হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
লস্ট ইসলামিক হিস্ট্রি - ফিরাস আল খতিব এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০১৯

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

লস্ট ইসলামিক হিস্ট্রি

33 Ratings | 26 Reviews
TK. 280 TK. 400 -30% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

ইসলামের ইতিহাসের সামগ্রিক ও অখণ্ড চিত্র নিয়ে অনবদ্য বই ‘লস্ট ইসলামিক হিস্ট্রি’। ফিরাস আল খতিব লিখিত আন্তর্জাতিক বেস্টসেলার এ বইটির বাংলা অনুবাদ ‘লস্ট ইসলামিক হি...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

ইসলামের ইতিহাসের সামগ্রিক ও অখণ্ড চিত্র নিয়ে অনবদ্য বই ‘লস্ট ইসলামিক হিস্ট্রি’। ফিরাস আল খতিব লিখিত আন্তর্জাতিক বেস্টসেলার এ বইটির বাংলা অনুবাদ ‘লস্ট ইসলামিক হিস্ট্রি : ইসলামের হার
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title লস্ট ইসলামিক হিস্ট্রি
Author ফিরাস আল খতিব
Publisher প্রচ্ছদ প্রকাশন
Edition ১ম প্রকাশ, ২০১৯
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 286
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 0.48 Kg
Translator আলী আহমাদ মাবরুর
ISBN 9789849434709
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.58

33 Ratings and 26 Reviews

★★★★★
23
★★★★☆
8
★★★☆☆
1
★★☆☆☆
0
★☆☆☆☆
1

পাঠকদের মন্তব্য

২৬টি
Md Al Jubayer

Md Al Jubayer , Sep 14, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Must read book for a muslim"

মুসফিক নেওয়াজ

মুসফিক নেওয়াজ , Dec 1, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ইসলামের ইতিহাসে সারমর্ম বলা যায়। চমৎকার ধারাবাহিকতা। জেনারেল শিক্ষিতদের অবশ্যই পড়া উচিত।"

Burhanul Aziz

Burhanul Aziz , Jun 15, 2025

★ ★ ★ ★ ★

"অসাধারণ একটা বই। জ্ঞান পিপাসুদের অবশ্যই পড়া উচিৎ। আপনাদের সার্ভিসে সন্তুষ্ট।"

880****904

880****904 , Jun 14, 2024

★ ★ ★ ★ ★

"💗💗💗অসাধারণ ও অনেক তথ্যবহুল একটা বই💗💗💗"

Mayhek Shikder

Mayhek Shikder , Sep 30, 2023

★ ★ ★ ★ ★

"#প্রগতি_বইপোকা_বুক_রিভিউ "যে ব্যক্তি জ্ঞানের সন্ধানে পথ চলে, আল্লাহ তায়ালা তাকে জান্নাতের পথে পরিচালিত করেন।" ~ রাসূল মোহাম্মদ ﷺ "লস্ট ইসলামিক হিস্ট্রি" নামের এ বইটি মূলত লেখকের টিচিং নোটগুলোর পরিমার্জিত সমষ্টি। সে সময় মাধ্যমিক স্কুলে পড়ানোর মতো ইসলামের ইতিহাসের উপরে লেখা কোন বই তখনো ছিল না, তাই শেই শূন্যতাপূরণের লক্ষ্যেই লেখকের এ প্রচেষ্টা, তারই পরিণতি হলো এ বইটি। লেখক নিজেই বলেছেন, নিজেদের স্কুল জীবনে পড়ার সময় ইসলামের ইতিহাস সম্পর্কে কোন স্পষ্ট ধারণা পাননি এমন যারা, তারাও এই বই থেকে উপকৃত হতে পারবেন - এটা লেখকের মনের সুপ্ত বাসনা। ২০১০ সালে লেখার কাজ শুরু হলেও, বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৪ সালে। এই দীর্ঘ সময়ে লেখক নিজের শিকড়কে আরো গভীরভাবে জানার চেষ্টা করেছেন এবং ইসলামিক জ্ঞান-বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। যার ফলে ২০১৭ সালে বইটির দ্বিতীয় সংস্করণ করতে এসে লেখক ইসলামিক চিন্তা ও দর্শনের পথ পরিক্রমা বিষয়ে নতুন একটি অধ্যায়ও সংযোজন করেছেন বইটিতে। 🔵লেখক ও অনুবাদক পরিচিতি ~ ------------------------------------------------ আমেরিকান লেখক, গবেষক ও ইতিহাসবিদ ফিরাস আল খতিব বইটির মূল লেখক। তাঁর জন্ম ভূমধ্য সাগরের পূর্ব দিকে আরব উপদ্বীপের উত্তরে দক্ষিণ-পশ্চিম এশিয়ায় অবস্থিত সিরিয়াতে। তিনি স্নাতকোত্তর করেছেন আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের ইসলামের বুদ্ধিবৃত্তিক ইতিহাস বিষয় নিয়ে। বর্তমানে তিনি শিকাগোর দারুল কাসিমে শিক্ষকতায় কর্মরত আছেন। ফিরাস আল খতিব লিখিত আন্তর্জাতিক বেস্টসেলার এ বইটির বাংলা অনুবাদ ‘লস্ট ইসলামিক হিস্ট্রি : ইসলামের হারানো ইতিহাস’। আর এই বইটির অনুবাদক আলী আহমাদ মাবরুর পেশায় একজন সাংবাদিক। তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর করেছেন। একটি বেসরকারি টিভি চ্যানেলের ইংরেজি সংবাদ বিভাগে দীর্ঘদিন কাজ করেছেন। এভাবেই একসময় লেখালেখির জগতে প্রবেশ করেন। আর পেয়ে যান পাঠকপ্রিয়তা। 🔵 নামকরণ ও প্রচ্ছদ~ ------------------------------ বইটির প্রচ্ছদ আমার কাছে বেশ আকর্ষণীয় লেগেছে। কালার কম্বিনেশন গুলো বেশ ভালো ছিল। তবে সবচাইতে বেশি আকর্ষণীয় লেগেছে বইয়ের প্রচ্ছদটিতে বইটির নাম "লস্ট ইসলামিক হিস্ট্রি" লেখাটি। বইটির নামকরণ সার্থক। আর এই কথাটির সত্যতা বইটি পড়লেই বুঝতে পারবেন। 🔵সংক্ষেপে বইয়ের বিবরণ ~ ----------------------------------------- সুন্দর এই মননশীল বইটি ১২ টি খন্ডে বিভক্ত। বইটির সূচনা হয়েছে আরব জাতির উৎপত্তি এবং ইসলামপূর্ব আরবদের জীবন কেমন ছিল এই খন্ড দিয়ে। ক্রমানুসারে বইটিতে আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী, মুসলিমদের ৪ খলিফার জীবনী, মুসলিম রাষ্ট্রের প্রতিষ্ঠা, জ্ঞান বিজ্ঞানে মুসলিমদের ভূমিকা, উত্থান পতন, চিকিৎসা বিজ্ঞানে, গণিত শাস্ত্রে, পদার্থবিদ্যা থেকে শুরু করে ফিকহ, আকিদা ইত্যাদি ক্ষেত্রে মুসলিমদের অবদান কতটুকু ছিল তার আলোচনা করা হয়েছে বইটিতে। এছাড়া মোঙ্গল বাহিনী তথা চেঙ্গিস খান বাহিনীদের রাজ্য জয় করা, পশ্চিম-পূর্ব আফ্রিকা থেকে শুরু করে চীন,ভারত এবং এশিয়ায় মুসলিমদের জয়সহ আরো অনেক অর্জন এবং আবিষ্কারের রোমাঞ্চকর তথ্য দিয়ে ভরপুর এই বইটি। বইটির শেষ অধ্যায় তথা দ্বাদশ অধ্যায় 'পুরোনো ও নতুন চিন্তাধারা' এই খন্ডের মাধ্যমে বইটির সমাপ্তি করা হয়েছে। 🔵পাঠ প্রতিক্রিয়া ~ --------------------------- ইতিহাসের বই বললেই অনেকে ভয় পেয়ে যায়। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম। আমি আমার আশেপাশে এবং অনেককে দেখেছি যারা ইতিহাস বলেই থমকে যায়। কিন্তু আমি একটু স্রোতের বিপরীতে গিয়ে দেখেছি। ইতিহাস ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্ট না হয়েও ইতিহাসের প্রতি আমার অন্যরকম টান কাজ করতো। সে থেকেই আমার ইতিহাস বিষয়ক বই পড়া শুরু। তাই প্রথমেই আমাদের ইসলামের ইতিহাস নিয়েই লেখা একটি বই পড়া শুরু করলাম। যদিও এই বইটির আগে পড়েছিলাম "ইসলামের ইতিহাস নববী যুগ থেকে বর্তমান"। তারপরে পড়ি আমার অত্যন্ত পছন্দের একটি বই "লস্ট ইসলামিক হিস্ট্রি"। যখন বইটি পড়া যখন শুরু করেছিলাম তখনও ভাবিনি বইটি আমার এত প্রিয় হয়ে উঠবে। আমার মতে কেবলমাত্র মননশীল বই- ই একমাত্র মন্ময় হয়ে পড়া যায়। আর আমার পঠিত মননশীল বইগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে "লস্ট ইসলামিক হিস্ট্রি"। ইতিহাসের বই বলতেই অনেকে মনে করে অনেক সাল-সংখ্যা থাকবে পড়তে অনেক কঠিন হবে। কিন্তু "লস্ট ইসলামিক হিস্ট্রি" বইটি আপনার চিন্তাধারা পাল্টে দিবে। এই বইটির এক অনন্য গুণ হলো লেখক বিভিন্ন সন তারিখ বাদ দিয়ে বইটি খুব আকর্ষণীয় করে লিখেছেন। বইটি পড়ে কোনো অংশে মনে হয়নি এটি একটি অনুবাদ গ্রন্থ। বইটির অনুবাদক অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় অনুবাদ করেছেন। আর ক্রমানুসারে প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক প্রতিটি বিষয়ের আলোচনা করেছেন। বিস্তারিতভাবে যারা ইতিহাসের বিষয়গুলো জানতে চান কিংবা যারা ইতিহাসের ছাত্র এ বইটি তাদের জন্য নয়। বরং আমরা যারা ইতিহাস সম্পর্কে খুব কম জানি এমন পাঠকের কাছে বইটি পৌঁছানোই লেখক এর প্রাথমিক উদ্দেশ্য। আর লেখকের এই মতামতের সাথে আমি সহমত। তাই এই বইটি কেউ চূড়ান্ত তথ্যভাণ্ডার হিসেবে বিবেচনা করে ভুল করবেন না। তবে বইটি সবার জন্য প্রযোজ্য। 🔵 সম্পাদনা, বানান ও অন্যান্য ~ ---------------------------------------------- বইটির প্রকাশনী হচ্ছে "প্রচ্ছদ" প্রকাশন। যদিও প্রচ্ছদ প্রকাশনীর বই আমার এর আগে পড়া হয়নি। এই বইটিই প্রথম। আমরা অনেকেই অনেক বই পড়ি, বিভিন্ন প্রকাশনী থেকে বই ক্রয় করি অনেক সময় অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। যেমন ~ বইয়ের লেখা স্পষ্ট থাকেনা, হয়তোবা বইয়ের সম্পূর্ণ লেখার ছাপ থাকে না আরো ইত্যাদি সমস্যা। কিন্তু এই বইটির ফন্ট সাইজ, এক লাইন থেকে অপর লাইনের স্পেস, পেইজের গুণগতমান এবং যদি চিহ্ন ইত্যাদির ব্যবহার সন্তোষজনক ছিল। বানান ভুল তেমন একটা চোখে পড়েনি। আর লেখকের লেখনশৈলীর প্রশংসা করলেও যেন কম হয়ে যাবে। খুব সাবলীলভাবে বইটিকে উপস্থাপন করা হয়েছে। তবে একটি ব্যাপারে অভিযোগ রয়েছে বইটির বাইন্ডিং আরো ভালো করতে হবে। বইটির বাইন্ডিং আমার অত্যন্ত দুর্বল মনে হয়েছে। বইটি ক্রয় করার সময় কাল খুবই স্বল্প। কিন্তু এর মধ্যে বেশকিছু পেইজ বই থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এছাড়া প্রচ্ছদ প্রকাশনীর সব কাজই আমার আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। শুভকামনা রইল প্রচ্ছদ প্রকাশনীর জন্য। 🔵বইটি কেন পড়বেন~ --------------------------------- বাংলাদেশের প্রায় অধিকাংশ মুসলিম ছেলে-মেয়ে তাদের শিকড় সম্পর্কে খুব বেশি অবগত নয় বললেই চলে। স্কুল জীবনে ইসলাম শিক্ষা নামে একটি বিষয় পড়ানো হলেও মূল তথ্যগুলো তুলে ধরা হয় না। এছাড়াও বর্তমান যুগে লক্ষ্য করলে দেখা যাবে যে বইপ্রেমী খুব কমই দেখা যায়। আর বই প্রেমী দেখা গেলেও একেক জন একেক ধরনের বই পড়তে পছন্দ করে। তাদের আমি বলব আপনি যে ধরনের বই পড়বেন তা আপনার জীবনে অনেকটাই প্রভাব ফেলবে। তাই বই বাছার ক্ষেত্রে মননশীল বইগুলো বেছে নিন। সাথেই নিজের শিকড় সম্পর্কে ও জানুন। ইসলামপূর্ব জীবন থেকে শুরু করে ইসলাম পরবর্তী জীবন সম্পর্কে এত সুন্দর ও সংক্ষেপে আর কোনো বই আছে বলে আমার মনে হয় না। বইটি এক কথায় অনবদ্য। এই বইটি পড়লে আপনি স্বল্প পরিসরে যেমন অনেক কিছু জানতে পারবেন তেমনি আপনার ধারণার বাইরে এমন অসংখ্য তথ্য আপনি মুসলিমদের সম্পর্কে জানতে পারেবেন। যেমন~ *পৃথিবীর সবচেয়ে পুরানো বিশ্ববিদ্যালয় হলো কারউইন বিশ্ববিদ্যালয়। যেটি প্রতিষ্ঠা করেছেন মরক্কোর ফেজ এলাকার একজন মুসলিম মহীয়সী নারী। এমন ছোট ছোট আরো অনেক তথ্যে ভরপুর এই বইটিতে। তাহলে আর দেরি কেন? অতি শীঘ্রই বইটি সংগ্রহ করে নিয়ে পড়তে শুরু করে দিন। 🔵বই বিত্তান্ত ~ ---------------------- বইঃ লস্ট ইসলামিক হিস্ট্রি (ইসলামের হারানো ইতিহাস) মূল লেখক ~ ফিরাস আল খতিব অনুবাদ ~ আলী আহমাদ মাবরুর বইয়ের ধরন ~ ইসলামিক ইতিহাস প্রকাশনা ~ প্রচ্ছদ প্রকাশন প্রচ্ছদ ~ হাশেম আলী পৃষ্ঠা ~ ২৮১ মূল্য ~ ২২৫ টাকা ( প্রগতিতে ২৫% ছাড়ে) রিভিউদাতা ~ নিতু শিকদার আয়াত"

Md. Fahim Foysal

Md. Fahim Foysal , Dec 31, 2022

★ ★ ★ ★ ★

"এককথায় অসাধারণ একটা বই 💖"

Mohammad Sahjahan

Mohammad Sahjahan , May 17, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ভালো লিখা, খুব সুন্দর উপস্থাপনা"

Shahriar Kabir

Shahriar Kabir , Mar 6, 2022

★ ★ ★ ★ ★

"এই ধরণের বই এত সংক্ষেপ হওয়া ভালো নয়। বইটি পড়ার পর মনে হচ্ছে, ইসলামের ইতিহাসে কিসের মধ্যে দিয়ে কি হলো কিছুই পরিষ্কার হলাম না।"

বুল বুল

বুল বুল , Aug 15, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারন লেখনি এবং তথ্যপূর্ণ ।"

Monjur Rahman

Monjur Rahman , Jul 15, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"যাদের ইসলামিক ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ আছে তাদের জন্য এই বইটি অবশ্যই পড়া উচিৎ। সংক্ষিপ্ত ভাবে ইসলামের ইতিহাস জানার জন্য বেস্ট একটি বই।"

junaid rahaman

junaid rahaman , Jun 3, 2021

★ ★ ★ ★ ★

"ভালো, কিন্তু পেপার ব্যাক সাজেস্ট করবো"

রাহবার

রাহবার , Dec 11, 2020

★ ★ ★ ★ ★

"একটা জাতির পুনঃজাগরণের জন্য ইতিহাস জানাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, একটি জাতির শিকড় তার ইতিহাস। আর আমরা মুসলিমরা নিজেদের ইতিহাস প্রায় জানিই না বা জানার চেষ্টা করি না। আর চর্চা না থাকার দরুন বহু ইতিহাস হারিয়ে গেছে। সেই হারিয়ে যাওয়া ইতিহাস নিয়ে ‘লস্ট ইসলামিক হিস্ট্রি’ বইটি। বইটি অনুবাদ করেছেন আলী আহমাদ মাবরুর। অনুবাদ বেশ ঝরঝরে ও প্রাঞ্জল ; ভাষা সহজ। বইটি সকলের পড়া উচিত বলে মনে করছি। আশা করছি, বইটি পাঠকপ্রিয়তা পাবে।"

Asif Alam

Asif Alam , Feb 12, 2020

★ ★ ★ ★ ★

"Best and Best Book for ever."

ASANUR RAHMAN

ASANUR RAHMAN , Jan 24, 2020

★ ★ ★ ★ ★

"খুব অসাধারন বইটি। আমি যতদুর বইটি পড়েছি তা থেকে বুঝতে পেরেছি বইটি আমাদের অনেক কাজে আসবে।"

Rahat Ibrahim

Rahat Ibrahim , Jan 16, 2020

★ ★ ★ ★ ★

"#রিভিউ~ বইঃ-লস্ট ইসলামিক হিস্ট্রি ~লেখকঃ-ফিরাস আল খতিব~অনুবাদকঃ-আলী আহমেদ মাবরুর..। বইয়ের নাম দেখেই বুঝতে পেরেছেন এই বইটি কি সম্পর্কে লেখা,,বইটি ইসলামের হারানো গৌরবময় দিনের কথা বর্ননা করা..। ইসলামপূর্ব জীবন থেকে বর্তমান সময় পর্যন্ত যে সব বড় বড় বিশাল ইসলামিক রাজ্য ছিলো তা সম্পর্কে,, নবির রেখে যাওয়া সাম্রাজ্য থেকে শুরু করে একদম অটোম্যান ও মোঘল সাম্রাজ্যে পর্যন্ত প্রত্যেকটি সাম্রাজ্যের কথা উল্লেখ আছে.. আমরা সকলেই জানি ইসলামপূর্বে সৌদিতে বিভিন্ন মূর্তিপুজা হতো এবং আমাদের নবী আসার পরো তা অব্যাহত থাকে নবীর নবুয়াত পাওয়ার আগ পর্যন্ত... ইসলামের প্রথম ও শ্রেষ্ঠ জয় হচ্ছে মক্কা জয়,এরপর থেকে নবীর সাহাবীগন একের পর এক বিজয় ছিনিয়েই এনেছিলেন... যা ছিলো বর্তমান স্পেইন,পর্তুগাল থেকে ভরত পর্যন্ত ছাড়িয়ে গিয়েছিল.. বইটিতে আছে ততকালীন খলিফাদের হত্যাকাণ্ডের কথা...নবীর ওফাতের পর নবীর এই বিশাল সাম্রাজ্যের ভার নেয় নবি সাহাবী,বন্ধু এবং শ্বশুর হজরত আবু বকর(রা.)এর ওপর,উনার মৃত্যুর পর খলিফা হন হজরত উমার(রা.),,হজরত উমার(রা.)এর মৃত্যু হয় এক দাসের হাতে কে সেই দাস কিভাবে ইসলামের খলিফাকে হত্যা করলেন? তারপর খলিফা হন হজরত উসমান(রা.)সেও খুন হয় খারিজিদের হাতে উনারপর খলিফা হন হজরত আলী(রা.) একি সাথে উনি নবীর চাচাতো ভাই,নবীর বংশধর সেই সাথে নবীর চোখের মনি তার কন্যা মা ফাতেমার স্বামি,,,উনি খলিফা হওয়ার হযরত উসমান(রা.)এর ভাই হজরত মুয়াবিয়া(রা.) আন্দলোন করেন সাথে ছিলেন নবিজীর সহধর্মিণী মা আয়েশা(রা.) তাদের দাবি একটাই হযরত উসমান(রা.)হত্যাকারীর বিচার চায়,, দূর্ভাগ্যবশত হজরত আলী(রা.)ও এই খারিজিদের হাতে শহীদ হয়,এই চার খলিফার খেলাফত সময় কেই খোলেফায়ে রাশেদিন বলা হয় এবং উনাদের ইসলামের প্রধান চার খলিফা বলা হয়.. তারপর খলিফা হন হযরত মুয়াবিয়া তিনি ছিলেন উমাইয়া গোত্রের একজন তিনি খলিফা হয়ে রাজতন্ত্র শুরু করেন যা আগে ছিলোনা তিনি ঘোষনা দিলেন তারপর খলিফা হবেন তার ছেলে ইয়াজিদ।তিনি সবসময় আতংকে থাকতেন কারন কিছু কিছু মানুষ চেয়েছিলেন খলিফা যে হবে সে হজরত আলী বা নবির বংশধরদের মধ্য থেকে হবে... হযরত মুয়াবিয়া ইন্তেকালের পর তার ছেলে ইয়াজিদ খলিফা হওয়ার পর কিছু গোষ্ঠী হযরত আলী(রা.) এর ছেলে হযরত হুসাইন(রা.) কে নিয়ে বিদ্রোহ শুরু করেন এবং তাকে খলিফা বানাতে চান এই আতংক দূর করার জন্য ইয়াজিদ সৈন্য নিয়ে যুদ্ধের ঘোষনা দেন এবং যুদ্ধে হযরত হুসাইন(রা.) শহীদ হন এবং এই থেকেই শিয়া ধর্মের উৎপত্তি.. উমিয়ারা দীর্ঘদিন শাসন করার পর অন্যদিকে অন্য এক গোত্র দিন দিন শক্তিশালী হয়ে উঠে,,সেই গোত্রের নাম আব্বাসিয়া এই গোত্র নবির চাচা আব্বাসের নামে এই গোত্রের নাম রাখা হয়।।এই গোত্রের সবাই মিলে একসময় উমাইয়া গোত্রের সবাইকে হত্যা করে তারা খিলাফত ছিনিয়ে নেয় কেননা উমাইয়ারা দিন দিন উচ্চা বিলাসি হয়ে উঠেছিলো তাদের হাত থেকে বেচে আব্দুর রহমান নামক এক ছেলে আফ্রিকা পালিয়ে যায় এবং পরে সেখান থেকে তিনি স্পেইন,পর্তুগাল নিয়ে আল-আন্দালুস নামক এক সাম্রাজ্য কায়েম করে যান নাম ছিলো উমাইয়া খেলাফত... অপর দিকে শিয়ারা আফ্রিকার দিকে রাজ্য কায়েম করে যার নাম ছিলো ফাতেমায়ি খেলাফত ততকালীন একই সময় একই ধর্মের তিনটি রাজ্যের তিনজন বাদশাই নিজেকে ইসলামের খলিফা হিসেবে দাবি করে কিন্তু জনগণ আব্বাসীয় খেলাফতের প্রতিই অনুগত থাকে,,এই আব্বাসিয়ারা পনেরশ সাল পর্যন্ত টিকে ছিলো... এরপর অটোমান সুলতান- সুলতান প্রথম সেলিম খেলাফত গ্রহন করে এবং তা ১৯২৪ পর্যন্ত অটোম্যানদের হাতেই থাকে.. এই বইয়ে আরও আছে সালাহুদ্দিন আইয়ূবির সাম্রাজ্যের কথা আছে তার তৈরি মিসরের মামলুকদের তৈরী সাম্রাজ্যের কথা.. আছে সেলজুকদের কথা, ১২ শতকে মোঙ্গল ও ক্রুসেডের আক্রমনে ধংস হয়ে যাওয়া ইসলাম কিভাবে উসমানীয়দের হাত ধরে ঘুরে দাড়ালো কিভাবে ভারতবর্ষে মোঘলরা সাম্রাজ্য কায়েম করলো এছাড়াও আরও অনেক তথ্য যা আপনি পূর্বে কখনোই শুনেননি এবং জানেনও না.. এই সব তথ্য জানতে হলে আপনাকে বইটি অবশ্যই পড়তে হবে... তাহলে দেরি না করে এখনই Add To Cart করুন আর অর্ডার করুন..."

Sk Al-amin

Sk Al-amin , Dec 26, 2019

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"লোস্ট ইসলামিক হিস্ট্রি (মুসলমানদের হারানো ইতিহাস) আলী আহমাদ মাবরূর এর অনুবাদ সত্যিই প্রশংসার যোগ্য। অসাধারণ অনুবাদ করেন তিনি পাঠকের মন সর্বদা বইয়ের পাতায় উবুড় হয়ে থাকে। আর বিষয়টি ইসলামিক হিস্ট্রি নিয়ে। মুসলমানদের হারানো ইতিহাস নিয়ে সামান্য আলোচনা করেছেন বইটিতে। বইটি অনেক সুন্দর। পাঠক পড়তে শুরু করলে উবু হয়ে পড়ে থাকবে। একটুও বাড়িয়ে বলিনি।"

Md 🆂🅰🅳🅸🅺

Md 🆂🅰🅳🅸🅺 , Dec 7, 2019

★ ★ ★ ★ ★

"ইসলামি ইতিহাস"

noman sadik

noman sadik , Oct 15, 2019

★ ★ ★ ★ ★

"অসাধারণ বিষয়বস্ত"

Sabbir

Sabbir , Oct 11, 2019

★ ★ ★ ★ ★

"বই: লস্ট ইসলামিক হিস্ট্রি। লেখক: ফিরাস আল খতিব বই রচনার মূল উদ্দেশ্য হলো, মুসলিম সভ্যতার ইতিহাস সম্পর্কে পাঠককে ধারণা দেয়া। বিশেষ করে, সপ্তম শতাব্দীর গোড়ার দিকে ইসলামের পুনঃপ্রবর্তনের পর থেকে আজ পর্যন্ত যা ঘটেছে, তা ইতিহাসের মোড়কে নিয়ে আসাই হলো এই গ্রন্থ রচনার অন্যতম মূল উদ্দেশ্য। মুসলিম ইতিহাসের পাতায় পাতায়, নানা ঘটনার সন্ধিক্ষণগুলো অনুধাবণ করতে হলে জ্ঞানের গভীরতার প্রয়োজন। খুব সচেতনভাবে যারা বিষয়গুলো জানতে চান কিংবা যারা ইতিহাসের ছাত্র- এ বইটি তাদের জন্য নয়; বরং হালকা জানা-শোনা আছে এমন পাঠকের কাছে পৌঁছানোই এই বইয়ের প্রাথমিক উদ্দেশ্য। যাতে এই বইটি পড়ে পাঠক মুসলিম সভ্যতার ইতিহাস বিস্তারিত জানতে উৎসাহী হয়।"

Ayan Khan

Ayan Khan , Oct 3, 2019

★ ★ ★ ★ ★

"provides great advice…Through case studies and user friendly diagrams and statistics you’re able to understand the best approach…The ideas in this book and its analytical approach have inspired me, and I would recommend the book to anyone involved in fundraising, sponsorship or funding applications.”"

Abdullah Masud

Abdullah Masud , Sep 14, 2019

★ ★ ★ ★ ★

"অসাধারণ বই। অনেক আগে ইংরেজিটা পড়েছিলাম। মুগ্ধ হয়েছিলাম। লেখক খুব কুশীলতার সাথে হারানো বা বিস্মৃত ইতিহাস গুলো সুনিপুণ ভাবে তুলে ধরেছেন। বইয়ের আঙ্গিক এতই চমৎকার যে মুগ্ধ হতে হয়। অনুবাদক খুব চমৎকার অনুবাদ করেছেন। অনুবাদ যথেষ্ট সাবলীল এবং প্রাঞ্জল হয়েছে। বইটা পড়ুন, ইসলামের সেই সোনালী দিন গুলোর কথা জানুন।"

Hafiz Ahmad Milon

Hafiz Ahmad Milon , Sep 6, 2019

★ ★ ★ ★ ★

"ইসলামের ইতিহাস সম্পর্কে জানতে চাওয়া হলে আমরা খুব বেশি এগুতে পারিনা। প্রফেট, খুলাফায়ে রাশেদীন কিংবা কিছু বিক্ষিপ্ত তথ্যই আমাদের মানসপটে ভেসে উঠে। ধারাবাহিকভাবে ইসলামের হাজার বছরের ইতিহাস আমরা খুব কম মানুষই জানি। তাছাড়া ইসলামের ইতিহাসের অনেক বই একাডেমিক দৃষ্টিকোণ থেকে লেখা। সেই বই সাধারণ মানুষ পড়ে মজা পায়না। এদিক থেকে লস্ট ইসলামিক হিস্ট্রি খুবই অসাধারণ একটি বই। প্রায় ১৪০০ বছরের ব্যাপক তথ্যবহুল ইতিহাসকে অত্যন্ত প্রাঞ্জলভাবে লেখক তুলে ধরেছেন ছোট্ট একটি বইতে। মুসলিম অমুসলিম যারাই ইসলামের ইতিহাসকে খুব সাধারণভাবে জানতে চাইবে তারা এই বইটি পড়তে পারেন। বইটির লেখক ফিরাস আল খতিব। শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের বুদ্ধিবৃত্তিক ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর । ইলিয়ন স্টেট ব্রিজ নিউ ইউনিভার্সাল স্কুল শিক্ষকতা করছেন। বর্তমানে শিকাগো দারুল কাসিমে শিক্ষকতায় কর্মরত আছেন। লস্ট ইসলামিক হিস্ট্রি ফিরাস আল খতিব কে এনে দিয়েছে আন্তর্জাতিক খ্যাতি।"

ইবনুস সুলতান

ইবনুস সুলতান , Sep 3, 2019

★ ★ ★ ★ ★

"লস্ট ইসলামিক হিস্ট্রি পড়ে আমার মনে হয়েছে এ বইপাঠের সময় আমার শ্রেষ্ঠ বিনিয়োগের একটি। লেখক ইসলামের ইতিহাসের দুঃখজনক ঘটনাগুলো তুলে আনার সময় নিজের ঝোঁক প্রবণতা, আবেগ আর পছন্দের বাইরে গিয়ে নিরপেক্ষভাবে উপস্থাপনের অসাধারণ যোগ্যতার পরিচয় দিয়েছেন। আপনি ঘটনাগুলো পড়ার সময় একজন মুসলিম হিসেবে ব্যথিত হবেন, তবে কারও প্রতি আপনার বিদ্বেষ সৃষ্টি হবে না। বইটি পড়ার সময় মনে হবে ইসলামের ইতিহাসের বিভিন্ন ঘটনা সংগঠিত হওয়ার সময় আপনিও সেখানে উপস্থিত ছিলেন। পড়ার সময় উপলব্ধি করবেন আপনি ইতিহাসের সাথে ভ্রমণ করছেন আরব, ইউরোপ, আফ্রিকা, উপমহাদেশ, মিশর, তুরস্ক, স্পেনের অলিগলিতে। ---নুরুল আবছার রাসেল ভাই"

Md Saif Ullah

Md Saif Ullah , Sep 3, 2019

★ ★ ★ ★ ★

"অনেকে ইসলামের সম্পূর্ণ ইতিহাসের ওপর একটি বই-এর নাম শুনতে চান। লস্ট ইসলামিক হিস্ট্রি নামটি তাদের প্রশ্নের অনিন্দ্য জবাব। অধিকন্তু, আমরা সবাই ইসলামের ইতিহাস বলতে কম-বেশি রাসূল সা. থেকে উমাইয়া ‍ও আব্বাসীয় শাসন পর্যন্ত জানি, তথা ইসলামের ইতিহাস বলতে আরবের ইতিহাসকেই বুঝি। কিন্তু ইসলামে যে আরব ছাড়িয়ে আফ্রিকা ও আমেরিকায়ও আলো ছড়িয়ে ছিল এই বইটি তার প্রাণবন্ত ডক্যুমেন্ট।"

shahmun

shahmun , Aug 5, 2019

★ ★ ★ ★ ★

"মার্কিন যুক্তরাষ্ট্রের দারুল কাসিমের শিক্ষক 'ফিরাস আল খতিব' রচিত এ বইয়ে ইসলামের শুরু হতে বিংশ শতাব্দী অবধি মুসলিম বিশ্বের উত্থান-পতনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সং ক্ষিপ্ত ও সহজবোধ্য ভাষায় তুলে ধরা হয়েছে।স্কুলে শিক্ষকতা করতে গিয়ে ছাত্রছাত্রীদের ইসলামের ইতিহাস নিয়ে অজ্ঞতার মারাত্বক দৃশ্য দেখে তিনি এ রচনায় হাত দেন।ইসলাম পূর্ব আরবের ভৌগলিক ও সামাজিক অবস্থা দিয়ে আলোচনা শুরু করে একে একে রাসুল (স:) এর জীবন-কর্ম, খেলাফতে রাশেদা, উমাইয়া,আব্বাসী,ওসমানী সহ মুসলমানদের পরিচালিত বিভিন্ন সালতানাতের উত্থান-পতনের দিকগুলো তুলে ধরেছেন। এছাড়াও জ্ঞান-বিজ্ঞানে মুসুলমানদের অর্জন,উম্মতের সংস্কার সাধনের লক্ষ্যে গড়ে ওটা বিভিন্ন তাজদীদ আন্দোলন সম্পর্কে আলোকপাত করেছেন। এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় মুসলমানদের নানা অর্জন নিয়ে পশ্চিমাদের অপপ্রচার, ইতিহাস বিকৃতির কথা তথ্যভিত্তিক ভাবে উপস্থাপন করেছেন। তবে আমার মনে হয় শেষের দিকে কয়েকটি প্রয়োজনীয় পয়েন্ট তিনি উল্লেখ করেননি। উপমহাদেশের সংস্কার আন্দোলন নিয়ে আলোচনায় শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দেস দেহলভীর প্রচেষ্টা পর্যন্ত আলোচনা করেছেন। কিন্ত, উনবিংশ ও বিংশ শতাব্দীতে উম্মতের চিন্তার পূণর্গঠনের লক্ষ্যে এ জনপদের মহান মনিষীদের তৎপরতা ও আন্দোলন সম্পর্কে আলোকপাত করেন নি। আর জাতি রাস্ট্র নিয়ে আলোচনায় সউদি আরব রাষ্ট্র প্রতিষ্টার প্রেক্ষাপট আনেন নি। সর্বোপরি কিছু সীমাবদ্ধতা বাদ দিয়ে এটি একটি চমৎকার রচনা।নিজের শিকড় সম্পর্কে জানতে এবং ইসলামের ইতিহাসের প্রাথমিক পাঠ গ্রহণে এ গ্রন্থ গুরুত্ববহ ভূমিকা পালন করবে।"

Abubakar

Abubakar , Aug 1, 2019

★ ★ ★ ★ ★

"লস্ট ইসলামিক হিস্ট্রি (ইসলামের হারানো ইতিহাস) ফিরাস আল খতিব ইতিহাস আমাদের আত্ববিশ্বাসী করে তুলে । সাহস দেয় , সমামায়িক সঙ্কটগুলো বুঝতে সাহায্য করে । এবং এর মাধ্যমে মনের হিনমন্যতা ও দৌন্যতা কাটিয়ে ওঠা যায় । উনবিংশ-বিংশ শতাব্দিতে ঔপনিবেশকতার যাতাকেলে পিষ্ট হয়ে মুসলিমরা জ্ঞান বিজ্ঞানে অনেক পিছিয়ে পড়ে । বস্তুত , মুসলমানদের রয়েছে একটি গৌরবউজ্জল ইতিহাস । যা প্রাচীন ঐতিহাসিক ইবনে ইসহাক , ইবনে হিসাম, ইবনে খালদূন প্রমূখ ও তাদের উত্তরসূরীরা পুঙ্খানু-পুঙ্খানু রুপে বর্ণনা করেছেন নির্ভূল ভাবে । এভাবে ইসলামর প্রত্যেকটি বিষয়ই সুরক্ষিত আছে । যাতে সত্যের সাথে মিথ্যা মিশ্রিত না হয় । তেমনি এ বইটিতেও ইসলামের হারানো গৌরবউজ্জল ইতিহাস সংক্ষিপ্ত ভাবে তুলে ধরা হয়েছে ।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

2 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

একই বইয়ের ৩টা আলাদা আলাদা দাম, পার্থক্য কী?

880****030 • 16 Jun, 2026
A
একটা পেপারব্যাক বই। একটি হার্ডকভার বই। আর একটি ইবুক। তাই তিন ধরণের দাম।
ইবনুস সুলতান • 16 Jun, 2026
Q

আরেকটা দেখলাম ২২১ টাকা। দুইটার কাগজ সেম?

Sabbir Ahmed Fahim • 22 Oct, 2020
A
জি কাগজ একই রকম, তবে কাভারে পার্থক্য আছে। একটির কাভার শক্ত অন্যটির নরম।
Md. Mahmud Alam • 22 Oct, 2020

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"লস্ট ইসলামিক হিস্ট্রি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
লস্ট ইসলামিক হিস্ট্রি পাতা: 1 / 13
পাতা 2
লস্ট ইসলামিক হিস্ট্রি পাতা: 2 / 13
পাতা 3
লস্ট ইসলামিক হিস্ট্রি পাতা: 3 / 13
পাতা 4
লস্ট ইসলামিক হিস্ট্রি পাতা: 4 / 13
পাতা 5
লস্ট ইসলামিক হিস্ট্রি পাতা: 5 / 13
পাতা 6
লস্ট ইসলামিক হিস্ট্রি পাতা: 6 / 13
পাতা 7
লস্ট ইসলামিক হিস্ট্রি পাতা: 7 / 13
পাতা 8
লস্ট ইসলামিক হিস্ট্রি পাতা: 8 / 13
পাতা 9
লস্ট ইসলামিক হিস্ট্রি পাতা: 9 / 13
পাতা 10
লস্ট ইসলামিক হিস্ট্রি পাতা: 10 / 13
পাতা 11
লস্ট ইসলামিক হিস্ট্রি পাতা: 11 / 13
পাতা 12
লস্ট ইসলামিক হিস্ট্রি পাতা: 12 / 13
পাতা 13
লস্ট ইসলামিক হিস্ট্রি পাতা: 13 / 13
পাতা / 13
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।