চতুর্থ সংস্করণ, ৫ জুন, ২০২৩
মুমিন জীবনে সময়
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | মুমিন জীবনে সময় |
| Author | ড. ইউসুফ আল কারজাভি |
| Publisher | গার্ডিয়ান পাবলিকেশনস |
| Edition | চতুর্থ সংস্করণ, ৫ জুন, ২০২৩ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 112 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.14 Kg |
| Translator | তারিক মাহমুদ |
| ISBN | 9789848254387 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
44 Ratings and 30 Reviews
পাঠকদের মন্তব্য
৩০টি
Emteyaj Mahmud , Sep 23, 2026
"ডক্টর ইউসুফ আল কারজাবির স্যারের লেখা বই আর গার্ডিয়ান পাবলিকেশন যদি হয় প্রকাশক তবে সেই বই সম্পর্কে রিভিউ দেওয়ার প্রয়োজন হয় না"
Jesmin Sultana , Sep 22, 2026
"must. fully recommended."
Maliha Tasneem , Dec 31, 2025
"এখনো পড়া হয়নি তবে সুন্দরমতোই হাতে পেয়েছি। আশা করি ভালো হবে।"
Jehad Husein , Dec 10, 2025
"খুবই সুন্দর একটা বই। আপনি যদি সময়ের মূল্য বুঝতে চান তবে এটা পড়ুন।"
Fuad Talha , Oct 1, 2025
"emotional and nice❤️❤️"
Md. Nazmul Huda , Nov 25, 2023
"আলহামদুলিল্লাহ। এই বই আমার ব্যক্তিগত জীবনে দারুণ প্রভাব ফেলেছে। কত সময় হেলাফ-ফেলায় নষ্ট করেছি। ফেসবুকে স্ক্রলিং আর ইউটিউবের কিস্তুত কিমাকার ভিডিও দেখে হা হা..হা.. করে হেসেছি। অথচ সেই সময়টা কাজে লাগিয়ে নিজের ইহকালীণ ও পরকালীণ জীবনকে সমৃদ্ধ করতে পারতাম। প্রত্যেক মানুষের জন্য সময় ভীষণ গুরুত্বপূর্ণ। -মুমিন জীবনে সময় ১১১ পৃষ্ঠার বইটি মুসলমানদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি গাইড লাইন হতে পারে। মানুষের জীবনে সময় যে কতটা গুরুত্বপূর্ণ তা লেখক এই বইয়ের প্রতিটা পাতায় পাতায় সুন্দর করে উপস্থাপন করেছেন। মুমিন মুসলমানের জন্য সময় আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ, প্রত্যেককে তার জীবনের প্রতিটি মুহুর্তের জন্য জবাবদিহি করতে হবে। আর এই বই সেই জবাবদিহিতার দায়িত্বানুভূতি জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। সময়ের সঠিক মূল্যায়ণ ও ব্যবহার নিশ্চিত করে একজন মুমিন নিজেকে কীভাবে কাঙ্খিত লক্ষে নিয়ে যেতে পারবে তা জানতে হলে 'মুমিন জীবনে সময়' বইটি প্রতিটি মুসলিম ভাই বােনদের পড়া জরুরি।"
Rasel Mahmud RM , Sep 25, 2023
"বইটি ই বুক ছারলে উপকৃত হতাম"
Mahmudul Hasan , Sep 2, 2023
"চমৎকার একটি বই, আল্লাহ কবুল করুন। আমিন"
Mahadi Hassan Rashal , Jan 3, 2023
"সমাজে কতটা মূল্যবান সেটা এই বইটি না পড়লে বোঝা যাবে না। আমার পড়া শ্রেষ্ঠ বই গুলোর মধ্যেও এটি একটি।"
kobir , Oct 31, 2022
"vlo boi porar mojai onno rokom..."
musahid vai , Oct 31, 2022
"best book in my life......"
rohim rm , Oct 31, 2022
"“মৃত্যুই যদি হয় জীবনের শেষ ওয়াক্ত কিই-বা পার্থক্য তার, লম্বা নাকি সংক্ষিপ্ত!” ---------------------------------------------- মুমিন জীবনে সময় বই থেকে..."
Nasrin Nahar , Oct 31, 2022
"আজ মুসলিমরা তাদের সময়গুলো অবহেলায় নষ্ট করে ফেলছে।অপচয় করে ফেলছে নিজেদের জীবনকে।তাদের নির্লিপ্ততা এখন নির্বুদ্বিতার পর্যায়ে নেমে এসেছে।বনি আদমের কাফেলায় তাদের অবস্থান এখন পেছনের সারিতে।অথচ একদা তারাই সামনের সারিতে বসে বনি আদমের নেতৃত্ব দিত।পার্থিব বিবেচনায় তারা যেমন নিজেদের দুনিয়া সাজাতে পারেনি,তেমনি দ্বীনি বিবেচনায় আখিরাতের জন্যও কিছু করতে পারেনি।তারা দুকূলই হারিয়েছে, দুটো কল্যাণ থেকেই বঞ্চিত হয়েছে"
kalimulla , Oct 31, 2022
"যা এইমাত্র অতীত হলো, সেটাই সময়। এখন যে মুহূর্ত অতিক্রম করছি, সেটাই সময়। কিছুক্ষণ পরে যেখানে প্রবেশ করব, সেটাই সময়। সময় নামের অক্টোপাস থেকে কে, কখন, কবে মুক্তি পেয়েছে বলুন? সফল তিনি, যিনি এই সময়কে ঠিকঠাক উপলব্ধি করতে পারেন। বিশেষত মুমিন জীবনে সময় মানেই নিজের মুক্তি ও পুরস্কার নিশ্চিত করে নেওয়ার মওকা! সময় নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গির বোঝাপড়া তাই অতীব জরুরি আলাপ। সেই আলাপ খুঁজে নেব এই গ্রন্থে।"
Sahadhot , Oct 31, 2022
"‘কল্পনার পূজারি হয়ো না হে মানুষ! অবাস্তব কল্পনা করে দেবে দেউলিয়া আর বেহুঁশ।’ ---------------------------------------- মুমিন জীবনে সময় বই থেকে..."
asar alo , Oct 31, 2022
"❝সময় একটি ধারালো তরবারি। যদি তুমি তাকে না কাটো, সে তোমাকে কেটে ফেলবে। ❞"
Mostafizar , Oct 31, 2022
"An excellent book"
Marzia Tabassum , Oct 25, 2022
"যা এইমাত্র অতীত হলো, সেটাই সময়। এখন যে মুহূর্ত অতিক্রম করছি, সেটাই সময়। কিছুক্ষণ পরে যেখানে প্রবেশ করব, সেটাই সময়। সময় নামের অক্টোপাস থেকে কে, কখন, কবে মুক্তি পেয়েছে বলুন? সফল তিনি, যিনি এই সময়কে ঠিকঠাক উপলব্ধি করতে পারেন। বিশেষত মুমিন জীবনে সময় মানেই নিজের মুক্তি ও পুরস্কার নিশ্চিত করে নেওয়ার মওকা! সময় নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গির বোঝাপড়া তাই অতীব জরুরি আলাপ। সেই আলাপ খুঁজে নেব এই গ্রন্থে।"
Ayesha Khanam Tinu , Oct 22, 2022
"How to utilize time in life can be informed through this book."
Md Omar Faruk , Jan 16, 2022
"good book. recommend"
Md. Ridwan Khan , Nov 13, 2021
"খুব ভালো বই"
MD.AL AMIN , Jun 9, 2021
"জীবনে সময়কে কিভাবে কাজে লাগাতে হয় তা এই বইয়ের মাধ্যমে সাম্যাক অবহিত হওয়া যায়।"
Asif , Mar 17, 2021
"One of the best book.Everybody should read this book once in life."
Motawakkilur Rahman Mahi , Nov 7, 2020
"📚: মুমিন জীবনে সময়। ✍: ইউসুফ আল কারজাভি। অনুবাদক: তারিক মাহমুদ 📒: ডায়েরির পাতায় কোট করা কিছু কথা: 🌺: সময় একটি ধারালো তরবারি। যদি তুমি তাকে না কাটো, সে তোমাকে কেটে ফেলবে। 🌺: মৃত্যুই যদি হয় জীবনের শেষ ওয়াক্ত, কিই-বা পার্থক্য তার, লম্বা নাকি সংক্ষিপ্ত! 🌺: মৃত্যুর সময় জীবনের মূহুর্তে সংকুচিত হয়ে পড়ে। মনে হয় জীবনটা যেন আকস্মিক বিদ্যুতের গতিতে ফুরিয়ে যাওয়া কিছু সময় ছিলো। 🌺: অতিক্রান্ত সময়ের নেই কোনো প্রতিদান। 🌺: যদি একদিনের জন্যও যৌবনটা ফিরে পেতাম! বার্ধক্য আমার সাথে যা যা করেছে শুধু তা জানিয়ে দিতাম। 🌺: যার আজকের দিন গতকালের মতো হলো, সে বোকা। আর যার আজকে দিন গতকালের চেয়ে খারাপ গেলো, সে তো অভিশপ্ত। 🌺: যে তার নফসকে সত্যমুখী কাজে লাগায় না, তার নফস তাকে ন্যায়ভ্রষ্ট কাজে জড়িয়ে ফেলে। 🌺: 'আমাকে তোমার অধ্যয়ন সম্পর্কে বলো, আমি তোমার পরিচয় বলে দেবো' [দর্শনিক হাকিম] 🌺: ‘প্রত্যেকটি দিন জীবনের কিছু অংশ ছিনিয়ে নেয়। আমাকে কিছু স্মৃতি উপহার দিয়ে হারিয়ে যায়।' 🌺: 'একেকটি মৃত্যু সংবাদ তোমাকে নাড়িয়ে দিচ্ছে, যদি তোমার কান্না আসে তবে নিজের জন্য কাঁদো, তোমাকে মরতেই হবে, নুহের মতো লম্বা জীবন পেলেও।' 🌺: সত্যি বলতে মানুষের আসল জীবন জন্মদিন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বিস্তৃত সময়ের সমষ্টি নয়; প্রকৃত জীবন হলো আল্লাহর খাতায় লিখিত তার সৎ ও কল্যাণধর্মী কাজের যোগফল। 🌺: অন্তরের ধুকধুকানি তাকে বারবার স্মরণ করিয়ে দেয়, জীবন কিছু মিনিট আর সেকেন্ড। 🌺: সে যুগের একজন অভিজ্ঞ জ্ঞানী লোককে বলা হলো, আমাদের কিছু উপদেশ দিন। তিনি বললেন, তোমরা শীঘ্রই শব্দ উচ্চারণ থেকে দূরে থেক। 🌺: উমর ইবনে আব্দুল আজিজ একদিন কাজের চাপে খুবই ক্লান্ত হয়ে পড়েন। তাকে বলা হলো ‘আজ রাখুন, বাকিটা কাল সেরে নিতে পারবেন। তিনি উত্তর দেন, ‘একদিনের কাজ আমাকে কাবু করে ফেলেছে। তাহলে দুইদিনের কাজ একসঙ্গে জমা হলে কী হবে ? 🌺: ‘দুনিয়ার সাথে এমন আচরণ করো, যেন তুমি সর্বদা বেঁচে থাকবে। আর আখিরাতের সাথে এমন আচরণ করো, যেন কালই তোমার মৃত্যু হবে।'"
Mahira , Oct 24, 2020
"#bookreviewguardian ভোগবাদী জীবনের কীট মুসলিমদের মগজে যেদিন থেকে ঢুকেছে, সেদিন থেকেই ব্যাপিত হয়েছে পারিবারিক সম্পর্কের অবনতির ঊষালগ্নকাল। তারই ধারাবাহিকতায় আজতক হারিয়ে যাচ্ছে পরিবারের আদর্শ, ফুরিয়ে যাচ্ছে ভালোবাসার নিগূঢ়তা, ধ্বংসের মুখে পতিত হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। বস্তুবাদী দুনিয়ার উন্মত্ততায় মানুষ কেবল বস্তু কেনার সামর্থ্যলাভের প্রতিযোগিতায় মত্ত অহর্নিশ। কিন্তু রবের সন্তুষ্টি কুড়ানোর উদ্দেশ্যে, আদর-ভালোবাসায় প্রিয়জনদের আগলে রাখার ক্ষমতা হারাচ্ছে দিনকে দিন। উম্মাহর এই ক্রন্তিলগ্নে, ভ্রান্ত মনোভাব ব্যবচ্ছিন্ন করতে, সুস্থ ও সুন্দর পরিবার গঠনের রূপরেখা হিসেবে মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আল্লামা ইউসুফ আল কারজাভি রচনা করেছিলেন, 'আল উসরাতু কামা ইয়্যুরিদুহাল ইসলাম" গ্রন্থ। তারই সফল বাঙলায়ন 'মুমিন জীবনে পরিবার' বইটি। [বই আলাপনঃ] পশ্চিমা সভ্যতার অন্ধানুকরণে, মুসলিমরা যখন 'দামী গাড়ি, অভিজাত ফ্ল্যাট, ঘরে সুন্দরী নারী, সাথে সিক্স ডিজিটের স্যালারী-' এই তরিকার বিলাসবহুল যাপনকে বানিয়ে নিয়েছে জীবনের উদ্দেশ্য, ঠিক তখনই মুসলিম উম্মাহর প্রকৃত অবস্থান বুঝিয়ে দিতে হাজির হলো এই বই। বিশ্বজুড়ে যখন পরিবার কাঠামোর অবস্থা অস্থিতিশীল, তখন বইটি শাব্দিক ভাষায় দেখিয়ে দিলো সমাধানের বাতায়ন। কাগজের বুকে উঠে এলো, উত্তরণের আলোকবার্তা। মোট ছয়টি অধ্যায়ে প্রায় ২৭টির মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে বইটিতে। বিয়ের উদ্দেশ্য, স্থিতিশীল বিবাহ, উত্তম সঙ্গী নির্বাচন, সঙ্গীর অধিকার আদায়, মাতৃত্ব-পিতৃত্বের সম্পূরকতা, প্যারেন্টিং, পরিবারের স্থিতিশীলতা ইত্যাদি পারিবারের মৌলিক বিষয়াদি'ই বইটির মূল উপজীব্য। কুরআন-হাদীস আর যুক্তির মিশেলে বইটি পাঠকের ভাবনার ভিত্তিতে দিতে পারে নতুন যোগমাত্রা। লেখক তার যুক্তি দিয়ে নস্যাৎ করেছেন বিবাহ সম্পর্কিত প্রচলিত তাবৎ কুসংস্কারের ভিত্তি। আলোচনা করেছেন নারী-পুরুষের দায়িত্ব আর সন্তানের হক্ব নিয়ে। কলমের অবাধ্য চলনে, কাগুজে ভাষায় নিঃশব্দ প্রতিবাদ করবছেন, মেয়েদের অমতে বিবাহদানের ব্যাপারে। সংক্ষিপ্ত অথচ দৃঢ় বক্তব্যে ইনসাফপূর্ণ প্রত্যেকটা আলোচনা। লেখকের বর্ণনার প্রাঞ্জলতাগুণ নিঃসন্দেহে পাঠক ধরে রাখতে সক্ষম। পরিবার বিষয়ক বৃহৎ আলোচনাকে ছোট্টো এক মলাটে নিয়ে আসা মোটেও সহজ কর্ম নয়। আর এই জায়গাটায়'ই স্বভাবগতভাবেই মুন্সিয়ানা দেখিয়েছেন শাইখ কারজাভি। বাহুল্যতা কিংবা অতিরঞ্জনকে সযত্নে এড়িয়ে গিয়ে, শুধুমাত্র চৌম্বকীয় অংশটুকু ধারণ করে সল্পপরিসরে সবক'টি আলোচনা করেছেন তিনি। যার দরুন পাঠকের একঘেয়েমিতা আসার চান্স'ই নেই। [ভালোলাগা] গার্ডিয়ানের বইয়ের কোয়ালিটি, বাইন্ডিং নিয়ে ব্যক্তিগতভাবে অভিযোগের ব্যপ্তি বরাবরই কম। অনুবাদের ভাষাগত মান উন্নত। পড়ে বোঝাই যায়না, এটা কোনো অনূদিত বই। মৌলিক বইয়ের ফিল পাওয়া যায়। ঝকঝকে প্রচ্ছদ, ঝরঝরে অনুবাদ, ছোট্ট কলেবরে প্রয়োজনীয় কন্টেন্ট। সবমিলিয়ে চমৎকার একটা বই। [পাঠ্য অভিমতঃ] আদর্শ সভ্যতা বিনির্মানের উৎস হলো আদর্শ পরিবার। পরিবার থেকেই প্রজন্মের উত্থান। মুমিনগণের সুস্থ পরিবার থেকেই উঠে আসবে, আগামীর খালিদ বিন ওয়ালিদ কিংবা দ্যা গ্রেট সালাহউদ্দিন'দের সুযোগ্য উত্তরসূরীরা। এটাই হলো মুমিনজীবনের অঙ্গীকার।চির প্রত্যয়। ইসলাম সর্বাত্মকে সুন্দর ও প্রশান্তচিত্ত পরিবার নির্মাণে তৎপর। ইসলামকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পোঁছুতে, সুস্থ পরিবারকাঠামো গঠন অনস্বীকার্য। আর তারই নির্দেশনা দেওয়া হয়েছে বক্ষ্যমাণ গ্রন্থটিতে। বাজারে পরিবার সম্পর্কিত প্রচুর বই থাকলেও, এই বইটা অল্প পরিসরের, সিলেবাসের মতো বাস্তবজীবনে কাজে লাগার উপযোগী। পাঠককূল পড়ে অতি অবশ্যই উপকৃত হবেন, ইনশাআল্লাহ।"
Nafisha Yasmin , Oct 16, 2020
"#bookreviewguardian 🍁বই রিভিউ প্রতিযোগিতা'২০২০ 🍁বই:মুমিন জীবনে সময় (মুসলিম মানসে অতীত, বর্তমান ও ভবিষ্যতের ভাবনা) 🍁লেখক:ইউসুফ আল কারজাভি 🍁অনুবাদক:তারিক মাহমুদ 🍁মূল্য:২০০টাকা 🍁মোট পৃষ্ঠা:১১১পৃষ্ঠা 🍁প্রকাশন:গার্ডিয়ান পাবলিকেশন বই-পরিচিতি (সংক্ষিপ্ত) --------------------------------- মুমিন জীবনে সময় (মুসলিম মানসে অতীত, বর্তমান ও ভবিষ্যতের ভাবনা) বইটি, বিশ্ববিখ্যাত ইসলামিক চিন্তাবিদ ও আলেম ড.ইউসুফ আল কারজাভি'র লেখা "আল ওয়াকতু ফি হায়াতুল" নামক এক বইয়ের অনুবাদ। গার্ডিয়ান পাবলিকেশনের সাহায্য ও সহযোগিতায় এবং অনুবাদক তারিক মাহমুদের আপ্রান চেষ্টার ফলস্বরূপ একটা সুন্দর দৃষ্টান্তমূলক বইয়ের বাংলা অনুবাদ পাঠকের পড়ার সৌভাগ্য হয়েছে। অনুবাদকের সহজ সরল সাবলীল উপস্থাপনা এবং প্রাঞ্জল শব্দবিন্যাসের জন্য পড়তে গিয়ে কখনো মনে হয়নি কোনো অনুবাদ পড়ছি। মূল ভাবধারা ----------------------- সময়ের কোন আক্ষরিক সংজ্ঞা হয়না, সময় শুধু উপলব্ধি করা যায় এবং তার গতি শুধুমাত্র কল্পনা করা যায় ঘড়ির ঘূর্ণায়মান কাঁটায় কিংবা সূর্যের বদলে যাওয়া অবস্থানের পরিপ্রেক্ষিতে। ইসলামিক দর্শনের ভিত্তিতে সময়ের গুরুত্ব ব্যাপক পরিসরে বিস্তৃত। সময় জীবনের ক্ষুদ্রতম ইউনিট।মানব জীবন কিছু সময়ের সমষ্টি। দুনিয়ার জীবনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে বড় নিয়ামত গুলোর মধ্যে একটা হলো সময়। অথচ আফসোস, আমরা অলসতায় ডুবে উদাসীনতায় হেলায় হারিয়ে ফেলি এই মহামূল্যবান নিয়ামত। আমরা যে রিজিকের তালাশ করি রবের দরবারে, সময় সেই রিজিকের অন্তর্ভুক্ত। দুনিয়ার জীবনে সময়ের বারাকাহ না পাওয়ার অর্থ রিজিক সংকুচিত হওয়া। লেখকের পরিভাষায়- "সময় একটি ধারালাে তরবারি। যদি তুমি তাকে কাটতে পারাে তাহলে সে তােমাকে কেটে ফেলবে।" কথাটা বেশ হৃদয়গ্রাহী। মানুষ সময়ের সৎ ব্যবহারের বিনিময়ে আল্লাহর ইচ্ছায় পৌঁছে যেতে পারে জান্নাতের দ্বারে, আবার এই সময়ের অসৎ ব্যবহারের বিনিময়ে ভাগ্যের পরিহাসে জাহান্নামের আগুনে পুড়বে। সুতরাং সময় থাকতে সময়ের গুরুত্ব বুঝে নির্লিপ্ততা ঝেড়ে ফেলে আমাদের উচিত দুনিয়ার জীবনের সময়ের প্রতিটা মুহুর্তকে ব্যায় করা আখেরাতের পাথেয় অর্জনের জন্য। লেখক এই বইটিতে কুরআন ও সুন্নাহর আলােকে সময়ের কাঠামাে বর্ণনা করেছেন এবং কীভাবে সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে আকাঙ্খিত লক্ষে পৌছানাে যেতে পারে তার চমৎকার হৃদয়গ্রাহী ব্যাখ্যা প্রদান করেছেন। বইয়ের বিষয়বস্তু ------------------------- "মুমিন জীবনে সময়" বইটি মানব জীবনে সময়ের গুরুত্ব ও তার সঠিক ব্যাবহার সমন্বয়ে তৈরি একটি গাইডলাইন বলা যেতে পারে। মূলত তিনটি অংশে লেখক আলোচনা করেছেন। ✔️সময়ের পরিচর্যা ✔️অতীত, বর্তমান, ভবিষ্যতের মধ্যে সময় ✔️ দীর্ঘ হায়াত বোঝার সুবিধার্থে প্রতিটা অংশকে বিভক্ত করেছেন আবার বেশ কিছূ খন্ডে। যেমন, সময়ের পরিচর্যার মধ্যে রয়েছে ইবাদতে সময়ের মূল্য, সময়ের সাথে মুসলমানের দায়বদ্ধতা, কল্যাণের কাজে প্রতিযোগিতা,মুসলমানের দৈনন্দিন জীবন ইত্যাদি গুরুত্বপূর্ণ আলোচনা। বই-আলাপন -------------------- আল্লাহ তায়ালার এক সুনির্দিষ্ট নিয়ম পদ্ধতি অনুসারে রাতের পরে দিন আসে। দিনের পরে আসে রাত। আল্লাহর কালামে বহুবার এসেছে--- শপথ রাত্রির! যখন সে আচ্ছন্ন করে(সূরা লাইল,১-২) শপথ দিনের! যখন সে আলোকিত হয়!(সূরা ফজর,১-২) আল্লাহ পাকের কসমের অর্থ এই যে তিনি সেটার প্রতি অধিক গুরুত্ব আরোপ করেন। বইটি থেকে জানা যায় সময় এর তিনটি বৈশিষ্ট্যঃ ১। তড়িৎ ফুরিয়ে যাওয়া। ২। সময় কখনো ফিরে আসে না। ৩। সময় মূল্যবান সম্পদ। ⭕️ইসলামের ফরজ বিধান সমূহ সময়কে সময়কে কেন্দ্র করে আবর্তিত হয়। যখন রাত বিদীর্ণ হয়ে সুবহে সাদিক তার চেহারাকে নেকাবমুক্ত করে, ঠিক তখন আল্লাহর পথে আহ্বানকারী দাঁড়িয়ে যায়, দিগন্ত বিস্তৃত দুনিয়ার বুকে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষনা করে। ঘুমন্ত অন্তর জাগিয়ে দেয় আল্লাহ তায়লার কুদরতী হাত থেকে পবিত্র ভোরের আবহ গ্রহণ করার তৃষ্ণায়। ⭕️আবার যখন মধ্যাহ্নের উত্তাপ ছড়িয়ে পড়ে, সূর্য আকাশের বুক থেকে পশ্চিমে হেলে পড়ে, মানুষ দুনিয়াবি কাজ এবং দৈনন্দিন ব্যস্ততায় ডুবে থেকে ক্লান্ত হয়ে পড়ে সেই আহ্বানকারী আবার উঠে দাঁড়ায়। মানুষকে তার কর্মযজ্ঞ থেকে টেনে বের করে এনে উপস্থিত করে মহান স্রষ্টা, রিজিকদাতার এবং নিয়ন্ত্রকের সামনে যাতে সে একান্তে রবের সাথে কিছুটা সময় কাটাতে পারে। ⭕️এভাবে সময়ের তরী বেয়ে আসে আসর, তারপর সূর্যের চাকতি দিগন্ত থেকে গায়েব হলে শুরু হয় মাগরিব এবং সবশেষে যখন পশ্চিম আকাশ থেকে লালিমা মুছে যায় তখন দিনের শেষ সালাত এশার জন্য স্বর্গীয় আহ্বান ভেসে আসে। ⭕️আবার প্রতি সপ্তাহে আসে জুম্মাবার, সমবেত সাপ্তাহিক সালাতের ডাক। পৃথিবীর ঘূর্ণন এবং দিন রাতের বিবর্তনের সময় সর্বদা সে রবের সাথে নিত্য নতুন সাক্ষাতে ডুবে থাকে। ⭕️এভাবে সময়ের আবর্তনে প্রতিবছরই আসে মুমিনের আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক সফরের মাস রমজান। বিভ্রান্ত পলাতক আসামিরা আল্লাহর দরবারে হাজিরা দিতে ফিরে আসে। এই রহমতের মাসে বান্দারা রবের সান্নিধ্য লাভ করে।খুলে দেওয়া হয় জান্নাতের দরজা আর বন্ধ করা হয় জাহান্নামের দরজা। ⭕️এরপর আসে আরও একটি সফর, আধ্যাত্মিক ও সাধারণ সফরের সমন্বয়ে হজ্বের সফর। লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনিতে মুখরিত হয় বিশ্বভূবন। ⭕️রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সময়ের মূল্য গুরুত্বারোপ করতে গিয়ে বলেছেন শেষ বিচারের দিন আদম সন্তানকে যে চারটি মৌলিক বিষয়ে প্রশ্ন করা হবে তার মধ্যে দুটি সময়ের সাথে সম্পৃক্ত। তার মধ্যে একটি হলো জীবনকাল সে কিভাবে অতিবাহিত করেছে? আরেকটি হলো যৌবন সম্পর্কে, কীভাবে তা ক্ষয় করেছে ? ⭕️ইসলামিক স্কলার্সবৃন্দ পাঁচ ওয়াক্ত সালাতকে দিনের সময় ওজনের দাঁড়িপাল্লা বলেছেন। আর জুমাবারকে সপ্তাহের, রমজানকে বছরের এবং হজকে জীবনের দাঁড়িপাল্লা গণ্য করেছে।দিনের কাজ দিনে শেষ করতে হবে আর সপ্তাহের কাজ সপ্তাহে। এভাবে মাসের কাজ মাসে।এভাবে দিন, সপ্তাহ, মাস, বছর এবং পুরো জীবনকে কাজে লাগবে। অনুভূতি -------------- মুমিন জীবনে সময় বইটা পড়া শুরু করার পর থেকেই মনের মধ্যে আফসোস ঘনীভূত হতে থাকে নিজের জন্য। কীভাবে কত অবহেলায় এক একটা দিন চলে যায় চোখের পলকে।যে সময়ের হিসাব দিতে না পারার কারনে আদম সন্তান প্রশ্নবিদ্ধ হবে হাশরের ময়দানে। রবের সম্মুখে দাঁড়িয়ে কিভাবে দেবো এতো এতো সময় অপচয়ের ফিরিস্তি, নিজের মনের অজান্তেই উঠে আসে আখেরাতের ভাবনা, চির বাসস্থান কি হতে চলেছে , নিতে পারছি কি তার প্রস্তুতি! কেন পড়বেন? --------------------- মানুষের মধ্যে একটি অংশ অতীতের জিঞ্জিরে আবদ্ধ। একটি অংশ বর্তমানের গোলামীতে লিপ্ত। আরেকটি অংশ ভবিষ্যতের পুজারি। যেমন অতীতের নষ্ট হওয়া সময় নিয়ে চিন্তা বা আফসোস নতুন কিছু সময়কে নষ্ট করে তেমনি এই দুদিনের দুনিয়াই ভবিষ্যৎ নিয়ে নৈরাশ্য এক অসভ্য চিন্তা। সময় থাকতে সময়কে ব্যবহার করতে হবে আখেরাতের স্বার্থে তবেই সফলতা। এই বই বলে দেয় কীভাবে একজন মুমিন বেলা ফুরাবার আগে চিরস্থায়ী বাসস্থানের পাথেয় যোগাড় করবে বিচক্ষণতার সাথে। সাবধান করে আমাদের, ক্ষণস্থায়ী জীবনে দুনিয়ার মোহে আবর্তিত হয়ে আমরা যেন মূল লক্ষ্য থেকে বিচ্যুত না হই। তাই, আমার মনে হয় প্রত্যেক সচেতন মুমিন বন্ধুর পড়া উচিত। পরিশেষে ---------------- এখনো কি তুমি গাফেল হয়ে সময়ের অপচয় করবে??অলসতার চাদর মুড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হবে? জেগে ওঠো,হৃদয়ের আকুতি মিশিয়ে আকাশের দিকে তাকিয়ে একবার অনুতাপের অশ্রুতে সিক্ত হয়ে দেখো। "মৃত্যুর পূর্বেই যা কিছু অর্জন করেছ, তা বিনা কিছুই পাশে পাবে না হাশরের মাঠে। চাষাবাদ না করে যদি ফসল আনতে যাও অলসতার জন্য পস্তাবে তুমি বপনের দিনে...!" @Nafisha Yasmin (নাফিসা ইয়াসমিন)"
Mousume Mou , Oct 15, 2020
"#bookreviewguardian ✔️বই রিভিউ প্রতিযোগিতা'২০২০ ✔️বইয়ের নাম:মুমিন জীবনে সময় ✔️বইয়ের লেখকের নাম:ইউসুফ আল কারজাভি ✔️অনুবাদক:তারিক মাহমুদ ✔️মূল্য:২০০টাকা ✔️মোট পৃষ্ঠা:১১১পৃষ্ঠা ✔️প্রকাশন:গার্ডিয়ান পাবলিকেশন্স বই-পরিচিতি (সংক্ষিপ্ত) --------------------------------- মুমিন জীবনে সময় (মুসলিম মানসে অতীত, বর্তমান ও ভবিষ্যতের ভাবনা) বইটি, বিশ্ববিখ্যাত ইসলামিক চিন্তাবিদ ও আলেম ড.ইউসুফ আল কারজাভি'র লেখা "আল ওয়াকতু ফি হায়াতুল" নামক এক বইয়ের অনুবাদ। গার্ডিয়ান পাবলিকেশনের সাহায্য ও সহযোগিতায় এবং অনুবাদক তারিক মাহমুদের আপ্রান চেষ্টার ফলস্বরূপ একটা সুন্দর দৃষ্টান্তমূলক বইয়ের বাংলা অনুবাদ পাঠকের পড়ার সৌভাগ্য হয়েছে। অনুবাদকের সহজ সরল সাবলীল উপস্থাপনা এবং প্রাঞ্জল শব্দবিন্যাসের জন্য পড়তে গিয়ে কখনো মনে হয়নি কোনো অনুবাদ পড়ছি। মূল ভাবধারা ----------------------- সময়ের কোন আক্ষরিক সংজ্ঞা হয়না, সময় শুধু উপলব্ধি করা যায় এবং তার গতি শুধুমাত্র কল্পনা করা যায় ঘড়ির ঘূর্ণায়মান কাঁটায় কিংবা সূর্যের বদলে যাওয়া অবস্থানের পরিপ্রেক্ষিতে। ইসলামিক দর্শনের ভিত্তিতে সময়ের গুরুত্ব ব্যাপক পরিসরে বিস্তৃত। সময় জীবনের ক্ষুদ্রতম ইউনিট।মানব জীবন কিছু সময়ের সমষ্টি। দুনিয়ার জীবনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে বড় নিয়ামত গুলোর মধ্যে একটা হলো সময়। অথচ আফসোস, আমরা অলসতায় ডুবে উদাসীনতায় হেলায় হারিয়ে ফেলি এই মহামূল্যবান নিয়ামত। আমরা যে রিজিকের তালাশ করি রবের দরবারে, সময় সেই রিজিকের অন্তর্ভুক্ত। দুনিয়ার জীবনে সময়ের বারাকাহ না পাওয়ার অর্থ রিজিক সংকুচিত হওয়া। লেখকের পরিভাষায়- "সময় একটি ধারালাে তরবারি। যদি তুমি তাকে কাটতে পারাে তাহলে সে তােমাকে কেটে ফেলবে।" কথাটা বেশ হৃদয়গ্রাহী। মানুষ সময়ের সৎ ব্যবহারের বিনিময়ে আল্লাহর ইচ্ছায় পৌঁছে যেতে পারে জান্নাতের দ্বারে, আবার এই সময়ের অসৎ ব্যবহারের বিনিময়ে ভাগ্যের পরিহাসে জাহান্নামের আগুনে পুড়বে। সুতরাং সময় থাকতে সময়ের গুরুত্ব বুঝে নির্লিপ্ততা ঝেড়ে ফেলে আমাদের উচিত দুনিয়ার জীবনের সময়ের প্রতিটা মুহুর্তকে ব্যায় করা আখেরাতের পাথেয় অর্জনের জন্য। লেখক এই বইটিতে কুরআন ও সুন্নাহর আলােকে সময়ের কাঠামাে বর্ণনা করেছেন এবং কীভাবে সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে আকাঙ্খিত লক্ষে পৌছানাে যেতে পারে তার চমৎকার হৃদয়গ্রাহী ব্যাখ্যা প্রদান করেছেন। বইয়ের বিষয়বস্তু ------------------------- "মুমিন জীবনে সময়" বইটি মানব জীবনে সময়ের গুরুত্ব ও তার সঠিক ব্যাবহার সমন্বয়ে তৈরি একটি গাইডলাইন বলা যেতে পারে। মূলত তিনটি অংশে লেখক আলোচনা করেছেন। ✔️সময়ের পরিচর্যা ✔️অতীত, বর্তমান, ভবিষ্যতের মধ্যে সময় ✔️ দীর্ঘ হায়াত বোঝার সুবিধার্থে প্রতিটা অংশকে বিভক্ত করেছেন আবার বেশ কিছূ খন্ডে। যেমন, সময়ের পরিচর্যার মধ্যে রয়েছে ইবাদতে সময়ের মূল্য, সময়ের সাথে মুসলমানের দায়বদ্ধতা, কল্যাণের কাজে প্রতিযোগিতা,মুসলমানের দৈনন্দিন জীবন ইত্যাদি গুরুত্বপূর্ণ আলোচনা। বই-আলাপন -------------------- আল্লাহ তায়ালার এক সুনির্দিষ্ট নিয়ম পদ্ধতি অনুসারে রাতের পরে দিন আসে। দিনের পরে আসে রাত। আল্লাহর কালামে বহুবার এসেছে--- শপথ রাত্রির! যখন সে আচ্ছন্ন করে(সূরা লাইল,১-২) শপথ দিনের! যখন সে আলোকিত হয়!(সূরা ফজর,১-২) আল্লাহ পাকের কসমের অর্থ এই যে তিনি সেটার প্রতি অধিক গুরুত্ব আরোপ করেন। বইটি থেকে জানা যায় সময় এর তিনটি বৈশিষ্ট্যঃ ১। তড়িৎ ফুরিয়ে যাওয়া। ২। সময় কখনো ফিরে আসে না। ৩। সময় মূল্যবান সম্পদ। ⭕️ইসলামের ফরজ বিধান সমূহ সময়কে সময়কে কেন্দ্র করে আবর্তিত হয়। যখন রাত বিদীর্ণ হয়ে সুবহে সাদিক তার চেহারাকে নেকাবমুক্ত করে, ঠিক তখন আল্লাহর পথে আহ্বানকারী দাঁড়িয়ে যায়, দিগন্ত বিস্তৃত দুনিয়ার বুকে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষনা করে। ঘুমন্ত অন্তর জাগিয়ে দেয় আল্লাহ তায়লার কুদরতী হাত থেকে পবিত্র ভোরের আবহ গ্রহণ করার তৃষ্ণায়। ⭕️আবার যখন মধ্যাহ্নের উত্তাপ ছড়িয়ে পড়ে, সূর্য আকাশের বুক থেকে পশ্চিমে হেলে পড়ে, মানুষ দুনিয়াবি কাজ এবং দৈনন্দিন ব্যস্ততায় ডুবে থেকে ক্লান্ত হয়ে পড়ে সেই আহ্বানকারী আবার উঠে দাঁড়ায়। মানুষকে তার কর্মযজ্ঞ থেকে টেনে বের করে এনে উপস্থিত করে মহান স্রষ্টা, রিজিকদাতার এবং নিয়ন্ত্রকের সামনে যাতে সে একান্তে রবের সাথে কিছুটা সময় কাটাতে পারে। ⭕️এভাবে সময়ের তরী বেয়ে আসে আসর, তারপর সূর্যের চাকতি দিগন্ত থেকে গায়েব হলে শুরু হয় মাগরিব এবং সবশেষে যখন পশ্চিম আকাশ থেকে লালিমা মুছে যায় তখন দিনের শেষ সালাত এশার জন্য স্বর্গীয় আহ্বান ভেসে আসে। ⭕️আবার প্রতি সপ্তাহে আসে জুম্মাবার, সমবেত সাপ্তাহিক সালাতের ডাক। পৃথিবীর ঘূর্ণন এবং দিন রাতের বিবর্তনের সময় সর্বদা সে রবের সাথে নিত্য নতুন সাক্ষাতে ডুবে থাকে। ⭕️এভাবে সময়ের আবর্তনে প্রতিবছরই আসে মুমিনের আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক সফরের মাস রমজান। বিভ্রান্ত পলাতক আসামিরা আল্লাহর দরবারে হাজিরা দিতে ফিরে আসে। এই রহমতের মাসে বান্দারা রবের সান্নিধ্য লাভ করে।খুলে দেওয়া হয় জান্নাতের দরজা আর বন্ধ করা হয় জাহান্নামের দরজা। ⭕️এরপর আসে আরও একটি সফর, আধ্যাত্মিক ও সাধারণ সফরের সমন্বয়ে হজ্বের সফর। লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনিতে মুখরিত হয় বিশ্বভূবন। ⭕️রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সময়ের মূল্য গুরুত্বারোপ করতে গিয়ে বলেছেন শেষ বিচারের দিন আদম সন্তানকে যে চারটি মৌলিক বিষয়ে প্রশ্ন করা হবে তার মধ্যে দুটি সময়ের সাথে সম্পৃক্ত। তার মধ্যে একটি হলো জীবনকাল সে কিভাবে অতিবাহিত করেছে? আরেকটি হলো যৌবন সম্পর্কে, কীভাবে তা ক্ষয় করেছে ? ⭕️ইসলামিক স্কলার্সবৃন্দ পাঁচ ওয়াক্ত সালাতকে দিনের সময় ওজনের দাঁড়িপাল্লা বলেছেন। আর জুমাবারকে সপ্তাহের, রমজানকে বছরের এবং হজকে জীবনের দাঁড়িপাল্লা গণ্য করেছে।দিনের কাজ দিনে শেষ করতে হবে আর সপ্তাহের কাজ সপ্তাহে। এভাবে মাসের কাজ মাসে।এভাবে দিন, সপ্তাহ, মাস, বছর এবং পুরো জীবনকে কাজে লাগবে। অনুভূতি -------------- মুমিন জীবনে সময় বইটা পড়া শুরু করার পর থেকেই মনের মধ্যে আফসোস ঘনীভূত হতে থাকে নিজের জন্য। কীভাবে কত অবহেলায় এক একটা দিন চলে যায় চোখের পলকে।যে সময়ের হিসাব দিতে না পারার কারনে আদম সন্তান প্রশ্নবিদ্ধ হবে হাশরের ময়দানে। রবের সম্মুখে দাঁড়িয়ে কিভাবে দেবো এতো এতো সময় অপচয়ের ফিরিস্তি, নিজের মনের অজান্তেই উঠে আসে আখেরাতের ভাবনা, চির বাসস্থান কি হতে চলেছে , নিতে পারছি কি তার প্রস্তুতি! কেন পড়বেন? --------------------- মানুষের মধ্যে একটি অংশ অতীতের জিঞ্জিরে আবদ্ধ। একটি অংশ বর্তমানের গোলামীতে লিপ্ত। আরেকটি অংশ ভবিষ্যতের পুজারি। যেমন অতীতের নষ্ট হওয়া সময় নিয়ে চিন্তা বা আফসোস নতুন কিছু সময়কে নষ্ট করে তেমনি এই দুদিনের দুনিয়াই ভবিষ্যৎ নিয়ে নৈরাশ্য এক অসভ্য চিন্তা। সময় থাকতে সময়কে ব্যবহার করতে হবে আখেরাতের স্বার্থে তবেই সফলতা। এই বই বলে দেয় কীভাবে একজন মুমিন বেলা ফুরাবার আগে চিরস্থায়ী বাসস্থানের পাথেয় যোগাড় করবে বিচক্ষণতার সাথে। সাবধান করে আমাদের, ক্ষণস্থায়ী জীবনে দুনিয়ার মোহে আবর্তিত হয়ে আমরা যেন মূল লক্ষ্য থেকে বিচ্যুত না হই। তাই, আমার মনে হয় প্রত্যেক সচেতন মুমিন বন্ধুর পড়া উচিত। পরিশেষে ---------------- এখনো কি তুমি গাফেল হয়ে সময়ের অপচয় করবে??অলসতার চাদর মুড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হবে? জেগে ওঠো,হৃদয়ের আকুতি মিশিয়ে আকাশের দিকে তাকিয়ে একবার অনুতাপের অশ্রুতে সিক্ত হয়ে দেখো। "মৃত্যুর পূর্বেই যা কিছু অর্জন করেছ, তা বিনা কিছুই পাশে পাবে না হাশরের মাঠে। চাষাবাদ না করে যদি ফসল আনতে যাও অলসতার জন্য পস্তাবে তুমি বপনের দিনে...!" Nafisha Yashmin"
Nafiyu Hossain Faria , Oct 15, 2020
"বই: মুমিন জীবনের সময় লেখক: ডা. ইউসুফ আল কারযাভী অনুবাদ: তারিক মাহমুদ প্রকাশনী: গার্ডিয়ান পাবলিকেশন ক্যাটাগরি: ইসলামি আমল ও আমলের সহায়িকা মূল্য:১৫০৳ পৃষ্ঠা:১১১ ||বুক রিভিউ|| -‘সময় ছােট্ট একটি শব্দ কিন্তু তার ব্যাপকতা অনেক গভীর। যদি প্রশ্ন করা হয়- সময় কি? প্রথাগত সংজ্ঞা হতে পারে - যা এইমাত্র অতীত হলাে, সেটাই সময়। বলা যেতে পারে যে মুহূর্ত অতিক্রম করছি, সেটাই সময়। কিছুক্ষণ পরে যেখানে প্রবেশ করবাে, সেটাই সময়। কিন্তু নির্দিষ্টভাবে সময়ের সংজ্ঞা আজকত কেউ দিতে পারেন নি। গবেষকরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন- সময়ের অস্তিত্বকে জানতে এবং মানব জীবনে এর প্রতিফলন বুঝতে। -ইসলামী দর্শনে সময়ের বিস্তার ব্যাপক পরিসরে । এই সময়ের ব্যবহারেও রয়েছে ব্যাপকতা, রয়েছে সতর্কতা। সময় হলাে - জীবনের ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ, যার সঠিক ব্যবহার জীবনের আসল উদ্দেশ্য। বর্তমান দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ ড. ইউসুফ আল কারজাভি তার মুমিন জীবনে সময় বইটিতে মুসলিম মানসে অতীত বর্তমান ও ভবিষ্যতের ভাবনার মােড়কে সময়ের অস্তিত্বকে চিহ্নিত করার চেষ্টা করেছেন এবং উপলব্ধি ও বােধের জায়গা থেকে সময় এবং তা ব্যবহারের বিষয়ে চমৎকার ব্যাখ্যা প্রদান করেছেন। -"সময় একটি ধারালাে তরবারি। যদি তুমি তাকে কাটতে পারাে তাহলে সে তােমাকে কেটে ফেলবে।" সময় অপচয় করা হলাে অস্থিরতার আলামত। আমরা বিভিন্ন ভাবে অপচয় করি অথচ মানুষ এই সময়ের বিনিময়েই (সৎ ব্যবহারে) পেতে পারে জান্নাত, আবার এই সময়ের বিনিময়েই (অসৎ ব্যবহারে) পেতে পারে জাহান্নাম। তাই বুদ্ধিমানের কাজ হলাে সময়ের প্রতিটা অংশকে কোন না কোন ভালাে কাজে ব্যয় করা। লেখক এই বইটিতে ইসলামী জীবন দর্শনের আলােকে সময়ের কাঠামাে বর্ণনা করেছেন এবং সময়ের ফলপ্রসূ ব্যবহারের মাধ্যমে ইপ্সিত লক্ষে কীভাবে পৌছানাে যেতে পারে তার চমৎকার হৃদয়গ্রাহী ব্যাখ্যা প্রদান করেছেন। # এই বইয়ের অলােচ্য বিষয়সমূহ- এই বইটির আলােচ্য বিষয়সমূহকে মূলত চারটি অংশে ভাগ করা হয়েছে- ১. সময়ের পরিচর্যা ২. অতীত বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সময় ৩. দীর্ঘ হায়াত ৪. মানুষের দ্বিতীয় জীবন। * -‘সময়ের পরিচর্যা' অংশে সময়ের বৈশিষ্ট্য, ইবাদাতে সময়ের মূল্য, সময়ের সাথে মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য, কীভাবে সময় কাটানাে উচিত, সময়কে কীভাবে ধাপে ধাপে ব্যবহার করতে হয়, উপযুক্ত সময়ে উপযুক্ত কাজ, সময়কে কল্যাণের কাজে ব্যবহারের গুরুত্ব এবং উপায়, মুসলমানদের দৈনন্দিন জীবনে সময়ের কার্যকরী ব্যবহার ইত্যাদি বিষয়ে বিশদ আলােচনা করেছেন। *অতীত বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সময়’ অংশে সময়ের সাথে সঠিক আচরণের গুরুত্ব এবং তার পথ দেখিয়েছেন। অতীত সময়ের শিক্ষা, বর্তমানকে গুরুত্ব প্রদান আর ভবিষ্যত সময়ের প্রতি দৃষ্টিদান বিষয়ে আলােকপাত করেছেন। দীর্ঘ হায়াত' অংশে কীভাবে মানুষ সময়ের কার্যকরী ব্যবহারের মাধ্যমে হায়াতকে লম্বা করতে পারে তার বর্ণনা রয়েছে। মানুষের দ্বিতীয় জীবন’ অংশে মানুষের মৃত্যু পরবর্তী জীবনে সময়ের প্রতিফলন বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। এক কথায় কুরআন- সুন্নাহর আলােকে সময়ের প্রতি গুরুত্ব এবং সময়ের সাথে জড়িত মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে চমৎকার গঠনমূলক আলােচনা করা হয়েছে এই বইটাতে। সফল ব্যক্তি তাে তিনি যে এই সময়কে ঠিকঠাক উপলব্ধি করতে পারেন। - আলহামদুলিল্লাহ। এই বই আমার ব্যক্তিগত জীবনে দারুণ প্রভাব ফেলেছে। কত সময় হেলাফ-ফেলায় নষ্ট করেছি। ফেসবুকে স্ক্রলিং আর ইউটিউবের কিস্তুত কিমাকার ভিডিও দেখে হা হা..হা.. করে হেসেছি। অথচ সেই সময়টা কাজে লাগিয়ে নিজের ইহকালীণ ও পরকালীণ জীবনকে সমৃদ্ধ করতে পারতাম। প্রত্যেক মানুষের জন্য সময় ভীষণ গুরুত্বপূর্ণ। -মুমিন জীবনে সময় ১১১ পৃষ্ঠার বইটি মুসলমানদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি গাইড লাইন হতে পারে। মানুষের জীবনে সময় যে কতটা গুরুত্বপূর্ণ তা লেখক এই বইয়ের প্রতিটা পাতায় পাতায় সুন্দর করে উপস্থাপন করেছেন। মুমিন মুসলমানের জন্য সময় আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ, প্রত্যেককে তার জীবনের প্রতিটি মুহুর্তের জন্য জবাবদিহি করতে হবে। আর এই বই সেই জবাবদিহিতার দায়িত্বানুভূতি জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। সময়ের সঠিক মূল্যায়ণ ও ব্যবহার নিশ্চিত করে একজন মুমিন নিজেকে কীভাবে কাঙ্খিত লক্ষে নিয়ে যেতে পারবে তা জানতে হলে 'মুমিন জীবনে সময়' বইটি প্রতিটি মুসলিম ভাই বােনদের পড়া জরুরি।"
Rubia Islam , Oct 15, 2020
"বিসমিল্লাহির রহমানির রহীম "অবহেলায় কাটানো সময় হচ্ছে একটি ধীরগতির আত্মহত্যা যা একজন ব্যক্তি কিংবা বেশ কিছু মানুষের ওপর সংঘটিত হয় কিন্তু তার ওপর কারও সাজা হয় না" বইয়ের নামঃ মুমিন জীবনে সময় লেখকঃ ইউসুফ আল কারজাভি অনুবাদকঃ তারিক মাহমুদ প্রকাশকঃ নূর মোহাম্মদ আবু তাহের প্রকাশনীঃ গার্ডিয়ান পাবলিকেশন্স প্রথম প্রকাশঃ ৩১ অক্টোবর, ২০১৯ মূল্যঃ ২০০ ৳ পৃষ্ঠা সংখ্যাঃ ১১১ যা এইমাত্র অতীত হলো, সেটাই সময়। এখন যে মুহূর্ত অতিক্রম করছি, সেটাই সময়। কিছুক্ষণ পরে যেখানে প্রবেশ করব, সেটাই সময়। এই সময় নামের অক্টোপাস থেকে কে, কখন, কবে মুক্তি পেয়েছে বলুন! তবে সফল তিনিই, যিনি কিনা এই সময়কে ঠিকঠাক উপলব্ধির মাধ্যমে নিজের মুক্তি ও পুরস্কার লাভের পথ সহজলভ্য করতে পেরেছেন। মূলত এই পথ কিভাবে সহজলভ্য হবে তা নিয়েই 'মুমিন জীবনে সময়' নামের অসাধারণ এই বইটি। ★বইটি সম্পর্কে আমার মন্তব্যঃ আলহামদুলিল্লাহ! 'মুমিন জীবনে সময়' বইটি আমার প্রিয় বইয়ের তালিকার অন্যতম একটি বই। আমার কাছে বইটি পড়ে মনে হয়েছে, অসাধারণ একটা প্যাকেজ! কেননা এই বইটির মধ্যে একজন ব্যক্তি যদি নিজেকে মুমিন হিসেবে গড়ে তুলতে চাই তাহলে তার নিজেকে, তার সময়কে কি কি কাজ দ্বারা, কিভাবে সময় মেইনটিন্যান্সের মাধ্যমে এগিয়ে যেতে হবে তা খুব সুন্দর, সহজ, সাবলীল ভাষায় লিপিবদ্ধ করা হয়েছে। একজন মানুষ হিসেবে তার ওপর যতপ্রকার দায়-দায়িত্ব বর্তায় আমার জানামতে তার কোন একটিও বাদ যায়নি, অল্প কিছু কথা হলেও তা সংযুক্ত আছে। ★বইয়ের ভালো দিকঃ সময় এক মহামূল্যবান নিয়ামত। মানব জীবনে তার বিশেষ মূল্য রয়েছে। আমরা জানি, সময়ের গুরুত্ব নিয়ে পবিত্র কোরআনে বর্ণিত সূরা আসরের মর্যাদার কথা। আর এই বইটি কোরআন-সুন্নাহ অনুসৃত, সময়ের তথ্যবহুল ও তাত্ত্বিক আলোচনায় ভরপুর, যা দ্বারা সহজেই একজন পাঠক লেখকের মূল ম্যাসেজ বোধগম্য হবেন ইনশাআল্লাহ। ★কেন বইটি আপনি পড়বেন? একমুখী সফলতার চূড়ায় পৌঁছানোর জন্য কত কিছুই তো করা হয়, কারো কারো সেই জায়গায় পৌঁছানোর আগেই জীবনবৃক্ষ ঝরে পড়ে! তখন আফসোস ছাড়া আর কিছুই করার থাকেনা। আসলে সময়ের কাজ সময়েই করতে হবে। সময় দ্রুত ফুরিয়ে যায়। সবার ই জানা ইংরেজিতে একটা প্রবাদ আছে- Time and tide wait for none. সুতরাং সময় থাকতেই আপনার এই মহামূল্যবান সম্পদ 'সময়' কিভাবে কাজে লাগিয়ে সফলতার দ্বারপ্রান্তে হাতছানি দিবেন, যেই সফলতা দুনিয়া এবং আখেরাতমুখী! কতই না উত্তম পন্থা! সেই পন্থার কলা-কৌশল বেশ সুন্দরভাবে আলোচিত এই বইটিতে। সময়ের পরিচর্যা, অতীত, বর্তমান, ভবিষ্যতের মধ্যকার সময়, দীর্ঘ হায়াত, মানুষের দ্বিতীয় জীবন সম্পর্কে জানতে আগ্রহী হলে আপনার উচিত হবে বইটি পড়তে কালক্ষেপণ না করা। ★লেখক পরিচিতিঃ ১৯২৬ সালের মিশরে জন্ম নেয়া আজকের দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ ইসলামি চিন্তাবিদ ও আলিম ইউসুফ আল কারজাভি। পড়াশোনা করেছেন আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে। যিনি 'ইখওয়ানুল মুসলিমিন' এর অন্যতম আধ্যাত্মিক নেতা। বিভিন্ন দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। বর্তমানে তিনি কাতারে বসবাসরত। ★অনুবাদক পরিচিতিঃ নোয়াখালীর হাতিয়ায় জন্মগ্রহণকারী তারিক মাহমুদ। পড়াশোনা করেছেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের শরিয়া বিভাগে। অনুবাদ সাহিত্য নিয়ে কাজ করছেন তিনি। 'মুমিন জীবনে সময়' বইটি তার দ্বিতীয় অনুবাদ গ্রন্থ।"
Nadia Kanij , Oct 15, 2020
"বই: মুমিন জীবনের সময় (মুসলিম মানসে অতীত, বর্তমান ও ভবিষ্যতের ভাবনা) লেখক: ইউছুফ আল-কারজাভি অনুবাদক: তারিক মাহমুদ প্রকাশক: গার্ডিয়ান পাবলিকেশন্স প্রচ্ছদ মূল্য: ২০০ টাকা সময় মানব জীবনে খুবই গুরুত্ব বহন করে। সময়ের সদব্যবহারের মাধ্যমে মানুষ দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারে। তাই মুমিন হিসেবে পরিচ্ছন্ন সময়ানুবর্তী হওয়ায় ঈমানের দাবী। সময়ানুবর্তী হওয়ার ক্ষেত্রে আগে জানতে হবে সময় কি বা এর সঠিক সংজ্ঞায়ন। একই সাথে কোন পথে ও কোন কাজে সময় ব্যয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় সে সম্পর্কে ধারণা সঠিক ধারণা থাকা বাঞ্ছনীয়। বর্তমান বিশ্বের অন্যতম ইসলামী পন্ডিত ডক্টর ইউসুফ আল কারজাভি মুসলিম মানসে সময়কে প্রোথিত করার লক্ষে এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন ' আল ওয়াকতু ফি হায়াতিল মুসলিম ' গ্রন্থ রচনার মধ্য দিয়ে। গ্রন্থটির বাংলা অনুবাদ করেন তারেক মাহমুদ এবং গার্ডিয়ান পাবলিকেশন্স পাঠকদের জন্য 'মুমিন জীবনে সময়' নামে গ্রন্থটি প্রকাশ করে। গ্রন্থের লেখক ইউসুফ আল কারজাভি বর্তমান বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম অভিভাবক এবং 'ইখওয়ানুল মুসলিমিন' এর অন্যতম আধ্যাত্মিক নেতা । ছাত্রজীবনে আল্লামা খ্যাত এই পন্ডিত রচনা করেছেন শতাধিক গ্রন্থ। যার মাধ্যমে ইসলামী দৃষ্টিভঙ্গির ভারসাম্যপূর্ণ ব্যাখ্যা প্রদানের পাশাপাশি জাহিলিয়াতের নানা চ্যালেঞ্জের মুখে সৃষ্ট সন্দেহ সংশয় নিরসন রেখেছেন অগ্রণী ভূমিকা। আল-আজহার বিশ্ববিদ্যালয় হতে উচ্চ ডিগ্রিধারী ইসলামিক স্কলার তারিক মাহমুদ। যিনি কাজ করেছেন অনুবাদ সাহিত্যে। তার প্রথম প্রকাশিত অনুবাদ গ্রন্থ 'ইসলাম এর ব্যাপকতা' এবং 'মুমিন জীবনে সময়' তার দ্বিতীয় অনুবাদ গ্রন্থ। মানুষের জীবনের মূল মাপকাঠি সময়। যার মাধ্যমে সফলতা ও ব্যর্থতা নির্ধারিত হয়। এই সময় সম্পর্কে সঠিক ধারণা দিতে ও কিভাবে সময়ের কাজ সময়ে করা যায় বা কোন সময়ে কি করনীয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে 'মুমিন জীবনের সময়' গ্রন্থ গ্রন্থে।সময় সম্পর্কে বলা হয় - "সময় একটি ধারালো তরবারি যদি তুমি তাকে না কাটো, সে তোমাকে কেটে ফেলবো"। সময়ের প্রতি যত্নবান হওয়া প্রত্যেক মুমিনের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। যার জন্য প্রয়োজন সময়ের পরিচর্যা। তাই গ্রন্থে স্থান পেয়েছে কিভাবে সময়ের পরিচর্যার মাধ্যমে সময়কে অর্থবহ করে তোলা যায়, সময় এর বৈশিষ্ট্য, ইবাদতের ক্ষেত্রে সময়ের মূল্য, প্রাকৃতিক কার্যাবলী থেকে সময়ের শিক্ষাগ্রহণ, দৈনন্দিন জীবনের সময়ের মর্যাদা ও ব্যবহার । একই সাথে অবসর সময় কাটানোর কুরআন ও সুন্নাহ সমর্থিত পথ এবং পন্থা। নবীজি (স:) একজন বিবেকবানের জন্য সময়কে ৪ টি ভাগে ভাগ করেন। ১.একটা সময় সে তার রবের কাছে চাওয়া-পাওয়ার কথা বলবে ২.একটা সময় সে নিজেকে মূল্যায়ন করবে ৩.একটা সময় আল্লাহর সৃষ্টি নিয়ে ভাববে ৩.আর একটা সময় তার খাবার পানীয়েরর জন্য খালি রাখবে সময়কে আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিন ভাগে ভাগ করতে পারি। আমরা জানি কোন জাতি তার ভবিষ্যতকে , বর্তমান ও অতীত থেকে আলাদা করতে পারে না। মানুষের জীবনে সময়ের তিনটি ধাপই গুরুত্বপূর্ণ। তাই গ্রন্থে সময়ের তিনটি ধাপের বিস্তারিত ব্যাখ্যা এবং মূল্যায়ন করা হয়েছে। ইহকালীন সময়ের সঠিক ব্যবহার কিংবা শরীয়া মোতাবেক সময়ের ব্যবহারের মাধ্যমে মানুষ তার ঈমান বৃদ্ধি করতে পারে যার মাধ্যমে সে কর্মনিষ্ঠ ও সৎ ব্যাক্তিকে পরিণত হতে পারে। যার ফলশ্রুতিতে আল্লাহর কাছ থেকে বহুল প্রতিদান লাভ করা সম্ভব। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর আখেরাত চিরস্থায়ী। আর তাই সকল মুমিনের কর্তব্য আখেরাতের জন্য পাথেয় সংগ্রহ। মানুষ তার ইহকালে এমন কিছু রেখে যেতে পারে যার ফলে পরকালেও তা আমলনামায় সাওয়াব যুক্ত হতে থাকে ।এমন সব বিষয়ের উল্লেখ রয়েছে গ্রন্থের সর্বশেষ অনুচ্ছেদ মানুষের দ্বিতীয় জীবনে।সর্বোপরি মানুষ কিভাবে তার হায়াত লম্বা করতে পারে এবং মৃত্যুর পরও জীবন কিভাবে বিলম্বিত হয় এই বই পাঠের মাধ্যমে পাঠক টা জানতে সক্ষম হবেন।এ প্রসঙ্গে ইমাম মুসলিম আবু হুরাইরা(রা:) থেকে আল্লাহর রাসূলের(স:) একটি হাদিস বর্ণনা করেন- "আদম সন্তানের মৃত্যুর সাথে সাথে আমলনামা বন্ধ হয়ে যাবে। তবে তিনটি বিষয় ছাড়া; সাদকায়ে জারিয়া ,উপকৃত হওয়া যায় এমন জ্ঞান এবং সৎকর্মশীল সন্তান, যে তার জন্য দোয়া করে।" 'মুমিন জীবনে সময়' বইটি প্রত্যেক মুমিনের জন্য গুরুত্বপূর্ণ। সময়কে ধারণ করে , সময়ের কাজ সময়ে করার মাধ্যমে একজন ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারে।ইসলামের প্রতিটি বিধান সময়কে গুরুত্ব দিয়ে করা হয়েছে। প্রতিটি ইবাদতের নির্দিষ্ট সময় রয়েছে । তাই সময় না মেনে ইবাদত করলে তা গ্রহণ যোগ্য হওয়ার সম্ভাবনা থাকে না। সে ক্ষেত্রে নিজেকে আল্লাহর কাছে সময়মত উপস্থাপনে সময়ের সঠিক জ্ঞান নিয়ে ইবাদত পালনের ক্ষেত্রে এই বইটি অবশ্যই সহায়ক হবে বলে আমি মনে করি। আজ বিশ্বজুড়ে মুসলিমরা তাদের সময়গুলো অবহেলায় নষ্ট করছে।ফলশ্রুতিতে তাদের জীবন নির্লিপ্ত এবং নির্বুদ্ধিতার পর্যায়ে নেমে আসছে।যার পরিনতি আমরা দেখতে পাই দুনিয়াজুড়ে মুসলমানদের অসহায় অবস্থান। যার অন্যতম কারণ সময় সম্পর্কে সঠিক ধারণা না থাকা। আর তাই সময় সম্পর্কে সঠিক ধারণা দিতে, সময়কে সঠিক কাজে লাগাতে এবং সময় মত নিজেকে আল্লাহর কাছে উপস্থাপন করতে গ্রন্থটি গুরুত্বপূর্ণ। কুরআন ও শরীয়াহ মোতাবেক সময়ের কাজ সময়ে করা যেমন সময়মত সালাত আদায়, যাকাত দেওয়া, হয , রোজা পালন , মানুষের পূর্ণাঙ্গ জীবন সব সময়ের এর অধীন। এছাড়া সময় অপচয় না করে অবসর সময়কে আল্লাহর জিকিরের কাজে লাগানো, সর্বাবস্থায় আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা প্রভৃতি বিষয় জানা একান্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি। সেই সব বিষয়ের বিচার-বিশ্লেষণ ব্যাখ্যা এবং আলোচনা করা হয়েছে এই বইটিকে যা একজন মুমিনের অন্তরাত্মাকে সজাগ করে আলোর পথ দেখাতে সহায়ক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- "তোমরা সময়কে গালি দিও না। কেননা আল্লাহ নিজেই সময় (তিনি সকল রীতি নীতির উদ্ভাবক এবং সঞ্চালক)।"সহিঃ মুসলিম ৫৭০১ মুমিন জীবনে সময় মানেই নিজের মুক্তির পুরস্কার নিশ্চিত করে নেওয়ার সুযোগ।তিনিই সফল যিনি এই সময়কে সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছেন এবং এর যথাযথ ব্যবহার করতে পেরেছেন। আর সময়কে কুরআন ও সুন্নাহ সমর্থিত পথে কাজে লাগাতে আমাদের সহায়ক হবে মুমিন জীবনের সময় গ্রন্থটি।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"মুমিন জীবনে সময়" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: