১ম প্রকাশ, ২০১৯
কুরসিনামা
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | কুরসিনামা |
| Author | জাকির তালুকদার |
| Publisher | কবি প্রকাশনী |
| Edition | ১ম প্রকাশ, ২০১৯ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 112 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.2 Kg |
| ISBN | 9789849359982 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
5 Ratings and 3 Reviews
পাঠকদের মন্তব্য
৩টি
sk. shafian jubaeir anik , Mar 1, 2022
"GOOD BOOK"
Arman Hossian , Jan 6, 2020
"বইটিতে মুক্তিযুদ্ধের পরবর্তি একটা পরিস্থিতির কথা বলা হয়েছে । যেখানে বীরঙ্গনাদের কোন ঠাই নেই । তারা যে আত্মত্যাগ করেছে সেটাই তখন তাদের বোঝা হয়ে দাঁড়িয়েছে । তাদের আত্মত্যাগ শুধু মাত্র দেশের জন্য দেশের মানুষের জন্য নয় । কারণ দেশের মানুষ বীরঙ্গনাদের মেনে নিতে পারেনি । বীরঙ্গাদের সন্তানদেরও এই দেশে ঠাই হয়নি । তারা শুধু ঘৃণা আর করুনার পাত্র হয়েই থেকেছে । অথচ দেশের জন্য তাদের এই আত্মত্যাগ হওয়া উচিত ছিল অনেক সম্মানের ও গর্বের । আজ তাদের ই দেখা হয় ঘৃনার চোখে । সবশেষে, একটা কথা মনে আসছে । দেশ যেমন জীবিত মুক্তিযোদ্ধা চায় না, ঠিক তেমন ই বীরঙ্গনাদের সঠিক সম্মানও দিতে পারে না ।"
আসাদুজ্জামান জুয়েল , Nov 26, 2019
"বর্তমান সময়ের যে কয়েকজন লেখকের লেখা ভালোবেসে পড়ি তারমধ্যে জাকির তালুকদার অন্যতম। লেখালেখির শুরু থেকেই তার লেখনীতে ভিন্নাধারা বজায় রেখেছেন লেখক । মুসলমানমঙ্গল, পিতৃগণ, ১৯৯২ এবং কুরসি নামা উপন্যাসগুলোতে আমরা ভিন্ন প্রেক্ষাপটে নতুন ধরণের গল্প পাই। কবি প্রকাশনি থেকে প্রকাশিত "কুরসিনামা " প্যারালাল টেক্সট এর প্রকরণে নির্মিত একটি উপন্যাস। শুরুতে আমরা দেখতে পাই কথনীয়া ফকির আলি মৃকুল নগরের পুরাণ কথা শুনাচ্ছে গ্রামবাসীদের। পরের অধ্যায়ে আমাদের পরিচয় হয় উপন্যাসের মূল চরিত্র দুলালের সাথে । যুদ্ধ পরবর্তী সমাজের বিরূপ পরিবেশে হার মেনে নেয়া মায়ের সন্তান দুলাল। দেশটা যখন নতুন করে জেগে উঠছে ঠিক তেমনই এক রাতে বৃদ্ধ ফকির আলির দাওয়ায় আশ্রয় নিয়েছিলো দুলালের মা । গ্রামের লোকেরা দুলালকে সম্বোধন করে "জাউরা(না-যায়েজ) ", টিটকারি মারে " খানের পোলা " বলে । মাতৃহীন, পিতৃপরিচয়হীন দুলাল প্রতিবাদ করতে পারে না, রুখে দাঁড়াতে পারে না। তার সে শক্তি নেই, মা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। দুলালকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে ফকির আলির। তার পিতৃ পরিচয়হীনতা তাকে মাথা তুলতে দেয় না। নির্যাতন ও বঞ্চনা সে যেন ললাটলিখন হিসেবে ধরে নিয়েছে। যদিও বা কখনো চেষ্টা করেছে মাথা তোলার তবু সে চেষ্টা মুখ থুবড়ে পড়েছে কারণ সে বুঝতে পারে সেখানেও তার শত্রু তার ' পিতৃ পরিচয়হীনতা '। একাত্তরের পরে জন্ম নেয়া এক যুদ্ধশিশুর বেড়ে উঠায় প্রতিনিয়ত সহ্য করা ঘাত-প্রতিঘাতের চিত্র ফুটে উঠেছে উপন্যাসটিতে। আমরা উপন্যাসের প্রতি পদে দেখতে পাই যুদ্ধ পরবর্তী সমাজের কয়েকটি খন্ড চিত্র। যুদ্ধ শেষে মানুষ ফিরে আসছে। কেউ হারিয়েছে সন্তান কিংবা স্বামী, কেউ বা পরিবারের একটি মানুষও জীবিত পায় না। ভিটেমাটির পোড়া ধ্বংসস্তুপ ধীরে ধীরে জোড়াতালিতে আবার জেগে ওঠে। মানুষেরা আবার ফিরে আসে নিজ স্বার্থের দ্বারে। আর তাতেই ফুটে উঠে এক যুদ্ধশিশুর মনস্তাত্ত্বিক টানাপোড়েন এর ছবি। আবার স্বার্থসন্ধানী চেয়ারম্যান কিংবা মোল্লার কাম থেকেও রক্ষা মেলে না তার। সমাজের শোষিত, অবহেলিত জনগোষ্ঠীর প্রতিচ্ছবি যেন দুলাল। যুদ্ধ পরবর্তী সময়টা আমাদের কল্পনায় ভাসে খুব কম। সাধারণত আমরা মুক্তিযুদ্ধের নয়মাসের চিত্রটাই হৃদয়ে ধারণ করি কিন্তু সেটা ছিলো আমাদের প্রাথমিক বিজয় । আসল যুদ্ধ শুরু হয় যুদ্ধ পরবর্তী সময়ে কয়েক লাখ ধর্ষিত নারী কিংবা যুদ্ধশিশুদের খবর কে আর রাখে। শকুনের মতো দুর্বলের উপর সবলের অত্যাচার, লুটপাট থেমে থাকে নি কখনো। কতো নাম না জানা দুলাল হারিয়ে গেছে কে খোঁজ রাখে! লেখক চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন যুদ্ধ পরবর্তী একটি সময়ের চিত্র। তবে লেখক আসল মুন্সিয়ানা দেখিয়েছেন দুলালের গল্পের পাশাপাশি মধ্যযুগের কবি শুকুর মামুদের " গুপিচন্দ্রের সন্ন্যাস "অাখ্যানটি সমান্তরাল বিন্যাসে। আাখ্যানটিতে কবি যে হাহাকার সৃষ্টি করেছেন তা গদ্যরূপে না পড়লে অনুভব করা যায় না। জাকির তালুকদার একাজটিই করেছেন দুলালের গল্পের পাশাপাশি । এই কাব্য কথাই ফকির আলি শুনাচ্ছে আমাদের। আমাদের সাথে শুনছে দুলাল। গল্পের গুপিচন্দ্রকে যেনো নিজের আপনজন মনে হয় দুলালের। একটা সময় গুপিচন্দ্রের পিতৃপরিচয় জানার আকুলতার সঙ্গে মিশে যায় একাত্তরের যুদ্ধশিশু দুলালের আকুলতা ও দীর্ঘশ্বাস। দুলাল তখন শিশু নেই কৈশোর পেরুনো তরুণ। কিন্তু তার করুণ পরিণতি কত দুলালের গল্প বলে! দু'জন ই যেন বিড়বিড় করে বলতে চায় " হামি আবার এ্যাকনা মানুষ! কবি প্রকাশনির প্রত্যেকটা বইয়ের প্রডাকশন অসাধারণ। ভালো পাতা, ছাপা আর বাঁধাইয়ে বইগুলো হয়ে উঠে উপভোগ্য । প্রিয় পাঠক কুরসিনামা'র ভুবনে আপনাকে স্বাগতম। ১১২ পৃষ্ঠার ভিন্নধর্মী ছোট্ট এ উপন্যাসটি বাংলা সাহিত্যে একটি অন্যতম সংযোজন। নামঃ কুরসিনামা লেখকঃ জাকির তালুকদার প্রচ্ছদঃ সব্যসাচী হাজরা প্রকাশনীঃ কবি প্রকাশনী মলাট মূল্যঃ ২০০/="
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"কুরসিনামা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: