১ম সংস্করণ, ২০২৫
মানুষ চেনার কৌশল
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
How Psychology Works
ডিকে পাবলিশিং
খুব পড়ি বুঝে পড়ি
মাওলানা সাফওয়ান হাবীব রাইয়ান
পরীক্ষার সাতসতেরো
মাসুম আবদুল্লাহ
প্রিয় তলেবে এলেম তোমাকে বলছি
হাফেজা মার্জিয়া উম্মে হাবীবা
তুহফাতুল মুতাআল্লিম শরহু তা’লিমুল মুতাআল্লিম - আরবি-বাংলা
আল্লামা শায়খ বুরহান উদ্দীন আযযারনূজী র.
এসো খত্বে রুক‘আ শিখি
মাওলানা মাসুদুর রহমান
বইটির বিস্তারিত দেখুন
| Title | মানুষ চেনার কৌশল |
| Author | আশরাফুল ইসলাম জীবন |
| Publisher | দারুল ইলম |
| Edition | ১ম সংস্করণ, ২০২৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 208 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | আত্মউন্নয়ন ও মোটিভেশন |
| Weight | 0.4 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
50 Ratings and 30 Reviews
পাঠকদের মন্তব্য
৩০টিSheikh Abdul Husen Miyad , Jul 25, 2026
""বইটি মানবজীবনের জন্য অত্যন্ত উপকারী এবং অসাধারণ। মানবচরিত্র ও মনস্তত্ত্ব সম্পর্কে গভীরভাবে জানতে প্রতিটি মানুষেরই এই বইটি পড়া উচিত।""
md reazul islam , Jun 19, 2026
"good"
bin****com , Apr 28, 2026
"#বুক_রিভিউ 'মানুষ চেনার কৌশল' বইটি মানুষের স্বভাব, বৈশিষ্ট্য, আচরণ, কথা-বার্তার ধরণ বুঝে মানুষের সাথে ডিল করার কৌশল বাতলে দেয়। বইটা পড়ে আপনি যেমন মানুষের ক্যাটাগরিগুলো চিনতে পারবেন, সামনে থাকা মানুষগুলোর স্বভাব, বৈশিষ্ট্য চিহ্নিত করতে পারবেন সহজে, তেমনি নিজেকেও চিনে নিতে পারবেন। এই বইয়ে সর্বমোট নয়টি অধ্যায় রয়েছে। একেকটা অধ্যায় বেশ কয়েকটা অনুচ্ছেদে সাজানো। প্রথম অধ্যায়—'শুরুটা জানুন' অধ্যায়ে রয়েছে ভূমিকা এবং লেখকের কথা। অধ্যায়টাকে পুরো বইয়ের সামারি বলা যায়। দ্বিতীয় অধ্যায়—'সমাজ ও বাস্তবতা' অধ্যায়ে এসেছে সমাজের কিছু বাস্তবচিত্র। কেন আপনি মানুষকে তার চেহারা দেখেই বিশ্বাস করে ফেলবেন না, এত সহজে বিশ্বাস করলে যে ঠকে যেতে পারেন, তা-ই এখানে আলোচনা করা হয়েছে। তৃতীয় অধ্যায়—'মানুষ চেনার মনস্তত্ত্ব' অধ্যায় থেকেই বইয়ের মূল আলোচনা শুরু। এখানে রয়েছে DISC মডেল: মানুষকে চেনার মনস্তাত্ত্বিক কৌশল, কাদের সাথে পরামর্শ করবেন না, জোহারি উইন্ডো: নিজেকে জানার উপায়, ইন্ট্রোভার্ট-এক্সট্রোভার্ট চেনার উপায়সহ মানুষের ক্যাটাগরি চেনার আরো বেশ অনেকগুলো কার্যকর কৌশল। চতুর্থ অধ্যায়—'মানুষ যাচাইয়ের কৌশল' অধ্যায়টা সাজানো হয়েছে মানুষকে যাচাই করার কৌশল, ভালো মানুষ, খারাপ মানুষ, বোকা ও বুদ্ধিমান মানুষ, প্যারাডাইম ইত্যাদি নিয়ে। পঞ্চম অধ্যায়—'সম্পর্ক এবং বন্ধুত্ব' অধ্যায়টা বন্ধুত্বের সম্পর্ক তৈরি, কাদের সাথে মিশবেন এ ধরণের আলোচনা এবং ষষ্ঠ অধ্যায়—'প্রতারক এবং সম্পর্কের বিশ্লেষণ' অধ্যায়ে এসেছে প্রতারক চেনার উপায়, ব্যবহারের ভিত্তিতে মানুষের ধরণ ইত্যাদি। সপ্তম অধ্যায়—'স্বার্থ এবং মানসিকতা' অধ্যায়ে উঠে এসেছে স্বার্থপর, নিঃস্বার্থ, স্বার্থ সচেতন মানুষ, মিল্ক ক্যারেক্টারের মানুষের পরিচয়। অষ্টম অধ্যায়—'জীবন এবং সম্পর্কের দিকনির্দেশনা' অধ্যায়টা জীবন এবং সম্পর্কের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে সাজানো। প্রতিটা অনুচ্ছেদ কিছু বাস্তবজ্ঞান দিয়ে যায়। বিশেষ করে বৈবাহিক জীবনে শান্তি বজায় রাখার বেশ ইফেক্টিভ কিছু টিপস দেওয়া হয়েছে। ৯ম অধ্যায়—'উপসংহার এবং অন্তর্দৃষ্টি' অধ্যায়টা মানুষ চেনার এ যাত্রার সমাপনী আলোচনা। এই অধ্যায়ের অনুচ্ছেদগুলোর মাধ্যমে লেখক সুন্দরভাবে বইয়ের সমাপ্তি টেনেছেন। আমি অল্প কথায় অধ্যায়গুলোর পরিচয় দিলাম, যাতে আপনারা বইটা কীভাবে সাজানো তা বুঝতে পারেন। বই না পড়ে অধ্যায়গুলোর নাম শুনে বই সম্পর্কে ধারণা তৈরি করে নিলে সেটা যথাযথ হবে না। বইটা পড়ে আমি মানুষের বেশকিছু ক্যাটাগরি সম্পর্কে জানতে পেরেছি। মানুষকে যাচাই করার কিছু কৌশল জেনেছি। নিজেকে চিনে নেওয়ার পথনির্দেশনাও পেয়েছি। এটা আগে ভাবতে পারিনি। মানুষ চেনার কৌশল বলতে ভেবেছিলাম শুধু অন্য মানুষের ব্যাপারেই লেখা থাকবে। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত করে এখানে নিজেকে চেনার কৌশল নিয়েও আলোচনা করা হয়েছে। আবার আমরা নিজেরাও যেহেতু মানুষ, সেহেতু মানুষ চেনার, যাচাইয়ের কৌশলগুলোর ধাপে নিজেকে দাঁড় করিয়ে জেনে নিতে পারি আমি কেমন মানুষ; আমার আর কোথায় কোথায় নিজেকে আপগ্রেট করতে হবে ভালো মানুষ হওয়ার জন্য। একটা বইয়ে লেখক যেভাবেই বিষয়গুলোকে উপস্থাপন করেন না কেন, বই হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি। শব্দগুলো আপনাকে টেনে আনতে পারে না খারাপ অভ্যাস থেকে কিংবা এই বইয়ের ক্ষেত্রে বললে টক্সিক মানুষের আচরণ দেখেই বইয়ের 'এমন মানুষ থেকে দূরে থাকুন' বাক্যগুলো সরব হয়ে আপনাকে সাহায্য করবেনা। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, লেখক একভাবে বলেছেন একটা কথা, আপনার জীবনে সেটা প্রয়োগ করতে গিয়ে একটু জটিলতা সৃষ্টি হয়ে যায়। কারণ লেখক বলেছেন সর্বসাধারণের জন্য। আপনি সেটা বরাবর ফলো করতে পারবেন না সবসময়। আপনার জীবনের অভিজ্ঞতা, উপলব্ধি, প্রয়োজনের সাথে লেখকের উপদেশ মিলিয়ে বিবেক খাটিয়ে সিদ্ধান্ত নেবেন। বই আপনাকে কিছু জ্ঞান দেবে, উপলব্ধি দেবে। একই জিনিস আপনি ভিন্নভাবে পাবেন আপনার জীবন থেকে, চারপাশের পরিবেশ থেকে। তারপর সবকিছু একসাথে করে আপনি নিজের জীবনে প্রয়োগ করবেন। আমাদের জীবনটা আসলে এভাবেই চলে। তাই আশা করি, এই বই পড়ে আপনি কতটা মানুষ চিনলেন বা বই পড়েই কি মানুষ চেনা যায়? প্রশ্নটা আর কেউ করবেন না। বইটা কিছু সাইকোলজিক্যাল ব্যাপারে আপনাকে সাহায্য করবে মানুষের সাথে ডিল করতে। মানুষের কিছু ধরণ, বৈশিষ্ট্য চিহ্নিত করতে পারবেন সহজে এবং সে অনুযায়ী সম্পর্ক গঠন করতে সাহায্য করবে। বিশেষ করে, মানুষের ব্যাপারে অল্পতেই সিদ্ধান্ত না নিয়ে একটু খুঁটিয়ে দেখার অনুপ্রেরণা পাবেন। বইটা কেন পড়বেন, পড়ে কীভাবে উপকৃত হবেন—বিষয়গুলো বেশ কয়েকবার এসেছে বইয়ের প্রথমদিকে, এটা একটু বিরক্তিকর লেগেছে। বইয়ের প্রচ্ছদ, পৃষ্ঠাসজ্জা, বাইন্ডিং—সবই ভালো ছিল। আত্মসচেতন কিংবা একটু বেশি সরলমনা মানষদের জন্য বইটা বেশ উপকারী হবে ইনশাআল্লাহ।"
far****com , Oct 27, 2025
"আমাদের চারপাশে অসংখ্য মানুষের বাস। কিন্তু সেই মানুষগুলোকে আমরা আদৌ কতটা চিনি বা জানি? মানুষ চেনা কি এত সহজ— অন্তত যতটা আমরা ভাবি? সম্ভবত পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, যে কখনও ধোঁকা খেয়ে বোকা হয়নি। কারণ এই সমাজে মানুষের মুখের হাসি আর মনের ভাব এক হয় না। অধিকাংশ মানুষ এক অদৃশ্য মুখোশের আড়ালে নিজেকে লুকিয়ে রাখে। আশরাফুল ইসলাম জীবনের ‘মানুষ চেনার কৌশল’ বইটি ঠিক এই জায়গাতেই আলো ফেলেছে। বইটিতে মানুষের আচরণ বিশ্লেষণ, প্রতারক ও সৎ ব্যক্তিকে চেনার মনস্তাত্ত্বিক কৌশল, সম্পর্ক ও বন্ধুত্ব বোঝার উপায়সহ মানুষ চেনার আরও নানা দিক নিয়ে নয়টি অধ্যায়ে আলোচনা করা হয়েছে। বইটি পড়তে পড়তে বুঝলাম— মানুষ চেনাও একধরনের শিল্প, আর এই বই সেই শিল্পের হাতেখড়ি। সবচেয়ে ভালো লেগেছে বইয়ের একটি কথা— “অন্যকে চেনার আগে নিজেকে চিনতে হবে।” আসলেই তো, আমরা কয়জনই বা নিজেকে ঠিকভাবে চিনতে ও বুঝতে পারি! তাই লেখক শুধু অন্যকে চেনার কৌশল বলেননি, শিখিয়েছেন নিজেকেও চেনার উপায়। বইয়ের ভাষা সহজবোধ্য, কোথাও কোথাও এমন কিছু লাইন আছে, যেগুলো পড়ে মনে হয়েছে— “আহা! এই কথাগুলোই তো এতদিন খুঁজছিলাম।” আসলে বইটি এমনই, যা হতে পারে এক অমূল্য উপহার— বিশেষত তাদের জন্য, যারা জীবনে চলার পথে ভুল সঙ্গ পেয়ে প্রতারিত হয়েছেন, আপনজন ভেবে আসা মানুষদের থেকে আঘাত পেয়েছেন। সবশেষে বলতেই হয়, ‘মানুষ চেনার কৌশল’ ভীষণ প্রয়োজনীয় একটি বই— যা ব্যক্তিগত ও পেশাগত জীবনে সফলতার পথে সহায়ক হতে পারে। বই: মানুষ চেনার কৌশল লেখক: আশরাফুল ইসলাম জীবন প্রকাশনী: বার্তাপ্রকাশ পৃষ্ঠাঃ ২০৮ _____Farzana Naznin"
Rafi Abdullah , Oct 22, 2025
"সুন্দর এবং গুছানো একটি বই। মানুষের যে কত রকমের রূপ, চিন্তা, বৈচিত্র টা আমরা অনেক সময়ই ধরতে পারি না ফলে ভুল মানুষের কাছে ভুল আসা করে বসি। আর নিজেকেও ভালো মতন চিনি না দেখে একটা সময় বুঝি যে ভুলটা আসলে নিজেরই ছিল। পরিবার,সমাজ এবং নিজেকে নিয়ে চলার পথে অনেক অদৃশ্য পরীক্ষায় পড়তে হয়। অনেকেই আছে যারা এটাকে কোনো পরীক্ষাই মনে করে না, এই বইটা তাদের জন্য না। তারা কখনোই তাদের চিন্তা পরিবর্তন করতে পারবে না। তারা সবসময় অন্যকে, নিজের কোপালকে আর সৃষ্টিকর্তাকে ই দোষ দিয়ে যাবে। বই টা তাদের জন্য, যারা জীবনের এই অনিবার্য পরীক্ষার গুরুত্ব বুঝে। যারা নিজের অজান্তেই মানুষকে বুঝার এই পরীক্ষায় অংশ নিয়েছে, ভুল করেছে, ধাক্কা খেয়েছে এখন তারা আগের থেকে আরো সচেতন, বইটা তাদের জন্য। অনেকগুলোর মধ্য থেকে ভালো লাগা কিছু উক্তি: - যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদরা অস্র দেয়,ধনীরা রুটি দেয়, গরিবরা তাদের সন্তান দেয়। আর যুদ্ধ শেষ হলে, রাজনীতিবিদরা হাত মিলায়,ধনীরা রুটির দাম বাড়ায় আর গরিবরা তাদের ছেলেদের কবর খুঁজে। - মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত। তবে আগে দেখুন সে মানুষ কিনা। - মানুষের সবচেয়ে বড় দূর্বলতা হলো: সে যা বুঝে না, তা ভয় পায়।"
Kamal , Sep 17, 2025
"valo na."
Mobarak Hossen , May 15, 2025
"অসাধারণ একটি বই,, আলহামদুলিল্লাহ"
mdk****com , Mar 29, 2025
"জীবনে প্রতিটি পদক্ষেপে আমাদের অসংখ্য ছোট বড় সিদ্ধান্ত নিতে হয় তবে সেই সিদ্ধান্তগুলো সঠিক হওয়ার জন্য প্রয়োজন সঠিক পরামর্শ। ভুল পরামর্শ কেবল সময় বা অর্থের অপচয় ঘটায় না, বরং জীবনের গুরুত্বপূর্ণ সুযোগও কেড়ে নিতে পারে। তাই পরামর্শদাতা বাছাই এর ক্ষেত্রে হতে হবে অত্যন্ত সতর্ক। মানুষ চেনার কৌশল বইয়ের এ বিষয়টি আমার কাছে অত্যন্ত ভালো ভালো লেগেছে।"
Syf****com , Mar 29, 2025
"আসসালামু আলাইকুম, আমি সর্বপ্রথম "মানুষ চেনার কৌশল " বইটির লেখক আশরাফুল ইসলাম জীবন স্যার- কে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই । কেননা এত সুন্দর বইটির লেখার কথাগুলো যা আমাকে আপ্লুত করে ফেলছে । "মানুষ চেনার কৌশল" বইটির যেমন নাম তেমনি তার কাজ । আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে , আমার মতে -প্রতিটা মানুষের "মানুষ চেনার কৌশল "বইটি পড়া উচিত।যে এই বইটি পড়বে সে বলবে কেন এই "মানুষ চেনার কৌশল "বইটি আগে আসলো না? আর কেন আগে বইটি পড়তে পারলাম না? আফসোসের বিষয় হয়ে দাঁড়াবে, যেমন আমি এখন বলছি। "মানুষ চেনার কৌশল" বইটি পড়ে আমি অনেক উপকৃত হয়েছি, সঠিক পথ খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ। ভালো খাদ্য বস্ত পেট ভর্তি করে, কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে।।"
sap****com , Mar 29, 2025
"বিশ্বাস করবেন কাকে? আপনি আসলে কে? অন্যকে খোঁজার আগে নিজেকে খুঁজতে হবে, অন্যকে বোঝার আগে নিজেকে বুঝতে হবে বইয়ের এই বিষয়টি এবং বইয়ের সকল বিষয়গুলি অত্যন্ত ভালো লেগেছে।"
Md. Abdur Rahim Sumon , Mar 18, 2025
"আলহামদুলিল্লাহ বইটি অনেক ভালো। আমি মনে করি এই বইটি সবার পড়া উচিত। আশরাফুল ইসলাম জীবন ভাইয়ের হায়াতে আল্লাহ বরকত দান করুক। তিনি যেন এরকম আরো বই আমাদেরকে উপহার দিতে পারে ইনশাআল্লাহ। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা যতই পড়ি ততই ভালো লাগে আলহামদুলিল্লাহ।"
Ms Fatema , Mar 18, 2025
"অসাধারণ একটা বই। সবার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা মানুষ চিনতে ভুল করে"
880****205 , Mar 17, 2025
"মাশা-আল্লাহ খুব সুন্দর ভালো একটি বই আল্লাহ তায়ালা আমাদেরকে এমন বিষাক্ত মানুষ থেকে হেফাজত করুক আমিন।আশা করি যারা বই পড়ে তাদের জন্য খুব উপকারি বই।❤️"
Mahbub Alom , Mar 16, 2025
"মানুষ চেনার কৌশল_অসাধারণ একটি বই_! বর্তমান যুগোপযোগীও__! আমরা মানুষ চিনতে ভুল করি খুউব_! কখনো তো সেই ভুলের কোনো ঘাটতি খুঁজে পাই না। তাই আগে আমাদের মানুষ চেনা উচিত। আর মানুষ চিনতে এই বইটি এক কথায় অনন্য__! আমি মনে করি বই প্রেমিকদের বইটি পড়া উচিত_!"
moy****com , Mar 10, 2025
"👉`মানুষ চেনার কৌশল` বইটি পড়ে উপলব্ধি করার মাধ্যমে নিজেকে পারিবারিক,সামাজিক,অর্থনৈতিক, রাজনৈতিক সহ অন্যান্য সেক্টর গুলোতে সুন্দর, ভালো মানুষ এবং সত্যিকারের ভালো মানুষ হিসেবে সকলের মাঝে গ্রহনযোগ্য হিসেবে তুলে ধরবে ইনশা আল্লাহ। 👉দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে নিজেকে বিষাক্ত মানুষ থেকে বাঁচিয়ে রাখতে এবং কিভাবে তার প্রতিকার খুজে প্রতিরোধ করবেন তার সুকৌশলী ব্যাবস্থা নিতে সহযোগীতা করবে। 👉পরিশেষে সুখ,সাফল্য,ভালেবাসা পাবার গবেষনামুলক সঠিক তথ্য আহরন করতে পারবেন... আমাদের জন্য নেয়ামত সরুপ জনাব আশরাফুল ইসলাম জীবন এর লেখনীর জাদুতে ফুটিয়ে ওঠা``মানুষ চেনার কৌশল``বইটিতে। 👉তাই একবার ট্রাই হয়ে যাক......."
Atiqul Haque , Mar 9, 2025
"অসাধারণ একটি বই। যতটুকু প্রত্যাশা করেছিলাম বইটি থেকে এ-র চেয়ে বহু গুণ বেশি শিখেছি। আলহামদুলিল্লাহ।"
Noman , Mar 9, 2025
"বেশ চমাৎকার একটি বই। এই জমানায় এসেও যারা মানুষ চিনতে ভুল করেন তাদের জন্য এই বইটি হতে পারে গুরুত্যপুর্ণ একটি বই"
Md Minhaj , Mar 3, 2025
"মাশাআল্লাহ খুব চমৎকার একটা বই"
Maisha Moni , Mar 2, 2025
"best"
Morshed Alam , Feb 20, 2025
"মূলত ঠকে যাওয়া এবং আপন মানুষের কাছে প্রতারিত হওয়ার কারণেই কিভাবে মানুষকে চিনতে হয়, মানুষকে জানার ইচ্ছে থেকেই "মানুষ চেনার কৌশল" বইটি পড়া শুরু করি।। আলহামদুলিল্লাহ্ মানুষকে চেনার আগে নিজেকেই গভীর ভাবে চিনতে পেরেছি পাশাপাশি মানুষকে নিয়েও ভালো একটা ধারণা তৈরি হয়েছে।। বইতে প্রিয় লেখক আশরাফুল ইসলাম জীবন স্যার যে সকল টিপস এবং সূত্র তাঁর পাঠকদের শিখানোর চেষ্টা করেছে, প্রতিটি টিপস এতোটাই পাওয়াফুল যে, যে ব্যাক্তি তা বাস্তব জীবনে প্রতিনিয়ত প্রয়োগ করবে সেই বুৃঝবে এবং ফল পাবে।। আমার বিশ্বাস কেউ যদি বইটা পড়া শুরু করে সে এই বইয়ের সাথে আটকে যাবে। আর এই আটকে যাওয়াটা যদি তার সারাজীবনধরে রাখতে পারে তাহলেই সে সাকসেস তথা বইয়ের লেখক সাকসেস।। ধন্যবাদ আশরাফুল ইসলাম জীবন স্যার❤️❤️❤️"
rip****com , Feb 19, 2025
"মানুষ চেনার দক্ষতা শুধু সম্পর্কের ক্ষেত্রেই নয়, জীবনের প্রতিটি পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশরাফুল ইসলাম জীবনের লেখা “মানুষ চেনার কৌশল” বইটি এই বিষয়টিকে কেন্দ্র করেই রচিত হয়েছে, যেখানে তিনি বাস্তব অভিজ্ঞতা ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে মানুষ চেনার বিভিন্ন দিক তুলে ধরেছেন। বইয়ের মূল ভাবনা: এটি শুধু একজন মানুষের বাহ্যিক আচরণ নয়, বরং তার অভ্যন্তরীণ চরিত্র, চিন্তাধারা ও উদ্দেশ্য বোঝার জন্য একটি দিকনির্দেশনা। লেখক কৌশলগতভাবে ব্যাখ্যা করেছেন, কিভাবে আমরা মানুষের আচরণ পর্যবেক্ষণ করে তাদের প্রকৃত রূপ চিনতে পারি। প্রতারকদের হাত থেকে নিজেকে বাঁচানো, সত্যিকারের বন্ধু চেনা, ব্যবসায়িক অংশীদার নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বইটি দিকনির্দেশনা দেয়। লেখার ধরন ও ভাষা: বইটির ভাষা সহজ ও সাবলীল, যা যে কোনো পাঠক সহজেই বুঝতে পারবেন। বাস্তব জীবনের উদাহরণ ও কেস স্টাডি বইটিকে আরও আকর্ষণীয় ও বিশ্বাসযোগ্য করেছে। জটিল মনস্তাত্ত্বিক বিষয়গুলোকেও লেখক সহজবোধ্য করে উপস্থাপন করেছেন, যা বইয়ের অন্যতম শক্তিশালী দিক। বিশেষত্ব: বাস্তব অভিজ্ঞতার সংমিশ্রণে লেখা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও পর্যবেক্ষণমূলক কৌশল সহজ ভাষা ও গঠন আত্মউন্নয়ন ও আত্মরক্ষার জন্য কার্যকর পরামর্শ কে পড়বেন? যারা প্রতিদিনের জীবনে মানুষের আসল রূপ চিনতে চান, প্রতারণা এড়িয়ে সঠিক মানুষদের সঙ্গ বেছে নিতে চান, তাদের জন্য এই বইটি একটি মূল্যবান গাইড হতে পারে। শেষ কথা: “মানুষ চেনার কৌশল” শুধু একটি বই নয়, বরং এটি একটি দক্ষতা গড়ে তোলার পথপ্রদর্শক। সঠিক মানুষকে বুঝে নেওয়া এবং প্রতারণার হাত থেকে নিজেকে রক্ষা করা শিখতে চাইলে, এই বইটি নিঃসন্দেহে আপনার সংগ্রহে থাকা উচিত।"
shi****com , Feb 18, 2025
"এই বইটা অসাধারণ একটা বই জীবন বদলে দিবে কিছু শেখার আছে"
RIAJUR RAHMAN , Feb 17, 2025
"বই রিভিউ: মানুষ চেনার কৌশল লেখক : আশরাফুল ইসলাম জীবন মানুষ চেনার কৌশলও যে শেখা যায়, তা অনেকেরই অজানা। আশরাফুল ইসলাম জীবন স্যারের "মানুষ চেনার কৌশল" বইটি পড়ার পর বুঝতে পারলাম, মানুষ চেনা শুধু একটা দক্ষতা নয়, বরং এটি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর একটি মাধ্যম। বইটিতে জোহারি উইন্ডো মডেল-এর চমৎকার ব্যাখ্যা রয়েছে, যা আমাদের আত্ম-উন্নয়ন এবং সম্পর্কের গভীরতা বোঝার একটি গুরুত্বপূর্ণ টুল। বইটি পড়তে পড়তে বুঝতে পারলাম, আমরা অনেক সময় এমন কিছু বিষয় এড়িয়ে যাই, যা আমাদের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। লেখক খুবই বাস্তবসম্মত ও গবেষণালব্ধ তথ্যের মাধ্যমে বিষয়গুলো ব্যাখ্যা করেছেন, যা সত্যিই প্রশংসার যোগ্য। একটি বিষয় আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে—'Believe by Verified' ধারণাটি। আমাদের চারপাশে অনেক ভুল তথ্য ও প্রতারণা থাকে, আর এই কৌশলটি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে আমরা সহজেই বুঝতে পারবো কাকে বিশ্বাস করা উচিত আর কাকে নয়। এছাড়া, বইটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়ক বিভিন্ন কৌশল তুলে ধরেছে। জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে কাকে পরামর্শদাতা হিসেবে বেছে নেবো, কার কাছ থেকে দিকনির্দেশনা নেবো—এটি আমরা অনেক সময় বুঝতে পারি না। এই বইয়ের মাধ্যমে সেই জটিলতা দূর করা সম্ভব। সংক্ষেপে, এটি শুধুমাত্র একটি বই নয়, বরং জীবন গঠনের একটি অসাধারণ গাইডলাইন। যারা আত্ম-উন্নয়ন, সিদ্ধান্ত গ্রহণ এবং সম্পর্ক উন্নয়নে আগ্রহী, তাদের জন্য এটি অবশ্যই পড়ার মতো একটি বই। শুভকামনা রইল লেখকের প্রতি, যিনি এত গুরুত্বপূর্ণ একটি বই লিখে আমাদের উপহার দিয়েছেন!"
880****112 , Feb 17, 2025
"মানুষ চেনার কৌশল বইটি অসাধারণ একটি বই। যা প্রত্যেকটা মানুষের পড়া উচিত।"
for****com , Feb 17, 2025
"মানুষ চেনার কৌশল লেখক : আশরাফুল ইসলাম জীবন আলহামদুলিল্লাহ, "মানুষ চেনার কৌশল" বইটি হাতে পাওয়ার পর দারুণ আগ্রহ নিয়ে পড়তে শুরু করলাম। প্রথমে মনে হয়েছিল, হয়তো সাধারণ কিছু টিপস থাকবে, যা গল্পের ছলে উপস্থাপন করা হবে। কিন্তু পড়ার পর সম্পূর্ণ ধারণাই পাল্টে গেল! এটি নিছক টিপসের বই নয়; বরং বৈজ্ঞানিক গবেষণায় প্রতিষ্ঠিত তথ্য ও বাস্তব অভিজ্ঞতার মিশেলে অসাধারণ এক দিকনির্দেশনা। লেখকের সুস্পষ্ট ও সহজবোধ্য ভাষা বইটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে, যা পাঠকের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলবে। কেন বইটি গুরুত্বপূর্ণ? এই বইটি আমাদের শেখায়—পরিচিত-অপরিচিত, কাছের-দূরের মানুষকে বোঝার সঠিক কৌশল। সমাজে স্বচ্ছভাবে বাঁচতে হলে আশেপাশের মানুষকে চিনতে পারার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এটি ভালোভাবে আয়ত্ত করতে পারে, তারা জীবনে অনেক সমস্যার হাত থেকে বাঁচতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে। বিশেষ করে "জোহারি উইন্ডো" মডেলটি বইটিতে ব্যাখ্যা করা হয়েছে অসাধারণভাবে, যা পাঠকদের নিজেকে ও অন্যদের সম্পর্কে গভীর উপলব্ধির সুযোগ করে দেবে। সঠিক পরিকল্পনা ও বিশ্লেষণের মাধ্যমে একজন ব্যক্তি তার লক্ষ্যকে আরও সুস্পষ্টভাবে নির্ধারণ করতে পারে এবং সাফল্যের পথে এগিয়ে যেতে পারে, ইনশাআল্লাহ। "মানুষ চেনার কৌশল" শুধু একটি বই নয়, বরং এটি একটি জীবনদর্শন, যা যে কোনো বয়সী পাঠকের জন্য উপকারী হতে পারে। আমি বিশ্বাস করি, যারা সচেতনভাবে জীবনকে সহজ, সুন্দর ও কৌশলী করতে চান, তাদের জন্য এই বইটি অনন্য সহায়ক হবে। প্রত্যেক জ্ঞান-অন্বেষীর উচিত এই বইটি পড়া এবং বাস্তবে প্রয়োগ করা!"
aza****com , Feb 17, 2025
"প্রথমে লেখককে(আশরাফুল ইসলাম জীবন) ধন্যবাদ এত সুন্দর একটি বই আমাদের উপহার দেওয়ার জন্য আসলেই অসাধারন জীবনের অনেক কিছু শিখার আছে মানুষ চিনার কৌশল বইটিতে"
sai****com , Feb 17, 2025
"মাসুষ চেনার কৌশল বইটি সত্যিই অসাধারণ, আমরা ভুল করি মানুষ না চেনার কারনে যদি আরমা সঠিক মানুষ নির্বাচন করতে পারি জীবনের পথ টা অনেক সহজ হয়ে যায় যদি আমরা মানুষ চেনার ম্যাজিক জানতে কেমন হত? তাই আমাদের বাজারে ম্যাজিক বই চলে আসছে ( মানুষ চেনার কৌশল) বইটি পড়ে সত্যিই উপকৃত হবেন।"
fatemaakter swapna , Feb 17, 2025
"বই রিভিউ: "মানুষ চেনার কৌশল" লেখক: আশরাফুল ইসলাম জীবন আমি যতই বলি, এই বইয়ের গুরুত্ব বর্ণনা করার জন্য তা যথেষ্ট হবে না। জীবনকে সঠিকভাবে বুঝতে এবং ঠকতে না চাইলে— "মানুষ চেনার কৌশল" অবশ্যই আপনার পড়া উচিত। এই বই শুধু অন্যদের চিনতে শেখাবে না, বরং আপনার নিজের ভেতরের অজানা দিকগুলোও উন্মোচন করতে সহায়তা করবে। নিজের শক্তি, দুর্বলতা, সম্ভাবনা এবং ব্যক্তিত্বের গভীর বিশ্লেষণ করতে চাইলে এটি এক অনন্য বই। লেখকের সহজবোধ্য ভাষা, বাস্তব অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক বিশ্লেষণ বইটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। বইটি পড়ে মনে হয়েছে, এটি শুধু জ্ঞানের জন্য নয়, বরং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য একটি দিকনির্দেশনা। এককথায়, "মানুষ চেনার কৌশল" শুধু একটি বই নয়, বরং এটি একটি আত্ম-উন্নয়ন ও জীবন বোঝার সেরা গাইড। লেখককে অসংখ্য ধন্যবাদ, আমাদের জন্য এত মূল্যবান একটি বই উপহার দেওয়ার জন্য! যারা সত্যিকার অর্থে নিজেকে ও অন্যদের বোঝার দক্ষতা বাড়াতে চান, তাদের জন্য এই বইটি একদম পারফেক্ট!"
abu****om , Feb 17, 2025
"বই পর্যালোচনা: "মানুষ চেনার কৌশল" ✍ লেখক: আশরাফুল ইসলাম জীবন পর্যালোচনাঃ "মানুষ চেনার কৌশল" বইটি এক অনন্য মানসিক দক্ষতা উন্নয়নকারী গ্রন্থ, যা ব্যক্তি ও পারিপার্শ্বিক সম্পর্কের গভীর বিশ্লেষণ তুলে ধরে। বইটি মানুষের মনস্তত্ত্ব, আচরণগত প্রবণতা এবং সম্পর্কের বাস্তবধর্মী বিশ্লেষণের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়িয়ে তোলে। বইটির বিশেষ দিকসমূহ: ✅ জোহারি উইন্ডো: নিজেকে জানার শ্রেষ্ঠ উপায়, যা ব্যক্তি উপলব্ধিকে সমৃদ্ধ করে। ✅ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ: মানুষ কেন এবং কীভাবে একটি নির্দিষ্টভাবে আচরণ করে তা বোঝার সহজ ব্যাখ্যা। ✅ বাস্তব উদাহরণ ও কৌশল: প্রতিদিনের জীবনে ব্যবহারযোগ্য সম্পর্ক ব্যবস্থাপনার কৌশল। ✅ স্ব-উন্নয়ন ও আত্মবিশ্বাস: নিজেকে জানার ও আত্মবিশ্বাস বাড়ানোর প্রক্রিয়া। ব্যক্তিগত অভিজ্ঞতা: বইটি পড়ার পর আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি। বিশেষ করে "জোহারি উইন্ডো" বিষয়টি আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে, যা আত্মবিশ্লেষণের মাধ্যমে নিজের সম্পর্কে অজানা দিকগুলো অন্বেষণ করতে সাহায্য করেছে। এটি এমন একটি বই, যা প্রত্যেক ব্যক্তির পড়া উচিত, বিশেষ করে যারা নিজেদের এবং অন্যদের গভীরভাবে বুঝতে চান। উপসংহার: "মানুষ চেনার কৌশল" শুধুমাত্র একটি বই নয়, এটি একটি আত্মউন্নয়নমূলক গাইড, যা আপনার জীবন ও সম্পর্ককে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখাবে। লেখকের সাবলীল ভাষা ও প্রাঞ্জল ব্যাখ্যা বইটিকে সহজবোধ্য করে তুলেছে। আমি প্রত্যাশা করি, এই বইটি আরও অনেক পাঠকের জীবনকে বদলে দেবে। পরবর্তী বইয়ের অপেক্ষায় রইলাম!"
প্রশ্ন ও উত্তর (Q&A)
6 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
we want 2nd part!
EI boi er 2nd part druto prokash Koren.!pls!/
বইটির হার্ডকপি পাওয়া যাবে কি?
আমার পিডিএফ লাগবে কি ভাবে নিব
boi er 2nd version kbe asbe???
মানুষ চেনার কৌশল(হার্ডকভার)by আশরাফুল ইসলাম জীবন আসসালামুয়ালাইকুম উপরে উল্লেখিত পৃষ্ঠার সংখ্যা কত ভাই জানালে ভালো hoi
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"মানুষ চেনার কৌশল" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: