১ম সংস্করণ ২০২৩
মায়াফুলের বন
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
আনন্দভ্রম
হাসান মাহবুব
ওগো শুনছো
মুহাম্মাদ আতীক উল্লাহ
মিসির আলির গল্পমালা
হুমায়ূন আহমেদ
শেষ পরিণতি
প্রফেসর দেওয়ান মোঃ আজিজুল ইসলাম
প্রেমের গল্প
হুমায়ূন আহমেদ
জীবন জাগার সিরিজ -৬ (আমি যদি পাখি হতাম)
মুহাম্মাদ আতীক উল্লাহ
বইটির বিস্তারিত দেখুন
| Title | মায়াফুলের বন |
| Author | হাসান মাহবুব |
| Publisher | চন্দ্রবিন্দু প্রকাশন (চট্টগ্রাম) |
| Edition | ১ম সংস্করণ ২০২৩ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 112 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | গল্প |
| Weight | 0.23 Kg |
| ISBN | 978-984-97251-3-8 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
1 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
Monif Shah Chowdhury , Feb 4, 2023
"মায়াফুলের বনের মাঝে নিতান্তই ছাপোষা গোছের এক লোক আপন মাঝে টসটসে আপেল ধারণ করে দাঁড়িয়ে আছে। অন্তত, এমনটাই প্রচ্ছদে দেখা যাচ্ছে। শুধু একটাই সমস্যা, আপেলটা লাল না, বরং সবুজ হওয়া দরকার। মেটাফর রাজপুত্র হাসান মাহবুব-এর নতুন বই হাতে আসা মাত্রই এক বসায় শেষ করেছিলাম। শেষ করেই দুড়ুম করে রিভিউ লিখতে বসার অভ্যাস কোনোদিন হয়ে ওঠেনি আমার, তাই বিলম্ব। তবে এটুকু বলতে পারি, আপাদমস্তক পুরো বইটা ওনার অন্যান্য বইগুলো থেকে বেশ আলাদা। বইটা প্রকাশিত হয়েছে পেন্ডুলাম বুকস - Pendulum Books থেকে। আলাদা বলার বেশ কিছু কারণ রয়েছে। এর আগে লেখকের সংকলনগুলোতে যে গল্পরা স্থান পেয়েছে সেগুলোতে রূপকের ব্যবহারে উঁচু মাত্রা এবং মান লক্ষ্য করতাম। একক গল্প হিসেবে সম্ভবত "বেড়ালতমা" এদিক থেকে সবচেয়ে এগিয়ে। অতি পরাবাস্তবতা আর চমৎকার রোমাঞ্চকর যাত্রা একত্রে রেখে --দিলাম ঘুটা-- দিয়ে বেশ কড়া একটা পদ তৈরী করেছিলেন। যার সবটা না বোঝার দায়ে সেটার রিভিউ লেখা এখনও স্বপ্নই রয়ে গেছে আমার জন্য। তবে প্রতিটা গল্পে চিন্তা করার মত নতুন খোরাক দিয়ে রাখেন তিনি। আমলকি খাওয়ার পরেও মুখে যেমন অনেকক্ষণ স্বাদ লেগে থাকে, অনেকটা সেরকম। (আমলকি রূপকে কেউ আহত হবেন না, আমার অনেক প্রিয় ফল) এই বইটা আলাদা কারণ এখানে যে গল্পগুলো রয়েছে সেগুলোতে রূপকের ব্যবহার থাকলেও তা অতিমাত্রায় ছিলোনা। অন্যান্য গল্পের রিভিউগুলোতে খেয়াল করেছি অনেকেই নতিস্বীকার গিয়েছেন যে সেগুলোর গভীর ভাবার্থ তাদের বোধগম্য হয়নি। এই বই নিয়ে অন্তত সে আক্ষেপ থাকবে না। প্রায় প্রতিটা গল্পের থিম/ট্রোপ বোঝা গেছে ভালোভাবে। অন্যান্য বইগুলোর মত এটাকে উইয়ার্ড ফিকশনে ফেলতে পারছি না৷ টাইটেল স্টোরি দিয়ে শুরু করি। "মায়াফুলের বন" গল্পটা নব্বই দশকের বহুল পরিচিত অগোছালো-মেসবাসী-পকেটখালি আন্দাজে ত্রিশোর্ধ লেখকের জীবনের এক সাধারণ দিন ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তবে গল্পের মূলে ছিল বৈরতা। Contrast শব্দটার জন্য এর চেয়ে ভালো প্রতিরূপ পেলাম না। সমাজের চোখে প্রতিষ্ঠিত বনাম কোনোমতে-খেয়ে-পড়ে-থাকার বৈরতা দেখাতে যেয়ে লেখক মূল চরিত্রকে একগাদা বন্ধুবান্ধবের মাঝে এনে ফেলে দিয়েছেন। এককালের গলায় গলায় বন্ধুত্ব কালে কালে কখন সমবেদনার স্বরে বদলে গিয়েছিল তা হয়তো আমরা বলতে পারব না কিন্তু আমাদের মূল চরিত্রকে আজকের দিনে এই সমাবেদনাকেই উপজীব্য করে আগামী কিছুদিন খাওয়াদাওয়ার ব্যবস্থা করতে হবে। বন্ধুদের কাছে যতটা না পুরোনো দিনের স্মৃতি টানে তার চেয়েও বেশি টানে ফাঁকা পকেটের হাহাকার৷ আচ্ছা, এমনটা কী কখনো আপনি অনুভব করেছেন? আমি করিনি। টাকার সমস্যায় পড়েছি কখনো-সখনো কিন্তু বন্ধুদের সাথে সেই বিষয়ে দেখা করতে হয়নি। তবে সাহায্য চেয়েছিলাম একবার, লজ্জার মাথা খেয়ে। পেয়েছিলামও। সেটা ফেরৎ না দেয়া পর্যন্ত মন শান্ত হয়নি। সেই পরিস্থিতিই আমার জন্য বেশ অস্বস্তিকর ছিল। তাই এই গল্পের মূল চরিত্রের সাথে হওয়া বিষয়গুলোর ভয়াবহতা আমি পুরোটা কখনোই কল্পনা করতে পারব না। কখনো চাই না বন্ধুদের সাথে একপর্যায়ে সম্পর্ক তেমন হোক। আমি নিশ্চিত মূল চরিত্রও চায়নি। হয়তো শেষে তার স্কুলের শিক্ষকের থেকেও কম্মিকালে অগ্রাহ্য আশা করেনি। হয়তো তার বৈরতা এতটাই বেশি ছিল। আমি জানি না। শেষটা সুন্দর বলব? বলতে মন চাচ্ছে না। হয়তো যাদের সাথে আমাদের এত বিশাল বৈরতা তারা এমন অল্পেই তুষ্ট হয়? ধূলোময় শহরের এক কোণায় বসেও চলে যেতে পারে সে বনে যেথায় মায়াফুল ফুঁটে থাকে? "হাসির সিনেমা" গল্পটার মূলে হল অতীতের মাটি আঁকড়ে পড়ে থাকা। পরিবারের অধিকাংশ সদস্যদের হুট করে নাই হয়ে যাওয়া আমাদের মননে ঠিক কতটা প্রভাব ফেলে? জীবন অবশ্যই এগিয়ে যায় কিন্তু তাদের স্মৃতি কী পেছন থেকে বারবার টেনে ধরে না? অবচেতনভাবেই বাঁচার ইচ্ছাটাও মরে যায় না? ক,খ,গ এবং ঘ নামের চারজন সদস্যের পরিবার নতুন ভাড়াটিয়া হিসেবে উঠেছেন৷ তাদের দিয়ে কী প্রিয়জন হারানোর বেদনা ভুলে থাকা সম্ভব? কোনো জিনিস নষ্ট হয়ে গেলে একই জিনিস আমরা দোকান থেকে কিনে আনতে পারলে রক্তমাংসের মানুষ কেন ফিরিয়ে আনতে পারব না? কিন্তু তার বিনিময়ে যে মূল্য চুকাতে হয় সেটাও সাধ্য ছাড়িয়ে যাচ্ছে। কী উপায়? গল্পের শেষটা সুন্দর বেদনায় গাঁথা৷ "অন্ধজনা" গল্পটার শেষ অনেক আগেই ধরে ফেলতে পারার পরেও এটাই আমার সবচেয়ে পছন্দের গল্প। শব্দচয়ন থেকে শুরু করে মূল চরিত্রের চিন্তারেখার গভীরতা সবই মারাত্মক যত্নের সাথে ফুটিয়ে তুলেছেন লেখক। অন্ধ এক ব্যাক্তি মরণোত্তর চক্ষুদানের কল্যাণে আবার ফিরে পেলেন চোখের জ্যোতি। যার চোখ দানের জন্য ফের দেখতে পাচ্ছেন সে মানুষটার প্রতি বারেবারে কৃতজ্ঞতার ঢেউ উথলাতে থাকে মনে। গল্পটা নিয়ে আর গভীরে কিছু বলব না, কিন্তু অতি সরল এই প্লটের ভেতর লেখক আপনার জন্য দ্বিধার গিট্টু লাগিয়ে রেখেছেন। এই গিট্টু আপনি খুলতে চাইবেন তো? নাকি আমার মতই সজ্ঞানে এটা নিয়ে চিন্তা করা থেকে মস্তিষ্ককে প্রাণপনে বাঁধা দিতে থাকবেন? এছাড়াও বইয়ের বাকি গল্পগুলো "সাইটেপুইটে" খেয়েছি। উল্লেখযোগ্য, "ফ্যাকাশে ভোর", " আশ্চর্য আতশ কাচ" ও "র্যাবিস" উপভোগ(!) করেছি বেশ। তবে কিছু গল্পে সোয়াদ পাই নি তেমন। এগুলোর মাঝে "শান্তিকামুকের দল" ও "স্টেলা নেই" অন্যতম। তেমন জমেনি আর কি। কিছুক্ষেত্রে রূপকের ব্যবহারে জোরজবরদস্তির লক্ষণ রয়েছে৷ সবকিছু মিলিয়ে বইটা ভালো। কেন পড়বেন মায়াফুলের বন? হয়তো বনের ভেতর হারিয়ে যেতে? হারিয়ে পথ খুঁজে নিতে গিয়ে হয়তো ভিন্ন কিছু উপলব্ধি করবেন। অথবা করবেন না,- জরুরি হল হারিয়ে যাওয়া। পরিচিত দুনিয়া ও সেই দুনিয়ার নিত্যদিনের ঘটনাকে যে খোলসে হাসান মাহবুব মুড়িয়ে উপস্থাপন করেন সেখানে হারিয়ে যাওয়াই সবচেয়ে সহজ। হারিয়ে যান। আপনার "শান্তিকামনা" করি। (রেফারেন্সগুলো বুঝতে হলে বইটা পড়তে হবে) সমাপ্ত"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"মায়াফুলের বন" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: