হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
খোয়াজ খিজিরের সিন্দুক (প্রথম আলো বর্ষসেরা বই ১৪২২) - ফয়জুল ইসলাম এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০১৬

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

খোয়াজ খিজিরের সিন্দুক (প্রথম আলো বর্ষসেরা বই ১৪২২)

4 Ratings | 3 Reviews
TK. 319 TK. 350 -9% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

“খোয়াজ খিজিরের সিন্দুক (প্রথম আলো বর্ষসেরা বই ১৪২২) " বইটির ফ্ল্যাপ এর লেখাঃ ফয়জুল ইসলাম লিখছেন গত শতাব্দীর আশির দশক থেকে তার গল্পের কেন্দ্র থেকে প্রান্ত অবধি...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

“খোয়াজ খিজিরের সিন্দুক (প্রথম আলো বর্ষসেরা বই ১৪২২) " বইটির ফ্ল্যাপ এর লেখাঃ ফয়জুল ইসলাম লিখছেন গত শতাব্দীর আশির দশক থেকে তার গল্পের কেন্দ্র থেকে প্রান্ত অবধি ছড়িয়ে আছেন সেইসব
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title খোয়াজ খিজিরের সিন্দুক (প্রথম আলো বর্ষসেরা বই ১৪২২)
Author ফয়জুল ইসলাম
Publisher সমগ্র প্রকাশন
Edition ১ম প্রকাশ, ২০১৬
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 184
Country বাংলাদেশ
Language বাংলা
Category গল্প
Weight 0.33 Kg
ISBN 9789843327291
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

5.00

4 Ratings and 3 Reviews

★★★★★
4
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৩টি
murad

murad , Aug 29, 2017

★ ★ ★ ★ ★

"সোলালী আবু তাহের এর চুম্বন ও বৃষ্টিতে, মরে মরে ঝড়ে পড়ে মিলিবাগ পোক ইন্দুর সেলিমের গাছ থেকে। ইন্দুর সেলিম খুঁজে পায় আবু তাহেরকে তার বোন সোনালীর শান্তির আশ্রয় হিসাবে। তরমুজে বিষ মিশিয়ে ইন্দুর সেলিমকে মেরে ফেলার আবু তাহের পরিকপ্লনা নিশ্চিত হবার পর কেবল তার ছোট বনের প্রাক্তন প্রেমিক আবু তাহের কে উদ্দেশ্য করে বলে “জানস, সোনালীরে নিয়া আমার না অনেক চিন্তা হইতাছে। আমার আদরের বইনেরে জোর কইরা দক্ষিনখান বিয়া দিলাম আমি, আর হের তালাক হয়ে গেলগা, দেখছস তুই? এত্ত ভাল একখান মাইয়ার বিয়াডা টিকল না! কি আফসোস! অহন সোনালীর জীবন চলবে কি কইরা? তার উপর আবার দুই দুইডা বাচ্চা মাইয়ার দায়দায়িত্ব তার কান্ধে! আমিই বা কদ্দুর কি করবার পারুম”? আবু তাহের এর হিংস্রতা হয়ে ওঠে অনবদ্য এক প্রেমের বহিঃপ্রকাশ - আবু তাহের, ইন্দুর এবং সোনালী গল্পে। ছোট পরিসরে সংক্ষিপ্ত বর্ণনায় এক প্রেমের মহাকাব্য রচনা করে ফয়জুল ইসলাম। হিংস্রতা ভালবাসার দ্বন্দ্ব এর ভিতরই মাথা উঁচু করে তর তর করে বেড়ে ওঠে ভালবাসার পাতাবাহার, মানি প্লান্ট, গগনশিরিষ। দীর্ঘ ৪৩ বছর পর মৃত মুক্তি যোদ্ধা তপনের শৈশবের পছন্দের কাঁচের মার্বেল নিয়ে মেতে ওঠে রুনু ও সামাদ। আলতো করে ছুঁয়ে মৃত মানুষটার ভালবাসার আস্বাদ নেয়। বিবাহিত জীবনে ২১/২২ বছর বয়সী দুই কন্যার জননী কেবলই কামিনী ফুল রাখে তপনের দেয়া ফুলদানীতে। মৃত তপন হয়ে ওঠে প্রাণবন্ত গগনশিরিষ। গগনশিরিষই তপন, মুক্তি যোদ্ধা তপন। দিন মাস সাল সাধারণত দেখা যায় কোন প্রবন্ধে। ফয়জুল ইসলামের গল্পে দিন ক্ষণ মাস সত্যিই আমার কাছে হয়ে উঠে এক অনন্য উদাহরণ।"

Habibur Rahaman

Habibur Rahaman , Jul 27, 2017

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বুক রিভিউ বইয়ের নাম : খোয়াজ খিজিরের সিন্দুক লেখকের নাম : ফয়জুল ইসলাম ধরন : গল্পগ্রন্থ প্রচ্ছদ : ধ্রুব এষ প্রকাশনীর নাম : সমগ্র প্রকাশন প্রকাশ কাল : ফেব্রুয়ারী ২০১৬ মুদ্রিত মুল্য : ৩৫০ টাকা পৃষ্ঠা সংখ্যা : ১৮৪ পুরস্কার : প্রথম আলো বর্ষ সেরা বই ১৪২২। আরিপপুর গ্রামের কুয়াঝারানি চ্যাংটা হাবিব ও তার সঙ্গী নজর।সেই গ্রামের আরেক বাসিন্দ সালু পারমানিক। একদিন তার ছোট বউয়ের গলার হার পড়ে যায় কুয়োয়। চ্যাংটা ও নজর সেই হারানো হার খুজে বের করার কাজ পায়। হারটি তারা খুজে পায়।যার পারিশ্রমিক হিসেবে তারা ৭০ টাকা ও ৫০ টাকা বকশিষ পায়। যা দিয়ে তাদের পরিবারের সবাই সে দিন পেট পুরে খেতে পারে।নজর প্রায় মাঝে মাঝে নিখোঁজ হয়ে যায়। সংসার চালানোর মত একটি টাকাও সে রেখে যায় না। কেন সে পালায় ? চ্যাংটা আর নজর পরিকল্পনা করে খিজির পয়গম্বরের নিকট থেকে কিছু পাওয়া যায় কিনা । কত লোকই তো পয়গম্বরের কাছ থেকে হিরে-জহরত পেয়ে আজ অনেক বড় লোক। আর তারা কি না দু’বেলা ভাত ঠিক মত খেতে পায় না। পরিকল্পনা অনুযায়ী খুনকারদের পুরনো কুয়ায় নামে চ্যাংটা আর দিলের মকসুদ পুরন হওয়ার জন্য দোয়া করতে থাকে। যদি খিজির পয়গম্বর তাদের একটি সোনার সিন্দুক, সোনার কলস আর হিরে-জহরত দেন তাহলে সেগুলো দিয়ে তারা কি করবে তা দিয়ে ছক কশতে থাকে চ্যাংটা আর নজর। খিজির পয়গম্বর কি তাদের সে আশা পুরন করেন ? না কি কুয়োতেই তাদের শেষ পরিনতি ঘটে ?? অজানা সেই সব জানতে অবশ্যই খুলে দেখতে হবে ‘খোয়াজ খিজিরের সিন্দুক’। লেখক পর পর চারটি গল্প রাখেন তার সিন্দুকে। যে চারটি গল্পে চার ভুবনের বাস্তব চিত্র তুলে আনেন লেখক তার অনবদ্য রচনায়। যা পড়লে মনে হবে এইতো এই ঘটনাটি ঠিক আমার পাশের গ্রামের কোন প্রতিবেশীর গল্প। তুলে আনেন ১৯৭১ সালে যুদ্ধে শহীদ হওয়া একজন বন্ধুর স্মৃতিচারনা, একজন প্রেমিকের স্মৃতিচারনা।একজন মুক্তিযোদ্ধা প্রেমিককে ফিরে পেতে প্রেমিকার যে ব্যাকুলতা তাই ফুটে ওঠে লেখকের কলমের আলতো ছোয়ায়। পাঠ প্রতিক্রিয়া : লেখক তার প্রথম গল্পে সমাজের নিম্নবিত্তের মানুষের প্রতিদিনকার যে টানাপোড়নের মধ্যে জীবন ধারন করেন তার বাস্তব চিত্র তুলে ধরেন। ‘খোয়াজ খিজিরের সিন্দুক’ গ্রন্থের প্রথম গল্পটির নামও “খোয়াজ খিজিরের সিন্দুক”।আমার মনে হয় এই গল্পের নামেই বইটির নামকরন করা হয়। লেখক তার চারটি গল্পেই মানুষের প্রতিদিনকার জীবন যাপন ও বাস্তবতাকে তুলে ধরেছেন তার সৃষ্টিশীল লেখার মাধ্যমে। লেখক পরিচিতি : ১৯৬৩ সালের ২৪ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করে। পাবনা শহরে কাটান শৈশব-কৈশোর। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। মার্কিন যুক্তরাস্ট্রের উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স এবং ইতালি সিয়েনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি।বর্তমানে বাংলাদেশ পরিকল্পনা কমিশনে উপ-প্রধান হিসেবে কর্মরত আছেন। ব্যক্তিগত রেটিং ৪/৫"

Mahbub Zaman

Mahbub Zaman , Jan 10, 2017

★ ★ ★ ★ ★

"যাকে বলে ঋজু গদ্য, সেই গদ্যে গল্প বয়ন করেছেন ফয়জুল ইসলাম। টান টান গদ্যে চারটি গল্প নিয়ে দীর্ঘ কালের ব্যবধানে বেরুল তার দ্বিতীয় গ্রন্থ ‘খোয়াজ খিজিরের সিন্দুক’। গল্পগুলির রচনাকাল খেয়াল করলে একথা উপলব্ধি করতে কষ্ট হয় না যে, ফয়জুল ইসলাম তার লেখক সত্তায় স্থিতধী ব্যক্তিত্ব । গ্রন্থে’র প্রথম গল্প‘খোয়াজ খিজিরের সিন্দুক’-এর রচনাকাল ২০০০।আর বইটি বেরিয়েছে ২০১৬-র একুশে ফেব্রুয়ারির বই মেলায়। ষোলো বছরের এই পথ পরিক্রমা দীর্ঘ সময় নয় কি! ফয়জুল ইসলাম, যার প্রথম গল্প গ্রন্থ ‘নক্ষত্রের ঘোড়া’ বেরোয় উনিশ শতকের নব্বইয়ের দশকে। লেখালেখিতে এমন সংযম বিরলপ্রজ ঘটনা আমাদের দেশে। এই গৌরচন্দ্রিকা অন্তে তার গল্পের অন্দরে কিছুটা প্রবেশের প্রয়াস করি- ব্যক্তি ভেদে পাঠ অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন হবে সেটাই স্বাভাবিক। দেশের লব্ধ প্রতিষ্ঠিত সহযাত্রী কথাসাহিত্যিক ফয়জুল ইসলামের গল্প বয়ানকে তার পাঠমুগ্ধ বিহবলতায় স্পর্শ করার কথা লিখেছেন গ্রন্থের ফ্ল্যাপে। হ্যাঁ পাঠককে ফয়জুল ইসলামের অনমনীয় গদ্য বিহবল করে বৈকি! একই সঙ্গে এক মুগ্ধ বিস্ময়ও জাগায়! তার চার রকমের চারটি গল্প চার ভুবনের বয়ান হওয়া সত্ত্বেও পাঠক আশ্চর্যজনক ভাবে এমন অনুভূতিতে তাড়িত হন- আরে এযে আমারই আশেপাশের দৃশ্যচিত্র! যেন আয়নার বন্ধুর মুখ! ‘খোয়াজ খিজিরের সিন্দুক’ দুই কুয়াঝরানির অন্তর্গত স্বপ্নের বিবরণ, বাস্তবের রক্তক্ষরণ। একুশ শতকের পাঠক ‘কুয়াঝরানি’র অর্থ বুঝতে সময় নেবে তাতে সন্দেহ নেই। এই গল্পের কুয়াঝরানি সর্পাহত চ্যাংটা কী শেষ পর্যন্ত এক অনিঃশেষ স্বপ্ন তাড়িত শহীদের পরিণতি লাভ করে? এই তুচ্ছ চরিত্রটি (!) কি হেমিংওয়ের মাছ শিকারী অপরাজেয় বুড়োর কথা স্মরণ করিয়ে দেয় আমাদের? সে কি তার নিয়তির কাছে পরাজিত ?"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ঘুমতৃষ্ণা
একটু পড়ে দেখুন
ঘুমতৃষ্ণা ফয়জুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 250 -12% OFF
TK. 219
বয়েজ স্কুল ব্যান্ড
একটু পড়ে দেখুন
বয়েজ স্কুল ব্যান্ড ফয়জুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 400 -13% OFF
TK. 349
ওগো শুনছো
একটু পড়ে দেখুন
ওগো শুনছো মুহাম্মাদ আতীক উল্লাহ
(7)
TK. 260 -50% OFF
TK. 130
মিসির আলির গল্পমালা
একটু পড়ে দেখুন
মিসির আলির গল্পমালা হুমায়ূন আহমেদ
(10)
TK. 300 -20% OFF
TK. 240
শেষ পরিণতি
একটু পড়ে দেখুন
শেষ পরিণতি প্রফেসর দেওয়ান মোঃ আজিজুল ইসলাম
(2)
TK. 140 -40% OFF
TK. 84
প্রেমের গল্প
একটু পড়ে দেখুন
প্রেমের গল্প হুমায়ূন আহমেদ
(16)
TK. 300 -20% OFF
TK. 240
জীবন জাগার সিরিজ -৬ (আমি যদি পাখি হতাম)
একটু পড়ে দেখুন
জীবন জাগার সিরিজ -৬ (আমি যদি পাখি হতাম) মুহাম্মাদ আতীক উল্লাহ
(12)
TK. 240 -50% OFF
TK. 120
অল্প বিদ্যা ভয়ংকর
একটু পড়ে দেখুন
অল্প বিদ্যা ভয়ংকর মাওলানা মুনীরুল ইসলাম
(3)
TK. 280 -47% OFF
TK. 149

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"খোয়াজ খিজিরের সিন্দুক (প্রথম আলো বর্ষসেরা বই ১৪২২)" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
খোয়াজ খিজিরের সিন্দুক (প্রথম আলো বর্ষসেরা বই ১৪২২) পাতা: 1 / 7
পাতা 2
খোয়াজ খিজিরের সিন্দুক (প্রথম আলো বর্ষসেরা বই ১৪২২) পাতা: 2 / 7
পাতা 3
খোয়াজ খিজিরের সিন্দুক (প্রথম আলো বর্ষসেরা বই ১৪২২) পাতা: 3 / 7
পাতা 4
খোয়াজ খিজিরের সিন্দুক (প্রথম আলো বর্ষসেরা বই ১৪২২) পাতা: 4 / 7
পাতা 5
খোয়াজ খিজিরের সিন্দুক (প্রথম আলো বর্ষসেরা বই ১৪২২) পাতা: 5 / 7
পাতা 6
খোয়াজ খিজিরের সিন্দুক (প্রথম আলো বর্ষসেরা বই ১৪২২) পাতা: 6 / 7
পাতা 7
খোয়াজ খিজিরের সিন্দুক (প্রথম আলো বর্ষসেরা বই ১৪২২) পাতা: 7 / 7
পাতা / 7
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।