হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
মৃত্যুর পেলব স্পর্শ - রাফাত শামস এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২১

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

মৃত্যুর পেলব স্পর্শ

10 Ratings | 5 Reviews
TK. 220 TK. 250 -12% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

সমাজের আড়ালে লুকিয়ে থাকে আরেক সমাজ। সেখানে চলে না প্রচলিত নিয়মকানুন। লাশের পর লাশ ফেলে দেওয়া হয়, হাতবদল হয় কোটি কোটি টাকা। নানাবিধ অপরাধের সাথে জড়িয়ে এই অন্ধকার...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

সমাজের আড়ালে লুকিয়ে থাকে আরেক সমাজ। সেখানে চলে না প্রচলিত নিয়মকানুন। লাশের পর লাশ ফেলে দেওয়া হয়, হাতবদল হয় কোটি কোটি টাকা। নানাবিধ অপরাধের সাথে জড়িয়ে এই অন্ধকার জগতের মানুষেরা আমা
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title মৃত্যুর পেলব স্পর্শ
Author রাফাত শামস
Publisher অবসর প্রকাশনা সংস্থা
Edition ১ম প্রকাশ, ২০২১
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 140
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.29 Kg
ISBN 9789848799673
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

5.00

10 Ratings and 5 Reviews

★★★★★
10
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৫টি
Amit Das

Amit Das , Mar 17, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"রাফাত শামসের অন্যতম সুন্দর এক উপন্যাস।"

Nazneen Nisha

Nazneen Nisha , Jun 1, 2021

★ ★ ★ ★ ★

"'মৃত্যুর পেলব স্পর্শ' বইটিকে ক্রাইম থ্রিলার বলা গেলেও এটি মূলত নারকোটিক্স থ্রিলারের অন্তর্ভুক্ত। ‘নারকোটিক’ শব্দের  অর্থ চেতনানাশক মাদকদ্রব্য। বইয়ের ধরন দেখেই বুঝা যাচ্ছে যে এটি মাদক জগতের ভয়ংকর গল্পগুলো নিয়ে লেখা। এই মাদকদ্রব্য নিয়ে অনেক অপরাধমূলক কর্মকান্ড, যুদ্ধ সংঘটিত হয়। আর এর পিছনে জড়িত থাকে আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন ডন।  লেখক মাদক, ডন আর এসবের পেছনে হন্যে হয়ে ছোটা আইন শৃঙ্খলা বাহিনীর কাহিনী নিয়ে লিখেছেন দুর্দান্ত এক থ্রিলার উপন্যাস  'মৃত্যুর পেলব স্পর্শ'। কাহিনী সংক্ষেপ: মাদকদ্রব্যের জগতে অল্পদিনেই সাড়া ফেলে দিয়েছে নতুন এক নাম- টাল্টু! যেমন অদ্ভুত এর নাম, তেমনই অদ্ভুত সেবনকারীর ওপর এর প্রভাব! এই মাদকদ্রব্যটিকে ঘিরেই জমজমাট হয়ে উঠেছে একটি চক্রের ব্যবসা। এদিকে একের পর এক পড়ছে "পথের রাজা"দের লাশ। হাজতের ভেতরে খুন হচ্ছে গ্রেপ্তারকৃত অপরাধীরা। তাদের হত্যা রহস্যের তদন্তে নেমেছে জাদরেল পুলিশ অফিসার সাজ্জাদ আলম। এরপর চিরাচরিত গোয়েন্দাও আসে এর সাথে। কিন্তু এরপরই আসে গল্পে দারুণ দারুণ সব চমক আর নতুন চরিত্র। শেষ পর্যন্ত কি এই রহস্যের সমাধান হয়? নাকি মূল চক্রের হোতা রয়ে যায় ধরাছোঁয়ার আড়ালেই? পাঠ প্রতিক্রিয়া ও পর্যালোচনা: মূল বিষয় মাদক দেখে আগ্রহী হয়েছিলাম বইটার প্রতি, কারন এমন জনরার বই আগে পড়া হয়নি। বলতে হবে আমি হতাশ হইনি। বইটির প্লটটি আমাদের দেশের প্রেক্ষাপটে ছিলো দারুণ। শুরুটা কিছুটা গড়পড়তা হলেও এরপরই আসে একের পর এক চমক। মূল অপরাধী কে আর কে-ই বা পেছন থেকে কলকাঠি নাড়ছে সেটা বোঝার জন্য অপেক্ষা করতে হয়েছে একদম শেষ পাতা পর্যন্ত। খুব বেশি টান টান উত্তেজনা না থাকলেও পাঠককে বইতে ধরে রাখার মতো সিকুয়েন্স ছিলো। পড়তে পড়তে কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছিলাম, আবার কিছু কিছু জায়গা এতো জটিল লেগেছিলো যে আরেকবার পড়তে হয়েছে। থ্রিলার বই পড়ার সময় আমি কিছুটা নিজে নিজে ধারণা করে পড়তে থাকি। প্রায়ই আমার ধারণার সাথে মিলে যেতো। কিন্তু এই বইটায় বেশিরভাগ ই মেলাতে পারিনি। বইয়ের শেষদিকে রয়েছে বেশ কিছু চমক। তাও কোনো সাধারণ চমক নয়। আপনি শোয়া থেকে উঠে বসবেন এমন টাইপ চমক। কাহিনীর প্রয়োজনে উপন্যাসটিতে বেশ কিছু চরিত্র রয়েছে। ছোট একটা বইতে এতগুলো চরিত্র একইসাথে আনা এবং প্রতিটি চরিত্র কাহিনীর সাথে পুঙ্খানুপুঙ্খ ভাবে ব্যাখ্যা করা আমার কাছে বেশ কঠিন মনে হয়েছে। আর এই কঠিন কাজটি লেখক বেশ দক্ষতার সাথে করেছেন। লেখকের গল্প বলার স্টাইল ও যথেষ্ট সুন্দর ছিলো। অতিরিক্ত কোনো কিছু মনে হয়নি, অল্প কথায় অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন অত্যন্ত সুন্দরভাবে। টুইস্ট ভালো ছিলো, তবে আমার মনে হয়েছে একটু বেশিই দ্রুত ঘটে গেলো সবকিছু। চমকগুলো বর্ণনানুযায়ী ধীরে ধীরে ঘটলেই ব্যাপারটা আরও সুন্দর হতো বলে আমার মনে হয়। এ হিসেবে বইটা আরও ২০/৩০ পৃষ্ঠা বাড়লেও কোনো সমস্যা ছিলোনা। কিছু টাইপিং মিস্টেক ছিলো। ২-১টার কথা বলছি। একটা জায়গায় "ইউ আর ভেরি হ্যাপি টু হ্যাভ ইউ" লেখা আছে, যেখানে হওয়ার কথা ছিলো "উই"। এছাড়া 'এল', 'দিল' এগুলোতে ও কার ব্যবহার করলেই বইয়ের সৌন্দর্য ফুটে উঠতো। আর সামান্য কিছু বানান ভুল ছিলো। আশা করি, পরবর্তী সংস্করণে এগুলো সংশোধিত হবে। যেহেতু অপরাধ জগত নিয়ে লেখা তাই কিছুটা অশালীন শব্দের ব্যবহার, গালাগালি রয়েছে। এসবে আমার অভিযোগ নেই, তবে অপ্রাপ্ত বয়স্ক কেউ পড়লে যেনো এদিকটা মাথায় রাখে। যতদূর জানি বইটির দ্বিতীয় সিক্যুয়েল আসতে যাচ্ছে। আশা করছি 'মৃত্যুর পেলব স্পর্শ'র মতো পরবর্তী খন্ডও মন ছুঁয়ে যাবে।"

Sarder Tawhid

Sarder Tawhid , Apr 14, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Excellent plot. Great read."

Dewan Tanvir Ahmed

Dewan Tanvir Ahmed , Mar 8, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"মাদকদ্রব্যের জগতে নতুন এক নাম- টাল্টু! অল্পদিনেই বিশ্বব্যাপী সাড়া ফেলে দিয়েছে এই মাদকদ্রব্যটি। যেমন অদ্ভূত এর নাম, তেমনই অদ্ভূত সেবনকারীর ওপর এর প্রভাব! এই মাদকদ্রব্যটিকে ঘিরেই জমজমাট হয়ে উঠেছে একটি চক্রের ব্যবসা। এই ব্যবসাকে টিকিয়ে রাখতে যেকোনো কিছু করতে প্রস্তুত সেই মাদকচক্রের মূল হোতা, যে কিনা সবকিছুর কলকাঠি নেড়ে যাচ্ছে পর্দার আড়াল থেকে! এদিকে একের পর এক পড়ছে "পথের রাজা"দের লাশ। হাজতের ভেতরে খুন হচ্ছে গ্রেপ্তারকৃত অপরাধীরা। তাদের হত্যা রহস্যের তদন্তে নেমেছে জাদরেল পুলিশ অফিসার সাজ্জাদ আলম। কিন্তু তদন্তে নামতে না নামতেই সে সম্মুখীন হতে থাকে একের পর এক চমকের! সাজ্জাদ কি পারবে এত এত চমক কাটিয়ে উঠে শেষ পর্যন্ত এই রহস্যের সমাধান করতে? জানতে হলে পড়তে হবে রাফাত শামসের নারকোটিক থ্রিলার "মৃত্যুর পেলব স্পর্শ"। 😎😎 এক কথায় অসাধারণ একটা উপন্যাস "মৃত্যুর পেলব স্পর্শ"! হ্যাঁ, পড়তে পড়তে কিছু জায়গায় আটকে যাচ্ছিলাম, আবার কিছু কিছু জায়গা এতটাই জটিল লাগছিলো যে ঐ জায়গাগুলো বেশ কয়েকবার করে পড়তে হচ্ছিলো। কিন্তু এটাও মানতেই হবে যে পুরো উপন্যাসটা শেষ না করে কিছুতেই উঠতে পারছিলাম না! বইটা পড়ার সময় সারাক্ষণ-ই একটা উত্তেজণা কাজ করছিলো- "এরপর কী হবে? এরপর কী হবে??" আর উপন্যাসের শেষে একটা কিংবা দু'টো নয়, আছে ভয়াবহ রকমের অনেকগুলো ধাক্কা। আর সেই ধাক্কাগুলোও যেনতেন ধাক্কা নয়, রীতিমতো পাঠককে চেয়ার থেকে ফেলে দেয়ার মতো ধাক্কা! শুধু তাই না, উপন্যাসের একদম শেষ লাইনটা পর্যন্ত টানটান উত্তেজণাময়! আর এই শেষ লাইন থেকে আরো যেটা স্পষ্ট হচ্ছে- খুব শীঘ্রই আসতে চলেছে এই উপন্যাসের দ্বিতীয় খণ্ড। এবং আশা করা যাচ্ছে যে দ্বিতীয় খণ্ডটিও দুর্দান্ত হতে যাচ্ছে! 😋 যাই হোক, "মৃত্যুর পেলব স্পর্শ" পড়া শেষ করে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছি এর পরবর্তী খণ্ডটি প্রকাশ হওয়া মাত্রই লুফে নেয়ার জন্য! 😁😁"

Owakila Tabassum Mumu

Owakila Tabassum Mumu , Feb 6, 2021

★ ★ ★ ★ ★

"বইঃ মৃত্যুর পেলব স্পর্শ লেখকঃ Rafat Shams থ্রিলার বই আমি অতিরিক্ত পড়িনি কিন্তু একেবারেই যে পড়া হয়নি তাও না। সেসব পর্যালোচনা করে যেটা অনুমান করতে পারলাম তা হলো, এই বইটা অনেক বেশি বাস্তবিক। এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এবার একটু গহীনে যাই। বইটার শুরুটা চিত্তাকর্ষক বা খুব চমকপ্রদ ছিলোনা যে বইটার প্রথম এক দুই পেইজ উল্টিয়ে মার্কামারা কিছু লাগবে আর সাথে সাথে কিনে ফেলবো। কিন্তু! প্রথম পরিচ্ছদটা পড়ার পর থেকেই দারুণ লাগতে থাকে আর একটা হেচকা টান মেরে গল্পের মধ্যে ডুবে যেতে থাকে। আর সবচেয়ে মজার বিষয় হলো পুরো গল্পটাই সিরিয়াস হলেও এর মধ্যে প্রায় জায়গায়ই সুক্ষ্ম কৌতুকবোধ ছিল যেটাকে আমরা বলি হিউমার। কিছু ক্যারেক্টর ছিল তারা যত বাঘা সন্ত্রাসী হোক তাদের কথা ভাবলে যেমন একটা ভয় কাজ করবে তেমন হাস্যরসও। পুলিশদের প্রতি আমার প্রবল ঘৃণ্যবোধ থাকা সত্যেও সাজ্জাদ আর রাবেয়া খুবি প্রিয় চরিত্র হয়ে উঠে। আর ওদের কম্বিনেশনটাও খাপে খাপ। আমার কাছে মনে হয় ওদের ব্যক্তিজীবন নিয়ে আরেকটু লেখা থাকলে আরো বেশি ভালো লাগতো!.....মানে আরেকটু টানলে ভালোই লাগতো। আর কিছু মৃত্যু বা ঘটনা ছিলো বড়ই আকস্মিক আর এটাই স্বাভাবিক থ্রিলার বই এ। সবচেয়ে বেশি ইন্টেরেস্টিং ক্যারেক্টর ছিল ওস্তাদ! উনি সেরাহ! খুব ভালো দিক হলো কোনকিছুই দৃষ্টিকটু বা খুব মেকি মনে হয়নি। পুলিশদের অভ্যন্তরীণ যে জেরা বা কাজকাম সবি মনে হয়েছে সত্যি যা লেখকের রিসার্চ দক্ষতার পরিচয় দেয় তা। ওহ! আসল কথাই বলতে ভুলে গিয়েছি তা হলো, পুরো বইটাই পুলিশ আর মাদক নিয়ে। মাদকের কবলে কিভাবে একটা থ্রিলার হলো সেটা জানতে হলে পড়তে হবে। বই এর ফ্ল্যাপ দেখে আমার খুবি কাঠখোট্টা টাইপ লেগেছিলো বইটা কিন্তু তা মোটেওনা, পড়তে দারুণ লাগে। আমি লেখককে অনুরোধ করবো কড়া হিউমার,হাস্যরসে আর থ্রিলের কম্বিনেশনে একটা বই লিখতে। ব্যাপারটা কে কিভাবে নেয় জানা নেই তবে এমন জনরা কিন্তু মন্দ না। আমি অপেক্ষায় থাকলাম। যে দিকটা সংশোধন বা যে জিনিসটা করলে ভালো হবেঃ আশেপাশের বা ওই মুহুর্তের এনভায়রনমেন্ট এর ডিটেইলটা আরেকটু দিতে হবে।( এনভায়রনমেন্ট মানে মাদার ন্যাচার বা আবহাওয়া, পরিবেশের কথা বলেছি।) এই জিনিসটা বর্তমানের অধিকাংশ থ্রিলার লেখকদের মধ্যেই আমি পাইনা। ক্যারেক্টরদের পোষাকের রঙও মাঝেমধ্যে বলতে হবে। এতে পাঠকের ইমাজিনেশন করতে সুবিধা হবে। ওভারল আমার ভালো লেগেছে বেশ। আবারো বললাম, আমি কাঠখোট্টা পাঠক কিন্তু লেখকের হিউমারে আমি মুগ্ধ। এইটা নিয়ে ওনার কাজ করা উচিৎ পরবর্তীতে আরো। (বিঃদ্রঃ বই এর রেটিংফেটিং আমি দেইনা। একটা বই লেখা অনেক কষ্টের কাম। ওইটায় রেট না বসাই।) শুভকামনা"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"মৃত্যুর পেলব স্পর্শ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
মৃত্যুর পেলব স্পর্শ পাতা: 1 / 6
পাতা 2
মৃত্যুর পেলব স্পর্শ পাতা: 2 / 6
পাতা 3
মৃত্যুর পেলব স্পর্শ পাতা: 3 / 6
পাতা 4
মৃত্যুর পেলব স্পর্শ পাতা: 4 / 6
পাতা 5
মৃত্যুর পেলব স্পর্শ পাতা: 5 / 6
পাতা 6
মৃত্যুর পেলব স্পর্শ পাতা: 6 / 6
পাতা / 6
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।