১ম প্রকাশ, ২০১৫
কড়ি দিয়ে কিনলাম-১
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | কড়ি দিয়ে কিনলাম-১ |
| Author | বিমল মিত্র |
| Publisher | জ্যোৎস্না পাবলিশার্স |
| Edition | ১ম প্রকাশ, ২০১৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 728 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.9 Kg |
| ISBN | 9877014800909 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
13 Ratings and 8 Reviews
পাঠকদের মন্তব্য
৮টি
Anindo Mahmood , Mar 13, 2022
"great"
Md. Mottakin , Mar 18, 2021
"ok"
Dr. Dewan Mahboob Hossain , Oct 9, 2020
"Very good"
Asif Al Azad , Aug 22, 2020
"সেই ক্লাস নবম-দশম শ্রেণী কথা। তখন আমি পাঠ্য বই ফাকি দিয়ে বড় ভাইয়ের অনেক পুরাতন বই কড়ি দিযে কিনলাম পড়তাম । শেষ করেছিলাম পড়ে 02 মাস সময় লেগেছিল।"
Omar Elahi , Jul 9, 2020
"বিমল মিত্র গুণী লেখক তাকে নিয়ে কিছু বলার নেই। বইটি মোটামুটি ভালো কাগজে ছাপা লেখার আকার ভালো। ছাপা স্পষ্ট। বাঁধাই মজবুত।"
A MAHMUD , Oct 30, 2019
"কড়ি দিয়ে কিনলাম' লেখক- বিমল মিত্র। অসাধারণ একটি বই। প্রাক স্বাধীন ভারতের প্রেক্ষাপটে রচিত এই উপন্যাসের কাহিনী। দুই খন্ডের বিশাল উপন্যাসটি দেখে আমার মত অনেকেই ভয় পেতে পারে। তবে এই বইটি না পড়লে আমার বই পড়া জীবনটি অসম্পূর্ন থেকে যেত। কিছু বই আছে যা পড়লে কখনও ভুলা যায় না। কড়ি দিয়ে কিনলাম বইটি সে ধরনের একটি বই। এত বড় উপন্যাসটি পড়ার সময় একবারও আমার মনোযোগ ছুটে যায়নি। বিমল মিত্রের অসাধারন লেখনি পাঠকদের নিয়ে যাবে কাহিনীর গভীর থেকে গভীরে।"
maruf morshed , Feb 25, 2017
"প্রিয় দীপঙ্কর, ভালো আছ? জানো আমারো না তোমার মত ট্রেনের সামনে এসে সবকিছু ভুলে যাবার রোগ হয়। দূর থেকে ট্রেন আসে-মাঝে মাঝে দোকানের আলোর সাথে ট্রেনের আলো মিলে যায়। মনে হয় ওই ট্রেন আসছে। ট্রেন কখন আসে কিভাবে বুঝা যায় জান? লাইনের সাথে সাথে আলোর ছায়া যখন এগিয়ে আসে, তারপরে পায়ে কাপুনি পাওয়া যায়, তারপরে হুইসেলের শব্দ। ছিঃ ছিঃ কাকে কি বলছি। তুমি কত বছর রেলওয়েতে কাজ করেছ, আর তোমাকে বলছি এই কথা। আমারো তোমার মত মনে হয়-কেন এত পড়াশুনা, এত ডিগ্রী, প্রাননাথবাবুর ক্লাস। সবকি সেই গাদা গাদা ফাইলের স্তুপের পিছে-উইপোকার খাদ্য হবার জন্য। তুমি তাও কত নিঃস্বার্থ তা কি জানো? বলতো লক্ষীদী, সতী তোমার কে? কেউ না। জোর তোমার পাশের বাড়ীর প্রতিবেশী। আমি তো আমার উপরে কে থাকে তাই বলতে পারিনা। আর পাশের বাড়ী তো দুরের কথা। পাশের বাড়ীতে বিয়ে হয়-বিয়ের খাবারের গন্ধে টিকা দায়, গানের চোটে ঘুমানো সায়-তাও যদি বর কনের নাম জানতাম। আর তুমি কিনা সেই লক্ষীদী, সেই সতী এর জন্য এত চিন্তা কর।কোন মেয়ে বিপদে আপদে হাত ধরলেও তো আমার বুক কেপে উঠে, আর যখন সিআইডি কাকাবাবুর রোষে জনগন থেকে তুমি সতীকে বাচালে-তোমার বুক কাপেনি,সতীকে বুকে জড়িয়ে আড়াল করতে? সতীকে তুমি ভালোবাসনি? সতী তোমাকে কেন সেদিন চড় মেরেছিল জান? তোমার বদলে আমি হলে কবেই প্রেমে পড়তে চাইতাম। কিন্তু পড়তে পারতাম নারে পাগলা। বামুন হয়ে চাঁদকে সিনেমাতেই ছোয়া যায়। কড়ি দিয়ে কি সতীর জুতা মাথার অপমান রক্ষা করা যায়? যায় না কড়ি তো সবারই হয় রে। কেউ কড়ি দিয়ে বাড়ী গাড়ি কিনে, আর কেউ কড়ি দিয়ে অঘোরদাদুর মত মরার আগেই সিন্দুক ভাঙ্গার মত জীবন দিয়ে যায়। আর তুমি কড়ি দিয়ে কী কিনতে চেয়েছিল? কিরণের মত বন্ধুকে ফিরে পেতে চেয়েছিলে? জীবনের একাকিত্ব থেকে মুক্তি পেতে চেয়েছিলে? লেখকের মত মরার ঘন্টা বাজিয়ে বলতে ইচ্ছে করে-সে সব পরের কথা। ভাগ্যিস কেউ আমায় আগে থেকেই বলেনি-ওরে বাছা তোর মরণ তো ওই আমড়া গাছের নিচে। সে সব কথা পরে হবে। ইতি তোমার পাঠক।"
Zahid Hossain , Sep 15, 2015
"বাঙ্গালিপাঠক মাত্র হুমায়ূন আহমেদের ভক্ত,আমিও ব্যতিক্রম নই । তার বেশ কিছু বইয়ে "কড়ি দিয়ে কিনলাম"এর উল্লেখ ছিল । তাই,না পড়ে থাকতে পারিনি । এত বড় উপন্যাস;দুখন্ড মিলিয়ে প্রায় ১৪০০ পৃষ্ঠা তো হবেই । তবে, পড়া শেষ করে শুধু এটাই মনে হয়েছে এই উপন্যাস না পড়া হলে আমার পাঠকজীবনে কিছুটা বাকি থেকেই যেত । কিছু বই সারাজীবন মনে থাকার মত,এটা তার মধ্যে একটা আমি নির্দ্ধিধায় বলতে পারি, এবং যারা ইতিমধ্যে পড়েছেন তারাও আশা করি অমত করবেন না ।দুই খন্ডের ঢাউস সাইজের উপন্যাস। উপন্যাসটির প্রটাগনিস্ট মানে কেন্দ্রীয় চরিত্র দীপঙ্কর সেন । তার বাল্যকাল থেকে মধ্যযৌবন পর্যন্ত এর গন্ডী।উপন্যাসের অন্যান্য চরিত্র--যেমনঃ অঘোরদাদু,কিরণ,সতী,লক্ষী,নির্মলপালিত,ছিটে,ফোঁটা,ঘোষাল সাহেব,উপন্যাসের কাঠামো রচনায় সব চরিত্রই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। বাল্যকালে দীপঙ্কর এর অভিজ্ঞতায় তার অঘোরদাদুর মতে 'কড়ি' মানে টাকা দিয়ে নাকি সব কেনা যায়,সবকিছুই । সতী আর লক্ষীদির সাথে বাল্যেই দীপঙ্করের পরিচয় । তেত্রিশ টাকা ঘুষ দিয়ে শুরু হয় দীপঙ্কর এর রেলের চাকরির জীবন । সতীর প্রতি দীপঙ্করের অপ্রকাশিত ভালোবাসা,সতী আর লক্ষীদির জীবনের ভালোমন্দ ইত্যাদি নিয়ে উৎকন্ঠা, ঘোষাল সাহেবের মত ধূর্ত লোকেদের উত্থান,সুযোগসন্ধানী ছিটেফোটা , লোভী নির্মল পালিতের পাগল হয়ে যাওয়া--দীপঙ্করের চোখ দিয়ে অসাধারণ ভাবে লেখক দেখিয়েছেন। উপন্যাস এর প্রথম শুরু থেকে লেখক যে ছকে এগিয়েছেন তা প্রশংসনীয় । এবং পুরো উপন্যাসের শেষে এসে পাঠক একটি প্রশ্ন নিজেকে আরেকবার করতে বাধ্য হবে, কড়ি দিয়ে কি সব কেনা যায় ? লেখক বিমল মিত্রের সবচেয়ে জনপ্রিয় এবং উল্লেখযোগ্য উপন্যাস এটি।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
1 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটির পূষ্ঠা সংখ্যা কত??
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"কড়ি দিয়ে কিনলাম-১" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: