১ম, ২০১৫
করাচি
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | করাচি |
| Author | মোহাম্মদ নাজিম উদ্দিন |
| Publisher | বাতিঘর প্রকাশনী |
| Edition | ১ম, ২০১৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 320 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.44 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
78 Ratings and 30 Reviews
পাঠকদের মন্তব্য
৩০টি
Abdullah , Aug 4, 2025
"I have read this book. But I didn't get the extra ordinary vibe like the first 4 books of this series. Only one character has played he role in this storyline. And some unrealized thinking are also described here. So, from the realization, I can give it 2/10."
Anisur RahmanNasib , Jun 21, 2025
"ফেলুদার মতো এডভেঞ্চার থ্রিলারের ছোঁয়া ছিলো"
Farhana Zaman Liza , Mar 2, 2025
"বেগ বাস্ট্যার্ড সিরিজের একটি বই করাচি। পড়ে ভালো লেগেছে। যারা থ্রিলার পছন্দ করেন, তারা নিশ্চয়ই এটি পড়া মিস করবেন না। পারসোনাল রেটিং ৪.৫/৫"
ইয়াসির আল সাইফ , Sep 5, 2024
"#Book_Insights 37 তিন যুগ আগের একটা ঘটনার মীমাংসা করতে বাস্টার্ডকে যেতে হবে বারো শ' মাইল দূর করাচি শহরে। কাজটাকে সহজ মনে হলেও, অচেনা শহরে অপরিচিত মানুষদের মাঝে বিপাকে পড়তে হয় তাকে। • গল্প: গল্পটা নেমেসিসের ঘটনারও আগের। অর্থাৎ এটা সিরিজের একটা প্রিকুয়েল। একজনকে খুঁজে হত্যা করার দায়িত্ব দেয়া হয়েছে বাস্টার্ডকে। অপরদিকে গল্প বলা হয়েছে একটা দলকে নিয়ে, সে দলের ভিন্ন সদস্যদের নিয়ে। বাস্টার্ডের মিশন এবং ওই দলের মিশন নিয়ে প্যারালালে গল্প বলা হয়েছে। এ গোপন মিশনের তদন্তেও আবার নেমেছে অন্য কোনো দল। • চরিত্র: উপন্যাসটা যেহেতু আরও আগের কাহিনী, লেখক কি সে হিসেবেই এখানে বাস্টার্ডের চরিত্রকে এমন রাখলেন কিনা কে জানে। বাকি উপন্যাসে তাকে যেমন ঠাণ্ডা মাথায় একটা প্ল্যান রেখে কাজ করতে দেখা গেছে, এখানে তেমন পোক্ত প্ল্যানের কারিগর হিসেবে তাকে দেখা যায়নি। কেমন একটা উদাসীন অনুভূত হয়েছে। উপন্যাসে নতুন কিছু চরিত্র আছে। অপরাধ জগতে জড়িয়ে যাওয়া কিছু শিশুর মানসিকতা, অনুভূতি এবং বাড়ি ফেরার আকুতি, অনেকটাই নিখুঁতভাবে ফুটে উঠেছে। তাছাড়া আইনাত চরিত্রের দুঃখ ও সেসবের কারণে বিগড়ে যাওয়া জীবনযাপনও সমাজের অনেক কিছু বলে দেয়। • অনুভূতি: নতুন চরিত্র ছাড়াও উপন্যাসের একটা বড় বিষয় নতুন শহর, নতুন পরিবেশ। করাচি শহরের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত উভয় শ্রেণির জীবনযাপন ও পরিবেশের ধারণা পাওয়া গেছে উপন্যাসে। যদিও লেট নাইট ক্লাবিং এর বিষয়টা একটু অবাক করেছে। তার চেয়েও বেশি অবাক হয়েছি সমকামিতার বিষয়টি দেখে। পাকিস্তানে অবাদ মেলামেশা ও উন্মুক্ত সমকামিতা মানুষ সহজভাবে নেয় কিনা আমার জানা নেই; তাও আবার যে সময়কালকে নির্দেশ করে উপন্যাসটা লেখা হয়েছে, সে সময়ে এসবের চর্চা উন্মুক্তভাবে এতো একটা হতো কিনা সে প্রশ্নও জাগে। করাচি উপন্যাসে সমান্তরালে যে দুই কাহিনী চলমান আছে, তার একটা আমাদের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত, আরেকটা ঘটনা ভারতের একটা মর্মান্তিক 'সন্ত্রাসী হামলার' ঘটনার সাথে সম্পর্কিত। বাস্তব ঘটনার সাথে উপন্যাসের এতো সুন্দর মিশেল সত্যিই ভালো লেগেছে। অন্যদিকে, থ্রিলার উপন্যাস হিসেবে বিবেচনা করলে বলবো, থ্রিলটা অতো জমেনি। সমাপ্তি অংশে বাস্টার্ডের মিশন কমপ্লিট করার দৃশ্যপটগুলোতে থ্রিল যুক্ত করার আরও সুযোগ ছিলো বলে আমি মনে করি। তাই উপন্যাস নিয়ে আমার প্রতিক্রিয়া মিশ্র, যেখানে একে আমি সিরিজের চতুর্থ বই 'কনফেশন' এর চেয়ে এগিয়েই রাখবো, তবে প্রথম বই 'নেমেসিস' এর তুলনায় এই বইটা কিছুটা পিছিয়ে। • ব্যক্তিগত রেটিং: ৩.৩৫/৫ • বই: করাচি (বেগ বাস্টার্ড:- ৫) • লেখক: মোহাম্মদ নাজিম উদ্দিন • ধরণ: থ্রিলার উপন্যাস • প্রকাশনী: বাতিঘর প্রকাশনী • প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১৫ • প্রচ্ছদ: সিরাজুল ইসলাম নিউটন • পৃষ্ঠা সংখ্যা: ৩২০ • মুদ্রিত মূল্য: ৪৫০ টাকা ~ ইয়াসির আল সাইফ"
Fateha Fariha Mysha , May 19, 2024
"most thrilled part😃"
Manna Chakraborty , Jul 20, 2023
"good"
Abu Syeed Mahmud Hasan , Jul 31, 2022
"দুর্দান্ত"
rezwanbion , May 20, 2022
"Good"
Shihab Sumon , May 8, 2022
"good"
Abu bakar siddik , Apr 5, 2022
"থ্রিলার প্রেমীদের অবশ্যই পড়া উচিত"
Shamiul Azad , Mar 12, 2022
"দারুণ একটা বই।"
Zakaria Minhaz , Feb 25, 2022
"#Book_Mortem 38 #করাচি লেখকঃ মোহাম্মদ নাজিম উদ্দিন প্রচ্ছদঃ সিরাজুল ইসলাম নিউটন প্রকাশনীঃ বাতিঘর মূদ্রিত মূল্যঃ ৩৬০ টাকা তিনযুগ আগের একটি ঘটনার জন্য বাস্টার্ড কে হায়ার করা হলো। সেটার মীমাংসা করার জন্য তাকে যেতে হবে ভয়ংকর শহর করাচিতে। শুরুর দিকে সাদামাটা এক মিশন ভেবে করাচির উদ্দেশ্যে যাত্রা করা বাস্টার্ড কল্পনাও করতে পারেনি করাচি তাকে এতোটা তাজ্জব করে দিবে। আপাত সাধারণ এক মিশন গিয়ে ঠেকলো অনেক বিশাল এক ঘটনার মাঝে। বেগ বাস্টার্ড সিরিজের আগের ৪ বইয়ের প্রিক্যুয়েল এই বইটিতে পাঠক আলাদা একটা ফ্লেভার পাবেন। #পর্যালোচনাঃ অবশেষে সিরিজটা শেষ করলাম। সিরিজের ১ম তিনটা বই যতোটা উত্তেজনাকর আর কৌতুহল উদ্দীপক, পরের দুইটা ততটাই ম্যাড়মেড়ে মনে হয়েছে আমার কাছ। এই বইটাকে অবশ্য আমি বেগ বাস্টার্ড সিরিজের অন্তর্ভুক্ত করতে রাজী নই। এখানে যে প্রিয় ডিটেকটিভ চরিত্র জেফরি বেগই নেই!! বইতে নেই কোনো রহস্য, নেই সূত্র ধরে ধরে রহস্যের সমাধাণের চেষ্টাও, তেমন কোনো একশন সিকুয়েন্স কিংবা টানটান উত্তেজনার মুহুর্তও চোখে পড়েনি। তবুও এই বইটা আমার কাছে কনফেশনের তুলনায় ভালো লেগেছে। কারন হলো, এটলিস্ট পুরোনো কাসুন্দি না ঘেটে নতুন কিছু পড়ার সুযোগ পেয়েছি। পুরোপুরি বাস্টার্ড কেন্দ্রিক এই বইটা স্ট্যান্ড এলোন একটা একশন বই হিসাবে চালিয়ে নেয়া যায়। কিছুটা বলিউডি অজয় দেবগন/ অক্ষয় কুমারের দেশাত্ববোধক মুভির মতো মনে হলেও, ২০০৮ সালে ঘটা ভয়ানক আর নৃশংস মুম্বাই হামলার সাথে বেশ সুন্দর যোগসাজশ করেছেন লেখক। তবে এটা আরো বেটার হতে পারতো। বিশেষ করে সিমের নাম্বার নিয়ে নেয়ার ব্যাপারটা নিয়ে বাস্টার্ড বড় ধরণের কোনো বিপদে পড়বে এমনটা আশা করেছিলাম আমি। তেমন কিছুই হয়নি, উপরন্তু পিজ্জা ডেলিভারির মতো বহুল চর্চিত ক্লিশে ব্যাপারটাকে উপস্থাপন করা একেবারেই হাস্যকর মনে হয়েছে। বইজুড়ে "তাজ্জব" আর "বাঁকা হাসি" পড়তে পড়তে আমার ঠোঁটেও সম্ভবত হাসি ফুটে উঠেছিলো 🙄। ভালো লাগার মধ্যে ছিলো করাচি শহরের বর্ণনা। পাকিস্তান সম্পর্কে অলমোস্ট কিছুই জানতাম না। এট লিস্ট এখন তাদের একটা শহরের ব্যাপারে টুকটাক জানি। পাকিস্তানের মুখরোচক খাবারের আরো একটু বিশদ বিবরন পেলে খুশী হতাম। ওভারঅল চলে টাইপ বই মনে হয়েছে আমার কাছে। চোর পুলিশের খেলা পাবো না জানতাম, তবুও আরো কমপ্লেক্স কিছু আশা করেছিলাম। #চরিত্রায়নঃ বাস্টার্ড এজ ইউজুয়েল বাস্টার্ডের মতোই ছিলো। কিছু কিছু সিচুয়েশনে আর বুদ্ধিমত্তার তারিফ করতে হয়৷ আইনাত চরিত্রটাকে ভালোই লেগেছে। তার জীবনের দুর্বিষহ সময়টার উল্লেখ থাকলেও সেখানে তার জন্য কোনো সমবেদনা তৈরী হওয়ার মতো সিচুয়েশন লেখক তৈরী করেননি। আর বাদ বাকী টুকটাক চরিত্রগুলো গতানুগতিক ছিলো। #প্রোডাকশনঃ বানান ভুল এই বইয়েও ছিলো, কিছু বাক্য গঠনে অসামঞ্জস্যতার দেখা পেয়েছি। একটা সিচুয়েশনে একই চরিত্রের বর্ণনায়নে একই রকম শব্দের ব্যবহার বিরক্তির উদ্রেক করে, এটা সম্পাদনা জনিত ত্রুটি। প্রচ্ছদ টিপিক্যাল, বাঁধাই এবং পেইজ কোয়ালিটি ভালোই মনে হয়েছে এই বইয়ের। #রেটিংঃ ৬/১০ (আমি পার্সোনালি রহস্য পছন্দ করি। এই ধরণের মুভি টাইপ বই পড়তে ব্যাপক অনাগ্রহ আমার। তাই এই রেটিং।) #পরিশিষ্টঃ বেশ ভালোভাবে শুরু হওয়া এই সিরিজটা দূর্দান্ত গতিতে পাঠকের মনে জায়গা করে নিলেও এরপর এসে খেই হারিয়ে ফেলেছে। অন্তত আমার কাছে সেটাই মনে হয়েছে। জানি না সিরিজটাকে সামনে আর কতোদূর টেনে নেয়ার ইচ্ছে আছে লেখকের, তবে চাইবো যদি ভালো কিছু না হয় তাহলে যেনো সিরিজটার একটা সুন্দর সমাপ্তি দেয়া হয়।"
Al Hadi Mohammad (sourov) , Jan 14, 2022
"Average book but better than the other book of this series.When reading sometimes it feels like you are reading Masud Rana."
Mohammed Arafat , Nov 29, 2021
"Awesome book.Awosme thriller.Awsome quality.Every one should read this book."
Syed Abdul Muntakim , Nov 20, 2021
"Good read"
Nasir Uddin , Oct 2, 2021
"Nice"
A Rahman Mahfuz , Sep 19, 2021
"Awesome thriller"
Rifat Abedin , Jul 29, 2021
"খুব ই ভালো বই। বেগ বাস্টার্ড সিরিজের নতুন বই এর অপেক্ষা য় আছি।"
Aritra Saha , Jul 25, 2021
"আমার পছন্দের বইগুলোর একটি"
shakeel ahmed , Jul 16, 2021
"Another Masterpiece.."
Nazmus Sakib , Jul 5, 2021
"ossume"
Zubayer Mahtab , Jun 13, 2021
"Nice"
Farhan Hasan , Jun 11, 2021
"Nice Books All Of Them"
Avian X Tyrant , May 14, 2021
"😘"
Md Tarikul Islam , May 9, 2021
"🤗"
রায়হান রিফাত , Mar 21, 2021
"#স্পয়লার_এলার্ট "করাচি" -মোহাম্মদ নাজিম উদ্দিন এই সিরিজের বই গুলোর মধ্যে কন্ট্রাক্ট সর্বেসর্বা আমার কাছে আর এরপরেই করাচি। করাচির মোটামুটি সব ই ভাল লেগেছে কিন্তু আগের বই গুলোতে যেমন এক বই এর রেখে যাওয়া ধোয়াশা পরের বই এ কাটিয়ে দিয়েছে সেখানে 'কনফেশন' এর শেষে যে গুলিবিদ্ধ বাস্টার্ড এর কি হয় সেটা করাচি তে উল্লেখ করা হয়নি।। এইটা প্লট হোল নাকি আমার চোখে পড়েনি জানিনা। যাইহোক এই অংশটুকু বাদ দিলে ভাল লেগেছে করাচি।।"
Tahmid Rafat Chowdhury , Feb 11, 2021
"Nice"
shibany maitra , Oct 11, 2020
"Thrilling"
Apon , Sep 21, 2020
"i love karachi"
Mitu , Nov 26, 2019
"পেশাদার খুনি বাস্টার্ড চলেছে নিজের শহর থেকে বারো'শ মাইল দূরে করাচিতে তার জন্মেরও পূর্বের এক ঘটনার সুরাহা করতে। শহীদ বুদ্ধিজীবী ডাক্তার শাফকাত আহমেদের হত্যার পরিশোধ নিতে তার ছেলে জামিল আহমেদ বাস্টার্ডকে পাঠিয়েছে করাচিতে তার বাবার খুনি , একাত্তরের দালাল ইউসুফ আলী। অচেনা করাচি শহরে তার মিশন সম্পূর্ণ করতে যেয়ে নানারকম ঘটনায় চমকে যেতে থাকে। এক সময়ের মনে হওয়া সহজ মিশন অনেক কঠিন হয়ে যায়।তার টার্গেটের কাছে পৌঁছানো টা অনেক কঠিন ,অনেকটা অসম্ভব হয়ে দাঁড়ায়। যদিও সে তার মিশন সম্পর্কে আশাবাদী। যদিও সে জানে না করাচিতে এসে একাত্তরের ঘাতককে হত্যা করতে এসে অযাচিতভাবে কোথায় ঢুকে পড়েছে সে। বাস্টার্ড কি পারবে অচেনা শহরে এই কঠিন মিশন সম্পূর্ণ করতে...?"
প্রশ্ন ও উত্তর (Q&A)
4 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটির পৃষ্ঠা কতো?
বইটা কি সিরিজের অংশ ? সিরিজের আগের বইগুলো না পড়ে এটা পড়লে বুঝবো?
এই বই টা কি পাওয়া যাবে?
এটা কি আর পাওয়া যায় না?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"করাচি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: