হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
কুরআনের সাথে পথচলা - নায়লা নুযহাত এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

২য় সংস্করণ, ২০২২

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

কুরআনের সাথে পথচলা

6 Ratings | 4 Reviews
TK. 250 TK. 250 -0% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

উস্তাযা নায়লা নুযহাত এর ২০১২ সন থেকে লিখতে থাকা হিফয যাত্রার এক টুকরো অভিজ্ঞতা, অনুভূতি, গল্প ইত্যাদির সমন্বয়ে লেখা বই। নতুন একেকটা শহরে যখনই থাকার জন্য গিয়েছ...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

উস্তাযা নায়লা নুযহাত এর ২০১২ সন থেকে লিখতে থাকা হিফয যাত্রার এক টুকরো অভিজ্ঞতা, অনুভূতি, গল্প ইত্যাদির সমন্বয়ে লেখা বই। নতুন একেকটা শহরে যখনই থাকার জন্য গিয়েছি, দেখেছি সেই শহরকে বু
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title কুরআনের সাথে পথচলা
Author নায়লা নুযহাত
Publisher সবুজ উদ্যোগ প্রকাশনী
Edition ২য় সংস্করণ, ২০২২
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 264
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 0.34 Kg
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

5.00

6 Ratings and 4 Reviews

★★★★★
6
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৪টি
marium

marium , Aug 30, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অনেক সুন্দর বই মাশাল্লাহ"

Sanjida Islam

Sanjida Islam , Dec 27, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"my favourite book from my favourite ustada"

Tasmiya Munni

Tasmiya Munni , Dec 22, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"কুরআন নিয়ে নতুন করে ভাবাতে বাধ্য করবে এই বই! মহাগ্রন্থ আল - কুরআন কে আমরা কতটুকু গুরুত্ব দিচ্ছি কতটুকু সময় ব্যায় করছি কুরআনের সাথে এ নিয়ে হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে। সর্বেপরি বইটি শুধু হিফযের গুরুত্ব নিয়ে নয় পাশাপাশি এটি কুরআনের সাথে লেগে থাকার গুরুত্ব নিয়েও। আমাদের হৃদয়ে আসুক কুরআনের বসন্ত🌸"

Biplob Khan

Biplob Khan , Oct 2, 2023

★ ★ ★ ★ ★

"' কুরআনের সাথে পথচলা ' বইটির লেখিকা হচ্ছেন নায়লা নুজহাত।সবুজ উদ্যোগ প্রকাশনী ; মোহাম্মদপুর, ঢাকা কর্তৃক প্রকাশিত উল্লেখিত বইটি প্রথম প্রকাশিত হয় আরবী ১৪৪৪ হিজরির মুহাররম মাসে। বইটির প্রচ্ছদ করেন রাফিকুন নূর এবং গ্রন্থস্বত্ব লেখিকা কর্তৃক সংরক্ষিত।বইটির পৃষ্ঠা সংখ্যা ২৬৪ টি,অধ্যায় রয়েছে ২০ টি এবং নির্ধারিত মূল্য রাখা হয়েছে ২৪০ টাকা। আমার কাছে বইটির দ্বিতীয় প্রকাশ বা দ্বিতীয় সংস্করণ রয়েছে যেটি আরবী ১৪৪৪ হিজরির সফর মাসে প্রকাশিত হয়।আমি এই দ্বিতীয় সংস্করণ নিয়েই আমার পর্যালোচনা লিখবো,ইন শা আল্লাহ্। শুরুতে আমি বই পরিচিতি লিখতে গিয়ে একটু কষ্টই পেলাম কেননা বহু খোঁজাখুঁজি করেও আমি বইটির ISBN (International Standard Book Number)নম্বরটি পেলাম না। মানের দিক থেকে যে বইটি অসামান্য সেই বইটি আন্তর্জাতিকভাবে মানসম্মত বইগুলোর তালিকায় থাকলে নিঃসন্দেহে সেটি আরও আনন্দের হতো আমাদের জন্য।যদিও আমি নিশ্চিত লেখিকা কিংবা আমরা কেউই দুনিয়াবি কোনো স্বীকৃতি পাওয়ার আশা করিনা।তবুও,বইটিতে ISBN নম্বরটি থাকলে বইটি আন্তর্জাতিক মানসম্মত বইয়ের তালিকাভুক্ত হতো। প্রকাশক পরবর্তী সংস্করণে বিষয়টিতে দৃষ্টি দিবেন বলে আশা রাখি,ইন শা আল্লাহ্। এবার কথা বলবো বইটি নিয়ে। একজন লেখক যখন  একটি ' বই ' লেখার চিন্তা বা মানসিকতা থেকে ' বই ' টি লেখা শুরু করে তখন সেই লেখাতে অনেক অলংকরণ মিশ্রণের চেষ্টা করেন সেই লেখক।কেননা তার মাথায় রাখতে হয় বইটির জনপ্রিয়তা অর্জনের বিষয়ে।যার ফলে বইটি যতটা সরল কিংবা সত্য থাকার কথা ; প্রকৃতপক্ষে ততটা সরলতা সেই বইতে থাকেনা, কৃত্রিম কিছু অলংকরণ মিশে যায় সেই বইতে।কিন্তু, এই বইটিতে এমনটি হয়নি। নায়লা নুজহাত লেখাগুলো লেখার সময় হয়তো একবারও ভাবেননি লেখাগুলোর জনপ্রিয়তা বা বই ছাপানোর বিষয়টি ; সেজন্যই ওনার লেখা বইটি হয়ে উঠেছে এতটা প্রাণবন্ত এবং সজীব। দুর্ভাগ্যজনকভাবে  আমাদের অধিকাংশই এই বইটিকে কুরআন হিফজের অনুপ্রেরণাদায়ক বই হিসেবেই ভাবি।এটি ভাবার কারণ হচ্ছে,লেখিকা কুরআন হিফযের ব্যাপারে প্রচণ্ড সক্রিয়।উনি কুরআন হিফজ করার অনলাইন প্রতিষ্ঠান ' তিবইয়ান ' এর প্রতিষ্ঠাতা এবং প্রধান উস্তাযা।এজন্যই আমরা অধিকাংশই বইটি পড়ামাত্র বা বইটি সম্পর্কে বলতে গিয়ে বা বইটিকে ক্যাটাগরিভুক্ত করতে গিয়ে এটিকে রেখে দেই ' হিফজ ' বিভাগের আওতায়। কিন্তু,বইটি কি কেবল হিফজ শিক্ষার্থীদের জন্যে?মোটেও না। বইটির নামটি অদ্ভুত সুন্দর,' কুরআনের সাথে পথচলা '।যে মানুষটি তার চলতি জীবনে একবারের জন্যেও কুরআনের সান্নিধ্যে আসে নি ; এই বইটি তার জন্যেও অনুপ্রেরণাদায়ক,উৎসাহদাতা। যারা হীফজের শিক্ষার্থী তাদের জন্য বইটি এই অর্থে সেরা যে বইটি হচ্ছে কুরআন হিফজ করার উদ্দেশ্য,উৎসাহ,অনুপ্রেরণা,দিকনির্দেশনার সমন্বিত রূপ।তবে,কুরআন হিফজ এবং কুরআনের সাথে পথচলা এক বিষয় নয় - আর এখানেই বইটির মহত্ব। এ কারণেই বইটিকে কেবল হিফজের ক্যাটাগরিতে রাখলে ভুল হবে।এ কারণেই লেখিকা বইটির নাম দিয়েছেন ' কুরআনের সাথে পথচলা' ।এই বইটি আসলে অনেকগুলো বিষয়ের সমষ্টি,কেবল কুরআন হিফজের নয়।একজন সন্তানকে কিভাবে লালনপালন করতে হবে সে বিষয়টিও পরোক্ষভাবে উঠে এসেছে বইটির বিভিন্ন পাতায়।' সন্তানের জন্য কুরআনের আলো ' অধ্যায়টিতে লেখিকা দেখিয়েছেন  আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা কর্তৃক পিতামাতাকে দেয়া আমানত  সন্তান লালনপালনের প্রকৃত পদ্ধতি, সন্তানদেরকে কুরআনের সংস্পর্শে রাখতে বাবা - মায়ের করণীয় সম্পর্কে।শত কোটি বাধা অতিক্রম করে একজন মা কিভাবে কুরআনকে আকড়ে ধরে কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে কিয়ামতের দিন তার মেয়ের ছোট ছোট আঙ্গুলগুলো শক্ত করে ধরে উপরে উঠতে থাকবে - এ বই শোনায় সেই সুন্দর সম্পর্কের মধুর কথাও ; সেই সুদৃশ্য স্বপ্নের কথাও। সেই হিসেবে বইটিকে ' প্যারেন্টিং ' ক্যাটাগরিতেও রাখা যায়, ' প্যারেন্টিং ' ক্যাটাগরির সেরা বই । এ বইটি আমাদেরকে ' সামাজিক ' হতে শেখায়। মানুষ সামাজিক জীব - আমরা সেটি ভুলে যাই।অন্তত,আখিরাতের সামাজিকতা থেকে আমরা শত শত আলোকবর্ষ দূরে। বইটি আমাদেরকে মনে করিয়ে দেয়,হাফিজ বা হাফিজা হলে আখিরাতে আমরা কেবল নিজেদের মর্যাদা প্রতিষ্ঠিত করবো না,পাশাপাশি আমরা আমাদের পরিবার, আত্মীয়,পরিচিত,অপরিচিত - সকলকে নিয়ে কিয়ামতের দিন উপরে উঠতে থাকবো,ইন শা আল্লহ্ (রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু দাউদের ১৪৬৪ ও তিরমিজির ২৯১৪ নম্বর হাদীস অনুসারে)। হ্যাঁ,আমরা সেদিন নাহয় আল্লাহর কাছে প্রার্থনা জানাবো যে,আমি একা উঠতে চাই না ; সকলকে নিয়ে উঠতে চাই উপরে! ইন শা আল্লাহ্,ইন শা আল্লাহ্,ইন শা আল্লাহ্।আল্লাহ্ কি শুনবেন না একজন হাফিজের প্রার্থনা? নিশ্চয়ই শুনবেন ,ইন শা আল্লাহ্। এটাই তো সামাজিকতা ,তাইনা? আখিরাতেও যেন আমরা সামাজিক মানুষ হিসেবেই থাকি, এই বইটি সেটিও মনে করিয়ে দেয় আমাদেরকে। কুরআনের বিশেষত্ব - মাহাত্ম্য বোঝানোর পাশাপাশি কুরআন পাঠের-হিফজের পদ্ধতি,সহস্রধিক বাঁধা অতিক্রম করে জীবনের প্রতিটি সেকেন্ডের সঠিক ব্যবহারের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের উপায় দেখানো হয়েছে বইটিতে। কুরআন শেখা কিংবা হিফজ করার হিম্মতের সামনে দেয়াল হয়ে থাকা হীনমন্যতা,অলসতা,দ্বিধা ইত্যাদি প্রত্যেকটি বিষয় ভেঙে ফেলতে কী করণীয় সে দিকটিও সুন্দরভাবে উঠে এসেছে বইটিতে।সে হিসেবে বইটিকে আবার ' মোটিভেশনাল বা আত্ম উন্নয়নমূলক ' ক্যাটাগরিতেও রাখা যায়।এক কথায় বইটি অসংখ্য সুন্দর বিষয়ের সমষ্টি। কুরআন!কুরআন!কুরআন!এই শব্দটি প্রতিটি মানুষের জীবনে কতো বেশি গুরুত্বের,সুবহানাল্লাহ।সেই কুরআনকে নিয়ে পথ চলার উৎসাহ -উদ্দীপনা -স্বপ্ন যে বইটি যোগায় সেটি কিভাবে সেরা বই না হয়ে পারে! নিঃসন্দেহে আমার জীবনে পড়া শ্রেষ্ঠ বই (কুরআন ,হাদীস, সিরাত সহ  মৌলিক ইসলামিক গ্রন্থগুলোর পর)। ' কুরআনের সাথে পথচলা ' বইটি এবং বইটির লেখিকা উস্তাযা নায়লা নুজহাত - আমার জীবনের সবথেকে কঠিন মুহূর্তে অনুপ্রেরণা হয়ে এসেছেন। এই বইটি এবং উনি কতটা special আমার জীবনে সেটি আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা ভালো জানেন,উনি কিঞ্চিৎ জানেন হয়তো। ইন শা আল্লাহ্,পরকালে সেই পরিমাণটুকু আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা ওনাকে জানিয়ে দিবেন সেই প্রত্যাশা করি সবসময়। আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা উস্তাযাকে লেখিকা হিসেবে, উস্তাযা হিসেবে কবুল করুন এবং ওনার জ্ঞান - প্রজ্ঞা বাড়িয়ে দিন ,সেই প্রার্থনাই করি। - মো. বিপ্লব খান"

প্রশ্ন ও উত্তর (Q&A)

2 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

অর্ডার দেয়া যাচ্ছে না

Md Navid Inan • 27 Apr, 2024
A
প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।
Rafid Ahmed • 27 Apr, 2024
Q

অর্ডার করব কিভাবে?

Md Akram Hossen • 20 Apr, 2024
A
প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।
Rafid Ahmed • 20 Apr, 2024

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"কুরআনের সাথে পথচলা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
কুরআনের সাথে পথচলা পাতা: 1 / 20
পাতা 2
কুরআনের সাথে পথচলা পাতা: 2 / 20
পাতা 3
কুরআনের সাথে পথচলা পাতা: 3 / 20
পাতা 4
কুরআনের সাথে পথচলা পাতা: 4 / 20
পাতা 5
কুরআনের সাথে পথচলা পাতা: 5 / 20
পাতা 6
কুরআনের সাথে পথচলা পাতা: 6 / 20
পাতা 7
কুরআনের সাথে পথচলা পাতা: 7 / 20
পাতা 8
কুরআনের সাথে পথচলা পাতা: 8 / 20
পাতা 9
কুরআনের সাথে পথচলা পাতা: 9 / 20
পাতা 10
কুরআনের সাথে পথচলা পাতা: 10 / 20
পাতা 11
কুরআনের সাথে পথচলা পাতা: 11 / 20
পাতা 12
কুরআনের সাথে পথচলা পাতা: 12 / 20
পাতা 13
কুরআনের সাথে পথচলা পাতা: 13 / 20
পাতা 14
কুরআনের সাথে পথচলা পাতা: 14 / 20
পাতা 15
কুরআনের সাথে পথচলা পাতা: 15 / 20
পাতা 16
কুরআনের সাথে পথচলা পাতা: 16 / 20
পাতা 17
কুরআনের সাথে পথচলা পাতা: 17 / 20
পাতা 18
কুরআনের সাথে পথচলা পাতা: 18 / 20
পাতা 19
কুরআনের সাথে পথচলা পাতা: 19 / 20
পাতা 20
কুরআনের সাথে পথচলা পাতা: 20 / 20
পাতা / 20
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।