১ম প্রকাশ, ২০২৩
মেঘলা মেয়ে
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
বইটির বিস্তারিত দেখুন
| Title | মেঘলা মেয়ে |
| Author | মোরশেদা কাইয়ুমী |
| Publisher | ওয়াফি পাবলিকেশন |
| Edition | ১ম প্রকাশ, ২০২৩ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 136 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.2 Kg |
| ISBN | 9789849612544 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
11 Ratings and 11 Reviews
পাঠকদের মন্তব্য
১১টিMiskat Jahan , Jul 9, 2026
"অসাধারণ"
Rubaiya Tabassum , Jan 31, 2026
"ভালো ছিল এক কথায় অসাধারণ। পড়লে বোঝা যায় যে সমাজে একটা কালো মেয়ের জীবনের কথা।আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। সুন্দর ছিল"
Lamia , Dec 24, 2025
"সুন্দর 🖤🤍❤️"
MD Shuvo , Aug 23, 2025
"মাশাআল্লাহ বইটা অনেক সুন্দর।"
Sadia Jannat Mila , Mar 2, 2025
"খুব সুন্দর, স্বতঃস্ফূর্ত লেখনী। মাশাআল্লাহ"
Nabila Shifa , Dec 29, 2024
"মাশআল্লাহ। যতক্ষণ বইটা পড়েছি, সময়টা ভালো ছিলো। বিশেষ করে এন্ডিংটা খুবই ভালো লেগেছে✨"
880****979 , Oct 9, 2024
"আমার কাছে ভালো লেগেছে, তাই বইটা আমি আমার cousins দের পড়তে দিয়েছি."
Tanzim Al Noman , Sep 26, 2024
"আমি খুব কম বইয়ের ই রিভিও দিয়েছি.. এই একটি বই অন্যতম.. আমার পারসোনাল ফেভারিট একটি বই...আমি অনেক কে সাজেস্ট ও করি...লেখিকার অসাধারণ লিখার কোয়ালিটি এর প্রতিটি ঘটনা প্রবাহে পাবেন ইনশাআল্লাহ"
880****771 , Mar 23, 2024
"অসাধারণ একটা বই। মাশাআল্লাহ"
Fahmida Afrin , May 16, 2023
"◼️ প্রারম্ভিক কথন: মানবজাতি না-কি উন্নতির চরম শিখরে আরোহন করেছে অথচ আজও কৃষ্ণবর্ণের মানুষদের প্রতি বৈষম্যের মনোভাব পোষণ করে অধিকাংশ মানুষ। বর্ণবাদের নোংরা চর্চা আজও সমাজের আনাচে-কানাচে চলছেই। অথচ তারাই নিজেদেরকে আধুনিক বলে দাবি করেন! সময় এসে গেছে, এসব নিচ মন-মানসিকতা পরিবর্তন করার। সমাজের সাধারণ মানুষের মাঝে কিছু অসাধারণ মননের মানুষ থাকেন, যারা গোটা মানবসমাজকে শুধরানোর স্বপ্ন বুকে লালন করেন। এ উপন্যাসের লেখিকাও তাঁদের মাঝে একজন। সমাজের মানুষের ভুল চিন্তাভাবনাতে পরিবর্তন আনতেই তাঁর এ প্রচেষ্টা। ◼️লেখিকা-পরিচিতিঃ মোরশেদা কাইয়ুমী, এক সময়ের মাসিক আদর্শ নারীর নিয়মিত কবি এবং আমার দেশ পত্রিকার ভিমরুলের নিয়মিত রম্য লেখিকা ছিলেন। এছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিকে লেখালেখি করতেন। ২১ এর বইমেলায় লেখিকার প্রথম একক উপন্যাস “ প্রয়োজনে প্রিয়জন " প্রকাশিত হয়। এছাড়াও শিশুতোষ সীরাহ “ মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ﷺ ", “ভাবনায় পরকাল", উমারের সাথে সুন্নাহ শিখি ",“মাতৃত্ব" -এর মতো সাড়া জাগানো সব বই রচনা করেছেন এই গুণী লেখিকা। এছাড়াও অনেকগুলো যৌথ সংকলনে লেখিকার লেখা আছে, আলহামদুলিল্লাহ। তিনি মুসলিম উম্মাহকে সচেতন কতে সাদকায়ে জারিয়ার নিয়তে ঈমান ভঙ্গের কারণ, পরিণতি ও ঈমান নবায়নের উপায় নিয়ে “আপনার ঈমান বাঁচান " শিরোনামে একটি বই লিখেছেন আলহামদুলিল্লাহ। এছাড়াও, মানবজাতির মাঝে ছড়িয়ে পড়া ভয়ানক এক ভাইরাস ‘গীবত' সম্পর্কে উম্মাহকে সচেতন করতে আরেকটি বই লিখেছেন “ আপনার আমল কাকে দিচ্ছেন?" শিরোনামে। পকেট সাইজের দাওয়াহ বই দুটি আপনারাও পড়ার জন্য এবং বিতরণের জন্য সংগ্রহ করতে পারেন চাইলে। গুণী এ লেখিকা চট্টগ্রাম জেলার সাগর ও পাহাড়ের মিলনস্থল মিরসরাই-এ জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে উনি একজন মাদ্রাসা শিক্ষিকা। স্বপ্ন দেখেন, ঘুমন্ত উম্মাহকে একদিন উনি জাগাবেনই। তাঁর এই স্বপ্ন পূরণের জন্য দাওয়াহমূলক কাজ চালিয়ে যেতে সকলের কাছে দোআ চান তিনি। মহান রব্বুল আলামীন উনার ইলমে ও কলমে বারাকাহ দিন, উনাকে নেক হায়াত দান করুন এবং উম্মাহের স্বার্থে আরও অনেক অনেক লেখার তৌফিক দিন। আমিন। ◼️বই সম্পর্কে: “ মেঘলা মেয়ে" লেখিকার ৬ষ্ঠ একক বই। বইয়ের ২৫টি অনুচ্ছেদ রয়েছে। “আকাশের অশ্রু", “ছেলেবেলার ছেলেখেলা ", “পৃথিবীটা যেন এক নাট্যমঞ্চ", “পুতুল বউ", “ধুলো জমা অতীত", “মায়ায় আঁকা পৃথিবী " , “নদীল একূল ভাঙে, ওকূল গড়ে ”- এর মতো আরও অনেকগুলো চিত্তাকর্ষক শিরোনামে সম্পূর্ণ উপন্যাসটি সাজিয়েছেন লেখিকা। ◼️কাহিনি সংক্ষেপ: ছোট্ট মেঘলা মেয়ে আদ্রি। দাদির কাছে অপছন্দের হলেও বাবার কাছে ছিলো কালোমানিক,ব্লাক ডায়মন্ড। যেই বাবা ছিলো তার চোখের মনি,সেই বাবাকে ছোটবেলায় হারিয়ে ফেলে আদ্রি। ছোট আদ্রি কি আর জানতো যে তার জেদ পূরণ করতে গিয়েই বাবা চলে যাবেন আল্লাহর কাছে। সমাজ,দাদি সকলের কথা শুনতে শুনতে এক সময় আদ্রির মা মেন্টালি ট্রমাটাইজড হয়ে যান। নিজেও আর আদ্রি কে সহ্য করতে পারে না,অপয়া ভাবেন। তার জন্যই বুঝি সে স্বামীকে হারায়। তখন থেকেই সে বাবা হারা,আর মা যেন থেকেও নেই। তাদের ছাড়াই নানির কাছে মানুষ হতে থাকেন। দ্বীনের বুঝ না থাকায় এক সমউ ছোট্ট আদ্রির মনে আবেগ অনুভূতির জন্ম হতে থাকে। এক রাজকুমার তার মনের দখল করে নেয়। কিন্তু একটা ঝড়ে যে সব উলট পালট হয়ে যায়। হারিয়ে ফেলে তার রাজকুমারকে। ছোট্ট আদ্রি বড় হয়ে বিয়েও হয়ে যায় তার। হয়তো ভেবেছিলো সবাইকে হারিয়েও হয়তো নতুন মা পাবেন,একজন চক্ষুশীতলকারী স্বামী পাবেন। কিন্তু তার নিয়তিতে যে লিখা ছিলো অন্য কিছু। একদিকে যেমন পেয়েছে শাশুড়ির ধিক্কার,অন্যদিকে স্বামীর অত্যাচার। এইভাবেই কি আদ্রির জীবন কেটে যাবে। সুখের দেখা কি আদৌও পাবে আদ্রি? কি হবে এই মেঘলা মেয়ের জীবনে? আদ্রির জীবন কি অপ্রাপ্তির মধ্যে দিয়েই শেষ হয়ে যাবে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে উপন্যাসটি পড়তে হবে। ◼️পাঠ্যানুভূতি: সাধারণত আমি ছোটগল্প পড়ে অভ্যস্ত, উপন্যাস পড়ার মতো প্রচুর ধৈর্য আমার নেই। উপন্যাস যখন পড়ি তখন অনেক সময় অনেক অংশ স্কিপ করে যাই। কিন্তু কিছু কিছু উপন্যাস বা গল্প এতটাই রোমাঞ্চকর হয় যে পড়ার সময় চোখের পলক ফেলতেও ইচ্ছে করে না। মেঘলা মেয়ে উপন্যাসটি এমনই মনে হয়েছে আমার কাছে। পড়তে পড়তে যেন অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম। গল্পের প্রতিটি মোড়, প্রতিটা টুইস্ট খুব উপভোগ করছিলাম। উপন্যাসটি পড়তে গিয়ে আদ্রির কারণে কখনো অতি আবেগী হয়ে চোখ ভিজে গেছে, আবার কখনও ভিষণ হেসেছি সুমনের প্রাপ্ত পুরস্কার দেখে, আবার আরজুর কাজগুলো দেখে অনেক আনন্দিত হয়েছি। সবমিলিয়ে যেন মিশ্র অনুভূতি কাজ করছিলো। লেখিকার লেখার ধরন, প্রাঞ্জল ভাষা, মসৃণ ঘটনাপ্রবাহ, প্রতিটি চরিত্রকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা, গল্পের টুইস্ট, সমাপ্তি - এসবকিছু মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে। ◼️পছন্দ-অপছন্দের বিষয় গুলো: উপন্যাসের মাধ্যমে সমাজের মানুষের নিচু চিন্তাভাবনা সংস্কারের জন্য লেখিকার প্রচেষ্টা আমার খুব ভালো লেগেছে। বইয়ের বিষয়ে যদি বলি, বাইন্ডি, পৃষ্ঠাসজ্জা সবই ভালো লেগেছে। তবে বইতে হাতেগোনা কতগুলো টাইপের ত্রুটি দৃষ্টিগোচর হয়েছে। আশা করি কতৃপক্ষ পরবর্তী সংস্করণে ত্রুটিগুলো শুধরে নেবেন। উপন্যাসের ধরন অনুযায়ী প্রচ্ছদটা আমার কাছে মনঃপূত হয়নি। আমারা কেউই নিখুঁত নই, কোনকিছুই নিখুঁত নয়। পরিশেষে, সবকিছু মিলিয়ে উপন্যাসটি ভালো লেগেছে। ◼️কেন পড়বেন বইটি? শুরুতেই বলেছি সমাজের মানুষের চিন্তা বদলানোর মতোই একটি বই “ মেঘলা মেয়ে "। অনেককিছুই বৈধ ও সঠিক হওয়া সত্ত্বেও সমাজের মানুষ সেসবকে ঘোরতর অন্যায় ভাবেন। কালো মেয়েদের নিয়ে মানুষের অবহেলা, নানান কুসংস্কার সহ অনেক কিছুই এখনো সমাজে প্রচলিত আছে। তাই, আমার মনে হয় বইটি সকলের পড়া উচিত। সময় এসেছে ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসার। বর্ণবাদ নিপাত যাক! ◼️এক নজরে বইটি: বইয়ের নাম: মেঘলা মেয়ে মুদ্রিত মূল্য: ২১২ ৳ পৃষ্ঠাসংখ্যা: ১৩৩ প্রকাশনায়: ওয়াফি পাবলিকেশন ©️ Review By Fahmida Afrin"
প্রশ্ন ও উত্তর (Q&A)
2 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
ই-বুক ভার্সন নেই বইটির
বইটি কোন প্রকাশনীর
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"মেঘলা মেয়ে" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: