মানুষ ও ইঁদুর
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | মানুষ ও ইঁদুর |
| Author | সালেহা চৌধুরী |
| Publisher | মাওলা ব্রাদার্স |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.24 Kg |
| Editor | সালেহা চৌধুরী |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
1 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
Nabid Mostafa Zisan , Apr 29, 2012
"মানুষ ও ইঁদুর ( জন স্টেইনবেক) বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে কিছু মানুষের একে অপরের উপর নির্ভরশীলতা তৈরি, নির্ভরশীলতার সোপান বেয়ে স্বপ্নের মাঝে জীবনের মানে খোঁজা, খুঁজতে খুঁজতে জীবনের চরম কিছু সত্যের মুখোমুখি হওয়া- এইভাবেই জন স্টেইনবেক সাজিয়েছেন তার ‘মানুষ ও ইঁদুর’ উপন্যাসটিকে। সলডেলের কিছু খেটে খাওয়া মানুষের জীবনেও যে স্বপ্ন থাকতে পারে সেই বিশ্বাস থেকেই উপন্যাসটির এগিয়ে চলা। খুব এককথায় বলতে গেলে এটা একটি- দুঃখ পাবার গল্প, দুঃখগুলো বোঝার গল্প, দুঃখ নিয়ে স্বপ্ন দেখার গল্প, দুঃখ মেনে নিয়েও এগিয়ে যাবার গল্প এবং পরিশেষে দুঃখের নির্মম-অথচ-অনিবার্য পরিণতির কাছে অসহায় আত্মসমর্পণের গল্প । তারপরেও স্টেইনবেকের এই গল্প আমরা শুনি, গল্পের চরিত্র,লেনি আর জর্জের মত,গল্প মেনে এগিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ হই। আর ঠিক সেই জায়গা থেকেই আসলে স্টেইনবেকের সাফল্য। তিনি পেরেছেন তার পাঠককে লেনির স্বপ্নের সাথে স্বপ্নবাজ বানাতে, (গল্পের শেষ অঙ্কে) জর্জের হতাশার সাথে পাঠকের আশাহত-হওয়াটাকে এক বিন্দুতে মেলাতে। ভাষাগত মানের কথা যদি বলি- মূল ইংরেজি থেকে বেশ সাবলীল ও চমৎকার কিছু শব্দচয়নের মাধ্যমে সালেহা চৌধুরী এগিয়ে গেছেন। মাঝে মাঝে বেশ অভিভূত হয়েছি আকস্মিকভাবে ‘ভুলে-যাওয়া-কিন্তু-সুন্দর’ কিছু শব্দ আসায়। আর সবমিলিয়ে তখন কেবলই মনে হয়েছে আমি যেন নিরপেক্ষ একজন পর্যবেক্ষকের জায়গায় বসে লেনি ও জর্জের সাথে সাথেই ঐসব সিকামোর-উইলো বনের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছি কিংবা খুব পাশ থেকে দেখতে পারছি গোবিলান পাহাড়টাকে। স্টেইনবেকের জমাট চরিত্র-চিত্রণ, আশেপাশের পরিবেশের নিখুঁত বর্ণনা , টেনে গল্পের ভেতরে নেবার মত শক্তিশালী সংলাপ- সব মিলিয়ে খুব উপভোগ্য আর কল্পনামুখর পরিবেশ একটা পরিবেশ বানিয়ে পাঠককে সেখানে ছেড়ে দেয়ার অনুভূতিটি অসাধারণ। তাই খুব মাঝে মাঝেই আমি যেন লেনির সাথে ঐ আস্তাবলটিতে ছিলাম, কুকুরের বাচ্চাগুলোকে আদর করতে করতে । পুরো গল্পজুড়েই যেমন স্বপ্ন-পূরণের তাড়না ও তার আবাল্য বয়ে বেড়ানো ছিলো, ঠিক তার পাশের গলিতেই সমান্তরালে হেঁটে গিয়েছে স্বপ্ন-সিঁড়িতে না পৌঁছানোর আশংকাটাও। তারপরেও লেনি কিন্তু তার খরগোশ পালার স্বপ্নকে ছেড়ে যায় নি, জর্জও স্বপ্ন দেখেছে তাদের নিজেদের একটা খামারবাড়ির। সাথে সাথে তারা কাণ্ডিকেও বানিয়ে দিয়েছে স্বপ্নবান। যতবারই তাই কার্লিরা বলতো-তোমাদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, ওরা তবুও হাল ছাড়ে নি। বরং স্বপ্ন দেখতে দেখতেই ওরা বাস্তবতার মাঝেই একটু একটু করে জীবনকে খুঁজে বেরিয়েছে-“সেইসব অদৃশ্য বেড়ালদের শাস্তি দিয়ে,সেইসব ভবিষ্যতের খরগোশদের যত্নে বড় করে।“ সোলডেলের কিছু মানুষদের জীবনের সাধারণ কিছু সমস্যা-স্বপ্ন-সমাধান নিয়েই তাই এক আসাধারণ সৃষ্টিতে পরিণত হয়েছে ইঁদুরের মত তুচ্ছ মানুষদের এই উপন্যাসটি। হঠাৎই তাই বুঝতে পারি,কেন হুমায়ুন আহমেদ স্টেইনবেককে তার প্রিয় লেখক বলেন।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"মানুষ ও ইঁদুর" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: