১৮ম মুদ্রণ, ২০২২৩
কন্ট্রাক্ট
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | কন্ট্রাক্ট |
| Author | মোহাম্মদ নাজিম উদ্দিন |
| Publisher | বাতিঘর প্রকাশনী |
| Edition | ১৮ম মুদ্রণ, ২০২২৩ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 349 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.14 Kg |
| ISBN | 9789848729304 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
170 Ratings and 30 Reviews
পাঠকদের মন্তব্য
৩০টি
Sara Jahin , Aug 31, 2026
"so thrilling😭😭 loving this series"
880****545 , Aug 13, 2026
"নেমেসিস পড়েছি। দুর্দান্ত ছিল। ক্লাইমেক্সটাতে পুরো টান টান উত্তেজনা। এখন কন্ট্রাক্ট পড়তে শুরু করেছি। আশা করি এটাতে আরো থ্রিলার থাকবে।"
Shadman Shabab Khan Protik , Aug 10, 2026
"বেগ-বাস্টার্ড সিরিজের ২য় বই "কন্ট্রাক্ট"-এ পেশাদার খুনি সাধারণভাবেই একটা খুনের কন্ট্রাক্ট পেয়ে বিপুল পরিমাণ টাকার বিনিময়ে রাজি হয়ে নিজের প্ল্যান গুছিয়ে অগ্রসর হতে থাকে। প্ল্যানের একটা একটা অংশ এক্সিকিউট করতে থাকে নিখুঁত দক্ষতায়; কিন্তু গল্প যত এগোতে থাকে ততোই একটা প্রশ্ন দানা বাঁধতে থাকে- এই কন্ট্রাক্টের উদ্দেশ্য কি শুধুই একটা খুন, নাকি এর পেছনে আছে একটা খুনের চেয়েও বড় কিছু? এই প্রশ্নের উত্তর পেয়ে আসলেই চমকাতে হয়! জার্মানির অটোবানের গাড়ির মতো গতিশীল গল্পের এই ৪০০+ পাতার একটা বই কখন শুরু হয়ে শেষও হয়ে যায় টের পাওয়া যায়না। বেগ-বাস্টার্ড সিরিজের সবচেয়ে সেরা দিক হলো এর প্লট আর চরিত্রগুলোর Imperfectness, অর্থাৎ মূল চরিত্রগুলো কেউ সর্বেসর্বা না, সবাই কিছু না কিছু ভূল করছে আবার সেখান থেকে কামব্যাক করার চেষ্টা করছে- মানুষ হিসেবে এটিই স্বাভাবিক। তবে এই বইটা সিঙ্গেল পড়লে হবেনা, নেমেসিস দিয়ে শুরু করে কন্ট্রোলে গিয়ে শেষ (আপাতত) করতে হবে 😁"
সিয়াম The Noob Gamer , Jun 30, 2026
"খুবই চমৎকার একটি বই ছিল হুম"
Sudipa Debnath , Jun 29, 2026
"অসাধারণ একটা বই ..... টান টান উত্তেজনা...... বই এর কাহিনি দুর্দান্ত..... শুরু থেকে শেষ পর্যন্ত পাঠকের আগ্রহের কোনো কমতি হবেনা..... এক কথায় বেগ - বাস্টার্ড সিরিজের বেস্ট বই।"
Mawa Rawnak , Apr 16, 2026
"best thriller book i've ever readed, i love ittt!"
Muhib Rahman , Feb 21, 2026
"Mindfucking thriller books you have to read this book Definitely you'll love this book"
nah****com , Jan 30, 2026
"osthir book .........shobai niben"
Syeda Fahima , Jan 21, 2026
"প্রগতির সার্ভিস ভালো লেগেছে, প্রিন্ট সুন্দর ছিলো। কিন্তু বইয়ের কাহিনী ভালো লাগেনি, মনে হচ্ছিলো বই পড়ছিনা কোনো হিন্দি সিনেমা দেখছি! অনেক ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত পড়েছি। বারবারই আফসোস হয়, যদি ফিরত দেয়া যেত😩"
Antor , Jul 23, 2025
"নেমেসিসের পরে বাস্টার্ড ছিল রীতিমত আন্ডারগ্রাউন্ডে কিন্তু তাকে বেরিয়ে আসতে হলো একটি কন্ট্রাক্ট পালন করতে! রাজনৈতিক ষড়যন্ত্র থেকে শুরু করে একজন ব্যাবসায়ীর ব্যাক্তিগত প্রতিশোধ এবং এক জন কে খুজতে গিয়ে একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হয় বাস্টার্ড। দুর্দান্ত থৃলার!"
Masrora Ahammed Mahim , Sep 6, 2024
"বেশি কিছু বলবো না।শুধু বলবো, আমি বাস্টার্ডের প্রেমে পড়ে গিয়েছি।"
ইয়াসির আল সাইফ , Sep 5, 2024
"#Book_Insights 34 পাঁচ লক্ষ টাকার কন্ট্রাক্ট এসেছে পেশাদার খুনি বাস্টার্ডের কাছে; কুখ্যাত সন্ত্রাসী ব্ল্যাক রঞ্জুকে সরিয়ে দিতে হবে পৃথিবী থেকে। কিন্তু মিশনে নামতেই বিশাল এক ষড়যন্ত্রের অংশ হয়ে যায় সে। এ দিকে দৃশ্যপটে আর্বিভূত হয় হোমিসাইড ইনভেস্টিগেটর জেফরি বেগ। • 'কন্ট্রাক্ট' বেগ-বাস্টার্ড সিরিজের দ্বিতীয় বই এবং 'নেমেসিস' এর সিক্যুয়েল। তবে এবার গল্পটা ভিন্ন। এবার বাস্টার্ড ফিরে এসেছে আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার এক জগতে; যেখানে একদিকে তাকে মোকাবেলা করতে হবে ব্ল্যাক রঞ্জুকে, অন্যদিকে তাকে ধাওয়া করছে জেফরি বেগ। বেগ ও বাস্টার্ড এর যে মুখোমুখি লড়াই, ইঁদুর-বিড়াল খেলা, তার উপযুক্ত রূপ দেখতে পাবেন এই উপন্যাসে। • চরিত্রায়ন: আগের উপন্যাসে আমরা জেফরি বেগ সম্পর্কে জানতে পেরেছিলাম, এবার জানতে পারবো বাস্টার্ড চরিত্রের জীবন বৃত্তান্ত। জানতে পারবো অতীতে বাবলু থেকে বাস্টার্ড এবং বর্তমানে বাস্টার্ড থেকে বাবলু হয়ে উঠার গল্প। 'নেমেসিসে' বাস্টার্ডকে দেখানো হয়েছিলো হিংস্র ও নৃশংস একটা চরিত্র হিসেবে। তবে এ চরিত্রের ভিতরেও যে একটা নরম দিক আছে, সেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে চমৎকার একটা 'ক্যারেক্টার ডেভেলপমেন্ট' দিয়ে। উপন্যাসের একটা বিশেষ চরিত্র উমা। লেখক এ চরিত্রকে যতটা মায়াবতী করতে চেয়েছেন, তার সবটাই গ্রহণ করতে পেরেছি। ব্ল্যাক রঞ্জুর চরিত্রায়নও মন্দ নয়, চরিত্রটাকে আড়ালে রেখে ধীরে ধীরে পাঠকের মগজে অনেক বড় একটা জায়গা দখল করানো গেছে। তার সান্নিধ্যে থাকা মিনা ও লেডি গিয়াস চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং লেগেছে। • প্ল্যানিং ও এক্সিকিউশন: বাস্টার্ড একজন ঠান্ডা মাথার খুনি। সে সবটা ভেবে সামনে আগায়। এ ধরনের গ্রে শেডের ক্যারেক্টার ফিকশন জগতে আমাদের অনেকেরই পছন্দ। তবে, এদিকে বেগের চরিত্রটাও কম নয়, সে বস্টার্ডকে ধরাশায়ী করতে নানারূপ পদক্ষেপ নেয়। এখানে প্রত্যেকের এমনকি ব্ল্যাক রঞ্জু ও তার দোসরদের চরিত্রের মাঝেও একটা মাপমাফিক প্রতিক্রিয়া দেখা যায়, যা উপন্যাসের জগৎকে অনেকটাই গ্রহণযোগ্য করে তোলে। • অনুভূতি: যখন পুরোনো একটা আততায়ী চরিত্রকে এতো চমৎকারভাবে লিখা হয়, যে পাঠকের মন তার পক্ষপাতিত্ব করতে শুরু করে, তখন বলাই যায় এটা একটা সার্থক সিক্যুয়েল। প্লট অনুযায়ী এর অগ্রসর হওয়া কাহিনী, বরাবরই পাঠক মনকে উত্তেজিত রাখতে সক্ষম। এই গল্পের উপর ভিত্তি করে একটি ওয়েব সিরিজও নির্মিত হয়েছে। যদিও সেটি নিয়ে ছিলো মিশ্র প্রতিক্রিয়া। তবে বইটা পড়ার পর যা পেয়েছি, তা প্রত্যাশার চেয়েও বেশি। কিছু প্লটহোল হয়তো পাওয়া যেতে পারে, তবে সময় ও অর্থ কোনোটাই বৃথা যাবে না। • ব্যাক্তিগত রেটিং: ৪/৫ এক নজরে, • বই: কন্ট্রাক্ট (বেগ বাস্টার্ড:- ২) • লেখক: মোহাম্মদ নাজিম উদ্দিন • ধরণ: থ্রিলার উপন্যাস • প্রকাশনী: বাতিঘর প্রকাশনী • প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১১ • প্রচ্ছদ: সিরাজুল ইসলাম নিউটন • পৃষ্ঠা সংখ্যা: ৩৫২ ~ ইয়াসির আল সাইফ"
880****799 , Mar 10, 2024
"এখনো পড়া শুরু করিনি আশা করি ভালো কিছু শিখতে পারবো বইটি থেকে।🙂"
Nawal Kawsar , Jan 4, 2024
"Onek bhalo experience chilo. I am looking forward to read the whole thriller series."
NURnobi , Nov 29, 2023
"good"
Saif Khan Pathan , Aug 17, 2023
"অবশেষে বেগ - বাস্টার্ড সিরিজ পূর্ণ হলো। নেমেসিস পড়ার পর সিরিজের পরবর্তী বইগুলো পড়ার জন্য আর তর সইছিল না। অতঃপর কনফেশন এর মাধ্যমে সিরিজ পুরো হলো। অসাধারণ!!! সবগুলো বই একটানা পড়ে শেষ করেছি। আপনারাও শুরু করতে পারেন আজ থেকেই....."
Khan Shamim Parvez , Nov 28, 2022
"this book is better than nemesis"
Dr.Md.Muktadeer Arefin , Sep 18, 2022
"Not up to expectation"
Tanmay Halder , Jul 30, 2022
"Good one"
Rokeya Jannat Moni , Jul 3, 2022
"খুবই বাজে একটা বই।গালিগালাজ আর কুরুচিপূর্ণ সব কথাবার্তা।লেখকের দৃষ্টি আকর্ষণ করছি যেন এরকম নিম্নমানের বই আর না লেখেন।লেখকদের কাছ থেকে পাঠকরা সুস্থ সাবলীল ঘরানার বই প্রত্যাশা করেন যেন সাহিত্যের স্বাদ আস্বাদন করতে পারেন।পাঠকদের দৃষ্টি আকর্ষণ করতে হলে গালিগালাজ এবং যৌনতা দিয়ে বই ভরে ফেলা লাগে না।সাহিত্যপ্রতিভা থাকলেই যথেষ্ট।বানানও যথেষ্ট ভুল ছিলো।থ্রিলের স্বাদও পেলাম না।সর্বোপরি কোনোভাবেই বইটি আমার কাছে প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে না।বরং অনেক পাঠকই আমার মতো ক্ষুব্ধ হয়েছেন লেইম-সব কাহিনী পড়ে! রেটিংঃ০/৫"
Shihab Sumon , May 26, 2022
"osthir"
Azhar Tuhin , Mar 18, 2022
"valo"
Mayeesha , Mar 17, 2022
"বইঃ কন্ট্রাক্ট লেখকঃ মোহাম্মদ নাজিম উদ্দীন পৃষ্ঠাসংখ্যাঃ ৩৪৮ 🌟🌟🌟🌟🌟 কন্ট্রাক্ট বইটি মোহাম্মদ নাজিম উদ্দীন এর "বেগ-বাস্টার্ড" সিরিজের দ্বিতীয় বই। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রে হিসেবে থাকে একজন প্রতিভাবান এবং মারাত্মক কন্ট্রাক্ট কিলার বাস্টার্ড। পাঁচ লক্ষ টাকা দামের একটা টেলিফোন কল আসে বাস্টার্ডের কাছে। কল পেয়ে দেশে ফিরে আসে সে। বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী ব্ল্যাক রঞ্জুকে হত্যার কন্ট্রাক্ট। তার নামে বিভিন্ন থানায় একাধিক খুন এবং চাঁদাবাজির হুমকির মামলা। আত্মবিশ্বাসী বাস্টার্ড মিশনে নেমে পড়তেই সবকিছু জট পাকাতে শুরু করে। অনেক বড় একটা ষড়যন্ত্রের অংশ হয়ে যায় সে। যা শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং প্রভাবশালী ব্যাক্তিত্ত্ব দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। ব্ল্যাক রঞ্জুর সহকারীদেরকে খুঁজে বের করে হত্যা করতে শুরু করে বাস্টার্ড। ঘটনাচক্রে পরিচয় হয় "উমা" নামের এক মেয়ের সাথে। এদিকে দৃশ্যপটে আবির্ভাব হয় হোমিসাইডের ইনভেস্টিগেটর জেফরি বেগ। তাদের দুজনের লক্ষ্য অবশ্য সম্পূর্ন ভিন্ন। শহরে আকস্মিক পরপর এতোগুলো খুন হলে চিন্তায় পড়ে যায় পুলিশ ও হোমিসাইড ডিপার্টমেন্ট। জেফরি বেগ ও তার সহকারি জামান এ বিষয়ে তদন্ত শুরু করলে বেরিয়ে আসে রাজনীতির এক অজানা ষড়যন্ত্র। বাস্টার্ড কি পারবে তার মিশন কমপ্লিট করতে? নাকি জেফরি বেগের কাছেই তাকে ধরা দিতে হবে? এসব প্রশ্নের উত্তর আছে বইটিতে। কোনো খুনীকে আমার কোনো কালেই ভালো লাগেনি। কিন্তু সেই খুনী যদি বাস্টার্ড এর মতো ইনোভেটিভ, মানবিক তাহলে তাকে ভালো না লেগে উপায় আছে? যে আমি নেমেসিস এ বারবার চেয়েছি বাস্টার্ড ধরা পড়ুক সেই আমি কন্ট্রাক্ট এ পড়ে বারবার মনে মনে বলেছি বাস্টার্ড যেনো ধরা না পড়ে, বাস্টার্ড এর যেনো গুলি না লাগে। এইটা মূলত বাস্টার্ড এর ই। নেমেসিস এ বাস্টার্ড কথা এতো আসেনি তবু সে একটা শক্তিশালী চরিত্র। এর শুরু থেকে পুরোটা বাস্টার্ড এর হাতেই। আর উপন্যাসের শেষে বোনাস হিসেবে ছোট্ট একটা প্রেম কাহিনীও আছে।"
Azazul Haque Abid , Jan 30, 2022
"best"
Zakaria Minhaz , Jan 22, 2022
"নেমেসিস যদি হয় জেফরি বেগের কৌশল আর বুদ্ধির সকল নমুনার উপস্থাপন, তাহলে কন্ট্রাক্ট হলো এই সিরিজের আরেক মূল চরিত্র খুনী "বাস্টার্ড" এর বুদ্ধিমত্তা এবং কুইক ডিসিশান নেয়ার ক্ষমতার এক প্রদর্শনী। আমি যতোদূর জানি বেগ বাস্টার্ড সিরিজের সবচেয়ে জনপ্রিয় বই সম্ভবত এই কন্ট্রাক্ট। আমার কাছেও বইটা খুবই ভালো লেগেছে। তবে জেফরি বেগকে মিস করেছি কিছুটা। আমার মনে হয়েছে বাস্টার্ড এই বইতে একটু বেশীই হাইলাইট হয়ে গেছে। বইয়ের শুরুটাই রীতিমতো চমকে দেয়ার মতো। এই বইতেও মিঃ টেন পার্সেন্ট নামের একজনের কথা উল্লেখ করা হয়েছে, যেটাতেও আসলে সত্যিকারের আমাদের দেশের একজনের সাথে মিল পাওয়া যায় 😛। কন্ট্রাক্ট আসলেই টানা এক রোলার কোস্টার রাইড। শুরু থেকে শেষ অব্দি কৌশল আর একশনের মিশেল। তবে আমার কাছে ব্যক্তিগত ভাবে নেমেসিস বেশী ভালো লেগেছে। কন্ট্রাক্ট কিছুটা একশন মুভির মতো হয়ে গেছে। মনে হচ্ছিলো যেনো একটা খুব ধুন্ধুমার একশন মুভি দেখতেছি। সেই তুলনায় নেমেসিস ছিলো রহস্যে ঘেরা একটা উত্তেজনাময় গল্প। সম্ভবত আমার চয়েস এই ধরণের, সেই কারনেই সেটা বেশী ভালো লেগেছে। তবে কন্ট্রাক্টও ভালো এবং আমি অলরেডি জেফরি বেগ আর বাস্টার্ড এর ফ্যান হয়ে গেছি। এই বইয়ের নতুন চরিত্র উমাকে বেশ মনে ধরেছে, তবে শীর্ষ সন্ত্রাসীর সহযোগীদের নাম কিছুটা পলকা টাইপ লেগেছে আমার কাছে। রেটিংঃ ৭.৫/১০"
farhana jui , Dec 31, 2021
"ভালো জোশ"
fatiieema , Dec 15, 2021
"Delivery timing is really perfect.. And, I'm satisfied with these books..🥰"
Imrose Khan , Dec 9, 2021
"totally worth it!"
Maharouse Wagdi , Nov 28, 2021
"আমার পড়া সেরা থ্রিলার বাংলা বই |"
Sharafat Shahir , Oct 30, 2021
"it's Soo cooooooll"
প্রশ্ন ও উত্তর (Q&A)
3 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
এই সিরিজ টা কোন বই দিয়ে শুরু হয়?
Ei searies tar book list?
এই বইটা বোঝার জন্য এই সিরিজের আগের বইটা কি পড়তে হবে?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"কন্ট্রাক্ট" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: