১ম প্রকাশ, ২০২২
খুনে অরণ্য
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | খুনে অরণ্য |
| Author | মারুফ হোসেন |
| Publisher | চিরকুট |
| Edition | ১ম প্রকাশ, ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 224 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.41 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
8 Ratings and 6 Reviews
পাঠকদের মন্তব্য
৬টি
Ety Akter , Nov 8, 2025
"অসাধারণ থ্রিলার একটা বই। এক মিনিটের জন্য কিংবা একটা লাইনের জন্যও কোনোরকম বিরক্ত বোধ আসে নি। বরং টানটান উত্তেজনায় বইটা শেষ করলাম।❤️❤️❤️"
ইয়াসির আল সাইফ , May 12, 2024
"উনিশ বছর পর অদ্ভুত সব চিঠি আসতে শুরু করল। আইনজীবী আহমেদ মুনতাসির তপুর অতীত খুঁড়ে বের করছে কেউ। উনিশ বছর আগে গাজীপুরে এক রিজর্ট থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল তার কয়েকজন বন্ধু। এদের মধ্যে তার বোনও ছিল। তার লাশ পাওয়া যায়নি। লাশ পাওয়া যায়নি বন্ধু রাহাত শরিফেরও। উনিশ বছর পর পাওয়া গেল নিখোঁজ রাহাতের লাশ। নাম পাল্টে এত দিন বেঁচে ছিল সে! তাহলে কি তার বোন রাত্রিও বেঁচে আছে? উনিশ বছর আগে তাকে ছেড়ে গিয়েছিল অদিতি। অনেক চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি, হঠাৎ তার জীবনে নতুন করে আবির্ভূত হলো সে। কেন? কারাই বা খুঁড়ে বের করছে তার পরিবারের গোপন এক ইতিহাস? • পাঠ প্রতিক্রিয়া: • হারলান কোবেনের 'দ্য উডস' অবলম্বনে লেখা উপন্যাস 'খুনে অরণ্য'। ভিনদেশী উপন্যাসের অ্যাডাপ্টেশন হলেও লেখক মারুফ হাসান এর গল্প সাজিয়েছেন সম্পূর্ণ দেশীয় প্রেক্ষাপটে। দ্য উডস এখনো পড়া হয়নি আমার, তাই মূল বই থেকে কতোটা অ্যাডাপ্ট করেছেন, সে তুলনা আমি করতে পারছি না। তবে এটুকু বলা যায় আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী বেশ ভালভাবেই গল্পটা সাজাতে পেরেছেন তিনি। অনুবাদ করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে লেখা থেকে কৃত্রিমতা দূর করা। আর অনুপ্রাণিত লেখার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জটা থাকে কাহিনী থেকে বিদেশী ভাবমূর্তি ছাটাই করে, দেশীয় ভাবমূর্তি যুক্ত করা। এই কাজটায় লেখক পাশ। • মূল প্লট বিবেচনা করলে খুব একটা রহস্যময় হয়তো মনে হবে না, তবে পড়া শুরু করলেই দেখা যাবে গল্পের ভাঁজে ভাঁজে পাঠকের আগ্রহ বাড়ছে। এখানে গল্পটা যেভাবে শুরু হয়েছে, তাতে করে রহস্য উন্মোচনের ধাপগুলো পাঠককে ধরে রাখতে সক্ষম। উপন্যাসের এক পর্যায়ে পরিস্থিতি এমন যে, তপুর সামনে অতীতের ঘটনা নিয়ে বেশ কিছু নতুন পুরাতন প্রশ্ন। আইনজীবী তপুকে তখন একদিকে সেসব প্রশ্নের উত্তর খুঁজতে দেখা গেছে, অপরদিকে পরিস্থিতি সামলে একটা মামলার সুরাহা করতেও দেখা গেছে। এই দুই ক্ষেত্রের ভারসাম্যও ঠিকঠাকভাবেই রাখা হয়েছে উপন্যাসে, যা পাঠককে আর যাই হোক বিরক্ত করবে না। • উপন্যাসে চরিত্রগুলোর কাউকেই একদম ঠিক কিংবা একদম ভুল দেখানো হয়নি। গল্প অনুযায়ী এখানে কেউই পারফেক্ট নয়। সবাই যার যার পরিস্থিতি আর নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে সঠিক, বিষয়টা এমনভাবেই উপস্থাপন করা হয়েছে এখানে। একজন বাবা তার সন্তানকে বাঁচাতে যদি সামান্য আপোষ করে তাহলে ক্ষতি কী? একজন স্ত্রী তার স্বামীর সম্মান বাঁচাতে নাহয় একটা মিথ্যেই বললো? একজন মা তার সন্তানকে আগলে রাখতে নাহয় গোপন করলো সত্য? মূল চরিত্র তপুকেই ধয়ে নেয়া যাক। সে অপরাধীর শাস্তি নিশ্চিত করতে কৌশল খাটাতে চায়, কিন্তু নিরপরাধ একজনকে বাঁচাতে গিয়ে কৌশল খাটাতে দ্বিধায় জড়ায়। চরিত্রগুলোর এমন নিজস্ব দৃষ্টিভঙ্গি এদেরকে কিছুটা হলেও বাস্তবিক করেছে। এর জন্যে অবশ্য লেখকের লিখনশৈলীও অবদান রাখে। শব্দচয়ন ও সংলাপের ব্যবহার যথার্থ ছিলো। শুধুমাত্র তপু ও অদিতির প্রথম কথোপকথনে অনুভূতির আদান প্রদানে কেমন উত্থান-পতন আছে বলে মনে হলো। তাছাড়া, জামিলা চাচীর শুদ্ধ সংলাপও শুরুতে কেমন একটা লেগেছিলো, পরে বুঝতে পারলাম চরিত্রের বুদ্ধিমত্তা ও অনড় স্বভাব বুঝাতে এমন করা হয়েছে। মারুফ হোসেনের লেখা এর আগে পড়া হয়নি। লেখকের অনুবাদের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বিদেশী উপন্যাসের দেশীয় রুপান্তরের এই চ্যালেঞ্জিং বিষয়টাকে সাধুবাদ জানাই। তাছাড়া, চমৎকার বাইন্ডিং ও প্রচ্ছদের জন্য প্রকাশনীও প্রশংসার যোগ্য। যদিও আমি কয়েকদিন সময় নিয়ে শেষ করেছি, তবে বইটা এক বসাতেই পড়া শেষ করা যাবে। • ব্যক্তিগত রেটিং: ৮/১০ এক নজরে, • বই: খুনে অরণ্য • লেখক: মারুফ হোসেন • জনরা: থ্রিলার উপন্যাস • প্রকাশনী: চিরকুট প্রকাশনী • প্রচ্ছদ: আবুল ফাতাহ • পৃষ্ঠা: ২২৪ • মূল্য: ৪০০ টাকা ~ ইয়াসির আল সাইফ"
Mohammed Arafat , Jan 12, 2023
"অনেক সুন্দর কাহিনী।শুরু থেকে শেষ পর্যন্ত থ্রিল ছিলো।চিরকুট কে অনেক ধন্যবাদ।এমন একটি বই প্রকাশ করার জন্য।লেখক এবং হারলেন কবে এর ফ্যান হয়ে গেলাম।বই এর সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল এর কভার, বাইন্ডিং।একদম প্রিমিয়াম কোয়ালিটি।"
Md Rakib Hasan , Dec 28, 2022
"========= কাহিনী সংক্ষেপ ========= “কখনো কখনো ঠিক আর বেঠিকের মাঝখানের দাগটা বড় ঝাপসা হয়ে যায়। বাস্তবজীবনে ন্যায়-অন্যায়ের ধারণাটা অনেক ধূসর। ভুল-ঠিক সবসময় স্রেফ সাদা-কালোর সীমারেখা মেনে চলে না।” বর্তমানে দেশের অন্যতম স্বনামধন্য উকিল আহমেদ মুনতাসির তপু যখন তার মা ও বোনকে হারায় তখন একমাত্র বাবাই হয়ে ওঠে তার সবচেয়ে নিরাপদস্থল। কিন্তু বাবার মৃত্যুর ঠিক আগ মুহূর্তে একটি দুই অক্ষরের বিষাদময় অভিব্যক্তি তাকে শুধু হতবিহ্বলই করে না, নাড়া দেয় তার ১৯ বছর আগে ফেলে আসা এক কালো অতীতকেও। বন্ধুদের প্ররোচনায় পড়ে একটি মেয়ের ধর্ষণের ঘটনায় মেয়েটির পক্ষ নিয়ে লড়াই করছিলো উকিল তপু। তার প্রতিপক্ষ শুধু টাকার কুমিরই নয় বরং নানাদিক থেকেই অনেক ক্ষমতাবান। তপুর কাছে হার অনেকটা নিশ্চিত হতে শুরু করলে সে তার ক্ষমতা প্রয়োগ শুরু করে। তপুকে হেনস্তার জন্য তার অতীত উন্মোচন শুরু করে। পরিস্থিতি আরোও খারাপ হয় যখন খুব সম্প্রতি ১৯ বছর আগে হারিয়ে যাওয়া একজনের লাশ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় মিরপুর বেড়িবাঁধ এলাকায় এবং লাশের কাছে পাওয়া যায় তপুর নাম-ঠিকানাসহ তার বেশ-কিছু তথ্য। এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষিকা প্রফেসর অদিতি নাসরিন তার ছাত্র-ছাত্রীদের কাছে নিজ নিজ জীবনের অভিজ্ঞতাসম্বলিত কিছু ঘটনা চাইলে অনেক ই-মেইলের মধ্যে কেউ একজন এমন একটি ঘটনা লিখে পাঠায় যা ঘটেছিলো ১৯ বছর আগে; যার সাক্ষী ছিলো কেবলমাত্র অদিতি তিনি নিজে ও তার খুব কাছের প্রিয় একজন। তাহলে সে ঘটনা এতবছর পর সামনে আসার একটাই কারণ; কেউ খুঁড়ে বের করতে চাইছে ১৯ বছর পূর্বের বিষাদমাখা অতীত। অতীতের ঝাপসা আলোয় যাদের চিনতে ও বুঝতে পারা যায়নি এবার সময় হয়েছে বর্তমানে তাদের মুখোমুখি হওয়ার। ========= পাঠ প্রতিক্রিয়া ========== বইটি মূলত বিখ্যাত থ্রিলার লেখক হারলান কোবেনের “দ্য উডস” এর অ্যাডাপশন। বিদেশী একটি গল্পকে দেশীয় ধাঁচে এবং সুন্দর একটি প্লটের মাধ্যমে লেখক মারুফ হোসেন এত সুন্দর করে লিখেছেন যে এক কথায় বলতে অনবদ্য। টুইস্টমাস্টার খ্যাত কোবেনের মতোই এই বইটিতে এত পরিমাণে টুইস্ট রয়েছে যে তা একজন পাঠককে উত্তেজনা ও আগ্রহের চরম সীমায় নিতে বাধ্য। এত ঝরঝরে আর সুন্দর কাহিনীর বুনন যে তা পাঠককে কোনভাবেই বই ছেড়ে উঠতে দেবে না। বইটির শেষ পৃষ্ঠা পর্যন্ত লেখক পাঠককে ধরে রাখতে সক্ষম হয়েছেন। প্রতিটি চরিত্রের বিকাশও এত সুন্দরভাবে করা হয়েছে যে সকল চরিত্রের পুরোটা বোঝার জন্য দুর্দান্ত কাহিনীর এই বইটি শেষ পর্যন্ত পড়ে যেতেই হয়। আমার মতে লেখক মারুফ হোসেন এক অসাধ্য সাধন করেছেন তার 'খুনে অরণ্য' বইটা দিয়ে। অনেকদিন পর একটি দারুণ থ্রিলার উপভোগ করলাম। থ্রিলার-রহস্যপ্রেমী পাঠকদের এই বই মিস করা কোনভাবেই ঠিক হবে না। প্রোডাকশনঃ কভার ডিজাইন আমার কাছে ভালো লেগেছে। কয়েক জায়গায় স্পেস এর সমস্যা ছাড়া বানান ভুল তেমন একটা চোখে পড়েনি। বরাবরের মতো বইটি যেহেতু চিরকুট প্রকাশনীর তাই প্রোডাকশন, পেজের কোয়ালিটি অনবদ্য। তবে বইটি পাওয়ার বিষয়ে একটা কথা; আমি বইটি “দ্য প্ল্যান্টেশন” বইটির সাথে প্রি-অর্ডার করেছিলাম সরাসরি চিরকুট প্রকাশনী থেকে। কিন্তু “দ্য প্ল্যান্টেশন” প্রকাশে দেরী হওয়ার কারণে এটি প্রকাশের প্রায় ০৪ মাস পার হওয়ার পরেও হতে পাই নি। যা ছিলো আমার জন্য খুব কষ্টকর। কিন্তু দারুণ এই বইটি পড়ে কিছুটা সেই কষ্ট আমার লাঘব হয়েছে। ব্যক্তিগত রেটিংঃ ৯.৫/১০।"
Mr Hridoy Ahmed , Sep 20, 2022
"বইটি অনেক সুন্দর। ফারুক হোসেন ভাই অনেক সুন্দর লিখেছেন। তার হাতের লেখা অনেক সুন্দর তিনি অনেক ভালো ভাবে লিখতে পারেন। এবং বইটির প্রচ্ছেদ অনেক সুন্দর লেগেছে। বইটি প্রেমিয়াম কোয়ালিটি অনেক ভালো লেগেছে। বই এর নাম এর মধ্যেই থ্রিলার থ্রিলার ভাব রয়েছে তাই থ্রিলার প্রেমি দের ভালো লাগবে। উনিশ বছর পর অদ্ভুত সব চিঠি আসতে শুরু করল। আইনজীবী আহমেদ মুনতাসির তপুর অতীত খুঁড়ে বের করছে কেউ। উনিশ বছর আগে গাজীপুরে এক রিজর্ট থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল তার কয়েকজন বন্ধু। এদের মধ্যে তার বোনও ছিল। তার লাশ পাওয়া যায়নি। লাশ পাওয়া যায়নি বন্ধু রাহাত শরিফেরও। উনিশ বছর পর পাওয়া গেল নিখোঁজ রাহাতের লাশ। নাম পাল্টে এত দিন বেঁচে ছিল সে! তাহলে কি তার বোন রাত্রিও বেঁচে আছে? উনিশ বছর আগে তাকে ছেড়ে গিয়েছিল অদিতি। অনেক চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি, হঠাৎ তার জীবনে নতুন করে আবির্ভূত হলো সে। কেন? কারাই বা খুঁড়ে বের করছে তার পরিবারের গোপন এক ইতিহাস?"
SUMAIYA ISLAM , Aug 5, 2022
"৫/৫ ⭐ অসাধারণ অসাধারণ অসাধারণ ! অসম্ভব সুন্দর কাহিনী। একদম শুরু থেকে শেষ পর্যন্ত থ্রিল ছিল। দারুণ ভালো লেগেছে আমার। এখন মনে হচ্ছে আরও আগে কেন পড়লাম না বইটা 😍"
প্রশ্ন ও উত্তর (Q&A)
2 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
boita koto page ar?
এইটা হার্ডকাভার?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"খুনে অরণ্য" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: