হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
মৃত্যুর ওপারে : অনন্তের পথে - ইমাম আল কুরতুবি (রহ) এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২০

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

মৃত্যুর ওপারে : অনন্তের পথে

24 Ratings | 22 Reviews
TK. 301 TK. 430 -30% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

‘ছলনাসুন্দর’ পৃথিবীটাকে মানুষ কত সুন্দরভাবেই-না সাজায়! সেই স্বপ্নসজ্জিত পৃথিবীটা ছেড়ে তাকে চলে যেতে হয় একদিন। চলে যায় সবাই। তাতে ইচ্ছা-অনিচ্ছার কোনো ভূমিকা ন...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

‘ছলনাসুন্দর’ পৃথিবীটাকে মানুষ কত সুন্দরভাবেই-না সাজায়! সেই স্বপ্নসজ্জিত পৃথিবীটা ছেড়ে তাকে চলে যেতে হয় একদিন। চলে যায় সবাই। তাতে ইচ্ছা-অনিচ্ছার কোনো ভূমিকা নেই, প্রভাব নেই। মৃত্
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title মৃত্যুর ওপারে : অনন্তের পথে
Author ইমাম আল কুরতুবি (রহ)
Publisher মুহাম্মদ পাবলিকেশন
Edition ১ম প্রকাশ, ২০২০
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 306
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 0.49 Kg
Translator মাওলানা মোহাম্মাদ আব্দুন নূর সিরাজী
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.88

24 Ratings and 22 Reviews

★★★★★
23
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
1
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

২২টি
MD. Saiful Islam Siam

MD. Saiful Islam Siam , Jun 3, 2025

★ ★ ★ ★ ★

"টাইপিং করা সুন্দর হয় নি, ফন্ট NikoshBN দেওয়া উচিত ছিল বা sutonnymj"

Meherunnesha Khatun

Meherunnesha Khatun , Aug 9, 2021

★ ★ ★ ★ ★

"প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু মানুষ, জ্বীন ব্যতীত কাউকেই দুনিয়ার জীবনের হিসেব দিতে হবেনা। যদিও এসবই আমাদের জ্ঞানের মধ্যে, তবুও আমরা দুনিয়ার মোহে ভুলতে বসেছি মৃত্যুকে। অথচ মৃত্যুকে বারবার মনে করা উচিত। এই বইটি পড়ার সময় মৃত্যুর স্মরণ যেন হৃদয়ে জোঁকের মতো বাসা বেঁধেছিল। বইয়ের পাতায় পাতায় ভেসে ওঠা প্রতিটি লাইন পাষাণ হৃদয়েও মুষলধারে বৃষ্টি ঝড়াতে সক্ষম। চলচ্চিত্রের মতো প্রতিমুহূর্তে স্মরণ করাচ্ছিল মৃত্যু, কবর, হাশর, মিজান, আমলনামা, পুলসিরাত, জান্নাত-জাহান্নামের প্রতিটি পর্যায়। তাছাড়া বইটিতে রয়েছে সালাফদের মূল্যবান উপদেশ, গুরুত্বপূর্ণ আমল। পেজ, বাইন্ডিং, ভাষাশৈলী, প্রচ্ছদ, ভিতরের কন্টেন্ট সবমিলিয়ে অনন্য একটি গ্রন্থ। প্রত্যেকের অন্তত একবার হলেও বইটা পড়া উচিত।"

Mohammad Anas

Mohammad Anas , Aug 9, 2021

★ ★ ★ ★ ★

"মৃত্যু! এক অনিবার্য সত্য। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা জানি,বুঝি। কিন্তু দুনিয়ার লালসায় পড়ে ভুলে যাই। অনিবার্য এ সত্যের প্রস্তুতি গ্রহণে আমাদেরকে পথ দেখায় "মৃত্যুর ওপারে" বইটি। বইটিতে আলোচনা করা হয়েছে মৃত্যু, কেয়ামত, হাশর, জান্নাত জাহান্নাম এই বিষয়গুলো নিয়ে। যা অবশ্যম্ভাবী।"

Guroba

Guroba , Aug 8, 2021

★ ★ ★ ★ ★

"জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে? চিরস্থির কবে নীর, হায়রে, জীবন-নদে... দুনিয়াতে যে জিনিসটা ছোট-বড়, আস্তিক- নাস্তিক সকলেই বিশ্বাস করে সেটা হলো মৃত্যু। মৃত্যু এক পরম সত্য! এটা পরম সত্য জেনেও আমরা এর জন্য হয়ে থাকি সবথেকে বেশি অপ্রস্তুত! আধুনিক জীবনযাত্রার মান সেকথাই বলে। আমরাও মারা যাবো! কিন্তু কেমন হবে আমাদের সে জীবন? মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে বিস্তারিত জ্ঞান আমরা খুব কমই রাখি। অথচ এ জ্ঞানটুকুই সচেতন করবে আমাদের পরবর্তী জীবন নিয়ে। "মৃত্যুর ওপারে" তেমনি একটি গ্রন্থ। গ্রন্থটির মাধ্যমে পরকালীন জীবন সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো। কবর, হাশর,কিয়ামাত সকল আলোচনাই হাদিস, সালাফকথনের আলোকে উঠে এসেছে বিস্তারিতভাবে।"

Atika Sultana

Atika Sultana , Aug 8, 2021

★ ★ ★ ★ ★

"মৃত্যু এক অবধারিত সত্য। সকল প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। স্রষ্টায় বিশ্বাসী-অবিশ্বাসী মানুষ পাওয়া গেলেও মৃত্যুকে অবিশ্বাস করার কেউ নেই। অনিশ্চিত জীবনের সুনিশ্চিত বিষয়ের নাম মৃত্যু। একমাত্র আল্লহ তা'আলা ছাড়া সকল সৃষ্টি একসময় মৃত্যুবরণ করবে; এমনকি মৃত্যুর কাজে নিয়োজিত মালাকুল মউত হজরত আজরাইল (আ.) ও মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যুর পর হতে শুরু হয় আখিরাতের জীবন। যে জীবনের শুরু আছে, শেষ নেই ; অনন্তকাল। অনন্তের পথের যাত্রার সূচনা হচ্ছে মৃত্যু। মৃত্যু কী? তা হয়তো সকলেই আমরা জানি। কিন্তু কেমন হবে মৃত্যু পরবর্তী জীবন? কিয়ামত, পরকাল, জান্নাত-জাহান্নাম, পুলসিরাতসহ নানা বিষয়ের নাম জানলেও তার বিস্তারিত অবস্থা আমরা ক'জনেই - বা জানি! পরকালের জীবন সম্পর্কে সকল বিষয়ে আমাদের অবগত করতেই ঈমাম কুরতুবি রহিমাহুল্লাহ রচিত গ্রন্থের সংক্ষেপিত বাংলা রূপান্তর হল ❝ মৃত্যুর ওপারে অনন্তের পথে ❞। ভীষণ মূল্যবান একটি বই মনে হয়েছে আমার কাছে।"

Ahmed Nadif

Ahmed Nadif , Aug 6, 2021

★ ★ ★ ★ ★

"মৃত্যু এমন এক পথ যে পথের পথিক সকল প্রাণীকেই হতে হবে। কুরআন-হাদীসে বারবার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এজন্য মানুষের মৃত্যু পরবর্তী জীবন নিয়ে জ্ঞান থাকা অপরিহার্য যার মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহ ভীতি জন্ম নিবে।বক্ষমান গ্রন্থটিতে কুরআন হাদিস ছাড়াও আখিরাত নিয়ে সালাফগনের অমূল্য বাণী ফুটে উঠেছে। মৃত্যু পরবর্তী জীবনের এত সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে যে বইটি পড়লেই মন নরম হয়ে যাবে। কবর, হাশর, জান্নাত, জাহান্নাম সবকিছু নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে ।এছাড়া এ আখিরাতের কঠিন ধাপগুলো থেকে রক্ষা পেতে বিভিন্ন আমল ফুটে উঠেছে ।সব মিলিয়ে মৃত্যুর ওপারে অনন্তের পথে গ্রন্থটি একটি অনন্য গ্রন্থ।"

Amit Hasan

Amit Hasan , Aug 4, 2021

★ ★ ★ ★ ★

""মৃত্যু " মানে মনে হয় জীবনের শেষ। কিন্তু মৃত্যু মানে নতুন করে শুরু। প্রকৃতপক্ষে মৃত্যু খুলে দেয় নতুন দুয়ার। একজন মুসলিম মৃত্যুর পরে সম্মুখীন হবেন নানা ঘাত-প্রতিঘাতের। সম্মুখীন হবেন আল্লাহ প্রতিশ্রুত নানা পর্যায়ের। মৃত্যু,কবর, হাশর,জান্নাত,জাহান্নামের। নানা চড়াই উতরাই পেরিয়ে পৌছাতে হবে আসল গন্তব্যে। মৃত্যু পরবর্তী সেই সকল পর্যায় এবং সেই সময়ে ঘটিত ঘটনাবলী কোরআন-হাদিসের আলোকে উঠে এসেছে ইমাম কুরতুবি রচিত পরকালীন বিষয়ক অনন্য বই "মৃত্যুর ওপারে" তে। চমৎকার হার্ডকভারে বাইন্ডিং, রূচিশীল প্রচ্ছদ বইটিকে করেছে আকর্ষনীয়। পরকালীন জীবনের পাথেয় হিসেবে বইটি রসদ জোগাবে পরকালীন মুক্তিকামী সকল মুসলিমকে..."

Fatima Mow Flavika

Fatima Mow Flavika , Aug 3, 2021

★ ★ ★ ★ ★

"মৃত্যু চিরধ্রুব এক শব্দ।যে-কেউ স্রষ্টাকে বিশ্বাস করুক আর না করুক মৃত্যুকে আলিঙ্গন করতে হবেই।দু'দিনের এই মুসাফিরি জীবন ছেড়ে একদিন পাড়ি জমাতে হবে অনন্তকালীন জীবনের পথে।অতিক্রম করতে হবে পরকালীন জীবনের অপেক্ষমান ধারাবাহিক ধাপগুলো মৃত্যু-কবর-হাশর-জান্নাত-জাহান্নাম! ছোট্ট এই জীবন থেকে পরকালীন জীবনের পাথেয় সংগ্রহ করতে হলে অবশ্যই এই ধাপগুলো সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানতে হবে।অনন্তকালীন সেই জীবনের ধাপ-উপধাপ নিয়ে রচিত অবশ্যপাঠ্য বই “মৃত্যুর ওপারে অনন্তের পথে।” শিরোনাম পড়লেই বইটি পড়ার জন্য প্রবল আকর্ষণ কাজ করবে। বইয়ের পাতায় পাতায় কুরআন হাদিস সম্মিলিত হৃদয় বিগলিত করা বাণী পড়ে মৃত্যু ভাবনা জেগে উঠবে আরেকবার। বই সংশ্লিষ্ট সবাইকে জাযাকাল্লাহু খাইরান।"

Maria Onurakta

Maria Onurakta , Aug 1, 2021

★ ★ ★ ★ ★

"মৃত্যুর ওপারে : অনন্তের পথে বইটা যখন পড়ি তখন অন্তর স্থির বিগলিত ও অনুতপ্ত হতে থাকে। জীবনকে তখন মরিচীকা মনে হয় আর চোখের সামনে ভেসে উঠে মৃত্যু ও মৃত্যু পরবর্তী জীবনের বাস্তবতা। বইটি পড়ার সময় এক নতুন উজ্জীবনে উজ্জীবিত হয়ে উঠি। বইটি পড়ার পর নামাজে দাড়ালে আলাদা মনোযোগ ও খুশু অনুভব করি। দুদিনের দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাতের প্রস্তুতি গ্রহণের প্রতি এক বিশেষ অনুভূতি লাভ করি। বইটি একবার পড়ে ফেলে রাখার মত বই নয়। অন্তরের খোরক হিসেবে প্রতিদিন বইটা থেকে কিছু অধ্যায়ন ও চিন্তাভাবনা করা উচিত। বইটি আপনার অস্থায়ী নিবাসের প্রতি আসক্তি কমিয়ে স্থায়ী নিবাসের প্রতি আগ্রহী করে তুলবে ইনশাআল্লাহ।"

shariar

shariar , Jun 16, 2021

★ ★ ★ ★ ★

"Great book"

Mukrima Sultana

Mukrima Sultana , Jun 2, 2021

★ ★ ★ ★ ★

"🌼প্রারম্ভিকা🌼 ----------------------------------------- অনিশ্চিত জীবনযাত্রার দৈনন্দিন অধ্যায়ের মাঝে মৃত্যু এক নিশ্চিত অধ্যায়। মৃত্যু নিশ্চিত জেনেও আমরা ব্যস্ত থাকি আমাদের স্বপ্নের জগত সাজাতে। মানুষ স্বপ্নপ্রিয় জাতী। আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি। এমন সব স্বপ্ন যেগুলো কখনো কখনো বাস্তবায়ন হয় আবার কখনো কখনো শুধু স্বপ্নই থেকে যায়। এসব অধরা স্বপ্নের বাকেই ভুলে বসে থাকি আমাদের জীবনের উদ্দেশ্যকে ; ভুলে যায় যে কিছুক্ষন পরেই আমাদের সময় ফুরিয়ে যাবে। মৃত্যুকে আলিঙ্গন করে চলে যেতে হবে অনন্তের পথে। পরপারের এক নতুন জীবনে। যে জীবনে কেউ থাকে মহাশান্তিতে আর কেউ নিজের কর্মফল অনুযায়ী ভুগতে থাকে মহাশাস্তিতে। না জানি কতই না ভয়াবহ হবে সেই সময়। আল্লাহ আমাদের প্রতিটি মূহুর্তে সহায় হন। 🌼সূচি কথন🌼 ----------------------------------------- ইমাম কুরতুবি (রহ) এর আরবি কিতাব "মুখতাসারু কিতাবিত-তাজকিরাহ বি-আহিওয়ালিল মাওতা ওয়া উমুরিল আখিরাহ" এর সংক্ষিপ্ত ভাষান্তর "মৃত্যুর ওপারে : অনন্তের পথে" বইটির সূচিপত্র দেখেই বুঝতে পারি যে বইটা কতটা সুন্দর। এক নজরে দেখে আসি কি কি বিষয় নিয়ে বইটি.. 🔖মৃত্যু 🔖কবর 🔖শিঙায় ফুঁৎকার, মানুষ ও জিনের বিনাশ ও পুনরুত্থান 🔖হাশর 🔖পুলসিরাত 🔖জাহান্নাম 🔖জান্নাত 🔖ফিতনা 🔖মহাপ্রলয় 🔖কিয়ামতের পূর্বে সংঘটিতব্য অন্যতম ও শেষ দশটি আলামত উপরোক্ত মূল বিষয়গুলো নিয়ে বিস্তারিত ভাবে বইটিতে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। 🌼বইটির মূলভাব🌼 ----------------------------------------- ইমাম কুরতুবি (রহ) এর আরবি কিতাব "মুখতাসারু কিতাবিত-তাজকিরাহ বি-আহিওয়ালিল মাওতা ওয়া উমুরিল আখিরাহ" এর সংক্ষিপ্ত ভাষান্তর "মৃত্যুর ওপারে : অনন্তের পথে" বইটি। বর্তমান সময়ের জন্য দাবীদার এমন সুন্দর একটি বই আমাদের জন্য বাংলা ভাষায় সুন্দর সাবলীল ভাবে তুলে ধরেছেন আব্দুন নূর সিরাজি। মৃত্যুর স্বাদ প্রতিটি মানবজাতীকেই গ্রহন করতে হবে। অনেক সময় দেখা যায়, কোন অল্প স্বল্প বিপদেই আমরা নিজেদের মৃত্যু কামনা করে বসে থাকি, যেটা একদমই উচিত নয়। কেননা কোন সময়ের কোন কাজটা আমাদের জন্য কল্যানকর সেটা মহান রবই ভালো জানেন। এই জন্য বেশি বেশি মৃত্যুর আলোচনা করা, মৃত্যুর কথা স্মরণের মাধ্যমের দুনিয়ার মায়া থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করা,পরকাল নিয়ে চিন্তাভাবনা করারও অনেক ফজিলত দেয়া হয়েছে, যাতে আমরা পরকালের শাস্তি থেকে নিজেকে মুক্ত রাখার কাজ করতে পারি। নিজেকে মহান রবের সন্তুষ্ট মতে তৈরি করতে পারি। অসাধারণ এই বইটির মাধ্যমে আমরা মৃত্যুর পরবর্তী জীবন, কবরের জীবন, কবরের সাওয়াল জাওয়াব, হাশরের মাঠের পরিক্ষা, দুনিয়াতে করা নিজেদের আমল অনুযায়ী জান্নাত জাহান্নামে আমাদের কেমন অবস্থা হবে এসব ব্যাপারে যাবতীয় তথ্যাবলী জানতে পারব। বর্তমানে এই ফেতনার সমাজে প্রতিনিয়ত আমরা ফেতনায় জড়িয়ে যাচ্ছি। দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে পরকালের জীবন সম্পর্কে ভুলতে বসেছি। এই বইটি আমাদের এসব ব্যাপারে ভাবতে শেখাবে, আল্লাহভীরু হতে শেখাবে। 🌼পাঠ্যানুভূতি🌼 ----------------------------------------- প্রচলিত একটা কথা আছে, "আজ মরলে কাল দু'দিন!" সত্যিই তাই! মরে গেলে কেউ কারোর কথা মনে করবে না; দুনিয়ায় ক্ক্রে যাওয়া নিজের আমল হবে তখন একমাত্র সাথী। অথচ সেই আমল বাদ দিয়েই আমরা দুনিয়ার পিছে পড়ে আছি। বইটা পড়ার পর নিজের মাঝেই মৃত্যুভয় কাজ করছে। এতো সুন্দর একটা বই আসলেও মন পরিবর্তন করে দিতে পারে। পরকালের জীবন সম্পর্কে জানতে জানতে পড়ার মাঝে বিরক্তভাব মোটেও আসতে দেবে না। অবশ্যপাঠযোগ্য বই একটি। 🌼বইটি কেন পড়বেন🌼 ----------------------------------------- বইটি আমাদের মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে যথেষ্ট শিক্ষা দিবে। কবর, হাশর, জাহান্নাম, জান্নাত সম্পর্কে বিস্তর আলোচনা পাঠক মনে দুনিয়াবি চিন্তা বাদ দিয়ে মৃত্যুভয় এনে দিতে সক্ষম হবে। বইটিতে কুরআন, হাদিসের বানী সহ সকল বিষয় খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে! বইয়ের সুন্দর সাবলীল হৃদয়গ্রাহি ভাষা পাঠকমনে খুব সহজেই জায়গা করে নেবে ইনশা আল্লাহ। 🌼শেষ কথা🌼 ----------------------------------------- মৃত্যু নিশ্চিত হওয়া সত্ত্বেও আমরা এই অনিশ্চিত জীবনকে রঙে-ঢঙে সাজাতে ব্যস্ত হয়ে পড়েছি৷ মৃত্যুর সময় যে আমল শুধুমাত্র সাথে যাবে সেই আমলই বাদ দিয়ে দুনিয়ার চাকচিক্যে মজে আছি। অন্তর থেকে এক প্রকারে মৃত্যু চিন্তা বেরই হয়ে গেছে। এমন পরিস্থিতি 'ইমাম কুরতুবি (রহ)' এর প্রকাশিতব্য বই "মৃত্যুর ওপারে : অনন্তের পথে" বইটি পাঠক মনে মৃত্যু জীবন নিয়ে একটু হলেও ভাবনা জোগাবে বলে আশা করছি। 🌼এক নজরে বই পরিচিতি🌼 ----------------------------------------- বই : মৃত্যুর ওপারে : অনন্তের পথে লেখক : ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ অনুবাদ : আবদুন নুর সিরাজি সম্পাদনা : মুফতি মুহিউদ্দীন কাসেমী (লেখক : বানানচর্চা) পৃষ্ঠা : ৩০৪ মুদ্রিত মূল্য : ৪০০ টাকা প্রকাশনায়ঃ মুহাম্মদ প্রকাশনী"

Abdur Rahman

Abdur Rahman , Apr 29, 2021

★ ★ ★ ★ ★

"লেখক যেহেতু ইমাম কুরতুবির মতো একজন অসাধারন ব্যক্তিত্ব। তাই বইটিও পড়ে বেশ ভালো লাগছে।"

Meraj

Meraj , Apr 2, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Good"

Sanjida Meher Sanju

Sanjida Meher Sanju , Nov 11, 2020

★ ★ ★ ★ ★

"#মুহাম্মদ_প্রিয়জন_প্রিভিউ_প্রতিযোগিতা_১ "كل نفس ذاءقة الموت" "সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।" উপরের আয়াত বা বাক্যটি সকলের পরিচিত একটি আয়াত বা বাক্য। আমরা মানুষ হিসেবে একে ঠিক কতটুকু গুরুত্ব দেই তা মানুষভেদে তার আল্লাহর প্রতি ভালোবাসা, বিশ্বাস এবং কর্মকাণ্ডই মনের মাঝে জানান দিয়ে দেয়। মৃত্যু সৃষ্টিজগতের সকল প্রাণীকেই গ্রহণ করতে হবে। এর থেকে পরিত্রাণের দ্বিতীয় কোনো উপায় নেই। নবী রাসূল থেকে শুরু করে দুনিয়াতে যত প্রাণী এসেছে এবং আসবে সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা ভুল করে গুনাহতে নিমজ্জিত হয়ে থাকি। অতঃপর বুঝ হবার পর আবার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই। আল্লাহ হয়তো আমাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু মৃত্যু এমন এক অবধারিত যা যত আকুলতা দিয়েই আল্লাহর কাছে চাই না কেন তা থেকে মাফ পাওয়া যাবে না। শুধু আমরা নই, আমাদের সকলের জান যিনি আল্লাহর হুকুমে নিয়ে থাকেন সেই মালাকুল মউত হযরত আজরাইল (আ.) তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অবিশ্বাস্য লাগছে? তাহলে শুনুন মৃত্যুই শেষ কার্য নয়। বরং কার্যের শুরুর ধাপ। এরপর শুরু হবে আসল জীবন যে জীবনের কেবল শুরুই আছে শেষ নেই। সেই কাল, পরকাল যার নাম। এই পরকাল বা আখিরাতই হবে আমার আপনার আসল ঠিকানা। যা হবে অনন্ত অসীম। দুনিয়াতে আপনি আমি যেমন কর্ম করেছি বা করছি তার সুনিপুণ ফল পাবো আখিরাতে। ভালো ফল পেলে জীবন শুরু হবে সুসজ্জিত জান্নাতের বাগানে। আর ফল খারাপ পেয়ে জায়গা হবে বিভীষিকাময় স্থান জাহান্নামে। যে জীবনের কোনো অন্ত নেই! মৃত্যু নামক সিঁড়ি বেয়ে আমরা যাত্রা শুরু করবো সেই অনাদি অনন্তের পথে। আচ্ছা আমাদের এই যাত্রা কেমন হবে? সেই জগৎটাই বা কেমন ? মৃত্যু কীভাবে হয়? কিয়ামত কখন কীভাবে হবে? কিয়ামতের আলামতগুলো কী? কবর জগৎ কেমন? রুহগুলো কোথায় যায়? হাশরের ময়দান কেমন হবে? হাউজে কাউসার কী? জান্নাত ও জাহান্নাম কেমন? এই যে এত্তগুলো আকর্ষণীয় এবং প্রতিটা মুমিনের উপর জানা অত্যাবশ্যকীয় বিষয়গুলো জানতে ইচ্ছে করে না? জেনে সে অনুযায়ী নিজের জীবনকে যাবিত করবার তাড়না জাগে না মনে? যদি একজন প্রকৃত মুমিন এবং পরকালের জীবন সম্পর্কে সুষ্ঠুভাবে জানতে চান তাহলে "মৃত্যুর ওপারে- অনন্তের পথে" বইটি পড়তে হবে। এই বইটি অনুবাদ করেছেন সকলের প্রিয় পরিচিত মুখ আবদুন নুর সিরাজি। যিনি "ক্রুসেড- হিংস্র যুদ্ধের ইতিহাস" এর মতো বই রচনা করেছেন। দু'আ করি আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুণ। বইটির শর্ট পিডিএফ পড়ে আমি যা অনুধাবন করেছি তা হয়তো ভাষায় প্রকাশ করতে পারিনি। তবে এতটুকু বলবো প্রতিটা ব্যক্তির বইটি পড়া উচিত। কারণ এতে যা নির্যাস রয়েছে তা আপনার আমার এই স্বাভাবিকভাবে চলমান জীবন ধারাতে ব্যাপক নাড়া দিবে। এবং তা উচিত! তবে বইটার প্রথমেই প্রকাশকের কথা যে পার্ট তার প্রথম শব্দটিই ভুল! এটা বেশ বেদনাদায়ক। আরেকটু সর্তকতা অবলম্বন করলে বেশ হতো। তবে হ্যাঁ বিষয়বস্তু অনুযায়ী বইটি এক কথায় অসাধারণ হবে ইনশাআল্লাহ। 📕 বই : মৃত্যুর ওপারে : অনন্তের পথে লেখক : ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ অনুবাদ : আবদুন নুর সিরাজি সম্পাদনা : মুফতি মুহিউদ্দীন কাসেমী (লেখক : বানানচর্চা) পৃষ্ঠা : ৩০৪ মুদ্রিত মূল্য : ৪০০ টাকা প্রি-অর্ডার মূল্য : ২৬০ টাকা"

Jannatul

Jannatul , Nov 10, 2020

★ ★ ★ ★ ★

"🍁বই প্রভিউ🍁 বইঃ "মৃত্যুর ওপারে:অনন্তের পথে লেখকঃইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ অনুবাদকঃ আবদুন নূর সিরাজ 🍁শুরুর কথা🍁 "মৃত্যু "এমন এক সত্য যা আমাদের সবাইকে একদিন বরন করতে হবে।মৃত্যুর মাধ্যমে জাগতিক জীবনের সমাপ্তি এবং মৃত্যুর পরবর্তী জীবন তথা আখিরাতের প্রবেশদ্বার। মৃত্যুতে বিশ্বাসী সকলেই। না চাইলেও এর থেকে রেহাই পাবার কোনো উপায় নেই।সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব প্রানীকেই ভোগ করতে হবে এর স্বাদ। বাদ যাবেনা কেউই। কোনো সেলিব্রিটি, ওলি,নবী-রাসুল,সাধারব মানুষ কেউ রক্ষা পাবেনা মৃত্যু থেকে।আল্লাহ তায়ালা কুরআনে ইরশাদ করছেনঃ كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ ٱلْمَوْتِۗ..... " প্রতিটি প্রানিই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে "[আল আম্বিয়া, আয়াত ৩৫] "মৃত্যুর পরবর্তীতে কি হবে?আমাদের দেহে আত্মা তাদের অবস্থা কেমন হবে! মৃত্যু থেকে কিয়ামত,কিয়ামত থেকে জান্নাত-জাহান্নাম " এসব বিষয়েই আমাদের অবগত করতে মুহাম্মদ প্রিয়জন পাবলিকেশন প্রকাশ করেছেন "মৃত্যুর ওপারে-অনন্তের পথে" বইটি। 🍁বই পরিচিতি🍁 •ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহর রচিত "মুখতাসারু কিতাবিত-তাজকিরাহ বি আহওয়ালিল মাওতা ওয়া উমুরিল আখিরাহ" বইটির বাংলা অনুবাদকৃত বই হলো "মৃত্যুর ওপারে-অনন্তের পথে" বইটি,অনুবাদ করছেন আবদুন নূর সিরাজি। •বইটির শর্ট পিডিএফ পড়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ।বইটির শব্দগুচ্ছ,পৃষ্ঠাসজ্জা,সাবলিল ভাষা পাঠকের মন কাড়ার মতো •বইটিতে ১০টি অধ্যায় রয়েছে।অধ্যায়গুলোর বিস্তারিত আলোচনাও রয়েছে বইটিতে।অধ্যায়গুলো হলোঃ ১)মৃত্যু ২)কবর ৩)সিংঙ্গায় ফুতকার,মানুষ ও জিনের বিনাশ ও পুনরুত্থান। ৪)হাশর ৫)পুলসিরাত ৬)জাহান্নাম ৭)জান্নাত ৮)ফিতনা ৯)কিয়ামত। ১০)কিয়ামতের পূর্বে সংঘটিব্য অন্যতম ও শেষ দশটি আলামত। •মৃত্যুর পর থেকে আখিরাতের জীবন তথা পরকালের জীবন।মৃত্যুর মাধ্যমে যে জীবনের শুরু।কেমন হবে সে জীবন?মৃত্যুর সময়ের অনূভূতি কেমন? রুহগলো এবং আমাদের দেহের অবস্থান কি হবে?কিয়ামতের আলামতগুলো কি? কার অবস্থান কোথায়? এইসবগুলো প্রশ্নের উওর পাওয়া যাবে বইটিতে। মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে বিস্তারিত আলোচনা পাওয়া যাবে। 🍁বইয়ের কিছু অংশ🍁 সালাফরা বলেন, "মৃত্যুর চেয়েও বড় বিপদ হলো মৃত্যু সম্পর্কে গাফেল থাকে।মৃত্যুর আলোচনাকে উপেক্ষা করা।মৃত্যু সপর্কে কম চিন্তা করা চিন্তার অপ্রুতলতা এবং মৃত্যুর জন্য আমলি প্রস্তুত গ্রহণ না করা।যে ব্যাক্তি শিক্ষা গ্রহণ করতে চায়, তার জন্য মৃত্যুর মাঝেই রয়েছে প্রভৃত শিক্ষা।যে ব্যাক্তি চিন্তা করতে চায়, তার জন্য মৃত্যুর মাঝেই রয়েছে চিন্তায় অজস্র উপকরন।" আবু দারাদা (রাহ.)বলেছেন -" প্রত্যেক মুমিনের জন্য মৃত্যু কল্যান কর যারা আমার কথাকে সত্যায়ন করবে না, তাদের জন্য আল্লাহ তায়ালার বানী লক্ষনীয়- 'আর আল্লাহা কাছে রয়েছে তা নেক্কারদের জন্য কল্যানকর'[সূরা আল ইমরান,আয়াত-১৯৮] আরও ইশরাদ করেছেন - 'কাফিরা যেন না ভাবে যে, আমি তাদেরকে যে অবকাশ দিচ্ছি তা তাদের জন্য কল্যানকর।'[সুরা আল ইমরান, আয়াত ১৭৮] হাইয়ান ইবনুল আসওয়াদ বলেছেন -"মৃত্যু হলো একটি সেতু,যা বন্ধুকে বন্ধুর কাছে পৌছে দেয়।" 🍁লেখক ও অনুবাদক🍁 মৃত্যুর, কবর,জান্নাত-জাহান্নামসহ পরকালীন জীবন সম্পর্কে সকল বিষয়ে অবগত করতে ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ 'কিতাবুল তাজকিরাহ বি আহ ওয়ালিল মাওতা ওয়া উমুরিল আখিরাহ' নামে প্রায় দেড় হাজার পৃষ্ঠার বিশাল কলবরের একটি গ্রন্থ রচনা করেছেন।গ্রন্থটি থেকে মুসলিম উম্মাহ যেন উপকৃত হতে পারে তাই শাইখ আ. ড. আহম্মদ বিন উসমান আল মাজিদ কিতাবটি সংক্ষিপ্ত করেছেন ; এবং গ্রন্থে উল্লেখিত হাদিস সমুহের সনদের তাহকিক করেছেন। আরবি পাঠে উল্লেখিত অনেক কঠিন শব্দের সাবলিল ব্যাখ্যা দিয়েছেন। উদীয়মান প্রকাশনী মুহাম্মদ পাবলিকেশন কর্তৃক বাংলা অনুবাদ করেছেন আবদুন নূর সিরাজী। 🍁শেষ কথা🍁 কবরের অন্ধকার, তার মধ্যে কীটপতঙ্গ, সর্প ও বিচ্ছুর দংশন,সিঙ্গায় ফুতকার,রোজ কেয়ামতের পুনরুত্থান, আল্লাহর নিকট উপস্থিত, হিসাব প্রধান, পুলছিরাত অতিক্রম এসব ব্যাপার ভীষন ও দারুন ভয়ংকর। এব্যাপারগুলো জানা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। অথচ কিয়ামত,পরকাল, জান্নত-জাহান্নাম,পুলসিরাত সহ পরকালের জীবনের নাম জানলেও তার বিস্তারিত আলোচনা আমরা ক’জনই বা জানি।"মৃত্যুর ওপারে ;অনন্ত অসীম" বইটি পড়ার মাধ্যমে মৃত্যু ও পরকালীন জীবন সম্পর্কে পাঠকগন ধারনা করতে পরবেন, ইনশাল্লাহ। বইঃ "মৃত্যুর ওপারে ;অনন্তর পথে" লেখকঃইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ অনুবাদঃআবদুন নূর সিরাজী সম্পাদনাঃমুফতি মহিউদ্দীন কাশেমি পৃষ্ঠাঃ৩০৪ মুদ্রিত মূল্যঃ ৪০০ প্রি-অর্ডার মূল্যঃ২৬"

Jakaria Abdullah

Jakaria Abdullah , Nov 5, 2020

★ ★ ★ ★ ★

"বিসমিল্লাহ / দুনিয়া ক্ষণিকের সফর। মৃত্যু এক চিরন্তন সত্য এবং অবধারিত বিষয় তাই বিদায় অনিবার্য। বিশ্বাসী -অবিশ্বাসী নির্বিশেষে সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে এবং হবে। সূরা আর রহমানে মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ইরশাদ করেছেন _ "ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল; একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া"। [সূরা-আর-রহমান :২৬,২৭]। সূরা মূলকের অপর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেছেন _ যিঁনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে, কর্মে তোমাদের মধ্যে কে উত্তম। তিঁনিই পরিপূর্ণ ক্ষমতার মালিক, অতি ক্ষমাশীল। [সূরা মূলক, আয়াত :২] কিন্তু মৃত্যুই তো শেষ নয়। এরপরেও রয়েছে পরকালীন জীবন। যে জীবনের শুরু আছে শেষ নেই। সেই অন্তত অসীমের পথে যাত্রার প্রবেশ পথ হচ্ছে মৃত্যু। পবিত্র কুরআনের "প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে " এই আয়াতটি আমরা প্রায় সকলেই জানি ঠিকই কিন্তু, আমরা এর মর্ম কতটুকু অনুধাবন করি? কেমন হবে মৃত্যু পরবর্তী সেই জীবন সে বিষয়ে আমরা কয়জন ভাবি? এটা আমাদের জন্য আফসোস! আমরা অধিকাংশ মানুষই কিয়ামত, পরকাল, জান্নাত-জাহান্নাম, পুলসিরাতসহ পরকালিন জীবনের নানা বিষয়ের নাম জানলেও তার বিস্তারিত বিবরণ জানি না। মৃত্যু থেকে শুরু করে জান্নাত-জাহান্নাম পর্যন্ত পরকালিন জীবন সম্পর্কে আমাদের অবগত করতেই "মুহাম্মদ পাবলিকেশন" থেকে ইনশাআল্লাহ প্রকাশিত হতে যাচ্ছে ' ইমাম কুরতুবি (রাহিমাহুল্লাহ)' রচিত "মুখতাসারু কিতাবিত -তাজকিরাহ বি-আহওয়ালিল মাওতা ওয়া উমুরিল আখিরাহ " মূল গ্রন্থটির "সংক্ষেপিত ও তাহকিককৃত" রূপ এর সরল অনুবাদ "মৃত্যুর ওপারে ; অনন্তের পথে " নামক বইটি। সুপ্রসিদ্ধ তাফসীর "তাফসীরে কুরতুবির" প্রণেতা জগৎবিখ্যাত লেখক ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই। সচেতন পাঠক মাত্রই তাঁর সম্পর্কে অবগত আছেন নিশ্চয়ই। প্রকাশনী বইটির কিছু অংশের শর্ট পিডিএফ উন্মুক্ত করেছেন। বইটিকে দাশটি অতিব গুরুত্বপূর্ণ অধ্যায়ে ভাগ করা হয়েছে, যার প্রতিটি অধ্যায় সম্পর্কে জ্ঞান রাখা জরুরি বলে মনে করি। অধ্যায়গুলো _ ১) মৃত্যু ; ২) কবর ; ৩) সিঙ্গায় ফুঁৎকার, মানুষ ও জিনের বিনাশ ও পুনরুত্থান ; ৪) হাশর ; ৫) পুলসিরাত ; ৬) জাহান্নাম ; ৭) জান্নাত ; ৮) ফিতনা ; ৯) কিয়ামত ; ১০) কিয়ামত পূর্বে সংঘটিতব্য অন্যতম ও শেষ দশটি আলামত। বইটিতে প্রতিটি অধ্যায়ে দালিলিক বিস্তারিত আলোচনা স্থান পেয়েছে। বইটির নামটাই যেন মৃত্যুর রিমাইন্ডার। চাকচিক্যময় দুনিয়ার ধোঁকায় পড়ে আমরা অধিকাংশ মানুষই মৃত্যু পরবর্তী জীবনকে ভুলে যাই, বা ভুলে থাকার চেষ্টা করি মাত্র। আশা করি ; বইটি প্রত্যেক পাঠকে পরকালিন জীবন সম্পর্কে গভীরভাবে ভাবিয়ে তুলবে এবং আখিরাতের পাথেয় সংগ্রহ করতে আগ্রহী করে তুলবে ইনশাআল্লাহ আল আযীয। নিজের ইসলাহ-এর জন্য এ ধরণের বই সংগ্রহে রাখা এবং বার বার পড়া উচিত বলে মনে করি। প্রকাশনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, এমন একটি মূল্যবান বইয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। উন্মুক্ত হওয়া শর্ট পিডিএফ পড়ে মুগ্ধ হয়েছি এবং পুরো বইটি পড়ার প্রতি আগ্রহ আরও বেড়ে গিয়েছে। বইটির নাম থেকে শুরু করে লেখার মান, প্রচ্ছদ সবকিছুই নজরকাড়া। বইটির বহুল প্রচার কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বইটি সংশ্লিষ্ট সকলের খেদমত কবুল করুন। (আমিন ইয়া রব্বাল আলামীন)। বই : মৃত্যুর ওপারে ; অনন্তের পথে লেখক : ইমাম কুরতুবি (রাহিমাহুল্লাহ) অনুবাদ : আবদুন নুর সিরাজি সম্পাদনা : মুফতি মুহিউদ্দীন কাসেমী পৃষ্ঠা : ৩০৪ টি মুদ্রিত মূল্য : ৪০০ টাকা মাত্র।"

Nafisha Yasmin

Nafisha Yasmin , Nov 4, 2020

★ ★ ★ ★ ★

"#মুহাম্মদ_প্রিয়জন_প্রিভিউ_প্রতিযোগিতা_১ জীবনের স্রোতে ভাসতে ভাসতে আমরা ভুলে যাই অন্তিম পরিণতি মৃত্যুর কথা । কবর পথের যাত্রী হয়েও আমাদের যাবতীয় চিন্তা ও কর্ম আবর্তিত হয় এই তুচ্ছ দুনিয়াকে ঘিরে । সর্বাঙ্গে গাফিলতির চাদর জড়িয়ে আমরা জীবনের প্রকৃত বাস্তবতার ব্যাপারে কেমন যেন নির্বিকার হয়ে থাকি। আফসোস এই সাধের পৃথিবীর জন্য আমাদের কতইনা পরিকল্পনা। সব পরিকল্পনায় পানি ঢেলে দেয় বেরসিক মৃত্যু, হঠাৎ তার আগমন, কোনো পূর্ব আগমনীবার্তা ছাড়াই যেকোন মুহূর্তে এসে হাজির হয়ে নিভিয়ে দেয় জীবনপ্রদীপকে। আল্লাহ না করুন, এই অপ্রস্তুত অবস্থায়ই যদি চলে আসে মৃত্যুর ডাক—কী করুণ পরিণতিই না হবে আমাদের! মৃত্যুই শেষ নয়, বরং শুরু। মৃত্যু নামক সিঁড়ি বেয়ে আমরা যাত্রা শুরু করবো সেই অনাদি অনন্তের পথে।যে পরকালের জীবন অনন্ত,অসীম যার শুরু আছে কিন্তু শেষ নেই। সেই চিরস্থায়ী জীবনে আমাদের জন্য অপেক্ষা করতে মহা বিচারদিবস, সুসজ্জিত জান্নাত এবং বিভীষিকাময় জাহান্নাম নামের দুটি বাসস্থান যে আমাদের ফিরে আসার অপেক্ষার প্রহর গুনছে। গাফিলতির চাদর জড়িয়ে আমরা যে দুনিয়াবী মোহে নিমগ্ন তা থেকে আমাদের মৃত হৃদয়কে জাগিয়ে তুলতে, জীবনের আসল সত্যের রিমাইন্ডার হিসাবে মুহাম্মদ পাবলিকেশনের পক্ষ থেকে প্রকাশিত হতে চলেছে "মৃত্যুর ওপারেঃঅনন্তের পথে" ব‌ইটি। ব‌ই-পরিচিতি(সংক্ষিপ্ত) ---------------------------------- 'তাফসীরে কুরতুবি' সহ বহু প্রসিদ্ধ গ্রন্থের রচয়িতা আন্দালুসের মহান ইমাম 'ইমাম কুরতুবি রহিমাহুল্লাহ ' রচিত গ্রন্থ 'মুখতাসারু-কিতাবিত-তাজকিরাহ বি আহওয়ালিল মাওতা ওয়া উমুরিল আখিরাহ' গ্রন্থের সংক্ষিপ্তসারে অনুবাদ ঃ "মৃত্যুর ওপারেঃ অনন্তের পথে।" মুহাম্মদ পাবলিকেশনের পক্ষ থেকে এই বিখ্যাত গ্রন্থটি অনুবাদ করেন শ্রদ্ধেয় আবদুন নুর সিরাজি। মূল-ভাব (শর্ট-পিডিএফ এর আলোকে) --------------------------------------------------------- মূল ব‌ই সম্পর্কে পাঠকদের অবগত করতে মুহাম্মদ পাবলিকেশন একটি শর্ট পিডিএফ উন্মোচন করেছে। এই ছোট্ট পিডিএফটি ব‌ইয়ের মূল বিষয়বস্তু সম্পর্কে সম্যক ধারণা দেয়। বইয়ের নামকরণ এবং সূচিপত্রের দীর্ঘ শিরোনাম নিজেই নিজের ভেতরকার বিষয়াদি সম্পর্কে নিশ্ছিদ্র তাবেদারি করে। সম্পূর্ণ ব‌ইটি সূচিপত্র অনুযায়ী পৃথক শিরোনামে কতগুলি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে — ✔️ মৃত্যু, কবর, সিঙ্গায় ফুঁৎকার, মানুষ ও জিনের বিনাশ ও পুনরুত্থান, হাশর ও পুলসিরাত, জাহান্নাম, জান্নাত,ফিতনা ,কিয়ামত এবং কিয়ামতের পূর্বে সংঘঠিতব্য অন্যতম ও শেষ দশটি আলামত। শর্ট পিডিএফে মৃত্যু সম্পর্কে সংক্ষিপ্ত এবং তথ্যবহুল আলোচনা রয়েছে। মৃত্যুর আলামত, মৃত্যুকালীন বিভিন্ন পরিস্থিতি, আল্লাহর প্রতি সুধারণা, মৃত্যুর কঠোরতা, তালকিন করার পদ্ধতি সহ আরো গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় উঠে এসেছে ছোটো ছোটো শিরোনামে। মন্তব্য ----------- ছোট্ট পিডিএফটি গাফেল হৃদয়ে চিন্তার বুনিয়াদ সৃষ্টি করে আলহামদুলিল্লাহ। দৃষ্টিনন্দন প্রচ্ছদ, গুরুত্বপূর্ণ কনটেন্ট এবং দৃষ্টান্তমূলক শিরোনাম সমন্বিত সূচিপত্র, অনুবাদকের অনুপম শব্দচয়ন ও সাবলীলতা ব‌ইয়ের ভাষাকে জীবন্ত করে তুলবে ইন শা আল্লাহ। আশা করা যায় মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে কুরআন-হাদিসের আলোকে অথেনাটিক আলোচনা এবং সালাফদের কথা ব‌ইটিকে উচ্চ মাত্রায় নিয়ে যাবে ইন শা আল্লাহ । পরিশেষে ----------------- অন্তিম এ যাত্রা অবশ্যম্ভাবী কিন্তু তবুও মানুষ মন বুনে চলে নশ্বর পৃথিবীর কবিতা। পার্থিব সমস্যা, বিপদ সংকুল পথ সবকিছুই তুচ্ছ মনে হত যদি অধরা মৃত্যুটাকে অন্তরে গেঁথে দেয়া যেত। আশা রাখা যায়, "মৃত্যুর ওপারে, অনন্তের পথে" ব‌ইটি হতে চলেছে সর্বস্তরের মুমিনদের জন্য একটা ছোট্ট রিমাইন্ডার। মৃত হৃদয়কে জাগিয়ে তুলে কিছুটা হলেও সাহায্য করবে সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটতে ইন শা আল্লাহ। মুহাম্মদ পাবলিকেশনের সকল পরিশ্রমকে আল্লাহ তাআলা সাফল্যমন্ডিত করুক। 📚বই : মৃত্যুর ওপারে : অনন্তের পথে। লেখক : ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ। অনুবাদ : আবদুন নুর সিরাজি। সম্পাদনা : মুফতি মুহিউদ্দীন কাসেমী, সাইফুল্লাহ আল-মাহমুদ । বানান সমন্বয় : মুহাম্মদ পাবলিকেশন টিম। প্রকাশক : মুহাম্মদ আব্দুলাহ খান। প্রকাশনী : মুহাম্মদ পাবলিকেশন। পৃষ্ঠা : ৩০৪ মুদ্রিত মূল্য :৪০০ টাকা প্রি-অর্ডার মূল্যঃ২৬০ টাকা"

Ahnaf Ahmed

Ahnaf Ahmed , Nov 4, 2020

★ ★ ★ ★ ★

"📔বই আলাপন : আকর্ষণীয় বর্ণনাশৈলী, সাবলীল ভাষারীতিতে অনুবাদক সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন বিশাল এক যাত্রা সম্পর্কে মৃত্যু- কবর- পুনরুত্থান- হাশর- পুলসিরাত- জাহান্নাম- জান্নাত- ফিতনা- কিয়ামত। সংক্ষিপ্ত অর্থ এই নয় যে বইটিতে কিছু অংশ উল্লেখ করা হয়নি। বইটি সংক্ষিপ্ত হলে তাতে রয়েছে কুরআনের আয়াত, হাদীস আর সালাফদের কথামালায় সাজানো এক অমূল্য রত্নভান্ডার। শর্ট পিডিএফ থেকে কিছু কথা : এটি কোনো গল্পের বই নয়। রং তামাশার দুনিয়ায় এক তিক্ত সত্য মৃত্যু ও মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে লেখা একটি বই। দুনিয়া হাসিলের জন্য, এক চিলতে সুখের জন্য আমরা নিজের দেশ ছেড়ে উন্নত বিশ্বের দিকে যাত্রা শুরু করি। অথচ ভবিষ্যতের সব কিছুই অনিশ্চিত কিন্তু মৃত্যু নিশ্চিত। আর আমরা কখনোই ভাবিনা মৃত্যু নিয়ে বা মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে অথবা ভাবিনা মৃত্যুর আগ মুহূর্ত কেমন হবে আমাদের অবস্থা? আর আল্লাহ বলেন,“মৃত্যু যন্ত্রণা নিশ্চিত আসবে"( সূরা কাফ-১৯)। হাসান বসরি(রহ.) বলেন__" হে আদম সন্তান তুমিতো একাকী মৃত্যু বরণ করবে। রবের নিকট দাঁড়াবে একাই, একাই তুমি তোমার হিসাবের সম্মুখীন হবে"। ✍লেখক পরিচিতি : 'তাফসীরে কুরতুবি' সহ বহু বিখ্যাত গ্রন্থের রচিয়তা 'ইমাম কুরতুবি রহিমাহুল্লাহ ' রচিত গ্রন্থ 'মুখতাসারু-কিতাবিত-তাজকিরাহ বি আহওয়ালিল মাওতা ওয়া উমুরিল আখিরাহ' গ্রন্থের অবলম্বনেই অনুবাদকৃত 'মৃত্যুর ওপারে : অনন্তের পথে'। ভালোলাগা : ব্যক্তিগত ভাবে শর্ট পিডিএফ টি পড়ে অত্যন্ত মুগ্ধ হয়েছি। বইটিতে হার্ডকাভার ব্যবহার করা হয়েছে এবং বইটির দাম ও সকলের নাগালের মধ্যে আলহামদুলিল্লাহ । অল্প সময়ে মৃত্যু থেকে পরবর্তী জীবন সম্পর্কে বিস্তারিত জানার একটি মাস্টারপিস বই হবে ইনশাআল্লাহ। মুহাম্মাদ পাবলিকেশন প্রকাশনী নিয়ে নতুন করে কিছুই বলার নেই। শুরু থেকেই পাঠকের মন জয় করে আসছে।"

সিরাজুম মুনীরা

সিরাজুম মুনীরা , Nov 4, 2020

★ ★ ★ ★ ★

"বিপদের আবরণ। আমরা এই বিপদকে ভয় পাই আবার এটার প্রস্তুতি না নিয়ে অবহেলার সাগরে নিমজ্জিত হই। তাই সৎ কাজের প্রয়োজন। আনুগত্যকারী হিসেবেই যেন পৃথিবীর মায়া ত্যাগ করতে পারি, এটাই কামনা করা উচিৎ। চরিত্র ও কমকে আত্মস্থ করা, আখিরাতের জীবনকে বেশি পরিমাণে মনে রাখাই সচেতন জ্ঞানীর কাজ। এই জগৎ পরীক্ষার কেন্দ্র, তাই অক্ষম হয়ে প্রবৃত্তির গোলামী না করে মুত্তাকী হিসেবেই নিজেকে গড়ে তুলতে হবে। অধিকহারে ইস্তেগফার পড়তে হবে। ফলশ্রুতিতে ইবাদাতে মনযোগ বাড়বে। সোনালী যুগের সোনালী মানুষগুলো মৃত্যু যন্ত্রণা এবং বিচারের মুখোমুখি হওয়াকে অনেক ভয় পেত, সেই অনুযায়ী ইবাদাতও করতো। নিজের ভিতরে আল্লাহভীতি আনার অন্যতম উপায় হলো- কবর যিয়ারত করা। কবর যিয়ারত ঈমানের ভঙ্গুরতা দূর করে আমলে সচেতনতা নিয়ে আসে। মৃত্যু যন্ত্রণা কাউকে ছেড়ে কথা বলেনি, এমনকি নবী-রাসূলগণকেও। আমাদের সমাজের রীতি হলো-মৃত্যু পথযাত্রীকে বার বার জিজ্ঞেস করা, চিনতে পারছেন কিনা? কিন্তু ইসলামী অনুশাসন হলো- সেই সময়ে কালিমা তালকীন করা।আমরা তা অবলীলায় ভুলে যাচ্ছি। সংক্ষিপ্ত পিডিএফ পড়ে উপরিউক্ত বিষয়গুলোর সাথে জানতে পারি- মৃত্যু পথযাত্রীর সাথে মানুষের করণীয় কী? মৃত্যুকালীন যন্ত্রণার ভয়াবহতা। যা পরকালীন জীবন সম্পর্কে মানুষকে ভাবিয়ে তুলবে।"

Jahid Hasan Komol

Jahid Hasan Komol , Nov 3, 2020

★ ★ ★ ★ ★

"প্রতিনিয়ত যে চিরন্তন সত্য থেকে আমরা পালিয়ে বাঁচতে চাই তার নাম 'মৃত্যু'। প্রতিদিন কত মানুষের মৃত্যু দেখি,কাফন দেখি,জানাযা দেখি এবং দেখি দাফন তবুও কখনো একটি বার চিন্তা করি না আমাদের সাথেও একদিন ঘটবে এ পরিনতি। যাত্রা হবে অনন্তের পথে। পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মৃত্যু যন্ত্রণা পাকড়াও করেছিল। এ মৃত্যু যন্ত্রণা এতটাই কঠিন খোদ রাসূলের মুখ থেকে বের হয়েছিল- 'নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন।' এ মৃত্যুতেই সব শেষ নয়। মৃত্যু এমন একটা স্টেশন যেখান থেকে অনন্তের পথে যাত্রা শুরু হয়। এ যাত্রার পথে পথে রয়েছে পুনরুত্থান,হাশর,পুলসিরাত,কিয়ামত, জান্নাত অথবা জাহান্নামের মত ভয়ানক সব জায়গা। এ যাত্রার বিস্তারিত জানিয়ে ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহর বই 'মুখতাসারু কিতাবিত তাজকিরাহ বি আহ-ওয়ালিল মাওতা ওয়া উমুরিল আখিরাহ' বিখ্যাত বইটি অনুবাদ হয় 'মুহাম্মদ পাবলিকেশন' এর হাত ধরে যার চমৎকার বাংলা নাম দেওয়া হয়েছে-'মৃত্যুর ওপারে; অনন্তের পথে'। বিশ্ব বিখ্যাত ইমাম কুরতুবি সম্পর্কে আমাদের অনেকেই জানেন তাই নতুন করে ওনার ব্যাপারে কিছু লিখছি না। আল্লাহ ওনাকে উত্তম জাযা দান করুন। বইটি অনুবাদ করেছেন প্রিয় অনুবাদক 'আব্দুন নুর সিরাজি'। অনুবাদকের সহজ-সাবলীল এবং প্রাণবন্ত অনুবাদ বইটিকে আরো পাঠক সমাদৃত করতে সহায়ক হবে আশা করি।বইটি পড়তে পড়তে মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত ধাপগুলো একের পর এক যেন চোখের সামনে ভেসে উঠবে। বইটি পড়ে পাথরসম অন্তরসমূহ ক্ষেপে উঠবে আর বিগলিত হবে আল্লাহর ভয়ে। পরকালীন জীবনের ভয়ে ইহকালের জীবনকে সুন্দর করে তুলে পরকালের পাথেয় সংগ্রহ করতে সহায়ক ভূমিকা পালন করবে ইন শা আল্লাহ। প্রকাশিতব্য বইটি সম্পর্কে এক নজরেঃ- বইয়ের নাম : মৃত্যুর ওপারে : অনন্তের পথে লেখক : ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ অনুবাদ : আবদুন নুর সিরাজি সম্পাদনা : মুফতি মুহিউদ্দীন কাসেমী পৃষ্ঠা : ৩০৪ মুদ্রিত মূল্য : ৪০০ টাকা প্রি-অর্ডার মূল্য : ২৬০ টাকা"

Maesha

Maesha , Nov 3, 2020

★ ★ ★ ★ ★

""মৃত‍্যুর ওপারে : অনন্তের পথে " ------------------------------------------------ 🍂'মৃত‍্যুর ওপারে : অনন্তের পথে' এর নির্যাস: "পুলসিরাতের কথা আমরা সবাই জানি।একটা প্রশ্ন উদয় হয়,পুলসিরাত কি হিসাব-কিতাবের আগে নাকি পরে?হিসাব-কিতাব হয়ে গেলে তো পুলসিরাতের কোনো দরকার নেই।কারণ যার জাহান্নাম নিশ্চিত সে তো জাহান্নামেই যাবে ;আর যার জান্নাত নিশ্চিত সে তো জান্নাতেই যাবে।আর যদি হিসাব-কিতাবের আগে পুলসিরাত হয় তাহলে হিসাব-কিতাবের তো কোনো প্রয়োজন নেই।কারণ,জাহান্নামিরা পুলসিরাত পার হতে গিয়ে নিচে পড়ে জাহান্নামে চলে যাবে।আর জান্নাতিরা পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। তাহলে মূল বিষয়টা কী?" কী,চিন্তায় পড়ে গেলেন?হাশর,পুলসিরাত,মীযান ---এমন মৃত‍্যু-পরবর্তী জীবনের শুধু নাম জানা বিষয়গুলো নিয়ে অসংখ্য প্রশ্ন উদয় হয় আমাদের মনে যেগুলোর উত্তর আমাদের কাছে অজানা।সেসব অজানা ও বিস্ময়কর তথ‍্যের এক অনন্য ভাণ্ডার 'মৃত‍্যুর ওপারে : অনন্তের পথে'বইটি। 🍂 সূচিপত্রের আলাপন: সহজ- সাবলীল এক অনন্য ভাষাশৈলীর মাধ্যমে মোট দশটি মূল অধ‍্যায়ের ভিতরে ছোট ছোট পরিচ্ছদে সুসজ্জিত করা হয়েছে বইটিকে।আর তুলে ধরা হয়েছে মৃত্যুর প্রস্তুতি, মুমিন ও কাফির ব‍্যক্তির মৃত্যুর লক্ষণ,কবরের জীবন,কবরের আযাব ও শান্তি,সিঙায় ফুঁৎকার, মানুষ ও জ্বিনের বিনাশ ও পুনরুত্থান,হাশর,পুলসিরাতসহ মৃত্যু-পরবর্তী নানান দিক। এছাড়াও কিয়ামতের বর্ণনা ও আলামত,জান্নাতের বিবরণী,জাহান্নামের ভয়াবহতা ও মুক্তির উপায়,বর্তমানের এই সংকটকালে সমসাময়িক ফিতনা থেকে সতর্কতা---কী নেই এ বইটিতে! 🍂শর্ট পিডিএফ এর আলোকে বই আলাপন: সকল প্রাণীকেই 'স্বাদ বিনষ্টকারী' মৃত‍্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এই মৃত্যু অবধারিত বিষয় হলেও আমাদের জল্পনা-কল্পনায় 'মৃত্যু' শব্দটি ঘিরে শুধুই ভয় আর ভয়। আশ্চর্যের ব‍্যাপার এটাই,মৃত‍্যুকে ভয় পাই ঠিকই কিন্তু মৃত্যুর ওপারের পাথেয় সঞ্চয়ের বেলায় আমাদের বড়ই অনীহা,অবহেলা।মৃত‍্যু-পরবর্তী জীবনের নানান বিষয়ের নাম জানলেও এসম্পর্কে বিস্তারিত ও সুস্পষ্ট ধারণা না থাকায়;আসলে একজন প্রকৃত মুমিনের হৃদয়ে যে মৃত্যু-ভয় কাজ করে তা আমাদের মাঝে অনুপস্থিত।আর একারণেই আজ আমরা নানান ফিতনা-ফ‍্যাসাদের অন্ধকারে নিমজ্জিত। আর এ অন্ধকার দূর করে আমাদের অনন্তের যাত্রাপথকে আলোকিত করার এক অনন্য প্রয়াস 'মৃত্যুর ওপারে: অনন্তের পথে'বইটি।অনন্তের যাত্রার সূচনা-- 'মৃত‍্যু'থেকে শুরু করে শেষ আবাসস্থল-- 'জান্নাত বা জাহান্নাম'পর্যন্ত প্রায় প্রতিটি বিষয়েই আলোকপাত করা হয়েছে এ বইটিতে। 🍂লেখক ও অনুবাদক পরিচিতি: 'তাফসীরে কুরতুবি' সহ বহু বিখ্যাত গ্রন্থের রচয়িতা মহান ইমাম 'ইমাম কুরতুবি রহিমাহুল্লাহ ' রচিত গ্রন্থ 'মুখতাসারু কিতাবিত-তাজকিরাহ বি আহওয়ালিল মাওতা ওয়া উমুরিল আখিরাহ' গ্রন্থের সংক্ষেপিত অনুবাদ 'মৃত্যুর ওপারে:অনন্তের পথে'বইটি।বইটি অনুবাদ করেছেন অনুবাদ জগতের বেশ পরিচিত ব‍্যক্তি,আবদুন নুর সিরাজি। 🍂বইটি (শর্ট পিডিএফ )পড়ে ব‍্যক্তিগত অনুভূতি : সত‍্যিই, হৃদয়ে দাগ কাটতে,চক্ষু অশ্রুসিক্ত করতে,স্বাদ নষ্ট করতে এবং প্রত‍্যাশার অনিঃশেষ ধারা কর্তন করতে মৃত্যুই যথেষ্ট।বইটির শুধু একটুখানি অংশ পড়েছি কিন্তু তাতেই আমার মধ্যে প্রচন্ড মৃত্যু-ভয় কাজ করেছে।কী এমন আমল আছে আমার যা নিয়ে রবের সামনে দাঁড়াবো!!!কী আমলের ওপর ভর করে মৃত্যুর পরের সেই কঠিন স্তরগুলো অতিক্রম করবো!!! শর্ট পিডিএফ পড়ে আমার অনুধাবন, এ বইটি পাঠকের হৃদয়ের খোরাক যোগাবে,মৃত‍্যুর পরের জীবন সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করবে। আমাদের অনন্ত পথের যাত্রা এবং চূড়ান্ত গন্তব্য বর্ণাঢ্য ও সাফল্যমণ্ডিত করতে এ বইটি অত্যন্ত সহায়ক ও কার্যকরী হবে ইন শা আল্লাহ্। 🍂যা কিছু ভালো লেগেছে : বিষয়বস্তু অনুসারে বইটির গভীর অর্থবহ নামকরণ সার্থক হয়েছে। চমৎকার ভাষাশৈলী,সাবলীল অনুবাদ এবং আকর্ষণীয় বিন‍্যাস বইটিকে করেছে অনন্য।প্রচ্ছদও খুবই চমৎকার। আর কুরআনের আয়াত,সহীহ হাদীস ও সালাফদের কথামালায় সুসজ্জিত ও একইসাথে বলীয়ান হয়েছে প্রতিটি অধ‍্যায়। পরিশেষে, মহান আল্লাহ্ লেখক,অনুবাদক,প্রকাশনী ও এ বইটির স্বার্থে নিয়োজিত সকল ব‍্যক্তিবর্গের এ অনন্য প্রয়াস ও পরিশ্রমকে ইসলামের জন্য কবুল করে নিন। আমীন। 📚বই পরিচিতি 📖 বইঃ মৃত্যুর ওপারে :অনন্তের পথে। লেখকঃ ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ। অনুবাদঃ আবদুন নুর সিরাজি। সম্পাদনাঃ মুহিউদ্দীন কাসেমী, সাইফুল্লাহ আল-মাহমুদ । বানান সমন্বয়ঃ মুহাম্মদ পাবলিকেশন টিম। প্রকাশকঃ মুহাম্মদ আব্দুলাহ খান। প্রকাশনীঃ মুহাম্মদ পাবলিকেশন। পৃষ্ঠাঃ৩০৪ মুদ্রিত মূল্যঃ৪০০ টাকা প্রি-অর্ডার মূল্যঃ২৬০ টাকা"

Arafat Shaheen

Arafat Shaheen , Nov 1, 2020

★ ★ ★ ★ ★

"বই: মৃত্যুর ওপারে: অনন্তের পথে লেখক: ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ মৃত্যু মহান আল্লাহর পক্ষ থেকে আসা এমনই এক মহাসত্য যে, কোনো মানুষই এই সত্যকে অস্বীকার করতে পারে না; চাই সে স্রষ্টাকে মানুক কিংবা না মানুক। মুসলিমদের জন্য কিয়ামত দিবসের প্রতি ইমান রাখা ফরজ। আর মৃত্যুই হলো একজন মানুষের জন্য এই কিয়ামতের সূচনাবিন্দু। তাই আমাদের মৃত্যু, কবরের আজাব, হাশর, জান্নাত-জাহান্নাম ও সমগ্র কিয়ামত বিষয়ে কিছুটা হলেও ধারণা রাখা প্রয়োজন; যেহেতু আমাদের অবশ্যই এর মুখোমুখি হওয়া লাগবে। ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ মুসলিম জগতের একজন সর্বজনবিদিত মনীষী। তাঁর রচিত তাফসীরে কুরতুবি অত্যন্ত প্রসিদ্ধ। তিনি কিয়ামত দিবসের ওপর আরবি ভাষায় 'মুখতাসারু কিতাবিত-তাজকিরাহ বি-আহওয়ালিল মাওতা ওয়া উমুরিল আখিরাহ' নামে প্রায় ১৫০০ পৃষ্ঠার বিশাল এক গ্রন্থ লিখেছেন। এত বড় সাইজের গ্রন্থ পাঠ করতে আমাদের মতো সাধারণ মানুষকে গলদঘর্ম হতে হবে বিবেচনায় ড. আহমদ বিন উসমান-আল মাজিদ গ্রন্থটিকে সংক্ষিপ্ত করেছেন। এবং আমাদের হাতে মুহাম্মদ পাবলিকেশনের যে অনুবাদের পিডিএফ তা এই সংক্ষিপ্ত গ্রন্থেরই। সাধারণত মৃত্যু পরবর্তী জীবন নিয়ে আমাদের একপ্রকার অজ্ঞতা থেকে যায়। বিশেষ করে আমরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত, তারা এই বিষয়ে নিচের ক্লাসে পঠিত কিছু শব্দই শুধু শিখে এসেছি; বিস্তারিত জানার আর সুযোগ হয়নি। আলহামদুলিল্লাহ। ইমাম কুরতুবি রহ. অত্যন্ত সুন্দরভাবে বিষয়টাকে পবিত্র কুরআন এবং হাদীসের আলোকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। সম্পূর্ণ গ্রন্থ মোট দশটি অধ্যায়ে বিভক্ত। প্রত্যেক অধ্যায়ে ভিন্ন ভিন্ন শিরোনামে অনেকগুলো করে পরিচ্ছেদ যুক্ত করা হয়েছে। এবং সেখানে সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অধ্যায়গুলো হলো- মৃত্যু, কবর, সিঙায় ফুঁৎকার, মানুষ ও জিনের বিনাশ ও পুনরুত্থান, হাশর, পুলসিরাত, জাহান্নাম, জান্নাত, ফিতনা, কিয়ামত, কিয়ামতের পূর্বে সংঘটিতব্য অন্যতম ও শেষ দশটি আলামত। চমৎকার ও সাবলীল অনুবাদে পাঠকদের 'মৃত্যুর ওপারে: অনন্তের পথে' গ্রন্থটি পড়তে মোটেও বেগ পেতে হবে না। বাংলা অনুবাদে গ্রন্থের নামকরণ বেশ পছন্দ হয়েছে। কিয়ামতের আলামত বিষয়ে একেবারে শেষে আলোচনা করা হয়েছে। বিষয়টা আমার কাছে কিছুটা ব্যতিক্রম মনে হয়েছে। সূচীপত্রে প্রত্যেক অধ্যায় এবং অনুচ্ছেদের সঙ্গে পৃষ্ঠা নাম্বার উল্লেখ থাকলে পাঠকদের জন্য কাঙ্ক্ষিত বিষয়বস্তু খুঁজে পেতে সুবিধা হতো। প্রচ্ছদটা বেশ ভালো লেগেছে। সবমিলিয়ে চমৎকার একটি গ্রন্থ আমাদের উপহার দিয়েছে মুহাম্মদ পাবলিকেশন। আল্লাহ তাদের এ খেদমতকে কবুল করুন। একনজরে : বইয়ের নাম : মৃত্যুর ওপারে : অনন্তের পথে লেখক: ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ অনুবাদ: আবদুন নুর সিরাজি সম্পাদনা : মুফতি মুহিউদ্দীন কাসেমী প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না প্রকাশনায়: মুহাম্মদ পাবলিকেশন পৃষ্ঠা সংখ্যা : ৩০৪ মুদ্রিত মূল্য : ৪০০/- প্রি-অর্ডার মূল্য : ২৬০/-"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"মৃত্যুর ওপারে : অনন্তের পথে" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 1 / 38
পাতা 2
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 2 / 38
পাতা 3
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 3 / 38
পাতা 4
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 4 / 38
পাতা 5
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 5 / 38
পাতা 6
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 6 / 38
পাতা 7
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 7 / 38
পাতা 8
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 8 / 38
পাতা 9
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 9 / 38
পাতা 10
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 10 / 38
পাতা 11
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 11 / 38
পাতা 12
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 12 / 38
পাতা 13
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 13 / 38
পাতা 14
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 14 / 38
পাতা 15
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 15 / 38
পাতা 16
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 16 / 38
পাতা 17
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 17 / 38
পাতা 18
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 18 / 38
পাতা 19
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 19 / 38
পাতা 20
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 20 / 38
পাতা 21
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 21 / 38
পাতা 22
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 22 / 38
পাতা 23
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 23 / 38
পাতা 24
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 24 / 38
পাতা 25
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 25 / 38
পাতা 26
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 26 / 38
পাতা 27
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 27 / 38
পাতা 28
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 28 / 38
পাতা 29
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 29 / 38
পাতা 30
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 30 / 38
পাতা 31
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 31 / 38
পাতা 32
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 32 / 38
পাতা 33
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 33 / 38
পাতা 34
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 34 / 38
পাতা 35
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 35 / 38
পাতা 36
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 36 / 38
পাতা 37
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 37 / 38
পাতা 38
মৃত্যুর ওপারে : অনন্তের পথে পাতা: 38 / 38
পাতা / 38
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।