হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
লাভ এন্ড রেসপেক্ট - নীল কভার - ড. এমারসন এগারিচেস এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম মুদ্রণ : ডিসেম্বর, ২০২০; ৯ম মুদ্রণ : ডিসেম্বর, ২০২২

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

লাভ এন্ড রেসপেক্ট - নীল কভার

12 Ratings | 10 Reviews
TK. 245 TK. 350 -30% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

আপনি কি আপনার দাম্পত্য জীবনকে সুখে-শান্তিতে টইটুম্বুর করে সাজাতে চান? আপনি কি আপনার সঙ্গীর আরও কাছাকাছি আসতে চান? আপনি কি চান-- আপনার সঙ্গী আপনাকে আরও ভালোভাবে...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

আপনি কি আপনার দাম্পত্য জীবনকে সুখে-শান্তিতে টইটুম্বুর করে সাজাতে চান? আপনি কি আপনার সঙ্গীর আরও কাছাকাছি আসতে চান? আপনি কি চান-- আপনার সঙ্গী আপনাকে আরও ভালোভাবে বুঝুক? আপনি কি সেই দ
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title লাভ এন্ড রেসপেক্ট - নীল কভার
Author ড. এমারসন এগারিচেস
Publisher প্রচ্ছদ প্রকাশন
Edition ১ম সংস্করণ, ২০২৫
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 224
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 0.4 Kg
Translator রোকন উদ্দিন খান
ISBN 9789849435945
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.58

12 Ratings and 10 Reviews

★★★★★
8
★★★★☆
3
★★★☆☆
1
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১০টি
sohanurbubt27@gmail.com

sohanurbubt27@gmail.com , Apr 26, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"good"

asma ul hosna

asma ul hosna , Nov 26, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইয়ের উপর কালো কালো দাগ ছিলো কিন্তু বইটি অনেক উপকারী হবে যদি কেউ শিক্ষাগুলো বাস্তবায়ন করতে পারে নিজেদের জীবনে।"

Shiblo Mia

Shiblo Mia , Jul 19, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"খুব সুন্দর একটা বই।"

880****554

880****554 , Sep 3, 2024

★ ★ ★ ★ ★

"বইটার গুরুত্ব সম্বন্ধে কিভাবে লিখবো আমি তার ভাষা পাচ্ছি না। আমি দাম্পত্য জীবনের উপরে প্রচুর পড়াশোনা করেছি, তবে একটা জিনিস আমার মধ্যে কেমন যেন অভাব থেকেই যেত। এই বইটা হাতে পাওয়ার পর যখন ভুমিকা পড়া শুরু করলাম, তখন নিয়ত করলাম এই বইটার বাক্য তো দুরে থাক পড়তে একটা শব্দও বাদ দিব না। এরপর বইটা পড়ে আমি নিশ্চিত হতে পারলাম যে, এটই ছিল দাম্পত্য জীবনের উপরে পড়া আমার কাছে সবচেয়ে সেরা একটি বই। সত্যি কথা বলতে, দাম্পত্য জীবনে বইটার যে গুরুত্ব তা বলে বুঝানো সম্ভব না। আল্লাহর কসম, দাম্পত্য জীবনের উপরে পড়া আমার কাছে সবচেয়ে সেরা বই এটি "লাভ এন্ড রেসপেক্ট"। আমি অনুরোধ করবো সকল বিবাহিত-অবিবাহিত ভাইবোন নির্বিশেষে সবাই যেন বইটি সংগ্রহে রাখে। জাযাকাল্লাহ খাইর।"

Arefin Saqib

Arefin Saqib , Sep 10, 2023

★ ★ ★ ★ ★

"লেখক ‘লাভ' এন্ড “রেসপেক্ট” এই দুই শব্দের মধ্যেই পুরো বইয়ের সার নির্জাস নিয়ে এসেছেন। দাম্পত্য জীবনের কলহ-বিবাদ থেকে বাঁচতে স্বামী বাবুকে বলেছেন তার স্ত্রীকে নিঃশর্তে ভালোবাসতে। স্ত্রীদেরকে বলেছেন, সে যেন স্বামীকে নিঃশর্তভাবে সম্মান করে। এর জন্য লেখক COUPLE এবং CHAIRS এর সূত্রপাত ঘটিয়েছেন। স্বামী তার স্ত্রীকে COUPLE এর তত্ত্ব মেনে ভালোবাসবে। যার ফুল মিনিং হলো। C = Closeness বা ঘনিষ্ঠতা O = Openness বা অকপটতা U = Understanding বা বুঝাপড়া P = Peacemaking বা সমঝোতা L = Loyalty বা বিশ্বস্ততা E = Esteem বা শ্রদ্ধা স্ত্রী তার স্বামীকে CHAIRS এর তত্ত্ব মেনে শ্রদ্ধা এবং সম্মান করবে। যার ফুল মিনিং হলো। C = Conquest বা বিজয় H = Hierarchy বা ক্রমাবস্থান A = Authority বা কতৃত্ব I = Insight বা অন্তর্দৃষ্টি R = Relationship বা সম্পর্ক S = Se....uality মোটাদাগে এগুলোই। এছাড়া অনেক কলাকৌশল, উপদেশ তিনি দিয়েছেন। বিস্তারিত জানতে হলে বইটা পড়তে হবে।"

Md Shohel Rana

Md Shohel Rana , Aug 4, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"খুব সুন্দর একটা বই।"

Abdul Latif

Abdul Latif , Mar 31, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"উপর থেকে দেখতে যেমন চোখ জুড়ানো , ঠিক তেমনি ভিতরের প্রতিটি শব্দ মন মাতানো ।"

Kaysar Ahammed Shuvo

Kaysar Ahammed Shuvo , Mar 23, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"❤️"

Tal Ha

Tal Ha , Mar 1, 2021

★ ★ ★ ★ ★

"#বই_রিভিউ বইয়ের নাম: লাভ এন্ড রেসপেক্ট লেখা: ড. এমারসন এগারিচেস অনুবাদ: রোকনউদ্দীন খান প্রচ্ছদ: আবুল ফাতাহ মুন্না প্রকাশনা: প্রচ্ছদ প্রকাশন প্রথম প্রকাশ: ডিসেম্বর, ২০২০ মুদ্রিত মূল্য: ৩২০/- টাকা পৃষ্ঠা সংখ্যা: ২২৪ "পুরুষরা দুনিয়াকে বোঝে নীল রঙের চশমা ও নীল রঙের হেয়ারিং এইড দিয়ে- যেখানে নারীর পুরো দুনিয়াটা গোলাপী রং দিয়ে রাঙানো। অপরদিকে, নারীরা দুনিয়াকে অনুভব করে গোলাপী রঙের চশমা ও গোলাপী রঙের হেয়ারিং এইড দিয়ে- যেখানে পুরুষের পুরো দুনিয়াটা নীল রঙে রাঙানো।" আসলেই কি তাই? যেখানে স্বামী এবং স্ত্রীর সম্পর্কটা সবচেয়ে মধুর সম্পর্ক। সেখানে সেই সম্পর্কের মধ্যে কেন আজ এতো উদাসীনতা? কেন স্বামী স্ত্রী আজ একে অপরের প্রতি এতোটা নির্লিপ্ত? কেন এই সম্পর্কের মাঝে বেড়ে চলেছে দূরত্ব? আর, এ অবস্থাতে করণীয়ই বা কি? কি করলে সম্পর্ক আবার হয়ে উঠবে সুমধুর? স্বামী স্ত্রী দুজনের প্রাণের ভেতর বাজিয়ে দিবে সুরের ঝংকার? দাম্পত্য জীবন সম্পর্কে আপনার, আমার, আমাদের এই সকল প্রশ্নের উত্তর দিতেই ড. এমারসন এগারিচেস এর হাতে সৃষ্ট হয়ে গংগাচড়ের এক নিভৃত পল্লীর রোকনউদ্দীন খানের হাত ধরে প্রচ্ছদ প্রকাশনীর মাধ্যমে প্রকাশিত হয়েছে এই অমূল্য প্রেসক্রিপশিন- "লাভ এন্ড রেসপেক্ট"। সংক্ষিপ্তসার: লেখক ড. এমারসন এগারিচেস বইটিকে মোট ২৪টি অধ্যায়ে বিভক্ত করেছেন। পাশাপাশি পড়ার সুবিধার্থে এই ২৪টি অধ্যায়কে সমন্বিত করে মোট ৩টি অংশে বিভক্ত করেছেন, যা বইটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। অংশগুলো হলোঃ- ১. পাগলাচক্র:- এই চক্রটি মোট ৭টি অধ্যায় এর সমন্বয়ে গঠিত। লেখকের কাছে আগত দম্পতিদের কাউন্সিলিং করে যে মৌলিক সমস্যাগুলো তিনি খুঁজে পেয়েছেন, এই অংশে মূলত তিনি সেই বিষয়গুলোই তুলে ধরেছেন। " উইদআউট রেসপেক্ট, হি রিএক্টস... উইদআউট লাভ, শি রিএক্টস"- এটাই এই অংশের মূল কথা। এছাড়া, কয়েকটি কৌশলের কথা তিনি আলোচনা করেছেন যেগুলো আপনার ও আপনার স্ত্রী/স্বামীর মধ্যকার "লাভ এন্ড রেসপেক্ট কানেকশন"কে আরও মজবুত করবে বলেই আশা করি। আঘাত হানার আগেই পাগলাচক্রকে থামিয়ে দেওয়ার কৌশলগুলো আশা করি আপনাদের জন্য বাস্তবজীবনে সাফল্যমন্ডিত হবে। ২. উৎসাহচক্র:- মোট ১৫টি অধ্যায় নিয়ে গঠিত এই চক্রের সর্বত্রই স্বামী ও স্ত্রীর নিজ নিজ কর্তব্য সম্পর্কে আলোকপাত করা হয়েছে। " ও শ্রদ্ধা করে না, আমি কেন ভালোবাসবো?" বা "ও ভালোবাসে না, আমি কেন শ্রদ্ধা করব?" এই চিন্তা মন থেকে পুরোপুরি বাদ দিয়ে নিজ নিজ দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে উদ্বুদ্ধ করা হয়েছে। আত্মিক ও মানসিক গঠনমূলক এই কাজগুলো দম্পতির মধ্যকার রাগ অভিমানগুলো ভেঙে তাদের বন্ধনটাকে আরও মজবুত করে দিবে বলে আশা করি। ৩. পুরস্কারচক্র:- মানুষ যে কোনো কাজ করে কোনো না কোনো একটা ফলের বা পুরস্কারের আশায়। কিন্তু কি হয়, যখন এই ফলটা উক্ত মানুষটি পায় না? পাগলাচক্রে,উৎসাহচক্রে আলোচিত কর্তব্যগুলো আপনি আপনার মতো সঠিকভাবে পালন করলেন। কিন্তু, আপনার সঙ্গী/সঙ্গীনীর কাছ থেকে আপনি কোন সাড়া পেলেন না। তখন কি করবেন? হতাশ হবেন? ধৈর্য্যহারা হয়ে পড়বেন? এই উত্তরগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে এই পুরস্কারচক্রে। আপনার কর্তব্য আপনি পালন করে যান, ফল আপনি অবশ্যই পাবেন। স্বামী/স্ত্রীর কাছ থেকে যদি নাও পান... আল্লাহ তো আছেনই! এটাই মূল বক্তব্য। এছাড়া সবশেষে রয়েছে পরিশিষ্ট, যাতে ব্যাখ্যা করা হয়েছে "লাভ এন্ড রেসপেক্ট কানেকশন" এর কিছু মৌলিক অনুশীলন। ব্যক্তিগত মন্তব্য: কেউ যদি আমাকে এক শব্দে এই বই সম্পর্কে একটা মন্তব্য করতে বলে। আমি এককথায় বলব, "অনবদ্য"। আমার কাছে সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো লেখকের চমৎকার উপস্থাপনা। অকৃত্রিম তাঁর বুঝানোর ক্ষমতা, যা সত্যিই আমার মনকে দোলা দিয়ে গেছে। বইতে উল্লিখিত প্রতিটি কথা, প্রতিটি কৌশল সম্পূর্ণ বাস্তবসম্মত। আমার বিশ্বাস এই বইটা যে দম্পতি নিজেদের জীবনে ধারণ করতে পারবে, দাম্পত্য সুখ তাদের জীবনে সুরের ঝংকার তুলবেই, ইনশাআল্লাহ। এছাড়া, অনুবাদক রোকনউদ্দীন খানের কথা না বললেই নয়। সহজ ও সাবলীল ভাষায় তার অনুবাদের পারদর্শীতা সত্যিই মনোমুগ্ধকর। এছাড়া, নজরকাড়া প্রচ্ছদে মোড়ানো বইটার সৌন্দর্যও অবশ্যই আপনাকে বিমোহিত করবে। সবশেষে বলব, বইটা আমার প্রথম পছন্দের তালিকায় নির্দ্বিধায় জায়গা করে নিয়েছে। ব্যক্তিগত রেটিং:- ১. বইঃ ৮.৫/১০ ২. অনুবাদঃ ৯.৫/১০ ৩. প্রচ্ছদঃ ৮/১০ বইটি কেন আপনার পড়া উচিৎ: বইটি কেন আপনার পড়া উচিৎ? প্রশ্নটার উত্তর আপনি শুধুমাত্র বইটির বিষয়বস্তুর দিকে লক্ষ্য করলেই পেয়ে যাবেন। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হলো দাম্পত্য কলহ। চারিদিকে যেদিকে তাকাই শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদ। বিচ্ছেদ না থাকলেও সেখানে ঝগড়া-বিবাদ লেগেই থাকে। এমতাবস্থায় এই বিপদের থেকে মুক্তি পেতে কি করণীয় সেটা খুব নিপুণ হাতে " লাভ এন্ড রেসপেক্ট" বইটিতে তুলে ধরেছেন ড. এমারসন এগারিচেস। এই বইটি পড়লে আর অনুসরণ করলে যদি এটা আপনার জীবনটাকে সুখে শান্তিতে ভরপুর করে দিতে পারে, তাহলে কেন আপনি এটা পড়বেন না? এছাড়া এটি নিউইয়র্ক টাইমসের একটি বেস্ট সেলার বই যা আমাজনের রেটিংয়েও সংখ্যায় তিন হাজার ছাড়িয়ে গেছে। তাছাড়া, যে বইটি বিশ্বে ইতোমধ্যে ২০ লাখ কপি বিক্রি হয়ে একটা মাইলস্টোন ছুয়ে ফেলেছে, আপনি সেই বই সম্পর্কে এখনও জিজ্ঞাসা করবেন কেন বইটি আপনার পড়া উচিৎ? রিভিউ: এস এম আবু তালহা"

মুহাম্মদ রুবেল মিয়া

মুহাম্মদ রুবেল মিয়া , Feb 28, 2021

★ ★ ★ ★ ★

"বইয়ের নাম : লাভ এন্ড রেসপেক্ট লেখক : ড. এমারসন এগারিচেস অনুবাদক : রোকন উদ্দিন খান প্রকাশক : প্রচ্ছদ প্রকাশন পৃষ্ঠা সংখ্যা : ২২৪ মুদ্রিত মূল্য : ৩২০ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্পর্কগুলোর একটি হলো স্বামী-স্ত্রীর সম্পর্ক। আল্লাহ তাআলা জিনাকে হারাম করেছেন এবং বিবাহকে হালাল করেছেন। বিবাহের মাধ্যমে দুইজন মানুষ একসূত্রে গাঁথিত হন। তাদের বাকি জীবন কাটে একজন আরেকজনের প্রতিচ্ছবি হয়ে, একে অপরের পোশাক হয়ে, একটি মুদ্রার এপিঠ এবং ওপিঠ হয়ে। মানব জীবনে দাম্পত্য সুখ-শান্তি সকল মানুষের পরন আকাঙ্ক্ষিত বিষয়। বিবাহের আগে থেকেই একজন যুবক এবং একজন যুবতীর মনোবাসনা থাকে তার দাম্পত্য জীবন যেনো সুখী ও সাচ্ছন্দ্যময় হয়। অনেকে এজন্য পূর্ব থেকেই প্রস্তুতি নেয়। আবার অনেকে নেয় না, অনেকে সঠিক দিকনির্দেশনার অভাবে নিতে পারে না। ফলে দেখা যায় সাধারন দাম্পত্যকলহের জের ধরে বিবাহবিচ্ছেদ ঘটে, যা কোনোভাবেই মানার মতো নয়। বিবাহিত জীবনটা যেনো সুখী ও সাচ্ছন্দ্যময় হয় এবং ক্ষুদ্র ও সাধারন কোনো কলহ যেনো বিবাহবিচ্ছেদের কারণ না হয় সেজন্য প্রয়োজন বিবাহের পূর্বেই সুখী দাম্পত্য জীবনের জন্য প্রস্তুতি নেওয়া। তা সম্ভব না হলে অন্তত বিবাহের পরেও এ সম্পর্কে সতর্ক হওয়া। আর এজন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনার। ড. এমারসন এগারিচেস দীর্ঘ তিন দশক কাজ করেছেন দাম্পত্য সম্পর্কের উপর। তার সুদীর্ঘ সময়ব্যাপী পরিচালিত এই কাউন্সেলিংয়ের সারনির্যাস তুলে ধরেছেন তার বিখ্যাত বই 'লাভ এন্ড রেসপেক্ট'-এ। তিনি উক্ত বইয়ে এঁকেছেন দাম্পত্যের নীল-গোলাপি সম্পর্কের রসায়নগাঁথা। তিনি বইটিতে তুলে ধরেছেন দাম্পত্য জীবনের জানা-অজানা অনেক বিষয়। সংসারে স্বামী-স্ত্রীর সাইকোলজি কিভাবে কাজ করে, সেই সাইকোলজিকে কিভাবে নেতিবাচক প্রভাব থেকে ফিরিয়ে ইতিবাচকভাবে নিয়ন্ত্রণ করা যায় তার চমৎকার এক পাঠ উপস্থাপন করা হয়েছে এই বইয়ে। বইটি হতে পারে অবিবাহিতদের জন্য প্রস্তুতির মাধ্যম। সুখী এবং অসুখী উভয় ধরনের দম্পতির জন্য চোখের শীতলতা। বইটি পড়ার দ্বারা পাঠক জানতে পারবেন বিবাহিত জীবনের অনেক রহস্যাদি, যা আপনার দাম্পত্য জীবনকে রাঙিয়ে তুলতে সাহায্য করবে। একটা অবিশ্বাস্য তথ্য না দিলেই নয়। বিশ্বের সর্ববৃহৎ অনলাইন সেবা প্রতিষ্ঠান অ্যামাজন ডট কমে 'লাভ এন্ড রেসপেক্ট' বইটির রেটিং পড়েছে তিন হাজারের উপরে! বুঝতেই পারছেন পাঠক সমাজে বইটির জনপ্রিয়তা। উক্ত বইটির বাংলা অনুবাদ প্রকাশ করেছে 'প্রচ্ছদ প্রকাশন'। রোকন উদ্দিন খানের অনুবাদে নীল এবং গোলাপি প্রচ্ছদে তারা প্রকাশ করেছে স্বামী-স্ত্রীর নীল-গোলাপি সম্পর্কের রসায়নগাঁথা। পাঠ-পর্যালোচনা : একটি বইয়ের সফলতা বুঝা যায় বইটির পাঠকপ্রিয়তা দেখে। আর একটি বই পাঠকপ্রিয় হয়ে উঠে কয়েকটি কারণে। সেগুলো হলো: বইটির নামলিপি, প্রচ্ছদ, বইয়ের বিষয়বস্তু এবং বোধগম্য আলোচনা। মজার বিষয় হলো "লাভ এন্ড রেসপেক্ট" বইটি সবকটি শর্তই পূরণ করতেই সক্ষম হয়েছে! বইয়ের নামলিপিটিই আকর্ষণীয় এবং বিষয়বস্তুর সাথে খুব মানানসই। বইয়ের দুটো প্রচ্ছদই পাঠকার্ষক। বইয়ের বিষয়বস্তুতো বইয়ের নামলিপিতেই ফুটে উঠেছে। উক্ত বিষয়বস্তু নিয়ে লেখালেখি করা বর্তমান সময়ে খুবই প্রয়োজন ছিলো। ড. এমারসন এগারিচেস গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন এবং "লাভ এন্ড রেসপেক্ট" বইয়ে তার গবেষণার ফলাফল আলোচনা করেছেন, যা একটি দম্পতিকে সুখ এবং শান্তিময় দাম্পত্য জীবনযাবনে সাহায্য করবে। বইয়ের আলোচনার ধরন যদি জানতে চান, তাহলে বলবো আলোচনা খুবই শ্রুতিমধুর, সহজ ও সরল ভাষা এবং বোধগম্য। বিজ্ঞ অনুবাদক লেখকের লেখার মধ্যে কোনো পরিবর্তন-পরিমার্জন না করেই লেখকের লেখার মূলভাব পাঠকের সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। বইটি পড়ার প্রয়োজনীয়তা: বর্তমানে আমাদের সমাজে পরিবার ব্যবস্থা ক্রমেই ভেঙে পড়ছে। পাশ্চাত্য সংস্কৃতির ছোঁয়া পেয়ে তা যেনো লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। বিবাহবিচ্ছেদ যেনো নিত্তনৈমিত্তিক ঘটনা। সংসারে সুখ নেই, শান্তি নেই, ভালোবাসা নেই, একজনের প্রতি আরেকজনের টান নেই। নেই একজনের ভুলগুলো ক্ষমা করে দেয়ার বা সহ্য করে যাওয়ার গুণ। ফলে সমাজে এর বিরূপ প্রভাব পড়ছে এবং পতিতাবৃত্তি ও পরকিয়া ক্রমেই বেড়ে চলেছে। এ সকল সমস্যা থেকে উত্তরণের জন্যই প্রয়োজন সুখী দাম্পত্য জীবন গঠনের জন্য আদর্শ গাইডলাইন। যা একজন জ্ঞানী এবং অভিজ্ঞ ব্যক্তিই কেবল দিতে পারেন। ড. এমারসন এগারিচেস এমনই একজন ব্যক্তি আর তার রচিত "লাভ এন্ড রেসপেক্ট" এমনি একটি গাইডলাইনমূলক বই। যা আমাদের সুখী দাম্পত্য জীবনের জন্য কান্ডারি হতে পারে। তাই সকল বিবাহিত, অবিবাহিত নারী-পুরুষের গুরুত্বপূর্ণ এই বইটি পড়া জরুরি।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

2 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

নীল আর গোলাপি রঙের এই দুইটাই কি একই? নাকি এদের মধ্যে কিছু পার্থক্য আছে ?

noushin tabassum • 16 Jun, 2026
A
হ্যা একই বই।
ইবনুস সুলতান • 16 Jun, 2026
Q

বইটি কি হার্ডকভার সমৃদ্ধ?

Salman Shahin • 28 Apr, 2023
A
জি, বইটি কি হার্ডকভার।
Al Amin Sarker • 28 Apr, 2023

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"লাভ এন্ড রেসপেক্ট - নীল কভার" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
লাভ এন্ড রেসপেক্ট - নীল কভার পাতা: 1 / 20
পাতা 2
লাভ এন্ড রেসপেক্ট - নীল কভার পাতা: 2 / 20
পাতা 3
লাভ এন্ড রেসপেক্ট - নীল কভার পাতা: 3 / 20
পাতা 4
লাভ এন্ড রেসপেক্ট - নীল কভার পাতা: 4 / 20
পাতা 5
লাভ এন্ড রেসপেক্ট - নীল কভার পাতা: 5 / 20
পাতা 6
লাভ এন্ড রেসপেক্ট - নীল কভার পাতা: 6 / 20
পাতা 7
লাভ এন্ড রেসপেক্ট - নীল কভার পাতা: 7 / 20
পাতা 8
লাভ এন্ড রেসপেক্ট - নীল কভার পাতা: 8 / 20
পাতা 9
লাভ এন্ড রেসপেক্ট - নীল কভার পাতা: 9 / 20
পাতা 10
লাভ এন্ড রেসপেক্ট - নীল কভার পাতা: 10 / 20
পাতা 11
লাভ এন্ড রেসপেক্ট - নীল কভার পাতা: 11 / 20
পাতা 12
লাভ এন্ড রেসপেক্ট - নীল কভার পাতা: 12 / 20
পাতা 13
লাভ এন্ড রেসপেক্ট - নীল কভার পাতা: 13 / 20
পাতা 14
লাভ এন্ড রেসপেক্ট - নীল কভার পাতা: 14 / 20
পাতা 15
লাভ এন্ড রেসপেক্ট - নীল কভার পাতা: 15 / 20
পাতা 16
লাভ এন্ড রেসপেক্ট - নীল কভার পাতা: 16 / 20
পাতা 17
লাভ এন্ড রেসপেক্ট - নীল কভার পাতা: 17 / 20
পাতা 18
লাভ এন্ড রেসপেক্ট - নীল কভার পাতা: 18 / 20
পাতা 19
লাভ এন্ড রেসপেক্ট - নীল কভার পাতা: 19 / 20
পাতা 20
লাভ এন্ড রেসপেক্ট - নীল কভার পাতা: 20 / 20
পাতা / 20
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।