১ম প্রকাশ, ২০১৮
ক্রাইম এন্ড পানিশমেন্ট
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | ক্রাইম এন্ড পানিশমেন্ট |
| Author | ফিওদোর দস্তয়েভস্কি |
| Publisher | সালাউদ্দিন বইঘর |
| Edition | ১ম প্রকাশ, ২০১৮ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 576 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.55 Kg |
| Editor | ডা. কামরুল আহসান |
| ISBN | 97898491124715 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
20 Ratings and 15 Reviews
পাঠকদের মন্তব্য
১৫টি
Nahian hasan. , May 24, 2026
"extra ordinary level novel"
সাকিব হোসেন , Feb 4, 2026
"অনুবাদটি তেমন একটা ঝরঝরে নই"
Abu Nusraf Mahin , Dec 10, 2025
"খুবই বাজে অনুবাদ, কাউকে সাজেচ্ট করবনা"
Zaarif Muneem , Feb 5, 2025
"Translation e mistake onek but Translation er quality valo"
Toufikul islam tuhin , Mar 26, 2024
"খুব ভালো উপন্যাস"
Anisul haque , Nov 13, 2023
"প্রথমে মনে হয়েছিল ভারতীয় কোন অনুবাদকের অনুবাদ এটি তবে পরে কিছু ব্যবহৃত শব্দ দেখে মনে হোল এ দেশের কারো অনুবাদ। অনুবাদক ও সম্পাদক হিসাবে যার নাম দেয়া আছে তিনিই অনুবাদ কিনা তা বুঝলাম না। অনুবাদের মান খারাপ না। বানানে অজস্র ভুল। যে কোন পাঠকপ্রিয় বইয়ে দেখা যায় পাঠক ও নায়ক এক হয়ে যায়। কিন্তু এই বই তার ব্যতিক্রম। এখানে কোন পাঠকই নিজেকে নায়কের সাথে একিভূত করে ফেলবেন না বরঞ্চ পাঠক এখানে নিজেকে বইয়ের ভিন্ন একটি চরিত্র হয়ে নায়ক রাসকলনিকভ সহ অন্য চরিত্রগুলোর স্বভাব আচরণ নিয়ে ভাবতে থাকবেন এবং তার সাথে মনের আয়নায় নিজেরও স্বভাব-চরিত্রের ছবিটিও দেখতে থাকবেন আর এখানেই বইটি অনন্য। সালাউদ্দিন বইঘর যেভাবেই হোকনা কেন সস্তায় চিরায়ত গ্রন্থগুলো আমাদের পড়ার যে ব্যবস্থা করে দিচ্ছে হোকনা তাতে বানান ভুল ও সস্তা কাগজে সস্তা বাঁধাই তবুও তাদের ধন্যবাদ জানাই।"
Prottoy , Feb 15, 2022
"good"
Forhad Kabir Jonny , Dec 23, 2021
"অবশ্য পাঠ্য একটি বই। তবে অনুবাদ তত ভালো হয়নি। অনুবাদকে ১০ এ ৬.৫ দেওয়া যায়। তবে মূল গল্পটি অসাধারণ।"
khalid hossain , Oct 21, 2021
"মাঝেই মাঝেই বানান ভুল পাচ্ছি।"
Debanjana , May 20, 2021
"খুবই বাজে অনুবাদ। Not recommended."
Maloy Chakma , Feb 25, 2020
"যেকোন বই থেকেই সাধারণত জ্ঞান, মানসিক প্রশান্তি, জীবনবোধের শিক্ষা পাওয়া যায়। তবে কিছু কিছু বই জীবন দর্শন পরিবর্তন করার মত ক্ষমতা রাখে। তার মাঝে ফিওদোর দস্তয়ভস্কির ক্রাইম এন্ড পানিশমেন্ট অন্যতম। ফিওদোর দস্তয়েভ্স্কি তার এই বইয়ে তৎকালীন বৈষম্যের শিকার একটি সামজের চিত্র নিখুঁতভাবে তুলে ধরেছেন।"
Siddikur Rahman , Feb 19, 2020
"এই প্রথম অর্ডার করলাম এই ওয়েব হতে দেখা যাক প্রথম অভিজ্ঞতা কেমন হয়।"
Mohammad Jillur Rahman , Dec 29, 2019
"ফিওদর দস্তয়েভস্কি'র একখানা কালজয়ী উপন্যাস ক্রাইম এন্ড পানিশমেন্ট। প্রথমত, অনেক দিন যাবত এই উপন্যাসখানা পড়ার খুব ইচ্ছা ছিলো এবং সস্তায় পেয়ে কিনে ফেলি, সুতরাং দাম অনুযায়ী প্রিন্ট, বাধাই ও অনুবাদ ভালোই ছিলো। তবে বানান ভুল প্রচুর। দ্বিতীয়ত, যাদের বড় উপন্যাস পড়ার অভ্যাস নেই, তাদের জন্য এই উপন্যাস না নেয়াই ভালো (আমার বড় উপন্যাসই পছন্দ)। এবার আসি উপন্যাসের ব্যাপারে- রাশিয়ান আগের উপন্যাস গুলোতে এই ধরনের পেক্ষাপটের মুখোমুখি আরো হয়েছি। এই গল্পের মধ্যে অনেক ব্যাপারই মনস্তাত্ত্বিক রুপ নিবে, লেখক খোলামেলাভাবে নায়কের একটা অপরাধের তত্ত্ব বিশ্লেষণ করেছেন যদিও সেটা যে একান্ত সঠিক বা নায়ক রাসকলনিকভ যে তার তত্ত্বে দৃঢ় তা অনেকটা ঝাপসা ছিলো। সবচে বেশী ভালো লেগেছে ক্রিমিনালদের মানুষিকতা নিয়ে উকিলের খেলা করার ব্যাপারগুলো। অনেকেই আমার ধারনাটি আসলে না পড়লে বোঝবেন না, এমনও হতে পারে আর এক জন পাঠক আমার সাথে এক মত নাও হতে পারেন। ধন্যবাদ প্রগতিকে।"
Safikul Islam Jihad , Sep 3, 2019
""ক্রাইম এন্ড পানিশমেন্ট" ফিওদর দস্তয়ভস্কির কালজয়ী উপন্যাস। বাঙলা সাহিত্যের বেশিরভাগ উপন্যাস অপঠিত থাকায় বিদেশি লেখা পড়ার তেমন সৌভাগ্য আমার তখন (এখনও) তেমন একটা হয়নি। তারপরেও বইটার মুখবন্ধের কিছুটা পড়ে বইটা পাঠ করার তাগিদ বোধ করলাম। শুরু করলাম পড়া। এক ঘন্টায় তিন পৃষ্ঠা এগুলো। মনে মনে অনুবাদকের পিণ্ডি চটকিয়ে আমি নিদ্রায় মন দিলাম। সেদিনই আবার কী ভেবে বইটা পড়া শুরু করলাম । আবারও প্রথম থেকে । এইবার বুঝার গতি দ্রুততর হলো কিছুটা ভালো লাগাও আসতে শুরু করল। তারপরেও বেশিক্ষণ না পড়ে খ্যামা দিলাম। পরের দিন আবার সকালে পড়া শুরু করলাম। এইবার বইটির প্রেমে পড়ে গেলাম সত্যি সত্যি। তারপর , হ্যা তারপর দশ দিন লাগিয়ে খাওয়া ঘুম বাদ দিয়ে পড়ে ফেললাম অসাধারণ এই উপন্যাসটি। এই উপন্যাসটি আমার কাছে ভালো লেগেছে এর প্রেক্ষাপট বিবেচনায়। উপন্যাসে ঢুকে যেতে আমাকে অজানা অচেনা কোন জগতে যেতে হয়নি ( যে কারণে বিদেশি সাহিত্য আমার মাথার উপর দিয়ে যায়), বরং তৎকালীন রাশিয়ার প্রেক্ষাপটকে আমি চোখের সামনে দেখতে পাই আজকের আমার সামনের বাংলাদেশের বাস্তব অবস্থার মধ্যে। গল্পের নায়ক রাসকোলনিকভ কে আমি দেখতে পাই আমার খুব কাছের এক বন্ধুর মাঝে। শুধু সে কেন উপন্যাসের প্রতিটি চরিত্র খুব চমৎকারভাবে আমার চারপাশের মানুষগুলোর মাঝেই খুঁজে পাই। এ উপন্যাসের পট এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া দারিদ্র পিষ্ট সমসয়া জর্জরিত এক যুবককে নিয়ে। সে তার এবং তার চারপাশের মানুষের জীবনের অভিশাপ দেখে বিদ্রোহী হয়ে উঠে। আর যুবকের মাঝে থাকে কিছুটা সুপিরিওরিটি কমপ্লেক্স। সে নিজেকে ভাবতে শুরু করে সমাজ উদ্ধারে পথিকৃৎ হিসাবে। আর সেই তাড়না থেকে সে খুন করে সম্ভাবনাহীন জীবনকে যাপিত করা এক পুজিপতি বুড়িকে। এবং খুব অলৌকিকভাবে সে পুলিশের চোখকে ফাঁকি দিতে সমর্থ হয়। তারপর শুরু হয় তার আত্মদ্বন্দ্ব। সে শারীরিক এবং মানসিকভাবে বিকারগ্রস্থ হয়ে যায়। এসময় তার বন্ধু রাজুমিখিন ঢুকে পড়ে উপন্যাসে তার সমর্থনদাতা উপকারী বন্ধু হিসাবে। উপন্যাসের অন্যপিঠে আছে সোনিয়া নামক একজন যৌন কর্মী। পরিবারকে ক্লিষ্ট করে তোলা মাতাল বাবার অথর্বতা আর পরিবারের বেহাল অবস্থায় সে জীবন সংগ্রামে নামে যৌন কর্মীর অন্ধকার জীবনকে বেছে নিয়ে। সুরাখানায় সোনিয়ার বাবার সাথে পরিচয় ঘটে রাসকোলনিকভের। সেই সূত্র ধরেই সোনিয়ার সাথে রাসকোলনিকভের পরিচয় আর কাহিনীর অগ্রসরতা। উপন্যাসের আরেকভাগে আছে রাসকোলনিকভের বোন দুনিয়া। আর তার সাথে উপন্যাসে এসেছে সলভদ্রিগাইলভ নামে এক স্থানীয় জমিদার। সেখান থেকে আরো বেশ কিছু ব্যাপার যার অনেক কিছু আমি বুঝেছি আর অনেককিছুই এন্টেনার উপর দিয়ে গেছে। এবং সবচেয়ে চমৎকার ব্যাপার ছিল উপন্যাসে জেরাকারী পুলিশের সাথে রাসকোলনিকভের মানসিক যুদ্ধ। যে যুদ্ধ জিতে গিয়েও সে তার নিজের অপরাধবোধের কাছে হেরে যায়। এই উপন্যাসটির বিশিষ্টতা আমার কাছে লেগেছে এর বিষয়ের ব্যতিক্রমতা আর দস্তয়ভস্কির চরিত্র রূপায়নের অসাধারণত্ব। প্রতিটি চরিত্রের মাঝে লেখক ঢুকে গেছেন এবং পাঠককে তার মত করে ভাবাবার প্রয়াস পেয়েছেন। রাসকোলনিকভের মনের বিভিন্ন চিন্তার দ্বন্দ্ব অসাধারণ ভাবে চিত্রায়িত হয়েছে এই উপন্যাসটিতে। উপন্যাসের শেষের দিকে যে অপরাধ থেকে মুক্তি পাওয়ার অদ্ভুত এক অনুভূতি পাঠকের মাঝে ছুয়ে গেছে অপূর্বভাবে। শুরুতেই বলেছি আমি কোন বোদ্ধা পাঠক না। কিন্তু আমার নিজের ভালোলাগা ছুয়ে যাওয়া কিছুটা শেয়ার করলাম সিসিবির সাথে। সবাই নিশ্চয় অতটুকু বুঝবেন দস্তয়ভস্কির নখের যোগ্যতাও আমার নেই, তাই তার সমালোচনা করার বিষয়টিই হাস্যকর। বইয়ের মর্ম আরো ভালোভাবে বুঝতে বইটা যারা পড়েছেন তাদের কাছে থেকে আলোচনা শোনার অপেক্ষায় রইলাম। বই: ক্রাইম এন্ড পানিশমেন্ট; লেখক: ফিওদর দস্তয়ভস্কি; অনুবাদক: ডা. কামরুল আহসান; ধরন: অনুবাদ:উপন্যাস; প্রকাশক: সালাউদ্দীন বইঘর"
Siam Talukdar , Aug 7, 2019
"ভালো অনুবাদ!"
প্রশ্ন ও উত্তর (Q&A)
1 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটার কি pdf version আছে ?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"ক্রাইম এন্ড পানিশমেন্ট" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: