করতে হিমশিম খেতে হয়েছে । অতএব , বাধ্য হয়ে মূল ইংরেজি বইটি পড়া শুরু করেছি । হলফ করে বলতে পারি .. মূল বইটি অনুবাদের চে অনেক সহজ ও বোধগম্য । এ মতামত একান্তই আমার ব্যক্তিগত । বলতে দ্বিধা নেই .. রিয়াজ মোরশেদ সায়েমের এই অনুবাদটিও আমি আতংক বুকে নিয়েই শুরু করেছিলাম । শেষ ও করেছি । অভিমত পরিষ্কার । অনেকের চে অনেক ভালো । মুরাকামির হাফ ডজন গল্প - এক বসাতে শেষ করতে পেরেছি। খুব একটা হোঁচড় খেতে হয়নি । যতটুকু হোঁচড় খেয়েছি তা মুরাকামির গল্প বলার বাস্তব আর পরাবাস্তবতার ধরণের কারণে হয়তোবা । এই যেমন , তৃতীয় গল্প “ ম্যান-ইটিং ক্যাটস “ এ - ইজুমির পরিণতিটা ঠিক ঠাহর করা গেলনা। প্রথম গল্প- টনি টাকিতানির- চেয়ে অন্য গল্পগুলোর অনুবাদ ঝরঝরে মনে হয়েছে । যদিও মূল গল্পগুলো জাপানি ভাষায় বিধায় ভাষার দৈনতার কারণে পাঠক হিসেবে আমাদের অনুবাদকের মর্জির উপর ভরসা রাখা ছাড়া উপায় থাকেনা । এক্ষেত্রে আমার মনে হয়েছে, পাঠক হিসেবে রিয়াজ মোরশেদ সায়েমের অনুবাদের উপর ভরসা রাখা যেতেই পারে । তার ভাষা ঝরঝরে । সহজ । মূল গল্পকারের গল্পের দৃশ্যকল্পে খুব সহজেই প্রবেশ করা যায় । অন্তত আমি প্রবেশ করতে পেরেছি । বইটি পড়তে পারেন । কথা দিতে পারি , নিরাশ হবেন না। ঠকবেন না ॥ ## বই — মুরাকামির হাফ ডজন গল্প ## অনুবাদ- রিয়াজ মোরশেদ সায়েম । ## প্রকাশক - অনুবাদ প্রকাশ ## মূল্য - ২৫০ টাকা ॥ ॥ সবার ভালো হোক ॥ ——— জয়নুল টিটো ( গল্পকার )"
Sadif Nasif , Jan 7, 2023
"একদম ঝরঝরে অনুবাদ।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"মুরাকামির হাফ ডজন গল্প" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: