প্রগতি - PROGOTY
কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা - ড. জাহাঙ্গীর আলম এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

1st Edition, May, 2026

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা

এখনো কোনো রেটিং নেই
TK. 344 TK. 400 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

"পেটের ক্ষুধা মিটে না যার এই ধরাতে ঠাঁই কোথা তার।" কবির এই অমোঘ বাণী লিপিবদ্ধ হয়েছে বাংলাদেশের মানুষের আর্থিক দৈন্য-দশা দেখে। তিনি আক্ষেপের সঙ্গে কথাটি উচ্চার...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

"পেটের ক্ষুধা মিটে না যার এই ধরাতে ঠাঁই কোথা তার।" কবির এই অমোঘ বাণী লিপিবদ্ধ হয়েছে বাংলাদেশের মানুষের আর্থিক দৈন্য-দশা দেখে। তিনি আক্ষেপের সঙ্গে কথাটি উচ্চারণ করেছেন। বাংলাদেশ চিরকালীন কৃষি প্রধান দেশ। এদেশের উর্বর মাটিতে যে শস্যবীজ রোপন করা হয় তার ফলন পেতে বেশি সময় অপেক্ষা করতে হয় না। কৃষকরা যুগ যুগ ধরে প্রকৃতির উপর ভরসা করে চাষাবাদ করতো। এখন সে অবস্থার পরিবর্তন হয়েছে। প্রয়োজনের সময় সেচ, সার, কীটনাশক ব্যবহার করে ফসল ফলাবার সব চেষ্টা অব্যাহত রয়েছে। স্বাধীনতার পর প্রতি বছর গড়ে প্রায় ৩ শতাংশ হারে খাদ্য উৎপাদন বাড়ছে। চাষিরা মাথায় ঘাম পায়ে ফেলে উৎপাদন বাড়াচ্ছেন যদিও তাদের ফসলের ন্যায্য দাম প্রাপ্তি নিয়ে হতাশা আছে। ধানের উৎপাদন বাড়ছে। ডিম, দুধ, মৎস্য উৎপাদনে দেশের চাহিদা মিটছে। ডাল, তেলবীজ জাতীয় রবি শস্য উৎপাদনে দেশ এগিয়ে আছে। বিভিন্ন জাতের মৌসুমি ফল উৎপাদনও বাড়ছে। এ ক্ষেত্রে বিদেশ নির্ভরতা অনেকটা কমেছে। দেহের পুষ্টি চাহিদা বলতে ভাতের পাশাপাশি মাছ, মাংস, ডিম, ফল জায়গা করে নিয়েছে। মানুষের ভেতর সচেতনতা বেড়েছে। সবাই সুষম খাদ্য গ্রহণে সচেষ্ট। প্রখ্যাত কৃষি অর্থনীতিবীদ ড. জাহাঙ্গীর আলম দেশে খাদ্য নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে গবেষণা করছেন। কৃষি উৎপাদনে বিভিন্ন কৌশল অবলম্বনের কথা বলছেন। দেশকে খাদ্যে স্বয়ম্ভর করার বিভিন্ন পথ বাতলে দিচ্ছেন। ড. জাহাঙ্গীর আলম দেশে 'কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা' বইটিতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষি জমি চাষ, সার, সেচ, কীটনাশক ব্যবহারের উপর গুরুত্ব দিয়েছেন। কৃষকদের নগদ সহায়তার কথাও বলেছেন। দেশে কৃষক-বান্ধব সরকারকে জনকল্যাণের জন্য খাদ্য নিরাপত্তার বিষয়টি অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হবে বলে তিনি মনে করেন। ড. জাহাঙ্গীর আলম একজন বিশিষ্ট কৃষি অর্থনীতিবীদ। তিনি একজন প্রখ্যাত গবেষক। কৃষি নিয়ে বিস্তর গবেষণা করছেন। ফল স্বরূপ সরকার তাকে কৃষি উন্নয়নে রাষ্ট্রপতি পুরস্কার এবং একুশে পদকেও ভূষিত করেছে। কর্মজীবনে তিনি গবেষণার পাশাপাশি শিক্ষকতার কাজেও নিয়োজিত ছিলেন। তিনি ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ এর উপাচার্য, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সদস্য-পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকনোমিক্স এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা মনে করি, দেশের মানুষের মঙ্গলের কথা যারা ভাবেন, কৃষকদের কথা যারা ভাবেন, কৃষি উন্নয়ন নিয়ে যারা কাজ করেন, দেশকে খাদ্যে স্বয়ম্ভরতার জন্য পরিশ্রম করছেন সেই সব নীতি নির্ধারক, গবেষক, শিক্ষক, শিক্ষার্থীদের জন্য বইটি অত্যন্ত উপযোগী। দেশের প্রতিটি গ্রন্থগারে সংরক্ষণ করার মত একটি উপযুক্ত বই। এ বইটির বহুল প্রচার কামনা করি। লেখক তার পরিপক্ক গবেষণার ফসল লেখনির মাধ্যমে উপস্থাপনে অত্যন্ত নিষ্ঠাবান। আমরা আশা করি, তার গবেষণামূলক লেখনি দেশের উন্নয়নে নতুন নতুন তথ্য ও তত্ত্বে ঋদ্ধ হবে। লেখকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা
Author ড. জাহাঙ্গীর আলম
Editor ফোরকান আহমদ
Publisher পালক পাবলিশার্স
Edition 1st Edition, May, 2026
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 160
Country বাংলাদেশ
Language বাংলা
ISBN 978-984-29569-0-4
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

জরুরি বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

আমরা রকমারি থেকে আপনার কাছে পণ্য পাঠাবো। তবে প্রগতি ব্যবহার করে অর্ডার করায় আপনি পাচ্ছেন এক্সট্রা ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারির সুযোগ এবং অধিক পরিমাণ কয়েন। আশা করি আমাদের এই নতুন উদ্যোগের পাশে থেকে প্রগতিকে বড় করে তুলবেন এবং আমরাও প্রগতিকে বড় করার অকৃত্রিম চেষ্টা করবো।

Reviews and Ratings

Rate this product

এখনো কোনো রেটিং দেওয়া হয়নি

বইটি পড়ে প্রথম রেটিং দিন!

★★★★★
0
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

এই বইটির জন্য এখনও কোনো পাঠকদের মন্তব্য নেই

আপনি কি বইটি পড়েছেন? আপনার মূল্যবান মতামত দিয়ে অন্যান্য পাঠকদের সিদ্ধান্ত নিতে সাহায্য করুন।

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
আল - কোরআনে কৃষি
একটু পড়ে দেখুন
আল - কোরআনে কৃষি মোঃ তৌহিদুল হাসান
(1)
TK. 200 -36% OFF
TK. 129
বারো মাসের কৃষি
একটু পড়ে দেখুন
বারো মাসের কৃষি মোহাম্মদ মঞ্জুর হোসেন
(9)
TK. 200 -14% OFF
TK. 172
খনার বচন কৃষি ও কৃষ্টি
একটু পড়ে দেখুন
খনার বচন কৃষি ও কৃষ্টি ড. আলি নওয়াজ
(10)
TK. 600 -14% OFF
TK. 516
চারা ও কলম তৈরির সহজ পদ্ধতি
একটু পড়ে দেখুন
চারা ও কলম তৈরির সহজ পদ্ধতি খন্দকার শরীফুল আলম
(6)
TK. 350 -14% OFF
TK. 301
ফসলের বালাই দমন ব্যবস্থাপনা
একটু পড়ে দেখুন
ফসলের বালাই দমন ব্যবস্থাপনা মোঃ হাসানুর রহমান খান বকুল
(2)
TK. 400 -14% OFF
TK. 344
কৃষি জিজ্ঞাসা
একটু পড়ে দেখুন
কৃষি জিজ্ঞাসা মো: নূরুল হুদা আল মামুন
(2)
TK. 400 -14% OFF
TK. 344
সহজ চা আবাদ
একটু পড়ে দেখুন
সহজ চা আবাদ মোহাম্মদ আফজাল হোসেন
(3)
TK. 330 -14% OFF
TK. 284
দানাশস্যের ক্ষতিকর পোকামাকড়
একটু পড়ে দেখুন
দানাশস্যের ক্ষতিকর পোকামাকড় মৃত্যুঞ্জয় রায়
কোনো রেটিং নেই
TK. 250 -14% OFF
TK. 215

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

আমাদের প্রতিশ্রুতি ও উদ্যোগ

আমরা রকমারি থেকে আপনার ঠিকানায় সরাসরি পণ্য পাঠাবো

আমরা রকমারি থেকে আপনার কাছে পণ্য পাঠাবো। তবে প্রগতি ব্যবহার করে অর্ডার করায় আপনি পাচ্ছেন এক্সট্রা ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারির সুযোগ এবং অধিক পরিমাণ কয়েন। আশা করি আমাদের এই নতুন উদ্যোগের পাশে থেকে প্রগতিকে বড় করে তুলবেন এবং আমরাও প্রগতিকে বড় করার অকৃত্রিম চেষ্টা করবো।

হোম
0
কার্ট
অফার সাইন ইন