পুনর্মুদ্রিত, ২০২৪
কথোপকথন (পাঁচ খন্ড একত্রে)
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
চিলড্রেন বুক - ২ বাংলা ছড়া
ফারজানা কাইয়ুম সুবর্ণা
দাঁড়ের ময়না
পূর্ণেন্দু পত্রী
কলকাতার গল্পসল্প
পূর্ণেন্দু পত্রী
কলকাতার রাজকাহিনী
পূর্ণেন্দু পত্রী
পূর্ণেন্দু পত্রী তিনটি ছোটদের বই
পূর্ণেন্দু পত্রী
পুরনো কলকাতার কথাচিত্র
পূর্ণেন্দু পত্রী
বইটির বিস্তারিত দেখুন
| Title | কথোপকথন (পাঁচ খন্ড একত্রে) |
| Author | পূর্ণেন্দু পত্রী |
| Publisher | দি স্কাই পাবলিশার্স |
| Edition | পুনর্মুদ্রিত, ২০২৪ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 144 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ছড়া, কবিতা ও আবৃতি |
| Weight | 0.26 Kg |
| ISBN | 9848260986 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
18 Ratings and 7 Reviews
পাঠকদের মন্তব্য
৭টিShammi Ahmed , Aug 15, 2022
"good"
Yousuf Azad , Sep 16, 2021
"before Rupi Kaur there was Purnendu Patri, and they both suck"
shirina shirin , Jul 22, 2021
"পড়া শুরু করেছি। মনের ক্ষুধা দূর হচ্ছে। দারুণ সব কবিতার সমাহার। কথোপকথন মানেই আমার কাছে ভালবাসার ভিন্ন নাম।"
noman sadik , Dec 31, 2017
"আধুনিক কবিতার দোহাই দিয়ে ছন্দকে যারা গুরুত্বই দেয়না, তারা কথোপকথন থেকে শিখতে পারেন। এখানে ছন্দকে পুরোপুরি মানা হয়েছে অথচ মনেই হয়নি যে এখানে ছন্দ আছে। এতোটাই সাবলীল কবিতাগুলো"
Supriya dey , Nov 23, 2016
"#প্রগতি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা নাম: কথোপকথন(অখন্ড) কবি: পূর্ণেন্দু পত্রী প্রকাশনা: দি স্কাই পাবলিশার্স মূল্য:২২৫৳ জীবনের কোনো না কোনো পর্যায়ে এসে শুভঙ্কর বা নন্দিনী হতে চায় না বা পেতে চায় না এমন মানুষ হয়তো খুব কমই আছে।নন্দিনীরা চায় শুভঙ্কররা হ্যাংলা থাকুক আর বড্ড বেশি সিগারেট খাক।যাতে নন্দিনীরা আদুরে গলায় "কথোপকথন ১১" এর মতো বলতে পারে- "- তুমি আজকাল বড় সিগারেট খাচ্ছ শুভঙ্কর।" শুভঙ্কররা যেন চায় তার উত্তরে বলতে, "-এখুনি ছুঁড়ে ফেলে দিচ্ছি। কিন্তু তার বদলে?" অথবা শুভঙ্কররা কখনো যেন বলে বসতে চায়, -"ভিখারিদের কি ডাকাত হতে ইচ্ছে করবে না একদিন ও?" কে এই নন্দিনী-শুভঙ্কর?লেখক ও চলচ্চিত্রকার পূর্ণেন্দু পত্রীর বেশিরভাগ লেখা শুরু হত শুভঙ্কর আর নন্দিনী চরিত্র দিয়ে।তাদেরই কল্পিত প্রেমালাপ লেখক বন্দী করে রাখতেন তাঁর লেখার খাতায়।এই প্রেমালাপগুলোই আজকের "কথোপকথন" মূলক কবিতাবলী।তাই তো,প্রেম বা বিচ্ছেদের সম্মেলনে গড়া কবিতাগুলোর কোনো শিরোনাম কবি দেন নি।ফলে,কবিতাগুলো পরিচিতি পেয়েছে তাদের পর্যায়ক্রম অনুসারে। যেমন: কথোপকথন/ পাঁচ এর "কথোপকথন ১৩"তে কবি নন্দিনী-শুভঙ্করের ভালোবাসার সংজ্ঞা দিয়েছেন ঠিক এইভাবেই, "শুভঙ্কর -ধরো কেউ যদি 'ভালোবাসা' শব্দটুকু বলে? নন্দিনী মনে পড়বে নন্দিনীর তুলি দিয়ে আঁকা শুভঙ্কর শুভঙ্কর মোটেও না,যে ভাস্কর্য গড়েছি নন্দিনী নাম দিয়ে।" আহা,কেউ যেন কারোর ভালোবাসা প্রকাশে এক বিন্দু ছাড় দিতে চায় না। অথবা,দীর্ঘদিনের বিচ্ছেদের পরে অভিমানী প্রেমালাপ ও যেন প্রকাশ করে অমোঘ টান- তাইতো,"কথোপকথন/চার" এর কথোপকথন ৪ এ কবি লিখেছেন- "নন্দিনী-সাত বছরের দীর্ঘ বনবাস পর্ব শেষ করে ফের কলকাতায়। আগে শুনব কলকাতার কথা। কলকাতা কেমন আছে বলো। শুভঙ্কর-কলিকাতা আছে সেই কলিকাতাতেই।" শুভঙ্কর আরো বলে বসে-"শিকড়-বাকড়,বীজ,বঙ্কল ও তরতাজা ডালপালা নিয়ে এখনো যে যথাপূর্ব হাসপাতালেই। প্রতিদিনই আরোগ্যসম্ভব।" সব শুনে নন্দিনীর উত্তর হয়- "বলা বাহুল্য,এই সাত বছরে এক ছটাক ও বয়স বাড়ে নি তোমার ছেলেমানুষির।" কলকাতা হাসপাতালে বলতে শুভঙ্কর কি নিজেকেই বুঝাল?অথচ নন্দিনী তো শুভঙ্করের অভিমানী সংলাপ বুঝলই না।নন্দিনীরা যুগে যুগে কেন যেন অনেক বোকা হয়!! কিন্তু নন্দিনী তো ভালোবাসা বুঝে।তাইতো কথোপকথন/তিন এ-"নন্দিনীর চিঠি শুভঙ্করকে" নামক এক দীর্ঘ পত্রকাব্যে নন্দিনী বলে, "ঘুরতে-ফিরতে তোমাকে বলে চলেছি কেবল একটাই কথা- মৃত্যু এসে ফিরে যাবো এত প্রেম দিওনা আমাকে।" শুভঙ্করের প্রেমে নন্দিনীর কিসের এতো ভয়?বিচ্ছেদের না প্রেমানলে পুড়ে মরার ভয়?এই উত্তর কবির নন্দিনীই ভালো দিতে পারবে। এইরূপ শ'খানেক কবিতা নিয়ে পাঁচ খন্ডে প্রকাশিত এই কাব্যগ্রন্থের দ্বিতীয় খন্ডে কবি নন্দিনী-শুভঙ্করের সংলাপ-প্রতিসংলাপকে না এনে প্রেমিক মনের কাব্যিকতাকে প্রকাশ করেছেন স্বতন্ত্রভাবে।যেমন-এই খন্ডের ১৮নং কবিতাটি যেন প্রেমময়তার এক সুন্দরতম প্রকাশ- "সেইসব সময়কে খুব ভালো লাগে, যখন তুই আর আমি দুজনে মিলে লাখখানেক কিংবা লাখখানেকের সংগে মিলে তুই আর আমি একজন।" "কথোপকথন" কাব্যগ্রন্থটি যেন ভালোবাসার অনিন্দ্য এক প্রকাশ।অধিকাংশ সমালোচকদের মতে,নন্দিনী চরিত্রটি কবির নিজেরই দ্বৈত রূপ।কারণ,কারোর পক্ষে উপলব্ধি ছাড়া এতো নিঁখুত প্রেমের জন্ম দেওয়া প্রায় সম্ভব নয়।অথচ নন্দিনী চরিত্রটি কবি ব্যতীত অন্য কারোর অনুধাবন হয়ে থাকুক বা না থাকুক,বাংলা সাহিত্যের জগতে নন্দিনী- শুভঙ্কর এক গভীরতম জুটি,যাদের আবেদন কমার নয়।তাইতো আজো হাজার হাজার পাঠক-পাঠিকা স্বপ্ন দেখে তাদের নন্দিনী-শুভঙ্করের,অপেক্ষায় থাকে সাত বছর পরে কোনো একদিনের টেলিফোন আর কিছুক্ষণ "কথোপকথন"-এর।"
Dhrubo Ahmed , May 27, 2016
"good one"
Mahmudul Hasan , May 27, 2016
"Absolutely Brilliant"
প্রশ্ন ও উত্তর (Q&A)
2 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
কথোপকথন অখন্ড এর সাথে এটার পার্থক্য কি?
এটা কি ৫ টি খন্ড একএে মিলে একটি পূর্ণাঙ্গ বই?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"কথোপকথন (পাঁচ খন্ড একত্রে)" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: