১ম প্রকাশ, ২০২৪
মজিদ চাচা এবং অন্যান্য
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
মুখোশকাল
কিশোর কুমার দাস
অদেখা
কিশোর কুমার দাস
ওগো শুনছো
মুহাম্মাদ আতীক উল্লাহ
মিসির আলির গল্পমালা
হুমায়ূন আহমেদ
শেষ পরিণতি
প্রফেসর দেওয়ান মোঃ আজিজুল ইসলাম
প্রেমের গল্প
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | মজিদ চাচা এবং অন্যান্য |
| Author | কিশোর কুমার দাস |
| Publisher | বিদ্যানন্দ প্রকাশনী |
| Edition | ১ম প্রকাশ, ২০২৪ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 80 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | গল্প |
| Weight | 0.38 Kg |
| ISBN | 9789849865049 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
1 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টিAbu Hasanath Dipu , Feb 16, 2024
"বইয়ের নাম: মজিদ চাচা এবং অন্যান্য লেখক: কিশোর কুমার দাস বইয়ের ধরণ: গল্পগ্রন্থ প্রকাশক: বিদ্যানন্দ প্রকাশনী প্রকাশকাল: ফেব্রুয়ারী ২০২৪ পৃষ্ঠা: ৮০ মলাটমূল্য: ১৮০ টাকা প্রচ্ছদঃ মানসিক রোগীদের আঁকা ছবি অবলম্বনে ইবনে শামস বইয়ের মুখবন্ধ থেকে জানা যায়, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা আট টি গল্প নিয়ে বইটি সাজানো হয়েছে এবং বইয়ের কিছু গল্পে একই নামে (অর্থাৎ 'মজিদ') চরিত্র আছে। এঁরা একই ব্যক্তি নয় আবার সম্পর্কিতও নয়। সত্যিকারের চরিত্রকে ঢাকতে লেখক এখানে রূপক নাম ব্যবহার করেছেন। ২০২৩ সালে বিদ্যানন্দ ফাউন্ডেশনে ডিজিটাল সন্ত্রাসী হামলা হয়, যে হামলার অন্যতম ভিক্টিম বিদ্যানন্দের পোস্টগুলোতে ব্যবহৃত রূপক নাম 'মজিদ' যিনি দেশের প্রত্যন্ত অঞ্চলের অভাবী মানুষের প্রতিনিধি হিসেবে বিদ্যানন্দের সোশ্যাল মিডিয়ার প্রচারণায় একাধিকবার এসেছেন। ফেসবুক মহাজ্ঞানী মানুষজনকে রূপক নামের প্রয়োগ দেখাতেই এখানে 'মজিদ' নামটি কয়েকটি গল্পে ব্যবহৃত হয়েছে এবং বইয়ের নামকরণেও এসেছে। গল্পগুলো সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। *মজিদের সুলতানঃ কুড়িয়ে পাওয়া কুকুর ও তার মনিব এবং তাঁদের পরিণতির গল্প। *অচেনা মানুষঃ বিশ্বাস এবং বিশ্বাস ভঙ্গের গল্প। *চোরঃ ক্ষণিকের আনন্দের জন্য করা দুষ্টামি, ফাইজলামির চূড়ান্ত পরিণতি দেখানো হয়েছে। *ভূত দর্শনঃ অমিমাংসিত এক রহস্যের কাহিনী। *যাত্রাঃ কেউ কারো অপেক্ষায় থাকে না, নাকি থাকে? এই গল্পে উত্তর আছে। *পাপমুক্তিঃ এক অশীতিপর বৃদ্ধা ও সমাজে প্রতিষ্ঠিত তাঁর ছেলের গল্প। *মজিদ চাচাঃ প্রেমিককে ছেড়ে বেস্টফ্রেন্ডকে বিয়ে। বেস্টফ্রেন্ড কি সুখী করতে পারে তাকে? *মাটি শ্রমিকঃ উপকূলীয় অঞ্চলের দরিদ্র মুক্তার পরিণতি কি তার মায়ের মতই হবে নাকি ঘটতে যাচ্ছে অন্য কিছু? আমার অভিমতঃ যেহেতু সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে গল্পগুলো লেখা তাই গল্পগুলোতে চমকে দেওয়ার মতো বা অতিরঞ্জিত কিছু পাবেন না। সাধারণ মানুষের জীবন যাপন যেমন সহজ, সরল, সাধারণ গল্পগুলোও ঠিক তেমনই। লেখক সবগুলো গল্পেরই শেষ দেখিয়েছেন এক্ষেত্রে পাঠকের আলাদা করে চিন্তার জায়গা রাখেননি তবে তিনি যা রেখেছেন তা ব্যক্তির জন্য, সমাজের জন্য শক্তিশালী কয়েকটা মেসেজ। প্রতিটা গল্পের বিভিন্ন প্রেক্ষাপটের সাথে মিলিয়ে সমাজের নগ্ন সত্যগুলো মোটা হরফে লিপবদ্ধ করেছেন। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে 'পাপমুক্তি' নামক গল্পটি। এর বাইরে "মজিদের সুলতান" বা "মাটি শ্রমিক" গল্পগুলোও ভালো লেগেছে। নবীন লেখক হিসেবে সাবলীল বর্ণনায় লেখক মুন্সীয়ানা দেখিয়েছেন। কয়েকটি বানান ভুল ছাড়া তেমন নেগেটিভ কিছু চোখে পড়েনি।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"মজিদ চাচা এবং অন্যান্য" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: