প্রগতি - PROGOTY
মাছের রোগ ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনা - ড. মো. মুনিরুজ্জামান এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

1st Published, 2021

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

মাছের রোগ ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনা

2 Ratings | 2 Reviews
TK. 258 TK. 300 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

"মাছের রোগ ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনা" বইটির মুখবন্ধ থেকে নেয়াঃ বাংলাদেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, দারিদ্র বিমােচন, কর্মসংস্থান সৃষ্টি, আর্থ-সামাজি...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

"মাছের রোগ ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনা" বইটির মুখবন্ধ থেকে নেয়াঃ বাংলাদেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, দারিদ্র বিমােচন, কর্মসংস্থান সৃষ্টি, আর্থ-সামাজিক উন্নয়ন ও বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য খাতের অবদান অনস্বীকার্য। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঠিক পরিকল্পনা গ্রহণ এবং মৎস্য অধিদপ্তরের সকলস্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে পরিকল্পনার সফল বাস্তবায়ন ও মৎস্যচাষিদের নিরন্তর পরিশ্রমের ফলে বাংলাদেশ আজ মাছে স্বয়ংসম্পূর্ণ। এদেশে রয়েছে ১৩ লক্ষ পুকুর-দিঘী, যার আয়তন ৩.৯৭ লক্ষ হেক্টর। আরাে আছে ১০.৩২ লক্ষ হেক্টর আয়তনের ২৪ হাজার কি.মি. নদ-নদী, ১.১০ লক্ষ হেক্টর আয়তনের প্রায় ১১ হাজার বিল, ৫,৪৮৮ হেক্টর আয়তনের বাঁওড়, ৬৮,৮০০ হেক্টরের কাপ্তাই লেক, ১.৭৭ লক্ষ হেক্টর আয়তনের সুন্দরবন এবং ২৬.৭৬ লক্ষ হেক্টর আয়তনের প্লাবন ভূমি। বাংলাদেশের মাটি, পানি ও জলবায়ু মাছ চাষের জন্য খুব উপযােগী। মাছ চাষ তুলনামূলকভাবে লাভজনক হওয়ায় চাষ পদ্ধতি ক্রমে নিবিড় থেকে নিবিড়তর বা নিবিড়তমের দিকে যাচ্ছে। চাষি অধিক লাভের আশায় পুকুরে প্রতি শতাংশ মাছের মজুদ ঘনত্ব বৃদ্ধি করছে। প্রয়ােগ করছে প্রয়ােজনের চেয়ে অধিক খাদ্য। সঠিক ব্যবস্থাপনার অভাবে জলজ পরিবেশ নষ্ট হয়ে রােগজীবাণুর জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। ফলে মাছ নানা রােগে আক্রান্ত হয়। অনেক সময় মহামারি আকারে প্রচুর মাছ মারা যায়। এতে একদিকে যেমন মাছের উৎপাদন কম হয় অন্যদিকে তেমনি চাষি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়। অনেকেই মাথায় হাত দিয়ে কান্নায় ভেঙে পড়ে। আবার রােগ নিরাময়ের জন্য অনেক চাষি মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়ােটিক, রাসায়নিক দ্রব্য বা কখনাে নিষিদ্ধ দ্রব্য যেগুলাে পরিবেশবান্ধব নয় সেগুলােও পুকুরে ব্যবহার করে। যার ফলে নিরাপদ প্রাণিজ আমিষের অন্যতম উৎস মাছ মানুষের জন্য আর নিরাপদ থাকে না। এছাড়া অনেক সময় রােগ দমনে ব্যবহৃত দ্রব্যাদি মাত্রাতিরিক্ত হওয়ায় জলজ জীববৈচিত্র্য ধ্বংস হয়। রােগ চিকিৎসায় অনেকেই প্রতি শতাংশ জলায়তনে ১.০-১.৫ কেজি চুন ব্যবহার করে। এতে রােগ ভালাে হয় ঠিকই কিন্তু পানির পিএইচ দ্রুত বেড়ে যাওয়ায় মাছে পীড়ন (Stress) পড়ে। বেশি মাত্রায় চুন প্রয়ােগের ফলে জলজ পরিবেশের প্লাঙ্কটন, পােকামাকড়, বেনথােস ইত্যাদি মারা যায় এবং খাদ্য শিকল (Food chain) নষ্ট হয়। প্রাকৃতিক খাদ্যের অভাব দেখা দেয়। মাছের বৃদ্ধির হার কমে যায়। মাছের ব্যাকটেরিয়াজনিত রােগ নিরাময়ের জন্য অনেকক্ষেত্রে অ্যান্টিবায়ােটিক ব্যবহার করা হয়। এতে ধীরে ধীরে ব্যাকটেরিয়ার মধ্যে অ্যান্টিবায়ােটিকের প্রতি প্রতিরােধ ক্ষমতা জন্মায়। এছাড়া অ্যান্টিবায়ােটিকের অব্যবহৃত অংশের খারাপ প্রভাব জলজ পরিবেশে এবং মত্স্য ও মৎস্যজাত দ্রব্যের মধ্যেও থেকে যায়। অন্যদিকে ছত্রাকজনিত রােগ নিরাময়ের জন্য মেলাকাইট গ্রিন, ফরমালিন, কপার সালফেট ইত্যাদি রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করা হয়, যেগুলাের ঋণাত্মক প্রভাব আছে। তাই টেকসই মৎস্য চাষ ও মৎস্য উৎপাদন বজায় রাখার নিমিত্তে পরিবেশবান্ধব রােগ ব্যবস্থাপনা খুবই জরুরি। মাছ চাষে সমস্যার কথা চিন্তা করে চাকরি জীবনের দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা, মাছের রােগের ওপর পিএইচডি এর অর্জিত জ্ঞান এবং দেশ-বিদেশে বিভিন্ন জার্নালের আর্টিকেল ও পুস্তক থেকে সাহায্য নিয়ে মাছের রােগ ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনা” শীর্ষক বইটি সাধারণ মৎস্য চাষির বােধগম্য করে সহজ ও সাবলীল ভাষায় লেখা হয়েছে। আশা করি, বইটি মাছের রােগ চিকিৎসায় চাষিদের পরামর্শ প্রদানে মৎস্য সম্প্রসারণকর্মীর সহায়ক হিসেবে কাজ করবে। এছাড়া মৎস্য বিজ্ঞানের শিক্ষার্থী, গবেষক, পরিকল্পনাবিদ ও সংশ্লিষ্ট সকলেই বইটি পাঠে উপকৃত হবেন। লক্ষণ দেখে সুনির্দিষ্টভাবে রােগ চেনার জন্য অধিকাংশ ছবি ইন্টারনেট থেকে নেওয়া হয়েছে। মাছের রােগের নাম, দায়ী রােগজীবাণু, রােগাক্রান্ত মাছ ও দায়ী রােগ জীবাণুর ছবি, রােগের লক্ষণ, রােগের বিস্তার, রােগের প্রতিকার/চিকিৎসা ও প্রতিরােধ ব্যবস্থা, চিকিৎসার নিয়মাবলি, চাষির প্রশ্ন ও উত্তর প্রভৃতি বিষয় বইটিতে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title মাছের রোগ ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনা
Author ড. মো. মুনিরুজ্জামান
Publisher প্রান্ত প্রকাশন
Edition 1st Published, 2021
Country বাংলাদেশ
Language বাংলা
ISBN 9789849434511
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

জরুরি বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

আমরা রকমারি থেকে আপনার কাছে পণ্য পাঠাবো। তবে প্রগতি ব্যবহার করে অর্ডার করায় আপনি পাচ্ছেন এক্সট্রা ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারির সুযোগ এবং অধিক পরিমাণ কয়েন। আশা করি আমাদের এই নতুন উদ্যোগের পাশে থেকে প্রগতিকে বড় করে তুলবেন এবং আমরাও প্রগতিকে বড় করার অকৃত্রিম চেষ্টা করবো।

Reviews and Ratings

Rate this product

5.00

2 Ratings and 2 Reviews

★★★★★
2
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

২টি
Md. Faruque Hoshain

Md. Faruque Hoshain , 01 Aug 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Not so good"

Rifat Ahmad

Rifat Ahmad , 21 Nov 2022

★ ★ ★ ★ ★

"ধন্যবাদ ভালোমতো পেয়েছি ❤️"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ
একটু পড়ে দেখুন
বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ কৃষিবিদ হাসান সরকার
(1)
TK. 190 -48% OFF
TK. 99
বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ
একটু পড়ে দেখুন
বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ ড. মো. নূরুল হুদা আল মামুন
(40)
TK. 300 -14% OFF
TK. 258
পুকুরে মাছ চাষ
একটু পড়ে দেখুন
পুকুরে মাছ চাষ মৃত্যুঞ্জয় রায়
(5)
TK. 150 -14% OFF
TK. 129
বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ
একটু পড়ে দেখুন
বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ কৃষিবিদ মাহফুজুর রহমান
(12)
TK. 250 -14% OFF
TK. 215
বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ
একটু পড়ে দেখুন
বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ ড. মাহবুব আলম
(13)
TK. 300 -10% OFF
TK. 269
আধুনিক পদ্ধতিতে মাছ চাষ
একটু পড়ে দেখুন
আধুনিক পদ্ধতিতে মাছ চাষ ড. শাহাবুদ্দিন খান
(9)
TK. 250 -12% OFF
TK. 219
বাগদা ও গলদা চিংড়ি চাষ
একটু পড়ে দেখুন
বাগদা ও গলদা চিংড়ি চাষ ম. কবির আহমেদ
(2)
TK. 600 -14% OFF
TK. 516
সহজ পদ্ধতিতে মাছ চাষ
একটু পড়ে দেখুন
সহজ পদ্ধতিতে মাছ চাষ অমল বিশ্বাস
(7)
TK. 160 -17% OFF
TK. 133

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"মাছের রোগ ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

আমাদের প্রতিশ্রুতি ও উদ্যোগ

আমরা রকমারি থেকে আপনার ঠিকানায় সরাসরি পণ্য পাঠাবো

আমরা রকমারি থেকে আপনার কাছে পণ্য পাঠাবো। তবে প্রগতি ব্যবহার করে অর্ডার করায় আপনি পাচ্ছেন এক্সট্রা ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারির সুযোগ এবং অধিক পরিমাণ কয়েন। আশা করি আমাদের এই নতুন উদ্যোগের পাশে থেকে প্রগতিকে বড় করে তুলবেন এবং আমরাও প্রগতিকে বড় করার অকৃত্রিম চেষ্টা করবো।

হোম
0
কার্ট
অফার সাইন ইন