হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
কসমোজাহি - মোহাম্মদ নাজিম উদ্দিন এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২৩

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

কসমোজাহি

23 Ratings | 12 Reviews
TK. 296 TK. 380 -22% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

কক্সবাজারে এক আমেরিকান নাগরিকের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ঘটনার শুরু, রহস্যের সমাধান করতে গিয়ে ইন্সপেক্টর গরীবে নেওয়াজ খুব দ্রুত ঢুকে পড়লো তারই অসমাপ্ত কেসের ভেতরে...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

কক্সবাজারে এক আমেরিকান নাগরিকের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ঘটনার শুরু, রহস্যের সমাধান করতে গিয়ে ইন্সপেক্টর গরীবে নেওয়াজ খুব দ্রুত ঢুকে পড়লো তারই অসমাপ্ত কেসের ভেতরে, বেরিয়ে এলো ভিন্ন এ
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title কসমোজাহি
Author মোহাম্মদ নাজিম উদ্দিন
Publisher বাতিঘর প্রকাশনী
Edition ১ম প্রকাশ, ২০২৩
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 240
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.35 Kg
ISBN 9781556156786
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

3.87

23 Ratings and 12 Reviews

★★★★★
6
★★★★☆
11
★★★☆☆
4
★★☆☆☆
1
★☆☆☆☆
1

পাঠকদের মন্তব্য

১২টি
Nawrin Ferdous

Nawrin Ferdous , Mar 29, 2025

★ ★ ★ ★ ★

"বইটি পড়ে অনেক ভালো লেগেছে। ❤️তবে অনেক বাজে শব্দও ব্যাবহার করা হয়েছে🙂"

motaleb fokir

motaleb fokir , Oct 14, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Nice."

Nihan Nubayed

Nihan Nubayed , Sep 27, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"একটি দুর্দান্ত ক্রাইম থ্রিলার... পড়ে খুব ভাল লাগল"

Leeon Haque

Leeon Haque , Sep 25, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"দূর্দান্ত ভালো লেগেছে।"

Maria Khan

Maria Khan , Sep 18, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বরাবরই প্রিয়। ❤️❤️"

Md Jonayed Hossain

Md Jonayed Hossain , Aug 28, 2024

★ ★ ★ ★ ★

"বেশ এভারেজ ক্রাইম থ্রিলার বই। কোন আউট অফ দ্যা বক্স টুইস্ট নেই। প্রেডিক্টেবল ক্রাইম থ্রিলার বই। পড়তে পড়তে ভালো সময়ই কেটেছে। তবে নাজিম উদ্দিন থেকে আমি সবসময়েই এর থেকে ভালো কিছুই আশা করি এবং করবোও।"

ইয়াসির আল সাইফ

ইয়াসির আল সাইফ , Aug 1, 2024

★ ★ ★ ★ ★

"#Book_Insights 28 প্রতিটা সমস্যা আদতে সম্ভাবনা নিয়ে আসে-যদি সমস্যাটা সমাধান করা যায়। পুলিশের গোয়েন্দা নেওয়াজ সাহেব ঢাকা থেকে শাস্তিস্বরূপ বদলি হয়ে এসেছেন কক্সবাজারে। আসতে না আসতেই সি-বীচে এক ফরেনারের খুন হওয়ার কেস জুটে গেলো। তদন্ত করতে গিয়েই নেওয়াজ সাহেব বুঝতে পারলেন, ঢাকায় ঘটে যাওয়া তার এক অমীমাংসিত ছিনতাই কেসের সাথে সম্পৃক্ততা আছে এই কেসের। "কসমোজাহি মানে চ্যাম্পিয়ন" একটা লাখ টাকার ছিনতাইয়ের ঘটনা। এই ঘটনার পেছনে আছে ঢাকার একটা বখাটে নেশাগ্রস্ত গ্রুপ। সেই গ্রুপের নাম দেয়া হয়েছে কসমোজাহি। নামটা কসমোজাহি কেনো সে প্রসঙ্গে যাচ্ছি না। তবে এর কারণটা দাঁড় করানোর পেছনের গল্পে যে আরেকটু সময় দেয়া যেতো, সেটা অবশ্যই স্বীকার করি। নেশাগ্রস্থ, মেয়েবাজ, ছিনতাইকারী ও অপরাধী গোষ্ঠীর এই বখাটে ছেলেগুলোকে ঠিক চ্যাম্পিয়ন তকমা দেয়াটাও মনঃপূত হয়নি আমার। তবে নামের উৎপত্তি যার জীবন থেকে এসেছে, তার জীবনের ওই ঘটনা এবং সম্পৃক্ত চরিত্রের সাথেই শুধু নামটা যায়। • থ্রিলার হিসেবে কেমন? • সত্যি বলতে যতোটা আশা নিয়ে উপন্যাসটা শুরু করেছিলাম, ততটা মনমতো হয়নি। শুরুর দিকটা নিয়ে বেশ আগ্রহ আর কৌতূহল ছিলো। গরীবে নেওয়াজ যখন কক্সবাজারের খুনের তদন্তে নেমেছিলো, ধরেই নিয়েছিলাম একটা টানটান উত্তেজনার তদন্ত দেখতে পাবো। সূত্র জুড়ে জুড়ে নেওয়াজ সাহেব বুঝি রহস্যের সমাধান করবেন। কিন্তু এমন কিছুই হলো না। খুব সহজেই একটা সূত্র ধরে নেওয়াজ সাহেব ধরে ফেললেন একজনকে। তারপর সে কাহিনী মোড় নিলো ছিনতাইয়ের ঘটনায়। • ছিনতাইয়ের পরিকল্পনা, বাস্তবায়ন এবং ছিনতাইকারীদের পরবর্তী কর্মকাণ্ড, এসব মিলিয়ে অর্ধেক উপন্যাস শেষ। থ্রিলটা ঠিক পাচ্ছিলাম না। তার উপর পরপর কয়েকবার ছিনতাইয়ের প্ল্যান ভেস্তে যাওয়ায় পাঠক হিসেবে আমি নিজেই উদ্বিগ্ন হয়ে পড়ছিলাম। ছিনতাইয়ের পর নেশা করা, যার যার প্রেমিকাকে নিয়ে গিফ্ট করা এসব বিষয়ও কেমন যেন ন্যাকা ন্যাকা লাগছিলো। • মূল টুইস্ট বা সমাধান যাই বলি না কেনো, সে অংশে এসে আবারও ভালো লাগা কাজ করতে লাগলো। তবে একবার সে সমাধান হয়ে গেলেই গল্পে আবার একঘেয়েমিতা চলে আসে। মিঠু আর হাসানের বিষয়টা অনুমান করেছিলাম, তবে এই দুইটা টুইস্ট উপন্যাসের শেষে থাকায় সমাপ্তিতে হতাশা কিছুটা কেটেছে। • চরিত্রগুলোর নিজেদের মাঝে পরিচয়, নেশা, নারী, এসব বিষয়ের কারণ উল্লেখ বলি, আর ব্যাকষ্টোরি বলি সেটা আমার মতে কিছু কিছু আগে উল্লেখ করা উচিত ছিলো। চরিত্রগুলোকে চিনতে, বুঝতে আরো সহজ হতো তাহলে। কিন্তু লেখক সেসবের উল্লেখ করলেন শেষের দিকে, মূল রহস্য উদঘাটনের পরে। • তাহমিনার পরকীয়া আর তার স্বামীর সমকামিতা অংশটুকু একেবারেই অপ্রয়োজনীয় ছিলো। বলতে গেলে তাহমিনা নামক চরিত্রটাই উপন্যাসে অহেতুক এনেছেন লেখক। •লেখকের অন্যান্য থ্রিলার ও কসমোজাহি: থ্রিলার লেখক হিসেবে আমাদের দেশে মোহাম্মদ নাজিম উদ্দিন এর অবদান অতুলনীয়। এটা মানতেই হয়। লেখকের লেখা পড়তে পড়তে লেখার ধাঁচ ও প্যাটার্ন অনেকটাই এখন আলাদা করতে পারি। লেখকের নিয়মিত পাঠকেরা না পড়েও কসমোজাহির লেখা দেখলেই বলতে পারবে এটা মোহাম্মদ নাজিম উদ্দিন লিখেছেন। তবুও এর সাথে লেখকের বাকি লেখার আছে বিস্তর ফারাক। • লেখকের অধিকাংশ উপন্যাসেই আপনি দুটি সমান্তরাল কাহিনীকে একসাথে চলতে দেখবেন। এক অধ্যায়ে আপনাকে কৌতূহলী করে দিয়ে পরের অধ্যায়ে পাঠককে দেন গল্পের আরেক দিকের কৌতূহল। তবে কসমোজাহিতে সেটা মিসিং ছিলো। ভেবেছিলাম, ছিনতাই এবং খুনের তদন্তটা সমান্তরালে চলবে। কিন্তু এখানে তেমনটা না হওয়ায় হতাশ হয়েছিলাম। • আবার কাহিনীর ভাঁজে ভাঁজে চরিত্রের ব্যাকস্টোরি অল্পস্বল্প ঢুকিয়ে দেয়ার স্বভাব লেখকের আছে, বিষয়টা উপভোগ্য। তবে এখানে তারও ব্যতিক্রম। • উপন্যাসের হিরু কেই বলা যায় 'মূল হিরো'। তবে, এখানে তার অপরাধ কর্মের পেছনে তার সৎ উদ্দেশ্যটা অনেকটাই ঢাকা পড়ে গিয়েছিলো। এতগুলো চরিত্রের মাঝে চরিত্রটা শুরু থেকে ফোকাসও কম পেয়েছে। লেখকের লেখা 'বাস্টার্ড' চরিত্রের কথা যদি বলি, সেই চরিত্রও কিন্তু অপরাধী, তবে তার সৎ উদ্দেশ্যটা আমরা উপন্যাসে ফোকাস করতে পারি, হিরুর চরিত্রের প্রতি এখানেই অবিচার হয়েছে। যদিও বাস্টার্ড এর মত চরিত্রের সাথে হিরুর তুলনা ঠিক হবে না, তবে উদাহরণ দিতে গিয়ে বলতেই হলো। 'কসমোজাহি' বাস্তব ঘটনার আশ্রয়ে লেখা উপন্যাস। সত্য ঘটনাটার ধারণা আমার নেই। তাই তার কতটুকু অংশ লেখক উপন্যাসে এনেছেন, তাও জানি না। তবে সত্য ঘটনার আশ্রয় হলেও এটা ফিকশন। লেখক চাইলে গল্পটা নিজের মনের মতো আরো গঠনমূলক করে সাজাতে পারতেন। সম্ভবত গল্পটা মুখে মুখে প্রচারিত হয়ে যাওয়ার শঙ্কা থেকেই লেখায় একটা উদ্বিগ্নতা আর তাড়াহুড়োর ছাপ এসে পড়েছে। • ব্যক্তিগত রেটিং: ৩.২৫/৫ (প্রোডাকশন নিয়ে আলাদা করে বলার নেই। বাতিঘরের টানটান পৃষ্ঠার বাইন্ডিং। তবে লেখার বর্ডারে যথেষ্ঠ স্পেস থাকায় পড়তে অসুবিধা হয়নি।) এক নজরে, • বই: কসমোজাহি • লেখক: মোহাম্মদ নাজিম উদ্দিন • ধরণ: থ্রিলার উপন্যাস • প্রকাশনী: বাতিঘর প্রকাশনী • প্রথম প্রকাশ: অক্টোবর ২০২৩ • প্রচ্ছদ: ডিলান • পৃষ্ঠা সংখ্যা: ২৪০ • মুদ্রিত মূল্য: ৩৮০ টাকা ~ ইয়াসির আল সাইফ"

Fateha Fariha Mysha

Fateha Fariha Mysha , May 19, 2024

★ ★ ★ ★ ★

"average"

Dr. Dewan Mahboob Hossain

Dr. Dewan Mahboob Hossain , Apr 12, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"পেইজ টার্নার।"

Kamrun Nahar

Kamrun Nahar , Apr 6, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"প্রেডিক্টেবল প্লট টুইস্ট। মনে হচ্ছিল কোন সস্তা ওয়েব সিরিজের স্ক্রিপ্ট পড়েছি। অপ্রয়োজনীয় স্ল্যাং এবং বিবরণ। সব চরিত্র একই টোন এ কথা বলে। বারবার পড়ার মত বই না।"

iffat ara chaity

iffat ara chaity , Jan 5, 2024

★ ★ ★ ★ ★

"ভালো লেগেছে৷ দ্রুত গতির থ্রিলার। তবে খুব আহামরি প্লট টুইস্টের কিছুনা। মনে হচ্ছে এটা নিয়ে ওয়েবসিরিজ বানানো হবে, তাই সেই পরিকল্পনা অনুযায়ী চিপ থ্রিল। গতানুগতিক ধারার স্টোরি লাইন। তবে চরিত্রের চিত্রায়ণ গুলি অসাধারণ।"

asif sarwar

asif sarwar , Oct 24, 2023

★ ★ ★ ★ ★

"আশা করি অনেক ভালো একটা বই হতে চলেছে, দুই বাংলার থ্রিলার সম্রাট নাজিমউদ্দীন ভাইকে অভিনন্দন 🥰"

প্রশ্ন ও উত্তর (Q&A)

3 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

এডি পড়তে হলে কি আগে কোন বই পড়তে হবে

Reader • 05 Feb, 2025
A
প্রিয় গ্রাহক, না, এটি সম্পূর্ণ আলাদা উপন্যাস। এটি পড়তে হলে আগে কোন বই পড়তে হবে না।
Rafid Ahmed • 05 Feb, 2025
Q

how many pages in this book

tom****com • 29 Nov, 2024
A
Dear customer, the book has 240 pages. Thanks for your question.
Rafid Ahmed • 29 Nov, 2024
Q

এটা হার্ডকাভার নাকি পেপার কভার

880****624 • 22 Oct, 2024
A
প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
Rafid Ahmed • 22 Oct, 2024

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"কসমোজাহি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
কসমোজাহি পাতা: 1 / 15
পাতা 2
কসমোজাহি পাতা: 2 / 15
পাতা 3
কসমোজাহি পাতা: 3 / 15
পাতা 4
কসমোজাহি পাতা: 4 / 15
পাতা 5
কসমোজাহি পাতা: 5 / 15
পাতা 6
কসমোজাহি পাতা: 6 / 15
পাতা 7
কসমোজাহি পাতা: 7 / 15
পাতা 8
কসমোজাহি পাতা: 8 / 15
পাতা 9
কসমোজাহি পাতা: 9 / 15
পাতা 10
কসমোজাহি পাতা: 10 / 15
পাতা 11
কসমোজাহি পাতা: 11 / 15
পাতা 12
কসমোজাহি পাতা: 12 / 15
পাতা 13
কসমোজাহি পাতা: 13 / 15
পাতা 14
কসমোজাহি পাতা: 14 / 15
পাতা 15
কসমোজাহি পাতা: 15 / 15
পাতা / 15
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।