১ম সংস্করণ, ১৯৯৯
কথায় কথায় রাত হয়ে যায়
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
হ্যান্ডবুক অফ ইনস্ট্রুমেন্টাল এন্ড প্র্যাকটিক্যাল প্যাথোলজি
ডাঃ অজিত কুমার ভুঁইয়া
অত্যাধুনিক ফিজিওলজী শিক্ষা (হিউম্যান ফিজিওলজী)
এ. কে. চাকলাদার
All in One English Core Class 12
পারনীত কৌর
Santiago Calatrava: Complete Works, Expanded Edition
অ্যালেক্সান্ডের জোনেস
ভাষা বিচিত্রা
ড. দেবেশ কুমার আচার্য্য
জল-সরবরাহ প্রযুক্তি-বিদ্যা: গ্রামীণ জল-সরবরাহ ব্যবস্থাসহ
নীহার কান্তি সামন্ত
বইটির বিস্তারিত দেখুন
| Title | কথায় কথায় রাত হয়ে যায় |
| Author | পুলক বন্দ্যোপাধ্যায় |
| Publisher | আনন্দ পাবলিশার্স (ভারত) |
| Edition | ১ম সংস্করণ, ১৯৯৯ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 300 |
| Country | ভারত |
| Language | বাংলা |
| Category | পশ্চিমবঙ্গের বই |
| Weight | 0.41 Kg |
| ISBN | 9788172159771 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
5 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টি
Abu Sinha , Apr 24, 2021
"পুলক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন কবি তার স্মৃতি থেকে যাই লিখে গেছেন, তাই আমাদের প্রাপ্তি। হোক তা এলোমেলো। পৃথিবীতে এরকম কবি বার বার আসেন না। প্রতিটি মানুষের সীমাবদ্ধতা আছে, আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো সমালোচনা করার সুযোগ খোঁজা। পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা পড়তে গেলেও ভালো যোগ্যতা প্রয়োজন, সমালোচনা অনেক দূরের ব্যাপার। অন্যের ভুল ধরা সবচেয়ে সহজ কাজ। পাঠকের উচিৎ, আগে নিজেকে যোগ্য করে তৈরি করে তারপর পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখার ভুল ধরা।"
Mahmudur Rahman , May 31, 2019
"#প্রগতি_রিভিউ_প্রতিযোগ_মে গত শতকের দ্বিতীয়ার্ধে যারা বাংলা গানকে অন্য উচ্চতায় তুলে এনেছিলেন তাদের মধ্যে পুলক বন্দ্যোপাধ্যায় একজন। বাংলা সিনেমা এবং ‘আধুনিক গান’ উভয় ক্ষেত্রে স্বচ্ছন্দ পদচারনা ছিল তাঁর। পিতা ছিলেন নির্বাক যুগের অভিনেতা, ভগ্নীপতি প্রযোজক। ফলে সিনেমার সঙ্গে যুক্ত হওয়া যেন অবধারিত ছিল। কিন্তু যে সংযুক্তি হলো গীতিকার হিসেবে। ‘কথায় কথায় রাত হয়ে যায়’ পুলক বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী নয়, স্মৃতিচারণ। তাঁর লেখায় উঠে এসেছে চল্লিশের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত গানের জগতে ঘটে যাওয়া নানা ঘটনা, পরিবর্তন। এসেছে তাঁর সঙ্গে পরিচিত নানা মানুষের কথা। গানের জগতের মানুষ তারা সবাই। কারও গান আমরা শুনেছি, কারও সুরে অন্যের গাওয়া গান শুনেছি। এ বইয়ে লেখক তাঁর পাঠকদের নিয়ে যান বর্তমান থেকে পেছনে। পাঠক দেখতে পায় তৎকালীন ভারতের সঙ্গীত প্রতিষ্ঠান এইচএমভি তথা হিজ মাস্টার্স ভয়েসের একচেটিয়া ব্যবসা। এককালে কত শিল্পীকে তারা গড়েছেন আবার নাকালও করেছেন। সে প্রতিষ্ঠানঅ অক্ষয় হয়নি। গ্রামোফোন রেকর্ডের যুগ থেকে সিডি যুগ পর্যন্ত দেখা পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছেন এসব নিয়ে। সঙ্গে এসেছে তাঁর নিজের গান লেখার কথা। কীভাবে একেকটি গানের জন্ম হয়, সে কথা। সেই সঙ্গে আছে বন্ধুদের কথা, সহকর্মীদের কথা। পুলক এ বইয়ে কাদা ছোঁড়াছুড়ি বিষয়টা থেকে একেকবারেই দূরে থেকেছেন। কারও সমালোচনা করলে করেছেন যুক্তিযুক্ত ভাবে। বেশীরভাগই ছিল মুগ্ধতার বয়ান। সে মুগ্ধতা বিশেষত হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্না দে-র প্রতি। তাদের দায়িত্বশীলতা, ব্যক্তিত্বের কথা এসেছে বারবার। শ্যামল মিত্র, সতিনাথের হারিয়ে যাওয়ার কথা লিখেছেন দুঃখ ভরে। লিখেছেন আশা, লতা, ঊষা উত্থুপ, কুমার শানু থেকে আদিত্য নারায়ণ পর্যন্ত। বাংলাদেশের কথাও এসেছে অনেকবার। বইটি পড়তে খারাপ লাগে না কিন্তু অনেক দোষে দুষ্ট। প্রথমত লেখায় কোন ঘটনা বা সময় পরম্পরা নেই। এলোমেলো স্মৃতিচারণ করে গেছেন। গায়ক, শিল্পী, সঙ্গীত প্রতিষ্ঠানের কর্তাদের কথা এসেছে পুলকের নিজের গান লেখার গল্প বলতে গিয়ে। অর্থাৎ নিজের লেখা নিয়েই বেশি বলেছেন তবে সেখানে অহংকার ধ্বনিত হয় না। কিন্তু সমস্ত লেখার মাঝে যেন এক তাড়া দেখা যায়। কর্মজীবনে প্রচণ্ড ব্যস্ত ছিলেন তিনি, লেখায়ও যেন সেই ব্যস্ততা। যেন বাস ধরার তাড়া।। এরই মাঝে শচীন কর্তার ‘বর্ণে গন্ধে’ গানের ভুল লিরিক লিখেছেন, সাবিনা ইয়াসমিনকে লিখেছেন ‘ইয়াসিন’, এমনকি নিজের গানের লিরিকও লিখেছেন ভুল। পড়তে গিয়ে মাঝে মাঝে আমার মনে হয়েছে যেন লেখাটা তিনি কাগজে লেখেননি, বরং বলে গেছেন নিজের মতো। পরে টেপ থেকে অনুলিখিত হয়েছে। যদিও বইয়ে কোথাও তা বলা হয়নি। প্রচুর গান লিখেছেন পুলক। অসাধারণ সব গান লিখেছেন। হেমন্ত, মামা দে, শ্যামল, সতিনাথ, আশা ভোসলে, লতা মঙ্গেশকর, কিশোর কুমার, কুমার শানু এমনকি মুকেশের মতো শিল্পীও গেয়েছেন তাঁর লেখা গান। সে সব গানের স্মৃতি, মানুষের স্মৃতি দিয়ে লেখা এ বইয়ে আছে একটা সময়ের কথা, সে সময়ের অনেক মানুষের কথা। লেখক কেবল সেটা পুরোপুরি দৃশ্যমান করতে পারেননি। পারলে হয়ত কালজয়ী একটি বই হওয়া সম্ভব ছিল।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"কথায় কথায় রাত হয়ে যায়" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: