১ম প্রকাশ, ২০২১
মাছিম্যান
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | মাছিম্যান |
| Author | আসিফ মেহ্দী |
| Publisher | প্রথমা প্রকাশন |
| Edition | ১ম প্রকাশ, ২০২১ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 96 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.11 Kg |
| ISBN | 9789849583585 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
13 Ratings and 6 Reviews
পাঠকদের মন্তব্য
৬টি
ayesha arifa , Mar 28, 2024
"ভালো লাগলো বইটা পড়ে |"
Anik Adhikary , Apr 3, 2022
"Joss"
Arrian hasan , Mar 29, 2022
"খুব ভাল লেগেছে পড়ে। তবে বই টার সাইজ আরেকটু বড় করলে ভাল হত।"
04 S.M TAWFIQUE , Jan 21, 2022
"বইটা পড়ার শুরু থেকে শেষ অবধি দারুণ এক ভাললাগার অনুভূতি কাজ করেছে আমার মনে। যেনো হাস্যরস আর সাই-ফাই একত্রে মিলেমিশে একাকার হয়ে আছে একেকটি গল্পে। ফিকশন প্রেমীদের কাছে মনের খোরাক হিসেবে এ বইটি হতে পারে এক দারুণ প্যাকেজের মতো। আসিফ মেহদী'র এমন লেখনীতে তার প্রশংসায় পঞ্চমুখ হওয়া ছাড়া পাঠকদের উপায় নেই বললেই চলে। আর তার শব্দ বুননকৌশল এ বইটির ক্ষেত্রেও বরাবরের মতোই সুন্দর। বইটির প্রতিটি গল্প ভিন্ন ভিন্ন চিন্তা-ভাবনায় বইটির পাঠকদেরকেও সাই-ফাই জগতের ভিন্ন ভিন্ন ধারণার দুয়ারে ঠেলে দিবে বলে আমি মনে করি।"
রিয়াজ মোরশেদ সায়েম , Nov 16, 2021
"⚈ স্পয়লার-ফ্রি রিভিউ— ❛মাছিম্যান❜ সাই-ফাই মূলত কল্পকাহিনী নির্ভর হলেও আপনার মনে যদি আসে: এমন হলে কেমন হতো? এ ধরণের প্রশ্ন আপনার মাথায় এসে ঘুরঘুর করলে কিংবা সাই-ফাই গল্পে যদি সমাজের বিষয়বস্তু নিয়ে তীব্র চপেটাঘাত করা হয় তাহলে গল্পটা আসলেই কেমন হবে? আবার ধরুন, গল্প পড়ছেন সায়েন্স ফিকশনের কিন্তু পড়তে গিয়ে প্রচুর হাসছেন আপনি ; এসবকিছু যদি ঘটে তাহলে আপনি নিশ্চিত 'মাছিম্যান' পড়ছেন। ১৪ টি ছোট গল্পের মিশেলে কথাসাহিত্যিক আসিফ মেহ্দী এর লেখা মাছিম্যান বইটিতে জীবনঘনিষ্ঠ গল্প, রম্যের সমন্বয়ে বিজ্ঞান কল্পনার গল্পগুলোর একেকটির স্বাদ আপনাকে একেক রকম পরিবেশ নিয়ে যাবে। গল্পগুলোর জীবনঘনিষ্ঠতা আপনি হাড়েহাড়ে টের পাবেন বইয়ের শেষ গল্প, 'মাছিম্যান' নামক নাম গল্পে। ➤ পাঠ প্রতিক্রিয়া ও পর্যালোচনা— ১৪ টি গল্প নিয়ে আলাদা আলোচনা করব না। কিন্তু কয়েকটি গল্প নিয়ে সামান্যটুকু বলব। ১. পোড়ো কারখানা : গল্পটি আমাকে প্রচণ্ড ধাক্কা দিয়েছে। পৃথিবীর তেজস্ক্রিয়তায় মানুষের বাড়াবাড়ি তিনি কল্পনার আশ্রয় নিয়ে সাজিয়েছেন। ২. ফিরে এসো মানুষ : গল্পটার মাঝমাঝি এসে আমি তাড়াতাড়ি মোবাইল নিয়ে নেট চালু আছে কিনা দেখে নিলাম। অদ্ভুত গল্প। আমাদের মানুষ হওয়ার গল্প। কমন একটা মেসেজকে চমৎকার করে ফুটিয়েছেন। ৩. ইলেকট্রনিক বার্তা : গল্পটি জিহানের। হয়তো আমি সাই-ফাই হার্ডকোর না। তাই গল্পটি আমার পুরোপুরি সমর্থন নিতে পারেনি। ৪. অপারেশন গামা : গল্পটি আগেও একবার কোথায় যেন পড়েছি মনে হলো, একই লেখকের। গল্পটি ভালো লেগেছে আমার। তবে গল্পে এলিয়েনের নাম তুলতুল, শেষে গ্রহের নাম এসেছে চুলবুল। এটা কি আসলেই গ্রহের নাম হবে নাকি ভুলে এলিয়েনের নামে চুলবুল হয়ে গেছে এটা খটকা লেগেছে। ৫ থেকে ১৩ নং গল্পগুলো আপনারা পড়বেন। রিভিউ বেশি লম্বা করতে চাই না। একদম নাম গল্পটা নিয়ে কথা বলি একটু। ১৪. মাছিম্যান : মাছির উপদ্রবের সাথে হাজির হলো মাছিম্যান। মাছিদের নিয়ে গবেষণা করতে এসে শুরু করলো মানুষকে নিয়ে পাঠ। দারুণ সব টুইস্ট। সুকুমার রায়, রবীন্দ্রনাথ এর কবিতা টেনে এনেছেন লেখক। এটা ভালো লেগেছে। ● লেখনশৈলী— আসিফ মেহ্দী জনপ্রিয় সায়েন্স ফিকশন লেখক। দেশসেরা জনপ্রিয় ম্যাগাজিন উন্মাদ আর রস আলো -তে নিয়মিত লিখতেন। ওনার লেখার ধাঁচ আলাদা এবং শক্তিশালী। ➣ লেখক নিয়ে কিছু কথা— আসিফ মেহ্দী ভাইয়ের তিনটি বই আমি পড়েছি। কোনটাই আামকে নিরাশ করেনি। অপ্সরা সিরিজটা পড়েছিলাম আমি। বরাবরের মতো বেশ ভালো লেগেছে। প্রথমা'র পেপার বাইন্ডিং এর ক্রাউন সাইজের বই চমৎকার লেগেছে আমার। ধরে আরাম পাচ্ছিলাম খুব। ⊙ বই : মাছিম্যান • আসিফ মেহ্দী ⊙ প্রথম প্রকাশ : অক্টোবর ২১ ⊙ প্রচ্ছদ : মাহবুব রহমান ⊙ প্রকাশনা : প্রথমা ⊙ মূল্য : ১৮০ টাকা মাত্র ⊙ পৃষ্ঠা : ৯৬ বইটি সংগ্রহ করেছি অনলাইন বুকশপ 'দিয়াশলাই' থেকে। রিভিউ : রিয়াজ মোরশেদ সায়েম"
Pustokpuri book shop , Oct 28, 2021
"জনপ্রিয় লেখক আসিফ মেহ্দী এর কিছু বই পড়া হয়েছে। সত্যিই বইগুলো অসাধারণ। বহু ধরনের বই লেখার এক অন্যরকম অভিজ্ঞতা আছে এই লেখকের আশা করি, পরবর্তী বইটিও ভালো হবে ও সাড়া ফেলবে। ❤️"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"মাছিম্যান" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: