হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
মায়াচক্র - রাইয়ান জহির এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২৪

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

মায়াচক্র

22 Ratings | 21 Reviews
TK. 309 TK. 350 -12% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

দেশ বরেণ্য মোটিভেশনাল স্পিকার নৃশংস ও লজ্জাজনকভাবে খুন হন তার এক নারী ভক্তের হাতে। গোটা দেশ তার ফাঁসির দাবি করলেও যৌক্তিক কারণেই দাবি পাল্টে যায়, মুক্তি পায় সে।...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

দেশ বরেণ্য মোটিভেশনাল স্পিকার নৃশংস ও লজ্জাজনকভাবে খুন হন তার এক নারী ভক্তের হাতে। গোটা দেশ তার ফাঁসির দাবি করলেও যৌক্তিক কারণেই দাবি পাল্টে যায়, মুক্তি পায় সে। শিল্পপতিকন্যা, মানস
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title মায়াচক্র
Author রাইয়ান জহির
Publisher বঙ্গ বই
Edition ১ম প্রকাশ, ২০২৪
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 144
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.27 Kg
ISBN 9789843558428
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.73

22 Ratings and 21 Reviews

★★★★★
17
★★★★☆
4
★★★☆☆
1
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

২১টি
ইয়াসির আল সাইফ

ইয়াসির আল সাইফ , Nov 6, 2024

★ ★ ★ ★ ★

"#Book_Insights 42 কী এক মানব জীবন! সারাজীবন নিজের সাথে বসবাস অথচ নিজেকে চেনার সুযোগ নিজের হাতে নেই! মায়াবতী একজন মানসিক রোগের চিকিৎসক। তার প্রিয় একজন মোটিভেশনাল স্পিকারকে অনৈতিক কর্মের জের ধরে হত্যা করা হয়েছে। সেই একই দিনে মায়াবতীর একজন রোগী নওশাদ এসে হাজির হয়েছে তার বাড়িতে। শহরে থাকার জায়গা খুঁজে না পাওয়ায় তার ঠাঁই হয়েছে মায়াবতীর বাড়িতে। গল্পটা সম্ভাবনাময় ছিলো • উপন্যাসের মূল গল্পটা বেশ দারুন ভাবেই শুরু হয়েছিলো। প্রথম দিকে মনে হয়েছে অবাক করা কিছু কাণ্ড হবে, চমকে যাবো হয়তো। কিন্তু এ ধারণা পুরোপুরি সত্যি হলো না। সামাজিক উপন্যাস হলেও পড়তে পড়তে একটা আধ্যাত্বিক অনুভূতি হচ্ছিলো। যেটা সচরাচর হিমু কিংবা মিসির আলি পড়ার ক্ষেত্রে অনেকের হয়। না, হিমু কিংবা মিসির আলির মতো রহস্যময় চরিত্র এখানে নেই, তবে এর পার্শ্বচরিত্রদের মাঝে সে রহস্য আছে। বিশেষ করে মায়াবতীর বাবা এবং বাসার কাজের লোক নসিমনের অদ্ভুত সব ব্যবহার, কথাবার্তা একদিকে হাস্যরসের জন্ম দিচ্ছে, অন্যদিকে পাঠককে কৌতূহলী করার চেষ্টাও করছে। কিন্তু এসবকিছু মুহূর্তেই পাল্টে গেলো উপন্যাসের মাঝামাঝি এসে। • উপন্যাসকে আমি দুই ভাগে ভাগ করবো। প্রথম ভাগে একটা স্বাভাবিক গল্প। সেখানে বাবা মেয়ের স্নেহ আছে, মায়া আছে, আর আছে একটুখানি প্রেম অনুভূতি। সাথে তরিকুল নামক এক বিপ্লবী চরিত্রের অল্প সময়ের আবির্ভাব। প্রথমাংশের সমাপ্তি হয়েছে মায়াবতীর একটা পরিণয়ের মাধ্যমে। তারপর আট বছরের লম্বা একটা টাইম জাম্প। দ্বিতীয়াংশে ঠিক কী থেকে শুরু হয়ে গল্পটাকে কোনদিকে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক ধরা যায়নি। এ অংশে পূর্বের চরিত্রগুলো ভিন্ন, তাদের আচার আচরণ পূর্বের চেয়ে ভিন্ন, উদ্দেশ্য ভিন্ন এবং উপন্যাসের টোনও পুরোপুরি ভিন্ন। এ অংশে কয়েকবার করেই টাইম জাম্প করা হয়েছে। কখনো এক মাসের, তো কখনো এক বছরের। • দুই ভাগে যে বিভক্ত করলাম, এই দুই ভাগেই উপন্যাসের একটা বিষয় কমন। আর তা হলো, ফিলোসফি কিংবা দার্শনিক মতবাদ। উপন্যাসের এক এক চরিত্রের আচার আচরণ ও সংলাপের মাধ্যমে এক এক সময়ে এক এক বিষয়ের যুক্তি, দর্শন এমনকি সামাজিকভাবে প্রচলিত হিপোক্রিসির কিছু বিষয় দেখানো হয়েছে। লেখনশৈলি: লেখকের লেখার মান ভালো। বরং উঠতি লেখক হিসেবে যথেষ্টই ভালো। তবে স্টোরি ও ক্যারেক্টার ডেভলপমেন্ট এর বিষয়টা আমাকে পাঠক হিসেবে হতাশ করেছে। এ ধরনের গল্পের জন্য 'ক্যারেক্টার ডেভলপমেন্ট' হলো প্রাণস্বরুপ। ডেভলপমেন্ট ছাড়া যতই মিরাকল দেখানো হোক না কেনো, পাঠক তাতে অবাক হবে না, আনন্দ অনুভূতি পাঠককে কানেক্ট করতে পারবে না। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। উদাহরণ হিসেবে মায়াবতী এবং নওশাদের মাঝের রসায়নকেই ধরে নেই। চরিত্র দুটির মাঝে অনুভূতির আদান প্রদান কিংবা দুজনের পরিণয়ের সম্ভাবনা দেখিয়ে পাঠককে লোভ দেখানোর যে সুযোগ ছিলো, তার সঠিক ব্যবহার লেখক করতে পারেননি। প্রথমবারের বিস্তারিত আলাপেই 'ভালোবাসার' কথা উল্লেখ এবং পরেরবারই নওশাদের গ্রামের উদ্দেশ্যে মায়াবতীর রওনা হয়ে যাওয়ার বিষয়টা ভালো লাগেনি। এর মাঝের সময়টাতে আরও সাসপেন্স, অনুভূতি নিয়ে একে অপরের দ্বিধার উল্লেখ থাকা উচিৎ ছিলো। • একইভাবে নসিমন ও বিজলীর মতো অদ্ভুত চরিত্রকে আরো বেশি বিস্তর করার দরকার ছিলো। তাদের অদ্ভুত সব কথা-বার্তা এবং আচার-আচরণকে পুঁজি করে আরো গল্প বলা যেতো। মায়াবতীর বাবার হুটহাট বনে বাঁদাড়ে ঘুরে বেড়ানোর বিষয়টাকে লক্ষ্য করে কিছু লেখা যেতো। তরিকুলের মতো বিপ্লবী চরিত্রকে নিয়ে বিস্তারিত উল্লেখ করা যেতো। উপন্যাসের গল্পকে পোক্ত করতে এ বিষয়গুলো বেশ কাজে দিতো। • যেমনটা বলেছিলাম, দ্বিতীয়াংশে চরিত্রগুলো ভিন্ন ভাবে উঠে এসেছে উপন্যাসে। আবার সাথে কখনও আট বছর, কখনও মাস, কখনও দুয়েক বছরের টাইম জাম্প তো আছেই। এইযে চরিত্রের পরিবর্তন, সময়ের পরিবর্তন, এগুলো পাঠক হিসেবে উপলব্ধি করার সুযোগ পাইনি। যেনো একেকটা অধ্যায় একেকটা বিচ্ছিন্ন ঘটনা। প্রতিটি অধ্যায় পৃথকভাবে অর্থ বহন করছে, সেখানে লেখকের লেখাও ভালো লাগছে; কিন্তু একটা অধ্যায় থেকে অন্য অধ্যায়ে যাওয়ার সময়টায় অনুভূতি হচ্ছে মিশ্র। আমার ধারণা, লেখক উপন্যাসটা যেভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন, তার জন্য যথেষ্ট স্পেস রাখেননি। কোথাও একটা তাড়াহুড়ো করে ফেলেছেন। • লেখার সাজসজ্জা: সাজসজ্জা বলতে উপস্থাপনাকে বুঝাচ্ছি। প্রতিটি লেখায় অনুচ্ছেদ বড় একটা ভূমিকা রাখে। কোথায় কতটুক পর নতুন অনুচ্ছেদ দিতে হবে, কোন অনুচ্ছেদ লেখার বিষয়ের কতটুক ধারণ করবে, তার উপর লেখার সৌন্দর্য অনেকটা নির্ভর করে। বইয়ে অনেকবারই দেখা গেছে বিশাল বিশাল অনুচ্ছেদ, কোনো কোনোটা সারা পৃষ্ঠা জুড়ে। কোনো ঘটনার ব্যাখ্যা কিংবা প্রেক্ষাপটের ক্ষেত্রে সেটা মানা যায়, কিন্তু যখন স্বাভাবিক দৃশ্যায়নের সময়ও বিশাল বিশাল অনুচ্ছেদ রাখা হয়, তখন পাঠকের কাছে সেটা বিরক্তিকর। পাঠক কোথায় বিরতি নিতে পারে, কতটুকু পড়ে দৃশ্যটা এনালাইসিস করতে পারে তার একটা সূক্ষ্ম ধারণা থাকা দরকার। অন্যথায়, পাঠকের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায়। অবশ্য এর জন্য আমি লেখকের চেয়ে বেশি প্রকাশনী ও প্রুফ রিডারের দায়ভার বেশি মনে করি। • ব্যক্তিগত রেটিং: ৩.৩৫/৫ • বই: মায়াচক্র • লেখক: রাইয়ান জহির • ধরণ: সামাজিক উপন্যাস • প্রকাশনী: বঙ্গ বই • প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৪ • প্রচ্ছদ: জাহেদ রবিন • পৃষ্ঠা সংখ্যা: ১৪০ ~ ইয়াসির আল সাইফ"

880****652

880****652 , Jun 1, 2024

★ ★ ★ ★ ★

"মায়াচক্র একটি চমৎকার থ্রিলার বই। থ্রিলারের পাশাপাশি ফ্যামিলি ক্রাইসিসটাও সুন্দরভাবে তুল ধরেছেন লেখক। সামাজিক অসঙ্গতিও ফুটে উঠেছে লেখায়।"

8801768981834

8801768981834 , Mar 31, 2024

★ ★ ★ ★ ★

"It's a amazing book . I want 2nd part."

880****782

880****782 , Mar 29, 2024

★ ★ ★ ★ ★

"ভালো লেগেছে। পার্ট ২ চাই। শুভ কামনা।"

880****343

880****343 , Mar 28, 2024

★ ★ ★ ★ ★

"সাধারণত বই পড়া হয় না। পরিচিতি লেখক বলেই পড়েছি। কিন্তু পড়ে মনে হলো ওনার নিয়মিত লেখা উচিৎ। অস্থির থ্রিলার মায়াচক্র। আমার অফিসের ম্যাডামের জন্য একটা অর্ডার করছি।"

880****890

880****890 , Mar 27, 2024

★ ★ ★ ★ ★

"সাম্প্রতিক সময়ে পড়া একটি প্রিয় বই। থ্রিলার লেখক রাইয়ান জহিরের জন্য শুভ কামনা।"

880****055

880****055 , Mar 27, 2024

★ ★ ★ ★ ★

"Best book I have recently read."

880****386

880****386 , Mar 27, 2024

★ ★ ★ ★ ★

"থ্রিলার প্রেমীদের জন্য পছন্দের একটি বই।"

880****112

880****112 , Mar 27, 2024

★ ★ ★ ★ ★

"পড়েছি, ভালো ছিলো। বন্ধুকে গিফট করবো"

MORSHEDA NASRIN SHOHAGI

MORSHEDA NASRIN SHOHAGI , Mar 26, 2024

★ ★ ★ ★ ★

"মায়াচক্র বইটি পড়েছি এক বসায়। অনেক দিন পর একটা ভালো বই পড়লাম। যারা সমাজ নিয়ে ভাবেন, থ্রিলার পছন্দ করেন তারা পড়তে পারেন বইটি। আজ মা ও বোনের জন্য অর্ডার করছি ২টি।"

880****424

880****424 , Mar 25, 2024

★ ★ ★ ★ ★

"I have read the noble and surprised. What a thriller book is it! Just awesome... That's why I order more 2 copies for my friends."

880****444

880****444 , Mar 25, 2024

★ ★ ★ ★ ★

"It's a nice thriller book."

fah****com

fah****com , Mar 24, 2024

★ ★ ★ ★ ★

"বইটি আমি নিজে পড়েছি। ভালো লেগেছে। আমার শ্যালিকা পড়েছে তারও ভালো লেগেছে। দারুণ একটি থ্রিলার উপন্যাস। এখন ৩জন প্রিয় মানুষকে উপহার দিতে আরও ৩টি মায়াচক্র অর্ডার করেছি।"

Md Sajib

Md Sajib , Mar 23, 2024

★ ★ ★ ★ ★

"আমার কাছে এই বইটা বেশ দারুণ লেগেছে ❤️❤️"

Abrar Shakif

Abrar Shakif , Mar 22, 2024

★ ★ ★ ★ ★

"দারুন একটি থ্রিলার বই"

880****206

880****206 , Mar 21, 2024

★ ★ ★ ★ ★

"প্রি অর্ডারে মায়াচক্র কিনেছি। চমৎকার থ্রিলার বইটি পড়ে ভালো লেগেছে। শিক্ষনীয় একটি বই। প্রিয়জনকে উপহার দেয়া যায়।"

Paari Jat

Paari Jat , Mar 21, 2024

★ ★ ★ ★ ★

"যারা থ্রিলার লাভার বইটি অবশ্যই পড়বেন, বিশ্বাস করেন আপনার খারাপ লাগবে না। লেখক সাহেব নিজের লেখা মায়াচক্রে উনার পাঠকদের বেঁধে ফেলতে পেরেছেন। অনেক অনেক শুভকামনা আর শ্রদ্ধা লেখক রাইয়ান জহির ভাই।"

880****829

880****829 , Mar 21, 2024

★ ★ ★ ★ ★

"Its a awesome book! It's represent actual scenery of present society."

Zannatul Ferdous

Zannatul Ferdous , Mar 21, 2024

★ ★ ★ ★ ★

"বই: মায়াচক্র লেখক: রাইয়ান জহির বরাবরই আমি থ্রিলার উপন্যাসের ভক্ত। থ্রিলার উপন্যাস মায়াচক্র পড়ার পর আমি নির্দিষ্ট ভাবে মায়াচক্রের ভক্ত হয়ে গেছি। দারুণ একটা বই। লেখক এর উপস্থাপনা খুবই অসাধারন ছিলো💗"

Bindhu Ahmed

Bindhu Ahmed , Mar 21, 2024

★ ★ ★ ★ ★

"বই - মায়াচক্র লেখক - রাইয়ান জহির জনরা- থ্রিলার বইটা বইমেলার শুরুতে কিনেছিলাম, নানা কাজের ব্যস্ততায় পড়ে উঠতে পারি নি, কিন্তু পড়তে গিয়ে বুঝতে পারলাম এমন বই না পড়ে ফেলে রাখা বিশাল অন্যায়। অনেক দিন পর এত ভালো একটা বই পড়লাম।মায়াচক্রের মায়ায় এক বসাতেই বইটা শেষ করতে বাধ্য হয়েছি। বই নিয়ে রিভিউ দেওয়ার সাহস বা যোগ্যতা কিছুই আমার নেই তবুও একটা কথাই বলতে চাই, বই পড়তে গিয়ে মনে হচ্ছিল ঘটনাগুলো হয়ত আমি উপলব্ধি করতে পারছি, হয়ত আমি নিজেও বইটার একটা অংশ। এত সুন্দর সাবলীল ভঙ্গিতে গল্পের নানা বাঁক, নানা টানাপোড়েন পাঠককে আকড়ে রাখার জন্য যথেষ্ট। বইটি পড়ে আপনি সাহিত্যের সুন্দরতা ও সাহিত্যিক অভিজ্ঞতার পরিপূর্ণতা অনুভব করতে পারবেন। লেখাটি বেশ সুন্দর এবং সাহিত্যিকভাবে প্রভাবশালী।"

Ononna Shaheen

Ononna Shaheen , Mar 20, 2024

★ ★ ★ ★ ★

"বই- মায়াচক্র লেখক - রাইয়ান জহির জনরা - থ্রিলার অ্যামেরিকান ফিল্মমেকার John MCctiernan থ্রিলার বেইজড সিনেমা প্রসঙ্গে বলেন, In a thriller, the camera's an active narrator, or can be. আমরা যদি জনরা বেইজড চিন্তা করি, তবে যেকোনো থ্রিলারেই খু*নের দৃশ্য সাবকনসাসলি মাথায় চলে আসে। অনেকটা তেমনই এক শুরু দিয়ে লেখক তাঁর লেখকশৈলীর চর্চা আরম্ভ করেন। গল্পের শুরুতেই খু*ন হন, দেশের এক স্বনামধন্য মোটিভেশনাল স্পিকার। এখান থেকেই গল্পের শুরু গড়পড়তা থ্রিলারের মতই। লেখক তাঁর আরম্ভকালীন স্টোরি টেলিং ও টুইস্টিং ক্লাইম্যাক্সে একটি সাদামাটা গল্পকে অনন্যসাধারণ করে তুলতে পারেন। খু*নের প্রারম্ভিক অবস্থা বর্ণনার মাঝামাঝিতে এর রহস্য উন্মোচনের জের ধরে গল্প এগোয়নি। এসেছে ভিন্ন কোনো গল্পের শুরু। গল্প মোড় নিয়েছে সর্পিলাকার নদীর মতো। ষোড়শীর কোমরগড়নের কতো আকর্ষিত রেখেছে পাঠককে। প্রেম-দ্রোহ-আবেগ টানাপোড়ন সবই এক পাঁচমিশালী হেঁসেলে কালো হরফে তুলে এনেছেন, লেখক 'রাইয়ান জহির'। নওশাদ সাহেবের গল্প পড়তে যেয়ে ভালোবাসাময় এক অধ্যায়ের সাথে পরিচিত হতে হয়। গল্পের ওপারে প্রলেপিত গল্প। শব্দের বুননে সামনে আসে এক মায়াবতী। সেই স্বপ্নের মোহিনী হৃদয় আন্দোলিত করে উবে যায় পৃথিবীর বুকে সূর্যাস্তের মতো রঙ ছড়িয়ে৷ পাঠক গল্পে যা চায়, লেখক তা পরিবেশন করতে পারাই স্বার্থকতা৷ আমার ব্যক্তিগত পাঠ্যানুভূতি থেকে বলতে পারি, মায়াচক্র স্বার্থক।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"মায়াচক্র" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
মায়াচক্র পাতা: 1 / 13
পাতা 2
মায়াচক্র পাতা: 2 / 13
পাতা 3
মায়াচক্র পাতা: 3 / 13
পাতা 4
মায়াচক্র পাতা: 4 / 13
পাতা 5
মায়াচক্র পাতা: 5 / 13
পাতা 6
মায়াচক্র পাতা: 6 / 13
পাতা 7
মায়াচক্র পাতা: 7 / 13
পাতা 8
মায়াচক্র পাতা: 8 / 13
পাতা 9
মায়াচক্র পাতা: 9 / 13
পাতা 10
মায়াচক্র পাতা: 10 / 13
পাতা 11
মায়াচক্র পাতা: 11 / 13
পাতা 12
মায়াচক্র পাতা: 12 / 13
পাতা 13
মায়াচক্র পাতা: 13 / 13
পাতা / 13
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।