১ম প্রকাশ, ২০২০
মেঘাচ্ছন্ন ঈমান
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | মেঘাচ্ছন্ন ঈমান |
| Author | শাইখ আব্দুল মালিক আল কাসিম |
| Publisher | হাসানাহ পাবলিকেশন |
| Edition | ১ম প্রকাশ, ২০২০ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 96 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.16 Kg |
| Translator | ইলিয়াস আশরাফ |
| Editor | মুফতী সাইফুল্লাহ আল মাহমুদ |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
17 Ratings and 9 Reviews
পাঠকদের মন্তব্য
৯টি
Hasibul Islam , Mar 25, 2026
"আলহামদুলিল্লাহ, দ্বীনে ফিরার পর সকলেরই বই টি একবার পড়া উচিত,অনেক ভালো বই।"
A Maruf , Mar 15, 2022
"চমৎকার"
Maksud Alam , Jun 25, 2021
"#Progoty_Book_Club_Review_Competition || বুক রিভিউ || মেঘাচ্ছন্ন ঈমান শাইখ আবদুল মালিক আল কাসিম _____________________________________ [রিভিউ লেখক : মাকসুদ আলম ] বই : মেঘাচ্ছন্ন ঈমান লেখক : শাইখ আবদুল মালিক আল কাসিম অনুবাদক : ইলিয়াস আশরাফ সম্পাদক : সাইফুল্লাহ আল মাহমুদ প্রকাশনায় : হাসানাহ পাবলিকেশন্স মলাট মূল্য: ১৩৪ টাকা পৃষ্ঠা : ৯৬ বিসমিল্লাহির রাহমানির রাহীম। আলহামদুলিল্লাহ।সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আমাদেরকে ঈমানের মত মহা মূল্যবান দৌলত দান করেছেন। দরুদ ও সালাম রাসূল সা. এর উপর যিনি বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। মেঘাচ্ছন্ন ঈমান বইটি লিখেছেন আরব বিশ্বের অন্যতম দাঈ, বহুগ্রন্থ প্রণেতা, হাজারো যুবকের আইডল ড. আবদুল মালিক আল কাসিম। যুবকদের অবচেতন তন্দ্রা থেকে জাগিয়ে তুলতে, তাদের চোখ থেকে অস্পষ্ট সমস্ত পর্দা দূরীভূত করার জন্য, দ্বীনের পথে ফিরতে যতো বাধা তা থেকে উত্তোরণেল জন্য এই বইটি অন্যতম ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। ||এক নজরে বইটি|| ----""""----""""----------------------------------------------- বইটির মধ্যে মোট সাতাশটি পাঠ রয়েছে। যার প্রতিটি পাঠই হৃদয়ঙ্গমকারী। বইটিতে অনেক জায়গায় এমন সব ঘটনা উল্লেখ করেছেন যেগুলি মনকে পরিবর্তন করার জন্য, রব্বে কারীমের পথে ফিরে আসার জন্য উদ্দীপনা হিসেবে কাজ করবে। গহীন জঙ্গলের এক কোণে ঘটনাটিতে দেখানো হয়েছে যে, কিভাবে খ্রিষ্টানরা তাদের দাওয়াহের জন্য কত পরিশ্রম করে মানুষকে বিভ্রান্ত করছে। এমনকি তারা তাদের লক্ষে জীবনকে শেষ করে দিতেও কুন্ঠাবোধ করবে না। আমার নিকট বইটির যে গল্পটি সবচেয়ে ভালো লেগেছে তা হচ্ছে "জীবনের বাতি হঠাৎই নিভে যায়" গল্পের আবদুর রহমান খুব আনন্দে ঈদের জামা সেলাই করতে দিলো, সারারাত আনন্দ উল্লাসে কাটিয়ে দিলো। কিন্তু এই সময়ে সে একবারও তার মহান রবকে স্বরণ করলো না। সে জানতো না আজকেই যে তার মৃত্যু হবে, তার জীবনের বাতি নিভে যাবে। সত্যি বলতে এই ঘটনাটা পড়ে আমার চোখ দিয়েও অশ্রু ঝরতে লাগলো। আমরা আমাদের রব সম্পর্কে কতটা বেখায়াল। দুনিয়ার রং তামাশায় আমরা নিমজ্জিত হয়ে আছি। অথচ আমাদের রব আমাদেরকে কোন কারণে সৃষ্টি করেছেন তা আমরা ভুলেই গেছি। সুতরাং হে বন্ধু আমার এখনো সময় আছে তাওবা করে রবের পথে ফিরে আসার। নিজেকে আল্লাহর রাহে বিলিয়ে দেওয়ার। ||বইটির বৈশিষ্ট্য || -----"--------""--------""-----"""--"--""""-"'-"'''--""'-"""--"" বইটির বাইন্ডিং, প্রচ্ছদ, পৃষ্ঠাসজ্জা খুবই চমৎকার। || মন্তব্য || আমার পড়া সেরা বইগুলির মধ্যে একটি হচ্ছে এই বইটি। আল্লাহ যেন বইটির লেখক অনুবাদক সহ সবাইকে জাযায়ে খায়ের দান করেন। আর যুবকদের দ্বীনে ফেরার মাধ্যম হিসেবে কবুল করেন। 🖊মাকসুদ আলম।"
Afsana Mim , Jun 17, 2021
"আফসানা আক্তার মীম বইয়ের নামঃ মেঘাচ্ছন্ন ঈমান পোস্ট নং -১৯ ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ #Progoty_Book_Club_Review_Competition ❝জীবনের ডায়েরি এক সময় বন্ধ হয়ে যাবে চারপাশ মেকি -অন্তসারশূণ্য পাঁচ মিনিট ভাবতে, তরুণ প্রজন্মের হাতে তুলে দেওয়া হোক- “মেঘাচ্ছন্ন ঈমান”।❞ পাঠপ্রতিক্রিয়াঃ ➖➖➖➖➖ ঔ দূর আকাশের রং মেঘাচ্ছন্ন হলেও বৃষ্টিশেষে রংধনু উঠে, সোনালী রোদও উঠে,পাখিরাও শূণ্য আকাশে ডানা মেলে উড়ে বেড়ায় সব শেষে নীলটুকু থেকেই যায় আকাশের বুকে। তেমনি আমাদের হৃদয়টাও নীল আকাশের মতোই। সে হৃদয় কিন্তু পরিচ্ছন্ন হয়েই পৃথিবীতে আসে। কিন্তু সেরকমই আমাদের হৃদয়েও মেঘাচ্ছনের আভাস ঘটে। পাপরাশির আধাঁরে ডাকা পরে যায় আমাদের হৃদয়াকাশ। এই দুনিয়ার মায়াডোরে বিভোর হয়ে ভুলে যায় আমাদের পরিচ্ছন্ন হৃদয়াকাশের ঈমানের কথা। এক পশলা বৃষ্টি শেষে আকাশ যেমন হয়ে যায় পরিস্কার তেমনি তাওবা ও ঈমানের বৃষ্টি আমাদের হৃদয়াকাশকে পরিচ্ছন্ন করে গুনাহ ও পাপের ঘনঘটা কালো মেঘের আবরণ থেকে। সর্বোপরি- তাওবাহ ও অনুতপ্তের ঝিরিঝিরি বৃষ্টিতে পরিচ্ছন্ন করা উচিত মেঘাচ্ছন্ন ঈমানকে। আমল দিয়ে রৌদ্রময় করা হোক আমাদের মনের আঙ্গিনিাকে এজন্যই লেখক শাইখ আব্দুল মালিক আল কাসিম রচিত বই ❝মেঘাচ্ছন্ন ঈমান❞। অনুবাদ করেছেন ইলিয়াস আশরাফ সহজ ও সাবলীলভাবে- যার মাধ্যমে আলোর পথ সুগম হবে। বইয়ের আলোচ্য বিষয়ঃ ➖➖➖➖➖➖➖➖ তোমার চাকরির চেয়ে আখিরাত ঢের বেশি তাৎপর্যবহ। তোমার বাড়ির চেয়ে জান্নাত অনেক বেশি গুরুত্বপূর্ণ। পৃথিবীর সমস্ত মেয়েদের চেয়ে জান্নাতি হুরেরা তোমার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। যদি এসব কথা সত্য হয়, তাহলে পাঁচ মিনিট ভেবে দেখো, এখন থেকে তোমার অবস্থান, জীবনাচর কেমন হওয়া উচিত? লেখক নিজে তরুণদের মাঝে এই প্রশ্নগুলো ছুড়ে দিয়েছে, আঙ্গুল ধরে দেখিয়ে দিয়েছে ইমান ও সত্যের সঠিক পথ এখন থেকে দুনিয়ার মোহ নয় চর্চিত হবে আখিরাতমূখী কল্যাণ। হে যুবক! বইটিতে লেখক নিজ চোখে দেখা এমনকি নিজ কানে শোনা কতকগুলো পাখি তার নীড়ে ফেরার গল্পগুলো সাজিয়ে তুলেছেন। ৯৬ পৃষ্ঠার ছোট্ট একটি বইয়ে ছোট্ট ছোট্ট গল্পে এবং শিরোনামে। এছাড়া যুবকসমাজ আজ সর্বদিক থেকে অধঃপতিত। নীতি নৈতিকতা মূল্যবোধের অবক্ষয়ে তারা কলুষিত। মুসলিম যুবকদের ঈর্ষণীয় গৌরবান্বিত ভূবনবিজয়ী ইতিহাস সম্পর্কে অসচেতন তারা। ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবন তথা সমাজ সমস্ত অঙ্গনে হতাশার অন্ধকারে নিমজ্জিত। তরুণ প্রজন্মের পাপে ডাকা হৃদয়টাকে পরিচ্ছন্ন করবে বইটি ❝মেঘাচ্ছন্ন ঈমান❞। কারণ আল্লাহর নির্ভরতার পর মুসলিম উম্মাহর প্রাণ শক্তি হলো তরুণ প্রজন্ম, যুব সমাজ। সুতরাং হে যুবক! তরুণ ভাই তুমি হয়ে যাও লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাধারী নির্ভীক সৈনিক। অন্য ধর্মাবলম্বী তোমার নয় তোমার ধর্মাবলম্বী আল্লাহ প্রদত্ত একমাত্র মনোনীত দ্বীন ইসলাম। সূচিপত্র তুলে ধরা সম্ভব নয় তাই কয়েকটা গল্পের মেইন হেডলাইন ও সারমর্ম তুলে ধরেছি মাত্র... সঠিক পথে চলতে যুবকদের জন্য এটা অবশ্যপাঠ্য বই। যাদের জন্য বইটিঃ ➖➖➖➖➖➖➖ এহেন সব পরিস্থিতিতে যুবকদেরকে নিজ দ্বীন সম্পর্কে, দায়িত্ব ও নিজ অবদান সম্পর্কে সচেতন না করে বিধ্বংসী রঙিন মিডিয়া দ্বারা নির্লজ্জতা ও জাহিলিয়াতের অতল সমুদ্রে ডুবিয়ে দেয়া হচ্ছে। যুবকসমাজদের আজ বিষাক্ত মাদক, পর্ণ ও হারাম রিলেশনশিপ দ্বারা ছিনিয়ে নেয়া হয়েছে তাদের মূল্যবোধ ও অমূল্য সময়। দিন দিন ইসলাম আজ অসহায় ও আশ্রয়হীন হয়ে পড়ছে।আর তাই মেঘে ডাকা ঈমানকে প্রজ্জলিত করতেই অদৃশ্য ঐশী সাহায্য প্রয়োজন। সেজন্য বইটি কিছু পথ সুগম করতেও বেশ সহযোগী। বইটির বিশেষত্বঃ ➖➖➖➖➖➖ সূচনার পূর্বেই লেখক তার ভাই , তরুণ প্রজন্ম, যুবকসমাজের জন্য একটি চিঠি লিখেছেন। সে সাথে প্রত্যকটি গল্পের শেষে প্রিয় ভাই! ভাই আমার! এমন মায়াবী ডাক দিয়ে কতকগুলো নাসিহা দিয়ে রেখেছেন লেখক এবং বইয়ের সমাপ্তির অংশটুকু হলো “শেষ কথাগুলো শুনো” এখানেও লেখক পুরো বইয়ের সারমর্ম তুলে ধরেছেন এবং ভাইদের ডাক দিয়েছেন। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। বলা চলে- এগুলা বইয়ের সবচেয়ে আকর্ষণীয় দিক। বইটি পড়তে কেন অন্যকে উৎসাহিত করবেনঃ ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ যুবকদের অবচেতন তন্দ্রা থেকে জাগিয়ে তুলতে, তাদের চোখ থেকে অস্পষ্ট সমস্ত পর্দা দূরীভূত করার জন্য, দ্বীনের পথে ফিরতে যতো বাধার সম্মুখীন হতে হয় তা থেকে সহজে উত্তরণের পথ বাতলে দেওয়ার জন্য, সর্বোপরি যুবকদের নিজ দ্বীনের ছায়াতলে সমবেত হতে উদ্বুদ্ধ করতে ❝মেঘাচ্ছন্ন ঈমান❞ বইটি বেশ সহায়ক হবে। তাই বইটি যুবকদের জন্য পড়া বাধ্যতামূলক। বইটি লিখেছেন আরববিশ্বের অন্যতম দাঈ,বহুগ্রন্থ প্রণেতা, হাজারো যুবকদের আইডল ড.আবদুল মালিক আল- কাসিম। আশা করি বইটি সজাগ করতে এবং আপন রবের সান্নিধ্যে ফিরে আসতে বেশ উপকারী ভূমিকা পালন করবে। এক নজরেঃ ➖➖➖➖ মেঘাচ্ছন্ন ঈমান লেখকঃ শাইখ আব্দুল মালিক আল কাসিম অনুবাদকঃ ইলিয়াস আশরাফ প্রকাশনিঃ হাসানাহ প্রকাশন রেটিংঃ ৪.৭/৫ মূদ্রিত মূল্যঃ ১৩৪৳"
Mohammad Ahasan Ullah , Jun 16, 2021
"❝যুবক ভাই আমার❞ সমস্ত গুনাহ ছেড়ে দাও , ছােটো হােক বড়াে হােক , এটাই তাকওয়া । দুনিয়াতে চলতে গেলে সাবধান হও ওই ব্যক্তির মতাে , যে কণ্টকাকীর্ণ রাস্তায় চলাফেরা করে । কোনাে ছােটো পাপকে তুচ্ছ মনে করাে না , কেননা পাহাড় , পাহাড় হয় ছােটো ছােটো পাথরকণা দ্বারাই । বই পরিচিতিঃ মেঘাচ্ছন্ন ইমান বইটি আসলে ইসলামি আত্মউন্নয়ন বই বিষেশ করে যুবক ভাইদের জন্য। বইটির মূল লেখক শাইখ আব্দুল মালিক আল কাশিম অনুবাদ করেছেন ইলিয়াস আশরাফ। বইটি আসলে পথভ্রষ্ট, দ্বীনত্যাগ করা যুবক কিভাবে দ্বীনের ছায়াতলে প্রবেশ করাতে উদ্বুদ্ধ করার জন্য বইটি রচিত। বইয়ের বিষয়বস্তু সংক্ষেপঃ আল্লাহ-নির্ভরতার পর মুসলিম উম্মাহ’র প্রাণশক্তি হল তরুণ প্রজন্ম, যুব সমাজ । তারাই এ জাতির কাঙিক্ষত উজ্জ্বল প্রভাত এবং প্রতীক্ষিত প্রত্যাশা; ইসলামের সমৃদ্ধি, উন্নতি ও নিরাপত্তার মূল ভিত্তি । কিন্তু অত্যন্ত আফসােসের বিষয় হলাে, আমাদের তরুণ সমাজ আজ সর্বদিক থেকে অধঃপতিত । নীতি নৈতিক মূল্যবােধের অবক্ষয়ে তারা কলুষিত । উম্মাহ'র প্রতি নিজেদের দায়িত্ব ও কর্তব্যের ব্যাপারে উদাসীন । দুনিয়ার বাহ্যিক চাকচিক্য ও মােহনীয় আকর্ষণের বেড়াজালে আবদ্ধ । মুসলিম যুবকদের ঈর্ষণীয় । গৌরবান্বিত ভূবনবিজয়ী ইতিহাস সম্পর্কে অচেতন । ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবন তথা সমস্ত অঙ্গনে হতাশার অন্ধকারে নিমজ্জিত ৷ আচ্ছা তাহলে উপায়❔❓ যুবকদের অবচেতন তন্দ্রা থেকে জাগিয়ে তুলতে, তাদের চোখ থেকে অস্পষ্ট সমস্ত পর্দা দূরীভূত করার জন্যে, দ্বীনের পথে ফিরতে যতাে বাধার সম্মুখীন হতে হয় তা থেকে সহজে উত্তরণের পথ বাতলে দেওয়ার জন্য, সর্বোপরি যুবকদের নিজ দ্বীনের ছায়াতলে সমবেত হতে উদ্বুদ্ধ করার জন্য এই বইটি পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। বইটি কেন পড়বেনঃ বইটি আসলে পথহারা যুবক ভাইদের সমস্যা সমাধান নিয়ে রচিত হয়েছে বলে শুধু যুবকরাই পড়বে বইটি তা নয় বইটি নির্বিশেষে সবাই পড়তে পারবে। বর্তমানে যুবকেরা বিধ্বংসী রঙিন মিডিয়া দ্বারা নির্লজ্জতা ও জাহিলিয়াতের অতল সমুদ্রে হারিয়ে যাচ্ছে। বিষাক্ত মাদক, পর্ণ ও হারাম রিলেশনশিপ দ্বারা ছিনিয়ে নেয়া হচ্ছে তাদের মূল্যবোধ, অমূল্য সময় ও জীবন। তাই এই যুবকরাই কিন্তু মুসলিম জাহানের সম্পদ তারাই যদি এভাবে হারিয়ে যায়। তবে কে-ই বা হবে মুসলিম উম্মাহর রক্ষক। তাই প্রিয় ইলিয়াস আশরাফ ভাই বইটি অনুবাদ করেছেন এবং এই বইটিতে যুবকদের প্রত্যেকটি সমস্যার সমাধান দারুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি বইটি যুবকদের সজাগ করতে, আপন রবের পথে ফিরে আসতে কার্যকরি ভূমিকা পালন করবে । বইটিতে আমার ভালোঃ যদিও আমি যুবক নই তবুও বইটি আমারও খুব কাজে এসেছে। বইটির অনুবাদ সহজ-সরল যা পড়তে পাঠকের কাছে পড়তে কোন ব্যাঘাত ঘটবে না। বইটি রেফারেন্স ভিত্তিক, বইয়ের অঙ্গসজ্জা দারুন। শেষ কথাঃ হে যুবক ! কখনাে চিন্তা করেছ , তােমার অতীত জীবনের ডায়েরি রেকর্ড যখন তােমার সামনে পেশ করা হবে , তখন তােমার কি অবস্থা হবে ? যখন পুলসিরাতের ধারালাে রাস্তা দিয়ে অতিক্রম করবে এবং কঠিন হিসেবের সম্মুখীন হবে তখন তােমার কি অবস্থা হবে ? ভাবাে ! একনজরে বইটিঃ বইয়ের নামঃ হে যুবক ফিরে এসো রবের দিকে মূলঃ শাইখ খালিদ আর-রাশিদ অনুবাদঃ জুবায়ের রশীদ প্রচ্ছদঃ হাসানাহ টিম পৃষ্ঠাসজ্জাঃ আহসান জামিল পৃষ্ঠাঃ ১৬০ মূল্যঃ ২২০ টাকা প্রকাশনায়ঃ হাসানাহ পাবলিকেশন"
Shohan , Jun 11, 2021
"Mohammad Shohan মেঘাচ্ছন্ন ইমান(০১) #Progoty_Book_Club_Review_Competition ❝যুবক ভাই আমার❞ সমস্ত গুনাহ ছেড়ে দাও , ছােটো হােক বড়াে হােক , এটাই তাকওয়া । দুনিয়াতে চলতে গেলে সাবধান হও ওই ব্যক্তির মতাে , যে কণ্টকাকীর্ণ রাস্তায় চলাফেরা করে । কোনাে ছােটো পাপকে তুচ্ছ মনে করাে না , কেননা পাহাড় , পাহাড় হয় ছােটো ছােটো পাথরকণা দ্বারাই । বই পরিচিতিঃ মেঘাচ্ছন্ন ইমান বইটি আসলে ইসলামি আত্মউন্নয়ন বই বিষেশ করে যুবক ভাইদের জন্য। বইটির মূল লেখক শাইখ আব্দুল মালিক আল কাশিম অনুবাদ করেছেন ইলিয়াস আশরাফ। বইটি আসলে পথভ্রষ্ট, দ্বীনত্যাগ করা যুবক কিভাবে দ্বীনের ছায়াতলে প্রবেশ করাতে উদ্বুদ্ধ করার জন্য বইটি রচিত। বইয়ের বিষয়বস্তু সংক্ষেপঃ আল্লাহ-নির্ভরতার পর মুসলিম উম্মাহ’র প্রাণশক্তি হল তরুণ প্রজন্ম, যুব সমাজ । তারাই এ জাতির কাঙিক্ষত উজ্জ্বল প্রভাত এবং প্রতীক্ষিত প্রত্যাশা; ইসলামের সমৃদ্ধি, উন্নতি ও নিরাপত্তার মূল ভিত্তি । কিন্তু অত্যন্ত আফসােসের বিষয় হলাে, আমাদের তরুণ সমাজ আজ সর্বদিক থেকে অধঃপতিত । নীতি নৈতিক মূল্যবােধের অবক্ষয়ে তারা কলুষিত । উম্মাহ'র প্রতি নিজেদের দায়িত্ব ও কর্তব্যের ব্যাপারে উদাসীন । দুনিয়ার বাহ্যিক চাকচিক্য ও মােহনীয় আকর্ষণের বেড়াজালে আবদ্ধ । মুসলিম যুবকদের ঈর্ষণীয় । গৌরবান্বিত ভূবনবিজয়ী ইতিহাস সম্পর্কে অচেতন । ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবন তথা সমস্ত অঙ্গনে হতাশার অন্ধকারে নিমজ্জিত ৷ আচ্ছা তাহলে উপায়❔❓ যুবকদের অবচেতন তন্দ্রা থেকে জাগিয়ে তুলতে, তাদের চোখ থেকে অস্পষ্ট সমস্ত পর্দা দূরীভূত করার জন্যে, দ্বীনের পথে ফিরতে যতাে বাধার সম্মুখীন হতে হয় তা থেকে সহজে উত্তরণের পথ বাতলে দেওয়ার জন্য, সর্বোপরি যুবকদের নিজ দ্বীনের ছায়াতলে সমবেত হতে উদ্বুদ্ধ করার জন্য এই বইটি পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। বইটি কেন পড়বেনঃ বইটি আসলে পথহারা যুবক ভাইদের সমস্যা সমাধান নিয়ে রচিত হয়েছে বলে শুধু যুবকরাই পড়বে বইটি তা নয় বইটি নির্বিশেষে সবাই পড়তে পারবে। বর্তমানে যুবকেরা বিধ্বংসী রঙিন মিডিয়া দ্বারা নির্লজ্জতা ও জাহিলিয়াতের অতল সমুদ্রে হারিয়ে যাচ্ছে। বিষাক্ত মাদক, পর্ণ ও হারাম রিলেশনশিপ দ্বারা ছিনিয়ে নেয়া হচ্ছে তাদের মূল্যবোধ, অমূল্য সময় ও জীবন। তাই এই যুবকরাই কিন্তু মুসলিম জাহানের সম্পদ তারাই যদি এভাবে হারিয়ে যায়। তবে কে-ই বা হবে মুসলিম উম্মাহর রক্ষক। তাই প্রিয় ইলিয়াস আশরাফ ভাই বইটি অনুবাদ করেছেন এবং এই বইটিতে যুবকদের প্রত্যেকটি সমস্যার সমাধান দারুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি বইটি যুবকদের সজাগ করতে, আপন রবের পথে ফিরে আসতে কার্যকরি ভূমিকা পালন করবে । বইটিতে আমার ভালোঃ আমিও যুবক তাই বইটি আমারও খুব কাজে এসেছে। বইটির অনুবাদ সহজ-সরল যা পড়তে পাঠকের কাছে পড়তে কোন ব্যাঘাত ঘটবে না। বইটি রেফারেন্স ভিত্তিক, বইয়ের অঙ্গসজ্জা দারুন। শেষ কথাঃ হে যুবক ! কখনাে চিন্তা করেছ , তােমার অতীত জীবনের ডায়েরি রেকর্ড যখন তােমার সামনে পেশ করা হবে , তখন তােমার কি অবস্থা হবে ? যখন পুলসিরাতের ধারালাে রাস্তা দিয়ে অতিক্রম করবে এবং কঠিন হিসেবের সম্মুখীন হবে তখন তােমার কি অবস্থা হবে ? ভাবাে ! একনজরে বইটিঃ বইয়ের নামঃ মেঘাচ্ছন্ন ইমান মূলঃ শাইখ আব্দুল মালিক আল কাশিম অনুবাদঃ ইলিয়াস আশরাফ সম্পাদকঃ সাইফুল্লাহ আল-মাহমুদ প্রচ্ছদঃ কাজি জুবাইর পৃষ্ঠাসজ্জাঃ আহসান জামিল পৃষ্ঠাঃ ৯৬ মূল্যঃ ১৩৪ টাকা প্রকাশনায়ঃ হাসানাহ পাবলিকেশন"
Abdullah Monu , Apr 22, 2021
"excellent"
ahsan jamil , Mar 13, 2021
"অসাধারণ একটি বই"
Muhammad Ashraful , Feb 22, 2021
"বই রিভিউ : মেঘাচ্ছন্ন ঈমান পাঠ অনুভূতি: "একটি ভালো বই পড়া মানে ইতিহাসের সেরা মানুষের সাথে কথা বলা"। বইটার বদৌলতে ইতিহাসের সেরা মানুষের সাথে কথা বলার ন্যায় অনুভূতি পেয়েছি। আত্মউন্নয়নমূলক বইটার মাধ্যমে অনেক অজানা বিষয় জানার সুযোগ হয়েছে। ঈমানদারদের স্তর বিন্যাস অধ্যায়ে নিজের ঈমানের অবস্থান দেখতে পেয়েছি। যুবকদের অবচেতন তন্দ্রা থেকে জাগিয়ে তুলতে, তাদের চোখ থেকে অস্পষ্ট সমস্ত পর্দা দূরীভূত করার জন্যে, দ্বীনের পথে ফিরতে যতাে বাধার সম্মুখীন হতে হয় তা থেকে সহজে উত্তরণের পথ বাতলে দেওয়ার জন্য, সর্বোপরি যুবকদের নিজ দ্বীনের ছায়াতলে সমবেত হতে উদ্ধুদ্ধ করার জন্য এই বইটি পথপ্রদর্শনের ভূমিকা পালন করবে। আমাদের হৃদয়টা নীল আকাশের মতো হৃদয়াকাশটা থাকে পরিচ্ছন্ন। অতঃপর পাপরাশিতে আমাদের হৃদয়টা মেঘাচ্ছন্ন হয়ে যায়। অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায় হৃদয়ের অলি-গলি। ক্ষণিকের এই দুনিয়ার মায়াজালে বিভাের হয়ে ভুলে যাই আমাদের হৃদয়াকাশটার কথা। পরিচ্ছন্ন ঈমানের কথা। এক পশলা বৃষ্টি যেমন অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশকে পরিস্কার করে, ঠিক তেমনই তাওবা ও ঈমানের বৃষ্টি আমাদের হৃদয়াকাশকে পরিচ্ছন্ন করে গুনাহ ও পাপের ঘন কালো মেঘের আচ্ছাদন থেকে। সুতরাং অনুপ্তের ঝিরিঝিরি বৃষ্টিতে পরিচ্ছন্ন করুন আপনার মেঘাচ্ছন্ন ঈমানকে। আমল দিয়ে রৌদ্রময় করুন আপনার মনের উঠোনকে। অনুবাদের মান: বইয়ের মূল অনুবাদ ঠিক রেখে অনুবাদক নিজ স্টাইলে বর্ণনা সাজিয়েছেন। দক্ষ অনুবাদ কাজের কারণে বইটা বেশ উপভোগ্য হয়েছে। সহজ বোধগম্য অনুবাদ আমি বরাবরই বেশ পছন্দ করি। অনুবাদকের এমন সফলতার ঝর্ণাধারা সদা বহমান থাকুক সেই প্রত্যাশা করছি। ছাপা বাঁধাই ও মুদ্রণ: বইয়ের ছাপা, বাঁধাই, মুদ্রণ সব যুতসই হয়েছে। পাঠক বইটা হাতে নিয়ে সজীব একটা অনুভূতি পাবেন। ভুল-ত্রুটি: হাতেগোনা কয়েকটা শব্দের বানান ভুল দেখেছি। এছাড়া সমালোচনা করার মতো বইতে আর কোনো ত্রুটি দেখিনি।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"মেঘাচ্ছন্ন ঈমান" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: